Home Blog Page 3381

ডেমরায় ইয়াবা-নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

0

রাজধানীর ডেমরা থানার ডগাই মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১। তারা হলেন শাহনেওয়াজ (২২), মো. মাসুদুর রহমান মাসুদ (৩৮), মো. টিটু (৪৩)। এ সময় তাদের কাছ থেকে ২৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার র‌্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো প্রাইভেটকারে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারগুলোতে বিভিন্ন গোপন প্রকোষ্ঠ তৈরি করে। এই চক্রের অন্যতম সদস্য রাজধানীর জনৈক মাদক কারবারি। তিনি অবৈধভাবে ইয়াবার চালান দেশে নিয়ে এসে তার সহযোগী শাহনেওয়াজ, মাসুদ ও টিটুর মাধ্যমে মাদকের চালান ঢাকারসহ আশপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাম বাংলায় না লিখলে আমার বন্ধু থাকতে পারবেন না: জব্বার

0

নাম বাংলায় না লিখলে ফেসবুকে তার বন্ধু থাকা যাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে তিনি এ আহ্বান জানান। তবে তিনি জানান, বাংলায় নাম না লেখা থাকলেও তার অনুসারী বা ফলোয়ার হওয়া যাবে ফেসবুকে। এ বিষয়ে বাংলা ভাষার প্রতি অকৃত্রিম আবেগকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মন্ত্রী বলেন, ‘সবাই আমার মতের সাথে একমত হবেন এটি আমি প্রত্যাশা করিনা। তবে যারা আমার মতামতকে শ্রদ্ধা করেন না, ভালোবাসেননা বা আমার মতে বিশ্বাস করেননা তারা আমাকে অনুসরণ করবেন না বা বন্ধুও থাকবেন না। আপনি আপনার নাম বাংলায় না লিখলে আমার বন্ধু থাকতে পারবেন না-অনুসারী হতে পারবেন। জয় বাংলা।’

নিজেকে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করার প্রতি গুরুত্বের কথা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘ফেসবুকে আমার ১,৬০,৪৬৭ জন অনুসারী আছেন। বন্ধু আছেন ৪,১০৯ জন। আপনাদের কাছে নিজেকে স্পষ্ট করে প্রকাশ করাটা অতি প্রয়োজনীয় মনে করি। আপনাদের জানা দরকার কাকে অনুসরণ করেন এবং কার বন্ধু আপনারা। আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। আমার বয়স তখন ২২ বছর। আমার স্ত্রীও মুক্তিযোদ্ধা। তার বয়স তখন ১৮ বছর। আমি কৃষকের সন্তান। লড়াই করে শিক্ষাগ্রহণ করেছি। আমার আদর্শ আমার বাবা। মা আমার প্রিয়তম মানুষ। আমার সন্তানেরাই আমার সম্পদ।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আমার সেরা কাজ বিজয় বাংলা। আমার আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের কাজ বিজয় ডিজিটাল শিক্ষা। আগামীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতভাগ সৈনিক, আমি শতভাগ বাঙালী। আমি বাংলা ভাষাভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন রাষ্ট্রের সৈনিক। আমি পুজিবাদে বিশ্বাস করিনা। আমি পুজির মূল্যে বিশ্বাস করিনা। আমি মেধার মূল্যে বিশ্বাস করি। আমি পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, সাম্প্রদায়িক, মৌলবাদী, সন্ত্রাসী, অসৎ, দুর্ণীতিবাজদের ঘৃণা করি। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীদের সহ্য করতে পারিনা।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমার একমাত্র ভাষা বাংলা। আমার সংস্কৃতি বাঙালীর সংস্কৃতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাঙালীর ভাষা ও সংস্কৃতি সারা বিশ্বের সেরা। আমি কেবল বাংলা হরফে বাংলা লিখি এবং কেবলমাত্র বাংলা ভাষা বুকে ধারণ করি। আমি মনে করি ফেসবুক গুজব, অপপ্রচার, মানহানি বা ধর্ম প্রচারের বাহন নয়-সামাজিক যোগাযোগ মাধ্যম। আমার নেত্রী শেখ হাসিনা। আমি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার সৈনিক।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের বক্তব্যের সাথে বিএনপি নেতাদের বক্তব্যের মিল নেই।

তিনি বলেন, খালেদা জিয়া শারিরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, খালেদা জিয়ার শারিরিক অবস্থা ভালো আছে এবং সুচিকিৎসা পাচ্ছেন।

