Home Blog Page 3413

বাড়তি সুযোগের আশায় ভাসানচর যেতে রাজি রোহিঙ্গারা

0

উন্নত আবাসন সুবিধা, চাষাবাদ, মাছচাষসহ নানা সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচরে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন। মনে করছেন, উখিয়া-টেকনাফের ঘিঞ্জি শরণার্থী শিবিরের চেয়ে ওই দ্বীপটিতে আরও স্বাচ্ছন্দ্যে বসবার করতে পারবেন। পাশাপাশি রয়েছে কাজের সুবিধাও।

পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের উখিয়া-টেকনাফে বসবাসরত এক লাখ রোহিঙ্গাকে ধারাবাহিকভাবে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরইমধ্যে গত এক সপ্তাহ ধরে উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু করেছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

সূত্র বলছে, সোমবার (২১ অক্টোবর) পর্যন্ত অন্তত ৩৫০ রোহিঙ্গা পরিবার প্রধান স্বেচ্ছায় প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন। আর এই ৩৫০ পরিবারে প্রায় এক হাজার ৮০০ জন রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।

এদিকে, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান গণমাধ্যমকে বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই টেকনাফ থেকে ৩৫০ রোহিঙ্গা পরিবারের সদস্যদের ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহাবুব আলম তালুকদার বাংলানিউজকে বলেন, রাখাইনে ফিরে যাওয়ার বিষয়ে রোহিঙ্গাদের অনীহা থাকলেও ভাসানচরে যাওয়ার ব্যাপারে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিষয়টি খুবই ইতিবাচক।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর থেকে ৩২টি অনিবন্ধিত এবং দুটি নিবন্ধিতসহ ৩৪টি শরণার্থী শিবিরে আগ্রহীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত কতজন রোহিঙ্গা তালিকাভুক্ত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। সব ক্যাম্পে এ কাজ চলছে। তাই এ মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

তিনি বলেন, দ্বীপটি সর্ম্পকে সবকিছু জেনে রোহিঙ্গারা স্বেচ্ছায় এখানে যেতে আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি সরকারের জন্য ইতিবাচক।

তিনি এও বলেন, আমাদের লক্ষ্য আপাতত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো। সে লক্ষ্য ধরেই কাজ চলছে ধারাবাহিকভাবে।

টেকনাফ জাদীমুরা শালবন শরণার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ মো. খালেদ হোসেন বাংলানিউজকে বলেন, এ ধরনের কাজ অনেকদিন ধরেই চলমান। গত ১৬ অক্টোবর থেকে আবার নতুন করে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। তবে এবার রোহিঙ্গাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়া শুধু জাদীমুরা শিবিরের ৫০ পরিবারের প্রায় ২৫০ জন রোহিঙ্গা তালিকাভুক্ত হয়েছেন জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ভাসানচরে পাঠানোর সময় খুঁজে নিতে যাতে সমস্যা না হয় সেজন্য একটি ফরমে রোহিঙ্গাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা রোহিঙ্গাদের কাছে ভাসানচরে কী কী সুবিধা আছে, তা জানাচ্ছি। এর আগে বৈঠক করে মাঝিদের আমরা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছি। এখন মাঝিরাও সাধারণ রোহিঙ্গাদের বোঝাচ্ছেন। সবকিছু শুনে অনেকেই ভাসানচরে যেতে আগ্রহ দেখাচ্ছেন।

এ কাজ বাস্তবায়নে তথ্য লিপিবদ্ধ করার জন্য একটি ফরম দেওয়া হচ্ছে। ফরমের ওপরে লেখা আছে ‘ভাসানচরে স্থানান্তরে আগ্রহী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের তালিকা’। আর এই ফরমটিতে ক্রমিক নম্বর, পরিবার কর্তার নাম ঠিকানা, পরিচিতি নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, সংশ্লিষ্ঠ মাঝির নাম, মন্তব্যসহ ছয়টি কলাম রয়েছে।

