Home Blog Page 3446

চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া করতে পারবে ভারত

0

প্রতিবেশী ভারতের জনগণের খাবারের পানি সংকট দূর করতে ফেনী নদী থেকে পানি দিচ্ছে বাংলাদেশ। গতকাল শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকের পর এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের প্রসঙ্গটিও উঠে এসেছে।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জানা গেছে, এ বিষয়ে একটি চুক্তি দুই দেশের মধ্যে আগেই হয়েছিল। গতকাল সেই চুক্তি বাস্তবায়নে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ সই হয়েছে। ফলে আগামী দিনগুলোতে ভারত এই বন্দর দুটি ব্যবহার করে নির্ধারিত মাসুল দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়া করতে পারবে।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে যাতায়াত সহজ করার ওপর জোর দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে যেকোনো বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। উভয় পক্ষই একমত হয়েছে, বাংলাদেশ ও ভারতের ভিসা নিয়ে দুই দেশের যেকোনো বন্দর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অবশিষ্ট যে বিধিনিষেধ আছে সেগুলো পর্যায়ক্রমে উঠে যাবে। আখাউড়া ও গজলডোবা (পশ্চিমবঙ্গ) দিয়েই এটি শুরু হবে। উল্লেখ্য বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় কোন বন্দর ব্যবহার করে আসা-যাওয়া করা যাবে তা নির্দিষ্ট থাকে।

বৈঠকে উভয় নেতা দুই দেশের অভ্যন্তরীণ নৌপথে কার্গো ও উপকূলীয় জাহাজ চলাচলের বিশাল সম্ভাবনা বাস্তবায়নে জোর দিয়েছেন। ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড টেডের (পিআইডাব্লিউটিটি)’ আওতায় তাঁরা দাউদকান্দি-সোনামুরা রুটসহ ধুলিয়ান-গদাগারি-রাজশাহী-দৌলতদিয়া-আরিচা রুটে (আসা-যাওয়া) পণ্য আনা-নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

শীর্ষ বৈঠকে উভয় নেতাই পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান, সমতা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। দুই দেশের সম্পর্ক ‘স্ট্র্যাটেজিক’ মাত্রা ছাড়িয়ে গেছে বলে তাঁরা মনে করেন। নরেন্দ মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা এবং সন্ত্রাসের ব্যাপারে তাঁর কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের পেঁয়াজ নিয়ে বিপাকে হিলির ব্যবসায়ীরা

0

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করলেও পাইকারের অভাবে খালাসকৃত পেঁয়াজ গুদামে পড়ে রয়েছে।

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগে ২৮ সেপ্টেম্বরের পুরনো এলসি করা ৫৭টি ট্রাকে ৯৪৬ মেট্রিক টন পেঁয়াজ গত শুক্রবার হিলি স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর দিয়ে দেশে পেঁয়াজ প্রবেশের সঙ্গে সঙ্গে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ হিলি বন্দরে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। চার দিন থেকে ওপারে পার্কিংয়ে আটকে থাকায় গরমে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া পেঁয়াজ নিয়ে আমদানিকারকরা পড়েছেন বিপাকে।

আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ওপারে চার দিন আটকে থাকার পর গতকাল ৫৭ ট্রাক পেঁয়াজ দেয় রপ্তানিকারকরা। গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় ঘরে পেঁয়াজ বাছাই করা হচ্ছে। ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়া হলেও পাইকাররা নিচ্ছেন না।