ওবায়দুল কাদের আজ শনিবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন বাস্তবায়ন হওয়া সড়ক পরিবহন আইন -এ বিআরটিএ’র কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে গলাবাজি করছে। বিএনপি বারবার আন্দোলনের ডাক দেওয়ার পরও জনগণ সাড়া না দেওয়ায় আন্দোলনে ব্যার্থ, নেতৃত্বে ব্যর্থ হয়ে তারা এখন নালিশ করছে মানুষের কাছে। নালিশ করা বিএনপি’র একটি রোগে পরিণত হয়েছে।

চলমান শুদ্ধি অভিজান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরইমধ্যে জেলা পর্যায়ে ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে ভূমিদস্যু সন্ত্রাসী চাঁদাবাজরা যাতে কমিটিতে স্থান না পায় সেজন্য তৃণমূলের নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, নতুন সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়িত হলে দূর্ঘটনাসহ সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন পহেলা নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। সড়ক পরিবহন আইন কার্যকর করার জন্য সারা বাংলাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাতদিন এই সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ সময় কোন পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ে না করার জন্য নির্দেশ দেন তিনি।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি সড়ক পরিবহন আইন বাস্তবায়িত হলে ক্রমান্বয়ে সড়ক দুর্ঘটনা কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

এ সময় মন্ত্রীর সাথে বিআরটিএ’র চেয়ারম্যান ড. আহসানুল করিম, হাইওয়ে পুলিশের পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ সহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ১৯ হাজার ৭৭৮ জনের মধ্যে ১৭ হাজার ৫১৭ জন পাস করেছে। পাসের হার ৮৮ দশমিক ৫২ ভাগ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, আজ দুপুরের পর ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে প্রথমে সরকারি একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটে ৫১৭টি সাধারণ আসন, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি আসন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য পাঁচটি আসনসহ সর্বমোট ৫৩২টি আসনে ভর্তি করা হবে।

আগামী ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

নাইমুল আবরারের করুণ মৃত্যুতে ‘কিআ’র দুঃখ প্রকাশ

0

ঢাকা রেসিডেনসিয়াল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মর্মান্তিক মৃত্যুতে কিশোর আলো শোক প্রকাশ করেছে।

প্রথম আলোর সাময়িকী কিশোর আলো কর্তৃপক্ষ আজ শনিবার এক শোক বার্তায় জানায়, শোকসন্তপ্ত পরিবার ও নাইমুলের সহপাঠীসহ সবার কাছে আন্তরিকভাবে সর্বোচ্চ দুঃখপ্রকাশ করছি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। কিশোর আলো পরিবার গভীর বিষাদে আচ্ছন্ন।

শোক বার্তায় বলা হয়, আমরা মর্মাহত, শোকাভিভূত ও বাকরুদ্ধ। কিশোর আলো কাজ করে শিশুদের সুন্দর নিরাপদ শৈশবের জন্য, তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। অথচ কিশোর আলোর অনুষ্ঠানে যোগ দিতে এসেই একজন কিশোর এভাবে মর্মান্তিক মৃত্যুর শিকার হবে, এটা আমাদের জন্য চরম আঘাত, পরম বেদনার।

আমরা শোকসন্তপ্ত পরিবার ও নাইমুলের সহপাঠীসহ সবার কাছে আন্তরিকভাবে সর্বোচ্চ দুঃখপ্রকাশ করছি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। কিশোর আলো পরিবার গভীর বিষাদে আচ্ছন্ন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কিছু মন্তব্য প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়, যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। বলা হয়েছে, নাইমুল আবরারের মৃত্যুর খবর পাওয়ার পর খবর গোপন করে অনুষ্ঠান অব্যাহত রাখা হয়। তথ্যটি সঠিক নয়। এখন জানা যাচ্ছে, শেষ শিল্পী মঞ্চে ওঠার পর দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে অনুষ্ঠান-প্রাঙ্গণের জরুরি চিকিৎসা-শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জরুরি চিকিৎসা-শিবিরের জন্য তৈরি রাখা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে নাইমুল আবরারের মৃত্যুর খবর কিশোর আলো কর্তৃপক্ষের গোচরে আসে। মৃত্যুর খবর গোপন রেখে অনুষ্ঠান চালানো হয়নি।

