Home Blog Page 3440

ছাত্রদের তীব্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করলেন জাফর ইকবাল

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার পদত্যাগ করেছেন শের-ই-বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান। শিক্ষকদের এক সভা শেষে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. এ কে এম মাসুদ শিক্ষার্থীদের জানান, ‘শের-ই-বাংলা হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।’

তবে পদত্যাগের বিষয়ে প্রভোস্টের মন্তব্য জানা যায়নি।

এদিকে, বুয়েটের অ্যালামনাই এসোসিয়েশন অবিলম্বে উপাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সংস্কার দাবি করেছেন। এসোসিয়েশনের প্রধান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করার সময় সাত দফা দাবি উত্থাপন করেন। তাঁরা বলেন, আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের পর ন্যায়বিচার পেতে হলে ও দোষীদের শাস্তি দিতে তাদের সাত দফা প্রয়োজনীয়।

অ্যালামনাইদের দাবির মধ্যে রয়েছে, ক্যাম্পাসে দলীয় রাজনীতিতে নিষেধাজ্ঞা আরোপ, র‌্যাগিং করে এমন শিক্ষার্থীদের বহিষ্কার, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ও তাদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার, বুয়েট ক্যাম্পাস থেকে সব খুনীদের স্থায়ী বহিষ্কার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচার এবং ক্যাম্পাস ও হলগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ।

চড়-থাপ্পড় লাথি হকিস্টিক দিয়ে ২২ জন পেটায়

0

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরারের বাড়ি। ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি। পড়ালেখার চাপ থাকায় গত রবিবার ফিরে আসেন। সন্ধ্যায় বুয়েট শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে ব্যস্ত ছিলেন পড়ালেখায়। রাত ৮টার দিকে আবরারকে ওই হলের দোতলার ২০১১ নম্বর টর্চার সেলে ডেকে নিয়ে হুমকি দিতে শুরু করেন বুয়েট ছাত্রলীগের নেতারা। এ পর্যায়ে ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার আবরারের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুক ঘেঁটে বাছ-বিচার না করেই হকি স্টিক দিয়ে পেটাতে শুরু করেন। সেখানে অবস্থান করা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিনও আরেকটি হকি স্টিক নিয়ে আবরারকে পেটানোতে অংশ নেন। ওই সময় ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন আবরারের হাত ধরে রাখেন। আর আবরারের পায়ে পেটাতে থাকেন উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল। সদস্য মুনতাসির আল জেমি, মো. মুজাহিদুর রহমান মুজাহিদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, একই বিভাগের চতুর্থ বর্ষের ইশতিয়াক মুন্নাও নির্দয়ভাবে পেটাতে শুরু করেন আবরারকে। কেউ হকি স্টিক দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ বা কিল-ঘুষি দিয়ে ইচ্ছামতো আবরারকে পেটানোতে অংশ নেন। এভাবে ২২ জন অংশ নেন এই ভয়ংকর নির্যাতনে। আবরার একটু কাঁদতেও পারেননি। কারণ তখন তাঁর মুখ চেপে ধরা হয়েছিল। চরম এই নির্যাতনের মধ্যেও আবরার বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, আমাকে মেরো না।’ আরো কিছু বলার চেষ্টা করলেও নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় তা আর বলতে পারেননি।

ওই অবস্থার মধ্যেই টর্চার সেলে প্রবেশ করেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহসভাপতি মুহতাসিম ফুয়াদ। তাঁরাও অপেক্ষা না করে নিস্তেজ প্রায় আবরারকে পেটাতে শুরু করেন। এভাবেই একপর্যায়ে মেধাবী ছাত্র আবরার মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন ভয়ংকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।

জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল থেকে জব্দ করা ভিডিও ফুটেজে পাওয়া তথ্যের ভিত্তিতে আবরার হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আবরারকে পিটিয়ে হত্যার ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহা। কিন্তু তাঁকে মামলার আসামি করা হয়নি। এজাহারের বাইরেও এ হত্যার ঘটনায় আরো তিনজনের জড়িত থাকার তথ্য পেয়েছে গোয়েন্দারা।

