Home Blog Page 3469

সড়ক নিরাপত্তায় কাজ করতে চায় বিশ্বব্যাংক

0

জাতিসংঘ ও বিশ্বব্যাংক যৌথভাবে দেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক নিরাপত্তায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শিগগিরই এ লক্ষ্যে প্রকল্প প্রণয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।

এর আগে মন্ত্রণালয়ের অফিসকক্ষে জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত জ্যাঁ টডে’র নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। এসময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শ্যাফার উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ থেকে ভোমরা ও ঝিনাইদহ থেকে হাটিকুমরুল পর্যন্ত ২৬০ কিমি নতুন করে চারলেন সড়ক নির্মাণ করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঝিনাইদহ থেকে ভোমরা পর্যন্ত ১৬০ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণে বিশ্বব্যাংক অর্থায়ন করবে। আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইডিবি) ঝিনাইদহ থেকে হাটিকুমরুল পর্যন্ত ১০০ কিমি সড়কসহ নির্মাণে অর্থায়ন করবে। তারা রোড সেফটিকে প্রাধান্য দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এসেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে নিরাপত্তা বিধান এবং পরিবহনখাতে শৃঙ্খলা জোরদারকরণে গঠিত কমিটির একশ’ এগারো দফা সুপারিশ নিয়ে কাজ করছে বিশ্বব্যাংকের সড়ক নিরাপত্তা বিষয়ক সেল।

ওবায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ ও বিশ্বব্যাংক আগামী তিন বছরের মধ্যে সড়ক নিরাপত্তায় দেশের জনগণকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে চায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও ইউনাইটেড ন্যাশনসের ৭ সদস্যের প্রতিনিধি দল নিরাপদ সড়ক বিষয়ে কথা বলতে এসেছে। বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্প থেকে হঠাৎ করে সরে গেলে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। তারপর বিশ্বব্যাংক নতুন করে আবার যাতায়াত শুরু করতে চায়। তারা বিনিয়োগ করতে চায়, প্রথমে তারা নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করতে চায়। এদের সঙ্গে ইউনাটেড ন্যাশনসও রয়েছে।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে যা অর্থায়ন করা দরকার তা বিশ্বব্যাংক করবে। জাতিসংঘও তাদের সঙ্গে অর্থায়ন করবে। তিন বছরের পরিকল্পনায় বাংলাদেশের রোড সেফটির বিষয়টিতে একটি দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসতে পারবেন বলে মনে করছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তাদের ফান্ডিং ভিন্ন, কিন্তু কাজ করবে একসঙ্গে। সড়কে যে বিশৃঙ্খলা আছে, কখনও কখনো নাজুক অবস্থা সেখানে তারা দৃশ্যমান পরিবর্তন আনতে চায়, সে লক্ষ্যে তারা কাজ করবে।

পদ্মাসেতুতে অর্থায়ন না করে ভুল করেছে সেটা বিশ্বব্যাংক স্বীকার করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। আগে যা হওয়ার হয়ে গেছে। আমরা তাদের নতুন প্রস্তাবে সাড়া দিচ্ছি। তারা বলেছে বাংলাদেশের সঙ্গে তারা নতুন করে কাজ করবে।

এর আগে মন্ত্রীর সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি মিজ ক্যাটি ক্রোয়েকে’র নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাত করে।

রিকশাসহ অবৈধ যানবাহন বন্ধে শিগগিরই অভিযান

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, মহানগরীতে রিকশাসহ যেকোনও অবৈধ যানবাহন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

তিনি আজ রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত কমিটির ১২তম সভায় বলেন, অবৈধ যানবাহন পরিচালনার পাশাপাশি ফুটপাত, অবৈধ পার্কিং ও অবৈধ স্থাপনা অপসারণেও অভিযান পরিচালিত হবে।

সভা শেষে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, কোনও কাউন্সিলর ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচিত মেয়র হিসেবে আমি সর্বাত্মক সমর্থন, সাহায্য ও সহযোগিতা করবো।

মেয়র বলেন, একজন কাউন্সিলরের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হয়েছে। তিনি কর্পোরেশনের বোর্ড সভায় নিয়মতি অনুপস্থিত থাকেন। ওই কাউন্সিলর যাতে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে না পারেন সেজন্য বিমান বন্দর কর্তৃপক্ষকেও চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এবং সারাদেশের মানুষ তাতে যেভাবে সমর্থন করছে সেখানে সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি তাঁকে সমর্থন করছি। আবারও কোটি মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই ‘থ্যাংক ইউ পিএম’। দেশবাসীর আশা এই অভিযান একটা সফল পরিণতির মধ্য দিয়ে শেষ হবে।

