Home Blog Page 3467

অবিলম্বে রোহিঙ্গা সংকটের অবসান ঘটাতে হবে : মাহাথির

0

মালয়েশিযার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ রোহিঙ্গাদের ওপর নেমে আশা দুর্দশা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশ ও আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে রোহিঙ্গা সংকটের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, আমাদের এ সংকটের অবসান ঘটাতে হবে এবং তা এখনই করতে হবে।

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা সংকটের ওপর বাংলাদেশ ও ওআইসির যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে মাহাথির মোহাম্মাদএ কথা বলেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. মাহাথির বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখনো ভাল কিছু নয়। অনেক রোহিঙ্গা ব্যক্তি রাখাইনের অভ্যন্তরীণ-বাস্তচ্যুত শিবিরে (আইডিপি) বাস করছে এবং দিনে দিনে তারা নিস্তেজ হয়ে পড়ছে।

তিনি বলেন, এটা স্পষ্ট যে মিয়ানমার সরকার এই সঙ্কটের সমাধান করতে রাজি নয়। সুতরাং এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতি নিয়ে কিছু করতে হবে।

তিনি বলেন, বিশ্ব যখন অতীতের কুখ্যাত বন্দী শিবিরগুলোর সঙ্গে আইডিপি ক্যাম্পগুলোর মিল খুঁজে পেল, তখন মিয়ানমার সরকার দ্রুত তা অস্বীকার করেছে।

তিনি প্রশ্ন করেন, মিয়ানমারের কাছে গোপন করার মতো কিছু যদি না থাকে, তাহলে মিয়ানমার কর্তৃপক্ষ জাতিসংঘ কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের রাখাইনের পরিস্থিতি দেখতে যেতে বাধা দিচ্ছে কেন?

তিনি বলেন, জাতিসংঘ কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের পরিদর্শনের জন্য অবাধে সেখানে যাতায়াত করতে এবং শিবিরগুলোতে বাস করা মানুষদের সহায়তা করতে দিন। সংকট সমাধানের অযোগ্য হয়ে ওঠার আগেই মিয়ানমারের উচিত তা নিরসন করা। তিনি বলেন প্রত্যাবাসন হওয়া উচিৎ প্রথম অগ্রাধিকার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, কিছু শরণার্থীকে প্রত্যবাসনের জন্য দুইবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এর কারণগুলো সুস্পষ্ট। শরণার্থীরা প্রত্যাবাসনকে নিরাপদ মনে না করলে কেউ ফিরে যাবে না।

ড. মাহাথির বলেন, মালয়েশিয়া প্রত্যাবাসনকে জোর দিয়ে যেতে থাকবে। তিনি বলেন, রোহিঙ্গাদের একটি নিরাপদ স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অধিকার দিয়ে মিয়ানমারের নাগরিকত্ব প্রদান সম্পন্ন করেই কেবলমাত্র এই সংকট নিরসন করতে হবে।

তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ ভয়, বিদ্বেষ ও সহিংসতা উস্কে দেয়ার জন্য রোহিঙ্গাদের ইস্যুটিকে ব্যবহার করেছে।

ড. মাহাথির বলেন, সুতরাং শুধুমাত্র নাগরিকত্ব দিতে হবে এই বিবেচনা থেকেই এটি করা হয়েছে যা অগ্রহণযোগ্য। এটা স্পষ্ট যে জবাবদিহিতা নিশ্চিত করতে মিয়ানমারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ড. মাহাথির আরও বলেন, এই ধরণের উদ্যোগ কিভাবে কাজ করবে তবে কি নৃশংসতার জন্য দায়ী অপরাধীরদের এই ধরণের কর্মকান্ড সিস্টেমের অংশ?

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ভূমিকা পালন করা উচিত। এটি ভবিষ্যতে মানবসৃষ্ট দুর্দশা রোধ করার আশা নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল। তাই, এর নীরবতা বধিরতারই নামান্তর।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের পদক্ষেপ ছাড়া, সংকটের সমাধান এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অন্যদের অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ড. মাহাথির বলেন, আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক প্রচেষ্টা গ্রহণের জন্য মালয়েশিয়া ওআইসির প্রশংসা করেছে। অপরাধীরা যে জঘন্য অপরাধ করেছে তা থেকে রেহাই না পায়, এটি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আদালতে বিচারের বিষয়টি আনার সিদ্ধান্তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, অন্যান্য দেশগুলো ওআইসিকে সমর্থন করবে।

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার মানবিক সহায়তার কথা তুলে ধরে ড. মাহাথির বলেন, আমরা আমাদের সাধ্যের মধ্যে রোহিঙ্গাদের সহায়তায় প্রচেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, মালয়েশিয়া এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং এর পক্ষে যতটা সম্ভব করবে।

রোহিঙ্গাদের উপর নির্মমতাকে কম্বোডিয়ার গণহত্যার সাথে তুলনা করে তিনি বলেন, আসুন, আমরা খোলামেলাভাবে এই ব্যাপারে কথা বলি। রাখাইন রাজ্যে যা হয়েছে তা হচ্ছে গণহত্যা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সেখানে গণহত্যা, ব্যাপক গণধর্ষণ ও অন্যান্য বড় ধরনের মানবাধিকার লংঘিত হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা দেশ থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এজন্য আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাচ্ছি।

হুইপের নামে অভিযোগকারী পুলিশ বরখাস্ত, মামলা দায়ের

0

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ এনেছিলেন পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা প্রচার করেন। সরকারি কর্মকর্তার এ কর্মকাণ্ডে বিব্রত পুলিশ সদর দপ্তর তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছে। এছাড়া সাইফুল আমিনের বিরুদ্ধে বুধবার ডিজিটাল আইনে মামলা হয়েছে।

সূত্র জানায়, বিস্তর অালোচনার জন্ম দেয়া পুলিশ কর্মকর্তা সাইফুল আমিনের বিরুদ্ধে বুধবার ডিজিটাল আইনে মামলা হয়েছে। মামলাটি করেছেন হুইপ সামশুল হক চৌধুরী। সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহন করেছেন। আদালত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে ৩০ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

হুইপ শামসুল হক চৌধুরী চট্রগ্রামে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন দাবি করে ২০ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস দেন সাইফুল আমিন। বর্তমানে এপিবিএন-এ কর্মরত সাইফুল আমিন এক সময় চট্রগ্রামে চাকুরি করেছেন। হুইপের বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে পুলিশ সদর দপ্তর বিব্রতকর অবস্থায় পড়ে যায়। অবশেষে তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহা পরিদর্শক আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করা তথা অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক ঢাকার উত্তরা-১৩ এপিবিএনে কর্মরত সাইফুল আমিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এদিকে পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ব্যাপারে মিথ্যাচারের প্রতিবাদে পটিয়ায় উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সভা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী। পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সভা পরিচালনা করেন। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রদীপ দাশ, দেবব্রত দাশ, রাশেদ মনোয়ার, ডা.তিমির বরণ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ তিনজন গ্রেপ্তার

0

রাজধানীর ফকিরাপুল হতে ৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইয়াকুব(৫৫), হাসান আহম্মেদ(৩৬) ও মোঃ রুবেল (৩৩)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে তিনটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সংলগ্ন ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৫৯ হাজার ভারতীয় রুপিসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের ব্যবহৃত সিএনজিটিও জব্দ করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত ভারতীয় রুপি এসএ পরিবহণের মাধ্যমে দুবাই হতে ঢাকায় এসেছে। তবে প্রাপ্ত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আয়োজিত মধ্যাহ্নভোজের সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে লোট্টে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায়ও যোগ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে চার দফা প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

0

প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি এই বিষয়ে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে চারদফা প্রস্তাব উত্থাপন করবেন।

প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাবগুলো আমি জাতিসংঘের চলতি ৭৪তম অধিবেশনে উত্থাপন করবো সেগুলো উল্লেখ করছি। যেগুলো হচ্ছে-

১। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে অবশ্যই তাদের রাজনৈতিক ইচ্ছে সুস্পষ্ট করতে হবে। এজন্য রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কর্তৃপক্ষ কী করছে সেটাও সুস্পষ্টভাবে বলতে হবে।

২। বৈষম্যমূলক আইন ও চর্চা পরিত্যাগ করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন রাজ্যে ‘যাও এবং দেখ’ এই নীতিতে পরিদর্শনের অনুমতি দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।

