Home Blog Page 3457

লোকমান আবার রিমান্ডে

0

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক (ডিরেক্টর ইনচার্জ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবার দুইদিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

সংশ্লিষ্ট প্রসিকিউশন সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও থানার দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

আদালতে শুনানিকালে লোকমানকে রিমান্ডে নেওয়ার কোন যৌক্তিক কারন নেই মর্মে তার আইনজীবী জামিন চান।

অন্যদিকে প্রসিকিউশন থেকে বলা হয়, তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। দুইপক্ষ শুনে হাকিম আসামির জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ সেপ্টেম্বর একই মামলায় দুইদিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। আগের দিন সন্ধ্যায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে।

২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, লোকমান মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে।

কিশোর-কিশোরী সম্মেলন ‘আমরাও বলতে চাই

0

সোমবার সকালে মিরপুরের সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীদের নিয়ে ইউসেপ বাংলাদেশ স্কুলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাতিক্রমী এই আয়োজনে মিরপুর এর বিভিন্ন এলাকার শতাধিক কিশোর- কিশোরী উচ্ছাস ও আনন্দের সাথে অংশগ্রহণ করেন।

উক্ত সম্মেলনে মাসিককালীন পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা, স্বপ্নদোষ, মাতৃকালীন সেবা, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন সাস্থ্য-সেবা, সারভাইকেল ক্যান্সার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিম্তারিত আলোচনা, ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি নাটিকা এবং কোরিওগ্রাফির মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরেন কিশোর-কিশোরীরা।

আলোচনা চলাকালীন অতিথিগণ মাসিককালীন পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। পাশাপাশি কিশোরদের স্বপ্নদোষ যে কোনও অসুখ নয়-তাও বলেন। এছাড়া মাদক এর ভয়াবহতা নিয়ে আলোকপাত করেন। বাল্যবিয়ে প্রতিরোধ ও এই সংক্রান্ত আইন মেনে চলা এবং নিরাপদ মাতৃত্বের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

0

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে পাসের হার ২৩ দশমিক ৮২ ভাগ।

আজ সোমবার দুপুরে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন অংশগ্রহণ করেছিলেন।

জানা গেছে, এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

তাদের মধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ লাখ ১০ হাজার ২৬৬ জন, স্কুল পর্যায়-২ এ ১ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন এবং কলেজ পর্যায়ে ৪ লাখ ৩২ হাজার ৩৩৫ জন প্রার্থী ছিলেন। সারা দেশের ২৪টি জেলা শহরের ৭৭৭টি ভেন্যুতে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুরমা-পদ্মায় পানি বৃদ্ধি

0

সুরমা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টা সুরমা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এই সময়ে কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে।

সতর্কীরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৩৬টি পয়েন্টের পানি হ্রাস ও ৫৫টির সমতল বৃদ্ধি পেয়েছে।

সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ২টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় রোহানপুর স্টেশনে ৬৮ মিলিমিটার, নরসিংদীতে ৬৩ মিলিমিটার, চাঁপাই নবাবগঞ্জে ৫৩ মিলিমিটার, রাঙামাটিতে ৫২ মিলিমিটার এবং ভারতের ভাগলপুরে ৯৩ ও পাটনায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে। দুর্নীতির কোনো তথ্য পেলেই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আমরা জাতীয় নিরাপত্তা সেল গঠন করেছি এবং তাঁদের সময় মত নির্দেশনা প্রদান করছি। এই অভিযান চলতে থাকবে এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকেলে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিানিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত বক্তৃতা করেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শেখ হাসিনা বলেন, প্রকল্প প্রস্তুতি থেকে শুরু করে প্রকল্পের কাজ পাওয়ার জন্য অর্থ বিতরণের সুযোগ নিয়ে কিছু লোক বিপুল সম্পদের মালিক বনে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, এই অর্থ চটের বস্তাতেও লুকিয়ে রাখা হচ্ছে এবং ওয়ান ইলাভেনের পট পরিবর্তনের পর আমরা এটা দেখেছি।

