Home Blog Page 3474

ভারতে পেঁয়াজের ঝাঁঝ বাড়ছেই, সঙ্কটের অযুহাত ব্যবসায়ীদের

0

অসময়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ভারতে পেঁয়াজ চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ধাক্কা খেয়েছে পেঁয়াজ উৎপাদনে। সাধারণ মানুষের চোখে পানি নিয়ে আসছে পেঁয়াজের দাম।

জানা গেছে, মুম্বাইয়ে খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগামিতে পেঁয়াজের দাম আরো বাড়বে বলে আগাম জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

বাজপেয়ী আমলে এনডিএ সরকারের হারের পেছনে অন্যতম কারণ ছিল পেয়াঁজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ওই সময় শার্ট কিনলে দুই কেজি পেঁয়াজ ফ্রি দিয়েছে নামকরা প্রতিষ্ঠান। মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

ভারতের বাণিজ্যিক রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার এপিএমসি ভাসি। সেখানে কিছুদিন আগেও প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৫০টি পেঁয়াজ বোঝাই ট্রাক আসত।

কিন্তু উৎপাদনের অভাবে সেখানে আমদানি কমে গেছে। এখন প্রতিদিন পেঁয়াজ ভর্তি গড়ে প্রায় ১০০ ট্রাক আসে ওই বাজারে। জোগান কমলেও চাহিদা না কমায় দাম বাড়ছে চড়চড়িয়ে। গত কয়েক দিনে পাইকারি বাজারে প্রতি কেজিতে ৩০ থেকে ৪৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

অক্টোবরের শেষের দিকে বাজারে নতুন পেঁয়াজ আসবে। তার আগে পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে এই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরো বাড়তে চলেছে।

সে ক্ষেত্রে অক্টোবরে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে ১০০ টাকায় পৌঁছাতে পারে বলে ব্যবসায়ীরা সতর্ক করে দিয়েছেন। ফলে ভারত থেকে আমদানি করা পেঁয়াজে বেশি অর্থ গুনতে হবে বাংলাদেশকে।

বাবুল সুপ্রিয়কে লাঞ্ছনা: ক্ষমা চাইলেন এক শিক্ষার্থী

0

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে লাঞ্ছিত করার ঘটনায় এক শিক্ষার্থী ক্ষমা চেয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বাবুল সুপ্রিয়র কাছে ক্ষমা চান তিনি। এর আগে ওই শিক্ষার্থীর মাও বাবুল সুপ্রিয়র কাছে ছেলের হয়ে ক্ষমা চান।

ক্ষমা চাওয়া শিক্ষার্থীর নাম দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়। আজ শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাবুল সুপ্রিয়ের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি এই বার্তা লিখছি, কারণ আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার আচরণের জন্য আমাকে ক্ষমা করুন।’

এর আগে গত বৃহস্পতিবার ঘটনার দিন টেলিভিশনের পর্দায় ছেলের ছবি দেখে ভয় পেয়ে যান দেবাঞ্জনের মা রূপালী বল্লভ। তিনি ক্যানসারে আক্রান্ত একজন রোগী। টেলিভিশনে ছেলেকে দেখে উদ্বিগ্ন হয়ে সাংবাদিকদের কাছে বাবুল সুপ্রিয় বরাবর আরজি জানিয়ে তিনি বলেন, ‘হাতজোড় করে বাবুলদার কাছে ক্ষমা চাইছি। উনি যেন আমার ছেলেকে পুলিশে ধরিয়ে না দেন। ওর পড়াশোনা, ভবিষ্যৎ যেন শেষ না হয়ে যায়। একজন ক্যানসার আক্রান্ত মায়ের এই আকুল আবেদন বাবুল সুপ্রিয়র কাছে। শুনেছি বাবুলদা বড় মনের মানুষ। বহু কষ্টে ছেলেটাকে বড় করেছি। বাবুলদা নিশ্চয়ই আমাদের আবেদন রক্ষা করবেন।’