৩। রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেসামরিক পর্যবেক্ষক মোতায়েন করে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই রোহিঙ্গাসহ সবার নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা বিধান করতে হবে।

৪। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্য নিশ্চিত করতে হবে যে, রোহিঙ্গা সংকটের মূল কারণ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা দূর করা হয়েছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠানে এই ঘোষণা প্রদান করেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং ওআইসি সেক্রেটারিয়েট যৌথভাবে জাতিসংঘ সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতীতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনেও তিনি রোহিঙ্গা সংকট নিরসরনে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছিলেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সেই প্রস্তাবে কফি আনান কমিশনের সুপারিশ সমূহের পরিপূর্ণ বাস্তবায়ন সহ রাখাইন রাজ্যে একটি বেসামরিক নিরাপদ পর্যবেক্ষন এলাকা প্রতিষ্ঠার প্রস্তাবও ছিল।

প্রধানমন্ত্রী পুনর্বক্ত করেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক সমস্যা। এর মূল মিয়ানমারে গভীর প্রথিত। সুতরাং এ সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই খুঁজে পেতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড.মাহাথির মোহাম্মদ,ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমেন এবং সৗদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ড.ইব্রাহিম বিন আব্দুলআজিজ আল-আসাফ ও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধিরা যোগদান করেন। যারমধ্য রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,কানাডা, জার্মানী,বেলজিয়াম,ইউরোপীয় ইউনিয়ন,সুইডেন, নেদারল্যান্ড, তুরস্ক,সিঙ্গাপুর,কুয়েত,সার্বিয়া, ফিলিপাইন এবং গাম্বিয়া থেকে আগত অতিথিবৃন্দ।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক সহায়তা এবং অন্যান্য সহযোগিতা রোহিঙ্গাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো সমাধান করে। তবে, রোহিঙ্গা সংকট সমাধানে এর স্থায়ী সমাধান বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘রোহিঙ্গাদের অবশ্যই তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে হবে, যেখানে তারা শতাব্দির পর শতাব্দি বসবাস করেছিল,’বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দু:খজনক যে, রোহিঙ্গা সমস্যার কোনরকম সমাধান ছাড়াই আমরা আরো একটি বছর পার করে দিয়েছি। মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে নিপীড়িত রোহিঙ্গাদের দুর্দশা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী রোহিঙ্গারা নৃশংস অপরাধের শিকার হচ্ছে।

তিনি বলেন, টেকসই, নিরাপদ এবং স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।

প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের চলমান কার্যক্রম অনুসরণ করছে। আমরা বিশ্বাস করি যে, ওআইসি তাঁর জবাবদিহিতা সম্পর্কিত অ্যাড-হক মন্ত্রিপরিষদ কমিটির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা পূরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বছরের ৩১ মে মক্কা আল মুকাররমায় অনুষ্ঠিত ১৪ তম ওআইসি সম্মেলনের যৌথ ঘোষণা’র প্রশংসা করে।

এতে বলা হয় গাম্বিয়ার নেতৃত্বাধীন অ্যাডহক মন্ত্রিপরিষদ কমিটি আন্তর্জাতিক অপরাধ আদালতে ওআইসি’র পক্ষে মামলা করার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। আমরা বিশ্বাস করি ওআইসি’র যৌথ ঘোষণা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের এটাই সময়, বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, জোরপূর্বক নির্বাসিত ১১ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের সীমান্ত খুলে দিয়েছিলাম, যা ইসলামের নৈতিক শিক্ষা।

প্রধানমন্ত্রী বলেন, আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের মৌলিক প্রয়োজনগুলো মেটাতে এবং তাঁদের দেশে ফেরত না যাওয়া অবদি সম্ভব সকল ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে বাংলাদেশ।

তিনি বলেন, রোহিঙ্গারা ৬ হাজার ৮ ’শ একরের বেশি বনভূমিতে আশ্রয় নিয়েছে, যাতে বাস্তুসংস্থান ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আশ্রয়, খাদ্য, স্বাস্থ্য সেবা, পানি, স্যানিটেশনসহ রোহিঙ্গাদের সবধরনের মানবিক সহায়তা দিচ্ছি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোর আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয় সাধনে বিপুল সংখ্যক বেসরকারী খাতের জনবলকেও সম্পৃক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সড়ক-বিদ্যুৎ সরবরাহসহ নতুন ও অতিরিক্ত অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সেখানে ২১৯টি মেডিক্যাল সুবিধা স্থাপন করা রয়েছে। যার মধ্যে ৫০টি সরকারিভাবে পরিচালিত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এখন পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যক্ষ সহায়তার জন্য সরকারের কোষাগার থেকে প্রায় ১২০ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করা হয়েছে।