শেখ হাসিনা বলেন, হঠাৎ করে যে সম্পদ আসে তা দেখানো কিছু মানুষের স্বভাব। আমাদের সমাজের এই অংশটিকে আঘাত করতে হবে।

জনগণের জন্যই তাঁর রাজনীতি এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছেন উল্লেখ করে তিনি বলেন, আমি সব সময় জনগণের মঙ্গলের কথাই চিন্তা করি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমার দল এবং সমাজের ওপর ক্ষতিকারক কোন প্রভাব পড়ছে কিনা সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। আমাকে সেটা মোকাবেলাও করতে হবে। যে কারণে আমি এই অভিযান চালাচ্ছি (দুর্নীতিবিরোধী)।

কিছু লোক এই অভিযান পরিচালনায় তাঁর ওপর অখুশি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিন্তু, আমি এটার পরোয়া করি না কেননা আমার ক্ষমতা এবং সম্পদের প্রতি কোনো মোহ নেই।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে। যদিও এজন্য কোন বিশেষ কমিটি গঠনের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দুর্নীতির কোনো তথ্য পেলেই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আমরা জাতীয় নিরাপত্তা সেল গঠন করেছি এবং তাঁদেও সময় মত নির্দেশনা প্রদান করছি। এই অভিযান চলতে থাকবে এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, তিনি চান যে, দেশের প্রত্যেক মানুষের উন্নত ও সুন্দর জীবনযাপন করবে। এই সুযোগে কিছু সংখ্যক মানুষ সমাজকে বিষাক্ত করবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমি এই নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, দেশে খেলাধূলার উন্নয়নে ক্রীড়াসামগ্রীর আমদানি খুবই ভালো। কিন্তু এটা অকল্পনীয় যে, ক্রীড়াসামগ্রী আমদানীর নামে জুয়ার জিনিসপত্র আনা হবে।

শেখ হাসিনা বলেন, দেশে যে কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির তৎপরতা প্রতিরোধে সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা এই অভিযানে প্রায় সফলতার দ্বারপ্রান্তে। এখন আমরা দুর্ণীতিবিরোধী অভিযান শুরু করেছি।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে বহু প্রকল্প তৈরি ও এসব প্রকল্পে অর্থ বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় হবে এবং এসব কাজও সম্পন্ন হবে নির্বিঘ্নে। এতে কোন অনিয়ম হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। এর ফলে আমরা যেভাবে দেশের উন্নয়নের চিন্তা করছি, তা সম্পন্ন হবে না।

রোহিঙ্গা ইস্যু
রোহিঙ্গা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার এ সমস্যার সৃষ্টি করেছে এবং তাদেরকে এর দায়ভার গ্রহণ করতে হবে।

তিনি বলেন, তারা যে কথাই বলুক না কেন, মিয়ানমারই এই সমস্যার সৃষ্টি করেছে এবং তাদেরকেই এর সমাধান দিতে হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানকারী মিয়ানমারের নেতার বক্তৃতায় রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশের দাবিকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাদের নাগরিক অন্য দেশের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, এটা হচ্ছে মিয়ানমারের জন্য লজ্জা, অসম্মান এবং একই সঙ্গে তাদের দুর্বলতা।

তিনি বলেন, এটা আমাদের কাছে খুব বড় প্রশ্ন যে, কেন তারা তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিচ্ছে না।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে তাদের উপর আন্তর্জাতিক চাপও সৃষ্টি হচ্ছে।

প্রধানমন্ত্রী বলে, রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের আস্থা সৃষ্টি করতে হবে, যেন তারা বাসভূমিতে ফিরে যায়। এটা মিয়ানমারের জন্য লজ্জা যে, নিজের দেশের ওপর তাদের কোন আস্থা নেই।

ট্রাম্পকে চিঠি প্রদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন যে, তিনি জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্ন ভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে একটি চিঠি দিয়েছেন।

এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্রে অবস্থানকারী জাতির পিতার খুনীদের ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। মূলত এ বিষয়ে তাকে (ট্রাম্প) চিঠি দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র সব সময় খুবই সোচ্চার। তাহলে কী করে এই দেশে (যুক্তরাষ্ট্র) জাতির পিতা, নারী ও শিশু হত্যাকারীরা থাকতে পারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, একজন খুনী কানাডায় রয়েছে। বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে। আমরা সবাইকে খুনিদের ফেরত পাঠাতে অনুরোধ করেছি। এই খুনীরা ওইসব দেশের জন্যও নিরাপদ নয়।

প্রধানমন্ত্রী বলেন, ওই দেশগুলো বঙ্গবন্ধুর খুনীদের প্রত্যার্পণ করলে তখন বাংলাদেশের আদালতের রায় কার্যকর করা সম্ভব হবে।

ঋণফেলাপী ও শেয়ার বাজার ইস্যু
প্রধানমন্ত্রী বলেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান দেশে ঋণ খেলাপি চর্চা শুরু করেছিলেন।

তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের পর জিয়াউর রহমান বলেছিলেন যে, অর্থ কোন সমস্যা নয় এবং তিনি ঋণ পরিশোধ না করার সংস্কৃতি চালু করেছিলেন।

শেখ হাসিনা আরো বলেন, এই সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করছে।

ব্যাংকে উচ্চ সুদের হারের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকের অধিক সুদের কারণে অনেকের পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব হয় না। ফলে তারা ঋণ খেলাপি হয়।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে মনে করেন যে, ঋণ পরিশোধ করার প্রয়োজন নেই। অনেক কোম্পানী রয়েছে যারা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। কিন্তু তারা ঋণ পরিশোধ করছেন না।

তিনি বলেন, সম্প্রতি আপনারা দেখেছেন যে গ্রামীন ফোন কি করছে। তারা কর পরিশোধ করে না এবং যখন করের পরিমাণ বিপুল হয়ে দাঁড়ায়, তখন তারা বলে যে আসুন আলোচনা করি। আপনি একবার বা দু’বার তা করতে পারেন। কিন্তু বারবার তা করতে পারেন না।

শেখ হাসিনা বলেন, আরেকটি সমস্যা রয়েছে। ২০০৭ সালে জরুরি অবস্থা ঘোষণা করার সময় অনেক ব্যবসায়ী ঋণ খেলাপি হয়েছে। কারণ, তারা সেই সময় গ্রেফতার হয়েছিলেন বা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, আমরা তাদেরকে একটা সুযোগ দিয়েছিলাম যাতে তারা তাদের শিল্প কারখানা চালাতে পারেন এবং ব্যবসা বাণিজ্য বিঘ্নিত না হয় যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাতে ঋণ খেলাপি সৃষ্টি না হয় সে লক্ষে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহন করছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ব্যাংকের সুদের হার এককের ঘরে নামিয়ে আনার নির্দেশ দিয়েছি এবং রাষ্ট্রচালিত ব্যাংকগুলো এই নির্দেশ অনুসরণ করছে।

স্টক মার্কেট সম্পর্কে শেখ হাসিনা বলেন, এতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন শেয়ারগুলো লাভজনক আর কোনগুলো নয়। এসব বিবেচনা করেই তাদেরকে শেয়ার ক্রয় করতে হবে। সরকার শেয়ার বাজারের ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে অনেকবার শেযার বাজারে ধস নেমেছে। তারপর বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে।

বাংলাদেশ মিশন খোলা
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহন করার পর সরকার বিভিন্ন দেশে মিশনের নিজস্ব ভবন নির্মানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও, বঙ্গবন্ধু পরিকল্পনা গ্রহন করেছিলেন এবং আমরা ওয়াশিংটনে চ্যান্সারী ভবন নির্মান করেছি। নিউইয়র্ক মিশনের জন্য আমরা একটি ভবন ক্রয় করেছি। নিউ ইয়র্কে আমাদের নিজস্ব ভবনে কনসুলেট অফিস স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে, লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে তাঁর অংশগ্রহন, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান, জাতিসংঘ মহসচিব আন্তোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং থাই প্রধানমন্ত্রী প্রযুত ও-চা সহ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সাক্ষাতের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন।

