Home Blog Page 3432

আবরার হত্যা : শামীম-মোয়াজ ৫ দিনের রিমান্ডে

0

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার শামীম বিল্লাহ ও মোয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান আসামিদের আদালতে হাজির করে দশদিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলেন, গত ৬ অক্টোবর রাত ৮টা ৫ মিনিটের দিকে আবরারকে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে রাত আড়াইটা পর্যন্ত হলের ২০১১ এবং ২০০৫ নম্বর কক্ষে পূর্বপরিকল্পিতভাবে ক্রিকেট স্ট্যাম্প এবং লাঠি-সোটা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড মারধর করার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আবরারের মৃত্যু নিশ্চিত করে আসামিরা ওই ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে তার মৃতদেহ ফেলে রাখে। পরে কিছু ছেলে আবরারের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুষ্ঠু তদন্ত, রহস্য উদঘাটন, অন্যান্য সহযোগী ও এজাহার বহির্ভূত পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার, কোনো হুকুমদাতা থাকলে তাদের শনাক্ত করা ছাড়াও কি কারণে এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানার জন্য প্রার্থিত মেয়াদে আসামিদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন।

আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করা হয়। আদালতে প্রসিকিউশন ও আসামিদের পক্ষে আইনজীবীদের দীর্ঘসময় শুনানি হয়। রিমান্ড মঞ্জুর করার আগে বিচারক আসামিদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা কোনো কথা বলেনি।

আসামিদের গ্রেপ্তার করা সংক্রান্তে বলা হয়েছে, সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত শুক্রবার বিকেলে শামীম বিল্লাহকে ও উত্তরা ১৪ নম্বরের একটি বাসা থেকে শনিবার সকাল ১১টায় মোয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (সিআইডি)।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন।

রাসেলকে টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

0

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রাসেল সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে রাসেল সরকারকে দেওয়া সাড়ে ১৩ লাখ টাকা দেওয়ার কারণে বাকী সাড়ে ৩৬ লাখ টাকার ক্ষেত্রে এই স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছেন গ্রিন লাইন কর্তৃপক্ষের আইনজীবী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। গ্রিন লাইন কর্তৃপক্ষের করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়। রাসেল সরকারকে রবিবার গ্রিন লাইন কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৫ জুন এক আদেশে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে রাসেল সরকারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। এই আদেশের অংশ হিসেবে গ্রিন লাইন কর্তৃপক্ষ গত ২৯ জুলাই পর্যন্ত রাসেল সরকারকে দুই কিস্তিতে ১০ লাখ টাকা দেয়। বাকী ৪০ লাখ টাকার বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৭ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

এরও আগে হাইকোর্ট গত ৪ এপ্রিল এক আদেশে ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে রাসেল সরকারের অনুকূলে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। অন্যথায় ১১ এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। এরপরই গত ১০ এপ্রিল ৫ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। আদালত বাকী ৪৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। সেক্ষেত্রে প্রতিমাসে ৫ লাখ টাকা করে দিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই আরো ৫ লাখ টাকা দেয়।

গতবছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি রিট আবেদন করেন। এই রিট আবেদনে হাইকোর্ট গতবছর ১৪ মে রুল জারি করেন। রুলে কেন রাসেলকে এককোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : স্পিকার

0

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাভা সেন্টারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র ১৪১তম সম্মেলন আজ রবিবার থেকে শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ শীর্ষক সভায় অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীর ক্ষমতায়নে সকল দেশের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। বলা হয়েছে, ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস’র সভাপতি ও সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচের সভাপতিত্বে ওই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা ও শবনম জাহান ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটি’র রেপোর্টিয়ার হিসেবে ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

উল্লেখ্য, রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন আগামী ১৭ অক্টোবর শেষ হবে।

আবরার হত্যায় এবার মুজাহিদের স্বীকারোক্তি

0

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় রিমান্ডে থাকা মুজাহিদুর রহমান মুজাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুজাহিদ বুয়েট ছাত্রলীগের সদস্য ছিলেন।

গত ৬ জুন আবরার খুন হওয়ার পরপরই যে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল, তাদের মধ্যে মুজাহিদ একজন।

রবিবার মুজাহিদকে ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জবানবন্দি রেকর্ড করেন।

এ আদালতের পেশকার জাহিদ হাসান বলেন, ‘মুজাহিদ অপরাধে সংশ্লিষ্টতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।’

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরদিনই অনিক সরকারসহ বুয়েট ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ (ফাইল ছবি)আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরদিনই অনিক সরকারসহ বুয়েট ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ (ফাইল ছবি)এই হত্যামামলায় এর আগে বুয়েটছাত্র ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন ও অনিক সরকার আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। ছাত্রলীগ ইতোমধ্যে ১১ জনকে বহিষ্কার করেছে। আর আবরারের বাবা যে ১৯ জনের নামে মামলা করেছেন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে গত কয়েক দিনে মোট ১৯ জন গ্রেপ্তার করেছে এ মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ।

এই মিরপুরেই আমার বাবা-মার জন্ম: আদিল রশিদ

0

ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদ বলেছেন, মিরপুরে আমার বাবা-মা জন্মেছিলেন, তাই এখানের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে।

সম্প্রতি পাকিস্তানের কাশ্মীরের মিরপুর অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৩৭ জন মানুষ প্রাণ হারান, পাঁচ শতাধিক মানুষের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে ইংল্যান্ড থেকে পাকিস্তানের কাশ্মীরের মিরপুর সফরে যান ইংলিশ তারকা ক্রিকেটার আদিল রশিদ।

পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড তারকা আদিল রশিদ ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনকালে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। অসহায় মানুষকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে হেল্প করেন। তার সেই ছবিগুলো টুইটারে শেয়ার দেয়া হয়।

আদিল রশিদ বলেন, মিরপুরের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে- আমার বাবা-মা এখানে জন্মগ্রহণ করেছিলেন। এখানের মানুষের প্রতি কিছু করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। তাদের বিপদের মুহূর্তে পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

প্রসঙ্গত, ২০০৯ সালের জুলাই থেকে এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ৯৯টি ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৩৬ রান সংগ্রহ করেন আদিল রশিদ।

রাজীবের পরিবারকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

0

দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের হাত হারানোর পরে মৃত্যুর ঘটনায় তার দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আদালতে রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় স্বজন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল।

পরে আইনজীবীরা গণমাধ্যমকে জানান, হাইকোর্ট বিভাগ রাজীবের পরিবারকে ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে স্বজন পরিবহন আপিল বিভাগে আবেদন করেছিল। রোববার আপিল বিভাগ তাদের বলেছেন, এক মাসের মধ্যে ১০ লাখ টাকা রাজীবের দুই ভাইকে দিতে হবে।

২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারান কলেজছাত্র রাজীব। এরপর গত বছরের ১৬ এপ্রিল দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজীবের।

সৈকতে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন নরেন্দ্র মোদি

0

ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রচারণায় অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমূদ্র সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়াতে নেমে পড়েছেন। তামিলনাড়ুর মামালাপুরাম সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন তিনি।
বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মোদির পরনে কালো ট্রাউজার ও পোলো শার্ট। খালি পায়ে সমুদ্রসৈকতে হাঁটছেন। দেখে মনে হবে, যেন প্রাতর্ভ্রমণে বের হয়েছেন। আশপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও মোড়ক তুলে নিচ্ছেন। রাখছেন একটি ব্যাগে। ভিডিও শেষে দেখা যায়, পিঠে একটি ছোট্ট সেই ব্যাগ নিয়ে মোদি এগিয়ে যাচ্ছেন।
নরেন্দ্র মোদি তামিলনাড়ু রাজ্যের মামালাপুরাম এলাকায় আছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে এর আগে সকালে ভারতের জনগণের জন্য দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই বার্তা দেন তিনি।

বিমানবন্দর থেকে বিএনপির সহসভাপতি‌ হাফিজ আটক

0

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম)। শনিবার (১২ অক্টোবর) রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী জানান, কালকেও উনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকালের বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে বিমানের টিকেটও কেনা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তিনি।
তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মেজর হাফিজকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কারাগারে অনিককে পেটাল আসামিরা

0

নির্মম নির্যাতনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার বুয়েটেরই আরেক ছাত্র অনিক সরকারকে কারাগারে পিটিয়েছে আসামিরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতেই ক্ষুব্ধ বন্দিরা হামলে পড়ে অনিকের ওপর। কারারক্ষীদের চেষ্টায় রক্ষা পান অনিক।

