Home Blog Page 3398

কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না : আতিক

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না।

আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সরকারি তিতুমীর কলেজের আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন ডিএনসিসি মেয়র। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। এর আগে গুলশান ১ নম্বর সার্কেল থেকে শোভাযাত্রা শুরু হয়ে সরকারি তিতুমীর কলেজে এসে শেষ হয়।

কয়েকজন কাউন্সিলরের অপকর্ম প্রসঙ্গে মেয়র আতিক বলেন, কিছু কাউন্সিলরের নানা অপকর্মের জন্য দুঃখ হয়। তিনি বলেন, ‘আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না। কেউ যদি মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, দখলদারী করে, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখানে ডিএনসিসির কিছু বলার নেই। যার যার অপকর্মের দায় তার।’

ফুটপাত উচ্ছেদ প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘এক ভাগের কম লোক তাতে অখুশি হয়। তারা ফুটপাতে ব্যবসা করে, চাঁদাবাজি করে। সবচেয়ে দুঃখ লাগে দখল করতে তারা কারও কারও ছবি-ব্যানার টানিয়ে নেয়। আমাদের অবস্থান পরিস্কার, আমরা ফুটপাত দখলকারীদের প্রশ্রয় দেব না।’

বক্তব্যে অপরাধ, জঙ্গিবাদ, মাদকের ব্যবহার কমিয়ে আনতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন আতিক।

সুধী সমাবেশে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন খান পাঠান ফারুক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ আলম, পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শুভ্র দেব, চিত্রনায়ক রিয়াজ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

0

দেশের মাটিতে এই প্রথম বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
এই সফরে টি-টুয়েন্টি ছাড়াও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বাংলাদেশের ওয়ানডেতে দলের দায়িত্ব পেয়েছেন রোমানা আহমেদ ও টি-টুয়েন্টিতে দলের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন।
গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে চার ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়েছিল বাংলাদেশ। ওই সিরিজটি পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতেছিল। ১৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার ছোট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুদল।
আজ প্রথম টি-টুয়েন্টির পর ২৮ ও ৩০ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। এরপর ২ ও ৪ নভেম্বর দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচই হবে লাহোরের মাঠে।
পাকিস্তান নারী টি-টুয়েন্টি দল : বিসমাহ মারুফ (অধিনায়ক), আলিভা রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, দিয়ানা বেগ, ইরাম জাভেদ, জাভেরিয়া খান, কাইনাত ইমতিয়াজ, নাহিদা খান, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাইদা ইকবাল, সানা মীর, সিদ্রা আমিন এবং সিদ্রা নওয়াজ।
পাকিস্তান সফরে বাংলাদেশের নারী দল : সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, এক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হোক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আখতার মেঘলা।
স্ট্যান্ডবাই : নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবানা মুস্তারি, লাবণি আখতার, জিন্নাত আইশা অর্থী, নাহার জেসমিন, হ্যাপি আখতার।

ভোলার সহিংসতা : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

0

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
শনিবার সকালে জেলা প্রশাককের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়। তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি কর্তৃপক্ষ।
কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান জানান, গত বুধবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, তদন্ত শেষ না হওয়ায় আরও দুদিন সময় চেয়েছিল কমিটি। সে অনুযায়ী আজ সকালে ভোলা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক যুগান্তরকে জানান, জেলা প্রশাককের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
এর আগে এ ঘটনায় অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে তিনজনকে।
সহিংসতার ওই ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান করা হয় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।
উল্লেখ্য, গত রোববার ফেসবুক মেসেঞ্জারে ধর্ম নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাহ মাঠে সমাবেশ শেষে সংঘর্ষ, গুলি, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে চারজন নিহত হন।
নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটোয়ারীর মাদ্রাসাছাত্র মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কলেজপড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫) এবং মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শেখ হাসিনা

