Home Blog Page 3447

লাঙলের দুর্গ লাঙলেরই থাকলো

0

লাঙলের দুর্গ লাঙলেরই থাকলো। রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে আজ শনিবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট।

জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে সন্ধ্যা সোয়া ৭টায় রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, উপনির্বাচনে ভোট পড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ।

জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থী ছাড়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটে লাঙলের জয় নিশ্চিত হয়ে সাদ কালের কণ্ঠকে বলেন, ‘রংপুরবাসী আমার প্রতি সম্মান দেখিয়েছে। রংপুরে জাতীয় পার্টির দুর্গ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার দেওয়া কথা অনুযায়ী বাবার (এরশাদ) অসমাপ্ত কাজ সম্পন্ন করে পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিয়ে যাবো।’

‘প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কেন সম্রাটকে আটক করা হয়নি’

0

প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কেন এখন পর্যন্ত সম্রাটকে আটক করা হয়নি, কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক সাধারণ সভায় তিনি এ প্রশ্ন তুলেন।

সভায় সংগঠনটির সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ দেওয়ার পরেও কেন এখন পর্যন্ত সম্রাটকে (যুবলীগ নেতা) আটক করা হয়নি। কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তাকে বাঁচানোর জন্য কারা ষড়যন্ত্র করছে, পায়তাঁরা করছে, এগুলো আমাদেরকে দেখতে হবে।’

বালিশকাণ্ডের দুর্নীতি, ব্যাংকে ঋণ জালিয়াতিসহ সিটি করপোরেশনের বিভিন্ন ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখায় ঠাকুর পিস অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। এটি হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।

0

দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখায় ঠাকুর পিস অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। এটি হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।

লন্ডনে প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় টিউলিপ

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও যুক্তরাজ্যের লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক লন্ডনে এ বছরের প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় স্থান পেয়েছেন। শনিবার প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়েছে।

লন্ডনভিত্তিক পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ড ২০১৯ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ওয়েস্টমিনস্টার ক্যাটাগরিতে টিউলিপ সিদ্দিক স্থান পেয়েছেন। প্রতি বছর লন্ডনে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নিয়ে ‘প্রোগ্রেস ১০০০’ নামে তালিকা প্রকাশ করে ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

শেখ রেহানার মেয়ে ও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের সঙ্গে এই ক্যাটাগরিতে আরো রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডাচি অব ল্যানকাস্টারের চ্যান্সেলর মাইকেল গভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ও শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনের মতো লন্ডনের রাজনীতিবিদরা।

প্রতি বছর এই তালিকা প্রকাশ করে ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’। রাজনীতি ছাড়াও ব্যবসা, প্রযুক্তি, বিজ্ঞান, নকশা, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই তালিকায় উঠে আসেন।

টিউলিপকে নিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে, ‘যুক্তরাজ্যের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার জন্য সন্তান জন্মদানের অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিলেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক।’

তখন পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টে সাধারণত কোন এমপির সন্তান জন্ম দেওয়ার সময় আসন্ন হলে বা সদ্যেজাত সন্তানের কারণে বা অসুস্থতার কারণে কেউ ভোটে অংশ নিতে না পারলে বিরোধী পক্ষেরও একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকতেন, যাকে ‘পেয়ার’ বলা হতো। কারও অনুপস্থিতি যেন ভোটের ফলে প্রভাব ফেলতে না পারে, তাই ওই প্রথা। কিন্তু ২০১৮ সালের জুলাইয়ে কনজারভেটিভ পার্টির প্রধান ব্রান্ডন লুইস ওই প্রথা লঙ্ঘন করে ভোট দিয়েছিলেন। যদিও লুইস পরে এ জন্য দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ‘দুর্ঘটনাবশত’ ভোট দিয়ে ফেলেছিলেন তিনি।