মিয়ানমার থেকে এসেছে ২ জাহাজ পেঁয়াজ : বাণিজ্য সচিব

0

পেঁয়াজ নিয়ে মিয়ানমার থেকে দুটি জাহাজ বন্দরে এসেছে। এছাড়া সরকারের হাতে এ মুহূর্তে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে জানিয়ে এ মুহূর্তে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ে যারা কারসাজি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্য সচিব।

এ সময় টিসিবি’র মাধ্যমে ৩৫টি ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। মিয়ানমার থেকে দুইটি জাহাজ বন্দরে এসেছে। একটির পণ্য খালাস হয়েছে বলেও জানান তিনি।

পেঁয়াজের দাম নিয়ে যারা কারসাজি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিশর ও তুরস্ক থেকে শিগগিরই এলসি করা পেঁয়াজ দেশে পৌঁছাবে বলেও জানান বাণিজ্য সচিব।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া খোলা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম পৌঁছেছে ১০০ থেকে ১১০ টাকায়।

আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান। তিনি বলেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না।

নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধুর খুনীকে ফেরত আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। এমনকি দলীয় লোক হলেও ছাড় পাবে না বলে তিনি জানান।

দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

অভয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পটকা জব্দ করেছে র‌্যাব, আটক ১

0

যশোরের অভয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পটকা জব্দ করেছে র‌্যাব-৬ যশোর। এ সময় পল্লব দত্ত (২৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের চুড়িপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক পল্লব দত্ত নওয়াপাড়া বাজারের সাধন স্টোরের মালিক মৃত শিশির দত্তের ছেল।

র‌্যাব-৬ যশোরের কম্পানি কমান্ডার লে. কর্নেল মাহামুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে নওয়াপাড়া বাজারের চুড়িপট্টির গোবিন্দ স্টোর ও সাধন স্টোরে অভিযান চালানো হয়।

এ সময় গোবিন্দ ও সাধন স্টোরের শো-রুম এবং গুদামে তল্লাশী চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ বিস্ফোরক দ্রব্য (ভারতীয় পটকা) উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ স্টোরের মালিক আনন্দ দত্ত পালিয়ে গেলেও সাধন স্টোরের মালিক মৃত শিশির দত্তের ছেলে পল্লব দত্তকে আটক করা হয়।

ফুটবল খেলাকে কেন্দ্র করে কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

0

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বাংলা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাঠে খেলা-চলাকালে ফাউল করাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে বাংলা বিভাগের রিয়াদ, আব্দুর রহমান, সাকিবসহ কয়েকজন শিক্ষার্থী মাঠে ঢুকে মার্কেটিং বিভাগের এক খেলোয়াড়কে ধাক্কা দেয়। পরে দু’পক্ষে উত্তেজনা শুরু হলে আয়োজক কমিটি প্রায় ২০ মিনিটের মতো খেলা বন্ধ রাখে। পরবর্তীতে খেলা শেষ হলে পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।

এ সময় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা থামাতে গেলে তাদেরকেও মারধর করে তারা। এতে শাখা ছাত্রলীগের ইমাম হোসেন মাসুম, জুনায়েদ আহমেদসহ কয়েকজন নেতা-কর্মীকে মারধর করলে তারা বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী বিজয়কে বেধড়ক মারধর করে। পরে বিজয়কে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে হস্তান্তর করা হয়। এসময় নৃবিজ্ঞানের ১২তম ব্যাচের তানজীম হোসেন সোহাগ, বাংলা ১০ম ব্যাচের বিজয়সহ দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

ছাত্রলীগ নেতা মাসুম বলেন, ‘মারামারি চলাকালে আমি থামাতে গেলে কেউ একজন ধাক্কা দেয় এবং আরেকজন আমার পেটে ছুরি জাতীয় কিছু দিয়ে জখম করে। এতে আমার পেটের কিছু অংশ কেটে যায়। তখন উত্তেজিত অবস্থায় হয়তো কাউকে ধাক্কা দিয়েছিলাম।’