মেয়র বলেন, এই অভিযানে শুধু ঢাকা নয়, সারাদেশই পরিচ্ছন্ন হবে। এখানে জনপ্রতিনিধিদের জড়িয়ে যাওয়ার বিষয়টি এসেছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি যে পর্যায়ের জনপ্রতিনিধি হোক না কেন নির্দেশনা বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা শূন্য টলারেন্স নীতি অবলম্বন করবে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের ভেতরের কালো বিড়ালদের তাড়াতে হবে : ইনু

0

জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক দলের কিছু নেতা ও পুলিশ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কিছু কালো বিড়ালের অশুভ সংযোগে দুর্নীতিবাজরা শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়ে। এদের এ অশুভ সংযোগ ছিন্ন করতে হবে।

তিনি বলেন, পুলিশ প্রশাসনের ভেতরে কালো বিড়াল লুকিয়ে থাকলে সমাজের ভূত দুর্নীতিবাজদের ধ্বংস করা যাবে না। চলমান শুদ্ধি অভিযানও সফল হবে না। সমাজের ভূত দুর্নীতিবাজদের ধ্বংসের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভেতর লুকোনো কালো বিড়াল-শর্ষের ভূতও তাড়াতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্যভবন মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদানের আগে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইনু বলেন, শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে কোনো দুর্নীতিবাজদের জায়গা নেই। পুলিশ প্রশাসনের দায়িত্ব উন্নয়নের ট্রেন থেকে সমাজের ভুত দুর্নীতিবাজদের ধরে কারাগারে নিক্ষেপ করা। যে জার্সিই গায়ে থাকুক পুলিশ কোনো দুর্নীতিবাজকে রেহাই দেবে না। সব দুর্নীতিবাজদেরই জায়গা হবে খালেদার পাশে কারাগারে। নজর রাখতে হবে দুর্নীতিবাজরা পালিয়ে বিদেশে থাকা পলাতক দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত তারেকের কাছে না পৌঁছায়।

ইনু পুলিশকে দল-মুখ না দেখে অপরাধ দমনে কঠোর হওয়া, মাদক-দুর্নীতি থেকে দূরে থাকা এবং হয়রানি নির্যাতনের বদলে জনগণের সেবক হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার। বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি ও জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি ও জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।

সমাবেশ শেষে ঢাকা মহানগর জাসদের একটি প্রতিনিধি দল দুপুর পৌনে একটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে।

‘টাকা রাখার জায়গা না পেয়ে ৭২০ ভরি সোনা কেনেন এনামুল’

0

রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনুর ঢাকার বিভিন্ন জায়গায় ১৫টি বাড়ি আছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব বাড়িগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। অভিযানে পাঁচটি অত্যাধুনিক অস্ত্রও উদ্ধার করে র‍্যাব।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।

তিনি বলেন, এনামুল ক্যাসিনোর অবৈধ টাকা ভোল্টে রাখতেন। তবে টাকা ভোল্টের ভেতরে বেশি জায়গা নেয় বলে তিনি টাকাকে স্বর্ণে কনভার্ট করে ফেলতেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় এনামুলের ১৫টি বাড়ি আছে। এনামুল ও রূপন অস্ত্র দিয়ে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। অভিযান পরিচালনার আগে রূপন পালিয়ে যান। আর এ বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, এনামুল ১৫ দিন আগে থাইল্যান্ডে পালিয়ে গেছেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, অভিযানের সময় একজন ম্যাজিস্ট্রেটের সামনে ভল্টগুলো খোলা হয়। সেখান থেকে তারা এক কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছেন। এ ছাড়া পাঁচটি অস্ত্র ও গুলি উদ্ধার করে র‍্যাব।

সূত্র জানায়, এনামুল ও রুপনা ৬ ভাই। ১৯৮৫ সাল থেকেই এনামুল ওয়ান্ডার্স ক্লাব ও রুপন আরামবাগ ক্লাবে জুয়া খেলত। কিন্তু গত তিন-চার বছর আগে তারা হঠাৎ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি কেনা শুরু করে। যে বাড়িটি র‌্যাব ঘিরে রেখে অভিযান চালাচ্ছে সে বাড়িটি গত দেড় বছর আগে হারুনুর রশীদ নামে একজনের কাছ থেকে তারা কিনেছেন। ভবনের চতুর্থ তলায় এনামুলের শ্যালক-শাশুড়ি থাকেন।

স্থানীয়রা জানান, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, কোতোয়ারী থানা এলাকায় এই পরিবারের ৫০টির মতো বাড়ি রয়েছে। তবে এই রুপন এবং এনামুল কোন বাড়িতে থাকে সেটি তারা জানেন না।

