Home Blog Page 3405

অতিরিক্ত বিচারপতি হলেন, চাঁদপুর এর মতলব থানার কৃতি সন্তান জাহিদ সারওয়ার কাজল

0

হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হলেন মতলব উত্তর উপজেলার কেএম জাহিদ সারওয়ার কাজল। রাষ্ট্রপতি যে ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ দেন তাঁদের মধ্যে ডেপুটি এটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার কাজল অন্যতম। ২১ অক্টোবর সোমবার তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
জাহিদ সারওয়ার কাজল বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির ২০০৮/০৯ইং সহ-সম্পাদক ছিলেন।
বাংলাদেশের ডেপুটি এটর্নি জেলারেল হিসাবে ৮ ফেব্রুয়ারী ২০০৯ নিয়োজিত হয়ে ২০ অক্টোবর ২০১৯ পর্যন্ত এ পদে থেকে দায়িত্ব পালন করেন।
তিনি বিশ্বের সর্ববৃহত্তম মামলা পিলখান হত্যা কান্ড মামলা নামে পরিচিত মামলার (হাইকোর্টের) ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন।
দেশের আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলাতেও তিনি ডেপুর্টি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচলনা করেন।
এছাড়া তিনি ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্র পক্ষের অনেক গুরুত্ব¡পূর্ন মামলা পরিচালনা করেন।
কেএম জাহিদ সারওয়ার কাজল ১৯৯৩খ্রিঃ এলএলবি (অনার্স) ১৯৯৪ খ্রিঃ আইন বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। তিনি ১২ অক্টোবর ১৯৯৫খ্রিঃ আইনজীবি হিসেবে বার কাউন্সিলের তালিকাভুক্ত হন। ৩০ অক্টোবর ৯৭ খ্রিঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হন।
২৯ মার্চ ২০১৮ খ্রিঃ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইজীবি হিসাবে তালিকাভুক্ত হন।
কেএম জাহিদ সারওয়ার কাজল এর গ্রামের বাড়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে। তাঁর পিতা মরহুম এমজি সারওয়ার হোসেন এবং দাদা মরহুম খান বাহাদুর গোলাম হোসেন লালু মাষ্টার।
পিতা এমজি সারওয়ার হোসেন বাবু মিয়া সুপ্রিম কোর্টের আইনজীবি ছিলেন কিন্তু প্রাকটিস করতেন জর্জকোর্টে। জর্জকোর্টের ফৌজদারি বিষয়ে প্রথিতযশা আইনজীবি ছিলেন। আইনজীবি হিসাবে তিনি তাঁর পেশা জীবন শুরু করেন ১৯৭৮খ্রিঃ। দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে মানুষকে আইনী সেবা দেয়া অবস্থায় ৮এপ্রিল ২০১৫খ্রিঃ তিনি পরলোক গমন করেন।

আজ আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার ৪ দিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি আগামী ২৫ ও ২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেবেন।
সফর সূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দিন স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে হিলটন বাকু হোটেলে নিয়ে যাওয়া হবে। আজারবাইজান সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
শেখ হাসিনা শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে ১৮ তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।
অনুষ্ঠান স্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানাবেন।
অন্যান্য ন্যাম নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারী হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী কেন্দ্রের লাঞ্চন হলে পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিনিধিদলের প্রধানদের জন্য দেয়া ওয়ার্কিং লাঞ্চন-এ যোগ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী হেয়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন।
শনিবার প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন। তিনি হিলটন বাকুতে একই সঙ্গে আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈজভোজে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
আজারবাইজানে ৪ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী রোববার স্থানীয় সময় বেলা ১১টায় বাকু হেইদার আলিয়েব আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। বিমানটি ওইদিন সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ন্যাম বিশ্বের ১২০টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত একটি ফোরাম, যা বড় কোনো পাওয়ার ব্লকের সঙ্গে বা বিপক্ষে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত নয়। জাতিসংঘের পর এটি বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোর বৃহত্তম গ্রুপিং। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ও সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রোজ টিটোর উদ্যোগে ১৯৫৫ সালে বানডং সম্মেলনে সম্মত নীতিমালা প্রণয়নের পর ১৯৬১ সালে যুগোস্লাভিয়া বেলগ্রেডে ন্যামটি প্রতিষ্ঠিত হয়। ভেনেজুয়েলার মারগারিটা দ্বীপে ২০১৬ সালে ১৭তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হলেন চলতি ন্যাম সম্মেলনের চেয়ারপারসন।

রায়ে সন্তুষ্ট নুসরাতের বাবা

0

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এ সময় তদন্ত দ্রুত শেষ করায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিশেষভাবে ধন্যবাদ জানান নুসরাতের বাবা।
এর আগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনের মৃত্যুদ-ের রায় দিয়েছেন আদালত।
ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।
এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
নুসরাত হত্যা মামলায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ২১ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। পরে ২৯ মে ১৬ জনকে আসামি করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পিবিআই। সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় নূর হোসেন, আলা উদ্দিন, কেফায়েত উল্যাহ জনি, সাইদুল ও আরিফুল ইসলামের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।

নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদণ্ড

0

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।
চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।
এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
নুসরাত হত্যা মামলায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ২১ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। পরে ২৯ মে ১৬ জনকে আসামি করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পিবিআই। সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় নূর হোসেন, আলা উদ্দিন, কেফায়েত উল্যাহ জনি, সাইদুল ও আরিফুল ইসলামের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।

ব্রিটেনে এক লরিতে ৩৯ জনের লাশ; জানা নেই নাম-পরিচয়

0

ব্রিটেনের এসেক্সে একটি লরি থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মধ্যরাতের দিকে লন্ডনের পূর্ব দিকে এসেক্স কাউন্টির গ্রেজ শহরের কাছে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসব মৃতদেহ পাওয়া যায়।
তারপরই অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে পুলিশ ডাকা হয়। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে লরির ২৫ বছর বয়সী চালককে আটক করা হয়েছে। বলা হচ্ছে, তিনি উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা। এসেক্স পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা মনে করছে যে তাদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর।
ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছে, লরিটি বুলগেরিয়া থেকে আয়ারল্যান্ড হয়ে এসেছে এবং শনিবার হলিহেড দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশ এখন মৃতদেহগুলোকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে বলেছে, “এটি অকল্পনীয় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।” তিনি জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে সেটি খুঁজে বের করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ব্রিটেনের ট্রাক পরিবহন সংক্রান্ত একটি সমিতির প্রধান বলেছেন, এ ঘটনায় বোঝা যায় বিভিন্ন অপরাধী চক্র অভিবাসীদের পাচারের জন্য কনটেইনার লরিকে কাজে লাগাচ্ছে এবং এই প্রক্রিয়া যে তা কতটা বিপজ্জনক হতে পারে তা এই ঘটনার মধ্যদিয়ে আবারও স্পষ্ট হয়েছে।
বুলগেরিয়া থেকে লরিটি যাত্রা শুরু করেছিল বলে ব্রিটেন দাবি করলেও বুলগেরিয়ার সরকার এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি চালুর দাবি জি এম কাদেরের

0

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ গ্রামের মানুষের কথা চিন্তা করে দীর্ঘদিনের ঔপনিবেশিক প্রথা ভেঙে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে কলমের খোঁচায় তা বাতিল করে দেয়। আওয়ামী লীগ সরকার আবার উপজেলা পদ্ধতি চালু করলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। প্রশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে উপজেলা পদ্ধতি পূর্ণাঙ্গ করতে হবে।

গতকাল বুধবার সকালে জাপার রাজধানীর বনানী কার্যালয়ে ‘উপজেলা দিবস’-এর আলোচনাসভায় জি এম কাদের এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালের ২৩ অক্টোবর একযোগে ৪৬০টি থানাকে উপজেলায় রূপান্তরিত করেন। এ দিনটিকে জাপা উপজেলা দিবস হিসেবে পালন করছে।

জি এম কাদের বলেন, উপজেলা পদ্ধতি করার মধ্য দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ ইতিহাসে বেঁচে থাকবেন। এটা ছিল একটি বিপ্লবী পদক্ষেপ। উপজেলা পদ্ধতি প্রবর্তনের আগে থানাগুলো আমলাদের দ্বারা পরিচালিত হতো। এরশাদই প্রথম আমলাদের ক্ষমতা নির্বাচিত জনগণের প্রতিনিধি উপজেলা চেয়ারম্যানদের কাছে দেন।

আজকে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করা হয়েছে। জাতীয় সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা। তাঁরা কেন উপজেলার গম ভাগ করা থেকে ছোট একটি কালভার্ট নির্মাণ পর্যন্ত তদারকি করবেন? উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরাই উপজেলাগুলোর উন্নয়ন দেখাশোনা করার দায়িত্ব পাবেন। বিচারিক ব্যবস্থা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলেও উপজেলা পদ্ধতির পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

জাপা চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগ গ্রামকে শহর করতে চায়। আমরা এটাকে স্বাগত জানাই। তবে তার আগে উপজেলা পদ্ধতি পূর্ণাঙ্গ করলে গ্রামকে শহর করার পদক্ষেপ আরো মসৃণ হবে।

জাপা চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মুহম্মদ রাজু, মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক জাফরউল্লাহ মজুমদার, কৃষক পার্টির সহসভাপতি রমজান আলী, জাপা ঢাকা দক্ষিণের সহসভাপতি আবদুস সোবহান প্রমুখ।

দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

0

দুই জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ দিয়েছে সরকার। আলোচিত ওই দুই জেলা হবিগঞ্জ ও মাগুরায় নিয়োগপ্রাপ্ত নতুন জেলা প্রশাসকরা হলেন যথাক্রমে মো. কামরুল হাসান ও আশরাফুল আলম।

বুধবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত মো. কামরুল হাসান বর্তমানে সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত রয়েছেন।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত সর্বশেষ আশরাফুল আলম মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব কে এম আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএনপিতে কোনো সহমর্মিতা নেই: মেজর হাফিজ

0

দলের নেতাদের সমালোচনা করে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘২৮ বছর এই দল করি। কোনো সহমর্মিতা নেই।’

বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশবিরোধী চুক্তি বাতিল, আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভোলার ঘটনার দ্রুত বিচার এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

তিনি বলেন, বিএনপির ওপরে দায়িত্ব পড়েছিল আবরার হত্যার প্রতিবাদ করার। কিন্তু দুঃখের বিষয় বিএনপি সেই প্রতিবাদ করতে পারেনি। তিনবার জেলে গিয়েছি। প্রত্যেকবার রাজপথ থেকে গিয়েছি, আমাকে বাসা থেকে ধরেনি কখনো। দলের একটা লোক ফোন করে খবর নেননি। এবার একমাত্র রুহুল কবির রিজভী ফোন করে খবর নিয়েছিল। আমার পরিবার সে খবর নেয়ার চেষ্টা করেছে।

‘কেন এই অবস্থা হল দলের’ এ প্রশ্ন রেখে হাফিজ উদ্দিন বলেন, কর্মীরা কত ত্যাগ স্বীকার করছে গ্রামে-গঞ্জে। আমার একটা ছোট উপজেলায় ৪শ’ লোককে রামদা দিয়ে কুপিয়েছে। এবারের নির্বাচনের সময়ে আমি ঘর থেকে বেরুতে পারিনি। আমি ৬বারের এমপি, আমার বাবা এমপি ছিলেন। আমি ঘর থেকে বেরুতে পারিনি, নিজের ভোট দিতে পারিনি। বাংলাদেশকে এই অবস্থায় তারা (সরকার) নিয়ে গেছে।’

সরকারের সমালোচনা করে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই সরকার অত্যন্ত দুর্বল সরকার। আপনারা মাঠে নামেন, ইনশাআল্লাহ সরকার বিদায় হয়ে যাবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

সাকিবদের যে তিনটি দাবি মেনে নেয়নি বিসিবি

0

বেতন বাড়ানোসহ প্রাথমিক পর্যায়ে ১১ দফা দাবি করে খেলা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন সাকিব আল হাসানরা। তাদের সেই ঘোষণার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার রাতে মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে সাকিব-তামিমদের দাবি-দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতিসহ সিনিয়র পরিচালকরা। সাকিবদের প্রাথমিক যে ১১টি দাবি ছিল তার মধ্যে ১০টি দাবি মেনে নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটারদের প্রাথমিক ১১টি দাবির মধ্যে ছিল কোয়াব সংক্রান্ত একটি বিষয়। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) কোনো কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানান সাকিব-তামিমরা।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, কোয়াব ক্রিকেটারদের সংগঠন। এই সংগঠনের সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্তা নেই। যে কারণে এটি বিসিবির আওতায় নেই।

তবে বুধবার গুলশানে সংবাদ সম্মেলন করে ক্রিকেটাররা আগের দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন। তাদের সেই দুটি দাবি ছিল- ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেট থেকে আয়ের একটা অংশ সাকিব-তামিমদের দিতে হবে। এছাড়া নারী ক্রিকেটারদের ন্যায্য হিস্যা দিতে হবে। এই দুটি দাবি বুধবার নতুন করে সংযোজন করেন ক্রিকেটাররা।

নতুন করে সংযোজন করা এই দুই দাবি নিয়ে বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনার সুযোগ পাননি পাপন। যে কারণে সাকিবদের এই দুই দাবি এখনই মেনে নিতে পারছে না বিসিবি। এই দুই দাবি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে পরবর্তীতে বসার আশ্বাস দেন বিসিবি সভাপতি।

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন শিরিন শিলা

0

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। এর গ্র্যান্ড ফিনালে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ীর মুকুট জিতে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এর গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানার্স আপ হয়েছেন আলিশা ইসলাম আর দ্বিতীয় রানার্স আপ জেসিয়া ইসলাম।
চ্যাম্পিয়ন শিলার মাথায় ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের শৈল্পিক মুকুট (ক্রাউন) পরিয়ে দেন সাবেক মিস ইউনিভার্স (১৯৯৪) ও বলিউড তারকা সুস্মিতা সেন। যিনি এই আয়োজনের বিশেষ আকর্ষণ ও অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
সুস্মিতা সেন বলেন, মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম-এর মাধ্যমে আমাকে সারা বিশ্ব চিনেছে। এ ধরনের আন্তর্জাতিকমানের আয়োজনে অংশ নেওয়ার জন্য ভাষা ব্যাপার না, আত্মবিশ্বাসটাই আসল।
প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মূল বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ।