Home Blog Page 3427

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে যান। সেখানে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফরে যান প্রধানমন্ত্রী।

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী। এছাড়া সৌজন্য সাক্ষাৎকালে সমসাময়িক নানা বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করবেন।

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

0

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তৃতীয় সাবমেরিন ক্যাবল ২০২৩ সালের প্রথম প্রান্তিকে চালু হবে। ওই বছরের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ সম্ভব হয়ে যাবে। আশা করছি, এই সময়ের মধ‌্যে ফাইভজির সক্ষমতাও অর্জন করা হবে। আজ বুধবার রাজধানীর আইইবি মিলনায়তনে ফাইভজি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, টুজি, থ্রিজি, ফোরজির মান কতটা উন্নত করতে পারবো, তার চেয়ে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি বা ফাইভজির মহাসড়ক যথাসময়ে নির্মাণ করতে পারাটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফাইভজির সঙ্গে পরিচয় হয়। এরিমধ্যে ফাইভজির সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবকে লিঙ্ক করা হয়েছে। এ দু’টো বিষয় নিয়ে উন্নত দেশগুলো একটি বিশাল রকমের পরিবর্তন প্রত্যাশা করছে।

মন্ত্রী বলেন, ফাইভজি অনেকের কাছে মনে হয়েছে ‘গরিবের ঘোড়া রোগ’। বিশেষজ্ঞ-বিজ্ঞানীরাও বলেছেন ‘গরিবের ঘোড়া রোগ’। ১৯৯৭ সালে যখন আমরা স্যাটেলাইটের কথা বলছিলাম, তখনও বলা হয়েছে ‘গরিবের ঘোড়া রোগ’। আজ ফাইভজি কি আমাদের জন্য ঘোড়া রোগ নাকি অনিবার্য? বস্তুতপক্ষে ফাইভজি কেবল কথা বলার প্রযুক্তি না, ইন্টারনেটে ব্রাউজ করার প্রযুক্তি না, জীবনযাপনের ক্ষেত্রে ছোট্ট ঢেউ না। আমরা জানি না, ফাইভজি প্রবর্তনের ফলে আমাদের দেশের জনগণ, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান কতভাবে কোন স্তরে ব্যবহার করবে।

অনুষ্ঠানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম ফাইভজির রোডম্যাপ ঘোষণা করেন।

রোডম্যাপ অনুযায়ী, ২০২১-২০২৩ সালের মধ্যে ফাইভজি চালু করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ২০২১ সালের মধ্যে সব বিভাগীয় শহরে, ২০২২ সালের মধ্যে ৫০ শতাংশ জেলা শহর, ২০২৩ সালের মধ্যে সব জেলা শহর এবং ২০২৬ সালের মধ্যে সব উপজেলা, হাইওয়ে, রেলওয়েতে ফাইভজি চালু করা হবে।

সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, স্পেকট্রাম বিভাগের কমিশনার মো. আমিনুল হাসান, গ্রামীণফোনের এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার রেদওয়ান হাসান খান, এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম, হুয়াওয়ে বাংলাদেশের চিফ টেকনিক্যাল অফিসার জেরি ওয়াং সু বক্তব্য রাখেন।

নাজমুস সাদাত পাঁচ দিনের রিমান্ডে

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার এ এস এম নাজমুস সাদাতকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ‌আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

আজ দুপুরের পর বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭ তম ব্যাচের ছাত্র সাদাতকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান দশ দিনের রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, নাজমুস সাদাত আবরার হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে সাক্ষ্যপ্রমাণে পাওয়া যাচ্ছে। এ ছাড়া এই আসামি এজাহারনামীয় আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা জড়িত তার তথ্য উদ্ধার করা প্রয়োজন।

গত সোমবার দিনগত রাতে ভারতে পালানোর সময় আসামি সাদাতকে দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে (১৪ অক্টোবর) গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাটের কালাই থানার কালাই উত্তর পাড়ার হাফিজুর রহমানের ছেলে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বও কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা মো. বরকত উল্লাহ বাদি হয়ে ১৯ জনকে আসামি কওে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহারনামীয় ১৯ আসামির মধ্যে ১৬ জন এবং আরও পাঁচজন মোট ২‘১ জনকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগের বুয়েট শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিনসহ ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।