র‍্যাব আরো জানায়, নারিন্দার একটি বাসায় এনামুলের আরো একটি ভল্টের সন্ধান মিলেছে। সেখানেও অভিযান চালানো হবে।

ভারতে আঘাত হানতে পারে হিক্কা

0

ভারতের গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে যাচ্ছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আর এরই কারণে বঙ্গোপসাগরে ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে একটি নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ওড়িশা, গঙ্গা সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ইত্যাদি রাজ্যে। আরব সাগরে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় হিক্কা। আর এই হিক্কার প্রকোপেই ব্যাপক বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এসব জায়গায়।

গুজরাটের ভেরাভাল, পাকিস্তানের করাচির ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ওমানের মাসিরাহের ৭৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব সীমান্তেই হতে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।

আগামী বুধবার ওমানে এই হিক্কার প্রভাবে বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া সূত্রে খবর, ওমানে ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়তে পারে এই ঝড়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, ‘২৫ সেপ্টেম্বর সকালের দিকেই ওমানের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে হিক্কা ঘূর্ণিঝড়। পরবর্তী ২৪ ঘণ্টাতেও থাকবে এর প্রভাব।’

শান্তির বার্তা নিয়ে নিউ ইয়র্কে রুহানি

0

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন। তিনি নিউ ইয়র্ক পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি স্পর্শকাতর হওয়া সত্ত্বেও বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলো মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম।

সাংবাদিকদের রুহানি জানান, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানি জনগণের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে নিউ ইয়র্কে এসেছেন। ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদের নিষ্ঠুর শিকারে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

ইরানের প্রেসিডেন্ট জানান, তার দেশের জনগণ চায় সব পক্ষ আইন মেনে চলুক এবং নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবায়ন করুক। যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়ে হাসান রুহানি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার কারণেই মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এর আগে সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে প্রেসিডেন্ট রুহানি বলেন, তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি পরিকল্পনা তুলে ধরবেন।

সে সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যতদিন বিদেশি সেনা মোতায়েন থাকবে ততদিন এ অঞ্চলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে না।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি মধ্যপ্রাচ্যসহ বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ইরানের নীতি-অবস্থান বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।

সূত্র : পার্সটুডে

আম চুরির দায়ে ভারতীয় কর্মীকে আমিরাত ত্যাগের নির্দেশ; ৫,০০০ দিরহাম জরিমানা

0

সংযুক্ত আরব আমিরাতে দুটি আম চুরির জন্য আটক হন এক ভারতীয় বিমানবন্দর কর্মী। দু’বছর আগে এ ঘটনা ঘটলেও সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার রায় দিয়েছে আদালত। রায়ে তাকে চুরির জন্য ৫,০০০ দিরহাম জরিমানার পাশাপাশি আমিরাত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার আদালত ২৭ বছর বয়সী ভারতীয় শ্রমিককে আমিরাত ত্যাগের নির্দেশ দিয়েছে। ৬ দিরহাম মূল্যের আম চুরির জন্য ৫,০০০ দিরহাম জরিমানার পরে তাকে দেশত্যাগের আদেশ দিয়েছে আদালত। ২০১৭ সালের ১১ আগষ্ট ওই চুরির ঘটনা ঘটে।

জিজ্ঞাসাবাদ ও মামলা তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিটি জানিয়েছে, তিনি দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ কাজ করতেন। ভ্রমণকারীদের লাগেজ কনটেইনার থেকে কনভেয়ার বেল্টে লোড করার বিষয়টি তার দায়িত্বের মধ্যে ছিল।

তিনি স্বীকার করেছেন, ২০১৭ সালের ১১ ই আগস্ট একটি ফলের বাক্স থেকে আম চুরি করেছিলেন। ভারতে পাঠানোর জন্য বাক্সগুলো রাখা হয়েছিল। তিনি তৃষ্ণার্ত হয়ে পড়ার কারণে এই কাজ করেছিলেন।

সূত্র : খালিজ টাইমস, এনডিটিভি

নাগরিকত্ব হারানোর আতঙ্কে ফের আত্মহত্যা পশ্চিমবঙ্গে

0

সম্প্রতি ভারতের আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় তারা নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় আতঙ্ক বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত জেলাগুলোতেও। ফের এনআরসি-তে নাগরিকত্ব হারানোর আতঙ্কে আত্মহত্যা করেছেন এই রাজ্যেরে জলপাইগুড়ির এক ব্যক্তি।