0

বাংলাদেশ ও আশপাশের আঞ্চলকে অস্থিতিশীল করে তোলার মতো সম্ভাবনা রোহিঙ্গা সংকটের রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার মতে, এ সংকটের একমাত্র সমাধান হলো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজ গৃহে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সাথে স্বেচ্ছায় ফিরে যাওয়া।
আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনের প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয়ে রেখেছি। আমাদের দেশ ও আশপাশকে অস্থিতিশীল করে তোলার সম্ভাবনা রয়েছে এর। এ সংকট সমাধানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইতে বাধ্য হয়েছি। রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজ গৃহে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সাথে স্বেচ্ছায় ফিরে যাওয়া হলো এ সংকটের একমাত্র সমাধান।’
‘সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জগুলোর প্রতি সমন্বিত ও পর্যাপ্ত সাড়াদান নিশ্চিতে বানদুংয়ের মূলনীতিগুলো সমুন্নত রাখা’ শীর্ষক এ সেশন বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এর শিকড় মিয়ানমারের গভীরে প্রোথিত। ‘সেই অনুযায়ী, এর সমাধান মিয়ানমারের ভেতরে পেতে হবে।’
বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, আর্থ-সামাজিক সফলতা সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে দুটি চ্যালেঞ্জ- রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করছে।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের দায় সামান্য হলেও এর ধ্বংসাত্মক প্রভাবে মারাত্মভাবে ভুগছে এ দেশ।
জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক, বিশেষ করে উন্নত দেশগুলোর পূর্ণ সাড়া দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সৌ‌দি‌তে ধরপাকড় : এক দিনেই ফিরলেন ২০০ বাংলাদেশি

0

সংসারে সচ্ছলতা আনতে মাত্র পাঁচ মাসে আগে বহু স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিলেন কুড়িগ্রামের আকমত আলী। ‌কিন্তু তাঁর সে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। তাঁর অভিযোগ, আকামার মেয়াদ আরও দশ মাস থাকলেও তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

আকমত আলীর ম‌তো আরও ২০০ বাংলাদেশি‌কে গতকাল শুক্রবার রাত সা‌ড়ে ১১ টায় সৌদি আরব থেকে দেশে ফিরতে হ‌য়ে‌ছে। বরাব‌রের ম‌তো গতকালও দেশে ফেরা কর্মীদের প্রবাসী কল্যাণ ডে‌স্কের সহযোগিতায় বিমানবন্দরে জরুরি খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সহায়তা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

চলতি বছ‌র ১৬ হাজারের বে‌শি বাংলা‌দে‌শি‌ সৌদি আরব থেকে ফেরত এল। এর মধ্যে চলতি মাসেই ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহযোগিতায় ৮০৪ জন জনকে ব্র্যাক সহযোগিতা করল। এর মধ্যে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী এলেন গতকাল।

গতকাল ফেরত আসা গোপালগঞ্জের ছেলে সম্রাট শেখ ক্ষোভ প্রকাশ করে ব‌লেন, আট মাসের আকামা ছিলো তার। নামাজ পড়ে বের হলে পুলিশ তা‌কে গ্রেপ্তার করে কোনো কিছুই না দেখে দেশে পাঠিয়ে দেয়।

ফেরত আসা সাইফুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জে। তাঁর অভিযোগ, আকামার মেয়াদ দেখানোর পরেও তাকে দেশে পাঠানো হয়। সাইফুল বলেন সবে মাত্র নয় মাস আগে সৌদি গিয়েছিলেন, আকামার মেয়াদও ছিলো ছয় মাস।

চট্টগ্রাম জেলার আব্দুল্লাহ ব‌লেন, আকামা তৈরির জন্য আট হাজার রিয়াল জমা দিয়েছেন কফিলকে কিন্তু পুলিশ গ্রেফতার পর কফিল কোনো দায়িত্ব নেয়নি।

‌ফেরত আসা কর্মীরা সরকার‌কে যথাযথ ব্যবস্থা নেয়ার দা‌বি জানান। আর কাউকে যেন তাদের মতো পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য করা না হয় সে দা‌বিও ক‌রেন।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান ব‌লেন, ফেরত আসা কর্মীরা যেসব বর্ণনা দি‌চ্ছেন সেগু‌লো মর্মা‌ন্তিক। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গি‌য়ে ধরা পড়লে অনেক লোক ফেরত আসত। কিন্তু এবার অনেকেই বলছেন, তাদের আকামা থাকার পরেও ফেরত পাঠানো হচ্ছে। বিশেষ করে যাওয়ার কয়েক মাসের মধ্যেই অনেককে ফিরতে হচ্ছে, যারা খরচের টাকার কিছুই তুলতে পারেননি। রিক্রু‌টিং এজেন্সিগু‌লো‌কে এই দায় নিতে হবে। পাশাপাশি নতুন করে কেউ যেন গিয়ে এমন বিপদে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে।

ন্যাম সম্মেলনে শেখ হাসিনা-মাহাথির মোহাম্মদ বৈঠক

0

জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম এর ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে ন্যাম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুই প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশ্ব মুসলিম উম্মাহর বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাকু কংগ্রেস সেন্টারে শুরু হয় ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলন। এতে অন্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের উদ্বোধন করেন ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

