Home Blog Page 3443

মুসলিম দম্পতিকে ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা, চরম অশালীন আচরণ

0

ভারতে মুসলিম দম্পতিকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তি এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে এমনটাই ঘটেছে ভারতের হরিয়ানায়।

জানা গেছে, ওই ঘটনা ঘটনায় অভিযোগে আটক দুই ব্যক্তিকে ১৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ বলছে, শনিবার রাতে হরিয়ানার বাসিন্দা ওই দম্পতি বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। রাত এগারোটা নাগাদ মোটরসাইকেলে চড়ে দুজন হাজির হয় বাসস্ট্যান্ডে। ওই মুসলিম দম্পতিকে উত্যক্ত করতে শুরু করে তারা।

পুলিশ জানিয়েছে, এফআইআর-এ দম্পতি লিখেছেন ওই দুজনের মধ্যে এক ব্যক্তি নারীর সামনে নিজের যৌনাঙ্গ দেখিয়েছে। আশপাশের কয়েকজন এই ঘটনা দেখে তখন এগিয়ে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন। আটকে রাখা হয় ওই দুই ব্যক্তিকে। পুলিশ এলে দুজনকে তাদের হাতে তুলে দেয় জনতা।

পুলিশ জানায়, ওই দুজনের মধ্যে একজনের নাম বংশ ভরদ্বাজ, বয়স ২৩ বছর। অন্যজন হলেন সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২)। পরীক্ষা করে দেখা গেছে ঘটনার সময় দুজনই মদ্যপ ছিল।

সূত্র : আজকাল

আচমকা বিকট শব্দে ভেঙে পড়ল ব্রিজ!

0

ভারতে একটি ব্রিজ ভেঙে পড়েছে। গুজরাট রাজ্যের জুনাগড় জেলার মালাঙ্কা গ্রামে এ ঘটনা ঘটেছে। ব্রিজ ভেঙে একের পর এক চারটি গাড়ি মুখ থুবড়ে পরতে থাকে একটির ওপর একটি। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর খবর মিলেনি।

জানা গেছে, প্রথমিক পর্যায়ে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেছেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও গুজরাট রাজ্য সেতু রক্ষণাবেক্ষন দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ঘটনার সময় সেতুটি মাঝ বরাবর ভেঙে যায়। সেতুটিতে ৫০০ মিটারের চেয়ে বেশি বড় ফাটল পাওয়া গেছে। এর মধ্যেই গত বেশ কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টির কারণে সেতুটি আরও দূর্বল হয়ে যায়। এর জেরেই গাড়ির ভার বহন করতে না পেরে শেষ পর্যন্ত ব্রিজটি ভেঙে পড়ে।

এদিকে, ব্রিজটি ভেঙে পড়ার সঠিক কারণ কী তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন।

জানা গেছে, ব্রিজটি প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে। সে সময় ব্রিজের কাছেই কৃষি জমিতে কাজ করছিলেন কৃষকেরা। তারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা মুখ থুবড়ে পরা গাড়িগুলো থেকে দ্রুত আরোহীদের উদ্ধার করেন।

রক্তমাখা লাঠি-স্ট্যাম্প উদ্ধার

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। সেখান থেকে লাঠি, ক্রিকেট খেলার স্ট্যাম্প, চাপাতিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। পুলিশের ক্রাইম সিন ইউনিট, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, চকবাজার থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আজ সোমবার দুপুরে শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুমটি পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি সাংবাদিকদের জানান, আবরারকে পিটিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনাটি তদন্তে ডিবি, থানা পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, ২০১১ নম্বর রুম থেকে পুলিশ তিনটি খালি মদের বোতল, একটি অর্ধেক ভরা মদের বোতল (পানি নাকি মদ নিশ্চিত নয়), চারটি ক্রিকেট খেলার স্ট্যাম্প, একটি চাপাতি, দুটি লাঠি উদ্ধার করেছে।

চার ছাত্রলীগ নেতা আটক

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানান, সোমবার সকালে তারা মেহেদী হাসান রাসেল ও মুহতাসিম ফুয়াদকে আটক করেন। পরে অনিক সরকার ও মেফতাহুল জিয়ন নামে আরও দুজনকে আটক করা হয়।

এই চারজনের মধ্যে রাসেল বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আর ফুয়াদ সহ-সভাপতি। তারা দুজনেই বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র।

আর অনিক সরকার বুয়েট ছাত্রলীগের তথ্য গবেষণা সম্পাদক, জিয়ন ক্রীড়া সম্পাদক বলে জানান ওসি।

কাশ্মীর নিয়ে সোচ্চার ছিলেন আবরার

0

কাশ্মীরের নিয়ে বেশ সোচ্চার ছিলেন নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। নিজের ফেসবুক প্রোফাইল ছবিতে কাশ্মীরের জনগণের মুক্তি চেয়ে লোগো ব্য৭বহার করেছেন। শুধু তাই নয়, কাশ্মীরের জনগণের মুক্তি চেয়ে বিভিন্ন সময় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন নানা খবর। বুয়েটে একজন কাশ্মীরি পড়েন সে কথাও জানা যায় তার ফেসবুক টাইমলাইন থেকে।

কাশ্মীর ও সমসাময়িক গণমাধ্যমের ভূমিকা নিয়ে লিখেছেন, ‘একাত্তরে বিরূপ পরিবেশের মধ্যেও কিন্তু বিবিসি মুক্তিবাহিনীর খবর প্রচার করে গেছে। কাশ্মীর নিয়ে ভারতীয় বাহিনীর অপপ্রচার আর তাদের মিডিয়াতে শান্ত কাশ্মীরের যে খবর প্রচার করছে একাত্তরে পাকমিডিয়াও একই কাজ করেছিল।’ পোস্ট করেছিলেন ১১ আগস্টে।

কাশ্মীরের জনগণের পক্ষে কথা বলতে গিয়ে উপত্যকার সংস্কৃতি ও নানা অজানা খবর ফেসবুকে আলোচনা করত্যেন। আবার ফেসবুকে জানান কাশ্মীরে রয়েছে বাংলাদেশ নামের একটি গ্রামের। এই গ্রাম কীভাবে হলো? লিখেছেন বিস্তারিত

কাশ্মীরের এই গ্রামটির সাথেও ১৯৭১ এর যোগসূত্র রয়েছে। ১৯৭১ সালে জুরিমন নামক এক গ্রামের ৫-৬টি ঘরে আগুন লাগে। আগুনের শিখায়জ্বলে পুড়ে যায় ঘরগুলো। গৃহহীন হয়ে পড়েন নিরীহ সাধারণ এই মানুষগুলো। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সেই বছরই ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের নবজনম। তাই তারাও তাদের নতুন গ্রামের নাম রাখেন বাংলাদেশ।

উলার হৃদের তীরে এই গ্রামটি সৌন্দর্যে কিন্তু কম যায় না! চারদিকে জল, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটির। কিন্তু, নাগরিক কিছু সাধারণ সুবিধা এখনো ঠিক ঠাক ভাবে পৌঁছে না গ্রামবাসীর কাছে। ভিনদেশী মানুষ তাদের কাছে আশ্চর্য এক ব্যাপার। বাইরে থেকে সচরাচর কেউ যায় না সেখানে। তাই হটাত কেউ গেলেই তারা খুব অবাক এবং আশ্চর্য হয়।

যদিও তারা গ্রাম হিসেবে মর্যাদা পেয়েছে বেশিদিন হয়নি। বান্ডিপুরার ডিসিঅফিস ২০১০ সালে এই বাংলাদেশ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেন। ৫/৬ ঘর থেকে শুরু হওয়া বাংলাদেশ গ্রামে এখন আছে পঞ্চাশেরও বেশি ঘর! যদিও এই প্রজন্মের অনেকে গ্রামটির জন্ম ইতিহাস জানেন না। মাছ ধরা মূলত প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম তাদের। পাশাপাশি পানি বাদাম সংগ্রহ করাও গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ।