ডিবি সূত্র জানায়, আবরারকে পেটানোর ঘটনায় সরাসরি অংশ নেওয়া ১০ জনকে গত সোমবার রাতে বুয়েট ক্যাম্পাস থেকেই গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এ হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামসুল আরেফিন রাফাত (২১), ডেমরা থেকে মনিরুজ্জামান মনির এবং গাজীপুরের বাইপাল থেকে আকাশ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের ছাত্র। মনির ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আকাশ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানতে চাইলে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এভাবে কোনো ছাত্রকে, একজন মানুষকে কেউ কি পেটায়। একটা বাচ্চা ছেলেকে ওরা পেটাতে পেটাতে মেরেই ফেলল! আমি বিস্মিত হয়েছি।’

গ্রেপ্তার মেহেদী হাসান রাসেল ও মুহতাসিম ফুয়াদকে জিজ্ঞাসাবাদকারী এক কর্মকর্তা বলেন, ‘গত সোমবার গভীর রাতে এ দুজন জিজ্ঞাসাবাদে আবরারকে ভয়াবহ নির্যাতনের কথা স্বীকার করে। তারা এখন বলছে, আবরারকে মেরে নিজেদের জীবনও শেষ।’

সে রাতে যা ঘটেছিল : প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবরারকে ধরে নিয়ে পেটানোর সময় একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে যান। তার পরও নির্যাতন থামেনি। আবরার নড়াচড়া বন্ধ করে দিলে ছাত্রলীগের নেতারা হলের অন্য ছাত্রদের ডেকে আবরারের নিথর দেহটি দোতলা ও নিচতলার মাঝামাঝি সিঁড়িতে ফেলে রাখেন। এরপর রাতে ছাত্রলীগ নেতারা যখন রাতের খাবার খেতে বাইরে যান তখন তাঁরা নিশ্চিত হন আবরার আর বেঁচে নেই। পরে আবরারের লাশ সিঁড়ি থেকে নিয়ে রাখা হয় হলের ক্যান্টিনে। এরপর ভোরের দিকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তভার ডিবিতে : আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দাতে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছিলেন চকবাজার থানার ওসি সোহরাব হোসেন।

হত্যার নেপথ্য কারণ : বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে আবরার কয়েকটি স্ট্যাটাস দেন। এতেই তাঁকে ভিন্নমতাদর্শী রাজনৈতিক দলের কর্মী ভেবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অনেকের ধারণা। তবে এটিই হত্যাকাণ্ডের মূল কারণ কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

আবরারের কক্ষে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ : আবরার ছিলেন পড়ুয়া। শেরেবাংলা হলে তাঁর কক্ষে পাওয়া গেছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, সমরেশ মজুমদারের ‘সাতকাহন’, হুমায়ূন আহমেদের ‘মিসির আলী সমগ্র’, অধ্যাপক ড. মীজানুর রহমানের লেখা ‘বঙ্গবন্ধু : মহাকালের মহানায়ক’, শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্ণেল’ ইত্যাদি গ্রন্থ। বিভূতিভূষণের ‘উপন্যাস সমগ্র’ ছিল তাঁর পড়ার টেবিলে।

‘অমিত সাহাকে ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়নি’ : ডিবির এডিসি রাজীব আল মাসুদ বলেছেন, ‘বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি। তদন্তসাপেক্ষে তাঁকে আইনের আওতায় আনা হবে।’

এদিকে ডিবির অন্য একটি সূত্র জানিয়েছে, এই মামলায় জড়িত সব আসামিকেই পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ সদর দপ্তর থেকে ঘটনায় জড়িত বিষয়ে তদারকি করা হচ্ছে। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তার নিবিড় তদন্ত চলছে।

