Home Blog Page 3436

দুর্নীতির অভিযোগে যুবলীগ দপ্তর সম্পাদক বহিষ্কার

0

আর্থিক অনিয়ম ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিসকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার যুবলীগের প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দীপু জানিয়েছেন।

তিনি বলেন, কাজী আনিসের ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে, প্রেসিডিয়াম সদস্যরা একমত হয়েছেন কাজী আনিসকে বহিষ্কার করার জন্য। সেই আলোকে কাজী আনিসকে আমরা বহিষ্কার করেছি। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এদিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার মোহাম্মদ আলী মিন্টু বলেন, আনিস যুবলীগের কমিটি বিক্রি করে, চাঁদাবাজি, দরপত্র থেকে কমিশন নিয়ে অবৈধ ভাবে বিপুল পরিমাণে সম্পদ বানিয়েছে। এর ভয়ে এখন সে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, যুবলীগের কেন্দ্রীয় অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে ২০০৫ কাজ শুরু করেন গোপালগঞ্জের মুকসুদপুরের ছেলে আনিস। সাত বছর পর কর্মচারী থেকে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক পদে বসেন। এখন তিনি একাধিক গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিক।

এদিন সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় সভাপতিমণ্ডলীর এই সভা। সভায় সংগঠনের সভাপতিমণ্ডলীর অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তবে যোগ দেননি যুবলীগ সভাপতি ওমর ফারুক। তবে কেন তিনি গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত নেই, সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি।

আবরার হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি’

0

‘আবরার ফাহাদ হত্যা নিয়ে বিএনপি নোংরা রাজনীতিতে মেতেছে। তারা একে নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। আগেও সফল হয় নাই। এবারও সফল হবে না। আমরা ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে একাত্মতা পোষণ করছি।’

আজ শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপিসহ কুচক্রী মহলের নানামুখী দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘বুয়েটের একজন ছাত্র (আবরার) নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটি একটি ন্যক্কারজনক ও নৃশংস ঘটনা। যার প্রতিবাদ আমরা প্রথম থেকে করেছি। কেউ দাবি তোলার আগেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, হত্যাকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সেজন্য সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় সবকিছু করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে যাদের যুক্ত বলে মনে হয়েছে প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মিছিলে যখন হামলা করা হয়েছিল, মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছিল, তখন খালেদা জিয়া কী করেছিলেন? তখন কিছুই করেন নাই। ছাত্রদলের দুই গ্রুপের গুলিতে বুয়েটের মেধাবী শিক্ষার্থী সনির যখন মৃত্যু হলো, তারা কি তখন তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন? করেন নাই।’ তিনি বলেন, ‘আবরার ফাহাদ নিহত হয়েছে, আমার সন্তান নিহত হয়েছে। আমাদের সন্তান নিহত হয়েছে। এটা নিয়ে তারা (বিএনপি) নোংরা রাজনীতিতে মেতেছে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ব্যারিস্টার জাকির আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আলী প্রমুখ।

আবরার হত্যায় সিলেট থেকে মাজেদুল গ্রেপ্তার

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফাহাদ হত্যা মামলায় তিনি ৮ নম্বর আসামি।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ থেকে গ্রেপ্তার করা হয়। মাজেদুল এমএমই বিভাগ, ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

ডিএমিপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান মাজেদুলের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত রবিবার রাতে বুয়েটের শেরে বাংলা হলে খুন করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক বুয়েট ভিসির

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় শিক্ষার্থীদের ১০ দফা দাবি আদায়ের আলটিমেটাম আজ শুক্রবার দুপুর ২টায় শেষ হওয়ার কথা থাকলেও বিকেল ৫টায় উপাপচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হচ্ছে।

দাবি মেনে নিতে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার কথা ছিল আজ দুপুর ২টায়। তবে গত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৫টায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসবেন। এর আগেই অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে পুরো ক্যাম্পাসে তালা লাগানোর এবং ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

গতকাল বুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে রাতে কমিটির সভাপতি অধ্যাপক কানাই লাল সাহা কালের কণ্ঠকে বলেন, ‘ভর্তি কমিটির নিয়মিত বৈঠক ছিল। আর আমাদের এই কমিটি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত শুধু সিন্ডিকেটই নিতে পারে।’

এদিকে, আজ শুক্রবার সকাল ১০টা থেকে আবারও আন্দোলন শুরু করবেন শিক্ষার্থীরা। তাঁরা ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড়। পাশাপাশি কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে আবরারের ছোট ভাই ও তাঁর পরিবারের ওপর পুলিশের হামলার বিচারও দাবি করেছেন তাঁরা।

জানা যায়, শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে অন্যতম বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা, আবরার হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে জড়িতদের ফাঁসি দেওয়া, হল প্রাধ্যক্ষকে প্রত্যাহার, র‌্যাগিংয়ের নামে বিরোধী মতের ওপর দমন-পীড়ন বন্ধ, হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল, র‌্যাগিং বন্ধ করতে আগের মারধরের ঘটনা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আবরার হত্যা মামলার ব্যয়ভার প্রশাসনের বহন করা।