কেউ কেউ বলেছেন, ইউনিভার্সাল হাসপাতাল কিশোর আলোর অনুষ্ঠানটির স্পনসর ছিল বলে নাইমুল আবরারকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ তথ্যটিও সঠিক নয়। ইউনিভার্সাল হাসপাতাল কিশোর আলোর স্পনসর ছিল না, সহযোগী হিসেবে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছেন মাত্র। তাদের দুজন এফসিপিএস ডাক্তার জরুরি চিকিৎসা-শিবিরে নিয়োজিত ছিলেন। স্পনসরের স্বার্থে নাইমুল আবরারকে ইউনিভার্সাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, সংকটের মুহূর্তে ডাক্তাররা তাৎক্ষণিকভাবে সে সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ সুবিধা ছিল বলে আমাদের জানানো হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সাল হাসপাতাল কর্তৃপক্ষও নাইমুল আবরারের জন্য ভেন্টিলেটরসহ আইসিইউ প্রস্তুত করে রেখেছিল। নাইমুলকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা তারা করেছেন।

এ দুর্ঘটনার জন্য গঠিত তদন্ত কমিটিকে কিশোর আলো সর্বোচ্চভাবে সহযোগিতা করবে। দুর্ঘটনায় কারও অবহেলার তথ্য পাওয়া গেলে সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেব।

এ দুর্ঘটনায় কিশোর আলো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কিশোর আলো সম্পাদক দুর্ঘটনার খবর পাওয়ার পরপর নাইমুলের আব্বা ও আম্মার কাছে ছুটে গেছেন এবং শোকবিহ্বল সময়ে পরিবারের তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

কিশোর আলো পরিবারের শোকের সমব্যথী। নাইমুলের সহপাঠী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও কিশোর আলো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

পল্টনের কস্তুরী হোটেলে আগুন

0

রাজধানীর পুরানা পল্টনের কস্তুরী হোটেলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার জানান, পুরানা পল্টনের কস্তুরী হোটেলে আগুন লাগার ঘটনায় আমাদের ৩টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আবরারের মৃত্যু নিয়ে আনিসুল হক যা বললেন

0

বিদ্যুৎস্পর্শে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে দেয়া সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

নাইমুল আবরারের আব্বা-আম্মা এবং শোকার্ত পরিবারের সঙ্গে এতক্ষণ হাসপাতালে ছিলাম। এই মাত্র ফিরলাম। হাসপাতালে শোকার্ত পরিবারের সামনে বসে আমি স্টাটাস লেখার মতো অবস্থায় ছিলাম না। যা লিখেছি, তাতে বারবার ভুল হচ্ছিল, বানান ভুলও ছিল।

কিশোর আলোর অনুষ্ঠানে এসে আববার দুর্ঘটনার শিকার হয়েছে এবং হাসপাতালে নেবার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন, আমার জন্যে এর চেয়ে শোক, দুঃখ, পরিতাপের বিষয় আর নেই।

নাইমুল আববার ঢাকা রেসিডেনসিয়ালের ক্লাস নাইনের ছাত্র ছিল। ভালো ছাত্র ছিল। ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল।

তারা দুই ভাই। বড়ভাই প্রকৌশলী, জার্মানিতে থাকেন। নাইমুল আবরারের আব্বা আগে সৌদি আরবে থাকতেন।

এখন ফেসবুকে কতগুলো প্রচারণা দেখছি।

আমি আমার জানা দেখা কথাগুলো বলি।

আমাকে চারটার পর জানানো হয়, একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁকে হাসপাতালে নেয়া হচ্ছে।

আরো খানিক পরে জানানো হয়, আহত ভদ্রলোক সম্ভবত চট্টগ্রাম থেকে আসা।
অনুষ্ঠান শেষ হয় ৪টা ৪০ কি ৪টা ৪৫। পাঁচটার পর আমি জানতে পারি, আহত জন মারা গেছেন। মানে অনুষ্ঠান শেষ হওয়ার ১৫/২০ মিনিট পরে মৃত্যুর খবর আমি পাই।

তারও আধ ঘণ্টা পর আমাকে জানানো হয়, যিনি মারা গেছেন, তিনি ক্লাস নাইনের ছাত্র রেসিডেনসিয়ালের ছাত্র।

কাজেই যারা বলছেন, নাইমুল আবরার মারা যাওয়ার খবর গোপন করে অনুষ্ঠান চালিয়ে যাওয়া হয়েছে, তারা ঠিক বলছেন না। শেষ শিল্পী অর্ণব ওঠার আগে দুর্ঘটনা সম্ভবত ঘটেনি।

সম্ভবত বলছি, কারণ একেকজন একেকটা কথা বলছেন।

দ্বিতীয়ত, ইউনিভার্সাল হাসপাতাল আমাদের স্পন্সর নয়। তারা আমাদেরকে জরুরি মেডিকাল সার্ভিস দেবার জন্য ওখানে ছিলেন। দুজন এফসিপিএস ডাক্তার ছিলেন। একটা অ্যাম্বুলেন্স রেডি করা ছিল। সেই অ্যাম্বুলেন্সেই নাইমুল আববারকে হাসপাতালে নেয়া হয়। কেন তাকে হৃদরোগ ইন্সিটিউটে নেয়া হলো না, এই প্রশ্নের উত্তর অবশ্য আমার জানা নেই।

