Home Blog Page 3383

‘সম্মান’ না পেয়ে জন্মস্থান নিউইয়র্ক ছাড়ছেন ট্রাম্প!

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, তিনি নিউইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে গিয়ে স্থায়ী আবাস গড়ে তুলবেন। তিনি দাবি করেছেন, তার নিজের শহর নিউইয়র্কে তাকে ‘অত্যন্ত খারাপভাবে দেখা হয়’।

প্রেসিডেন্ট এক টুইটে বলেন, ‘আমি এবং আমার পরিবার ফ্লোরিডার পাম বিচে স্থায়ী আবাসন গড়ে তুলবো’।

তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক এবং এর অধিবাসীদের প্রশংসা করি, সর্বদা কল্যাণ কামনা করি, তবে দুঃখজনক যে, এই শহরে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা সত্ত্বেও নগরী এবং অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতারা আমাকে খুব খারাপভাবে মূল্যায়ন করে।

নিউইয়র্ক টাইমস’র এক রিপোর্টে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় অধিবাসী ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া সেপ্টেম্বরে তাদের স্থায়ী বাসস্থান ম্যানহাটন থেকে পাম বিচে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।

রিপোর্টে বলা হয়, ট্রাম্পের স্থায়ী বাসস্থান পরিবর্তনের ব্যাপারে হোয়াইট হাউস কর্মকর্তারা কথা বলেননি, তবে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, প্রথমত কর সংশ্লিষ্ট ব্যাপারে তিনি আবাসস্থল পরিবর্তন করছেন।

ভারতে পেঁয়াজের কেজি ৬ রুপি, বাংলাদেশে ১১০ টাকা!

0

সর্বকালের সবচেয়ে কম দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভারতের সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য কর্ণাটকে। পেঁয়াজের জন্য ভারতের সবচেয়ে বড় অনলাইন মার্কেট লাঁসাগাও অনিয়ন মার্কেটে শুক্রবার সারাদিন পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬ টাকা থেকে ৭ টাকা দরে। অপরদিকে বাংলাদেশে পেঁয়াজের দামে এখনও লেগে আছে আগুন। একইদিনে নিত্যপ্রয়োজনীয় মসলাটি বাংলাদেশের পাইকারী বাজারে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১১০-১১৫ টাকা দরে।

পেঁয়াজের দামে হুট করে ধস নামায় ক্ষেপেছেন কর্ণাটকের চাষীরা। তাদের অভিযোগ, পেঁয়াজ রপ্তানীর উপর নিষেধাজ্ঞা থাকায় স্থানীয় বাজারের পেঁয়াজ কোথাও যেতে পারছে না। তাই এমন ধস নেমেছে মসলাটির দামে। চাষীদের চাপে কর্ণাটকে উৎপাদিত পেঁয়াজের উপর থেকে রপ্তানী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার।

দেশটির হর্টিকালচার কমিশনারের অনুমতি নিয়ে চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে এই পেঁয়াজ রপ্তানী করা যাবে। নিষেধাজ্ঞার পাশাপাশি কর্ণাটকের গোলাপী জাতের বেঙ্গালুরু পেঁয়াজ বাজারে চলে আসায় স্থানীয়ভাবে মসলাটির দাম এমন অস্বাভাবিক হারে কমে গেছে। ফলে ব্যবসায়ীরা সরকারকে চাপ দিচ্ছিলেন নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য।

অবশেষে ২৮ অক্টোবর বেঙ্গালুরু গোলাপী পেঁয়াজের উপর থেকে রপ্তানী নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি চালানে সর্বোচ্চ ৯ হাজার মেট্রিক টন রপ্তানী করা যাবে এই জাতের পেঁয়াজ।

এর আগে ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এরপর থেকেই বাংলাদেশে দফায় দফায় বাড়তে থাকে পণ্যটির দাম। শুক্রবারও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ১১০-১১৫ টাকায় এবং খুচরা বাজারে ১৩০-১৪০ টাকায়। অতিদ্রুত এই দাম কমার কোনো সম্ভাবনার কথাও জানাতে পারেননি খুচরা ব্যবসায়ীরা।

আশার কথা হচ্ছে, মিশর ও তুরষ্ক থেকে তিনটি জাহাজ প্রায় ৬০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। এছাড়া কৃষি মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, দেশে উৎপাদিত আগাম জাতের পেঁয়াজও নভেম্বর মাসেই বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে।

ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় এবং ভারত সরকার তাদের রপ্তানী নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশের পাইকারী বাজারে আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসতে পারে বলে জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।

ধানমন্ডিতে বাড়ির মালিক ও গৃহকর্মীকে গলাকেটে হত্যা

0

রাজধানীর ধানমন্ডিতে এক বাড়ির মালিক ও তার গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। আজ বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