বুয়েটের তিন হলে ৭ টর্চার সেল

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্যাতন চালানোর বিষয়টি প্রকাশ্যে এসেছে। আবরারের আগে অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনায় এমনকি সালাম না দেওয়ার অজুহাত তুলেও তাঁদের পেটানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুয়েটের হলে হলে নিয়মিতই নির্যাতন চলে। আর এ ‘কাজে’ ব্যবহারের জন্য স্টাম্প ও লাঠি প্রস্তুত রাখে ছাত্রলীগ। বুয়েটের আটটি হলের মধ্যে তিনটি হলের সাতটি টর্চার সেল সাধারণ শিক্ষার্থীদের কাছে খুবই পরিচিত। এসব কক্ষে শিক্ষার্থীদের ডাক পড়লে ধরেই নেওয়া হয় তিনি মার খেতে যাচ্ছেন। অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাঁর ওপরও চলে নির্যাতন। ফলে বুয়েটে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে ভয়ের ব্যাপার হয়ে উঠেছিল।

কালের কণ্ঠের অনুসন্ধানে জানা যায়, শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষটি টর্চার সেল হিসেবে পরিচিত। এই হলে থাকেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আহসানউল্লাহ হলের ১২৩, ৩২০, ৩২১ ও ৩২২ নম্বর কক্ষে প্রায়ই বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের ডেকে এনে মারধর করা হয়। এই হলেই থাকেন ছাত্রলীগ সভাপতি। আর কাজী নজরুল ইসলাম হলের ২০৫ ও ৩১২ নম্বর কক্ষও মারধরের জন্য ব্যবহার করা হয়।

জানা যায়, গত এক মাসেই বুয়েট শাখা ছাত্রলীগ অন্তত আট থেকে ১০টি নির্যাতনের ঘটনা ঘটায়, যার বেশির ভাগই শিবির সন্দেহে পিটুনি। যদি কেউ ফেসবুকে ধর্মীয় কোনো পোস্ট দেন, ধর্মীয় কোনো পেজে লাইক দেন, সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করেন তাহলেই তাঁকে শিবির বলে সন্দেহ করা হয়। রাজনৈতিক কক্ষে নিয়ে তাঁকে মারধর করা হয়। এ ছাড়া নেতাদের দেখলে সালাম না দেওয়া, ডাইনিং ও টিভি রুমে সিট ছেড়ে না দেওয়াসহ অসংখ্য ছোট ছোট কারণেও বুয়েট শাখা ছাত্রলীগের নেতারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেন। লাঠি দিয়ে পেটানো, হাত-পা ভেঙে দেওয়া, হল থেকে বের করে দেওয়া বুয়েট ছাত্রলীগের নিত্তনৈমিত্তিক ব্যাপার।

গত ৩ অক্টোবর রাতে শেরেবাংলা হলের ২০২ কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এহতেশামকে মারধর করে। মারধরে অংশ নেন আবরার হত্যাকাণ্ডে অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল, সহসম্পাদক আশিকুল ইসলাম বিটু, উপদপ্তর সম্পাদক মুজতবা রাফিদ। মারধর শেষে এহতেশামকে এক কাপড়ে হল থেকে বের হয়ে যেতে বলে। এহতেশামকে তাঁর ব্যবহার্য কোনো জিনিসপত্রও নিতে দেওয়া হয়নি। বের করে দেওয়ার এক দিন পর তাঁর জিনিসপত্র নিতে গেলে তা পাওয়া যায়নি।

গত ২৭ জুন তুচ্ছ বিষয় নিয়ে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছিল প্রথম বর্ষের শিক্ষার্থী অভিজিৎ করের। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ কর গত ৩০ জুন নিজের ফেসবুক পোস্টে তাঁর ওপর নির্যাতনের ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

ফেসবুকে তাঁর বর্ণনা অনুযায়ী, ২৭ জুন রাত সাড়ে ১২টার দিকে আহসানউল্লাহ হলের ২০৫ নম্বর রুমে তাঁকেসহ প্রথম বর্ষের বেশ কয়েকজনকে ডেকে আনা হয়। তারপর এক এক করে বিভিন্ন কারণ দেখিয়ে তাঁদের মারধর করা হয়। এর মধ্যে দাড়ি রাখার জন্য একজনকে কষে থাপ্পড় মারা হয়। জ্যেষ্ঠ ছাত্রকে সালাম না দেওয়ার কারণে আরেকজনকে বেধড়ক মারধর করা হয়। এরপর অভিজিৎ করকে চুল লম্বা রাখার কারণে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়। তাঁকে আরো মারধরও করা হয়।

গত বছরের ১৫ ডিসেম্বর রশিদ হলে ৩০৮ নম্বর কক্ষে ১৫তম ব্যাচের পুরকৌশল বিভাগের মেহেদী হাসান ও নেভাল আর্কিটেকচার বিভাগের নীলাদ্রি নিলয় দাস শিবির সন্দেহে মেকানিক্যাল বিভাগের সাদ আল রাজিকে মারধর করেন। গত বছর রশিদ হল ফেস্টের ফি না দেওয়ার কারণে ১৪তম ব্যাচের সিভিল বিভাগের মিনহাজ, অয়ন, সৌরভ; ১৫তম ব্যাচের সিভিল সায়েন্স ইঞ্জিনিয়ারি বিভাগের নাসিমকে বেদম প্রহার করা হয়। ওই হলের ৪০৫ নম্বর রুমে এই মারধরের ঘটনা ঘটে।

২০১৮ সালের মাঝামাঝি সময়ে ১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত অভিকে মিছিলে যেতে বলেন উপ-আইন সম্পাদক অমিত সাহা। কিন্তু তাঁর মিছিলে যেতে একটু দেরি হওয়ায় অমিত তাঁকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে বেদম প্রহার করেন। এতে তাঁর হাত ভেঙে যায়। তবে তাঁকে বলতে বাধ্য করা হয়, সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে গেছে।

গত বছর রশিদ হলের ১১ ব্যাচের নগর পরিকল্পনা বিভাগের অনুপ, ১৩ ব্যাচের পানি সম্পদ বিভাগের সম্রাট, ১৪ ব্যাচের মিনহাজ শিবির সন্দেহে ও ১৩ ব্যাচের নগর পরিকল্পনা বিভাগের সেতুকে মারধর করে হল থেকে বের করে দেন।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর রাতে শেরেবাংলা হলের গেস্টরুমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত তিন সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এক শিক্ষার্থীকে আটকে নির্যাতনের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের আটকে রেখে মারধর করা হয়। মারধরে অংশ নেন শেরেবাংলা হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাফিউল আলম ফুজি, যুগ্ম সম্পাদক ইফতেখারুল হক ফাহাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম মাহমুদ সেতু।

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত রবিবার দিবাগত রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেরেবাংলা হলে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেলের নেতৃত্বেই নির্যাতনের ঘটনা ঘটে। আর তাঁর সহযোগীরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদ, সহসম্পাদক আশিকুল ইসলাম বিটু, উপদপ্তর সম্পাদক মুজতবা রাফিদ, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-আইন সম্পাদক অমিত সাহা, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক অনীক সরকার এবং গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না, ছাত্রলীগের সদস্য মুন্তাসির আল জেমি, এহতেশামুল রাব্বি তানিমসহ আরো বেশ কিছু নেতাকর্মী এই নির্যাতনে অংশ নেন। তাঁরা নিয়মিতই এই হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনে অংশ নিতেন বলে জানা যায়।

পানিসম্পদ পুরকৌশল বিভাগের ১৬তম ব্যাচের এক শিক্ষার্থী কালের কণ্ঠকে বলেন, আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই এ রকম ঘটনা বিভিন্ন হলে ঘটছে। ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচিতে না গেলে তাঁকে শিবির বানিয়ে মারধর করা হয়। হলগুলোতে নির্দিষ্ট টর্চার সেল রয়েছে। কোনো শিক্ষার্থী একটু উচ্চবাচ্য করলেই তাঁকে নির্যাতন করা হয়।