অতীতের এই ঘটনার কারণে ওই ব্যবস্থায় তার আর আস্থা নেই জানিয়ে সশরীরে পার্লামেন্টে গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন টিউলিপ। তার এই সাহসী সিদ্ধান্তের কারণে সন্তানপ্রত্যাশী ও নবজাতকদের মা-বাবার জন্য ঐতিহাসিক ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালু করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

টিউলিপ ২০১৫ সালের মে মাসে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে প্রথমবারের মতো ব্রিটেনের হাউস অব কমনস্-এ নির্বাচিত হন। পার্লামেন্টে প্রথম ভাষণে তিনি বিশ্বের নজর কাড়তে সক্ষম হন।

টিউলিপ নিজেকে ‘একজন আশ্রয়প্রার্থীর কন্যা’ হিসেবে বর্ণনা করেন। তিনি তার মা শেখ রেহানার দুর্দশার বিবরণ দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের বেশির ভাগ সদস্যসহ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর লন্ডনে রাজনৈতিক আশ্রয় খোঁজেন তাঁর ছোট মেয়ে শেখ রেহানা।

ব্রুনাইয়ে পাঁচ বাংলাদেশির পাসপোর্ট বাতিল

0

মানবপাচার, অবৈধ ভিসা ব্যবসা ও প্রবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগে সরকার ব্রুনাইয়ে বসববাসরত পাঁচ প্রবাসীর বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছে।

প্রবাসী শ্রমিক নির্যাতনের প্রেক্ষিতে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পাঁচ অনাবাসী বাংলাদেশির পাসপোর্ট বাতিলের অনুরোধ করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।

যে পাঁচ প্রবাসীর পাসপোর্ট বাতিল করা হয়েছে, তারা হলেন- দেলোয়ার মো. আব্দুল লতিফ (পাসপোর্ট নম্বর বিবি-০৩২৮১৫০), জসিম সরকার (বিআর-০৭৭৩৪৬০), মোহাম্মদ সুহেল আহমেদ (বিপি-০১৯৬৫২২), মো. হাবিবুর রহমান (বিসি-০৪১১৭৪৬), মো. জাকির হোসেন (বিএম-০৪২১৮২১)।

ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, শ্রম অভিবাসন প্রক্রিয়ায় অনৈতিক চর্চা বন্ধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ব্রুনাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

প্রবাসীরা মনে করেন, পাসপোর্ট প্রত্যাহারের ঘটনায় দালালচক্র যেমন এ বিষয়ে সরকারের শক্ত বার্তা পেয়েছে তেমনি ব্রনাই শ্রমবাজারের প্রতি অভিবাসনগামী সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বর্তমানে ব্রুনাইয়ে প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।

বিএনপি নেতারাই চাচ্ছেন খালেদা জিয়া কারাগারে থাকুক : হানিফ

0

বিএনপি নেতারাই চাচ্ছেন খালেদা জিয়া কারাগারে থাকুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়ায় না গিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির কথা বলেছেন। কিন্তু ওনারা ভালো করে জানেন, আন্দোলনের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে মুক্ত করার কোনো সুযোগ নেই।

আজ শনিবার রাজধানীর ব্যানবেইস মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আসলে খালেদা জিয়ার মুক্তিটা চাচ্ছে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে তথাকথিত মুক্তি আন্দোলনের নাটক করে, সরকারের বিরুদ্ধে কথা বলে, জনমত গড়ে সরকারকে বিব্রত করা ছাড়া আপনাদের আর কোনো লক্ষ্য নেই।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক অধ্যায়নে শিক্ষার্থীরা মানুষ হিসেবে গড়ে উঠবে না। নীতি-নৈতিকতা, সততারও দরকার আছে। যা তারা পরিবার ও স্কুল থেকে লাভ করে। এ দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন প্রমুখ।

ভারতের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের পর তিনটি প্রকল্প উদ্বোধন ও ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। ভিডিও কনফারেন্সে উদ্বোধনকৃত প্রকল্প তিনটির মধ্যে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এলপিজি রপ্তানি প্রকল্প, বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইপিএসডি) ও রামকৃষ্ণ মিশন, ঢাকায় বিবেকানন্দ ভবন রয়েছে।