স্বাগত বক্তব্য রাখেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিগত ন্যাম শীর্ষ সম্মেলন থেকে এখন পর্যন্ত যেসব ন্যাম নেতা মারা গেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলন ঘিরে সকাল ১০টার আগে থেকে বাকু কংগ্রেস সেন্টারে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্র ও সরকার প্রধানদের সেখানে স্বাগত জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

উদ্বোধনের আগে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সদস্যভুক্ত ৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও অন্য দেশের প্রতিনিধি, ১৭টি পর্যবেক্ষক দেশ এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, জিবুতির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, ভারতের ভাইস প্রেসিডেন্ট এম. ভেঙ্কাইয়া নাইডু, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুহামেদাউ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রমুখ অংশ নিয়েছেন।

রাতে বাকু কংগ্রেস সেন্টারে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছান প্রধানমন্ত্রী। আগামী রবিবার সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

‘সবার সঙ্গে বন্ধুত্বই বাংলাদেশের পররাষ্ট্রনীতি’

0

জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম এর ১৮তম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্বই বাংলাদেশের পররাষ্ট্রনীতি।

এসময় ‘রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে দেশ এগিয়ে গেলেও রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ।

স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনের সাধারণ আলোচনায় একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক আর মানবপাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ।

আজারবাইজানের বাকুতে শুরু হয়েছে ১২০ উন্নয়নশীল দেশের ফোরাম ১৮তম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় সকালে এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বাকু কংগ্রেস সেন্টারে তাকে স্বাগত জানান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েভ।

ন্যাম প্রধান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ৩ বছরের জন্য ন্যাম চেয়ারপারসনের দায়িত্ব বুঝে নেন আজারবাইজানের প্রেসিডেন্ট।

শুক্রবার বিকেলে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় যুতসই সমাধান শীর্ষক সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র হ্রাস, খাদ্য নিরাপত্তা, নারী ও শিশু মৃত্যু হার হ্রাস করাসহ তার সরকারের বিভিন্ন সফলতার কথা তুলেন ধরেন তিনি। বলেন, নানা সূচকে দেশ এগিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ।

ন্যাম সম্মেলনের সাইড লাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবারও বেড়েছে পেঁয়াজের দাম

0

আবারও লাগামহীন পেঁয়াজের বাজার। পণ্যটির দাম বৃদ্ধির লাগাম টানতে সরকার সম্প্রতি বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। এতে কয়েক দিনের মধ্যেই ১০ টাকা কমে ৭০ টাকা কেজিতে চলে এসেছিল পেঁয়াজ। কিন্তু পেঁয়াজের সেই কমে আসা দাম স্থিতিশীল থাকেনি। ফের বেড়েছে এর ঝাঁঝ। রাজধানীর খুচরা বাজারে এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা।
রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠাল বাগান কাঁচা বাজার, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট বাজার ঘুরে পেঁয়াজের এ বর্ধিত দাম দেখা যায়। শুক্রবার (২৫ অক্টোবর) বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি পাঁচ টাকা বাড়লেও আমদানি করা ভারতীয় পেঁয়াজ কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় এ বাড়তি দাম।
এসব বাজারে এক সপ্তাহ আগে খুচরা প্রতিকেজি দেশি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। আর আমদানি করা মিশর ও মিয়ানমার পেঁয়াজ বিক্রি হয়েছে যথাক্রমে ৯৫ থেকে ১০০ টাকা এবং ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।
অথচ সপ্তাহ যেতে না যেতেই সরবরাহ কমেছে এমন অজুহাতে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। আর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১১০ টাকা। একইভাবে পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৬ টাকা। এ সব বাজারে খুচরা দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে।
রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসা নাজনিন নাহার বলেন, পেঁয়াজ ছাড়া তো তরকারি খাওয়া মুশকিল। শুনেছিলাম সরকারের বিভিন্ন উদ্যোগে পেঁয়াজের দাম কমবে। কিন্তু আমরা একনও তার বাস্তবতা দেখছি না। এদিকে সরকারের নজরদারি আরও বাড়ানো দরকার।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) বলছে, এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা প্রতিকেজি পেঁয়াজের মূল্য বেড়েছে ২০ টাকা। আর দেশি পেঁয়াজে বেড়েছে ১০ টাকা। কারওয়ান বাজার, মানিকদী বাজার, মালিবাগ, কচুক্ষেত বাজার, রামপুরা বাজার, মহাখালী বাজার, আজমপুর বাজার ও উত্তরা বাজারের তথ্য সংগ্রহ করে টিসিবি বলছে, শুক্রবার বাজারগুলোয় আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১১৫ টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকায়।
টিসিবির হিসাব অনুযায়ী, গত সপ্তাহে (১৮ অক্টোবর) আগের সপ্তাহের (১১ অক্টোবর) তুলনায় আমদানি করা পেঁয়াজ কেজিতে বেড়েছে ২০ টাকা। একইভাবে ওই সপ্তাহেও দেশি পেঁয়াজ কেজিতে বেড়েছে ১০ টাকা।
টিসিবি বলছে, গত সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ টাকায়। টিসিবির তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ অক্টোবর অর্থাৎ এক বছর আগে খুচরা বাজারে এই পেঁয়াজের মূল্য ছিল মাত্র ২৫ টাকা। তবে পেঁয়াজের বাজার অচিরেই স্বাভাবিক হবে বলে মনে করেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বলেন, নতুন পেঁয়াজ বাজারে আসলে এমনিতেই বাজার স্বাভাবিক হবে।
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা চলছে বলেও হুমায়ুন কবির উল্লেখ করেন। তিনি বলেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগরীর প্রতিদিন ৩৫ জায়গায় ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