তিনি আরো জানান, আগে যে পাইকার ১০ টন পেঁয়াজ নিতেন তিনি বর্তমানে নিচ্ছেন এক টন। এভাবে মানুষ পেঁয়াজ কম খাওয়া শুরু করলে দুই-তিন দিনের মধ্যে পেঁয়াজের বাজার ৩০ থেকে ৩৫ টাকায় নেমে আসবে।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশনে এক বাজারেই পেঁয়াজের দুই ধরনের দাম রাখা হচ্ছে। ফলে ক্রেতারা বিপাকে। জ্যাকব এভিনিউ হকার্স মার্কেটে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা। একই বাজারের লঞ্চঘাট, মাছবাজার দোকানগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ টাকা। শুধু পেঁয়াজ নয়, এক হালি ডিম যদি হয় ৩৫ টাকা তা বাড়িয়ে বিক্রি করছে ৪০ টাকা। চিনিসহ বিভিন্ন পণ্যেরই দাম এক বাজারে দুই রকম বেচাকেনা হচ্ছে। এতে প্রতারিত হচ্ছে গ্রাহক।

স্থানীয় ক্রেতা রমিজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, এক বাজারে দুই দর হয় কী করে। আমি সদর বাজার থেকে চিনি কিনলাম ৫৭ টাকা করে। একই চিনি বাজারের পূর্ব মাথা থেকে কিনতে হচ্ছে ৬০-৬২ টাকা দিয়ে। মাহাবুব আলম আপন জানিয়েছেন, পেঁয়াজের গায়ে এখনো আগুন। সদরে ৮০ টাকা বাজারের পূর্ব মাথায় ৮৫ টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। ক্রেতাদের দাবি বাজার মনিটর না করায় দোকানিরা ইচ্ছা মতো দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

অন্যায় করলে কেউ ক্ষমা পাবেন না : তোফায়েল

0

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও ভোলা এক আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী জাতীর সাথে অঙ্গিকার করেছেন সমাজে ক্যাসিনো, মদ, জুয়া তিনি অনুমোদন করবেন না। যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যায় করলে কেউ ক্ষমা পাবেন না।

গতকাল রবিবার ভোলা সদর উপজেলা পূজা পরিষেদের আয়োজনে বাপ্তা শক্তি সংঘ শ্রী শ্রী দূর্ঘা মাতার মন্দীরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলা জেলায় এবছর ১০৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ২৫টি পূজামণ্ডপ রয়েছে।

আওয়ামী লীগের প্রবীণ এ রাজনীতিবিদ আরো বলেন, ৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পরে এ ভোলাতেও অনেক অত্যাচার হয়েছিল, তখনও আমি আপনাদের পাশে ছিলাম। তিনি আরো বলেন, তাদের উপর অত্যাচার করা হয়েছিলো কারন, তখন আপনারা আমায় ভোট দিয়েছিলেন। তাদের দোষ ছিলো ৯১তে ভোলা ১ ও ২ আসনে আমাকে বিজয়ী করেছেন। তেমনি করে আবার ২০০১ সালেও বিএনপি জামাত এ ভোলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার করেছিলো।

তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। এ দেশটাকে তিনি স্বাধীন করেছিলেন একটি অস্প্রধায়িক ও গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে। যার জন্য আমারা ছাত্র জীবনে স্লোগান দিতাম জাগো জাগো বাঙ্গালী জাগো। কে হিন্দু কে মুসলি, খ্রিস্টান এ ভেদাভেদ সে সময় ছিল না। তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী । পাঞ্চাব না বাংলা, পিন্ডি না ঢাকা- এসব স্লোগান দিয়ে আমরা একটি অসম্প্রদায়িক বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। আমাদেরকে যখন পাকিস্তান হানাদার বাহিনী হত্যা করে কে হিন্দু কে মুসলিম তা বিচার করেনি। তাই বঙ্গবন্ধু যখন সংবিধান প্রণয়ন করেন, তখন চারটি মূলনীতি ,গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ রেখেছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুল, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাওসার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেলা পূজা পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলার চন্দ্র ঘোষ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও ভোলা পৌরসভার সব কাউন্সিলর।

যুবলীগ নেতা সম্রাট কুমিল্লায় গ্রেপ্তার

0

ক্যাসিনো চালানোর তথ্য প্রকাশের পর আত্মগোপনে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রোববার ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট এবং তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, কনস্টেবল নিহত