কারা সূত্র বলছে, আবরারের মতো মেধাবী ছাত্রের এমন নির্মম মৃত্যু অন্য সব সাধারণ মানুষের মতো মেনে নিতে পারেননি কারাবন্দি কয়েদি এবং হাজতিরা। মদ্যপ অবস্থায় অনিক কয়েক দফায় আবরারকে মারধর করেছিল। গুরুতর অবস্থায় আবরার দুই দফা বমি করলেও অনিকের ভয়ঙ্কর রূপ থেকে রক্ষা পায়নি মৃতপ্রায় আবরার। বিভিন্ন গণমাধ্যমে এ হত্যাকা ফলাও করে প্রচার হওয়ায় এর খুঁটিনাটি জানতে পারেন কারাবন্দিরাও। ঘটনার পর দিনই অনিককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। প্রথম দফা রিমান্ড শেষে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে আদালতে যাওয়ার পর ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে সম্মত হয় সে।

পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে জবানবন্দি শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জ আদালতে পৌঁছে অনিক সরকারকে বহন করা প্রিজন ভ্যান। আনুষ্ঠনিকতা শেষে প্রধান ফটক দিয়ে কারাগারে প্রবেশ করে সে। কারাগারের সেলে ঢোকার সময়ই তাকে মারধর করেন কারাবন্দিরা। পরে তাকে অন্যত্র সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ। যদিও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কারা কর্তৃপক্ষ।

হাসপাতাল থেকে সম্রাট কারাগারে

0

সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলা দুটি র্যাবের হাতে স্থানান্তরিত হতে পারে। থানার পুলিশের তদন্তে ওই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

ক্যাসিনো অভিযানে গ্রেপ্তারকৃত আরেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও যুবলীগ নেতা পরিচয়দানকারী ব্যবসায়ী জি কে শামীমকে আজ রবিবার আদালতে পাঠানো হবে। মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল তাঁদের রিমান্ড শেষ হয়েছে। এ ছাড়া গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে গ্রেপ্তারকৃত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকেও মানি লন্ডারিং আইনে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিতে নিয়ে যাওয়া হচ্ছে।

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় তাঁর সহযোগী আরমানকেও গ্রেপ্তার করা হয়। এরপর দুজনকেই র্যাবের ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার দুই দিন পর ৮ অক্টোবর সম্রাট বুকে ব্যথা অনুভব করেন বলে জানান। ওই দিন সকালে কারা কর্তৃপক্ষ সম্রাটকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁকে জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চার দিন পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব উল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চিকিৎসকের ছাড়পত্র দেওয়ায় তাঁকে (সম্রাট) কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।’

কারা সূত্র জানায়, সম্রাটকে কারাগারের সূর্যমুখী ওয়ার্ডের একটি সেলে একা রাখা হয়েছে। এক কারা কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, কারাগারে বন্দি রাখার নিয়ম হচ্ছে কোনো সেলে একজন অথবা তিনজন অথবা পাঁচজন রাখা। সম্রাটকে সূর্যমুখী ওয়ার্ডের দোতলার একটি কক্ষে একাই রাখা হয়েছে। কারারক্ষী ছাড়া তাঁর সঙ্গে আর কারোর দেখা হওয়ার সুযোগ নেই। ওই কর্মকর্তা জানান, সাধারণত সন্ত্রাসী হিসেবে আলোচিত কোনো বন্দির সঙ্গে অন্য বন্দিদের রাখা হয় না।

অন্যদিকে ক্যাসিনো অভিযানে গ্রেপ্তারকৃত খালেদ ও জি কে শামীম সিআইডির জিজ্ঞাসাবাদে দেশে-বিদেশে কত টাকা রেখেছেন—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিদেশে থাকা কোন কোন সন্ত্রাসীর কাছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়েছেন—এসব তথ্য দিয়েছেন। তাঁদের দুজনেরই গতকাল রিমান্ড শেষ হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘তাঁদের দুজনের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আমরা কয়েকটি সংস্থার কাছে তাঁদের সম্পদের বিষয়ে তথ্য চেয়েছি। ওই সব তথ্য আসার পর যদি তাঁদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে আবারও রিমান্ডে আনা হবে।’

অন্যদিকে গত শুক্রবার গ্রেপ্তারকৃত ওয়ার্ড কাউন্সিলর পাগলা মিজানের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলাটিও স্থানান্তরিত হয়েছে সিআইডির কাছে। সিআইডি তাঁকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন ডিআইজি ইমতিয়াজ আহমেদ।