৩, ৪ ও ৪ এক্সটেনশনের ক্যাম্প ইনচার্জ মাহফুজুর রহমান (উপ সচিব) বাংলানিউজকে বলেন, এখান থেকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন কার্যযক্রম গ্রহণ করছি। মূলত আমরা তাদের উদ্বুদ্ধ করছি। প্রথমথ এখানে মাঝি, মসজিদের ইমাম, কমিউনিটি লিডার এদের নিয়ে মতবিনিময় সভা করছি। এছাড়া তাদের আমরা ভাসানচরের ভিডিওটি দেখাচ্ছি এবং সেখানে তারা কী কী সুযোগ-সুবিধা পেতে পারেন সেটা বোঝাচ্ছি-জানাচ্ছি। আর মূলত এখান থেকে তারা সেখানে ভালো থাকবেন সেটা আমরা বলছি। এখানে কাউকে জোর করে কিছু করা হচ্ছে না।

এদিকে, ভাসানচরের ভিডিও দেখে, সবকিছু জেনে, বাড়তি সুযোগ-সুবিধার কথা বিবেচনায় এনে রোহিঙ্গারা নিজেরাই স্বেচ্ছায় সেখানে যেতে রাজি হচ্ছেন- সোমবার সরেজমিনে গেলে এমন তথ্যই উঠে আসে বাংলানিউজের চোখে।

তালিকাভুক্ত হওয়া উখিয়ার কুতুপালং ক্যাম্প-৩ এর ফাতেমা বেগম (২৩) বাংলানিউজকে বলেন, এখানকার ঘরগুলো ছোট ছোট। আমরা মানুষ আছি চারজন। এখানে থাকতে সমস্যা হচ্ছে। ভাসানচর জায়গাটি আমার পছন্দ হয়েছে। তাই আমরা স্বেচ্ছায় সেখানে চলে যাচ্ছি।

‘সড়কে অসুস্থ প্রতিযোগিতা নয়, হলে কঠোর ব্যবস্থা’

0

চালকদের অসুস্থ্য প্রতিযোগিতা বন্ধ করতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কেবল চালকদের দোষ দিলে হবে না। পথচারীদেরও সচেতনভাবে চলতে হবে। তাহলে অনেক কমে আসবে সড়ক দুর্ঘটনা।’

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর কৃষিবিদি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তা বিবেচনা করে সবাইকে গাড়ি চালাতে হবে। নকশা পরিবর্তন করে গাড়ি বড় করা যাবে না। আরেকটি গাড়ি যাওয়ার সাইট বিবেচনা করতে হবে। এটা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পেছনে কোনো গাড়ি আছে কি-না, রাস্তার সাইট কতটুকু আছে, ভুল পথে গাড়ি চলছে কি-না এমন বিষয় মাথায় রেখে চালকদের গাড়ি চালাতে হবে। এছাড়া চালকদের অসুস্থ্য প্রতিযোগিতা বন্ধ করতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরও। তবে পথচারীদেরও সচেতনভাবে চলতে হবে। শুধু চালকদের দোষ দিলে হবে না।’ নকশা পরিবর্তন করে কোনো প্রশস্ত গাড়ি রাস্তায় নামালে, এমনকি যেকোনো নিয়ম না মেনে গাড়ি চালালে বড়-ছোট সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি নিয়মের বাইরে গাড়ি না চালাতে সবাইকে আহ্বানও জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, পথচারীদের নিজেদের দায়িত্ব আছে। যারা চালান তাদেরও দায়িত্ব আছে। পেছন দেখে চলতে হবে। দায়িত্ব নিজের। এটা সড়কপথের পাশাপাশি রেলপথের ক্ষেত্রেও। রেলপথে আরও সতর্ক হতে হবে ক্রসিংয়ে গেলে। তিনি বলেন, এটাতো একটা যান্ত্রিক বিষয়। ট্রেন চলে আসলো, সামনে ক্রসিং, লক্ষ্য রেখে যেতে হবে। না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। সবার সহযোগিতা দরকার। শুধু চালককে দোষলে হবে না। আমরা সড়ক উন্নয়ন করছি। দুর্ঘটনা কমে এসেছে। সচেতন হলে একেবারেই কমে আসবে।