0

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর ছোট ভাই। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুরের গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। রাজধানীর মিরপুর থানায় কর্মরত ছিলেন সম্রাট। আর তাঁর আহত ছোট ভাইয়ের নাম লিটন বিশ্বাস (২০)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিলেন সম্রাট। রাতে বিভিন্ন স্থানে প্রতিমা দেখে ছোট ভাই লিটনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সম্রাট। আর আহত হন লিটন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আসামের এনআরসি প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের উদ্বেগ নেই

0

গতকাল শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় শেখ হাসিনা আসামে নাগরিক তালিকা (এনআরসি) প্রসঙ্গটি তুলেছিলেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানায়। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে প্রক্রিয়া যত দিন না শেষ হচ্ছে তত দিন বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই।

পাশপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে ভারতের সহযোগিতা চান। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দেশও চায় রোহিঙ্গারা দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে ফিরে যাক। ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ভারত মিয়ানমারের রাখাইনে ঘর নির্মাণ করে দিয়েছে। এ ছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ভারত পঞ্চমবারের মতো মানবিক সহযোগিতা পাঠাবে।

শীর্ষ বৈঠকে উভয় নেতাই পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান, সমতা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। দুই দেশের সম্পর্ক ‘স্ট্র্যাটেজিক’ মাত্রা ছাড়িয়ে গেছে বলে তাঁরা মনে করেন। নরেন্দ মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা এবং সন্ত্রাসের ব্যাপারে তাঁর কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে যাতায়াত সহজ করার ওপর জোর দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে যেকোনো বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। উভয় পক্ষই একমত হয়েছে, বাংলাদেশ ও ভারতের ভিসা নিয়ে দুই দেশের যেকোনো বন্দর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অবশিষ্ট যে বিধিনিষেধ আছে সেগুলো পর্যায়ক্রমে উঠে যাবে। আখাউড়া ও গজলডোবা (পশ্চিমবঙ্গ) দিয়েই এটি শুরু হবে। উল্লেখ্য বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় কোন বন্দর ব্যবহার করে আসা-যাওয়া করা যাবে তা নির্দিষ্ট থাকে।

আসাম রাজ্যে হালনাগাদ ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) বা নাগরিক তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশিত হয়। সেই তালিকায় বাদ পড়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম। ২০১৮ সালের জুলাই মাসে যে চূড়ান্ত খসড়া এনআরসি প্রকাশিত হয়েছিল, তাতে যত জনের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে তার অর্ধেকের কাছাকাছি নাম। আসাম বিজেপি এত কম সংখ্যক মানুষের নাম বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

এর আগে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ২০০৪ সালের ১৪ জুলাই ভারতের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে এক বিবৃতিতে বলা হয়, ২০০১ সালের ৩১ ডিসেম্বরের খতিয়ান অনুসারে ভারতে ১ কোটি ২০ লাখ অবৈধ বাংলাদেশি রয়েছেন, যার মধ্যে ৫০ লক্ষের বাস আসামে।

ফেনী নদী থেকে ভারতকে পানি দিল বাংলাদেশ

0

শুকনো মৌসুমে নিজের পানির সংকট থাকলেও নিকটতম বন্ধু ও প্রতিবেশী ভারতের জনগণের খাবারের পানি সংকট দূর করতে ফেনী নদী থেকে পানি দিচ্ছে বাংলাদেশ। গতকাল শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকের পর এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

ওই এমওইউর আওতায় দুই দেশের অভিন্ন ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি তুলে নেবে ভারত। তিস্তার মতো ফেনী নদীর পানিবণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত হলেও তা ২০১১ সাল থেকে ঝুলে আছে। ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরে খাবারের পানি সংকট মোকাবেলায় নেওয়া প্রকল্পের জন্য ভারত ফেনী নদী থেকে পানি তোলার ব্যাপারে বাংলাদেশের সম্মতির অনুরোধ জানিয়ে আসছিল। ইস্যুটি বেশ কয়েক বছর ধরে ঝুলে থাকার পর বাংলাদেশ গতকাল শনিবার এ বিষয়ে সম্মতি দিয়েছে। তবে গত আগস্ট মাসে ঢাকায় দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকেই ফেনী নদী থেকে ভারতকে পানি দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছিল বলে জানা গেছে।