ভাসমান এই গ্রাম, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, কাশ্মীর সব মিলিয়ে যেন আশ্চর্য কাকতালীয় যোগাযোগ! কোথায় যেনো একটা মায়া কাজ করে শুনলে, বিশেষ করে যে গ্রামটির জন্ম একাত্তরে, যে “বাংলাদেশ” গ্রামটি জন্মেছিলো স্বাধীন বাংলাদেশ নামের রাষ্ট্রটি জন্মের বছরে! এই বর্ষার ঝুপ ঝুপ বৃষ্টি পরা রাতে ঢাকা, বাংলাদেশ থেকে সেই “বাংলাদেশ”- এর প্রতি শুভকামনা। ভালো থাকুক, বাংলাদেশ।

দেশভাগ ও রাজনীতি নিয়েও আবরার সচেতন ছিলেন। ফেসবুকে লিখেছেন, ‘পাকিস্তান ভাঙার প্রকৃত কারণ মনে হয় ৪৬-৪৭ এর এই ঘটনাগুলো। ৪৭ এর পর পাকিস্তান বেঈমানী করেছে এদেশের ৭ কোটি মানুষের সাথে আর আগে করেছে পশ্চিম বাংলা আর আসামের ৬ কোটি মুসলমানের সাথে। খুব সহসায় হয়তাবা তা দৃশ্যমান হবে।’

২০১৮ সালের ১১ অক্টোবর তিনি ফেসবুক প্রোফাইলে যুক্ত করেছিলেন এই মন্তব্যটি ‘অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে।’ বছর ঘুরে এই অক্টোবরেরই প্রথম সপ্তাহে আবরার অনন্তকালের যাত্রী হলেন।

শিবির সন্দেহে পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে থাকতে দেখা যায়নি। ছেলে হত্যার খবর পেয়ে তাদের বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

মারধরের সময় ওই কক্ষে উপস্থিত ছিলেন বুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক আশিকুল ইসলাম বিটু। তিনি বলেন, আবরারকে শিবির সন্দেহে রাত আটটার দিকে হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে আনা হয়। সেখানে আমরা তার মোবাইলে ফেসবুক ও মেসেঞ্জার চেক করি। ফেসবুকে বিতর্কিত কিছু পেইজে তার লাইক দেয়ার প্রমাণ পাই। সে কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছে। শিবির সংশ্লিষ্টতার প্রমাণ পাই। এক পর্যায়ে আমি রুম থেকে বের হয়ে আসি। এরপর হয়তো তাকে মারধর করে থাকতে পারে। পরে রাত তিনটার দিকে শুনি আবরার মারা গেছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ফাহাদের একজন রুমমেট ঘটনার বিষয়ে কালের কণ্ঠকে বলেন, টিউশনি শেষে রুমে রাত নয়টার দিকে আসি। তখন আবরার রুমে ছিলো না। অন্য রুমমেটদের কাছ থেকে জানতে পারি তাকে ছাত্রলীগের ভাইয়েরা ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে গেছে। পরে রাত আড়াইটার দিকে হলের একজন এসে আবরার আমাদের রুমমেট কিনা জানতে চান। আমি হ্যাঁ বললে সিঁড়ি রুমের দিকে যাওয়ার জন্য বলেন। পরে সিড়ি রুমের দিকে গিয়ে একটা তোশকের ওপরে আবরার পড়ে আছে। পরে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাফর ইকবাল খান বলেন, ডাক্তারের ফোন পেয়ে হলে আসি। এসে ছেলেটির লাশ পড়ে আছে। ডাক্তার জানান ছেলেটি আর নেই। পরে তাকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে।

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশি আটক

0

মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশিসহ ১০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেদেশের পুলিশ। শনিবার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক বাকিরা মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং একজন নাইজেরিয়ার নাগরিক।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন উপাত্ত দিয়েছে : অর্থমন্ত্রী

0

বাংলাদেশের দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন ডাটা দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি ২০১০ থেকে ২০১৬- এই ছয় বছরে দেশের ৮০ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। কিন্তু এটি পুরাতন উপাত্ত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামে বিশ্বব্যাংকের একটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন ডাটা দিয়েছে। আপডেট ডাটা দিলে দারিদ্র্যের চিত্র আরও উন্নত হতে পারতো। কেননা, দারিদ্র্য বিমোচনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি আধুনিক হচ্ছে। বাংলাদেশে ওয়ার্কিং পপুলেশনও শক্তিশালী।

অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় ২০৩০ সাল নাগাদ দারিদ্র্য থাকবে না। আমরা স্পষ্ট করে বলেছি, এখন স্বাভাবিক নিয়মেই প্রবৃদ্ধি ৮ শতাংশের উপরে। আমরা এতদিন অনেক বিনিয়োগ করেছি, বিশেষ করে অবকাঠামো খাতে। অবকাঠামোর একটা ফিজিক্যালি ও অন্যটি ননফিজিক্যালি বিনিয়োগ। ননফিজিক্যালি যেমন- শিক্ষাখাতে অনেক বিনিয়োগ করেছি। আমরা মানবসূচক উন্নয়নেও বিনিয়োগ করেছি। এসবের আউটপুট পেতে থাকবো। আমরা ফিজিক্যালি যেমন- পদ্মাসেতু প্রকল্পে বিনিয়োগ করেছি। শুধু পদ্মাসেতু এক শতাংশ প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে। আমি আশ্বস্ত করেছি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছাবে। ৮ দশমিক ৩০ থেকে ১০ শতাংশে যাবে প্রবৃদ্ধি। তখন দারিদ্র্য আরও কমবে।

১০ বছরে ১০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান হবে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আমরা ১০০টি ইকোনমিক জোন করছি। সামাজিক নিরাপত্তা কঠোর হচ্ছে। আমরা শিক্ষায় বেশি নজর দিচ্ছি। বর্তমানে আমরা ৩১তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২৮ সালে ২৭তম বৃহৎ অর্থনীতির দেশ হবো।

আবরার ফাহাদকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : ওবায়দুল কাদের

0

আওয়ামী রীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

রবিবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিবির সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আবরার হত্যা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটু আগেও পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে জিজ্ঞাস করেছেন, আমি তাকে বলেছি আপনি প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টা নিয়ে আলাপ করতে পারেন।

ওবায়দুল কাদের বলেন, আমি যতটুকু বুঝি, এখানে ভিন্নমতের জন্য একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারো নেই। কাজেই এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পার্সোনালি আমি বলেছি।

তিনি বলেন, ‘আমি ভিন্ন মত পোষণ করি বলে… ভারত সফরে দেশ বিক্রিও তো বলে ফেলছে বিএনপি। তাই বলে কি বিএনপিকে আমরা মেলে ফেলবো? যারা বলছে তাদের কী আমরা মেরে ফেলবো?’

বুয়েটের হলে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে সহপাঠীরা অভিযোগ করেছেন।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে, সাধারণ ছাত্র ও কর্তৃপক্ষ ফাহাদের মরদেহ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ফাহাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন। তবে তাঁর মৃত্যুর কারণ বিষয়ে বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।

বুয়েটের ডাক্তার মাসুক এলাহী এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে।

ফাহাদের সাথে একই বর্ষে অধ্যয়নরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সন্ধ্যা সাতটার দিকে একই বর্ষের কয়েকজন ছাত্র আবরারকে ডেকে নিয়ে যায়। এরপর আনুমানিক রাত ২টার দিকে সিঁড়িতে আবরারকে পড়ে থাকতে দেখেন তারা। সে সময় তার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল।

জুয়াই ছিল সম্রাটের নেশা, বললেন স্ত্রী

0

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া যুবলীগের আলোচিত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী বলেছেন, ‘জুয়ার প্রতি সম্রাটের ছিল প্রবল আসক্তি। জুয়ায় ডুবে থাকত সে। প্রতি মাসেই সে কয়েকবার সিঙ্গাপুর যেত জুয়া খেলতে।’

ক্যাসিনোর আয় সম্রাট দল পরিচালনার কাজে ব্যয় করত বলে জানান শারমিন। ক্যাসিনোবিরোধী অভিযানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ অভিযান আরো আগে পরিচালনা করলে দেশ ও জাতির অনেক উপকার হতো।’

শারমিন চৌধুরী গতকাল রবিবার বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএসের ফ্ল্যাটে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রভাবশালী যুবলীগ নেতা সম্রাট ও তাঁর সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে রবিবার ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করার দাবি করে র‍্যাব। সম্রাটের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ব্যবসা, জুয়ার আসর পরিচালনা করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে র‍্যাবের কাছে।

শারমিন চৌধুরী নিজেকে সম্রাটের দ্বিতীয় স্ত্রী দাবি করে বলেন, ‘আমাদের ১৯ বছরের সংসার। গত দুই বছর সে (সম্রাট) এ বাড়িতে আসত না। আমিই মাসে দু-তিনবার কাকরাইলে সম্রাটের কার্যালয়ে সাক্ষাৎ করতাম। সেখানেই আমাদের কথা হতো।’

ক্যাসিনোবিরোধী অভিযানকে অভিনন্দন জানিয়ে শারমিন বলেন, ‘আমি দেশরত্ন শেখ হাসিনাকে এ অভিযান পরিচালনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এ অভিযানটি আরো আগে পরিচালনা করলে দেশ ও সমাজের আরো অনেক উপকার হতো।’

আপনি ছাড়া সম্রাটের আর কতজন স্ত্রী আছে? এমন প্রশ্নের জবাবে শারমিন বলেন, ‘আমি তাঁর দ্বিতীয় স্ত্রী। এর আগে তিনি আরো একজনকে বিয়ে করেন। তিনি বাড্ডায় থাকেন। তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে আমি শুনেছি। এ ছাড়া সিঙ্গাপুরে মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী একজন চায়নিজ নারীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছে বলে জানতে পেরেছি। এ কারণেই সে গত দুই বছর আমাকে আর সিঙ্গাপুরে নেয় না, একাই যায়।’

একজন স্ত্রী হিসেবে আপনি তাঁকে আগে এ অপরাধ জগৎ থেকে ফিরিয়ে রাখেননি কেন? এমন প্রশ্নের জবাবে শারমিন সাংবাদিকদের বলেন, ‘সে সব সময় আমার কাছে সব কথা বলত না। তাঁর ধারণা, আমি একটু বোকা টাইপের। আমি হয়তো সব কথা ফাঁস করে দেব বা অন্য কাউকে বলে দেব। এ জন্য সে সব সময় আমাকে সব কথা বলত না।’

সম্রাটের কোথায় কোথায় কী কী সম্পদ রয়েছে জানতে চাইলে শারমিন বলেন, ‘আমি দেখেছি তাঁর সম্পদ ও অথের্র প্রতি তেমন লোভ ছিল না। ক্যাসিনো চালিয়ে যে আয় হতো, তা দিয়ে সে তাঁর দল চালাত। এ জন্য দলে সে এতটা জনপ্রিয়। ঢাকায় তো আরো অনেক নেতা আছে। তাঁর মতো এত জনপ্রিয় আর কেউ কি আছে? ক্যাসিনো থেকে আয়ের টাকা পুরোটাই দলের জন্য ব্যয় করত সে।’

কাকরাইলের কার্যালয় যে ভবনে, সেটি কি তাঁর নিজের? এ প্রশ্নের জবাবে সম্রাটের এই স্ত্রী বলেন, ‘ভবনের একটি ফ্লোর সম্রাটের। এটি সম্রাটের কার্যালয় হওয়ার কারণে নিচে কর্মীরা মানুষকে তল্লাশি করে ঢুকতে দিত। এ কারণেই আস্তে আস্তে এ ভবনটিতে লোকজনের আসা-যাওয়া কমে যায়। একপর্যায়ে পুরো ভবনটি খালি হয়ে যায়।’