সড়ক প্রশস্তকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘চারলেনের রাস্তা করার ব্যবস্থা করছি সারা দেশে। এরইমধ্যে অনেক সড়ক চারলেন হয়ে গেছে। যাতে দুর্ঘটনা কমে সেভাবে কাজ করছি। প্রথমবার ক্ষমতায় আসার পর অর্থনৈতিকভাবেব দুর্বল ছিলাম কিছুটা। এবার আর সেটা নেই। সব পরিবর্তন হবে যান চলাচলে। এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে চালকদের বিশ্রামাগার এবং উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করার।’

ইসরায়েল মধ্যপ্রাচ্যের অপশক্তি

0

পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইসরায়েল কি দৃষ্টিভঙ্গি পোষণ করে তার কোনো মূল্য এ অঞ্চলের মানুষের কাছে নেই। মধ্যপ্রাচ্যের জন্য ইসরায়েল একটি অপশক্তি। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি এ কথা বলেছেন।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি পৃষ্ঠপোষকতায় ইরানকে পাশ কাটিয়ে বাহরাইনের রাজধানী মানামায় যে কথিত নিরাপত্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাবিয়ি বলেন, ইরান মধ্যপ্রাচ্যের কিছু দেশকে একথা মনে করিয়ে দিতে চায় যে, ইহুদিবাদী ইসরায়েলের মতো যে অপশক্তি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ সে কোনোভাবেই এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করতে পারে না।

গতকাল সোমবার দুই দিনব্যাপী বাহরাইন নিরাপত্তা সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা, কুয়েত ও ওমানের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলকেও অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র বলেন, যে অবৈধ সরকার নিজের পরিচয় গোপন রাখতে বাধ্য হয় তার পক্ষে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের জনগণের কাছে এত বেশি অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত যে, মানামা সম্মেলনে ইহুদিবাদী প্রতিনিধিরা পরিচয় গোপন রেখে অংশগ্রহণ করছেন।

আলী রাবিয়ি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কেবলমাত্র এ অঞ্চলে সব দেশের অংশগ্রহণে নিশ্চিত করা সম্ভব এবং এই প্রক্রিয়া থেকে চাইলেও ইরানকে বাদ দেয়া সম্ভব নয়

সূত্র : পার্সটুডে

একে দেখা মাত্রই হত্যার নির্দেশ! কারণ…

0

ভয়াবহ প্রাণীটিকে মারতে একপ্রকার হুলিয়া জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেখলেই শেষ করে দেওয়ার হুমকি। কারণ সে খুনি। তবে মানুষ নয়। এই অপরাধী হলো মাছ। শুরুতে পালন করার জন্য সাড়ম্বরে ছাড়া হয়েছিল জলাশয়ে। ইদানিং সেই প্রাণীই মার্কিন যুক্তরাষ্ট্রের শিরপীড়া হয়ে দেখা দিয়েছে। এর নাম, ‘স্নেকহেড ফিস। আসলে এই রাক্ষুসে মাছ যে জলাশয়ে থাকে সব প্রাণীকে শেষ করে দেয়। আতঙ্কের এখানেই শেষ নয়। এই রাক্ষুসে মাছ জল ছাড়াও বাঁচতে পারে। কারণ নিজেদের শরীরে অতিরিক্ত অক্সিজেন জমা রাখতে পারে ‘স্নেকহেড ফিস’।