দেবাঞ্জনের মায়ের এমন আকুতির পর চুপ থাকেননি বাবুল সুপ্রিয়ও। আজ শনিবার তিনি নিশ্চিত করেছেন, দেবাঞ্জনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ তিনি নিচ্ছেন না। এক টুইট বার্তায় বাবুল সুপ্রিয় লেখেন, ‘চিন্তা করবেন না, মাসিমা। আমি কোনো ক্ষতি করব না আপনার ছেলের। ওর ভুল থেকে ও শিক্ষা নিক—এটাই চাই। আমি নিজে কারও বিরুদ্ধে এফআইআর করিনি। কাউকে করতেও দিইনি। আপনি দুশ্চিন্তা করবেন না। তাড়াতাড়ি সেরে উঠুন, মাসিমা। আমার প্রণাম নেবেন।’

বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) আয়োজিত নবীনবরণ উৎসবে যোগ দিতে এসে বাবুল সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীর হাতে লাঞ্ছিত হন। এ সময় তাঁকে চড়-থাপ্পড় মারা হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়।

‘ইরানের ওপর যে আক্রমণ করবে তাকেই প্রতিহত করা হবে’

0

সৌদি আরবে মার্কিন সেনা পাঠানোর ঘোষণা আসার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি হুমকির সুরে বলেছে, ইরানের অভ্যন্তরে কোনো প্রকার হামলা তারা বরদাশত করবে না। আক্রমণকারী যেকোনো দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান।

ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করা সেই সামরিক কর্মকর্তা হুমকির সুরে বলেছেন, ‘ইরানের ব্যাপারে সতর্ক থাকো। কোনো ভুল কোরো না।’

সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও প্রচ্ছন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে একপ্রকার হুমকিই দিয়েছেন ইরানের সেনা কর্মকর্তা ও ইরানিয়ান রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি। ইরানের মাটিতে হামলা করার সাহস যেন কেউ না দেখায়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। রাজধানী তেহরানে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইরানের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা কখনোই বহির্বিশ্বের কোনো দেশকে ইরানে ঢুকে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে দেব না। ইরানের ওপর যে আক্রমণ করবে, তাকেই প্রতিহত করা হবে। আক্রমণকারীকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আমরা থামব না।’

১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানো হয়। এরপর সৌদি আরবের তেল স্থাপনাগুলো হামলা থেকে রক্ষার জন্য আজ শনিবার সেখানে সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপের সাংবাদিকদের বলেছেন, ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েন করা হবে। আরামকোর সবচেয়ে বড় তেল পরিশোধনাগার আবকায়িক ও খুরাইস এলাকায় এই হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানই ওই হামলার জন্য দায়ী। সৌদি আরবও হামলার জন্য ইরানকে দায়ী করেছে। যদিও তেহরান ওই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ইয়েমেনের জনগণ তাদের প্রতিরক্ষামূলক বৈধ অধিকার প্রয়োগ করছে।’

চীন পুরো বিশ্বের জন্য হুমকি: ট্রাম্প

0

চীনকে পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিমত্তার দিকে ইঙ্গিত করে চীনকে বিশ্বের জন্য হুমকি বলেছেন তিনি।

চীনের এমন সামরিক উত্থানের পেছনে নিজের পূর্বসূরিদেরও দায় দেখছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, চীন আমেরিকার বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো নিয়ে গেলেও সেটি আটকাতে কোনো পদক্ষেপ নেননি তাঁরা।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, একদিক থেকে দেখতে গেলে অবশ্যই চীন গোটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ। কারণ, তারা অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে।

চীনের সামরিক উত্থানের কথা বলতে গিয়ে পূর্বসূরি প্রেসিডেন্টদের সমালোচনাও করেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর আগের প্রেসিডেন্টরা চীনকে বছরে ৫০০ বিলিয়ন ডলার বা তার থেকেও বেশি অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা (আগের প্রেসিডেন্টরা) চীনকে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ও স্বত্বাধিকার চুরি করে নিয়ে যেতে দিয়েছেন। কিন্তু আমি সেটা হতে দিচ্ছি না।’

চীনের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। বাণিজ্যচুক্তি না হওয়ার পেছনে চীনকেই দোষারোপ করেছেন তিনি, ‘আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সব কঠিন বিষয়ে মতানৈক্যে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে তারা বলে, এই চুক্তিতে তারা রাজি হতে পারবে না। তখন আমি বলি, ঠিক আছে, এখন থেকে তাহলে তোমাদের ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এবং এই হার ভবিষ্যতে কেবল বাড়তেই থাকবে।’

গত বছর ২০ হাজার কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যে ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করে আমেরিকা। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও ১০ হাজার কোটি ডলার মূল্যমানের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে।

যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুন উর রশীদের পদত্যাগের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন এ দাবি জানান।

লিখিত বক্তব্যে জামাল উদ্দিন বলেন, ‘সংগঠনের দায়িত্বশীল জায়গায় থেকে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে, যুবলীগের শীর্ষ পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন আপনারা। তাই আপনারা দ্রুত পদত্যাগ করে যুবলীগের ভাবমূর্তি রক্ষা করুন।’

পদত্যাগ না করলে অনতিবিলম্বে তাদের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া গণমাধ্যমে দেওয়া ওমর ফারুক চৌধুরীর বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যা দিয়ে জামাল উদ্দিন বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান এ ধরনের বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রকে হুমকি দিয়েছেন। যা দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ।’

তিনি বলেন, ‘কারও ব্যক্তিগত অপকর্ম-অনিয়ম-দুর্নীতির দায়ভার শেখ হাসিনা নিবেন না। যুবলীগে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতারা দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খোলস পাল্টিয়ে বিএনপি নেতা থেকে যুবলীগ নেতা বনে যাওয়া জিকে শামীমরা একের পর এক টেন্ডারবাজী, চাঁদাবাজি, হত্যা ইত্যাদি করে দেশরত্ন শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

অধ্যাপক জামাল বলেন, ‘পুরো ঢাকা শহরে অবৈধভাবে ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য করে যুবসমাজকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। এরা কখনোই বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার চর্চা করে না। ’

আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অফিসকে অবৈধভাবে দখল করে জুয়ার আসর বসিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলীয় আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেঈমানি করা হয়েছে। সম্প্রতি সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান। আমরা সরকারের কাছে দাবি জানাই, এরকম অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে। দুর্নীতি-অনিয়ম সমাজ থেকে নির্মূল করতে হবে।’

জামাল উদ্দিন অভিযোগ করে আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতারা যুবলীগের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম দীর্ঘদিন ধরে করে আসছে। কিন্তু যুবলীগ চেয়ারম্যান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। বিএনপি থেকে আসা নেতা জিকে শামীম, খালেদ ভূইয়াকে যুবলীগে জায়গা দিয়েছেন, বড় পদে বসিয়েছেন। বিভিন্ন দলীয় কর্মসূচি একসাথে পালন করেছেন। কিন্তু জিকে শামীমদের মতো অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সুসময়ে জিকে শামীম-খালেদ ভূইয়াদের সাথে নিয়ে চললেন কিন্তু গ্রেপ্তারের পর আর তাদের চিনতে পারেন না।’

সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বলেন, ‘২০১২ সালে যুবলীগের কমিটি হয়েছে। কমিটি অনেক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। কেন্দ্রীয় সম্মেলন না করার কারণ কি? নিয়মিত নেতৃত্বের পরিবর্তন না হওয়ার কারণে ক্ষমতা কুক্ষিগত করে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অপকর্ম করে বেড়াচ্ছে। কেন্দ্র থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে যুবলীগের দায়িত্ব থেকে তাদের পদত্যাগ করতে হবে।’

সংবাদ সম্মেলন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্চের বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও পদত্যাগ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

মতিঝিল আইডিয়াল স্কুলে হঠাৎ প্রতিমন্ত্রী, ৫ শিক্ষককে শোকজ

0

হঠাৎ স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন
ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেন।

আজ প্রথমে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী। সেখানে ৪২ শিক্ষকের মধ্যে পাঁচ শিক্ষককে অনুপস্থিত পান। হাজিরা খাতায় তাদের স্বাক্ষর পাওয়া যায়নি। বিনা ছুটিতে তারা অনুপস্থিত থাকায় শোকজের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, শোকজের যথাযথ উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এরপর সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সেখানে গিয়ে দেখেন ছোট পরিসরে এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। ১০-১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে। এটি দেখে মো. জাকির হোসেন দুঃখ প্রকাশ করেন। দ্রুত এ বিদ্যালয়টির অবস্থা কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

পরে ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী। সেখানে সাতজন শিক্ষকের উপস্থিতি পান। আর শিক্ষার্থী ছিল মাত্র ১৪ থেকে ১৫ জন। বিষয়টি শুনে ক্ষিপ্ত হন প্রতিমন্ত্রী। সাতজন শিক্ষক দিয়ে মাত্র ১৫ জন শিক্ষার্থী কেন, তা জানতে চান। এ এলাকায় ভালো মানের স্কুল থাকায় সরকারি বিদ্যালয়ে ছেলে-মেয়েরা ভর্তি হতে চায় না বলে জানান শিক্ষকরা। কীভাবে শিক্ষার্থী বাড়ানো যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ শিক্ষককে শোকজ করেছি। আগামী সাতদিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফেসবুকে গুজব

0

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিকমাধ্যম ফেসবুকে। বিভ্রান্তিমূলক এসব পোস্ট ও তথ্যের ব্যাপারে গতকাল শনিবার দেশবাসিকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে খোলা একটি ভুয়া ফেসবুক আইডির পোস্ট থেকেই মূলত এই গুজব ছড়িয়ে পড়ে।

ওই পোস্টে সরকার কর্তৃক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।

পোস্টটি ভাইরাল হলে অনেক ফেসবুক ব্যবহারকারী নতুন করে পোস্ট করেন। তাদের সে সকল পোস্টে লেখা আছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হলে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি ( উচ্চ মাধ্যমিক) এবং মেম্বার পদের জন্য এসএসসি (মাধ্যমিক) পাশ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার।

কিন্তু জানা গেছে, এমন কোনো আইন করেইনি সরকার। সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাপিডিপ্রকৌস’র ৩৫তম কাউন্সিল : মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ডিপ্লোমা প্রকৌশলীদের

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত থেকে দেশ গড়ার অঙ্গিকার করেছেন গণপূর্ত অধিদপ্তরে (পিডব্লিউডি) কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা। গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষ্যে আজ শনিবার বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) ৩৫তম কাউন্সিলে অংশ নিয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফার ডাকে সারা দিয়ে বুকে হাত দিয়ে তারা এই অঙ্গিকার ব্যক্ত করেন।

দীর্ঘদিন অবরুদ্ধ থাকা সমিতি কার্যালয় খোলার পর নতুন করে উজ্জীবিত ডিপ্লোমা প্রকৌশলীদের এই কাউন্সিলের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ।

এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন। কাউন্সিল চেয়ারম্যানের দায়িত্ব পালণ করেন সমিতির সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক মো. অমিনুল ইসলাম। এছাড়া সমিতির নেতৃবৃন্দের মধ্যে এক নম্বর সদস্য মো. আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক এস. এম. আবু সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।
কাউন্সিলে অতিথিবৃন্দ ডিপ্লোমা প্রকৌশীদের কাজের প্রশংসা করে বলেন, ১৯৫০ সাল থেকে এই বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীরা মুক্তিযুদ্ধের চেতনাধারী ছিলেন। পাকিস্তান সরকারের নানা অনিয়ম আর অন্যায় আদেশের বিরোধীতা করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এখনো মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে দেশ গড়ার কাজ করছেন। অতিথিবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

জবাবে ডিপ্লোমা প্রকৌশলী নেতৃবৃন্দও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দুর্নীতির প্রমাণ পেলে সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0

দুর্নীতি বা অপকর্মের তথ্য প্রমাণ পেলে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে, সে যে দলের বা সংস্থার লোক হোক না কেন। কেউ বাদ যাবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অন্যায় করে কেউই পার পাবে না বলে হুঁশিয়ার দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অবৈধ ব্যবসা, অনৈতিক কাজ, টেন্ডারবাজি যেটাই করুক তাকে আইনের আওতায় আনা হবে। আমরা যার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাব তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই এ অভিযান চলছে। যেই হোক জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক প্রমাণ পেলেই তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ক্যাসিনো চালানো, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ নানা ধরনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই তিনি রাজধানীর মতিঝিলসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সরকারি দফতর, ক্লাবসহ বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কিছু নেতার অপকর্মের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার নাম ছিল। এরইমধ্যে খালেদ মাহমুদ ভুঁইয়ার মালিকানাধীন অবৈধ ক্যাসিনোয় অভিযানের পর তাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে ৩টি মামলায় ৭ দিনের রিমান্ডে রয়েছেন তিনি।

মায়ের দুধ শিশুকে যেসব রোগ থেকে মুক্তি দেবে

0

মা-বাবা সব সময় নবজাতক সন্তানকে নিয়ে চিন্তায় থাকেন। আর তা যদি হয় প্রথম সন্তান তবে তো কথাই নেই। নবজাতক সন্তানকে বুকের দুধ খাওয়ান খুবই জরুরি।

জন্মের পরে প্রথম ছয় মাস শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। প্রথম ৬ মাস মায়ের বুকের দুধ ছাড়া শিশুকে অন্যকিছু খাওয়ানোর প্রয়োজন নেই। এ সময়ে মায়ের দুধ শিশুর সব চাহিদা পূরণ করে।

মায়ের বুকের দুধ শিশুদের জন্য খুবই উপকারি। বুকের দুধ শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করে।

বুকের দুধের উপকারিতা:

বুকের দুধ স্বল্প মেয়াদে শিশুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এমন অনেক তথ্য উপাত্ত রয়েছে।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা বুকের দুধ খায় তারা বিশেষ করে অ্যালার্জি, পেটের সমস্যা এবং কানে সংক্রমণের মতো সমস্যায় কম পড়ে।

কিন্তু বুকের দুধের দীর্ঘমেয়াদী উপকারিতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য গবেষকদের কাছে নেই। যদি কোনো শিশুকে ছোটবেলা থেকে বুকের দুধ দেয়া তবে সে স্থূল হবে না, কিংবা তাদের ডায়াবেটিস বা ক্যান্সারের ঝুঁকি কম হবে এমন কোনো উপকারিতার কথা শোনা যায়নি। তবে, সন্তানকে বুকের দুধ খাওয়ালে মায়ের কিছু ধরনের ব্রেস্ট ক্যান্সার হবার ঝুঁকি ২০-৩০ শতাংশ পর্যন্ত কমে যায়।

ফুসফুসকে শক্তিশালী

মায়ের দুধ সরাসরি পান করার মধ্য দিয়ে শিশুর ফুসফুসও শক্তিশালী হয়৷

বুকের দুধে সব পুষ্টিগুণই থাকে

মায়ের বুকের দুধে নবজাতক শিশুর জন্য প্রয়োজনীয় সব পুষ্টিগুণই থাকে, যাতে একটি শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে৷ এ কথা জানা যায় সাম্প্রতিক একটি গবেষণা থেকে৷

অ্যাজমার ঝুঁকি কমায়

মায়ের দুধ পান করলে শিশুর অ্যাজমার ঝুঁকি কমে শতকরা ৪০ ভাগ – এই তথ্যটি জানা যায় ক্যানাডিয়ান একটি বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি গবেষণা থেকে৷ বলা বাহুল্য, জার্মানিতে শিশুরা যে রোগগুলোতে সবচেয়ে বেশি ভোগে তা হলো অ্যাজমা বা হাঁপানি৷

প্রতি ফোঁটা দুধই শিশুর জন্য গুরুত্বপূর্ণ

একটি শিশু প্রতি মাসে যত দিন যতটুকু দুধই পান করুক না কেন, তার প্রতি ফোঁটাই অ্যাজমা বা হাঁপানি রোগপ্রতিরোধ করতে সাহায্য করে। সূত্র: বিবিসি বাংলা