Home Blog Page 3418

মোদির অনুষ্ঠানে এক ফ্রেমে শাহরুখ-আমির

0

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানে এক প্রেমে হাজির হয়েছেন বলিউড কিং খান শাহরুখ খান ও মি. পারফেকশনিস্ট আমির খান। পুরো অনুষ্ঠানটিই মাতিয়ে রেখেছিলেনন বলিউড সুপার স্টার শাহরুখ খান।
বলিউডের এ মহাতারকা বলেন, বদলাতে থাকা বিশ্ব পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর সঙ্গে ভারত ও পৃথিবীর নতুন করে পরিচয় করানোর দরকার। খবর এনডিটিভি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে শাহরুখ বলেন, আমরা সবাই জানি আমাদের পরিষ্কার থাকতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি নতুন করে সেই আইডিয়াকে নিয়ে আসেন স্বচ্ছ অভিযানের মাধ্যমে। আমরা সবাই জানি, এর ফলে আরও সচেতনতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমি সত্যিই বিশ্বাস করি গান্ধীজিকে রি-লোড করা দরকার। পৃথিবী বদলাচ্ছে, তাই আমাদের দরকার গান্ধীজি ২.০ (প্রামাণ্যচিত্র)। আপনারা সবই ডিজিটালাইজড করেছেন।’
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চলচ্চিত্র জগতের সাম‌নে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী ‘চলচ্চিত্র ও দূরদর্শনের জগৎকে’ অভিনন্দন জানান মহাত্মা গান্ধীর আদর্শকে জনপ্রিয় করে তোলার জন্য।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আরো হাজির হয় বলিউডের একঝাঁক তারকা।

শাহরুখ আমির ছাড়াও উপস্থিত ছিলেন কঙ্গনা রানাউয়াত, সোনম কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, একতা কাপুর, রাজকুমার রাও, রাজকুমার হিরানি, আনন্দ এল রাই, বনি কাপুর, কপিল শর্মাসহ অনেকেই।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অভিনেতা আমির খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ একটা সময় কাটালাম। তার ভাবনাগুলো শুনেও ভালো লাগলো। তিনি খুবই অনুপ্রেরণাদায়ক এবং আন্তরিক।
‘চেঞ্জ উইথইন নিয়ে টুইটারেও সরব দেখা গেছে মোদিকে। বৈঠক শেষে টুইটার মহাত্মা গান্ধীর আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে টুইটার পোস্টে মোদি লেখেন, জাতির জনকের জন্মদিন পালনের জন্য সবার থেকে পরামর্শ নেয়া জরুরি ছিল। এতে নতুন উদ্ভাবনী বা সৃজনশীল ভাবনা সামনে আসে। একই সঙ্গে দেশের শিল্প-সংস্কৃতিকে উন্নত করে। আশাকরি আমরা সবাই মিলে মহাত্মাজির বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারব।

দেশ থেকে দারিদ্র বিমোচন করছেন শেখ হাসিনা : ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

0

ফরিদপুর সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার গ্রামকে শহরে রুপ দিতে নিরলস কাজ করে যাচ্ছে, এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন দারিদ্র বিমোচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, শুধু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হচ্ছে।
তিনি আজ রবিবার দুপুরের নর্থ-চ্যানেল ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সম্মেলন এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে মোশাররফ হোসেন আরো বলেন চরের মানুষ আর শহরের মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই সরকারের সময়ে পদ্মা নদীর দুর্গম চরের মানুষ পাকা রাস্তা পেয়েছে, পড়া লেখার জন্য স্কুল, মাদ্রাসা পেয়েছে। এক সময়ের অবহেলিত মানুষগুলো আজ তাদের অধিকার আদায় করতে শিখেছে। কেউ আর তাদের উপর খবরদারি করতে পারবে না।
অনুষ্ঠানে প্রথম পর্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নামজুল ইসলাম খন্দকার লেভী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, আব্দুস সালাম মুন্সি প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকালে ইউনিয়নের নয় ওয়ার্ডের নেতাদের মতামতে বা ভোটে মাধ্যমে পরবর্তী ইউনিয়নটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে ।

সীমান্তে উত্তেজনা : ৯ ভারতীয় ও ৭ পাকিস্তানি নিহতের দাবি

0

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন। পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে।
রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন। চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।
আইএসপিআর-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
রোববার সকালের দিকে ভারত অধিকৃত কাশ্মীরের কুপওয়ারা সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী গুলি চালালে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়।
এরপরেই পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, পাক অধিকৃত কাশ্মীরের নিলাম ঘাট উপত্যকায় সন্ত্রাসীদের ঘাঁটি ও চৌকিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য ও জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার অনেক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়।
গত ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়। তারপর থেকেই সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ছে দু’দেশের সেনাবাহিনী। একে অপরের বিরুদ্ধে বার বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। দু’পক্ষের সংঘর্ষে দু’দেশের সেনাবাহিনী ছাড়াও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