তবে আমরা যে মেডিকাল ক্যাম্প, টিম, অ্যাম্বুলেন্স রেডি রেখেছিলাম, সেটা ভালোর জন্য। কিন্তু দুঃখজনকভাবে তা থাকা সত্ত্বেও নাইমুল আববার আমাদের ছেড়ে চলে গেল।

আমরা স্তব্ধ, বিধ্বস্ত। শোকাকূল।

এবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না : শিক্ষামন্ত্রী

0

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর আগেই আজ একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না।’

আজ শনিবার সকাল পৌনে ১০টায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা করেছে। এমনকি প্রশ্ন ফাঁসের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবার এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে।’

পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। তাই এবার পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শন করা হলো।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যদি সন্তানের ভালো ফলাফলের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

শিক্ষামন্ত্রীর পরিদর্শনকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান ও পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিচালক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

সড়কের নতুন আইনে প্রথম সাত দিন মামলা হবে না : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। পহেলা নভেম্বর থেকে আইন কার্যকর করা হয়েছে। তবে নতুন আইনে প্রথম সাতদিন কোনো মামলা করা হচ্ছে না বলে জানান তিনি।

আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন নিরাপত্তা আইন বাস্তবায়ন হওয়ায় বিআরটিএর কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন কার্যকর করার জন্য সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাতদিন এই সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এই সময় কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য বলা হয়েছে।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন বিআরটিএর চেয়ারম্যান ড. আহসানুল করিম পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মো. হারুন অর রশিদসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইমরানকে উৎখাত করতে জনজোয়ার; পদত্যাগের আল্টিমেটাম

0

পাকিস্তানের লাহোর থেকে গত বুধবার শুরু হয় ‘আজাদি মার্চ’। এই মহামিছিল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছেছে। এই ‘আজাদি মার্চ’র নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের প্রভাবশালী দক্ষিণপন্থী নেতা মাওলানা ফজলুর রহমান। তাঁর দল জামাত উলেমা-এ-ইসলাম (জেইউআই) ইমরান খানের সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। ইমরান খান ও তার সরকারকে পদত্যাগ করতে দুদিনের সময় বেঁধে দিয়েছে জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই)। পার্টির আমির মাওলানা ফজলুর রহমান শুক্রবার (১ নভেম্বর) ইসলামাবাদে এক প্রতিবাদী মিছিল থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন।

মিছিল যত রাজধানীর দিকে পৌঁছেছে, ততই আর দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করতে বিরোধী দলগুলো শুক্রবার কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে । তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক রিগিং করে ক্ষমতায় এসেছেন ইমরান। তাদের দাবি, এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। ইমরান খানকে ইস্তফা দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিরোধীরা।

শুক্রবার ইসলামাবাদে ফজলুর রহমানের দল ছাড়াও পিএমএল(এন),পিপিপি এবং আওয়ামী ন্যাশনাল পার্টির নেতারা মিছিলে যোগ দিয়েছেন।

গতকাল ইসলামাবাদে কয়েক হাজার মানুষের এক জমায়েতে পিএমএল(এন) -এর সভাপতি শেহবাজ শরিফ বলেন, এই ভুয়া সরকারকে উৎখাতের সময় এসেছে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত আমরা ইমরান খান নিজাজিকে শান্তিতে থাকতে দেবো না।

ইমরান খানের উদ্দেশ তিনি বলেন, আপনি এই কন্টেনার রাজনীতি শুরু করেছিলেন। আপনি পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি আপনি আমার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। আপনার ভাষায় আপনাকে জবাব দিতে আমার সঙ্কোচ হয়। তাই ওই ভাষা আমি ব্যবহার করব না।

শেহবাজ শরিফ বলেন, ভোটে চূড়ান্ত রিগিং সত্বেও দেশের স্বার্থে আমরা একটি অর্থনৈতিক সনদের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু আমাদের প্রস্তাব তিনি( ইমরান) চূড়ান্ত অহংকার এবং দাম্ভিকতার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।

তিনি জানান, সুযোগ পেলে আগামী ৬ মাসের মধ্যে দেশের অর্থনীতিকে বিরোধীরা চাঙ্গা করে দেখাবে। গত ৭২ বছরের মধ্যে এর আগে কখনও এত খারাপভাবে দেশ চালানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।