সকলকে রাস্তায় চলাচলে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

0

সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চালক, পথচারীসহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, সকলকে রাস্তায় চলাচলে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, অহেতুক একটি প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। যানবাহন চালকদের ও একটি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেন বিশিষ্ট ফ্লাইওভার, সেতু এবং বাইপাসসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে একথা বলেন।

তাঁর সরকার সড়ক উন্নয়ন করছে তবে, সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন সড়ক কত বড় বা ভারী যানবাহন চলতে পারে সে বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। কারণ অনেক সময় অনেকে এই বিষয়টি মানতে চান না।

তিনি বলেন, নিরাপদ সড়কের কথা আমরা বলছি। ইতোমধ্যে আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি। কাজেই যারা রাস্তায় চলাচল করেন তারা যখন রাস্তা পার হবেন তখন ডান এবং বাম এই দুইদিকে দেখে সচেতনভাবে পার হতে হবে। আবার রাস্তায় যারা যানবাহন গাড়ি বা মোটরসাইকেল চালাবেন তাদেরও সচেতন হতে হবে। বাস, ট্রাক চালকদেরও সচেতন হতে হবে।

উদ্বোধনকৃত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে- ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কের ৭২তম কিলোমিটারে বানার নদীর উপর ২৮২ দশমিক ৫৫৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের ইন্দ্রপুল হতে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ, ভোমরা স্থল বন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক এবং মুন্সীগঞ্জ সড়ক বিভাগধীন ঝুঁকিপূর্ণ সেতুসমূহ (১৩টি সেতু) স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন ।

স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ময়মনসিংহ, চট্টগ্রাম, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ এলাকার উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গণভবন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো.নজরুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পিএমও সচিব সাজ্জাদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা যোগাযোগ ব্যবস্থা করছি যাতে দিনে এসে মানুষ কাজ করে দিনেই নিজ গৃহে ফিরে যেতে পারে। রাজধানী থেকে বিভিন্ন জেলা, উপজেলা পর্যন্ত যেন সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজ হয় সে জন্য একটি সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। যার সুভফল পাচ্ছে দেশের জনগণ।

শেখ হাসিনা বলেন, একটা দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র চালককে দায়ী করলে চলবে না, বরং কি কারণে দুর্ঘটনা ঘটলো সেজন্য যে পথচারি এবং দুর্ঘটনা কবলিত যানের যে চালক তারও কি ভুল আছে সেটাও কিন্ত দেখা দরকার। সেজন্য আমি বলবো চালক থেকে শুরু করে যারা সড়ক ব্যবহারকারী সবারই সচেতনতা একান্তভাবে প্রয়োজন।

তিনি বলেন, একটি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো নানা দুঃখ কষ্টের শিকার হয়, কেউ মারা যায়, কেউ পঙ্গু হয়ে থাকে, বিভিন্নভাবে তাদের জীবন-মান ক্ষতিগ্রস্ত হয়। কাজেই এই দিকটা সকলকেই দেখতে হবে।

তিনি এজন্য স্কুল পর্যায় থেকেই সড়কে চলাচলের আইন প্রশিক্ষণ দেওয়ায় তাঁর আহবান পুনর্ব্যক্ত করে বলেন, রাস্তার কোনদিক থেকে হাঁটতে হবে, সেটাও একটি শিক্ষণীয় বিষয়। কখন পার হতে হবে সেটাও শিক্ষণীয় বিষয়। আমি মনে করি, আমাদের প্রতিটি স্কুলে এবং প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল জীবন থেকেই এই শিক্ষাটা প্রদান করা একান্তভাবে দরকার।

প্রধানমন্ত্রী এ সময় তাঁর উদ্বোধন করা সড়ক, সেতু, ফ্লাইওভার এবং বাইপাস ব্যবহারে সকলকে যত্নবান হওয়ার আহবান জানান।

তিনি বলেন, আমি তৈরি করে দিচ্ছি কিন্তু এটা দেখভালের দায়িত্ব এবং এটা যাতে নষ্ট না হয় সেজন্য যারা ব্যবহার করবেন এবং স্থানীয় জনগণ সকলেরই এ ব্যাপারে দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব আপনারা পালন করবেন বলেই আশাকরি।

এ সময় বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার অবশ্যই সক্ষম হবে বলেও আশাবাদ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঝুলন্ত লাশ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে কর্তৃপক্ষ বলছে, তার বাড়ি পটুয়াখালী। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।