জানা গেছে, স্নেকহেড নিয়ে এতোটা উদ্বেগের কারণ এই মাছ বছরে দশ হাজার পর্যন্ত ডিম দেয়। ফলে এদের বংশবিস্তারও ভীষণ দ্রুত হয়। প্রায় এক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই মাছের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এরপর থেকে এখনও পর্যন্ত চার জাতের স্নেকহেডকে আমেরিকায় শনাক্ত করা গিয়েছে। উত্তরাঞ্চলীয় স্নেকহেড মাছ দেখতে লম্বাটে ও চিকন। এর মাথা দেখতে অদ্ভুত রকম চ্যাপ্টা। এটি নিপুণ শিকারি প্রাণী এবং এর খিদেও অফুরন্ত। প্রায় ৮০ সেন্টিমিটার লম্বা। স্থলপথেও এক জায়গা পরা করে পাশের জলাশয়ে দিব্যি পৌঁছে যায়।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স (ডিএনপি)-এর কর্মকর্তারা দেশজুড়ে এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যাশনাল জিওগ্রাফিক-এর পক্ষ থেকে রাক্ষুসে এই প্রাণীটিকে নিয়ে গবেষণা শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ফিশজিলা’।

পাকিস্তান নিজের মাটিতে সন্ত্রাসবাদ না রুখলে সংলাপ সম্ভব নয় : যুক্তরাষ্ট্র

0

পাকিস্তান নিজের মাটিতে সন্ত্রাসবাদ না রুখলে সংলাপ সম্ভব নয় মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক উত্তেজনা প্রসঙ্গে ফের মুখ খুলেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প সরকারের পক্ষে দক্ষিণ ও মধ্য এশিয়ার সচিব অ্যালিস জি ওয়েলস এ মন্তব্য করেছেন।

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে একাধিকবার ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার বার্তা দেন ট্রাম্প। এবার দক্ষিণ এশিয়ার দুটি দেশ সম্পর্কে মুখ খুলে ট্রাম্প প্রশাসন সিমলা চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেছে। উঠে এলো পাক সন্ত্রাসবাদের প্রসঙ্গও।

অ্যালিস জি ওয়েলসের দাবি, ভারত ও পাকিস্তাানের মধ্যে যদি সরাসরি কথা হয় ১৯৭২ সালের সিমলা চুক্তি অনুযায়ী, তাহলে দ্বিপক্ষিক সম্পর্ক ভালো হবে। যে উত্তেজনা এশিয়ায় দুটি দেশ ঘিরে তৈরি হয়েছে তাও প্রশমিত হবে বলে দাবি অ্যালিসের।

অ্যালিস জানান, ২০০৬-২০০৭ সালে দুটি দেশের দ্বিপাক্ষিক আলোচন ফলপ্রসূ হয়েছিল। সেই সময় কাশ্মীর সহ একাধিক সমস্য়া নিয়ে আলোচনা হওয়ায় সাময়িক উত্তেজনাও প্রশমিত হয়। অ্যালিস জানিয়েছেন ,’ইতিহাস দেখিয়েছে যে এটা সম্ভব’। তাঁর আশা আগামীদিনেও তা সম্ভব হবে।

ওয়েলসের দাবি, যতক্ষণ না পাকিস্তান নিজের মাটিতে সন্ত্রাসবাদ নিয়ে বড় সড় পদক্ষেপ নিচ্ছে, আর তা নির্মূল করতে সচেষ্ট হচ্ছে ততক্ষণ ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সুষ্ঠু আলোচনা সম্ভব নয়।

অ্যালিস তাঁর এই সাক্ষাৎকারে জানান, কাশ্মীরে ব্যবসায়ীদের কিভাবে ভয় দেখানো হচ্ছে, সন্ত্রাসবাদীরা কিভাবে কাশ্মীরে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তা নিয়ে চিন্তি ট্রাম্প প্রশাসন। যেকোনও সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে মার্কিন সরকার।

এমপিও নিয়ে দুপুরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় শিক্ষামন্ত্রীর