মেলান্দহে পারিবারিক কলহে কাঠমিস্ত্রির আত্মহত্যা

0

জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে কাঠমিস্ত্রি রহমতুল্লাহ। সে ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আইজল শেখের ছেলে।
আজ রবিবার ২০ অক্টোবর সকালে তার নিজবাড়ী থেকে প্রায় ৩ কি. মি. পূর্ব দিকে ঝিনাইনদীর তীরবর্তী চর চন্দ্রা গ্রামের চারণ ভূমির একটি ঘামাইর গাছের ডালের সাথে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
ইউপি সদস্য লালন শেখ ও স্থানীয়রা জানিয়েছেন রহমতুল্লাহ একাধিক বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। আগের দুই স্ত্রী ও ৩ সন্তানকে রেখে আরেক বিয়ে করে। এ ব্যাপারে দ্বিতীয় স্ত্রী খালাতো বোন সাবিনা আদালতে মামলা দায়ের করেছে।
পিতা আইজল শেখ জানান গতকাল শনিবার ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভাবকী বাজারের বাসস্ট্যান্ডে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়। পরদিন সকালে মৃতদেহ পাওয়া যায়।
অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান আত্মহত্যার স্থানটি জামালপুর সদর থানার আওতায়। সেজন্য সদর থানা পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে।
সদর থানার ওসি সালেম উদ্দিন জানান হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।

ব্রাজিলে ভবন ধসে ৯ জনের প্রাণহানি

0

ব্রাজিলের উত্তর-পূর্বে একটি আবাসিক ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের ভেতর সবশেষ নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পরে এক কর্মকর্তা শনিবার এ কথা জানান।
সিয়ারা প্রদেশের ফরটালিজা নগরীর উপশহরে বৃহস্পতিবার ৭ তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তুপ থেকে ৭ জন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
কর্মকর্তারা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সিয়ারা জননিরাপত্তা বিভাগের এক মুখপাত্র এএফপিকে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সিটি কাউন্সিলের বরাত দিয়ে এক রিপোর্টে বলা হয়, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি ‘বায়ো’র স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলন শেষ হতেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতৃবৃন্দের দিকে মারতে তেড়ে যায়। একপর্যায়ে তাদেরকে মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলকে। এসময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করে।

হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদলকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও তারা এ ধরনের ঘটনা কেন ঘটাচ্ছে তার কারণ দর্শাতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেছি।

কারা অধিদপ্তরের ডিআইজি গ্রেপ্তার

0

অবৈধভাবে উপার্জিত অর্থ কুরিয়ারের মাধ্যমে পাঠানোর অভিযোগে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুপুরে দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। টিমের অন্য সদস্যরা হলেন উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ও সালাউদ্দিন আহমেদ।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের রহস্য উন্মোচনে বজলুর রশীদ ও তার স্ত্রীকে রবিবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হয়েছে।

বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে নিহত ৪

0

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিতে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্রিত হয়ে ‘নবী অবমাননা’ ও ‘আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই’- স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই তা শেষ করতে তাগাদা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে সাংবাদিক-পুলিশসহ আহত হন অর্ধশতাধিক। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তারা হলেন- মিজান (৪০) ও মাফুজ পাটোয়ারী (৪৫)। অপরজন মারা যান ভোলা সদর হাসপাতালে। এ ছাড়া দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ এবং সদর হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রাখা হয়েছে। পরে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সারও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়াই তারা সমাবেশ করতে চেয়েছিল। আমরা তাদের দ্রুত শেষ করতে বলি। কিন্তু তারা কথা না শুনে উল্টো আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে বাধ্য হই আমরা।

স্থানীয় সূত্র জানায়, বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবক শুক্রবার বিকেলে নিজ ফেসবুক আইডি থেকে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূলকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একপর্যায়ে কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিন শর্ট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। পরবর্তীতে ফেসবুকজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে এলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন। ওই ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘তৌহিদি জনতা’র ব্যানারে স্থানীয়রা।

পরীক্ষায় জালিয়াতি : বাউবি থেকে এমপি বুবলিকে স্থায়ী বহিষ্কার

0
এমপি তামান্না নুসরাত বুবলী ও ভারাটে ছাত্রী (ডানে)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে নরসিংদী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার সকালে বাউবি ভিসি অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাউবি প্রসাশন। এতে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রকরা অংশ নেন।

সভায় ভিসি বলেন, বুবলী নিজে পরীক্ষায় অংশ নেননি। পর পর ৮টি পরীক্ষায় তার পক্ষে অংশ নেন প্রক্সি পরীক্ষার্থীরা। তবে শেষ দিনের পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছেন একজন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

নিজে পরীক্ষা না দিয়ে পর পর ৮টি পরীক্ষায় অংশ নেন এমপি তামান্না নুসরাত বুবলীর পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা। বিএ পরীক্ষার শেষ পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছে এশা নামে এক শিক্ষার্থী।

বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলাকারীর গুলিতে নিহত হন।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

0

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানতে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬ নভেম্বর তাকে মামলার নথিসহ (কেইস ডকেট) হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে মো. তানভির রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। মামলা বাতিল চেয়ে তানভীর রহমানের করা এক আবেদনের ওপর শুনানি শেষে আজ এ আদেশ দেন। তানভীরের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন সাগর-রুনি। এ ঘটনায় রুনীর ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। পরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব)।

এরপর ওই বছরের ১ অক্টোবর সাগর-রুনীর ‘কথিত’ পারিবারিক বন্ধু ও স্কলাসটিকা স্কুলের ডেপুটি ম্যানেজার তানভীর রহমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং ওইবছরের ১০ অক্টোবর তাকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। হাইকোর্ট থেকে ২০১৪ সালের ২ ডিসেম্বর তানভীর রহমানকে জামিন দেন। এরইমধ্যে আট বছর পার হয়েছে। কিন্তু মামলার তদন্ত সম্পন্ন হয়নি। আগামী ১৪ নভেম্বর নিম্ন আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এরইমধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬৮ বার সময় নিয়েছে তদন্ত কর্মকর্তা।