জানা গেছে, জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। শ্যামল রায় নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। বেশ কয়েকদিন ধরেই পুরনো নথি জোগাড় করার জন্য তিনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন। কিন্তু রোজ শিবিরগুলিতে দীর্ঘ লাইন দেখে তিনি ক্রমশ হতাশ হয়ে পড়েন। মনে হয়, নথিগুলো জোগাড় করা খুব সহজ কাজ হবে না। আর তারপর এনআরসি হলে, তিনি বাদ পড়তে পারেন, এই আশঙ্কাও গ্রাস করছিল তাকে। এর জেরে আজ সকালে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। ধূপগুড়ি থানায় এই মর্মে অভিযোগ করা হয়েছে।

এই আতঙ্কে অনুঘটকের মতো কাজ করেছে বিজেপি নেতাদের ক্রমাগত হুঁশিয়ারি। তারা বলছেন, পশ্চিমবঙ্গেও এনআরসি করা হবে। যথাযথ নথি না থাকলে নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন অনেকে। এরই মধ্যে জলপাইগুড়ি জেলাজুড়ে আধার কার্ডসহ একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রতিদিন দীর্ঘ লাইন হচ্ছে সেখানে। সকলেই চাইছেন, পূর্বপুরুষদের নথি সংগ্রহ করতে, যা এনআরসি’র সময়ে পেশ করতে পারবেন তাঁরা। কিন্তু সেখান থেকেও অনেককে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে ধূপগুড়িতে শ্যামল রায়ের মৃত্যুতে আরও দীর্ঘ হলো তালিকা।

প্রসঙ্গত, এর আগেও জলপাইগুড়ির ময়নাগুড়িতে একই আতঙ্কেই এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। বালুরঘাট, বসিরহাটেও এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যদিও মুখ্যমন্ত্রী নিজে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে লাগাতার প্রচার করা হচ্ছে, অযথা নাগরিকপঞ্জিতে বাদ যাওয়ার আশঙ্কা করবেন না। যে শিবির চালু হয়েছে, সেটি শুধুই পরিচয়পত্র সংশোধনের। কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক কমছে না। এড়ানো যাচ্ছে না মৃত্যুর ঘটনাও। তবে এর দায় পুরোপুরি রাজ্য সরকারের ওপরই চাপিয়েছে বিজেপি নেতৃত্ব।

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, মু্খ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনআরসি নিয়ে এত প্রচার করেই আসলে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

মিসরে বিক্ষোভ চলছেই; আটক ৫ শতাধিক

0

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে মিসরে। দেশটিতে এই বিক্ষোভ দমন করতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে আটক করা হয়েছে। সোমবার স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো এ দাবি করেছে।

স্বৈরশাসক সিসির পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই মিসরে চলছে বিক্ষোভ। রাজধানী কায়রো ছাড়াও আরো কয়েকটি শহরে এই বিক্ষোভ হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চলমান বিক্ষোভের কারণে পাঁচ শতাধিক আটক করা হয়েছে। সামনের দিনগুলোতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

কিন্তু, সরকারের পক্ষে থেকে গ্রেপ্তারকৃতদের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও কায়রো, আলেকজান্দ্রিয়াসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সামরিক অভ্যুত্থানে ২০১৩ সালে মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে সেনাশাসক জেনারেল সিসি ও তার বলয়ের লোকজনের ব্যাপক দুর্নীতি সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে।

সূত্র : বিবিসি, এসবিএস নিউজ

দুই আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, মিলল ক্যাসিনোর কোটি টাকা ও সোনা

0

ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘অভিযানে এ পর্যন্ত অন্তত এক কোটি পাঁচ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ৭৩০ ভরি সোনা পাওয়া গেছে তাদের বাসায়। সব হিসাব শেষ করে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) সাফি উল্লাহ বুলবুল বলেন, ক্যাসিনোর টাকা গেণ্ডারিয়ার একটি বাসায় মজুদ রয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। এরপর আমরাও অনুসন্ধান চালাই। একপর্যায়ে নিশ্চিত হওয়ার পর রাতে সেখানে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে নগদ এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা জব্দ করা হয়েছে। তবে পাওয়া যায়নি অভিযুক্ত এনামুল হক ও রূপণ ভূঁইয়াকে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, বানিয়ানগর, মুরগিটোলায় দয়ারগঞ্জ নতুন রাস্তা ছয়তলা একটি ভবনের দোতলা ও পাঁচতলায় দুটি ফ্ল্যাটে এনামুল ও রূপনের বাসা। একটি ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসায় গতকাল সোমবার রাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করে র‍্যাব।

এদিকে, র‌্যাব সদর দপ্তরের পাঠানো এক এসএমএসে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দয়াগঞ্জের বানিয়ানগরে অভিযান বিষয়ে বিস্তারিত জানানো হবে।