Home Blog Page 3439

বিতর্ক উড়িয়ে বিসর্জনে থাকলেন নুসরাত

0

দুর্গাপূজার দশমীতে ইচ্ছামতী মিলন স্থল হয়ে ওঠে ভারত-বাংলাদেশের। সীমান্ত পার না হলেও দুই দেশের মানুষ সেখানে বিসর্জন দিতে হাজির হয়। সে এক অপরূপ দৃশ্য। সেটা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান সাধারণ মানুষ।

এ বছর ভারতের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের টাকির ইছামতি নদীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা বিসর্জন। একদিকে ভারতের টাকির ইচ্ছামতী নদীতে চলে প্রতিমা বিসর্জন, অন্যদিকে বাংলাদেশের দেভাটায় ইছামতি নদীতে চলে বিভিন্ন দুর্গা পূজার ঠাকুর বিসর্জন।

কেউ কোনো ভাবেই যেন পানিসীমা লঙ্ঘন না করতে পারে, সে কারণে নদীতে টহল দেয় বিএসএফের জলযান। সুষ্ঠুভাবে ইছামতি নদীতে যাতে ভাসান হয়, সেজন্য কঠোর নিরাপত্তা বহাল রাখে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইছামতী নদীতে মহা ধুমধামের সঙ্গে চলে দুর্গা প্রতিমা বিসর্জন।

ইছামতি নদীতে বিসর্জন খতিয়ে দেখলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। টাকির ইছামতী নদীতে দুই বাংলার দুর্গা প্রতিমা বিসর্জন এত দিন সিনেমাতে দেখা গেছে, বিভিন্ন বই ও উপন্যাস উঠে এসেছে। কিন্তু আজ সাংসদ তথা অভিনেত্রী নুসরতা জাহান প্রথম বার দেখলেন ওই বিশাল কর্মকাণ্ড। বিসর্জন পর্ব দেখে অভিভূত অভিনেত্রী নুসরাত জাহান।

নুসরাত বলেন, যেভাবে ইছামতি নদীর দুই তীরে দুই দেশের প্রতিমা বিসর্জন হচ্ছে তার ব্যাখ্যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। এত দিন শুনেছিলাম কিন্তু আজ নিজে দেখে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো আমার।

৯৭ বছর বয়সে নোবেল জিতে রেকর্ড গুডনাফের

0

জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন বি গুডনাফ, যুক্তরাজ্যের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও জাপানের মিজো বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ আকিরা ইয়োশিনো এই বছর রসায়নে নোবেল পুরস্কার পান।

আজ বুধবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ একাডেমি। তাদের মধ্যে অধ্যাপক জন বি গুডনাফ গড়েছেন নতুন এক ইতিহাস। তিনি ৯৭ বছর বয়সে নোবেল পাচ্ছেন তিনি। আজ পর্যন্ত এত বয়সে কেউ নোবেল পাননি। সেদিক থেকে জন বি গুডএনাফ ইতিহাস লিখলেন।

অ্যালফ্রেড নোবেলের তৈরি রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি প্রতিবছরই পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দিয়ে থাকে। এই পুরস্কারে প্রাধান্য পেয়েছে বিজ্ঞানসাধনাও।

ইহুদিদের উপাসনালয়ের সামনে বন্দুকধারীদের হানা

0

জার্মানিতে ইহুদিদের উপাসনালয় সিনাগগের সামনে এবং একটি দোকানের সামনে বন্দুকধারীদের গুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়াও আরো অনেকেই আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব জার্মানির শহর হ্যালোতে এই ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানায়, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানান। পুলিশের এক মুখপাত্র জানান, কাবাবের দোকান এবং সিনাগগের হামলার ঘটনায় তারা আলামত নিয়ে কাজ করছে। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন পুরুষ এবং সেখানে তিনটি হামলাকারীর ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এটি অনুমান নির্ভর।

স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, অনেকগুলো গুলি চালানো হয়েছে। প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর কথা জানা গেছে। হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে।

এই ঘটনার পর সামাজিকে যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ছিব দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, হ্যালে শহরের রাস্তায় ক্যামোফ্লেজ করা একজন মানুষ হাঁটছে। তার হাতে রয়েছে একটি রাইফেল। মাথায় হেলমেট। আরেকটি ছবিতে তাকে গুলি করছে এমন দৃশ্য দেখা যায়। এছাড়াও একটি ভিডিও দেখা যায়। যেখানে দেখা যায়, একটি গাড়ির পেছন থেকে এক হামলাকারী গুলি করে যাচ্ছেন।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশেই থাকবে চীন