‘পাপনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না’

0

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন। বিষয়টি তিনি দেখছেন, কাজেই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

আজ শুক্রবার দুপুরে গাজীপুরের সফিপুর ও সাভারের মহাসড়কের বিভিন্ন উন্নয়নমূলককাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের একথা বলেন।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের তালিকা নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন এবং তালিকাটি আমাদের দলের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি এখন এই তালিকা বিভিন্ন বিভাগে যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। অনুপ্রবেশকারী, বিতর্কিত ও ক্ষতিকর লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ে যাতে নেতৃত্ব গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তালিকা অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। তালিকায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীর নাম আছে।’

অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক দল ছাড়া অন্য দল থেকে ক্লিন ইমেজের লোকদেরকে আমরা দলে স্বাগত জানিয়েছি। যারা ভাল মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য, তারা অন্য দল করে আসতে পারে কিন্তু সাম্প্রদায়িক শক্তি থেকে অনুপ্রবেশের ব্যাপারে আমরা দলীয়ভাবে নিষিদ্ধ করেছি। সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে এবং যারা চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভুমিদস্যু, জনগণের কাছে যাদের ইমেজ খারাপ, যাদের ভাবমূর্তি জনগণের কাছে খারাপ, এই ধরনের লোকজনকে অনুপ্রবেশকারী বলবো।’

তিনি আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের চ্যালেঞ্জ। নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক একটি প্রজেক্ট দিচ্ছে, আমরা এই ব্যাপারে এখন সর্বতোভাবে আটঘাট বেঁধেই নেমেছি। শৃঙ্খলাই এখন বড় সংকট, অবকাঠামোগত সমস্যা বাংলাদেশের কোথাও নেই। দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে তবে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো দাম নেই। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটু সময় লাগতে পারে। কিন্তু আমার মনে হয় সাংবাদিকদেরও কিছু দায়িত্ব আছে। শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনার জন্য সতর্কতার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। এ বিষয়ে সাংবাদিকরা একটা ভালো ভূমিকা রাখতে পারে।’

‘জাতীয় চার নেতা হত্যার বিচারে তদন্ত কমিশন গঠন করতে হবে’

0

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় চার নেতার হত্যায় সামরিক-বেসামরিক অফিসারসহ অনেকে জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলেন তার বিস্তারিত জানতে হবে। হত্যায় জড়িত অনেকের বিচার এখনো হয়নি। এজন্য একটি কমিশন গঠন করতে হবে। যে কমিশন তদন্ত করে সেইসব খুনিদের বের করবে।

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, শুধু ডালিম, জিয়ারাই জাতীয় চার নেতাকে হত্যা করেননি। এই হত্যায় সামরিক-বেসামরিক অনেক অফিসারও জড়িত ছিলেন। নতুন করে তদন্ত করে সেই খুনিদের বের করে তাদের বিচার করতে হবে।

আওয়ামী লীগের কারণে আমরা শান্তিতে আছি: ত্রিপুরার স্পিকার

0

আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিতে আছেন বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার স্পিকার রেবতী মোহন দাস। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১৫ সদস্যের একটি দলকে নিয়ে তিনি বাংলাদেশে আসেন। চার দিনের সফরে তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও আশাবাদ ব্যক্ত করেন।

রেবতী মোহন দাস বলেন, আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা প্রায়ই অতর্কিত হামলা চালাতো। বাংলাদেশের একটি সরকার তাদেরকে প্রশ্রয় দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকত সেসব গুড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এই ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।

তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে হৃদত্যপূর্ণ সম্পর্ক বাড়ানো। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা চাইছি সাংস্কৃতিক বিনিময়। প্রয়োজনের দু’পাড়ের কবিগোষ্ঠী মিলে বই প্রকাশ করব। ঋদ্ধতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী, আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল ওয়াহাবসহ অনেকে এ সময় ভারতের প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। পরে প্রতিনিধি দলটি সড়ক পথে ঢাকায় যান।

কাউন্সিলর মনজু ১০ দিনের রিমান্ডে

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মনজুকে অস্ত্র ও মাদকের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মাদকের মামলায় ড্রাইভার সাজ্জাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড দেন।

আদালতে কাউন্সিলর ময়নুলকে মাদক ও অস্ত্র মামলা ১৪ দিনের ও তার ড্রাইভার সাজ্জাদ হোসেনকে মাদক মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ময়নুলের ১০ দিন এবং সাজ্জাদের পাঁচ দিন রিমান্ড আদেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব টিকাটুলীর অফিসে অভিযান চালিয়ে কাউন্সিলর ময়নুল হক মনজুকে গ্রেপ্তার করে। পরে হাটখোলা রোডে তার বাসায় অভিযান চালায়। এসব স্থান থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। বাড়ি থেকে মনজুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে গত বুধবার রাতে কাজী রনি নামে রাজধানী সুপারমার্কেটের একজন ব্যবসায়ী ওয়ারী থানায় মনজুর বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। পরে চাঁদাবাজির মামলায় প্রথমে গ্রেপ্তার করা হলেও মনজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়।

ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে তদন্তের প্রস্তাব পাস

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ২৩২টি, আর বিপক্ষে যায় ১৯৬টি ভোট।

তবে প্রতিনিধি পরিষদের ভোটে প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রশ্নে ভোট গ্রহণ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর প্রশ্নে বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটি হয়। রিপাবলিকান সদস্যদের বিরোধিতার পরও প্রস্তাবটি পাস করে করে প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে ভোট পড়ে ২৩২টি, আর বিপক্ষে পড়ে ১৯৬টি ভোট। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর পথে আর কোন বাধা থাকলো না।

তবে এই প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানিয়েছেন রিপালিকান দলীয় সদস্যরা। পুরো প্রক্রিয়াকেই ত্রুটিপূর্ণ হিসেবে অবহিত করছেন তারা।

রিবালিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেন, এমন কিছু ঘটেনি যে, প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত করতে হবে। স্পিকার পেলোসির কাছে আমার প্রশ্ন, কিসের ভিত্তিতে তিনি এ ভোটের আয়োজন করলেন। এটা পুরো জাতির জন্যই লজ্জার।

প্রতিনিধি পরিষদের ভোটাভুটির নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও। এক বিবৃতিতে হোয়াইট হাউস প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিরও সমালোচনা করে।

তবে জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের বিরুদ্ধ তদন্ত শুরুর প্রস্তাব পাস হওয়াকে সত্যের জয় হিসেবে অবহিত করেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আমি কিছুতেই বুঝতে পারছি না, রিপাবলিকানরা কেন ভীত হচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দোষী কি-না, তদন্তেই তা বেরিয়ে আসবে। প্রত্যেক সদস্যদের উচিত যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের চাহিদার প্রতি সম্মান জানানো।

যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে, ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন দাবি করে আসছে বিরোধীরা।

ভারতীয়দের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি! ঘোষণা ইমরান খানের!

0

কর্তারপুর করিডোর নিয়ে নতুন ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত থেকে যাওয়া শিখ তীর্থযাত্রীদের একদিনের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি করে দিলেন তিনি।

শুক্রবার টুইট করে ইমরান খান জানান, ৯ নভেম্বর কর্তারপুর করিডর উদ্বোধনের দিনে ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে কোনো মাসুল নেবে না পাকিস্তান।

পাশাপাশি ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীদের কর্তারপুরে যাওয়ার জন্য কোনো পাসপোর্টেরও প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে কর্তারপুরে শিখ তীর্থযাত্রীদের আসার জন্য আমি দুটি প্রয়োজনীয় শর্ত বাতিল করে দিয়েছি। তাদের পাসপোর্টের মতো কোনো বৈধ পরিচয়পত্রের প্রয়োজন হবে না এবং ১০ দিন আগে থেকে এখানে আসার জন্য নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করতে হবে না।

এ ছাড়া উদ্বোধনের দিন এবং গুরুজির ৫৫০তম জন্মদিনের দিন প্রবেশের জন্য কোনো মাসুলও দিতে হবে না বলে টুইটে ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুদাসপুরে এই করিডরের উদ্বোধন করবেন এবং পাকিস্তানের প্রান্ত থেকে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান সেটিকে উন্মুক্ত ঘোষণা করবেন।

নতুন ওই করিডরটি পাঞ্জাবের ডেরা বাবা নানক মাজারকে কর্তারপুরের দরবার সাহিবের সঙ্গে সংযুক্ত করবে, যা পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশের নরওয়াল জেলায় অবস্থিত আন্তর্জাতিক সীমারেখা থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এটিই সেই জায়গা, যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছেন বলে বিশ্বাস করা হয়

এবার ধেয়ে আসছে ‘মহা’ ঘূর্ণিঝড়

0

ঘূর্ণিঝড় কিয়ারের পর এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’। সতর্কতা বাড়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের লক্ষীদ্বীপে। এছাড়া কেরালা রাজ্যের কান্নুর, কোঝিকোড় ও কাসারগড়সহ বেশকিছু এলাকা জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকেই আরব সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মহা’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূণিঝড় মহা’র প্রভাবে পুনেসহ বেশকিছু শহরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আরো ৭২ ঘণ্টার মধ্যে ওইসব এলাকাসহ আরো বেশকিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরর।