Home Blog Page 3399

ফের শীর্ষ ধনী বিল গেটস

0

একটানা দুই বছর বিশ্বের শীর্ষ ধনীর তকমা ধরে রাখার পর গত বৃহস্পতিবার তা খুইয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। এদিন শেয়ারবাজারে অ্যামাজনের বড় ধরনের পতন হওয়ায় আবারো ধনীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিল গেটস। তবে অ্যামাজনের শেয়ারমূল্য বাড়লে দু-একদিনের মধ্যেই আবার শীর্ষস্থানে ওঠার সম্ভাবনা রয়েছে বেজোসের।

যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কের শেয়ারবাজারে ৭ শতাংশ দরপতন হয় অ্যামাজনের। এতে বেজোসের মোট সম্পদের পরিমাণ কমে ১০৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। অপর দিকে, বহু বছর শীর্ষ ধনীর তকমা ধরে রাখা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ একই সময়ে ছিল ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৮ সালে শীর্ষ ধনীদের তালিকায় প্রবেশ করলেও ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বের একনম্বর ধনী হিসেবে আত্মপ্রকাশ করেন ৫৫ বছর বয়সী বেজোস। সম্প্রতি বিয়ে বিচ্ছেদের কারণে সাবেক স্ত্রী ম্যাককেনজি বেজোসকে ৩২ দশমিক ৭ বিলিয়ন ডলার দিতে হয়। এতে তিনিও শীর্ষ ধনীর তালিকায় চলে আসেন। অপর দিকে বিশ্বে প্রথমবারের মতো ১৬০ বিলিয়ন ডলারের মালিক হওয়া বেজোসের সম্পদের পরিমাণ অনেক কমে যায়। এছাড়া অ্যামাজনের শেয়ার ও আয়ের পরিমাণও ধারাবাহিকভাবে কমছে।

এদিকে ১৯৮৭ সালে শীর্ষ ধনীদের তালিকায় প্রবেশ করা বিল গেটস কয়েক বছর ধরে এক নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন। ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ফোর্বসের তালিকা অনুযায়ী ১২ বার শীর্ষ ধনীর তকমা পান তিনি। এর বাইরে সবসময়ই শীর্ষ তিনের মধ্যেই থেকে গেছেন ৬৪ বছরে পা দিতে যাওয়া এই ব্যবসায়ী। বিল গেটস তার দাতব্য ফাউন্ডেশনে ৩৫ বিলিয়ন ডলার দান করলে সম্পদের পরিমাণ অনেকটা কমে যায়।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের চেয়ারে কে এই সুন্দরী!

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে ঢুকে এক তরুণীর কাণ্ডে হতবাক দেশটির জনগণ। প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ওই তরুণী।

ইমরান খানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে ঢুকে হারেম শাহ নামের ওই তরুণী তিনি এ কাণ্ড ঘটান।

ওই ভিডিও প্রচারের পরপরই পাকিস্তানে রীতিমতো তারকা খ্যাতি অর্জন করেছেন। টিকটকে ১০ লাখের বেশি ফলোয়ার তার।

ভিডিওতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কনফারেন্স-রুমে হাঁটতে দেখা গেছে। পাঞ্জাবি এবং হিন্দি গানের তালে পা ফেলতে ফেলতে তিনি এক সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়েন!

পাকিস্তানি গণমাধ্যমকে হারেম বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমি ওখানে গেছি। কেউ আমাকে বাধা দেয়নি। নীতিমালার বিরুদ্ধে কিছু করলে তারা নিষেধ করতেন।

হারেমকে এর আগে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েক জন নেতার সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ইমরানেরও ঘনিষ্ঠ তিনি।

চলচ্চিত্র নির্বাচনে কোন শিল্পী কত ভোট পেয়েছেন?

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারও সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। স্বতন্ত্রপ্রার্থী মৌসুমীকে হারিয়ে তিনি বিজয়ী হন। এছাড়া দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জায়েদ খান।

শুক্রবার রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২২৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সহ-সভাপতি পদ দুটিতে মনোয়ার হোসেন ডিপজল (৩১১) ও রুবেল (২৯৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি নানা শাহ ৯৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস কোবরা ৬৮ ভোট পেয়েছেন।

সহ-সম্পাদক পদে আরমান ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাংকো পাঞ্জা ৭১ ভোট পেয়েছেন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনু ইমন পেয়েছেন (২৪৫) ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি ডন পেয়েছেন ১২২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুব্রতকে বিজয়ী ঘোষণা করায় ওই পদটিতে ভোট গ্রহণ হয়নি। কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তাদের প্রাপ্ত ভোট হল-

অঞ্জনা সুলতানা-৩২৪, অরুনা বিশ্বাস-৩১৫, আলীরাজ-৩৩৬, আফজাল শরীফ-২৯৩,আসিফ ইকবাল-৩১৪, আলেক জান্ডার বো-৩৩৭, জেসমিন-৩০৯, জয় চৌধুরী-৩০৩, বাপ্পারাজ-৩০১, মারুফ আকিব-২৭৩, রোজিনা-৩২০। এছাড়া পরাজিত তিন প্রার্থীদের প্রাপ্ত ভোট হল- নাসরিন (১৮১), রঞ্জিতা (১২১) ও শামীম খান (চিকন আলী) ২০৩।

এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬জন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

মৌসুমীকে হারিয়ে সভাপতি হলেন মিশা সওদাগর

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে হারিয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

অনেক প্রতীক্ষার পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬জন।

নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমকে মিশা শওদাগর বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসায় আবারও জয়ী হতে পেরেছি। চলচ্চিত্রের সব শিল্পী, কলাকুশলীসহ এফডিসিসহ সবার কাছে আমি কৃতজ্ঞ। জয়ী হওয়ার পরই আমার প্রথম কাজ হবে ইশেতেহারে যা যা বলেছিলাম তার বাস্তবায়ন ঘটানো। শিল্পীদের সবাইকে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাব। আমাদের গতবার যে কাজগুলো করা হয়নি সেগুলো এবার পূরণ করব।’

সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পীরা যাতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। শিল্পীরা কেউ হারেনি। আমরা আগামীতে যেন বিগত বছরের কাজের গতিটা ধরে রাখতে পারি সবার কাছে এই দোয়াই চাই। শিল্পী সমিতির সব ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাদের প্যানেলকে ভালোবেসে ও বিশ্বাস করে আবারও ভোট দিয়ে জয়ী করেছেন। এবার আমাদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পালা।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোটের আগ থেকে উত্তাপ থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট হয়েছে সুষ্ঠুভাবেই।

এবারের শিল্পী সমিতির নির্বাচন নানা কারণেই ব্যতিক্রম। ভোট গ্রহণের আগে শিল্পীদের মধ্যে চলেছে কাঁদা ছোঁড়াছুড়ি। এছাড়া এবার প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়েছেন। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী স্বতন্ত্র প্রার্থী হন। সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মিশা সওদাগর। সহ-সভাপতি পদে প্রার্থী হন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান ও ইলিয়াস কোবরা।

সাংগঠনিক পদে প্রার্থী হন সুব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী ছিল না। আন্তর্জাতিক পদে প্রার্থী হন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়েন দুইজন। তারা হলেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করেছেন একা।

কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন।

আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

0

জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ অক্টোবর থেকে জাপানে ছয়দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। টোকিওতে রাজপ্রাসাদে বিভিন্ন দেশের প্রায় দুই হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধির সামনে নিজেকে সে দেশের ১২৬তম সম্রাট হিসেবে ঘোষণা দেন নারুহিতো।

জাপানের নতুন সম্রাট নারুহিতো তার ৮৫ বছর বয়স্ক বাবা সম্রাট অ্যামিরিতাস আকিহিতোর অবসরে যাওয়ার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজসভায় যোগ দেন। তিনি পরদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজসভায়ও অংশগ্রহণ করেন।

ফের মিশা-জায়েদ জয়ী, ডিপজল-রুবেলও আছেন, হার মৌসুমীর

0

মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান পুনরায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দিনভর নির্বাচনের পর দিবাগত রাত পৌনে ২টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল প্রকাশ হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

মিশা সওদাগার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক রুবেল। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩১১ ও ২৯৩।

মিশা-জায়েদ দুজনে আগের মেয়াদেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এবারও তাদের প্যানেল থেকে সব প্রার্থীই জয়ী হয়েছেন।

শিল্পী সমিতির এই নির্বাচনের ফলাফল ঘোষণার বিষয়টি মিশা সওদাগর কালের কণ্ঠকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনার বিষয়টি কিছুক্ষণের মধ্যে জানাবেন। তবে আমাদেরকে জানানো হয়েছে, আমরা পুরো প্যানেল নিয়েই জয়ী হয়েছি।’

এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

আরও পড়ুন শাকিব খান থাকার কারণে এখন ভালো সিনেমা হচ্ছে : ময়ূরী

নির্বাচিত হওয়ার পর মিশা বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আমরা জয়ী হতে পেরেছি। চলচ্চিত্রের সব শিল্পী, কলাকুশলীসহ এফডিসির সবার কাছে আমি কৃতজ্ঞ। শিল্পীদের সবাইকে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন মিশা।

সবাইকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পীরা যাতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। শিল্পীরা কেউ হারেনি। আমরা আগামীতে যেন বিগত বছরের কাজের গতিটা ধরে রাখতে পারি সবার কাছে এই দোয়াই চাই।’

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন প্রার্থী। তারা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ। ভোট গ্রহণের আগে নির্বাচন কমিশন যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ওই তিন পদে তিনজনকে নির্বাচিত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিতে চান স্বজনরা

0

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন তার বোন সেলিমা ইসলাম।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে খালেদা জিয়ার সাথে দেখা করতে পরিবারের ৬ সদস্য বিএসএমএমইউতে যান। সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।

এর আগে, গত ১১ অক্টোবর প্রায় সোয়া এক ঘন্টা পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

