Home Blog Page 3420

আজ ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হবে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট বিজ্ঞান অনুষদভুক্ত এবং ‘খ’ ইউনিট চারুকলা অনুষদভুক্ত।
গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ফল প্রকাশ করবেন।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ও ২৮ সেপ্টেম্বর (অংকন) পরীক্ষা হয়।

দুপুরে জাপান সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

0

জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে জাপান সরকারের আমন্ত্রণে দেশটির দুপুরে জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রবিবার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এ বিষয়ে বলেন, রাষ্ট্রপতি ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন। ২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন।
সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল বিকেলে উড্ডয়ন করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সিঙ্গাপুরে তিন থেকে চার ঘণ্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন।
২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান স¤্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন।
রয়টার্স জানিয়েছে, জাপানী সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন।
অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন।
সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।
২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করবেন।
আব্দুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।
দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন।
২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

অবশেষে বরখাস্ত হলেন কাউন্সিলর সাঈদ

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদকে অবশেষে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।

ডিএসসিসি সূত্র জানায়, পর পর ৩টি বোর্ড সভায় উপস্থিত না থাকা ও অনুমোদন ছাড়া বিদেশে অবস্থান করার কারণে সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, একেএম মমিনুল হক সাঈদ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্ম সম্পাদক। ২০১৫ সালে ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেও তিনি বোর্ড সভায় নিয়মিত উপস্থিত হন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অসংখ্যবার বিদেশে গেছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আছেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে গ্রেফতার হন অনেকে। তাদের মুখ থেকেই বের হয় যে, ক্যাসিনো-কাণ্ডের হোতাদের মধ্যে অন্যতম হলেন কাউন্সিলর মমিনুল হক সাঈদ। এরপর থেকেই তিনি পলাতক।

এ কারণে বিভিন্ন জায়গা থেকে সাঈদকে বরখাস্ত করার জন্য চাপ বাড়তে থাকে। কিন্তু ক্যাসিনো-কাণ্ডের বিষয়ে কেউই মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ না দেয়ায় কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় সরকার বিভাগ।

পরে সাঈদের বিরুদ্ধে করা আগের অভিযোগ (বোর্ড সভায় উপস্থিত না থাকা) তদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি তদন্ত করে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) এম ইদ্রিস সিদ্দিকী প্রতিবেদন জমা দেন।

এদিকে র‌্যাব সূত্র জানায়, রাজধানীর ফকিরাপুলের ওয়ান্ডারার্স ক্লাবটি চালাতেন যুবলীগের বিতর্কিত নেতা মমিনুল হক। ওই ক্লাবে নিয়মিত ক্যাসিনো, জুয়া, মাদকের আসর বসত। র‌্যাবের অভিযানের পর পরই মমিনুল হক সিঙ্গাপুর পালিয়ে গেছেন।

ফকিরাপুল ও আরামবাগের অনেকেই তাকে ‘ক্যাসিনো সাঈদ’ নামে চেনেন। ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ওয়ান্ডারার্স ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালু করেন। এছাড়া আরও চারটি ক্লাবে ক্যাসিনো ব্যবসা ছিল সাঈদের নিয়ন্ত্রণে।

কোনো প্রতিবাদ চলবে না কাশ্মীরে: পুলিশ প্রধান

0

কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ-আন্দোলন কাশ্মীরে চলবে না। কাশ্মীরে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভও চলবে না বলে জানান তিনি। এই ধরনের প্রতিবাদ-আন্দোলন থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করছে প্রশাসন।

গত মঙ্গলবার শ্রীনগরে বিক্ষোভ করায় বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন সুরিয়া আবদুল্লা এবং মেয়ে সাফিয়া আবদুল্লা খান। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য বিচারপতি বাশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বাশিরও ছিলেন আটকদের তালিকায়। ব্যক্তিগত জামিনে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় তাদের।

দিলবাগ সিং জানান, জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব ফেরাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবস্থান বিক্ষোভের প্ল্যাকার্ড থেকেও অশান্তি ছড়িয়ে পড়তেই পারে বলে আশঙ্কা করছেন তিনি। কাশ্মীরের ওপর থেকে নিরাপত্তার কড়াকড়ি তুলে না নেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন দিলবাগ সিং।