আজ বুধবার সকালে রসায়ন অনুষদ ভবনের নিচ তলার একটি কক্ষের বাইরে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী জানান, গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল মরদেহটি। মৃত সেলিম হাওলাদার (৪৫) ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ নন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। প্রাথমিকভাবে ভ্রাম্যমাণ চায়ের দোকানে সহযোগী হিসেবে তিনি কাজ করেন বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, সকালে আমরা ঢাবির কার্জন হল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

চার সংস্থায় নতুন মহাপরিচালক নিয়োগ

0

অতিরিক্ত সচিবের পদমর্যাদার চারজন কর্মকর্তাকে চারটি সংস্থার মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগমকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলমকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক মো. তাজুল ইসলামকে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহানকে বার্ডের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ ইমদাদুল হককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা মোস্তাফিজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেনকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বিএডিসি’র সদস্য পরিচালক মমিনুর রশিদ আমিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নিতিশ চন্দ্র সরকারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে।

‘পাকিস্তানে যাওয়া পানি হরিয়ানায় আটকে দেওয়া হবে’

0

ভারতের হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এরই মাঝে আজ মঙ্গলবার সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার পাকিস্তান ইস্যু তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হরিয়ানার চরখি দাদরিতে এক সভায় তিনি বলেন, তার সরকার পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করবে এবং সেই পানি দেওয়া হবে হরিয়ানার বাড়িতে বাড়িতে।

তিনি বলেন, ‌৭০ বছর ধরে, যে পানি ভারত ও হরিয়ানার কৃষকদের পাওয়ার কথা ছিল, তা পাচ্ছে পাকিস্তান। এই পানি দেওয়া বন্ধ করবে এবং তা নিয়ে আসা হবে আপনাদের বাড়িতে বাড়িতে।

পাকিস্তানে যে পানি চলে যাচ্ছে, হরিয়ানা ও রাজস্থানের কৃষকদের তার ওপর অধিকার রয়েছে। এবং আগের সরকার এটা বন্ধ করেনি বলেও তিনি মন্তব্য করে র‍্যালি থেকে জনতার উদ্দেশে তিনি বলেন, মোদি আপনাদের লড়াই লড়বে। সূত্র : কলকাতা

দেশীয় অস্ত্রে পরের যুদ্ধ জিতব : ভারতীয় সেনাপ্রধান

0

ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত সে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) এক অনুষ্ঠানে বলেছেন, আগামী দিনে বিভিন্ন হুমকি মোকাবিলায় কী ধরণের অস্ত্র ব্যবহার করা হবে, তা নিয়ে আমরা ভাবছি। সাইবার, স্পেস এবং লেজার প্রযুক্তির উন্নয়ণে জোর দেওয়ার কথা বলেন।

বিপিন রাওয়াত বলেন, আমরা সাইবার স্পেস, লেজার, ইলেকট্রনিক ও রোবোটিক প্রযুক্তিতে জোর দিয়েছি। এখন আমাদের এমন অস্ত্র তৈরি করতে হবে, যা ভবিষ্যতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। ডিআরডিও দেশের জন্য এমন অনেক কাজ করেছে, যা থেকে সেনাবাহিনী উপকৃত হয়েছে।

তিনি আরো বলেন, আমি আস্থাশীল যে কেবল দেশীয় অস্ত্রের ভিত্তিতে আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ জিতব।

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেন, আমাদের তিনটি ফ্রন্টে কাজ করা দরকার। ভবিষ্যতের জন্য আমাদের এখন থেকে প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত করতে হবে। আজকের প্রযুক্তিকেও পুরোপুরি ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে শিখতে হবে যে, এটি কীভাবে এগিয়ে চলেছে এবং এর প্রকল্প কীভাবে কাজ করে। ডিআরডিওকে এমন ছোট ছোট নতুন উদ্ভাবন করতে হবে, যা সেনাবাহিনীর সহায়তার জন্য দ্রুত প্রস্তুত হতে পারে।

টর্চার সেল গড়া ‘ক্যাসিনোর হোতা’ সাঈদ এখন রাশিয়ায় স্থায়ী হয়েছেন

0

মতিঝিল ক্লাবপাড়ার `ক্যাসিনোর হোতা’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন কাউন্সিলর মমিনুল হক সাঈদ। সাম্প্রতিক ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই সাঈদ বিদেশে চলে গেছেন। কালের কণ্ঠ সূত্র জানতে পেরেছে তিনি এখন রাশিয়ায় স্থায়ী হয়ে সেখান থেকে নানা দেশে যাতায়াত করছেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম-সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি সাঈদ। কাউন্সিলর হওয়ার পর জামায়াত নেতা মীর কাসেম আলীর ভবন দখল করে তিনি গড়ে তোলেন টর্চার সেল। যে কোনো বিষয়ে কেউ তার নির্দেশ না মানলেই টর্চার সেলে এনে নিপীড়ন করা হতো।

কয়েকদিন আগেও রাজধানীর ক্যাসিনোর বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিল কাউন্সিলর সাঈদের হাতে। সেসব ক্যাসিনো থেকে উপার্জিত বিপুল টাকা এখন রাশিয়ার ব্যাংকে রয়েছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে। একসময়ের তেল চুরির ব্যবসা করা মমিনুল হক সাঈদ এখন এলাকায় যান হেলিকপ্টারে চড়ে। এমপি হতে চান আগামী দিনে। এ জন্য দোয়া চেয়ে এলাকায় সাঁটিয়েছেন রংবেরঙের পোস্টার, যা ঝুলছে এখনো।

এই কাউন্সিলর বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত কয়েক বছর ধরেই। আরামবাগ ক্রীড়া সংঘ ও দিলকুশা স্পোর্টিং ক্লাব তাঁকে দিয়েছে সংগঠকের সুখ্যাতি আর সেসব ক্লাবের গায়ে ক্যাসিনোর কালি মাখিয়ে এখন তিনি অভিযোগের কাঠগড়ায়। ক্লাবগুলোতে র‌্যাবের অভিযানের আগে তিনি সিঙ্গাপুর চলে যাওয়ায় রক্ষা পেয়েছেন।

গত সপ্তাহেই সাঈদকে ধরার একটি সুযোগ হারিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত সপ্তাহে দেশের গোয়েন্দারা জানতে পারেন, কোনো এক দিন কাউন্সিলর সাঈদ ভারতের ত্রিপুরা দিয়ে আখাউড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেবেন। দেশে জরুরি কিছু সম্পদের দলিলপত্র সম্পাদন করেই আবার তিনি ফিরে যাবেন রাশিয়া কিংবা সিঙ্গাপুরে। খবর পেয়েই গোয়েন্দারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাঈদের নিজ বাড়ি এবং আশপাশে থাকা তার আত্মীয়স্বজনের বাড়িগুলোর প্রতি সার্বক্ষণিক নজরদারি শুরু করেন। কিন্তু কোনোভাবে খবরটি পেয়ে কাউন্সিলর সাঈদ দেশে ফেরার সিদ্ধান্ত হঠাৎ বদল করেন এবং শনিবার তিনি রাশিয়া থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন।

জানা গেছে, সাম্প্রতিক ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই সাঈদ গা ঢাকা দিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখান থেকে তিনি চলে গেছেন রাশিয়ায়। দুই বছর আগেই রাশিয়ায় সেকেন্ড হোম গড়ে তোলেন কাউন্সিলর মমিনুল হক সাঈদ। সেখানকার দুটি শহরে তার অভিজাত একাধিক ফ্ল্যাট কেনা রয়েছে। সেখানে গড়ে তুলেছেন ব্যবসা-বাণিজ্যও।

২৩ জুন বিনা অনুমতিতে সাইদের বিদেশ ভ্রমণ আটকাতে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে চিঠি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অথচ এর পরও তিনি সিঙ্গাপুরে যেতে সক্ষম হন।

শুধু দেশে নয়, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে মমিনুল হকের ক্যাসিনোর ব্যবসা আছে। মাসে দু-তিনবার তিনি বিদেশে যাওয়া-আসা করেন। রাজধানীতে মাদক ও ক্লাবে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর গা ঢাকা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের এ কাউন্সিলর।