গতকালের বৈঠকে বাংলাদেশ প্রায় ৯ বছর ধরে ঝুলে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ তুলেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব পক্ষের মত নিয়ে তিস্তা চুক্তি সই করার চেষ্টা অব্যাহত রেখেছে। বৈঠকের পর রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—কেউই তিস্তা বা কোনো নদীর পানিবণ্টন নিয়ে কথা বলেননি। তবে দুই দেশের যৌথ বিবৃতিতে ভারতের চেষ্টার কথা উল্লেখ রয়েছে।

জানা গেছে, এর আগে চূড়ান্ত হওয়া ফেনী নদীর পানিবণ্টন চুক্তির খসড়া অনুযায়ীই আগামী দিনে চুক্তি করার ব্যাপারে গতকালের বৈঠকে উভয় পক্ষ মত দিয়েছে। এর বাইরে মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার—এই ছয়টি নদীর পানিবণ্টনে অন্তর্বর্তী চুক্তি সইয়ের জন্য জেআরসির কারিগরি কমিটিকে দ্রুত তথ্য-উপাত্ত বিনিময় ও চুক্তির খসড়া প্রস্তুত করতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি তাগিদ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় যত দ্রুত সম্ভব ফেনীসহ মোট সাতটি নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত সই করার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। আগামী দিনে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের সফরে, বিশেষ করে আগামী বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলাদেশ সফরে এ বিষয়ে অগ্রগতি হতে পারে।

গতকালের বৈঠকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জানা গেছে, এ বিষয়ে একটি চুক্তি দুই দেশের মধ্যে আগেই হয়েছিল। গতকাল সেই চুক্তি বাস্তবায়নে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ সই হয়েছে। ফলে আগামী দিনগুলোতে ভারত এই বন্দর দুটি ব্যবহার করে নির্ধারিত মাসুল দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়া করতে পারবে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামে নাগরিক তালিকা (এনআরসি) প্রসঙ্গটি তুলেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে প্রক্রিয়া যত দিন না শেষ হচ্ছে তত দিন বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে ভারতের সহযোগিতা চান। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দেশও চায় রোহিঙ্গারা দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে ফিরে যাক। ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ভারত মিয়ানমারের রাখাইনে ঘর নির্মাণ করে দিয়েছে। এ ছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ভারত পঞ্চমবারের মতো মানবিক সহযোগিতা পাঠাবে।

শীর্ষ বৈঠকে উভয় নেতাই পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান, সমতা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। দুই দেশের সম্পর্ক ‘স্ট্র্যাটেজিক’ মাত্রা ছাড়িয়ে গেছে বলে তাঁরা মনে করেন। নরেন্দ মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা এবং সন্ত্রাসের ব্যাপারে তাঁর কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে যাতায়াত সহজ করার ওপর জোর দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে যেকোনো বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। উভয় পক্ষই একমত হয়েছে, বাংলাদেশ ও ভারতের ভিসা নিয়ে দুই দেশের যেকোনো বন্দর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অবশিষ্ট যে বিধিনিষেধ আছে সেগুলো পর্যায়ক্রমে উঠে যাবে। আখাউড়া ও গজলডোবা (পশ্চিমবঙ্গ) দিয়েই এটি শুরু হবে। উল্লেখ্য বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় কোন বন্দর ব্যবহার করে আসা-যাওয়া করা যাবে তা নির্দিষ্ট থাকে।

সীমান্তে মৃত্যুর বিষয়টিও বৈঠকে উঠেছে। বৈঠক শেষে ৫৩ দফা যৌথ বিবৃতির একটি অংশে বলা হয়েছে, সীমান্তে প্রাণহানির সংখ্যা শূন্যে নামিয়ে আনতে উভয় নেতাই সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা খাতেও উভয় পক্ষ সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে দ্রুত এ বিষয়ে একটি এমওইউ সইয়ের তাগিদ দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি করতে দ্রুত একটি যৌথ সমীক্ষা চালাতেও রাজি হয়েছে। আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নিতে ভারত অনুরোধ জানালে বাংলাদেশ বলেছে, অদূর ভবিষ্যতে বেশির ভাগ গতানুগতিক পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ওই বিধি-নিষেধ তুলে নেওয়া হবে।

বাংলাদেশ ভারতকে বাংলাদেশি পাটসহ অন্যান্য পণ্যের ওপর থেকে ‘অ্যান্টি ডাম্পিং’/‘অ্যান্টি সারকামভেনশন’ শুল্ক তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে। জবাবে ভারত বলেছে, বিষয়টি সুরাহা করতে কাজ চলছে। দুই দেশের শীর্ষ নেতারা দ্রুত ১২টি সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া তাঁরা পাট ও বস্ত্র খাতে সমন্বয় জোরদারে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্রুত এমওইউ সইয়ের ওপর জোর দিয়েছেন।

বৈঠকে উভয় নেতা দুই দেশের অভ্যন্তরীণ নৌপথে কার্গো ও উপকূলীয় জাহাজ চলাচলের বিশাল সম্ভাবনা বাস্তবায়নে জোর দিয়েছেন। ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড টেডের (পিআইডাব্লিউটিটি)’ আওতায় তাঁরা দাউদকান্দি-সোনামুরা রুটসহ ধুলিয়ান-গদাগারি-রাজশাহী-দৌলতদিয়া-আরিচা রুটে (আসা-যাওয়া) পণ্য আনা-নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে মোটরযান চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়নে কাজ করতে সম্মত হয়েছেন। তাঁরা ঢাকা-শিলিগুড়ির মধ্যে সরাসরি বাস চালুর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

উভয় নেতাই প্রস্তাবিত গঙ্গা-পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে সমীক্ষা চালানোর ব্যাপারে যৌথ কারিগরি কমিটি গঠন ও কারিগরি কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা রেল যোগাযোগ খাতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের কার্যক্রম সপ্তাহে চার দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস সপ্তাহে এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করার সিদ্ধান্তকে স্বাগত জানান। দুই দেশের মধ্যে চলাচলকারী ফ্লাইট সংখ্যা প্রতি সপ্তাহে ৬১টি থেকে এবারের গ্রীষ্মে ৯১টি এবং আগামী বছরের শীতে ১২০টিতে উন্নীত হওয়ার সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানান।

বৈঠকে উভয় নেতাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ ভূমিকার আলোকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সমুদ্র নিরাপত্তা খাতে নিবিড় অংশীদারিকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁরা বাংলাদেশের উপকূলীয় নজরদারি রাডার ব্যবস্থা চালুর উদ্যোগকে স্বাগত জানান। জানা গেছে, এই ব্যবস্থা চালু হলে সাগরে কত সংখ্যক জাহাজ আছে এবং কোনদিকে সেগুলো যাচ্ছে সে বিষয়ে আরো স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। উভয় নেতাই ভারতের দেওয়া ৫০ কোটি ডলার প্রতিরক্ষা ঋণ দ্রুত কাজে লাগাতেও সম্মত হয়েছেন।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভারতের দেওয়া ঋণ দ্রুত কাজে লাগাতে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধির অফিস খোলার ব্যাপারে কাঠামো চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে বিদ্যুৎখাতে সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক খাতে বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। উভয় নেতাই দুই দেশের সার্টিফিকেটকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে দ্রুত এমওইউ সই করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দিয়েছেন।

উভয় দেশ এ বছর মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী, আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকীতে সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময় কর্মসূচি গ্রহণ এবং আগামী বছর বাংলাদেশে-ভারতীয় চলচ্চিত্র উৎসব আয়োজনে রাজি হয়েছে। দুই শীর্ষ নেতা দুই দেশের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতার জন্য এমওইউ চূড়ান্ত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের উপহাইকমিশন খোলার অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বিমসটেকসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে একসঙ্গে কাজ করার ব্যাপারে উভয় নেতা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সাধারণ মানুষকে গুলি করে হত্যা, কাউন্সিলরপুত্র নির্মম গণপিটুনির শিকার

0

ভারতের বিহার রাজ্যের ভাবুয়া ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা ওয়ার্ড কাউন্সিলরের ওই ছেলেকে নির্মমভাবে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় বিহারের কায়মুর জেলার একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় উত্তেজিত জনতা তাকে পুলিশের সামনেই গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে ভাবুয়ার শিভাজি চক এলাকায়।

এ ঘটনার দৃশ্য মোবাইলে ধারণ করেছেন সেখানে উপস্থিত এক ব্যক্তি। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করছেন উত্তেজিত জনতা। তার বুকের উঠে মুখে একের পর এক ঘুষি মারেন এক যুবক। মারতে মারতে মুখ ফাটিয়ে দেন তিনি। এ সময় আঘাতকারী যুবকের হাত রক্তে মেখে যায়।

একপর্যায়ে তিনি কাউন্সিলরের ছেলের বুকের উপর থেকে উঠে গেলেও আবার ফিরে এসে শূন্যে ভেসে বুকে লাথি মারেন কয়েকবার। যেন কাউন্সিলরের ছেলের বুকের হাড়-পাঁজর সব ভেঙে ফেলার চেষ্টা চালান তিনি। ওই সময় সেখানে বহু মানুষ উপস্থিত থাকলেও কেউ মারধর থামাতে আসেননি।

মারধরের পর পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে একপর্যায়ে শোনা যায়, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। এতে জনতা উত্তেজিত হয়ে কাউন্সিলরের ছেলের মৃত্যুদণ্ড চান। ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনগণ হাসপাতালের জরুরি বিভাগের দরজা ভেঙে ফেলেন।

যেখানে ওই যুবককে চিকিৎসা করা হচ্ছে, সেই কক্ষে পাথর নিক্ষেপ করেছে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন।

উত্তেজিত জনতা তারপর হাসপাতালের বাইরে গিয়ে একটি দোকান ভাঙচুর করে এবং হাসপাতালের গেটে পাথর নিক্ষেপ করতে থাকে। বিক্ষোভের কারণে হাসপাতাল থেকে বের হতে পারেনি পুলিশ। লোকজন বাইরে হৈ চৈ করতে থাকে এবং কিছু পথচারীকেও মারধর করে। জানা গেছে, হাসপাতালের বাইরের দোকানিদেরও মারধর করেছে উত্তেজিত জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কায়মুরের এসপি জনতার উদ্দেশ্যে অনুরোধ জানান, তারা যেন আইন নিজেদের হাতে তুলে না নেয়। তার পরেও জনগণ শান্ত হয়নি।

ঘটনার সেই ভিডিও থাকলেও, তা আমাদের নীতির সঙ্গে না যাওয়ায় প্রকাশ করা হলো না।

সূত্র : ইন্ডয়া টুডে

‘সীমান্ত পেরিয়ে কাশ্মীরিদের সাহায্য ভারতকে অস্ত্র তুলে দেয়ার মতো’

0

নিজেকে বহুবার কাশ্মীরের দূত বলে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীরের দুর্দশার কথা যুক্তিসঙ্গতভাবে তুলে ধরার পর প্রশংসার বন্যার ভেসেছেন তিনি।

দিল্লিকে সতর্ক আবার কখনো হুমকি দিয়ে তিনি বলেছেন, নিজেদের স্বার্থে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত পাকিস্তানি বাহিনী। তবে সম্প্রতি তাকে উপেক্ষা করে পাকিস্তানের শিল্প মহলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন সে দেশের সেনাপ্রধান জাভেদ বাজওয়া।

