Home Blog Page 3476

আফগানদের অল্পোতে আটকে দিলো টাইগাররা

0

আফগানদের বিপক্ষে টি-২০’তে টানা চার হার। তাই-তো জয় পেতে মরিয়া সাকিব-মাহমুদুল্লাহ-মুশফিকরা। সিরিজের নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানকে অল্পোতে আটকে দিয়েছে টাইগাররা। ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে রশিদখানরা। জয়ে পেতে টাইগারদের করতে হবে ১৩৯ রান।

ফিল্ডিংয়ে নেমে ইনিংসে নবম ওভারে উইকেটে দেখা পেলো বাংলাদেশ। ভয়ংকর হজরতউল্লাহ জাজাইকে ফেরান টাইগারদের তরুণ তুর্কি আফিফ হোসেন। হজরতউল্লাহ জাজাইকে ৪৭ রানে ফেরানোর পর আসগর আফগানকে ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়া করান। জাজাই ৩৫ বলে ৬টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান। ওভারে দুই উইকেট নিয়ে কোনো রান দেননি আফিফ।

আরেক ওপেনার কাটার মাস্টারের বলে আউট হন। ২৭ বলে ২৯ রা আসে তার ব্যাট থেকে। সাকিবের বলে লেগ বিফোরে ফিরে যান মোহাম্মদ নবী। ৬ বলে চার করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আর সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব ফিরে যান রান আউট হয়ে। নাজিবুল্লাহ জাদরান ফিরে যান সাইফুদ্দিন বলে বোল্ড হয়ে। ১৪ রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩৭ রান করেন আফগানরা। ক্রিজে অপরাজিত ছিলেন শফিক ও অধিনায়ক রশিদ খান।

সিরিজে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে গ্রুপ পর্বে নিজেদের মধ্যে শেষ ম্যাচটি নিয়মরক্ষার। আর এই ম্যাচের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ইবি প্রক্টরের দায়িত্ব নিলেন অধ্যাপক মাহবুবর রহমান

0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মাহবুবর রহমান।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তিনি ৭ দিনে ক্যাম্পাস থেকে মাদক ও অছাত্র নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেন।
জানা যায়, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করায় অধ্যাপক মাববুবকে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মাহবুবর রহমানকে গত ৮ সেপ্টেম্বর প্রক্টর পদে তৃতীয়বারের মত দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য এতদিন সেই পদে যোগদান করেন নি। পরে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পত্রপ্রেরণের মাধ্যেমে যোগদান করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মাহবুব এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা ও দুই মেয়াদে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রগতিশীল শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরলো টাইগাররা

0

শুরুটা দারুণ করেছিলো বাংলাদেশের বোলাররা। সাইফুদ্দিন ও শফিউল ইসালামের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেটা ভালো হয়নি আফগানদের। প্রথম ৩ ওভারে তুলেছিলো মাত্র ১২ রান। কিন্তু তারপরেই নিজের স্বরুপে ফিরেছেন হজরতউল্লাহ জাজাই। শফিউলের ও মাহমুদউল্লাহকে দিয়ে শুরু করেছেন চার ছক্কা। ৯.২ ওভারে তুলে নেয় ৭৫ রান। অবশেষে তাদের ফেরত পাঠান আফিফ।

ইনিংসে নবম ওভারে উইকেটে দেখা পেলো বাংলাদেশ। ভয়ংকর হজরতউল্লাহ জাজাইকে ফেরান টাইগারদের তরুণ তুর্কি আফিফ হোসেন। হজরতউল্লাহ জাজাইকে ৪৭ রানে ফেরানোর পর আসগর আফগানকে ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়া করান। জাজাই ৩৫ বলে ৬টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান। ওভারে দুই উইকেট নিয়ে কোনো রান দেননি আফিফ।

এরপরে রহমউল্লাকে ফেরান মোস্তাফিজ। ২৯ রানে বিদায় নেন তিনি। আর মোহাম্মদ নবীকে ৪ রানে বিদায় করেন সাকিব। আর গুলবাদিন নায়েবকে রান আউট করেন মাহমুদউল্লাহ। আর নিয়ন্ত্রিত বোলিং করা সাই্ফুদ্দিন ফেরান নাজিবউল্লাহকে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১৬ ওভারে ৬ উইকেটে ১১০ রান।

উত্তর আয়ারল্যান্ডের শিক্ষার্থীদের মাতৃভাষা দিবসের গল্প শোনালেন ভূমিমন্ত্রী

0

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউরোপের দেশ উত্তর আয়ারল্যান্ড সফরকালে সেখানকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গল্প শুনিয়েছেন।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ভূমিমন্ত্রী গত ৫ সেপ্টেম্বর একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখতে উত্তর আয়ারল্যান্ডে গেলে, সময় করে তিনি বেলফাস্টে অবস্থিত একমাত্র আইরিশ মাধ্যম উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ‘কলেস্তে ফ্যাইয়ারিস্তা’ পরিদর্শনে যান। সেখানে তিনি স্কুল লাইব্রেরীতে স্কুলের শিক্ষার্থীদের সাথে এক অনানুষ্ঠানিক সম্মিলনে অংশ নেন।