এ সময় ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। এসব সমঝোতার মধ্যে রয়েছে উপকূলীয় নজরদারি ব্যবস্থা, চট্টগ্রাম ও মোংলা বন্দরের ব্যবহার, ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি ভারতের ব্যবহার, ভারতীয় লাইন অব ক্রেডিট ব্যবহার, ভারতের হায়দারাবাদ ইউনিভার্সিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, সাংস্কৃতিক বিনিময় চুক্তির নবায়ন ও উভয় দেশের যুবসমাজের মাঝে সহযোগিতার বিষয়।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত সরকারের আর্থিক অনুদানে বাংলাদেশে নির্মিত রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ ভবন ছাত্রাবাসের শুভ উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। রামকৃষ্ণ মিশন বাংলাদেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এ প্রতিষ্ঠানের সহায়তায় তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক বিভিন্ন খাতের উন্নয়নেও এ প্রতিষ্ঠান কাজ করছে। ভারত সরকারের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত চারতলা বিশিষ্ট বিবেকানন্দ ভবন ছাত্রাবাস শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে সহায়তা করবে ও শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে বলে আশা করছি। এ স্থাপনা নির্মাণে আর্থিক অনুদান প্রদানের জন্য আমি ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী বলেন, খুলনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে স্থাপিত বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট উদ্বোধন করা হলো। এ প্রতিষ্ঠানে স্থাপিত বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ওই অঞ্চলের ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানকে নানা ধরনের সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে। এছাড়া, এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনশ’র বেশি ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিআইপিএসডিআই এ অঞ্চলের নারীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়া প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে এ অঞ্চলের শিল্প খাতের উন্নয়নেও এ ভূমিকা রাখবে বলে মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ভারতে এলপিজি রপ্তানির সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এর ফলে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জ্বালানি চাহিদা পূরণ সহজ হবে বলে আশা করছি।

সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি কৃষকের মৃত্যু

0

সৌদি আরবের মক্কায় বজ্রপাতে সেলিম উদ্দিন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ মক্কার জাহারা হাসপাতালের হিমঘরে রাখা আছে।

নিহত সেলিম উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাস্টার হাট এলাকার আহমদ কবিরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গত বুধবার স্থানীয় সময় বিকেলে মক্কা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাদা নামক এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় ওই এলাকায় কৃষি খামারে চালু থাকা পানির মেশিন বন্ধ করতে যান সেলিম। সে সময় হঠাৎ বজ্রপাত হলে তাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে নিহত সেলিম উদ্দিনের ছোট ভাই প্রবাসী নাছের উদ্দিন বলেন, ‘আমার বড় ভাই কয়েকদিনের মধ্যে দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আর দেশে ফেরা হলো না। তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। এবার দেশে গিয়ে আমার ভাইয়ের বিয়ে করার ও কথা ছিল।’

বাংলাদেশ থেকে দুর্নীতির চক্র ভেঙে দিতেই এ অভিযান : ওবায়দুল কাদের

0

বাংলাদেশ থেকে দুর্নীতির চক্র ভেঙে দিতেই এবারের অভিযান পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সারাদেশে যে শুদ্ধি অভিযান চলছে তা কোনো দল বা গোষ্ঠীর মধ্যে পরিচালিত হচ্ছে না।

আজ শনিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এ বস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি যারা অনুপ্রবেশকারী তাদের প্রতি দলের সভাপতির নির্দেশ রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তৃণমূলের কমিটি গঠনে বিতর্কিতদের স্থান না দেওয়ার নির্দেশ আছে।

তেজগাঁও ডিসি আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে। এ সময় তিনি জানান, অপরাধী যেই হোক; সে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।

আজ শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই জানিয়ে দুবাইয়ে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফেরানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।

‘ধর্ম যার যার উৎসব সবার‘ জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো।