Home Blog Page 3449

ইউনাইটেড ক্লাবে অভিযান: সভাপতিসহ ৭ জন গ্রেফতার

0

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এলিট শ্রেণির ক্লাব দ্যা ইউনাইটেড অ্যাসোসিয়েশনে (ইউনাইটেড ক্লাব হিসেবে পরিচিত) অভিযান চালিয়েছে ডিবি পুলিশ । এসময় ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটকের পর দীর্ঘ সময় দেন-দরবার করে জুয়া আইনে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে পঞ্চবটির ধর্মগঞ্জে অবস্থিত ইউনাইটেড ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করার পর শুক্রবার বিকেলে আদালতে পাঠিয়েছে। তাদের কাছ থেকে ৩ বান্ডেল তাস, নগদ ২০ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে।

তারা হলেন ক্লাবের সভাপতি ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন তাপু (৫৫), মৃত এম এ কুদ্দুসের ছেলে ইকবাল হোসেন (৫৬), আবুল হাসেমের ছেলে কামাল হোসেন (৪৯), আজমেরীবাগ এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামসুজ্জামান (৪০), চাষাঢ়ার মার্ক টাওয়ার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৫২), পঞ্চবটির মৃত ওবায়দুল হক ভূইয়ার ছেলে এবিএম শফিকুল ইসলাম (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের কাজিরগাঁও এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আফজাল হোসেন (৪০)।

এদিকে অভিযানের নেতৃত্ব দেয়া ডিবি পুলিশের এসআই আরিফকে শুক্রবার দীর্ঘ সময় ধরে তাদের ফোনে কল দেয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেনি। তিনি রহস্যজনক কারণে নারায়ণগঞ্জের কোনো সাংবাদিকের ফোন রিসিভ করেননি বলেও জানা গেছে।

জানা গেছে, ফতুল্লার পঞ্চবটির ধনাঢ্যদের ক্লাব হিসেবে পরিচিত ইউনাইটেড ক্লাব। প্রতিরাতেই এখানে বসে জুয়ার আসর। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার রাতে শুরু হয় আসরটি। চলে শুক্রবার ভোর পর্যন্ত। চাউর আছে বৃহস্পতিবার শুরু হওয়া জুয়ার আসর পরদিন রাত পর্যন্ত গড়ায়। জুয়ার আসরে নারায়ণগঞ্জে ধনাঢ্য ব্যক্তিদের আগমন ঘটে।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, ইউনাইটেড ক্লাবটি আগে সবার জন্য খোলা থাকলেও এখন এখানে যাতায়াত এলিট শ্রেণির মানুষদের। সমাজের শিল্পপতি, বিত্তবানরাই এ ক্লাবে আসেন এবং শেষ রাত পর্যন্ত অনেকেই অবস্থান করেন। ক্লাবের ভেতরে ভিআইপি একটি রুম রয়েছে। সেখানে লিস্টেট লোকজনই যেতে পারে। নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্যরা সেখানে প্রবেশ করতে পারেন না। থাকে কড়া সিকিউরিটিও।

সূত্র আরও জানায়, ক্লাবটির ওই ভিআইপি রুমটিতে নির্দিষ্ট লোকজনই বসেন। তবে, কি করেন সেখানে মধ্যরাত, শেষ রাত পর্যন্ত তা নিশ্চিত হতে না পারলেও তারা সেখানে জুয়ার আসর জমান, মদ পান করেন বলেই মনে করা হয়। এছাড়াও এখানে যারাই তাদের অতিথি হিসেবে আসে প্রত্যেকেই দামি দামি গাড়িতে করে আসেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতারের পর মামলা দায়ের করে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

রাত পোহালেই রংপুর-৩ আসনে ভোট

0

রাত পেরুলেই রংপুর-৩ আসনে উপনির্বাচনের ভোট। এ লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। এসময় তারা ইভিএম, ভোটার তালিকাসহ যাবতীয় সামগ্রী বুঝে নেন। পরে প্রশাসনের কড়া নিরাপত্তায় তা পৌঁছে দেয়া হয় ভোটকেন্দ্রগুলোতে।

ইভিএম-এর মাধ্যমে ১শ’ ৭৫টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ ও আনসারের তিন হাজার সদস্য। র‌্যাব ও বিজিবির পাশাপাশি থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল দল।

রংপুর তিন আসনে ভোটার ৪ চার লাখ ৪১ হাজার ৬৭১ জন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী।

ভারতীয় ৫৭ ট্রাক পেঁয়াজ পৌঁছেছে হিলিতে

0

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগে ২৮ সেপ্টেম্বরের পুরনো এলসি করা ৭০টি পেঁয়াজ বোঝাই ট্রাকের মধ্যে ৫৭টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। বন্দর দিয়ে দেশে পেঁয়াজ প্রবেশের সাথে কমেছে পেয়াজের দাম। প্রতিকেজি পেয়াজ হিলি বন্দরে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। ৪ দিন থেকে ওপারে পার্কিং-এ আটকে থাকায় গরমে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। পেয়াজের গাড়ি থেকে পানি পড়ছে। অধিকাংশ নষ্ট পেঁয়াজ নিয়ে আমদানিকারকরা পড়েছেন বিপাকে।

নানা জটিলতা শেষে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার পর থেকে পেয়াজ বোঝাই ট্রাক গুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে। বন্দর কর্তৃপক্ষ বলছেন ৫৭টি ট্রাকে ৯শ ৪৬ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।

হিলির খুচরা বিক্রেতা আহম্মেদ আলী জানান, দুর্গা পূজার ছুটিতে হিলি বন্দর ১১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এই বন্ধের মাঝে আবারও আমদানিকারক ও পাইকার ব্যবসায়ীরা পেয়াজ মজুত করলে খুচরা বাজারে দাম আবারও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে। তাই তারা বাজার মনিটরিং টিম হিলিতে রাখার দাবী জানান।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর সেই পেঁয়াজ গুলো ভারত অভ্যন্তরে আটকে যায়। নানা জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার সেই পেঁয়াজ গুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আমরাও ক্ষতির হাত থেকে বাঁচবো।

আমদানিকারক বাবলুর রহমান বলেন, আমদানিকৃত পেয়াজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। গরমে অনেক গাড়ি দিয়ে পেয়াজ পচার পানি ঝরছে। বন্দরে যে সকল পেয়াজ এসেছে তার মধ্যে অধিকাংশ পেয়াজ পঁচে নষ্ট হয়ে গেছে। পোর্ট থেকে পেয়াজ নিজ গুদামে নিয়ে গিয়ে বাছাই করে তার পর বিক্রি করা হবে। এক সাথে বেশী পরিমাণের পেয়াজ দেশে প্রবেশ করায় দাম কমে যাওয়ায় অনেক আমদানি কারককেই লোকসান গুনতে হবে।

প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন

0

পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার জেরে তিনি রন্ধনশালার কর্মীদের নির্দেশ দিয়েছেন, তারা যেন তরকারিতে পেঁয়াজ না দেয়।

আজ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রপ্তানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সঙ্কট মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স দেখাচ্ছে। সে কারণে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেএদয়ার জেরে বাংলাদেশে পেঁয়াজের দাম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

চলমান অভিযানে শুধু র‌্যাব নয়, অনেক এজেন্সি জড়িত : র‌্যাব ডিজি

0

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে বলেছেন, এই পুরো প্রক্রিয়াটিতে সরকারের বিভিন্ন এজেন্সি জড়িত, এক্ষেত্রে র‌্যাব ফোর্সেস লিড এজেন্সি নয়।

আজ শুক্রবার রাজধানীর বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

র‌্যাবের চলমান অভিযানের তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয়। এর সঙ্গে শুধুমাত্র র‌্যাব ফোর্সেস জড়িত না। প্রধানমন্ত্রী এবারের নির্বাচনী মেনিফেস্টোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

তিনি বলেন, এই অভিযানের লিড এজেন্সি র‌্যাব না। আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।

তবে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে সরকারের নির্দেশে যখন যেখানে প্রয়োজন হবে, তখনই অন্য প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পদ্মায় তীব্র ভাঙন, শিবচরের ৫০ গ্রাম প্লাবিত

