Home Blog Page 3441

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল দুর্গাপূজা

0

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে মঙ্গরবার রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আজ শেষ হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে যথাযথ ধর্মীয় মর্যদায় দেশব্যাপী ৩১ হাজারেরও বেশী পূজামণ্ডপে পূজা-অর্চণা, শ্রদ্ধঞ্জলী নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গা ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন।

সার্বজনীন এই উৎসবের প্রত্যেক দিনই সনাতনী হিন্দু সম্প্রদায়র সকল বয়সের নারী-পুরুষ মণ্ডপে-মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতি নাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।

প্রতিবারের ন্যায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিটি পূজামণ্ডপে বিপুলসংখ্যক আনসার, ব্যাটালিয়ান পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বসানো হয় মেটাল ডিটেক্টও ও ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি)।

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন মঙ্গলবার ছিল বিজয়া দশমী। উমার (দেবীদূর্গা) ফিরে যাওয়ার দিন।
‘অকাল বোধনে’ কৈলাস থেকে শরতের পঞ্চম তিথিতে ঘোড়ায় চড়ে উমা আসেন পিতৃগৃহে। পাঁচ দিন পর দশমী তিথিতে আবার ফিরে যান কৈলাসে।

এদিকে মঙ্গলবার দিন-শেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে ‘মা দূর্গা’র ভক্তদের হৃদয় সিক্ত করে তুলে।

মঙ্গলবার সকাল ১০টার মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেয়া হয়। দশমীতে বিভিন্ন পূজামন্ডপে সিঁন্দুর খেলায় মেতে উঠেন ‘মা দুর্গা’ ভক্তরা।

বিকাল ৪টার দিকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয়ভাবে বিজয়া শোভাযাত্রা বের হয়।

এর আগে রাজধানীর বিভিন্ন পূজামন্ডপ থেকে ভক্তরা জমা হতে থাকেন পুরান ঢাকার পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিতভাবে মন্ত্রচ্চারণ ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শুরু হয় বিজয়ার শোভাযাত্রা।

ঢাক-কাশরীর বাদ্যি-বাজনার তালে-তালে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোধুলিলগ্নে সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদী তীরে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাজধানীর বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসজৃন দেওয়া হয়।

এছাড়াও রাজধানীর আশেপাশের নদ-নদীগুলোতেও যেমন বাল, তুরাগ ও শীতলক্ষ্যা নদীতেও প্রতিমা বিসর্জন দেয়া হয়।

তোমরা অধৈর্য হবে না : বুয়েট ভিসি

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রায় ৩৬ ঘণ্টা পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সামনে আসেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

আজ সন্ধ্যা ৬টায় তিনি তার কার্যালয় থেকে বেরিয়ে এলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীদের সামনে এসে ভিসি বলেন, তোমরা যা দাবি দিয়েছ তোমাদের দাবির সঙ্গে অ্যাগ্রি করছি। আমরা নীতিগতভাবে সব দাবি মেনে নিচ্ছি।

তিনি বলেন, ঘটনার পর থেকে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। ৫-৬ জনকে নিয়ে বসেছি। সবতো আমার হাতে নেই, যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি করছি। নীতিগতভাবে তোমাদের পূর্ণ সমর্থন দিচ্ছি। সারাদিন মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তোমরা অধৈর্য হবে না।

শিক্ষার্থীদের আলাদা ডেকে নিয়ে কথা বলার প্রস্তাব দিলে উপাচার্যের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন আন্দোলনরতরা। এরপর শিক্ষার্থীরা ভিসি ভবনের নিচে তাকে অবরুদ্ধ করে রাখেন। ভিসির সাথে বুয়েটের বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিসি আবারও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, নিজের ক্ষমতায় আমি কিছুই করতে পারি না। মন্ত্রী মহোদয়কে নিয়ে বসবো।

দুর্নীতিবিরোধী অভিযান সফল করুন : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি ও জুয়াসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করার সকলের প্রতি আহ্বান জানান।

বঙ্গভবনে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আজ এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। কাজেই চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করতে সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, আমি নিজে অন্যায় করি না, অন্য কাউকেও অন্যায় করতে দিব না।

রাষ্ট্র প্রধান বলেন, সবাইকে ধর্মীয় অনুশাসন অনুযায়ী সব ধরনের দুর্নীতি ও অন্যায় আচরণ দূর করার নীতিগতভাবে অঙ্গীকার করতে হবে। ধর্ম অন্যায় কাজ করতে নিষেধ করে।

হামিদ বলেন, তাহলেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে যেতে পারব এবং উন্নয়নের পাশাপাশি দেশে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

শান্তি ও মানবতা ধর্মের প্রধান বার্তা উল্লেখ করে রাষ্ট্রপতি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানব কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্য এবং সমাজের সকল স্তরের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, বেশ কয়েকজন সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সব শ্রেণী এবং পেশার নাগরিকরা অনুষ্ঠানে যোগ দেন।

টিএসসি চত্বরে আবরারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0

আবরার ফাহাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। এতে ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরুসহ আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। জানাজার পর একটি বিশাল বিক্ষোভ মিছিল টিএসসি থেকে পলাশি মোড় অতিক্রম করে।

আজ সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন আবরারের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তাঁরা। সবারই গন্তব্য হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সেখানে একত্রিত হয়ে আবরার হত্যার বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। খুনিদের গ্রেপ্তার দাবি করছেন তারা। স্লোগান, ফেস্টুন আর বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরছেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো আবরারের খুনিদের ফাঁসি দিতে হবে, ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের স্থায়ী বহিষ্কার করতে হবে, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে, উপাচার্যকে ৫টার মধ্যে ক্যাম্পাসে আসতে হবে, আবাসিক হলে ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনে জড়িতদের বিচার করতে হবে, আগের ঘটনাগুলোয় জড়িতদের শাস্তি দিতে হবে এবং শের ই বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে।

আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের জেরে গত রবিবার রাত ৮টার দিকে হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিবির সন্দেহে আবরারকে রবিবার রাত আটটার দিকে হলের ২০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

বুয়েট উপাচার্য অসুস্থ বলে শিক্ষার্থীদের কাছে যাননি

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম অসুস্থ বলে এখনও শিক্ষার্থীদের কাছে যাননি, তবে তিনি যাবেন।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত ক্যাম্পাসে দেখা যায়নি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে। সোমবার থেকেই তাকে খুঁজে পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ নিয়েই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এমতাবস্থায় ভিসির অবস্থান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আবরার হত্যার দায় ঘটনায় আওয়ামী লীগ নেবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দলে অনেকেই ঢুকে পড়ে। এখানে দেখার বিষয়ে এক্ষেত্রে আমাদের ভূমিকা কী। আওয়ামী লীগে অপকর্ম করে কেউ পার পায় না, পাবেও না। বিএনপির সময় অপকর্মের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা ছিলো না। কিন্তু আওয়ামী লীগ সব অপকর্মের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

ছাত্রলীগের ১০ নেতা রিমান্ডে

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগের ১০ নেতার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় চকবাজার থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড হলো- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ, সহ-সম্পাদক আশিকুল ইসলাম বিটু, উপ-দফতর সম্পাদক মুজতবা রাফিদ, উপ-সমাজকল্যাণ সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-আইন সম্পাদক অমিত সাহা, ক্রীড়া সম্পাদক সেফায়েতুল ইসলাম জিওন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, গ্রন্থনা ও গবেষণা সম্পাদক ইশতিয়াক মুন্না এবং খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির।

আবরার হত্যা মামলা ডিবির হাতে

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার গোয়েন্দা পুলিশের কাছে মামলার তদন্তভার হস্তান্তর করা হয়েছে।

আবরার হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বরকতুল্লাহ সোমবার চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতয়ি বর্ষ), সহসভাপতি মুহতাসিম ফুয়াদ (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতয়ি বর্ষ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ), সদস্য মুনতাসির আল জেমি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), মো. মুজাহিদুর রহমান মুজাহিদ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও একই বিভাগের চতুর্থ বর্ষের ইসতিয়াক আহম্মেদ মুন্না।

হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার ১০ আসামি

0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার কথা স্বীকার করেছেন ছাত্রলীগের গ্রেপ্তার ১০ নেতাকর্মী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

ছাত্রলীগের গ্রেপ্তার ১০ নেতাকর্মী হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতয়ি বর্ষ), সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় বর্ষ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ), সদস্য মুনতাসির আল জেমি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), মো. মুজাহিদুর রহমান মুজাহিদ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও একই বিভাগের চতুর্থ বর্ষের ইসতিয়াক আহম্মেদ মুন্না।

একটি ফেসবুক পোস্টকে ঘিরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছেন বুয়েট শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী। আবরার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সোমবার ভোরে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় তাঁর লাশ।

ঘটনার পর থেকে উত্তাল হয়ে ওঠে বুয়েটে। সাধারণ শিক্ষার্থীরা আবরার হত্যার বিচারের দাবিতে শেরেবাংলা হলে অবস্থান নেন। এ ছাড়া উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও। এই হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনকে শনাক্ত ও ১০ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল রাত ৮টার দিকে আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করা হয়। আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ মামলাটি দায়ের করেন।

রাজবাড়ীতে দেয়াল ধসে শিশু মৃত্যু

0

রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের সিংগালীপুর মহম্মদপুর গ্রামে দেয়াল ধসে প্রিন্স নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৭ অক্টোবর সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত পিন্স শহরের হার্ডওয়ার ব্যবসায়ী স্বাধীন ব্যাপারীর নাতী ও টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
প্রিন্স বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের প্রবাসী মো. কামরুল ইসলামের ছেলে। প্রিন্স তার মায়ের সাথে শহরের মারোয়ারীপট্টির নানা স্বাধীন ব্যাপারীর বাড়িতেই থাকতো।
প্রিন্স এর নানা হার্ডওয়্যার ব্যবসায়ী স্বাধীন ব্যাপারী বলেন আমার বন্ধু ব্যবসায়ী টোকন এর শ^শুর বাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের সিংগালীপুর মহম্মদপুর গ্রামে। টোকন এর ছেলে অভি ও আমার নাতী একই বয়সী হওয়ায় ওরা বন্ধু।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে আমার নাতী প্রিন্স টোকন এর ছেলে অভির সাথে গ্রামে যায়। সেখানে নাকি খেলতে গিয়ে দেয়াল ধসে পরলে প্রিন্স দেয়ালের নিচে চাপা পরে।
প্রিন্সের পিতা কামরুল ইসলাম বলেন এ ঘটনায় আমার সন্দেহ রয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত দরকার।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর নিবির জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুটির মুখমন্ডল একাংশ থেথলে গেছে।
সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান সংবাদ পেয়ে হাসপাতালে এসে মৃতদেহটি দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটির পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

কুষ্টিয়ায় আবরারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

0

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডের আল-হেরা জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে আবরার ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।
আবরারের ছোট ভাই ফাইয়াজ জানিয়েছেন, সকাল ১০টায় তৃতীয় জানাজা শেষে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের লাশ দাফন করা হবে।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।