তিনি বলেন, অন্যান্য ব্যবস্থার মধ্যে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ পর্যন্ত সরকারি তালিকাভুক্ত ৩৯ হাজার ৮৪১ জন রোহিঙ্গা এতিম শিশুর দায়িত্বভার গ্রহণ করেছে। এছাড়া তিনি তাঁর বিশেষ ত্রাণ তহবিল থেকে রোহিঙ্গা ত্রাণ শিবির স্থাপন করা কক্সবাজারের স্থানীয় জনসাধারণের জন্য আড়াই মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য প্রদান করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অধিক ঘনবসতির সমস্যা সমাধান এবং মানবিক সেবার সুবিধার্থে সুরক্ষার সমস্ত বিধান রেখে রোহিঙ্গাদের জন্য আমরা ভাসানচরের উন্নয়ন করেছি।

তিনি বলেন, মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ভাসানচরে উন্নত আবাসন এবং জীবিকার সুযোগও থাকবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখনো ভাল কিছু নয়। অনেক রোহিঙ্গা ব্যক্তি রাখাইনের অভ্যন্তরীণ-বাস্তচ্যুত শিবিরে (আইডিপি) বাস করছে এবং দিনে দিনে তারা নিস্তেজ হয়ে পড়ছে।

তিনি বলেন, বিশ্ব যখন অতীতের কুখ্যাত বন্দী শিবিরগুলোর সঙ্গে আইডিপি ক্যাম্পগুলোর মিল খুঁজে পেল, তখন মিয়ানমার সরকার দ্রুত তা অস্বীকার করছে।

তিনি প্রশ্ন করেন, মিয়ানমারের কাছে গোপন করার মতো কিছু যদি না থাকে, তাহলে মিয়ানমার কর্তৃপক্ষ জাতিসংঘর কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের রাখাইনের পরিস্থিতি দেখতে যেতে বাধা দিচ্ছে কেন?

তিনি বলেন, জাতিসংঘের কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের পরিদর্শনের জন্য অবাধে সেখানে যাতায়াত করতে এবং শিবিরগুলোতে বাস করা মানুষদের সহায়তা করতে দিন। মিয়ানমারের উচিত সংকট সমাধানের অযোগ্য হয়ে ওঠার আগেই তা নিরসন করা উল্লেখ করে তিনি বলেন প্রত্যাবাসন হওয়া উচিৎ প্রথম অগ্রাধিকার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, কিছু শরণার্থীকে প্রত্যবাসনের জন্য দুইবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এর কারণগুলো সুস্পষ্ট। শরণার্থীরা প্রত্যাবাসনকে নিরাপদ মনে না করলে কেউ ফিরে যাবে না।

ড. মাহাথির বলেন, মালয়েশিয়া প্রত্যাবাসনকে জোর দিয়ে যেতে থাকবে। তিনি বলেন, রোহিঙ্গাদের একটি নিরাপদ স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অধিকার দিয়ে মিয়ানমারের নাগরিকত্ব প্রদান সম্পন্ন করেই কেবলমাত্র এই সংকট নিরসন করতে হবে।

তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ ভয়, বিদ্বেষ ও সহিংসতা উস্কে দেয়ার জন্য রোহিঙ্গাদের ইস্যুটিকে ব্যবহার করেছে।

ড. মাহাথির বলেন, সুতরাং শুধুমাত্র নাগরিকত্ব দিতে হবে এই বিবেচনা থেকেই এটি করা হয়েছে যা অগ্রহণযোগ্য। এটা স্পষ্ট যে জবাবদিহিতা নিশ্চিত করতে মিয়ানমারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ড. মাহাথির আরও বলেন, এই ধরণের উদ্যোগ কিভাবে কাজ করবে তবে কি নৃশংসতার জন্য দায়ী অপরাধীরদের এই ধরণের কর্মকান্ড সিস্টেমের অংশ?