১৬তম ব্যাচের সিভিলের শিক্ষার্থী রাওয়াদ বলেন, ‘১০ বছরে বুয়েটের ইতিহাসকে নির্যাতনের ইতিহাস বানিয়ে ফেলেছে ওরা। আবরার হত্যার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারাই ওই হলের সাম্প্রতিক সব নির্যাতনের সঙ্গে জড়িত। প্রশ্রয় পেতে পেতে তারা একজন শিক্ষার্থীকে মেরে ফেলল। কোনো ঝামেলায় না জড়াতে নির্যাতন নিয়ে কেউ মুখ খুলতে চায় না। আমাদের বুয়েট এ রকম ছিল না। ছাত্রলীগ বুয়েটকে কলঙ্কিত করছে।’

১৭তম ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আয়াত আরেফিন বলেন, প্রতিনিয়তই মারধরের ঘটনা ঘটে। ছাত্রলীগের নির্দেশনার বাইরে কোনো কথা বললেই নানা অজুহাতে শিক্ষার্থীদের মারধর করা হয়। পরে শিবির বলে চালিয়ে দেওয়া হয়।

আবরার হত্যায় জড়িতরা ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই ধরনের মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, শাস্তি পেতেই হবে। সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।’

আবরার হত্যার এক দিন পর বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি কেমন ভিসি? একটা ছাত্র মারা গেল আর এতটা সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন।’ উপাচার্যের তাত্ক্ষণিক ঘটনাস্থলে যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, পুরো বৈঠকে আবেগঘন পরিবেশ ছিল।

আওয়ামী লীগের ওই নেতারা বলেন যে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচাযকে বুয়েটে চলমান আন্দোলন নিয়ে ব্রিফ করেন। ছাত্রলীগকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ সকাল ১১টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শেখ হাসিনা বলেছেন, ‘এ বিষয়ে আমরা কঠোর। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। যারা জড়িত ছিল তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এ রকম তাত্ক্ষণিক ব্যবস্থা কোনো সরকারের সময় নেওয়া হয়নি। আইন অনুযায়ী এই ঘটনার বিচার হবে।’

বুয়েটে চলমান আন্দোলনকে যাতে কেউ রাজনৈতিক রং দিতে না পারে সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আবরার হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা তা করা হয়েছে। অস্ত্রবাজরা এখন শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। এসব যাদের ভালো লাগছে না তারা ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধরেছি যখন সবাইকে ধরব। কাউকে ছাড় দেব না।’

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

দেশের জেলেরা ইলিশ ধরা বন্ধ করলেও বিদেশিদের মাছ চুরি বন্ধের দাবি

0

‘মোগো ডর বিদেশি জাইল্লারা, হেরা ধরবে মোরা বাড়ি বইয়া থাকমু।’ ইলিশের ডিমবতী ‘মা ইলিশ’ ডিম ছাড়তে যাওয়ার আগেই বিদেশি জাইল্লার জালে ধরা পড়বে। এভাবেই মনের চাপা কষ্ট আশংকা প্রকাশ করলেন ট্রলার মালিক বাদুরতলা গ্রামের আনসার খাঁ। ইলিশ ধরার সমুদ্রগামী চারটি ট্রলারের মালিক তিনি। আজ বুধবার (৯ অক্টোবর) থেকেই সরকারের নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ থেকে বিরত থাকার প্রস্তুতি নিয়েছেন। দাবি করেছে যে কোন অনুপ্রবেশ বন্ধ করার।