যদিও গত বুধবারই শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। কিন্তু এখনো আদেশ না হওয়ায় শিক্ষার্থীরা সে দাবি তাঁদের তালিকা থেকে বাদ দেননি।

তবে অদক্ষতা ও নির্লিপ্ততার অভিযোগে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগ, বুয়েটে শিক্ষক রাজনীতি বন্ধ, ছাত্ররাজনীতি বন্ধ করতে প্রশাসনের সহায়তাসহ সাতটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। এ ছাড়া উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে সরকার যেন তাঁকে অপসারণ করে সে সিদ্ধান্তও নিয়েছে সমিতি। গতকাল বিকেল পৌনে ৩টার দিকে বুয়েট শহীদ মিনারের পাশে শিক্ষক সমিতির নেতা ও অন্য শিক্ষকরা ওই সাত সিদ্ধান্তের কথা জানান।

গত বুধবার শিক্ষক সমিতির এক জরুরি সভায় ওই সাত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হাততালি দিয়ে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান। এমনকি গত বুধবার বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীও আন্দোলনস্থলে উপস্থিত হয়ে উপাচার্যের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধসহ সাত দফা দাবি জানান।

দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর নিয়ন্ত্রণহীন ট্রাক, নিহত ৩

0

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়েছে বেপরোয়া গতির একটি ট্রাক। এতে তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো তিনজন।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুরের নকলা উপজেলার রামপুর গ্রামের আলমাস মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), বাসুর আলগী গ্রামের কালু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের আহমদ আলীর ছেলে বাদশা মিয়া (১৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো তিনজন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে চালক বাদশা শেখ (৩৬) ও ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৩৭৮) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটক চালক বাদশা শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে বলে জানান ওসি।

যাত্রাবাড়ীতে আনসার আল ইসলামের ৪ জঙ্গি আটক

0

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

ডিএমপির উপ-কমিশশনার (ডিসি) মাসুদুর রহমান ৪ জঙ্গি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলামের চার সদস্য আটক করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

বাড়িতে এসে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

0

ফেনীতে রবিউল হক মানিক নামের এক যুবলীগ নেতাকে তাঁর বাড়িতে এসে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তাঁকে কুপিয়ে রেখে যায় তারা। এরপর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত মানিক সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাত সাড়ে ১০ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে মানিককে তাঁর বাড়ির দরজার সামনে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মানিকের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমছে পেঁয়াজের দাম

0

আমদানি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এখন কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। বিক্রেতারা বলছেন, আমদানিতে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া গেছে।

আগের সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা ছিল। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দর কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে।

পাকিস্তানে হিন্দু তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ের পর হত্যা

0

পাকিস্তানে এক হিন্দু তরুণীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে এবং হত্যার অভিযোগ উঠেছে এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এ এই বর্বর ঘটনা ঘটেছে। তরুণীর পরিবার দাবি করেছে, তাদের মেয়েকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ের পর হত্যা করেছে একই প্রদেশের এক মুসলিম ব্যক্তি।

সিন্ধ প্রদেশের উত্তরাঞ্চলের বাসিন্দা ওই হিন্দু তরুণীর নাম নমরিতা। তিনি একটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার একমাস পর মুখ হাত-পা বাঁধা অবস্থায় নির্জন একটি বাড়ির বদ্ধ কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশ ও স্থানীয় প্রাদেশিক সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, খুন নয় এটি আত্মহত্যা। তবে কর্তৃপক্ষের এমন দাবি মানতে নারাজ তরুণীর পরিবার। তাদের দাবি নমরিতাকে অপহরণ করা হয়েছে একমাস আগে। তারপর তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ের পর হত্যা করা হয়েছে।

মেডিকেল কনসালট্যান্ট নমরিতার ভাই বিশাল বলেছেন, প্রাথমিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে এটা দেখা যাচ্ছে নমরতিা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানে নিয়মিতই হিন্দু, শিখ ও খ্রিস্টান নারীদের এমন অমানবিকতার শিকার হতে হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির যুক্তরাষ্ট্র ভিত্তিক সিন্ধ ফাউন্ডেশনের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবছর পাকিস্তানের সিন্ধ প্রদেশে ১২ থেকে ২৮ বছর বয়সী প্রায় এক হাজার হিন্দু নারী অপহৃত হয়। এরপর তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত ও বিয়ে করতে বাধ্য করা হয়।

সাহিত্যে নোবেল পেলেন অস্ট্রিয়ার পিটার ও পোল্যান্ডের ওলগা

0

২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারসুক পেয়েছেন ২০১৮ সালের নোবেল পুরস্কার। এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডেকে।

আজ বৃহস্পতিবার দ্য সুইডিশ একাডেমি চলতি ২০১৯ এবং ২০১৮ সালের জন্য সাহিত্যে নোবেল ঘোষণা করে।

যৌন হয়রানির কেলেঙ্কারীর কারণে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছিল। এবার গতছর এবং চলতি বছরের পুরস্কার একসঙ্গে ঘোষণা করা হল।