0

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার এক তরুণী ঢাকার ভাটারা থানায় বৃহস্পতিবার রাতে ফারুকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

বিয়ের কথা বলে ফারুক প্রায় দেড় মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণ মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বানারীপাড়াবাসী। এ নিয়ে পুরো উপজেলায় ছিল দিনভর আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, বানারীপাড়ার ডান্ডোয়াটে ফারুকের বাড়ি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় (ভাটারা) তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। সেখানে কেউ না থাকলেও মাঝে-মধ্যে তিনি থাকেন। ওই ফ্ল্যাটেই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। ওই তরুণীর গ্রামের বাড়িও বরিশালে। পুলিশ জানায়, রাজধানীর পল্লবী এলাকায় বিউটি পার্লারে ওই তরুণী কাজ করেন। সেপ্টেম্বরের শুরুতে তার মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল এলে প্রথমে তিনি ধরেননি।

এর পরও একই নম্বর থেকে বারবার ফোন আসতে থাকে। গোলাম ফারুক তাকে বারবার ফোন করতেন। একপর্যায়ে তরুণীটি ফোন রিসিভ করেন। কথাবার্তার সূত্র ধরে একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর থেকে বিয়ের কথা বলে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাটে নিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন গোলাম ফারুক। সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে ফারুক নানা কৌশলে তাকে ঘুরাতে থাকেন। প্রত্যাখ্যাত হয়ে তরুণী ফারুকের বিরুদ্ধে ভাটারা থানায় ধর্ষণ মামলা করেন।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, গোলাম ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় মামলা করা হয় (মামলা নং ৪৬)। তবে গোলাম ফারুকের বাড়ি বানারীপাড়া কিনা তা তিনি জানেন না। অভিযোগের বিষয়ে জানতে গোলাম ফারুকের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ জনগণ এ ঘটনায় ছি ছি করছেন।

ভিকারুননিসার নির্বাচনে বিজয়ী হলেন যারা

0

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ৯জন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে ভোটগ্রহণ কার্যক্রম শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী প্রার্ধীদের মধ্যে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় গোলাম বেনজীর, মাধ্যমিক শাখায় সিদ্দীকি নাসিরুদ্দীন ও ওহেদুজ্জামান মন্টু, কলেজ শাখা থেকে এবিএম মনিরুজ্জামান ও মুরশীদা আক্তার এবং অভিভাবকদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট রিনা পারভিন বিজয়ী হয়েছেন।

শিক্ষকদের মধ্য থেকে তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উচ্চমাধ্যমিকে বাদরুল আলম, মাধ্যমিকে ফাতেমা জহুরা হক ও জান্নাতুল ফেরদৌস (বিনা প্রতিদ্বন্ধিতায়)। এসব পদে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এদিকে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা হয়েছে।

পরজিত প্রার্থী (কলেজ শাখা) আবদুল মজিদ সুজন বলেন, ‘ভুয়া (জাল) ভোট গ্রহণ করা হয়েছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন করা হয়েছে। কলেজ শাখার অনেকে ভোট দিতে পারেননি। আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলের দাবি জানানো হবে।’