সরকার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষনা করেছে। এ সময় বাংলাদেশের জল সীমানায় ইলিশ আহরণ,পরিবহন,বিক্রয় বা মজুত নিষিদ্ধ। উদ্দেশ্য হলো নিরাপদ প্রজনন নিশ্চিত হলে দেশের সাগর ও নদীতে ইলিশের মজুত বিগত বছরের মত মজুত বৃদ্ধি পাবে।

ইতিমধ্যেই দেশের প্রতিটি জেলেপল্লী,ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বরফ উৎপাদনকারী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে নিষিদ্ধ সময়ে মাছ না ধরার বিষয় সচেতন ও সতর্ক করা হয়েছে।

আনসার খাসহ অনেক জেলের আশংকা দেশের আইন মান্য করে নিজস্ব জলসীমানায় আহরণে বিরত থাকলেও বিদেশি কিছু জেলে আধুনিক সরঞ্জাম সজ্জিত হয়ে রাতের আঁধারে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরতে পারে। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।

ইলিশ মৌসুমে বিদেশি জেলেরা দল বেধে আমাদের ঘেরাও করে, আমরা তাদের ভয়ে ওই এলাকা ছেড়ে জাল তুলে ফিরে আসি বলেন গহরপুর গ্রামের জেলে জাকির হোসেন। তিনি বলেন এ ব্যাপারে আমরা বার বার মানববন্ধন ও সরকারকে স্মারকলিপি দিয়েছি।

প্রতিবেশী দেশের জেলেদের থেকে ইলিশের প্রজননকালে নিরাপত্তার কোনো উদ্দোগ নেই বলে জানালেন বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতি গোলাম মোস্তফা চৌধুরী ও বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মন্নান মাঝি।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জুলাই মাসে ৬৫ দিন, অক্টোবর মাসে ২২দিন ইলিশ ধরা ও ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণে আমাদের দেশে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকাকালে প্রতিবেশী দেশে অভিন্ন নিয়ন্ত্রণ নেই। ফলে প্রতিবেশীরা প্রকাশ্যে বা অগোচরে মাছ ধরে নিয়ে যায়। তিনি জেলেদের এ সমস্যাটি প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করেছেন। দাবী করেছেন নৌবাহিনীর টহল বৃদ্ধি করার।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির মঙ্গলবার জানান, জেলে ও মৎস্য পেশার সাথে সম্পৃক্ত অনেকে বাংলাদেশ জলসীমা থেকে মাছ চুরির আভিযোগ করে থাকেন। আমরা উর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

এ ব্যাপারে নৌবাহিনীর মোংলা বেজ-এর লেফটেন্যান্ট কমান্ডার এমএ হালিম টেলিফোনে কালের কণ্ঠকে মঙ্গলবার দুপুরে জানান, বুধবার (আজ) থেকে শুরু হওয়া ইলিশের প্রজননজনিত মাছ ধরা নিষিদ্ধ সময়ে কোনো ট্রলার সাগরে মাছ ধরতে পারবে না। তাছাড়া প্রতিবেশী কোন দেশের ট্রলার বা জেলের অনুপ্রবেশ করার সুযোগ নাই। বিএন কপতাক্ষসহ দুটি জাহাজ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ টেলিফোনে কালের কণ্ঠকে বলেন, সরকার যথেষ্ট সচেতন। বিদেশি কেউ মাছ ধরে নিতে না পারে সেজন্য নৌবাহিনী ও কোস্ট গার্ড সজাগ আছে।

বিকেলে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর

0

আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গতকাল জানান, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর চার দিনের সফরে নয়াদিল্লি যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন।

ইমরানকে দেওয়া বিলাসবহুল প্লেন ফিরিয়ে নেন সৌদি প্রিন্স!