তিনি বলেন, এটা স্পষ্ট যে মিয়ানমার সরকার এই সঙ্কটের সমাধান করতে রাজি নয়। সুতরাং এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতি নিয়ে কিছু করতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ভূমিকা পালন করা উচিত। এটি ভবিষ্যতে মানবসৃষ্ট দুর্দশা রোধ করার আশা নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল। তাই, এর নীরবতা বধিরতারই নামান্তর।

তিনি বলেন, সিকিউরিটি কাউন্সিলের পদক্ষেপ ছাড়া, সংকটের সমাধান এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অন্যদের অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ড. মাহাথির বলেন, আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক প্রচেষ্টা গ্রহণের জন্য মালয়েশিয়া ওআইসির প্রশংসা করেছে। অপরাধীরা যে জঘন্য অপরাধ করেছে তা থেকে রেহাই না পায়, এটি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আদালতে বিচারের বিষয়টি আনার সিদ্ধান্তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, অন্যান্য দেশগুলো ওআইসিকে সমর্থন করবে।

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার মানবিক সহায়তার কথা তুলে ধরে ড. মাহাথির বলেন, আমরা আমাদের সাধ্যের মধ্যে রোহিঙ্গাদের সহায়তায় প্রচেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, মালয়েশিয়া এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং এর পক্ষে যতটা সম্ভব করবে।

মাহাথির আরো বলেন, আমরা আশা করি রোহিঙ্গাদের এই দুর্দশা শেষ করতে অন্যান্য দেশও বাংলাদেশ ও আমাদের পাশে দাঁড়াবে। আমাদের এখনই এই সংকটের অবসান ঘটাতে হবে।

রোহিঙ্গাদের উপর নির্মমতাকে কম্বোডিয়ার গণহত্যার সাথে তুলনা করে তিনি বলেন, আসুন, আমরা খোলাখুলিভাবে এই ব্যাপারে কথা বলি। রাখাইন রাজ্যে যা হয়েছে তা হচ্ছে গণহত্যা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সেখানে গণহত্যা, ব্যাপক গণধর্ষণ ও অন্যান্য বড় ধরনের মানবাধিকার লংঘিত হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা দেশ থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এজন্য আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাচ্ছি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন স্বাগত বক্তব্য পেশ করেন। বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলোপমেন্ট ডিজঅর্ডার্স-এর সায়মা ওয়াজেদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান, মুহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আলোচনায় অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন।

মোমেন আরো বলেন, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন চান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১১ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দেয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে আলোচকদের সবাই মিয়ানমারকে তাদের এই নাগকিদের ফিরিয়ে নিতে রাজি করাবে বলে আশ্বস্ত করেন।

তিনি বলেন, আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের অর্জন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব আয়োজিত একটি অঙ্গীকার অধিবেশনের পর এটি অনুষ্ঠিত হয়। এ সময় ওআইসিভুক্ত বিভিন্ন দেশ ইউএনএইচসিআর-কে মোট ২৭০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেয়।

ই-পাসপোর্ট চালু হবে ডিসেম্বরে : অর্থমন্ত্রী

0

আগামী ডিসেম্বরে ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আশা করা যাচ্ছে এটি বাস্তবায়নে জার্মানির যে কোম্পানি কাজ করছে তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে। তারপর তা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

এর আগে ই-পাসপোর্ট চালু করতে দুই দফা তারিখ নির্ধারণ করেও তা চালু করা সম্ভব হয়নি। তাই ই-পাসপোর্ট চালু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাসপোর্ট সেবা অব্যাহত রাখতে ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ২০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

চলতি বছর ১ জানুয়ারি ই-পাসপোর্ট চালুর প্রথম লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। কিন্তু পরে তারিখ পুনঃনির্ধারিত হয় ১ জুলাই।

ক্যাসিনো ইস্যুতে রাশেদ খান মেননকে আইনি নোটিশ

0

ক্যাসিনো ইস্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেননসহ পাঁচ জনের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান।

এই নোটিশের পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানা গেছে।

ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে সম্প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও সংসদ সদস্য রাশেদ খান মেননসহ অনেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তাই জনস্বার্থে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি জানান, রাশেদ খান মেনন সরাসরি ক্যাসিনোতে জড়িত। ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়াম্যান তিনি। কিন্তু রহস্যজনকভাবে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।

সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ছাড়াও হুইপ শামসুল হক চৌধুরী, পর্যটন সচিব মহিবুল হক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

জিয়া মদ-জুয়া চালু করেছেন: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ এনেছেন, আবার মদ-জুয়াও চালু করেছেন। মানুষ এখন অনেক সচেতন, এসব বোঝে। বিএনপিই দেশে মদ-জুয়া চালুর হোতা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিবস উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান অভিযান প্রশংসনীয়। কিন্তু, যারা এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন না, প্রশংসা করছেন না, এটি রাজনৈতিক হীনমন্যতা।

দেশ থেকে অনাচার নির্মূলে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে অনুরোধ করবো- আসুন, আমরা দেশের জন্য কাজ করি। ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না।

চুনোপুঁটি-রাঘববোয়াল কেউ রেহাই পাবে না : ওবায়দুল কাদের

0

দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস শুটিং ক্লাব পয়েন্টে নবনির্মিত আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। কোনো দুর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না।
সেতুমন্ত্রী বলেন, হাওয়া ভবনই ক্যাসিনোর জন্মস্থান, এটা অনেকেই জানেন। কাজেই এ প্রশ্নের জবাব প্রথমে ফখরুল সাহেবকেই দিতে হবে। মদ ও জুয়া বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। কিন্তু পরে সেই মদ জুয়ার প্রবর্তন করেছে বিএনপি সরকার। কাজেই একথা বলে লাভ নেই। এর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিতে পারেনি, আমরা নিচ্ছি। খালেদা জিয়া যা পারেন নাই, শেখ হাসিনা তা পেরেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। যতদিন না এসব অপকর্ম আমরা নির্মূল করতে পারবো, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। নির্বাচন সামনে রেখে লোক দেখানো অভিযান নয়, এটা দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে অভিযান। এসব অপকর্ম মানুষের সহ্য সীমার বাইরে চলে গেছে। কিছু কিছু অপকর্মের কারণে সরকারের তথা শেখ হাসিনার বিশাল বিশাল উন্নয়ন ম্লান হয়ে গেছে। কাজেই গুটি কয়েকের অপকর্মের জন্য আমাদের এতসব উন্নয়নকে ম্লান হতে দিতে পারি না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস এম আনোয়ার হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. ইমাম হোসেন প্রমুখ।
২৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রায় ২০০ মিটার দীর্ঘ আন্ডারপাসটি সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নির্মাণ করেছে।

ক্যাসিনো কেলেঙ্কারিতে ক্লাবগুলোর অস্তিত্ব সংকট

0

মাঠে খেলা অনিয়মিত। সাফল্য আরো অনিয়মিত। ক্রিকেটের জাতীয় দল বাদে অন্য খেলাগুলোর দর্শক নেই। যে ক্লাব সংস্কৃতির উপর বেঁচে থাকে দেশের ক্রীড়াঙ্গন, তাতে পচন বেশ আগেই। দুঃসহ দীর্ঘকাল ধরে তাই ধুঁকছিল বাংলাদেশের ক্রীড়া-ক্লাবগুলো।

তবু তো টিকে ছিল। কিন্তু এবারের যে ক্যাসিনো কেলেঙ্কারি, তাতে ক্লাবগুলোর অস্তিত্বই সংকটের মুখে। আগামী মৌসুমে খেলা মাঠে গড়াবে কিনা, তা নিয়ে এখন ঘোর সংশয়।

ঢাকার ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, ওয়ান্ডারার্স, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং কলাবাগান ক্রীড়া চক্র খেলাধুলার কারণে সংবাদ শিরোনামে আসে না বহুকাল। এবার পুরো দেশ কাঁপিয়ে গণমাধ্যমে ক্লাবগুলোর সরব উপস্থিতি। আর সেটি কী ন্যাক্কারজনক কারণে! আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ক্যাসিনোর বিপুল সরঞ্জাম। এরপর অভিযান ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টি ক্লাব এমনকি মোহামেডান স্পোর্টিং ক্লাবে পর্যন্ত। এখানেই শেষ নয়। চট্টগ্রামের আবাহনী লিমিটেড, মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবেও চলে একই রকম অভিযান।

