Home Blog Page 3401

কেরানীগঞ্জ ডকইয়ার্ডের লঞ্চে আগুন

0

ঢাকার কেরানীগঞ্জে ডকইয়ার্ডে কাজ করার সময় সুরভী-৭ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পোস্তগোলা ফায়ার স্টেশন সূত্র জানায়, ডকইয়ার্ডে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী বলেন, লঞ্চটি মেরামতের জন্য হাসনাবাদ ডকইয়ার্ডে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে মেরামতের কাজ চলছিল।

উত্তেজনার মধ্যেই ভারত-পাকিস্তান চুক্তি

0

কাশ্মীর ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যেই শিখ তীর্থযাত্রীদের জন্য করিডোর সুবিধা দিতে একটি চুক্তি সই করেছে ভারত ও পাকিস্তান।

চুক্তি অনুযায়ী, কারতারপুর করিডোর ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত একটি তীর্থস্থানে প্রতিদিন ৫ হাজার ভারতীয় শিখ ধর্মাবলম্বী ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাবেন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলার দরবার সাহিব পাক ভারত সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক এই দরবার সাহিবে তার জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন।

গুরুদোয়ারার আশপাশে যথেষ্ট সংখ্যক লঙ্গরখানা তৈরি করে দেয়ার কথা জানিয়েছে পাকিস্তান।

চুক্তি সইয়ের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসসিএল দাস জানান, শুধু শিখ ধর্মাবলম্বীরা নন, যে কোনো ধর্মবিশ্বাসের ভারতীয় কারতারপুর করিডোর ব্যবহার করতে পারবেন।

সৌদি আরবে ইসরায়েলের রহস্যময় বিমান

0

ইসরায়েলের তেল আবিব থেকে একটি রহস্যময় বিমান সৌদি আরবের রিয়াদে গেছে। তেল আবিব থেকে উড়ানের পর জর্ডানের আম্মানে দুই মিনিটের বিরতি নিয়ে বিমানটি সৌদি আরবে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় উড়াল দিয়ে যাওয়া এই বিমানে যাত্রী কে ছিলেন, তা নিয়ে ইসরায়েল গণমাধ্যম প্রশ্ন তুলেছে।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে বলা হয়েছে, বিমানের ফ্লাইট ট্র্যাকিং উপাত্তে দেখা গেছে, চ্যালেঞ্জার ৬০৪ নামে ব্যক্তিগত মালিকানার বিমানটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ছিল। যেটি ইসরাইলের বেন গৌরিয়ান বিমানবন্দরে ফিরে যাওয়ার আগে রিয়াদে ঘণ্টাখানেক ছিল।

এমন সময় এই রহস্যময় বিমানটির সৌদি আরবে আসার খবর আসল, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রিয়াদ সফরে ছিলেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা দেশটির অন্য কোনও কর্মকর্তা রিয়াদের বৈঠকে অংশ নিয়েছিলেন কিনা, তা নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে।

এক টুইট বার্তায় সাংবাদিক ও বিমান শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকারী আভি শার্ফ বলেন, ‘রিয়াদে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তেল আবিব থেকে কেউ এসেছেন কিনা, আমি জানি না।’

ইনটেলিটাইম নামে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নেতানিয়াহু কেন রাষ্ট্রপতি রেউভেন রিভলিনকে সরকার গঠনের জন্য ম্যান্ডেট ফিরিয়ে দিতে দেরি করেছিলেন এবং বিমানের অন্য যাত্রীদের কেন জর্ডান থেকে তুলে নেওয়া হয়েছিল, তা নিয়েও তিনি বিস্মিত হয়েছিলেন।

মানুষের চোখে ধুলা দিতেই বিমানটি আম্মানে থেমেছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইয়োসি মেলম্যান। তিনি বলেন, এতে করে বিমানটি একক ট্রান্সপোন্ডার কোড পাবে।

ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে বিমানটি ইসরায়েল থেকে কায়রোতে কয়েকবার ভ্রমণ করেছে।

ভিসা ছাড়াই ব্রাজিল যেতে পারবে ভারতীয় ও চীনারা

0

ভারত ও চীনের পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য ব্রাজিলের দরজা এবার খুলে দেওয়া হচ্ছে। ব্রাজিলে যাওয়ার জন্য ভারতীয় ও চীনা নাগরিকদের এখন থেকে ভিসা করানোর ঝামেলা পোহাতে হবে না। গতকাল বৃহস্পতিবার সুখবরটি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