আরেক ছাত্রলীগ নেতা জুনায়েদ বলেন, ‘আমি ঠেকাতে গেলে বাংলা বিভাগের শিক্ষার্থীরা আমাকে মারধর করে। পরে মারধর থামাতে অনেককেই সরাতে হয়েছে।’ আহত বিজয়কে মারার কথা তিনি অস্বীকার করেন।

এছাড়া সংঘর্ষের সময় মাঠে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুন নাহার। তিনি বলেন, ‘মারামারির মাঝে এক শিক্ষার্থীর হাতে একটি পিস্তল দেখেছি। ছেলেটিকে দেখলে আমি চিহ্নিত করতে পারবো। প্রক্টরিয়াল বডি থেকে ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বসেছি। আগ্নেয়াস্ত্রের বিষয়টি কোনো ম্যাম অভিযোগ করলে এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। আমি কারও কাছে অস্ত্র আছে বলে শুনিনি। কোন ম্যাম অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।’

জিম্বাবুয়েকে হারিয়ে নবাগত সিঙ্গাপুরের ইতিহাস

0

আন্তর্জাতিক ক্রিকেটের একসময়ের শক্তিশালী দল জিম্বাবুয়েকে হারিয়ে দারুণ চমক দিয়েছে নবাগত সিঙ্গাপুর। আর যা কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম জয়ের ইতিহাস।

গতকাল রবিবার দিবাগত রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় সিঙ্গাপুর। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানের ‘পাহাড়’ গড়তে সক্ষম হয় সিঙ্গাপুর।

বৃষ্টির কারণে ১৮ ওভারের খেলায় দলীয় ৬৮ রানের মধ্যে দুই ওপেনার রোহান রঙ্গরজন ও সুরেন্দ্রন চন্দ্রমোহনকে হারিয়ে বসে সিঙ্গাপুর। আউট হওয়ার আগে রোহান ৩৯ ও সুরেন্দ্রন ২৩ রান করেন। এরপরে তৃতীয় উইকেটে নামা অরিত্র দত্তও দ্রুতই ফিরে যান। কিন্তু মিডেল অর্ডারে নামা টিম ডেভিড ও মানপ্রিত সং মিলে ৪১ রান যোগ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। ফলে শেষের দিকে টানা উইকেট পড়লেও ১৮১ রানের বড় সংগ্রহ পেয়ে যায় সিঙ্গাপুর।

জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল ৩টি এবং রিচার্ড এনগারাভা ২টি উইকেট শিকার করেন।

সিঙ্গাপুরের ছুড়ে দেওয়া ১৮২ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করেন রেগিস চাকাভা ও সিন উইলিয়ামস। মাত্র ১৯ বলে ৪৮ রান করে চাকাভা বিদায় নিলে টিনোটেন্ডা মুতম্বদজিকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন উইলিয়ামস। তৃতীয় উইকেটে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন তারা।

অধিনায়ক উইলিয়ামস ৩৫ বলে ৬৬ ও মুতম্বদজি ২৫ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর সেই চাপ থেকে বের হতে পারেনি দলটি।

শেষেরদিকে বলের সাথে পাল্লা দিয়ে রানের গতি ধরে রাখতে পারছিলেন না কেউই। আর তাই ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারেনি জিম্বাবুয়ে। নির্ধারিত ১৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান।

সিঙ্গাপুরের পক্ষে ২টি করে উইকেট নেন আমজাদ মাহবুব ও জনক প্রকাশ।
সংক্ষিপ্ত স্কোর:
সিঙ্গাপুর ১৮১/৯ (১৮ ওভার)
মানপ্রীত ৪১, ডেভিড ৪১, রোহান ৩৯
বার্ল ২৪/৩, এনগারাভা ৪৮/২

জিম্বাবুয়ে ১৭৭/৭ (১৮ ওভার)
উইলিয়ামস ৬৬, চাকাভা ৪৮, মুতম্বদজি ৩২।
আমজাদ ২/২০।