এরকম পরিস্থিতিতে ইমরান খান এক টুইট বার্তায় বলেছেন, গত দুই মাস ধরে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা অমানবিক কারফিউ জারির ফলে যে ধরনের পরিস্থিতিতে পড়েছে, তা দেখে কাশ্মীরিদের মনের ক্ষোভ সম্পর্কে আমি অবহিত। তবে সীমান্ত পেরিয়ে কাশ্মীরিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতের হাতে হাতিয়ার তুলে দেওয়া হবে।

ইমরান খানের এই টুইটকে কেন্দ্র করে আবারো বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকেই দাবি করা হচ্ছে, পরোক্ষে সীমান্তে অনুপ্রবেশের কথা স্বীকার করে নিলেন ইমরান খান।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এই টুইট এমন এক সময়, যখন অনন্তনাগে পুলিশের ডেপুটি কমিশনারের অফিসে গ্রেনেড ছোঁড়া হয়েছে। ঘটনায় আহত কমপক্ষে ১০ জন।

প্রসঙ্গত, ভারত সরকারের ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে গতকাল পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরের মুজাফ্ফরাবাদে বিক্ষোভ দেখানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি-বাইকে।

পাকিস্তানি দৈনিক দ্য ডনের খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের আহ্বানেই ওই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মুম্বাইয়ের ফুসফুসখ্যাত ‘আরে’ ধ্বংসের মুখে, বলিউড তারকাদের ক্ষোভ

0

বলিউড তারকাদের পরিবেশ প্রেমের কথা এর আগেও বহুবার জানা গেছে। পরিবেশবিরোধী ইস্যুতে বারবার গর্জে উঠেছেন তারা। তারা যে আসলেই প্রকৃতিপ্রেমী সেটা আরেকবার জানা গেলে।

বৃহনমুম্বাই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) বিরুদ্ধে বলিউড তারকা আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বিশাল দাদলানি, দিয়া মির্জার মতো একাধিক সেলিব্রেটি সরব হয়েছেন নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে।

মুম্বাইয়ের আরে বনাঞ্চল এখন বিপদের মধ্যে রয়েছে। কারণ, আধুনিক প্রযুক্তির নজর পড়েছে সেখানে। যার জন্য বৃহনমুম্বই মিউনিসিপাল করপোরেশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, থরে থরে সেই বনাঞ্চলের গাছ কেটে ফেলার। আর তার সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ২৭০০ গাছ কাটার নির্দেশ দিয়েছে উপরমহল।

মুম্বাইয়ের আরে কলোনি এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান যোগ করে মুম্বাই মেট্রোর কারশেডের করিডর নির্মাণের জন্য বিস্তীর্ণ এলাকা দখল করেছে মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষ।

মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তে সীলমোহর দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আদালতের রায়ের পর আরে কলোনির জঙ্গল সাফ অভিযান শুরু হয়ে গেছে। প্রতিবাদে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও আরে বনাঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন।

মুম্বাইয়ের সবুজ ফুসফুসের ওপর এ আঘাত মেনে নিতে পারেননি সাধারণ মানুষ-সহ বলিউড তারকারা। আর তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদে মুখর হয়েছেন তারা।

এবার আলিয়া ভাট, দিয়া মির্জা, বিশাল দাদলানি এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো একাধিক বলিউড তারকা প্রতিবাদের ঝড় তুলেছেন। যেখানে প্রকৃতিকে বাঁচানোর জন্য ভারতে প্লাস্টিক বিরোধী অভিযান শুরু করেছে মোদি সরকার, সেখানে নির্বিচারে আরে বনাঞ্চলের গাছ কেটে ফেলাকে একেবারেই মেনে নিতে পারছেন না মুম্বাইয়ের পরিবেশপ্রেমীরা।

শুধু মায়ানগরীর বাসিন্দারাই নন, বিএমসি’র এই নির্দেশে গর্জে উঠেছেন সারা ভারতের পরিবেশপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী বার্তা ভেসে যাচ্ছে।