0

পদ্মার পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে নদীর ভাঙন। সবচেয়ে বেশি শিকার হচ্ছে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের ইউনিয়নগুলো। এরইমধ্যে প্লাবিত হয়েছে তিন ইউনিয়নের ৫০ গ্রাম। আক্রান্ত হয়েছে একটি মসজিদ ভবন, মাদ্রাসা, সড়ক এবং অসংখ্য ঘরবাড়ি।

ভাঙনে আক্রান্ত হয়েছে বহুতল বিশিষ্ট তিনটি স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন এবং বাজারের বহু স্থাপনা। দ্বিতীয় দফা ভাঙনে এ পর্যন্ত একটি স্কুল ভবনসহ দুইটি স্কুল, একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, একটি বাজার এবং সাড়ে ৩০০ ঘরবাড়ি না নদীতে বিলীন হয়েছে। এর আগে প্রথম দফা ভাঙনে সহস্রাধিক ঘরবাড়ি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে জানা যায়, পদ্মায় পানি কমে উপজেলার চরাঞ্চলের বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও চরজানাজাতে নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বন্দরখোলার কাজীসুরায় একটি পাকা মসজিদ, কাজীরসুরা তাহফিজুল মাদ্রাসা ভাঙনের মুখে পড়ায় মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনের ১০০ মিটারের মধ্যে বন্দরখোলা ইউনিয়নের নূরুউদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, কাজীর সূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিকসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা।

দ্বিতীয় দফা ভাঙনে এ পর্যন্ত কাঁঠালবাড়ির মাগুরখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, হাজরা বাজার, চরজানাজাত মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। ভাঙনের ভয়াবহতা থেকে বাঁচতে আক্রান্তরা কোনমতে অন্যত্র সরে যাচ্ছেন। একদিকে ভাঙন অপরদিকে ঘরে পানি ঢোকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, জিও ব্যাগ ফেলে বন্দরখোলার গুরুত্বপূর্ণ স্থাপনা বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। এ সময় কাঁঠালবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার, চরজানাজাত ইউনয়নের ১০০ পরিবার, বন্দরখোলা ইউনিয়নের ৪৭ পরিবার ও মাদবরচর ইউনিয়নের ১৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ কর্মকর্তারা। আক্রান্ত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। তিনি বলেন, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তিনি সার্বক্ষণিক ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিচ্ছেন।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, পদ্মার ভাঙনের ব্যাপকতা বেড়েছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। ভাঙনকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। নদীভাঙনে আক্রান্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

হাইটেক পার্কে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

0

ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার ভারতের আইসিটি মৌর্য হোটেলের কামাল মহল হলে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অধিবেশনে প্রদত্ত ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, বেশ কয়েকটি হাইটেক পার্ক প্রযুক্তি এবং উদ্ভাবনী উদ্যোগের জন্যও প্রস্তুত রয়েছে। মংলা, ভেড়ামারা ও মিরসরাইয়ে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করেছে বাংলাদেশ।বাংলাদেশের এই তিনটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের পর্যাপ্ত বিনিয়োগ আমাদের রপ্তানিযোগ্য খাতকে আএরা প্রশস্ত করতে সহায়তা করবে।

শেখ হাসিনা আরো বলেন, সারাদেশে একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করছি। যার মধ্যে প্রায় ১২টি তৈরি হয়ে গেছে, যেখানে চারটি অঞ্চল তিনটি দেশের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমি আপনাদের সকলকে প্ল্যাটফর্মটির সর্বোত্তম ব্যবহার করতে এবং আমাদের জনগণের পারস্পরিক বৃহত্তর স্বার্থে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখার অনুরোধ করছি এবং এর মাধ্যমে আমরা আমাদের দেশ ও এই অঞ্চলকে আরও সমৃদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে পারব।

আমরা একসঙ্গে আরো বাণিজ্য এবং বিনিয়োগ দেখতে চাই, যেখানে ভারতীয় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপন করতে এবং আমাদের মধ্যে বিদ্যমান উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে উত্তর ভারতের রাজ্যগুলো এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে পণ্য রপ্তানি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে উদার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। যার মধ্যে রয়েছে-বৈদেশিক বিনিয়োগের আইনি সুরক্ষা, উদার রাজস্ব ব্যবস্থা, মেশিনপত্র আমদানির ক্ষেত্রে বিশেষ ছাড়, আনরেসট্রিকটেড এক্সিট পলিসি, সম্পূর্ণ বিনিয়োগ ও পুঁজি নিয়ে চলে যাবার সুবিধাসহ নানাবিধ সুযোগ সুবিধা। বাংলাদেশ ১৬২ মিলিয়ন জনসংখ্যা সমন্বিত একটি প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।

তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যের ভারসাম্য যদিও এখন পর্যন্ত ভারতের পক্ষে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। ২০১৮ সালে, বাংলাদেশে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ভারত এবং বাংলাদেশ এই দেশটির অষ্টম বৃহত্তম রপ্তানি গন্তব্য। ভারতে আমাদের রপ্তানিও গত বছরের প্রথমবারের মতো্‌কে বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সুতরাং, অগ্রগতি দৃশ্যমান, তবে, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরও গভীর করার অনেক সুযোগ রয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশে পেঁয়াজসহ যে কোনো পণ্যের রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত আগে থেকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী হিন্দিতে বলেন, হঠাৎ করে আপনারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। আগে নোটিশ দিলে আমরা অন্য দেশ থেকে ব্যবস্থা করতে পারতাম। ভবিষ্যতে এমন কিছু করলে আগে জানালে ভালো হয়।

শেখ হাসিনা তার বাসায় রাঁধুনিকে রান্নায় পেঁয়াজ ব্যবহার করতে নিষেধ করেছেন বলেও রসিকতা করে জানান।

গত ১০ বছরে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা গত এক দশকে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নে সক্ষম হয়েছি, যা উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

তিনি বলেন, মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫.৪ শতাংশ, মাথাপিছু আয় ২০০৬ সালের ৫৪৩ মার্কিন ডলার থেকে সাড়ে তিনগুণ বেড়ে ২০১৯ সালে প্রায় ২০০০ মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, রফতানি ২০০৫-০৬ সালের চেয়ে তিনগুণ বেড়ে ২০১৮-২০১৯ অর্থবছরে দাঁড়িয়েছে ৪০.৫৩ বিলিয়ন মার্কিন ডলার।

প্রাইস ওয়াটারহাউস কুপার্স-এর পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৯তম বৃহত্তম অর্থনীতি। বিশ্বব্যাংকে সাম্প্রতিক প্রকাশনায় বাংলাদেশকে ‘বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতির’ পাঁচটি দেশের অন্তর্ভুক্ত করেছে।

‘পূজামণ্ডপে প্রহরী হয়ে পাহারা দেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা’

0

সারাদেশে ৩১ হাজার পূজামণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষাধিক সদস্য এই পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রতিটি পূজামণ্ডপে প্রহরী হয়ে পাহারা দেবে। যেন কোনো অপশক্তি পূজায় নাশকতামূলক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে।

আজ শুক্রবার দোলাইরপাড়ে নিজ সংসদীয় কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দদের সঙ্গে আলাপের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের সুষম উন্নয়নের জন্য কাজ করছে। আর দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগ-জাপা সবসময় ঐক্যবদ্ভাবে কাজ করবে।

জানা গেছে, বাবলা ব্যক্তিগতভাবে শ্যামপুর-কদমতলীর প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার করে নগদ অনুদান প্রদান করেছেন।

ক্যাসিনো অভিযান ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয় : ওবায়দুল কাদের

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্যাসিনোর সম্পর্কে বলেছেন, এই অভিযান কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা অপরাধীদের বিরুদ্ধে দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং অভিযান শুরু করেছেন। নিজেদের ঘর থেকে, আপন ঘর থেকে তিনি শুরু করেছেন।

আজ শুক্রবার সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, সড়ক ও জনপথেরর সাসেক সড়ক সংযোগ প্রকল্প ব্যবস্থাপক শাহানা ফেরদৌসসহ সড়ক বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

চলমান অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের যেখানেই অপরাধী, দুর্বৃত্তরা চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি হবে, সেখানেই অভিযান চলবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কারভাবে নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার আগে বলে গেছেন আমার এই শুদ্ধি অভিযান কোনোভাবেই শিথিল হবে না, এই অ্যাকশন প্রোগ্রাম চলতেই থাকবে।

তিনি আরো বলেন, পুলিশের কাজ পুলিশ করবে, র‌্যাবের কাজ র‌্যাব করবে। এখানে কাউকে ছোট করা হচ্ছে না। যাকে যে দায়িত্ব দেয়া হবে, সে সেই দায়িত্ব পালন করবে। এখানে কাজ ভাগ করা আছে। র‌্যাবের জন্য স্পেসিফিক দায়িত্ব আছে। আর চাঁদাবাজি- টেন্ডারবাজি থেকে শুরু করে আর কিছু নেই। আমি বলব একটা কথায় যে দুর্বৃত্তায়নের চক্র ভেঙ্গে দিতে প্রধানমন্ত্রীর বদ্ধ পরিকল্প এবং এ ব্যাপারে যা যা করা তা আমরা করবো।

তিনি বেগম খালেদা জিয়ার সম্পর্কে বলেন, বেগম জিয়ার বয়স হয়ে গেছে। এ বয়সে শরীর এবং তিনি সুস্থ সবল থাকবে এমন কথা নয়। তার জন্য চিকিৎসকের দায়িত্বে একটা টিম আছে এবং একটা বোর্ড আছে। তারা মাঝে মাঝে তার পরীক্ষা করে দেখেন। অসুস্থতার বিষয়ে বিএনপি যা বলে তার সঙ্গে চিকিৎসকদের যেরূপ রিপোর্ট তার কোনো মিল নেই। আমি বারবার এ কথা বলার চেষ্টা করেছি, এখন তিনি যদি আদালত থেকে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাওয়ার মত অবস্থা যদি হয়, সেরকম পর্যায়ে তার অবস্থার অবনতি যদি হয় সেটা পরবর্তীতে বিবেচনা করা হবে।

পদ্মায় তীব্র ভাঙন, শিবচরের ৫০ গ্রাম প্লাবিত

0

পদ্মার পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে নদীর ভাঙন। সবচেয়ে বেশি শিকার হচ্ছে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের ইউনিয়নগুলো। এরইমধ্যে প্লাবিত হয়েছে তিন ইউনিয়নের ৫০ গ্রাম। আক্রান্ত হয়েছে একটি মসজিদ ভবন, মাদ্রাসা, সড়ক এবং অসংখ্য ঘরবাড়ি।

ভাঙনে আক্রান্ত হয়েছে বহুতল বিশিষ্ট তিনটি স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন এবং বাজারের বহু স্থাপনা। দ্বিতীয় দফা ভাঙনে এ পর্যন্ত একটি স্কুল ভবনসহ দুইটি স্কুল, একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, একটি বাজার এবং সাড়ে ৩০০ ঘরবাড়ি না নদীতে বিলীন হয়েছে। এর আগে প্রথম দফা ভাঙনে সহস্রাধিক ঘরবাড়ি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে জানা যায়, পদ্মায় পানি কমে উপজেলার চরাঞ্চলের বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও চরজানাজাতে নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বন্দরখোলার কাজীসুরায় একটি পাকা মসজিদ, কাজীরসুরা তাহফিজুল মাদ্রাসা ভাঙনের মুখে পড়ায় মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনের ১০০ মিটারের মধ্যে বন্দরখোলা ইউনিয়নের নূরুউদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, কাজীর সূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিকসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা।

দ্বিতীয় দফা ভাঙনে এ পর্যন্ত কাঁঠালবাড়ির মাগুরখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, হাজরা বাজার, চরজানাজাত মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। ভাঙনের ভয়াবহতা থেকে বাঁচতে আক্রান্তরা কোনমতে অন্যত্র সরে যাচ্ছেন। একদিকে ভাঙন অপরদিকে ঘরে পানি ঢোকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, জিও ব্যাগ ফেলে বন্দরখোলার গুরুত্বপূর্ণ স্থাপনা বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। এ সময় কাঁঠালবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার, চরজানাজাত ইউনয়নের ১০০ পরিবার, বন্দরখোলা ইউনিয়নের ৪৭ পরিবার ও মাদবরচর ইউনিয়নের ১৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ কর্মকর্তারা। আক্রান্ত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। তিনি বলেন, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তিনি সার্বক্ষণিক ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিচ্ছেন।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, পদ্মার ভাঙনের ব্যাপকতা বেড়েছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। ভাঙনকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। নদীভাঙনে আক্রান্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।