চলতি বছরের শুরুর দিকে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা করেন, ব্রাজিলে প্রবেশের জন্য বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের এখন যে ভিসা করানোর দুর্ভোগ পোহাতে হয়, সেটার আর দরকার হবে না।

বছরের শুরু থেকেই উন্নত দেশগুলোর নাগরিকদের জন্য ব্রাজিলে যাওয়ার ভিসা প্রথা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে সেই সুবিধা পেয়েছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক, ব্যবসায়ী ও শিল্পপতিরা।

এবার ভারত ও চীনের নাগরিকদের জন্য সেই সুবিধা চালু করার ঘোষণা করে ব্রাজিলের প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন, ওই সুবিধা পাবে উন্নয়নশীল দেশগুলোও।

বলিভিয়ায় নির্বাচন: মোরালেসকে জয়ী ঘোষণা

0

বলিভিয়ার নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকেই জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী ট্রাইব্যুনাল।
নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গণনা নিয়ে বিরোধীদের ব্যাপক আপত্তির মুখেই বৃহস্পতিবার এ ঘোষণা এল বলে জানিয়েছে বিবিসি।

বলিভিয়ার নির্বাচনী ট্রাইব্যুনালের (টিএসই) ওয়েবসাইটে গণনা করা ৯৯ দশমিক ৯ শতাংশ ভোটের মধ্যে মোরালেস ৪৭ দশমিক ১ শতাংশ পেয়েছেন বলে জানানো হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসা পেয়েছেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট।

দেশটিতে দ্বিতীয় রাউন্ডের ভোট এড়াতে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বির তুলনায় ন্যূনতম ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

এর আগে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে মোরালেস ৪৬ দশমিক ৯৫ শতাংশ এবং মেসা ৩৬ দশমিক ৬০ শতাংশ ভোট পেয়েছিলেন বলে জানানো হয়েছিল।

মোরালেস সেসময় বলেছিলেন, বাকি ১ শতাংশের গণনা শেষে যদি দুই প্রার্থীর ব্যবধান ১০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে তিনি ফল মেনে ১৫ ডিসেম্বরের দ্বিতীয় রাউন্ড ভোটে অংশ নেবেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী ‘নির্বাচনের ফল চুরির’ চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে বিরোধীরা দেশে একটি অভ্যুত্থানচেষ্টা সংঘটিত করতে পারে বলে সমর্থকদের সতর্ক থাকতেও বলেছিলেন তিনি।

বিরোধী প্রার্থী মেসা প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনাকে ‘বড় ধরনের জালিয়াতি’ অ্যাখ্যা দিয়ে মোরেলস অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন বলে অভিযোগ করেছেন।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) পর্যবেক্ষকরাও বলিভিয়ার এবারের নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ জানিয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশিসময় ধরে প্রেসিডেন্ট থাকার রেকর্ডধারী মোরালেস এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রের শীর্ষপদে আসীন হলেন। এ দফায় জয়ী হওয়ায় তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত হল।

বৃহস্পতিবার মোরালেসকে জয়ী ঘোষণা করার পর মেসা দ্বিতীয় রাউন্ড ভোটের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়াও তার দাবিতে সমর্থন দিয়েছে।

বিবিসি জানিয়েছে, রোববার ভোটগ্রহণ শেষে দেশটির সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল দ্রুতগতিতে ভোটের ফল জানানো শুরু করে; প্রথম দিকে মোরালেস ও মেসার ব্যবধান কম থাকায় দ্বিতীয় রাউন্ড ভোটের আশায় বিরোধীশিবির উচ্ছ্বসিত হয়ে পড়ে।

ট্রাইব্যুনালের ওয়েবসাইটে পরে ভোটের দ্রুত ফল দেয়া বন্ধ করে দেয়া হয়। সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটে দেয়া আপডেটে মোরালেসকে তার প্রতিদ্বন্দ্বির তুলনায় ১০ দশমিক ১২ শতাংশ ভোটে এগিয়ে থাকতে দেখা যায়।

ফল ঘোষণায় এ ‘লুকোচুরিতে’ উদ্বেগ জানান ওএএসের পর্যবেক্ষকরা।

ভোটের দ্রুত ফল ঘোষণা বন্ধ করার সিদ্ধান্তকে ‘বোকামি’ অ্যাখ্যা দিয়ে ৬ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাস।

সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটের ফলে মোরালেসের সুস্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই বলিভিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয় বলে বিবিসি জানিয়েছে।

বিক্ষুব্ধরা দেশটির বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দেয়। মোরালেসবিরোধীরা বুধবার থেকে বলিভিয়াজুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।

লাতিনের দেশটির বিভিন্ন অংশে প্রেসিডেন্টের সমর্থকরা বিজয় শোভাযাত্রাও করেছে। কোথাও কোথা দুই পক্ষের মধ্যে হালকা সংঘর্ষেরও খবর পাওয়া গেছে।

ভাড়াটে খুনি ভাড়া করলেন আরেকজনকে, তিনি আরেকজনকে, তিনি আরেকজনকে, তিনি আরেকজনকে, তারপর জানলো পুলিশ

0

প্রতিদ্বন্দ্বী এক ব্যক্তিকে খুন করাতে ২০ লাখ ইউয়ানে খুনি ভাড়া করেছিলেন চীনের এক ব্যবসায়ী। ভাড়াটে খুনি ওই ‘কন্ট্রাক্ট’ অর্ধেকে দিয়ে দেন অন্য এক খুনিকে; তিনি দেন আরেকজনকে; তৃতীয়জন দেন চতুর্থজনকে, চতুর্থজন পঞ্চমজনকে; তখনই ঘটল বিপত্তি।
পঞ্চমজনের চালাকিতে বিষয়টি গেল পুলিশের কানে। আর তাতে ব্যবসায়ীসহ সেই ৫ ভাড়াটে খুনিকে যেতে হল জেলে।

চীনের আদালত এই হত্যাচেষ্টা মামলায় ছয়জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক মেট্রো।

বেইজিং নিউজের খবরে বলা হয়, আবাসন ব্যবসায়ী ওয়েই মোউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী তান ইয়োহুই। সেজন্য শি গুয়ানগান নামে এক ভাড়াটে খুনিকে ঠিক করেছিলেন তিনি।

কাজ শেষে ২০ লাখ ইউয়ান (২ কোটি ৪০ লাখ টাকা) দেওয়া হবে- এটাই ছিল প্রতিশ্রুতি।

শি ওই কাজ নিজে না করে অর্ধেক দরে ছেড়ে দেন আরেক ভাড়াটে খুনি মো তিয়ানজিয়াংকের হাতে।

কিন্তু মো নিজেও কাজটি করলেন না। আগাম ২ লাখ ৭০ হাজার এবং কাজ শেষে ৫ লাখ ইউয়ান দেওয়ার শর্তে ওই খুনের দায়িত্ব তিনি দেন তৃতীয় ‘হিটম্যান’ ইয়াং কাংশেকে।

প্রতিশ্রুতির ‘বরখেলাপ’ করেন কাংশেকও; আরও কমে খুনের ‘কন্ট্রাক্ট’ তিনি দেন ইয়াং গুয়াংশেংয়ের হাতে, যার কাছ থেকে পরে কাজ যায় লিং জিয়াংসির কাছে।

কিন্তু বারবার ভাগাভাগিতে টাকার অংক তখন এতটাই কমে গেছে যে চতুর লিং অন্য পথ ধরেন। খুনের পরিকল্পনা তিনি জানিয়ে দেন, যাকে তার খুন করার কথা।

ওয়েইকে নিজের ‘ভুয়া মৃত্যুসংবাদ’ প্রচার করার পরামর্শ দিয়েছিলেন লিং, যার সূত্র ধরে পুলিশ পরে পুরো ঘটনা উন্মোচনে সক্ষম হয়।

বেইজিং নিউজ জানিয়েছে, ২০১৩ সালে ওয়েই রিয়েল এস্টেট ব্যবসায়ী তানের বিরুদ্ধে মামলা করলে দুজনের বিরোধের সূচনা হয়।

আদালতে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যেতে পারেন- এ আশঙ্কায় ভাড়াটে খুনি ঠিক করেছিলেন তান। কিন্তু ঘটনা যে এতদূর গড়াবে, কে ভাবতে পেরেছিল!