বিপুল পরিমাণ অবৈধ টাকা সাঈদ পাচার করেছেন সিঙ্গাপুর ও রাশিয়ায়। রাশিয়ায় সাইদের নামে তিনটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। রাশিয়ায় সেকেন্ড হোম গড়ে তুলেছেন তিনি। মদ, জুয়া আর সুন্দরী নারীর জন্য রাশিয়ায় ঘন ঘন যান। রাশিয়ার ব্যাংকে হুন্ডির মাধ্যমে পাচার করেন টাকা।

সাঈদের শুরুটা অবশ্য একেবারেই সাদামাটা ছিল। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ২০০২ সালে সাঈদ ঢাকায় আসেন। এরপর মতিঝিলের দিলকুশা সাধারণ বীমা করপোরেশনের সামনের সড়কে দোকানদারি শুরু করেন। গাড়ির চোরাই তেলের ব্যবসাও করতেন তিনি। থাকতেন বঙ্গভবনের চার নম্বর গেটের কোয়ার্টারে। সেখানে তার মামা চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি করতেন। পরে মোহামেডান ক্লাবে হাউজি খেলার সময় আলমগীর ও তাপসের ফুটফরমায়েশ খাটতেন। ২০০৭ সালের পর যুবলীগের এক প্রভাবশালী নেতার সঙ্গে তার সখ্য হয়। সেই নেতার হাত ধরেই সাঈদ ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হন। পরে যুবলীগ মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক হন তিনি।

রূপপুর কেলেঙ্কারি: গণপূর্তের ১৬ কর্মকর্তা বরখাস্ত, ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা

0

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবাসন প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে গণপূর্তের ১৬ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর ১৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই দুর্নীতির সঙ্গে জড়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের চার কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি।

সাময়িকভাবে বরখাস্ত কর্মকর্তারা হলেন—রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, পাবনার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী মো. তাহাজ্জুদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মোস্তফা কামাল, উপবিভাগীয় প্রকৌশলী আহম্মেদ সাজ্জাদ খান, উপবিভাগীয় প্রকৌশলী মো. তারেক, সহকারী প্রকৌশলী মো. রুবেল হোসাইন, মো. আমিনুল ইসলাম, মো. রওশন আলী, উপসহকারী প্রকৌশলী মো. ফজলে হক, সুমন কুমার নন্দী, মো. রফিকুজ্জামান, মো. জাহিদুল কবীর, মো. শাহীন উদ্দিন, মো. আবু সাঈদ ও মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রতিবেদন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে হাইকোর্টে ওই প্রতিবেদন দাখিল করা হয়। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আগামী ২০ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের ১১০টি ফ্ল্যাটের জন্য অস্বাভাবিক মূল্যে আসবাবপত্র কেনা ও তা ভবনে ওঠানোর খরচ দেখানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তের জন্য দুটি তদন্ত কমিটি গঠন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন-২) মো. মনিরুজ্জামানকে প্রধান করে সাত সদস্যের এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মঈনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি দুর্নীতির সঙ্গে জড়িত পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ওই তদন্ত প্রতিবেদন প্রথমে মন্ত্রণালয়ে দাখিল করা হয়। এরপর তা হাইকোর্টে দাখিল করার জন্য গত ১৫ জুলাই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়। গত ২১ জুলাই এই প্রতিবেদনের ওপর শুনানি হয়। আগামী ২০ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা এক রিট আবেদনে হাইকোর্ট বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

গত ১৬ মে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য গ্রিন সিটি আবাসন পল্লীতে ২০ তলা ১১টি ও ১৬ তলা আটটি ভবন হচ্ছে। এরই মধ্যে ২০ তলা আটটি ও ১৬ তলা একটি ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি বৈদ্যুতিক চুলার দাম ধরা হয়েছে সাত হাজার ৭৪৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ছয় হাজার ৬৫০ টাকা, একটি বালিশের দাম ধরা হয়েছে পাঁচ হাজার ৯৫৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ৭৩০ টাকা। একটি বৈদ্যুতিক কেটলির দাম পাঁচ হাজার ৩১৩ টাকা, যা তুলতে খরচ দেখানো হয়েছে দুই হাজার ৯৪৫ টাকা। একটি টিভির দাম ধরা হয়েছে ৮৬ হাজার ৯৭০ টাকা, তা ভবনে তুলতে খরচ দেখানো হয়েছে সাত হাজার ৬৩৮ টাকা, এই টিভি রাখার কেবিনেটের দাম ধরা হয়েছে ৫২ হাজার ৩৭৮ টাকা।