0

ভারত সরকার গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দু’টি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। এরপর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর কয়েকটি দেশ ভারতের পক্ষ নিলেও পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলে চীন। ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধে থাকা চীন কাশ্মীর নিয়ে দিল্লির পদক্ষেপ ‘মেনে নেওয়া যায় না’ মন্তব্য করে পাকিস্তানকেই সর্মথন দিয়েছে। আর আজও এমনটাই জানালো দেশটি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশেই থাকবে চীন।

বুধবার চীনের প্রেসিডেন্ট জানান, কাশ্মীর পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। এই ইস্যুতে বেইজিং যে পাকিস্তানের পাশেই দাঁড়াবে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শি জিনপিং।

বর্তমানে বেইজিং সফরে রয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যেই চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। বুধবার ছিলো প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠক। চীনের সংবাদ মাধ্যম জিনহুয়া নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ওই বৈঠকেই শি জিনপিং বলেন, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা স্পষ্ট। কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং বেইজিং ইসলামাবাদের পাশেই থাকবে।

শি জিনপিং বলেন, আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক, পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব কখনোই ভাঙেনি, বরং পাথরের মতো দৃঢ় থেকেছে। বেইজিং-ইসলামাবাদ পারস্পারিক সহযোগিতাও সব সময়ই রয়েছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তোলার পরেই ভারত-পাকিস্তান সম্পর্কে চরম অবনতি হয়। আন্তর্জাতিক মহলে, এমনকি জাতিসংঘেও বিষয়টি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব পাকিস্তান।

আকস্মিক সামরিক মহড়া ইরানের!

0

ইরানের সেনাবাহিনী পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। আজ বুধবার সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি এই মহড়ার উদ্বোধন করেছেন ।

জানা গেছে, ওই মহড়ায় অত্যাধুনিক ট্যাংক, কামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরণের উন্নত অস্ত্র অংশ নিচ্ছে। শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাভি বলেছেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। শত্রুদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশ সীমা হচ্ছে সেনাবাহিনীর রেডলাইন। ইরানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের কঠোর ও দাঁতাভাঙা জবাব দেওয়া হবে।

আজকের মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে বলে তিনি জানান।

তিনি বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মধ্যরাতে হঠাৎকরে মহড়ার বিষয়টি অবহিত করা হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তারা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়।

হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে যাতে কোনো ধরণের ইতস্তত ছাড়াই দেশকে রক্ষার পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়া যায় সাধারণত সে লক্ষ্যেই এ ধরণের মহড়া চালানো হয়ে থাকে।

সূত্র : পার্সটুডে

সব শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশির নির্দেশ

0

সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে তল্লাশির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলন থেকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং ভারতে দ্বিপাক্ষিক সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আ‌ইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো- যখন এ ঘটনা একটা জায়গায় ঘটেছে, দেখা গেছে ওখানে এক রুম নিয়ে বসে জমিদারি চালানো, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রতিটি হল সব জায়গায় সার্চ করার দরকার।

তিনি বলেন, কোথায় কী আছে না আছে খুঁজে বের করতে হবে। এ ধরনের কারা মাস্তানি করে বেড়ায়, কারা এ ধরনের ঘটনা ঘটায় সেটা দেখতে হবে।

শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি হল, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সার্চ করা হবে এবং দেখা হবে সেই নির্দেশটা আমি দিয়ে দেবো। এখানে আপনাদের মাঝে বলে দিচ্ছি সেটা আমরা করবো।

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

গ্রামীণ কমিউনিকেশনসের চাকরীচ্যুত কর্মচারীদের ৩ মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শ্রম আদালত।

বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিন মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল বুধবার। কিন্তু দেশের বাইরে থাকায় তিনি আদালতে উপস্থিত হননি।

গত ৩ জুলাই শ্রম আদালতে ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। এরপর আদালত তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। দুই আসামি হাজির হয়ে জামিন নিলেও আজ ডক্টর ইউনূস উপস্থিত হননি।

‘নয়তো আমাকে মেরে ফেলুন বাবা-মা কষ্ট একবারে পাবে’

0

নির্মম নির্যাতনে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের ভাই আববার ফাইয়াজ তার ভাইয়ের হত্যার বিচার চেয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেছেন। আবরার ফাইয়াজ বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার না করলে আমাকেও এখনই মেরে ফেলুন। যাতে বাবা-মা দুইবারে কষ্ট না পায়। একবারেই কষ্ট পায়।

তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো…

“আজকে Additional SP (উনি বলেন উনার নাম মোস্তাফিজুর রহমান) কোথা থেকে সাহস পায় আমার গায়ে হাত দেয়ার? আমার ভাবি কে মারছে? নারী দের গায়ে নিষ্ঠুরভাবে হাত দেয়? এই চাটুকার দের কি বিচার হবে না? তিনি কালকে ২মিনিটে জানাযা শেষ করতে বলেন কিভাবে? যেই ছাত্র লীগ মারল তারা কেন সর্বত্র? বিচার চাই,,আমি বিচার চাই,,,নয়তো আমাকে মেরে ফেলুন বাবা মা কষ্ট একবারে পাবে।।।”