তাতে প্রমাণ মেলে, ক্লাবগুলো মাঠের খেলা ছাড়িয়ে হয়ে উঠেছিল জুয়ার আখড়া। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, ক্রীড়া ক্লাবগুলোর এই ক্যাসিনো ক্লাবে রূপান্তর সংগঠকদের প্রশ্রয়ে; তাঁদের সরাসরি তত্ত্বাবধানে।

খেলোয়াড়-কোচ-সংগঠক হিসেবে ক্লাবের সঙ্গে নিজের জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন ফুটবলের গোলাম সারোয়ার টিপু। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন, ‘‘আমার বয়স এখন ৭৫ বছর। এর মধ্যে ৫০-৬০ বছর তো খেলার সঙ্গে, ক্লাবের সঙ্গেই কাটিয়ে দিলাম। এই দীর্ঘ সময়ে সামগ্রিক অর্থে বাংলাদেশের ক্লাবগুলো এমন সংকটে কখনো পড়েছে বলে আমার মনে পড়ে না।’’ তাঁর পরিচয়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামও এ কেলেঙ্কারিতে যোগ হওয়ায় ক্ষুব্ধ টিপু, ‘‘আমি আবাহনীতে খেলেছি। ওদের প্রথম লিগ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সবার কাছে আমি ‘মোহামেডানের টিপু’। এখন তো সেই পরিচয় সংকটেই পড়ে গেছি। মোহামেডানের টিপু পরিচয়টা দিতে এখন আমি লজ্জিত বোধ করছি; অপমানিত বোধ করছি।’’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কাজে উল্টো ক্রোধ জানিয়েছেন চট্টগ্রামের এক ক্লাব কর্মকর্তা। ক্লাবগুলোর নিজস্ব আয়ের কোনো জায়গা নেই, অনুদানের ভিত্তিতে তা পরিচালিত হয় বলে জানিয়েছেন। ক্যাসিনো বা জুয়াবোর্ডের অর্থ থেকে খেলোয়াড়দের টাকা দেয়া হয় বলেও বুঝিয়ে দেন প্রচ্ছন্নে। কিন্তু সেটি তো আর ক্রীড়াক্লাবে ক্যাসিনো চালানোর বৈধতার ছাড়পত্র হতে পারে না। আর এখানকার অর্থের কত শতাংশ খেলোয়াড়রা পান; বিপরীতে কিভাবে ফুলেফেঁপে ওঠেন ভুঁইফোঁড় ক্লাব কর্মকর্তারা। সেটিও কারো অজানা নয়।

ক্লাবগুলোর নিজস্ব আয় নেই; সত্যি। অনুদানের ভিত্তিতে ক্লাবগুলো চলে; সত্যি। কিন্তু বাংলাদেশে এ বাস্তবতা তো চিরকালীন। তবু কি অতীতে নিবেদিতপ্রাণ সংগঠকরা নিজেদের মতো অর্থ সংস্থান করে ভালোবাসার ক্লাব চালাননি? তেমনই এক উদাহরণ দেন গোলাম সারোয়ার টিপু, ‘‘আমাদের সময়ের সংগঠকরা বউয়ের গয়না বিক্রি করে ক্লাব চালাতেন। আমার মনে আছে, মোহামেডান ক্লাব একবার অর্থ সংকটে পড়ল। আমান ভাই নামের এক সংগঠক ফুটবলের দলবদলের সময় নিজের গাড়ি বিক্রি করে দিলেন খেলোয়াড় কেনার জন্য। এখন তো এটি গাঁজাখুরি গল্পের মতো শোনাবে। কারণ, এখনকার সংগঠকরা ক্লাবকে ব্যবহার করে বিপুল বিত্তশালী হয়ে উঠছেন। নিজেদের আর্থিক লাভের জন্য, লোভের জন্য এখানে ক্যাসিনো পর্যন্ত চালাতেন, ভাবা যায়!’’