0

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের করা দাবি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত রবিবার (২০ অক্টোবর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষকরা। ওই বৈঠকে এমপিওভুক্তির আশ্বাস দিয়ে শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তবে মন্ত্রীর ওই আশ্বাসে সন্তুষ্ট নন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা। গতকাল সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন তাঁরা।

গত ২০ মার্চ এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন নন-এমপিও শিক্ষকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা ২০ ও ২১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধা পেয়ে তাঁরা রাজধানীর কদম ফোয়ারা থেকে প্রেস ক্লাব পর্যন্তু সড়কে অবস্থান নেন। পাঁচ দিন অবস্থানের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে তাঁরা কর্মসূচি স্থগিত করলেন। তবে গত বছর তাঁরা একটানা ৩২ দিন অবস্থান কর্মসূচি ও অনশন পালন করেছিলেন। সেবারও তাঁরা সরকারের আশ্বাসেই বাড়ি ফিরে গিয়েছিলেন।

জানা যায়, দেশের পাঁচ হাজারেরও বেশি নন-এমপিও প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। সর্বশেষ ২০১০ সালে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার।

নেতা হওয়ার দৌড়ে মাত্র চারজন টিকে আছেন

0

যুবলীগ নেতাদের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করে দেওয়ায় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বর্তমান কমিটির বেশির ভাগ নেতাই বাদ পড়ছেন। প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে মাত্র চারজন নেতা হওয়ার দৌড়ে টিকে আছেন। সম্পাদকমণ্ডলীর বেশির ভাগ সদস্যও বাদ পড়ছেন।

দীর্ঘ সাত বছর আগে ২০১২ সালে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন—অধ্যাপক মীজানুর রহমান, শেখ ফজলুর রহমান মারুফ, শেখ শামসুল আবেদীন, চয়ন ইসলাম, ড. আহমদ আল কবির, সাইদুর রহমান শহীদ (শহীদ সেরনিয়াবাত), আলতাফ হোসেন বাচ্চু, জাহাঙ্গীর কবির রানা, সিরাজুল ইসলাম মোল্লা, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, বেলাল হোসাইন, এনায়েত কবির চঞ্চল, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, আনোয়ারুল ইসলাম, এ বি এম আমজাদ হোসেন, শাহজাহান ভূইয়া মাখন, নিখিল গুহ, মোতাহার হোসেন সাজু ও ডা. মোখলেছুজ্জামান হিরু। তাঁদের মধ্যে এনায়েত কবির চঞ্চল মারা গেছেন। বাকিদের মধ্যে শেখ মারুফ, শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন এত দিন চেয়ারম্যান পদ পেতে তত্পর ছিলেন। কিন্তু গতকাল সোমবার বয়সসীমা ৫৫ বছর নির্ধারিত হওয়ায় তাঁরা সবাই বাদ পড়ে গেছেন।

তবে বয়সসীমা নির্ধারণ করে দেওয়ায় অনুজদের অনেকেই নেতৃত্বে আসতে চাইছেন। যুবলীগের সূত্রগুলো জানায়, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে আতাউর রহমান, বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন সাজুর বয়স ৫৫ বছরের মধ্যে। এই চারজনের মধ্যে আতাউর রহমান সাধারণ সম্পাদক ও বাকি তিনজন চেয়ারম্যান পদপ্রত্যাশী।

বয়সের কারণেই চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীর তালিকায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন নাম। আগে জ্যেষ্ঠ নেতারা প্রার্থী হওয়ায় যাঁরা চুপ ছিলেন তাঁরাও কাঙ্ক্ষিত পদ পেতে জোরালো তত্পরতা শুরু করেছেন।