তিন বছরের বিচার শেষে গুয়ানজির নানিংয়ের আদালত ওয়েইকে হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী তান ও ৫ ভাড়াটে খুনিকে দোষী সাব্যস্ত করেছে।

রায়ে তানকে ৫ বছর এবং তার ঠিক করা ভাড়াটে খুনি শি গুয়ানগানের সাড়ে ৩ বছরের কারাদণ্ড হয়েছে।

তিয়ানজিয়াং ও কাংশেককে দেওয়া হয়েছে তিন বছর তিন মাস করে সাজা। আর গুয়াংশেং ও লিংকে যথাক্রমে তিন বছর এবং ২ বছর ৭ মাস জেলে কাটাতে হবে।

১২ ডিসেম্বরে নির্বাচন আহ্বান করলেন বরিস জনসন

0

ব্রেক্সিটে অচলাবস্থা এড়াতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ১২ ডিসেম্বরে সাধারণ নির্বাচন আহ্বান করেছেন। এমপি’রা এ নির্বাচন মেনে নিলেই কেবল তাদেরকে ব্রেক্সিট নিয়ে বিতর্কের জন্য সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি কে জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ৩১ অক্টোবরে ব্রেক্সিটের সময়সীমা বাড়াবে বলেই ধারণা করছেন তিনি। যদিও তিনি সময় বাড়ানোর পক্ষপাতি না।

বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে এক চিঠিতে জনসন বলেছেন, তিনি পার্লামেন্টকে ব্রেক্সিট চুক্তি অনুমোদনের জন্য আরো সময় দেবেন। কিন্তু এমপি’দেরকে এর জন্য ডিসেম্বরে আগাম নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন দিতে হবে।

আগামী সপ্তাহে পার্লামেন্টের ভোটেই এ প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য লেবার পার্টিকে আহ্বান জানিয়েছেন জনসন।

তবে লেবার পার্টির বক্তব্য হচ্ছে, তারা নির্বাচনে সমর্থন দেবে কেবল তখনই যখন জনসনের চুক্তিহীন ব্রেক্সিট করার ঝুঁকিটা আর থাকবে না।

ইইউ নেতারা ব্রেক্সিটে তিনমাস দেরি করার সিদ্ধান্ত শুক্রবারই জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

আর ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রেস মগ এমপি দেরকে বলেছেন, সরকার সোমবারই সাধারণ নির্বাচনের ডাক দিয়ে একটি প্রস্তাব পেশ করবে।

২০১১ সালের ফিক্সট-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট এর অধীনে নির্বাচন হওয়ার আগে দুই-তৃতীয়াংশ এমপি কে অবশ্যই নির্বাচনের পক্ষে ভোট দিতে হবে।

লেবার পার্টির নেতার কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী জনসন বলেছেন, তিনি খুব সল্প সময়ের জন্য- ১৫ বা ৩০ নভেম্বর- পর্যন্ত ব্রেক্সিট পিছাতে পারেন। তবে সেক্ষেত্রে তিনি চাইবেন লেবারের সমর্থন নিয়ে আবার পার্লামেন্টে তার ব্রেক্সিট চুক্তি পাস করানোর চেষ্টা নিতে।

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে গত মঙ্গলবার আরেক দফা ধাক্কা খেয়েছেন জনসন। ওইদিন ব্রেক্সিট চুক্তির সর্বশেষ খসড়া নিয়ে আলোচনার জন্য তিনদিনের সময়সীমা বেঁধে দেওয়ার জনসনের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন তিনি।

এখন ইইউ নেতারা বিবেচনা করে দেখছেন ব্রেক্সিটের সময় ৩১ অক্টোবর থেকে পিছিয়ে দেওয়া যায় কিনা বা সময় কতদিন বাড়ানো যায় সেটি। কিন্তু সময় বাড়লে বড়দিনের আগেই সাধারণ নির্বাচন ডাকার ঘোষণা জনসন আগেই দিয়েছিলেন।

বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডও বিবিসি ব্রেকফাস্ট টিভি প্রোগ্রামে বলেছিলেনন, সাধারণ নির্বাচনই এ অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় বলে মনে করছেন তিনি।

‘যত বড় ক্ষমতাধর হোক, হাসিনা সরকার তার বিচার করবেই’

0

‘শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। এই সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার পাওয়ার সংস্কৃতিতে জাতিকে ফিরিয়ে এনেছে। জনগণকে এই বার্তা দিতে চাই, যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।’

আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বহুল প্রতীক্ষিত নৃশংস হত্যাকাণ্ডের রায় নিম্ন আদালত ঘোষণা করেছেন। যারা বর্বর এ হত্যাকাণ্ডে জড়িত, রায়ে তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি হয়েছে। এই রায়ে প্রমাণিত হলো, অপরাধী যে-ই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক।’

আনিসুল হক বলেন, ‘আমরা আশা করবো, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও তড়িৎগতিতে সম্পন্ন হবে। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।’ তিনি বলেন, ‘সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুততম সময়ের মাধ্যমে নুসরাত হত্যার রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। শেখ হাসিনার সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার পাওয়ার সংস্কৃতিতে এ জাতিকে ফিরিয়ে এনেছে।’

সংবিধানের আলোকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন টেকসই হবে। তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তি দিয়েছে। বিচারক মনে করেছেন, সবাই সমান অপরাধী, তাই ফাঁসির রায় দিয়েছেন।’ তিনি বলেন, রায়ের সাত দিনের মধ্যে হাইকোর্টে কাগজপত্র আসবে। কাগজপত্র এলে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশা রাখি। এছাড়াও নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন, ততদিন নিরাপত্তা দেওয়া হবে। কোনো কুচক্রী মহল হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

‘রক্তাক্ত মধ্যপ্রাচ্যে আর থাকবে না যুক্তরাষ্ট্র’

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দিয়ে বলেছেন, গোটা বিশ্বে পুলিশম্যানের (প্রহরী) দায়িত্ব পালন করার আর কোনো প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের নেই।

বুধবার হোয়াইট হাউসে এক বিশেষ বক্তব্যে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতিপথ বদল করার ঘোষণা দেন ট্রাম্প।

সেখানে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে পুলিশম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে তার দেশের অনেক নিরাপত্তা সেবা প্রদানকারী সদস্যকে প্রাণ হারাতে হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা বের হয়ে আসছি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী লড়াইয়ে এবার অন্য কারও আসার পালা। গোটা বিশ্বে পুলিশের দায়িত্ব পালন করা আমাদের সামরিক বাহিনীর কাজ নয়। অন্য দেশকেও তাদের ভাগে পড়া দায়িত্ব পালন করতে হবে।’

উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার জন্য অনেকে তার সমালোচনা করে অভিযোগ তুলেছেন, এমন পদেক্ষেপের মাধ্যমে তিনি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কুর্দি যোদ্ধাদের একঘরে করেছে।

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর তুরস্ক কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ওই অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। গত সপ্তাহে তুরস্ক এমন পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই শর্তে যে ওই সময়ের মধ্যে কুর্দি যোদ্ধাদের তুরস্ক সীমান্ত লাগোয়া ওই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।

রাশিয়ার হস্তক্ষেপ
যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়া এবং সিরিয়া-তুরস্ক সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের অন্যত্র সরে যাওয়ার বিষয়ে কাজ করছে। দৃশ্যপটে রাশিয়ার আগমনের পর কুর্দি যোদ্ধাদের ভবিষ্যত আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা কোথায় যাবে তার পথ খুঁজে পাচ্ছে না।

তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে যোদ্ধাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়ে রাশিয়া হুঁশিয়ার করেছে হয় দ্রুত সরে যান নইলে তুর্কি সেনাদের হাতে মারা পড়তে হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র হলো রশিয়া। অথচ সেই রাশিয়াই আবার তুরস্কের সঙ্গে সমঝোতা করেছে। ফলে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে।

কিন্তু ট্রাম্প এদিকে বলছে সিরিয়ায় কিছু মার্কিন সেনা থাকবে। তারা সিরিয়ার তেলক্ষেত্র এলাকাগুলোতে অবস্থান করবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা তেল ক্ষেত্রগুলোর নিরাপত্তা দিতে সেখানে কিছু সেনা মোতায়েন রাখবো।’

গত ৯ অক্টোবর সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলে সেখানে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। জাতিসংঘ বলছে, তুর্কি অভিযান শুরু হওয়ার পর ওই এলাকা থেকে ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

কাশ্মীরে দুই ট্রাক চালককে গুলি করে হত্যা

0

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ট্রাকের দুই চালককে গুলি করে হত্যার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, আপেল বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। হামলার ঘটনায় আরেক ট্রাক চালক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোপিয়ান জেলায় এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে।

ভারতের পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। গতকালও একজন শ্রমিক এবং রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মূলত কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিকদের টার্গেট করেই এসব হামলা চালানো হচ্ছে। উপত্যকার ব্যবসা-বাণিজ্য অচল ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এসব হত্যাকাণ্ড বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।