এর আগে আজ নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজকে পিটিয়েছে পুলিশ। ফাহাদের কবর জিয়ারত শেষে বুয়েট উপাচর্য সাইফুল ইসলাম ফাহাদের বাড়িতে প্রবেশ করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এসময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ভিসি ফাহাদের বাড়ি যেত পারেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে আসে। এতে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় আবরারের ছোট ভাই ফায়াজ ছাড়াও তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন।

বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বুয়েট উপাচার্যকে ‘এখন কেন আসছে এত দেরি করে’ নিহত ফাহাদের ভাই ফায়াজ এমন প্রশ্ন করার সময় পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

আবরারের ছোট ভাই ফায়াজ অভিযোগ করে বলে, আমার গায়ে হাত দিয়েছে। বুকে গুতা মেরেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নিজে আমাকে মেরেছে। আমার এক ভাইকে পিটিয়ে মেরেছে এবার পুলিশ কি আমাকে মারবে?

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

৬ অক্টোবর (রবিবার) রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুধবার পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুয়েট চাইলে সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে

0

বুয়েট মনে করলে সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ভারত ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বুয়েটের কমিটি আছে, তারা যদি মনে করে বন্ধ (ছাত্ররাজনীতি) করে দিতে পারে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এই যে ছেলেটাকে (বুয়েটের ছাত্র আবরার ফাহাদ) হত্যা করল, এটা তো কোনো রাজনীতি না। বসুনিয়াকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাউফুন বসুনিয়া) যে হত্যা করেছিল সেটা রাজনৈতিকভাবে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররাজনীতি ব্যান্ড করে দিতে হবে- এটা তো মিলিটারি ডিক্টেটরদের কথা। এখানে রাজনীতিটা কোথায়? এর কারণটা কোথায়? এটা খুঁজে খুঁজে বের করতে হবে।

এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ?

0

বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোটভাই ফায়াজকে মারধর করেছে পুলিশ। আজ বুধবার বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় আবরারের ছোট ভাইসহ আহত হন তিনজন।

এসময় আবরারের ছোট ভাই ফায়াজ বলেন, কুষ্টিয়ার অ্যাডিশনাল এসপি তাকে কনুই দিয়ে আঘাত করেছেন। এবং গতকাল তার ভাইয়ের জানাজার সময় বলেছিলেন দুই মিনিটে যেন জানাজা শেষ করা হয়।

কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক টেলিফোনে জানান, বুয়েট ভিসি শুধুমাত্র আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন। তিনি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।

এসময় আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন বলেও তিনি জানান।

ফায়াজ বলেন, আমি আবরারের ছোট ভাই। আজ আমাদের এখানে ভিসি সাহেব এসেছিলেন। এখানে এসে তাঁর আমার মা’র সাথে দেখা করা উচিত ছিল। তিনি এখানে দেখা করতে তো আসলেনই না বরং তিনি যখন ফিরে যাচ্ছিলেন এবং আমি তাঁর সাথে কথা বলতে যাই। তখন এখানকার দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান আমার বুকে কনুই দিয়ে আঘাত করেন এবং কালকেও যখন আমার ভাইয়ের জানাজা হয় তখন তিনি বলেছিলেন দুই মিনিটের মধ্যে জানাজা শেষ করতে হবে। কিভাবে তিনি এটা বলেন? আজ এখানে আমার ভাবি ছিল, তাঁকে বেধড়কভাবে পুলিশ দিয়ে মারা হয়েছে। তার কাপড়-চোপড় টেনে তাঁর শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে। এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ?

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে কালের কণ্ঠকে বলেন, আবরারের বড় ভাই ভিসি সাহেবকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে হাত তুলেছিলেন। মোস্তাফিজ (অ্যাডিশনাল এসপি, ডিএসবি) সেটা ঠেকিয়েছেন। এটাই তার অপরাধ।

দুই মিনিটে জানাজা শেষ করতে হবে এমন অভিযোগ প্রসঙ্গে এসপি বলেন, দুই মিনিটে জানাজা করার প্রশ্নই উঠে না। যেটা সম্ভব না সে কথা কিভাবে বলবে।

পুলিশ যেন ভিক্টিমাইজ না হয়, সেজন্য আমরা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), উপজেলা চেয়ারম্যানসহ ভিসি সাহেবের সাথে ওই স্থানে যাই। এরপরও এমন একটা অভিযোগ কেন উঠলো। বুঝতে পারলাম না।