গেল বছরের ৮ ফেব্রুয়ারির থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এপ্রিলের ০১ তারিখে বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

স্বেচ্ছাসেবক লীগে অনুপ্রেবেশকারীরা যেন স্থান না পায় : কাদের

0

স্বেচ্ছাসেবক লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে অনুপ্রেবেশকারীরা যেন স্থান না পায় বলে সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আছে, আমি আবারও বলছি তাদের বাদ দিতে হবে। ফ্রেশ ব্লাড আমরা চাই, আমাদের নেত্রী চান। এখানে যেন কোনো প্রকার বিতর্কিত ব্যক্তি, অনুপ্রেবেশকারী স্বেচ্ছাসেবক লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে স্থান না পায়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই সতর্কতার কথা জানান তিনি।
তিনি বলেন, দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দু-চারজনের শৃঙ্খলাবিরোধী অপকর্মের জন্য গোটা প্রতিষ্ঠান দায়ী হতে পারে না। এই প্রতিষ্ঠানে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে। যাদের অধিকাংশই অতীতে ছাত্রলীগ করেছে এবং দুঃসময়ে ছাত্রলীগ করে তারা স্বেচ্ছাসেবক লীগে এসেছে। এখানে কারও বিচ্যুতি ঘটলে, বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হলে অবশ্যই তাদের নেতৃত্বে থাকার কোনো অধিকার নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের নিয়ম-শৃঙ্খলা যারা মানেন না, পকেট ভারী করার জন্য তাদের দলে টানবেন না। নিজেদের দল ভারী করার জন্য দলে বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটাবেন না। এই বিতর্কিত ব্যক্তিরা ভালোর চেয়ে খারাপই করে থাকে বেশি এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। সেই অবস্থায় এবার আমারা ক্লিন ইমেজের নেতৃত্ব গড়ে তুলতে চাই। ক্লিন ইমেজের লিডারশিপ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে গড়ে দিতে চাই। স্বচ্ছ ভাবমূর্তির নেতাকর্মীরাই দায়িত্ব নেবে।
কাদের বলেন, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগ, এই চারটি সংগঠনের কমিটি মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে। সাত বছরে আরও দুইটি কমিটি হতে পারতো কমপক্ষে। সেখানে আরও একবার সম্মেলন হতে পারতো। তাতে নতুন মুখ আসতে পারতো। নয়া নেতৃত্ব সৃষ্টি হতে পারতো। কিন্তু সেটা হয়নি। এখন এবারকার সম্মেলনের মধ্য দিয়ে পুরোনো অভিজ্ঞ মুখও থাকবে আবার নতুন মুখও আসতে হবে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিয়ে আমাকে নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এই প্রস্তুতি কমিটির মাধ্যমেই স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড পরিচালিত হবে। ১৬ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ এবং পরিচালনা করবেন সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বান নির্মল গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

আবারও বাবা হচ্ছেন তামিম

0

আবারও বাবা হতে যাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানের পরিবারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই ক্রিকেটার। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইকবাল পরিবারে আসতে যাচ্ছে তামিমের দ্বিতীয় সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের জীবন সঙ্গিনী আয়েশা সিদ্দিকা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের একটি ছবি পোস্ট করে এই সুখবর জানান তিনি।
নিজের ইনস্টা হ্যান্ডেলে পাশাপাশি দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘আমি জানি, ছবিটির মান খুব একটা ভাল নয়। তবে ছবিটি আমার কাছে অমূল্য। আমাদের চারজনের পরিবার ইনশাল্লাহ।’
ছবিতে দেখা যাচ্ছে, ছেলে আরহাম ইকবালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তামিম। পাশে ঢিলেঢালা পোশাক আছেন আয়েশা। দুজনকেই বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে ছবিতে।
দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থেকে ২০১৩ সালের জুনে ঢাকঢোল পিটিয়ে আয়েশাকে বিয়ে করেন জাতীয় দলের এই ওপেনার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তামিম-আয়েশার ঘর আলো করে আসে আরহাম।

এফডিসি গেটে ভক্তদের কবলে হিরো আলম, উদ্ধার করল পুলিশ

0

ভক্তদের চাপে চিড়েচ্যাপ্টা হিরো হবার যোগাড় হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর বিএফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে ভোট দিয়ে গেছেন অনেক তারকা শিল্পী। বৃষ্টিমুখর পরিবেশেও বেশ জমে উঠেছে এফডিসি।

হিরো আলম এসেছিলেন এফডিসিতে। গেটে ঢোকার মুখেই পড়েন ভক্তদের কবলে। ভক্তদের চাহিদা ছবি তোলা ও একটু কথা। কিন্তু সেই আবদার মেটাতে হিমশিম খেতে হয় সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া এই তরুণের। পরে অবশ্য পুলিশের সহায়তায় ভিড় ঠেলে হিরো আলম ভেতরে প্রবেশ করতে সক্ষম হন ও অপ্রীতিকর অবস্থা এড়ান।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা।

সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সৃব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন দুইজন। তারা হলেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই।

কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন, রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।