৪০ বছরের বেশি সময় ধরে ক্লাব সংগঠনের সঙ্গে জড়িয়ে আহমেদ সাজ্জাদুল আলম ববি। ক্যাসিনো-কাণ্ডে তিনিও ভীষণ বিব্রত। অবৈধ অর্থের মালিকদের ক্লাবে প্রবেশকে এর কারণ হিসেবে দেখেন তিনি, ‘‘আগে ক্লাবের কার্ডরুমে কার্ড খেলা হতো। সেটি নির্দোষ বিনোদন। ক্লাব সদস্যরাই অংশ নিতেন কেবল। সেখান থেকে অল্প যে কিছু টাকা উঠত, তা দিয়ে ক্লাবের বল কেনা কিংবা চা-নাস্তা কেনার মতো টুকটাক কাজে ব্যয় হতো। পরবর্তীতে ক্লাবের খরচ অনেক বেড়ে যাওয়ায় এখানে প্রবেশ করেন কালো টাকার মালিকরা। ক্লাবের সুনাম ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করেন তারা। সেটি করতে করতে এভাবে যে ক্যাসিনোর সংস্কৃতিতে ঢুকে যাবে ক্লাবগুলো, তা কোনোভাবে মেনে নেয়া যায় না।’’

সাম্প্রতিক এ কেলেঙ্কারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। কিভাবে? হাহাকার ছড়ানো কণ্ঠে গোলাম সারোয়ার টিপু বলেন, ‘‘দেখুন, বাংলাদেশে ক্রিকেট বাদে অন্য সব খেলার খেলোয়াড় এখন কমে গেছে। তবু তো কিছু ছেলে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফুটবল খেলতে আসে, ক্রিকেট খেলতে আসে, হকি খেলতে আসে। খুলনা থেকে, কুমিল্লা থেকে, নীলফামারি থেকে যে ছেলেটি খেলার স্বপ্ন নিয়ে ক্লাবতাঁবুতে এসে ওঠে, সে কী পরিবেশ পাচ্ছে? পাচ্ছে জুয়ার পরিবেশ; ক্যাসিনোর পরিবেশ। ওখানেই তো সব শেষ। মা-বাবারা কেন তাঁদের সন্তানকে এমন পরিবেশে পাঠাবেন?’’

নির্দিষ্ট কোনো আয়ের উৎস না থাকা বাংলাদেশের ক্রীড়া-ক্লাবগুলো চলে অনুদানের ভিত্তিতে। ক্যাসিনো-কাণ্ড প্রকাশ্য হওয়ায় এবার সে জায়গা সংকুচিত হবে; সামগ্রিক অর্থেই তাই দেশের ক্রীড়াঙ্গনের ঘোর দুর্দিনের আশঙ্কা টিপুর, ‘‘এতদিন আমাদের ক্লাবগুলোর ক্রীড়ায় সাফল্য ছিল না। এবার যোগ হলো বদনাম। এখনো যে অল্পসংখ্যক নিবেদিতপ্রাণ সংগঠক রয়েছেন, তারা কি ক্লাবের সঙ্গে জড়িয়ে এ বদনামের ভাগীদার হতে চাইবেন? চাইবেন না। বসুন্ধরার মতো বড় প্রতিষ্ঠান বেশ কিছু ক্লাব চালায়। অমন বড় অন্য কোনো প্রতিষ্ঠান নতুন করে ক্লাবের সঙ্গে জড়িয়ে এই ক্যাসিনো-লজ্জার ভাগ হতে চাইবে? চাইবে না। আগামী মৌসুমে ক্লাবগুলো তাই কিভাবে ফুটবল-হকি-ক্রিকেটসহ সব খেলার দল গঠন করবে, সেটি ভেবে পাচ্ছি না। খেলা মাঠে গড়ায় কিনা, তা নিয়েও আমার সন্দেহ।’’

তবে এই ঘোর অন্ধকারেও সম্ভাবনার সূর্যরশ্মি দেখছেন আবাহনী ক্লাবের সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, ‘‘সময়টা অবশ্যই খারাপ। তবে এই খারাপ থেকে ভালো কিছুও হতে পারে। ক্লাবগুলোর আয়ের নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে। সরকার, ক্রীড়া মন্ত্রণালয় মিলে সেটি করা সম্ভব। তাহলে কালো টাকার মালিকরা এখানে আসতে পারবেন না। ক্লাবগুলো যদি বিত্তশালী কালো টাকার মালিকদের হাতে জিম্মি না হয়ে সত্যিকার সংগঠকদের দ্বারা পরিচালিত হয়, তাহলে এ দুঃসময় কেটে যাবে।’’

আর তা যদি না হয়, তাহলে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য অপেক্ষা করছে প্রলম্বিত দুঃস্বপ্ন।