রাশিয়ায় বাঁধ ধসে সোনার খনির ১৫ শ্রমিক নিহত

0

রাশিয়ার ক্রসনোইয়ারস্ক ক্রাই অঞ্চলের কুরাজিনস্কি জেলার স্কেটিনকিনোর একটি সোনার খনিতে বাঁধ ধসে অন্তত ১৫ জন খনিশ্রমিকের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালের দিকে খনির বাঁধ ভেঙে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। এতে আহত হয় আরো কমপক্ষে ১৪ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে সেইবা নদীর বাঁধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাঁধ ভেঙে খনির শ্রমিকদের বসবাসের স্থানে পানি ঢুকে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ১৩ জনের বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় কম্পানির পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় এরই মধ্যে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। খনি কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা, আইনত বাঁধের সব বিধিব্যবস্থা ঠিক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এমার্জেন্সি মন্ত্রণালয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার পেছনের কারণগুলো সামনে আনতে আদেশ দিয়েছেন পুতিন। সেই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশও দিয়েছেন বলে তার মুখপাত্র নিশ্চিত করেছেন।

ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু, যুক্তরাষ্ট্রে বেবি পাউডার তুলে নিল জনসন অ্যান্ড জনসন

0

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে আবারো পাওয়া গেছে ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতি। চাপের মুখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিয়েছে শিশু-দ্রব্যের খ্যাতনামা সংস্থা জনসন অ্যান্ড জনসন।

জানা গেছে, অনলাইনে বেবি পাউডারের একটি বোতল কিনে পরীক্ষা করে মার্কিন হেলথ রেগুলেটরস। সেই পরীক্ষায় অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেছে। নিয়মিত অ্যাসবেস্টস ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজার থেকে বেবি পাউডার তুলে নিতে বাধ্য হওয়ার জেরে একশ ৩০ বছরের পুরনো ওই কম্পানির শেয়ার দর ছয় শতাংশ পড়ে গেছে। জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এ ধরনের ১৫ হাজার মামলা চলছে।

তবে ওই পরীক্ষার রিপোর্ট মেনে নিতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন কম্পানির মেডিক্যাল সেফটি বিভাগের প্রধান ড. সুসান নিকোলসন। এক মাস আগেই নিজেদের পণ্য পরীক্ষা করে তাতে কোনো অ্যাসবেস্টস পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

ফাস্টফুড গ্রহণের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান স্পিকারের

0

ফাস্টফুড গ্রহণের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ব্যস্ততার কারণে আমরা অধিক মাত্রায় ফাস্টফুডের প্রতি ঝুঁকে যাচ্ছি। যা খুবই ক্ষতিকর। এ থেকে আমাদের সরে আসতে হবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওয়াব আলী সিনেট ভবনে যুব ছায়া সংসদের অষ্টম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

‘খাদ্য অপচয় রোধ, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করুন, যুব ক্ষমতায়নের অগ্রাধিকার দিন’ শীর্ষক ওই সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি’স) সেক্রেটারি জেনারেল শিশির শীল।

এতে বক্তৃতা করেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কান্ট্র্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন প্রমূখ।

স্পিকার বলেন, ব্যস্ততার কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক আমরা কিন্তু ফাস্টফুডের দিকে ঝুঁকে যাচ্ছি। এ জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। এ অভ্যাস আমাদের পরিহার করতে হবে। আমি কী খাব- এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

ড. শিরীন শারমিন বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও পুষ্টি, দুটি ভিন্ন বিষয়। পুষ্টি হচ্ছে কোনো খাদ্য কতোটা আপনি খাবেন, উপাদান বা কনটেন্ট অব ফুড কী কী হবে। সেটা আপনাকে জানতে হবে। যা কিছু খেলেই কিন্তু আমাদের পুষ্টির অভাব পুরণ হবে না। তাই পরিমাণ মতো সকল খাদ্য খেতে হবে বলে উল্লখ করেন তিনি।

ঐক্যফ্রন্টের ডাকে কেউ সাড়া দিচ্ছে না : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঐক্যফ্রন্টের নেতাদের প্রতি সম্মান রেখে বলেছেন রাজনীতির মাঠে ওনারা (ঐক্যফ্রন্ট) এখন বিগত যৌবনা। এখন তাদের ডাকে কেউ সাড়া দিচ্ছে না। রাজনীতিতে যেই জস প্রতিপত্তি ছিল সেটা হারিয়ে গেছে। তারা এখন যে কথা গুলো বলছেন, সেগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জেএম সেন হল মাঠে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সম্মেলনের উদ্বোধক ছিলেন তাঁতী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী। প্রধান বক্তা ছিলেন তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্ত।

মাঠে নামায় ঐক্যফ্রন্টকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই আপনারা সরকারের সমালোচনা করবেন। আমরা সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করি। শক্তিশালী বিরোধী দল সংসদে ও রাজপথে আমাদের বস্তুনিষ্ট সমালোচনা করুক আমরা সেটা চাই। এই সমালোচনা যাতে আমাদের পথচলাকে শাণিত করে। কিন্তু তারা যে অহেতুক সমালোচনা করে, সেটা রাজনীতি দেশ ও মানুষের জন্য শুভ নয়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আগামী সম্মেলনকে সামনে রেখে আমরা দলকে পরিস্কার করার কাজে হাত দিয়েছি। ভ্রাতৃপ্রতিম সংগঠন গুলো থেকেও আগাছা-পরগাছাদের দুর করতে হবে। কিছু কিছু আছে শুধু ফেইসবুকে রাজনীতি করেন, ছবি একটা তুলবে সেটা পোস্ট দিবে। এদের জন্যও আমরা অতিষ্ট। এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমি তাঁতী লীগকে বলবো, আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক আগাছা-পরগাছা ঢুকেছে। অনেকে নানাভাবে পদ পেয়েছে। তাদের সমস্ত পর্যায় থেকে দুর করতে হবে। বিরোধীদলে থাকার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা নির্যাতন করেছে, তারা যেন কোনভাবেই দলে প্রবেশ করতে না পারে।

মদিনায় নিহত ওমরাহ যাত্রীদের ১১ জনই বাংলাদেশি

0

সৌদি আরবের পবিত্র মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ প্রবাসীর মধ্যে ১১ জনই বাংলাদেশি। আজ শনিবার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর দেশটির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মদিনা থেকে ১৯০ কিলোমিটার দূরে আল আকহাল এলাকায় দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৬ জন নিহত হন। বাকি চারজন আহত হন। নিহতদের দেহ পুড়ে ছাই হয়ে যায়। মদিনার আল-মিকাত হাসপাতালে নিহতদের ডিএনএনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বজনরা যোগাযোগ করলে ওই হাসপাতাল এ শনাক্ত করার ব্যাপারে সহযোগিতা করবে বলে জানিয়েছে ওই হাসপাতালের ফরেনসিক বিভাগ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাসটি রিয়াদ হতে যাত্রা শুরু করেছিল। বাস কোম্পানিসূত্রে জানা যায় এর মধ্যে ১৩ জন ছিলেন বাংলাদেশি। তাদের মধ্যে কেবল নাম সংগ্রহ করা গেছে ১০ জনের। ওই ১৩ জনের মধ্যে দুজন মদিনায় নেমে যান। বাকি ১১ জন মক্কাগামী ওই বাসের যাত্রী ছিলেন বলে বাস কোম্পানিটি জানিয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাস কর্তৃপক্ষের কাছ থেকে ওই ১৩ জন প্রবাসী বাংলাদেশির ইকামা নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু বাস কর্তৃপক্ষ এ জাতীয় তথ্য প্রদান করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সার্বিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় ডিএনএ পরীক্ষা ব্যতীত মৃত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কনস্যুলেটের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের বৈঠক রবিবার

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে আগামীকাল রবিবার যুবলীগের নীতিনির্ধারণী বৈঠক হবে। তবে এ বৈঠকে থাকছেন না যুবলীগের আলোচিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

আজ শনিবার (১৯ অক্টোবর) সময় সংবাদকে এ কথা নিশ্চতি করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বৈঠকে যুবলীগের কাউন্সিল ও সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

২০ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে এ বৈঠক করবেন তিনি।

এর আগে ৯ অক্টোবর যুবলীগসহ আওয়ামী লীগের চার সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুবলীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল সাত বছর আগে। ২০১২ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত হয় তিন বছর মেয়াদি সর্বশেষ সম্মেলন। গঠনতন্ত্র অনুযায়ী এরপর ২০১৫ সালে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। মূলত সংগঠনের শীর্ষ নেতৃত্বের অনীহার কারণেই নির্ধারিত সময়ের পরও সম্মেলন করা যায়নি বলে অভিযোগ কয়েকজন যুবলীগ নেতাদের।