Home Blog Page 3400

আমার ফেসটাই তো একটা আইডি কার্ড : রিনা খান

0

শুনলাম এফডিসিতে অনেক শিল্পীকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু কেন ঢুকতে দেয়া হবে না? আমি যদি ঢুকতে যাই আমাকে আইডি কার্ড দেখাতে হবে? আরে আমি নিজেই তো একটা আইডি কার্ড, আমরা নিজেরাই তো একেকটা আইডি কার্ড।

কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়িকা রিনা খান। আজ শুক্রবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট দিতে আসেন। এসময় তিনি কালের কণ্ঠের সাথে কথা বলেন।

রিনা খান বলেন, আজ এফডিসিতে উতসব পরিবেশ বিরাজ করছে। আজ শিল্পী সমিতির সকল সদস্যদের মনে আনন্দ কাজ করছে। আমারও অনেক ভালো লাগছে এই পরিবেশ দেখে। তবে ক’দিন পরেই তো মন খারাপ হয়ে যাবে। আমাদের শিল্পীদের দুর্দশার কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়।

দুঃস্থ শিল্পীদের আবাসন ব্যবস্থার প্রত্যাশা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, নতুন নির্বাচিত কমিটির কাছে আমার একটাই প্রত্যাশা তারা যেন এই দরিদ্র শিল্পীদের জন্য খুব সামান্য হলেও আবাসন ব্যবস্থার উদ্যোগ নেয়।

আরো পড়ুন: হাসি ঠাট্টায় মেতে উঠলেন ডিপজল-মৌসুমী

আজ শুক্রবার সকাল ৯ টায় রাজধানীর বিএফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে৷ ভোট গ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ইতোমধ্যে ভোট দিয়ে গেছেন অনেক তারকা শিল্পী। বৃষ্টিমুখর পরিবেশেও বেশ জমে উঠেছে এফডিসি।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা।

সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সৃব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পড়ে লড়ছেন দুইজন। তারা হলেন-জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই।

কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।

অপমানিত হলেন নন্দিত নির্মাতা কাজী হায়াত

0

আজ সকাল থেকে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসির ভিতরের পরিবেশ নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নির্মাতা প্রযোজক অভিনেতারাও। নানা অনিয়ম প্রথম থেকে শোনা গেলো আজ একটু বেশি চোখে পড়ছে মূলত সমিতির নির্বাচনকে ঘিরেই এই হট্টগোল।
নন্দিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, গাজী জাহাঙ্গীর,পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন,চিত্রনায়ক সোহেল রানা , প্রযোজক মোহাম্মাদ ইকবালসহ এফডিসিতে প্রবেশে বাধা দেন শিল্পী সমিতির নির্বাচকদের পুলিশ।অবশ্য পুলিশ তাদের দায়িত্ব পালন করেছেন ,নির্বাচন কমিশন যেমনটা চেয়েছেন।
কিন্তু এবার গেটে আটকে দেন পুলিশ নন্দিত নির্মাতা কাজী হায়াতকে। তাকে আটকে দেয়া নিয়ে ক্ষোভ বিরাজ করছে এফডিসিতে থাকা তার সহকারী এবং তার সহকর্মীদের মাঝে।
নন্দিত নির্মাতা কাজী হায়াত বলেন, ‘আমি পরিচালক। সরকার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। আমাকে এফডিসিতে প্রবেশে কেন বাঁধা দেয়া হবে? আমি খুবই অপমানিত হয়েছি। শিল্পীদের নির্বাচনের আগেও দেখেছো। অনেক হাই প্রোফাইল তারকারা নির্বাচন করেছেন। এমন বাজে অবস্থা ছিল না।’
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ উপলক্ষে বিএফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। শুধু ভোটাররা এফডিসির গেটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করবেন। এছাড়া সাংবাদিকদের জন্য বিশেষ পরিচয়পত্র দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৪৯ জন।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন।
এছাড়া কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।
এদিকে কোনো প্রতিযোগী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : ঘড়বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ

0

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচন্ড বাতাসের কারণে এটি দ্রুত বিস্তার লাভ করায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, নগরীর প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটার কাছে কথিত টিক ফায়ার দুপুরের পরপরই ছড়িয়ে পড়ে দ্রুত ৫ হাজার হেক্টর ভূমি গ্রাস করে ফেলেছে।
এ দাবানলে অনেক ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে এবং এর দ্রুত বিস্তার ঘটতে থাকায় বাধ্য হয়ে প্রধান একটি মহাসড়ক ও আরো অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারে প্রায় ৫০০ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘আমরা এখন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলের লোকজনকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকুল আবহাওয়া অর্থাৎ দমকা হাওয়া, উচ্চ তাপমাত্রা ও কম আদ্রতা বিরাজ করায় এ রাজ্যের বিস্তৃত এলাকা দাবানলের কবলে ছড়িয়ে পড়তে পারে বলে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে।
খবর এএফপি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

0

যুক্তরাষ্ট্রে সড়কে গাড়ির নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি মারা গেছেন।
নিহতরা হলেন- মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) ও তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন। তারা লক্ষ্মীপুরের বাসিন্দা।
স্থানীয় সময় গত ২১ অক্টোবর সন্ধ্যায় পৌনে ৬টার দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি-সংলগ্ন স্যান্ডলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডিটেকটিভ শেথ টাইলার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) বুধবার সকালে গাড়িসহ গ্রেফতার করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ছেলেকে নিয়ে ইস্টভেলি ইসলামিক সেন্টার মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন কাজল। ইরি স্ট্রিট পার হওয়ার সময় কালো রঙের ডজ ডুরঙ্গ গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। মারাত্মক আহত আব্দুল্লাহ পরদিন হাসপাতালে মারা যায়।
জানা গেছে, ১৪ বছর আগে তার করা পারিবারিক ভিসার আবেদন মঞ্জুর হলে দুর্ঘটনার ১০ দিন আগে স্ত্রী, কলেজ-পড়ুয়া একমাত্র মেয়ে ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন কাজল।

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের স্পিন কোচ ভেট্টোরি

0

আগামী নভেম্বরে ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এ সফরকে সামনে রেখে শিষ্যদের প্রস্তুত করতে ঢাকায় এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।

জানা গেছে, আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভেট্টরি।

প্রসঙ্গত, গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির নাম ঘোষণা করে বিসিবি। চলতি মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-মিরাজদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

‘তোমার লজ্জা করে না!’ সুজনকে বিসিবি সভাপতির ধমক!

0

বাংলাদেশের ক্রিকেটে এক বিতর্কিত নাম খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অল-রাউন্ডার বর্তমানে বিসিবিতে বহুবিধ দায়িত্বে আছেন। তাকে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবেও মাঝেমধ্যে দেখা যায়। সুজনের ক্যাসিনোপ্রীতির কথা সবার জানা। দুইবার তো ধরাই পড়েছেন ক্যামেরায়। ঘরোয়া লিগে তিনি একাধিক দলের কোচ। যে ঘরোয়া লিগের ম্যাচ ফিক্সিং বন্ধের দাবি তুলেছিলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির সভায় তাই ধমক খেতে হয়েছে সুজনকে।

তিনদিনের ধর্মঘটে দেশের ক্রিকেটাঙ্গনে অচলাবস্থা বিরাজ করছিল। গত পরশু রাতে সবকিছু সমাধান হয়। এর আগে সুজন বলেছিলেন, রোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচের অভিযোগও নাকি খেলোয়াড়দেরই সাজানো নাটক! ধর্মঘটের প্রথম দুদিন তিনি এভাবেই ক্রিকেটারদের দায়ী করে আসছিলেন। তার এমন বক্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত ছিলেন ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে বুধবারের বৈঠকে আবারও আপত্তিকর মন্তব্য করে সাকিবদের তোপের মুখে পড়েন খালেদ মাহমুদ সুজন। তাকে একহাত নেন বিসিবি সভাপতিও।

গত ২২ অক্টোবরের সংবাদ সম্মেলনে নাজমুল হাসান একপর্যায়ে স্বীকার করেন, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদের বেতন নেওয়া, ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করানো স্বার্থের সংঘাত সৃষ্টি করছে। পরদিন ক্রিকেটারদের সঙ্গে সভায় সুজন বারবার খেলোয়াড়দেরই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে একপর্যায়ে তার ওপর খেপে যান বোর্ড সভাপতি। উচ্চ স্বরে তিনি বলে ওঠেন, ‘চুপ করো। তুমি আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! আমাকে অনেক ভুল বুঝাইছ এত দিন।’

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে শান্তিপূর্ণভবে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।

চারশ ৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়ে তিনশ ৮৬টি। তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডের প্রধান শামছুল আলম। তিনি বলেন, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদের ভোটার সংখ্যা ছিল চারশ ৪৯। এখান থেকে ভোট পড়েছে তিনশ ৮৬টি।