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পথে জাস্টিন ট্রুডোর দল

0

কানাডার সাধারণ নির্বাচনে এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। অর্থাৎ এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন ট্রুডো।
সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রদর্শিত ফলাফলেও এমন ধারণাই পাওয়া গেছে। খবর রয়টার্সের।
কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত আসা ফলাফলে দেশটির ৩০৪টি ইলেক্টোরাল ডিস্ট্রিক্টের মধ্যে ১৪৬টিতে লিবারেলরা হয় এগিয়ে আছে অথবা নির্বাচিত হয়েছে বলে সিবিসি জানিয়েছে।
দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ট্রুডোর দলকে ১৭০টি আসনে জয় পেতে হবে। অন্যথায় ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে বামপন্থি বিরোধী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে।
এতে ৩৩৮ আসনের হাউস অব কমন্সে ট্রুডোর অবস্থান গত মেয়াদের চেয়ে দুর্বল হবে।
ভোটের আগে চূড়ান্ত প্রচারণার সময় লিবারেল পার্টির নেতা ৪৭ বছর বয়সী ট্রুডোর প্রতি সমর্থন জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রুডোকে বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অবশিষ্ট শেষ প্রগতিশীল নেতা বলে বিবেচনা করা হয়।
কিন্তু নির্বাচনী প্রচারের সময় প্রকাশিত ‘ব্ল্যাকফেস’ কেলেঙ্কারির কারণে এবং শীর্ষ একটি কানাডীয় কোম্পানির দুর্নীতি নিয়ে শক্ত হতে না পারায় ওঠা সমালোচনায় কিছুটা কোণঠাসা হন ট্রুডো।

লিবারেলদলীয় কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্ট্রিয়েলে ভোট দেন। অপরদিকে রক্ষণশলী নেতা শেয়ার তার নিজের নির্বাচনী এলাকা সেসকাচুয়েনে নিজের ভোটটি দেন।
কানাডার অপর দলগুলোর মধ্যে কুইবেক প্রদেশের বিচ্ছিন্নতাবাদী জোট কিবেকুয়া ওই প্রদেশটিতে ৩৩ আসনে এগিয়ে আছে অথবা জয়ী হয়েছে। গ্রিন পার্টি একটি আসনে এগিয়ে আছে অথবা জয় পেয়েছে বলে জানা গেছে।
২০১৫ সালে ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় তার মন্ত্রিসভায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের কারণে বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিলেন, যা তার দলের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন। ‘কারণ এটা ২০১৫ সাল’ স্মিত হেসে এমন মন্তব্য করেছিলেন প্রথমবারের মতো ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রী। তার এই তিনটি শব্দ সে সময় সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

নতুন ৭ থানা ও বিশ্বনাথ পৌরসভার অনুমোদন

0

নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন এবং সিলেট জেলার বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চুয়াডাঙ্গার দর্শনাকে থানায় উন্নীত করা হয়েছে। পদ্মাসেতুর দুই পারে উত্তর ও দক্ষিণ থানা, নোয়াখালীর ভাষানচর, চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং কক্সবাজারে সদর থানাকে ভাগ করে ঈদগাঁ এবং ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি হবে অগ্রহণযোগ্য : ইরান

0

ইরান সোমবার সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগের নিন্দা ও একে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ইরান বলেছে, ইরান কিংবা অন্য দেশগুলো এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান শুক্রবার বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে ১২টি পর্যবেক্ষণ ঘাঁটি স্থাপন করবে। এ ছাড়া সীমান্ত বরাবর কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান পুনরায় শুরুর বিষয়েও তিনি সতর্ক করেন।
এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসভি তুরস্কের এই পরিকল্পনার সমালোচনা করে বলেন, তুরস্ক তার নিজস্ব সীমায় যে কোন ঘাঁটি এবং যে কোন কিছুই করতে পারবে। কিন্ত সিরিয়ায় তুরস্ক ঘাঁটি স্থাপন করলে তা হবে অগ্রহণযোগ্য।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপকে ইরান স্বাধীন সার্বভৌম যে কোন দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। তাই, এ ধরনের উদ্যোগ স্বাভাবিকভাবে ইরান ও অন্যান্য দেশের বিরোধিতার মুখে পড়বে।