Home Blog Page 3475

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হারালো বাংলাদেশ

0

আনুষ্ঠানিকতার ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলের এ জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন সাকিব। আর বল হাতে নিয়েছেন ১টি উইকেট।

অন্যদিকে আফগানদের দেওয়া ১৩৯ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোচট খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে ফিরে যান দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। তাদের অবদান ৯ রান।
পরে সাকিব আল হাসান ও মুশফিকের ব্যাটে ম্যাচে ফিরে বাংলাদেশ। গড়ে তুলেন ৫৮ রানে পার্টারশিপ। এরইমধ্যে নিজের ফিফটি করেন সাকিব। তার ইনিংসের ভর করে আফগান জুজু কাটালো বাংলাদেশ।

কাশ্মীর সংকটের কথা সাধারণ পরিষদে তুলে ধরবেন জাতিসংঘ মহাসচিব

0

জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসই আলোচনা করতে পারেন বলে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন।

গত বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে কাশ্মীর নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে মহাসচিব সব সময় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এসেছেন। এ ছাড়া চলমান সংকট নিরসনের অংশ হিসেবে ওই অঞ্চলটির লোকজনের মানবাধিকার বিষয়টিকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত।

তিনি আরো বলেন, কাশ্মীর বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবগত রয়েছেন বলে জানিয়েছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বৈঠক চলাকালে তিনি প্রসঙ্গটি তুলতে পারেন।’

এর আগে বুধবার কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার ওপর ‘জোর দিয়েছিলেন’ জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, যদি দুই পক্ষই আলোচনায় বসতে তাদের সাহায্য চায় তাহলে জাতিসংঘ সাহায্য করবে।

শিল্পীদের স্বার্থ রক্ষায় অভিনয়ে সময় কম দিয়েছি: জায়েদ খান

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ নেয়ার পর মেয়াদ দুই বছর পার হয়ে যায় গত মে মাসে। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়।
তবে নির্ধারিত সময় এরইমধ্যে পার হয়ে গেছে। তবে শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান জানান, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের ভেতর নির্বাচন হওয়ার নিয়ম। কিন্তু নিয়ম অনুযায়ি তিন মাসের ভেতর নির্বাচন না হওয়ার কারণ হচ্ছে আগস্ট মাস। এটি বাঙালির জন্য শোকের মাস। এ মাসে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হয়নি। সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে নেওয়া হয়েছে।
তাছাড়া শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর মাঝে আমেরিকায় ছিলেন। তিনি দেশে এসে সম্প্রতি জানালেন, শিঘ্রই তফসিল ঘোষণা এবং অক্টোবরে ১৮ তারিখে হবে এই সমিতির নির্বাচন। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
এরই মধ্যে নিবার্চন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। নিবার্চন উপলক্ষে অনেকের মুখেই শোনা যাচ্ছে আগাম নিবার্চনের প্রস্তুতির কথা। অনেকেই আবার গোপনে গোপনে প্যানেল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে গরম খবর হচ্ছে, আবার ও সাধারন সম্পাদক পদে নিবার্চন করতে যাচ্ছেন শিল্পী সমিতির বর্তমান সাধারন সম্পাদক জায়েদ খান। সমিতির দ্বিবাষির্কী (২০১৯-২০২১) নিবার্চন উপলক্ষে তার প্যানেলে সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগার ।
শিল্পিদের মতে আবারও যদি মিশা ও জায়েদ নিবার্চনে আসেন সেক্ষেত্রে অবশ্যই প্যানেল পাশ করবেন বলে আমরা আশাবাদী। আর তা ছাড়া জায়েদ খান অনেক বড় মনের মানুষ। তিনি নির্বাচিত হতে পারলে শিল্পীদের জন্য মন থেকে কিছু করার চেষ্টা করবেন বলে সকলের বিশ্বাস। সে সব সময় শিল্পীদের পাশে দাড়ান। সকল বিষয়ে খোজ খবর নেন। আমরা অবশ্যই আশাবাদী আবার তারা আসুক।
জায়েদ খান বলেন, সবাই জানেন আমি গত দুই বছর শিল্পিী সমিতি সহ , সবার জন্য কি করেছি- তা সবার জানা। আমার কাছে অভিনয়ের চেয়ে চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থেই কাজ করা ছিলো বেশি জরুরি। আমি সবসময় সেটাই করার চেষ্ঠা করেছি।
তাই শিল্পীদের প্রতি আমার টান এবং আমার প্রতি যে শিল্পীদের ভালোবাসা সেটা অনেকবার প্রমানিত। আশা করছি সবার ভালোবাসা ও ভোট পেয়ে আবারও সাধারন সম্পাদক নির্বাচিত হব। সবার ভালোবাসা এবং ভোটারদের প্রতি এই বিশ্বাস আমার আছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

চিড়িয়াখানার প্রয়োজন কতটুকু? প্রশ্ন তমা মির্জার

0

এই এক লাইনের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই এক লাইনের প্রশ্ন লিখে দিয়েছেন তিনি। এমনসব এড়িয়ে যাওয়াই যেত। কেননা এমন প্রশ্ন তো অহরহ দেখা যেতেই পারে। কিন্তু এই এড়িয়ে যাওয়া হলে অনেক চিন্তাকেও এড়িয়ে যাওয়া হতো। যিনি প্রশ্ন করেছেন নিশ্চই এমনি করেননি। মানবিকতার যে স্থান রয়েছে সেখানে নিশ্চই আহতের ঘটনা ঘটেছে, তা নাহলে কেন প্রশ্ন করবেন?

দেশের চিড়িয়াখানাগুলোর বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে যে পশুগুলো ঠিকঠাক খাবার দেওয়া হয় না। কাগজে কলমে হিসেব কেমন দাঁড়ায় সেটা পরের কথা কিন্তু প্রায়শই এসব খবর আসে, এবং খবরে যেসব প্রাণীদের হাড্ডিসার ছবি দেওয়া হয় তাতে করে ওইসব ছবির দিকেও তাকিয়ে থাকা যায় না। তাতে করে প্রশ্ন আসতে পারে এইসব চিড়িয়াখানা রাখার দরকারটাই কী?

চিত্রনায়িকা তমা মির্জা যে যে ভিডিওটি শেয়ার করে পোস্ট দিয়েছেন- সেটা আরেক অভিনেত্রী আশনা হাবীব ভাবনার, ভাবনা তাতে লিখেছেন, ‘আমি কিছুদিন আগে কক্সবাজার এর ডুলাহাজরা সাফারি পার্কে গিয়েছিলাম ,সেখানে গিয়ে দেখলাম সাফারি পার্কের বিষয়টা একদম অন্যদেশের থেকে আলাদা! যাই হোক অনেক কিছুই আমার ভাল লাগে নি, তা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না ,কিন্তু কিছু পশু পাখিদের তারা যেভাবে রেখেছে তা দেখে খুব খারাপ লেগেছে।

তিনি লিখেছেন, ‘বাঘ, সিংহ আছে ৪ টা, এই চারজনের যে পরিমাণের খাবার দেয়া দরকার সেটা তারা দেয় না ,সেটা সেখানকার এক পিচ্চি ছেলে আমাদের বলল ! তারা খুবই অসহায়। দেখার মতো কিছুই নেই এই পার্কে, জানিনা কেন? আমরা একটা বাস নিলাম ঢুকার পর, তবে কিছুই দেখতে পারিনি সেরকম, আর যারা আছে তাদের ও যে যত্ন হয় না তা বোঝা যাচ্ছিল।’

নাগার্জুনের বাড়িতে অজ্ঞাত মরদেহ

0

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের বাগান বাড়িতে পাওয়া গেছে এক অজ্ঞাত মরদেহ। নায়কের বাগান বাড়ি থেকে এই মরদেহ পাওয়ার পর থেকে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এদিকে পুলিশও এই মৃত্যুর তদন্ত শুরু করেছে।

খবরের প্রকাশ, প্রায় ৬ মাস আগে তেলাঙ্গনার রঙ্গরেড্ডি জেলায় ৪০ একর জমিসহ এই বাগান বাড়ি কিনেছিলেন নাগার্জুন। এতদিন পড়েই ছিলো এই জমি। সম্প্রতি এই জমিতে চাষের জন্য লোক নিয়োগ করেছিলেন তিনি। বুধবার বাগানে কাজ করতে গিয়েই কর্মীরা এই মৃতদেহের খোঁজ পান। বাগান বাড়ির কর্মীরাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে কেউ হয়তো এই নির্জন বাগান বাড়িতে এসে আত্মহত্যা করেছে।

মরদেহটি এতটা পুরোনো হয়েছে যে চেহারা দেখে তাকে চেনার উপায় নেই। কে এই ব্যক্তি তার পরিচয় খোঁজার চেষ্টা করছে পুলিশ। আগে ভাগে এ বিষয়ে বেশি কিছু বলতে নারাজ তারা। গত কয়েক মাসে রঙ্গরেড্ডি জেলা থেকে কতজন নিখোঁজ হয়েছেন, সেই তালিকাও দেখতে শুরু করেছে পুলিশ। আশা করছেন সত্যিটা খুঁজে বের করতে পারবেন তারা।

এর আগেও গত বছর নাগার্জুনের বাগানবাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। ভেঙ্কাটা রাজু (৩২) ও দুর্গা (৩০) ওই বাড়ির শ্রমিক ছিলেন। তদন্তের পর পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন তারা।

দলের ভাবমূর্তি উদ্ধারে আগাছা-পরগাছা দূর করা হবে: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আগাছা-পরগাছা দূর করা হবে। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকালে কক্সবাজার সৈকতের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে গেছেন। বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় দিয়ে তিনি ( শেখ হাসিনা) মানবতার মা উপাধি পেয়েছেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি বিদেশিদের কাছে একটি কথাও বলেনি। উল্টো এখন রাজনীতি করছে। তাদের নেতা বিদেশে বসে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। স্থানীয় জনগণের বিরুদ্ধে রোহিঙ্গাদের উসকে দিতে চায় বিএনপি।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় সম্মেলনের প্রস্তুতির অংশ হিসাবে জেলা আওয়ামী লীগের এই প্রতিনিধি সম্মেলন। আগামী ১৫ ডিসেম্বরের আগে কক্সবাজারের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন শেষ করতে হবে। কমিটিতে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন, পানি সম্পদ উপমন্ত্রী ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সবাজারের তিন সাংসদ আশেক উল্লাহ, সাইমুম সরওয়ারও জাফর আলম প্রমুখ।

তিন দিনের সফরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে কক্সবাজার বিমান বন্দর পৌছেন। এসময় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান চলছে

0

ঢাকায় জুয়াবিরোধী অভিযানের পর এবার চট্টগ্রাম নগরের তিনটি ক্লাবে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

নগরের সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাবে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার শাফায়াত জামিল ফাহিম।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে অভিযান চালানো হয়। অভিযান পরিরচালনা কর্মকর্তা র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন বলেন, আমরা কিছু আলামত পেয়েছি। এই আলামত দেখে বোঝা যায়, এখানে জুয়া খেল হতো বা এখনও হয়। যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, এরপর আমরা বাকি দুটি ক্লাবেও অভিযান চালাবো। ওই ক্লাবগুলো ইতিমধ্যে র‍্যাব ঘিরে রেখেছে।

এর আগে শুক্রবার রাতে নগরীর আলমাস মোড়ে ‘হ্যাং আউট’ নামের একটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্লাব মালিকের ছেলে খলিকুজ্জামান ও কর্মচারী রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।

মির্জা ফখরুলের উচিত সরকারকে সাধুবাদ জানানো : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উচিত দেশে যেকোন অনিয়মের বিরুদ্ধে সরকারের অভিযানের জন্য সরকারকে অভিনন্দন এবং সাধুবাদ জানানো। এবং নিজেদের অতীতের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া। ‘সরকারের উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের কড়া সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “ নিজেদের বগলের তলায় উৎকট গন্ধ নিয়ে বিএনপি নাকে গন্ধ খুঁজছে।”

তথ্যমন্ত্রী আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি- চট্টগ্রাম আয়োজিত বয়োজ্যেষ্ট নাগরিক সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য শেষে মির্জা ফখরুল ইসলামের একটি বক্তেব্যের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বিএনপির আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। হাওয়া ভবন তৈরী করে সমস্ত ব্যবসা থেকে ১০ শতাংশ করে কমিশন নেয়া হয়েছিল। তিনি বলেন, “হাওয়া ভবনের দুর্নীতির সাথে তারেক জিয়ার সংশি¬ষ্টতা, বিএনপির বড় বড় মন্ত্রীর সংশি¬ষ্টতা আমরা দেখেছি। বিএনপির এই অপকর্ম দুর্নীতির কারণেই বিএনপির শাসনামলের ৫ বছরের প্রতি বছরই বাংলাদেশ লজ্জাজনকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।”

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলামের নেত্রী বেগম খালেদা জিয়া অবৈধভাবে অর্জিত কালো টাকা সাদা করেছিলেন জরিমানা দিয়ে। কোকোর দূর্নীতি ধরা পড়েছে সিঙ্গাপুরে। তারেক রহমানের দূর্নীতির বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছেন। দূর্নীতির দায়ে তারেক রহমানের দশ বছর সাজা হয়েছে। এতিমদের জন্য টাকা এনে সে টাকা এতিম খানার একাউন্টে না রেখে নিজের ব্যক্তিগত একাউন্টে নিয়ে খালেদা জিয়া নিজে দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে আজকে জেল খানায় আছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,“ যাদের নেতা-নেত্রী দেশকে দূর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত করেছিল তাদেরতো এনিয়ে কথা বলার নৈতিক অধিকারই নেই।”

তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে দেশ পরিচালনা করছেন। সেকারণে দূর্নীতিদমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতি বা অনিয়ম যেগুলো হচ্ছে সেটির বিরুদ্ধে বর্তমানে ঢাকা শহরে অভিযান চলছে, চট্টগ্রামেও শুরু হয়েছে। দূনীতির বিরুদ্ধে যে সরকার কঠোর অবস্থানে আছে, এজন্য মির্জা ফখরুল ইসলাম কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরও অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে এ ব্যাপারে তার বোন সেলিমা ইসলাম উদ্বেগ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে এসেছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার হাতে-পায়ের যে ব্যাথা এটি তার বহু পুরনো শারীরিক সমস্যা।

তিনি বলেন, এই শারীরিক সমস্যা নিয়েই বেগম খালেদা জিয়া দেশের দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই সমস্যাকে সময়ে সময়ে বলে জণগণকে বিভ্রান্ত করার যে চেষ্টা, এটি আমরা সবসময় দেখেছি। গতকাল তার পরিবারের সদস্যরা দেখা করে যে কথাগুলো বলেছেন সেটা বিএনপি নেতাদের কথাগুলোর পুনরাবৃত্তি।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে যাতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেয়া যায়, সেজন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তিনি যাতে সর্বোচ্চ সেবা পান। সেটা দেশের সর্বোচ্চ চিকিৎসালয়। সেখানে দেশের প্রথিতযশা ডাক্তাররা আছেন। দেশের সর্বোচ্চ চিকিৎসা তাকে দেয়া হচ্ছে। হাসপাতালে আনার আগে তিনি যখন কারাগারে ছিলেন, তার জন্য সার্বক্ষণিক একজন ফিজিওথেরাপিস্ট ছিল। এমনকি তার পছন্দের আয়াও তার সাথে আছে; পাকিস্তান আমলেও এ ধরনের ঘটনা ঘটেনি। ভারতে ঘটেছে কিনা আমার জানা নেই।

চট্টগ্রামে জুয়ার আসর পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ঢাকায় অভিযান চলছে। চট্টগ্রামেও হয়েছে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে সেখানেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি-চট্টগ্রামের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্টানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আজহার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন লায়ন এম এ শামসুল হক।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এ. এ. এম জিয়া হোসাইন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়–য়া, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মাহবুব উদ্দিন আহমেদ, কবি ও লেখক সাংবাদিক অরুণ দাশ গুপ্ত ও উদীচী চট্টগ্রামের সভাপতি লেখক বেগম মুশতারি শফিকে খ্যাতিমান বয়োজ্যেষ্ঠ নাগরিক সম্মাননা প্রদান করা হয়।

যুবলীগ নেতা জি কে শামীম ১০ দিনের রিমান্ডে

0

অবৈধ অস্ত্র ও মাদক মামলায় আলোচিত যুবলীগ নেতা জি কে শামীমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে অস্ত্র মামলায় পাঁচদিন ও মাদক মামলায় পাঁচদিন। এছাড়া সাত দেহরক্ষীকে অস্ত্র মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

শনিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়া হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম জি কে শামীমের বিরুদ্ধে দুই মামলায় ১৪ দিন ও সাত দেহরক্ষীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার পৃথক পৃথক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত বডিগার্ডকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেক জানান, তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিংয়ে তিনটি মামলা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে। পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।

চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ থাকায় রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা শামীমকে ধরতে শুক্রবার ভোর ৬টা থেকে সাদা পোশাকে শুরু হয় র্যাবের অভিযান। বিকেল সাড়ে ৪টায় অভিযান শেষে শামীমসহ আটজনকে আটক করার কথা জানায় র্যাব।

র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে। এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, যদি তিনি নির্দোষ হন, তাহলে কোর্টে এগুলোর ব্যাখ্যা দেবেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন।

সারওয়ার আলম বলেন, তার মায়ের নামে ১৪০ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে, যদিও তার মা বড় কোনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। বাকি টাকা উনার নামে। ব্যবসায়ী হিসেবে নগদ টাকা থাকতেও পারে। তবে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ ছিল। তার দেহরক্ষীদের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। একই সঙ্গে মাদক পাওয়া গেছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আমরা তথ্য পেয়েছি তার নগদ টাকা অবৈধ উৎস থেকে এসেছে। কিন্তু এটা সত্য-মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তার। এটা তিনি কোর্টের সামনে প্রমাণ করবেন। অস্ত্রের বিষয়ে সারওয়ার আলম বলেন, তার বিরুদ্ধে বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। বৈধ অস্ত্র ব্যবহারের কিছু শর্তাবলি থাকে। সেসব ভঙ্গ করেছেন তিনি।

দুর্গাপুরে নিখোঁজের ৩০ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার

0

নেত্রকোনার দুর্গাপুরে কাকুরিয়া নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ২৪ ঘন্টা পর নিখোঁজ শিশুর মৃতদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। শিশুটি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে মীম (১২)। সে ঝাঞ্জাইল মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি শেষে প্রায় ১৫ জন শিক্ষার্থী কাকুরিয়া নদী পার হাওয়ার জন্য অন্যান্য যাত্রীদের সাথে নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাই করে কোন রকমে নৌকাটি মাঝ নদীতে আসলে হঠাৎ ডুবে যায়।
এ সময় নদীর দু’পাড়ে অবস্থানরত জনগন দ্রুত নদীতে নেমে শিশুদের উদ্ধার করতে পারলেও ১জনকে উদ্ধার করতে পারেনি। পরে দুর্গাপুর পুলিশকে খবর দিলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ঘন্টা অভিযানের পর শুক্রবার সন্ধ্যায় নদীর তলদেশ থেকে মীমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ শিশুটির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।