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন শান্তিপূর্ণভাবে সবাইকে ভোটে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বলে, সবার প্রতি ভালোবাস। সবার অংশ গ্রহণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছি আমরা।

শেখ হাসিনার অংশগ্রহণে ন্যাম সম্মেলন শুরু

0

আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেছেন ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাকু কংগ্রেস সেন্টারে সম্মেলনটি শুরু হয়। এর আগে থেকেই বাকু কংগ্রেস সেন্টারে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্র ও সরকার প্রধানদের সেখানে স্বাগত জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

উদ্বোধনের আগে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, জিবুতির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, ভারতের ভাইস প্রেসিডেন্ট এম. ভেঙ্কাইয়া নাইডু, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুহামেদাউ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রমুখ অংশ নিয়েছেন।

উদ্বোধনী সেশনের পরে বাকু কংগ্রেস সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগে বিতর্কিত লোক এনে দল ভারি করার দরকার নেই,অন্ধকার এলে বাতি জ্বালিয়ে পাবেন না

0

‘এবারের সিটি করপোরেশন নির্বাচন চ্যালেঞ্জিং হবে। প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। প্রতিপক্ষ আটঘাট বেঁধে নির্বাচনে নামবে। তাঁরা আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ, বিএনপি ষড়যন্ত্রে ওস্তাদ। তারা ঐক্যবদ্ধ হলে অনেক শক্তি রয়েছে তাদের।’

আজ শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সম্মেলন এবং সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। প্রতিপক্ষ আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ, বিএনপি ষড়যন্ত্রে ওস্তাদ। আপনারা থানায়-থানায়, ওয়ার্ডে-ওয়ার্ডে কর্মীসভা করুন। সরকারের বিরুদ্ধে অপ্রচারের জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘এই সরকার অপকর্মের ব্যাপারে অতীতের সরকারের মতো নির্বিকার নয়। এখানে অন্যায় করে কেউ পার পাবে না। শুদ্ধি অভিযানে আমাদের নেত্রী অপকর্মের বিরুদ্ধে তার অবস্থান প্রমাণ করেছেন। মাঝে মাঝে আমাদের জোটের মধ্য থেকেও কেউ কেউ উল্টাপাল্টা কথা বলছেন। আমি বলতে চাই সরকারের অস্তিত্ব কেউ দুর্বল ভাববেন না।’

ওবায়দুল কাদের আরো বলেন, শুদ্ধি অভিযানকে কে কীভাবে দেখছে জানি না, কার স্বার্থে আঘাত লেগেছে জানি না। তবে এই শুদ্ধি অভিযান দেশের জনগণ প্রশংসা করছে, সমর্থন জানিয়েছে। বিশ্বে শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন।’ তিনি বলেন, ‘আজ বিএনপি বড় বড় কথা বলে। তারা যখন ক্ষমতায় ছিলো সন্ত্রাস, খুন, লুটপাট, মাদক এমন কোনো অপকর্ম ছিলো না যার সঙ্গে তারা যুক্ত ছিলো না। হাওয়া ভবনের নির্দেশে সবকিছু হয়েছে। একজন অপরাধীকেও তখন আইনের আওতায় আনা হয়নি। ফখরুল সাহেব (বিএনপির মহসচিব) একটি উদাহরণও আপনি দেখাতে পারবেন না। শেখ হাসিনার সাহস আছে, তিনি অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে বিতর্কিত লোক এনে দল ভারি করার দরকার নেই। এদের দিয়ে দল ভারী করেন অন্ধকার এলে বাতি জ্বালিয়ে পাবেন না। আওয়ামী লীগে যোগ্যতা দিয়ে নেতা হতে হবে। যার ভোগের লিপসা আছে তার দরকার নেই। আওয়ামী লীগ লুটপাট সন্ত্রাসীদের পার্টি নয়। জনগণের ইচ্ছায় আমরা থাকবো অপকর্ম করে আমরা ক্ষমতায় থাকতে চাই না। মানুষের মন জয় করে ক্ষমতায় থাকতে চাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমি দখলকারী, অপকর্মের সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে দরকার নেই। জনগণ এখন কিছু বলবে না হয়তো, কিন্তু নির্বাচনের সময় জবাব দেবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক নির্মল গুহ, সদস্য সচিব সাচ্চু

0

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে থেমে নেই সংগঠনটির সম্মেলনের প্রস্তুতি। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল গুহকে। আর সংগঠনের আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব সম্মেলন পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে থাকবেন।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, সংগঠনের আগামী সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথকে (এমপি)।

আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।