0

জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ কারণে নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদ ফেরার জন্য ইমরানকে প্রিন্স সালমান যে বিলাসবহুল ব্যক্তিগত বিমান দিয়েছিলেন তা ফিরিয়ে নেন। এই চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানের একটি সাপ্তাহিক পত্রিকা।

গত ৪ অক্টোবর পাকিস্তানের ম্যাগাজিন ফ্রাইডে টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষিপ্ত করে নিউ ইয়র্কে বিপাকে পড়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে ইমরানকে দেওয়া বিলাসবহুল প্লেনটি ফেরত নিয়ে নেন সৌদি যুবরাজ।

গত মাসে জাতিসংঘের সভায় যোগ দিতে যাওয়ার আগে দু’দিনের সৌদি সফরে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখান থেকেই তাঁর নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। ইমরানের জন্য তৈরি ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বিমান। যুবরাজ সালমান ইমরান খানকে তাঁর বিশেষ বিলাসবহুল বিমান ব্যবহার করতে দেন। তবে ইসলামাবাদ থেকে ফেরার সময়েই বিপত্তি ঘটে। নিউ ইয়র্ক থেকে আকাশে বিমান ওড়ার পর প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফিরিয়ে আনা হয় প্লেনটি।

এদিকে, পাকিস্তানের ওই সংবাদমাধ্যমটি দাবি করছে, প্লেনটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। সৌদি যুবরাজ ওই প্লেন থেকে পাকিস্তানি প্রতিনিধিদলকে নামিয়ে আনতে বলেন।

একটি সূত্র বলছে, ইসলামি দেশের প্রতিনিধিরা ইমরান খানের ওপরে ক্ষুব্ধ। এই প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেন সৌদি যুবরাজ। পাশাপাশি ইরানের সঙ্গে পাকিস্তানের যোগাযোগকেও ভালো চোখে দেখছে না সৌদি আরব।

তবে, পাকিস্তান সরকারের এক মুখপাত্র ওই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস, জি-নিউজ

মোমবাতি জ্বালিয়ে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

0

আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রজ্বলিত মোমবাতি হাতে বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন। মিছিলটি ক্যাম্পাস পদক্ষিণ করে শেরেবাংলা হলে এসে শেষ হয়।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। অবিরাম আন্দোলন চলছে শিক্ষার্থীদের। দিনভর বিক্ষোভ মিছিল, অবরোধ, বুয়েটের প্রধান ফটক ও ভিসির কার্যালয়ে তালা দিয়ে অবস্থানসহ নানা কর্মসূচির পর রাতে মোমবাতি মিছিল বের করে শিক্ষার্থীরা।

চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতসহ সাত দফা দাবি জানাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগের ১০ নেতাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বুয়েটের আরও তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন- মনিরুজ্জামান মনির (২১), মো. আকাশ হোসেন (২১) ও শামসুল আরেফিন রাফাত (২১)।

এই তিনজনকে গ্রেপ্তারের খবর মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

এনিয়ে এজাহারভুক্ত ১৯ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত রোববার রাতে শিবির সন্দেহে ছাত্রলীগের নেতা-কর্মীদের পিটুনিতে তিনি নিহত হন।

আবরার হত্যার তদন্ত প্রতিবেদন ১৩ নভেম্বর

0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহাসান চৌধুরী এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

এদিকে একই আদালত গ্রেপ্তার হওয়া ১০ ছাত্রলীগ নেতার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, সহ-সভাপতি মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, উপ-সমাজকল্যাণ সম্পাদক ইফতি মোশারফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, গ্রন্থনা ও গবেষণা সম্পাদক ইশতিয়াক মুন্না, মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান ও মেহেদী হাসান রবিন।

এদিকে আবরার হত্যায় এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শামসুল আরেফিন রাফাত (২১), ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. মনিরুজ্জামান মনির (২১) ও একই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. আকাশ হোসেন (২১)।

ঢাবির হল থেকে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা আটক

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ সাবেক এক ছাত্রলীগ নেতা ও অপর একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ছিলেন।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

শিক্ষার্থীরা জানান, মুহসিন হলের ১২৭ নম্বর কক্ষটি সিল-গালা করা হয়েছে। এই রুমে থাকতেন তুষার। তুষারের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে জানান তারা।