স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শন মিস্টেইল ও অধ্যক্ষ মিখেইল ম্যাক গিওলা গুনা এ সময় মন্ত্রীকে স্বাগত জানান।

মন্ত্রীর এই সফরকালে উত্তর আইরিশের কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মাতৃভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, তারই স্মৃতিবিজড়িত দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধু মায়ের ভাষার জন্য সংগ্রাম হয়েছে পৃথিবীর ইতিহাসে এ রকম ঘটনা অত্যন্ত বিরল।

মন্ত্রী এ সময় তাদের জানান, কিভাবে ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করার কারণে তৎকালীন পাকিস্তানি পুলিশ কর্তৃক বাংলাদেশিদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। নিজ ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মৃতি স্মরণার্থে এবং বিশ্বব্যাপী ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই জাতিসংঘ কর্তৃক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতি গঠনে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মাতৃভাষার গুরুত্বের ব্যাপারেও মন্ত্রী তাদের অবহিত করেন।

ভূমিমন্ত্রী ওই স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস সম্পর্কেও অবহিত করেন। অবহিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিভাবে ১৯৭১ সালে ৯ মাস জাতীয় মুক্তির জন্যে ঐতিহাসিক সংগ্রাম করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

শন মিস্টেইল এসময় ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, মন্ত্রীর বক্তব্য তার শিক্ষার্থীদের দৃঢ় বিশ্বাসকে সত্যই অনুরণিত করছে।

নর্থ বেলফাস্ট নিউজ’র সাংবাদিক মাইকেল জ্যাকসন বেলফাস্ট মিডিয়া গ্রুপ এর ওয়েবসাইটে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত তার ‘ভাষা সংগ্রামের গল্প শোনাতে ৫০০০ মাইলের যাত্রা’ নামক নিবন্ধে উল্লেখ করেন, ‘৫,০০০ মাইল কিংবা আরো কিছু দূরত্ব বাংলাদেশ থেকে বেলফাস্টকে আলাদা রাখতে পারে, তবে ভাষা অধিকারের একটি সাধারণ লড়াই এ ব্যবধান কমিয়ে দিয়েছে…।’

সাইফুজ্জামান চৌধুরী দেশে ফিরে এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন অভিযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ আন্তর্জাতিক ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা অন্যান্য দেশের দরবারে পৌঁছে দিতে তথা ইতিবাচক ভাবে ব্রান্ডিং করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কিশোর ও তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা তারাই আগামীতে নিজ দেশে নেতৃত্ব দেবে। বিদেশে আমাদের ইতিবাচক ভাবমূর্তি বাড়াতে স্কুল-কলেজ কেন্দ্রিক জনকূটনীতি কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এজন্য স্কুল পরিদর্শনের আমন্ত্রণ পাবার সাথে সাথে আমি তা সাদরে গ্রহণ করি। স্কুলটির শিক্ষার্থীরা খুব মেধাবী ও দেশপ্রেমিক।

শাহজালালে ৪৬ দেশের মুদ্রাসহ অবৈধ ডলার ব্যবসায়ী আটক

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি দেশের মুদ্রাসহ এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে মিন্টু মিয়া (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মিন্টুর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া। তার বাবার নাম সাদেক মিয়া।

বিমানবন্দর সূত্র জানায়, বিকেলে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপির পার্কিং এলাকায় আগমনী যাত্রীদের কাছে ডলার লাগবে কী না জিজ্ঞেস করছিলেন করে মিন্টু মিয়া। যাত্রীদের ডাকতে থাকলে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরবর্তিতে তার দেহ তল্লাশি করে ৪৬ দেশের অচল সচল মুদ্রা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘আটককৃত ব্যক্তি সাধারণত সহজ সরল যাত্রীদের টার্গেট করতো। কেউ ডলার লাগবে বললে তার কাছ থেকে টাকা নিয়ে ডলার এনে দিবে বলে সে হাওয়া হয়ে যেতো। এর আগে বিভিন্ন দেশের মুদ্রা দেখিয়ে সে আস্থা অর্জনের চেষ্টা করতো। তাকে যাত্রী হয়রানী ও গণউপদ্রব তৈরির অভিযোগে বিমানবন্দর ম্যজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ শতাংশ কমেছে

0

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ শতাংশ কমেছে।

চলতি বছরের শুরু থেকে আজ শনিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮৪ হাজার ৩৯৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৯৪২ জন। এ পর্যন্ত ৯৭ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকায় ৯১৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (২০ সেপ্টম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন। এর মধ্যে ঢাকায় ১৩৫ জন এবং ঢাকার বাহিরে ২৭৩ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫, মিটফোর্ড হাসপাতালে ১৭, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫, বিএসএমএমইউতে ২, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২, সম্মলিত সামরিক হাসপাতালে ১৩ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৫১ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

‘দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার বিএনপি নেতাদের নেই’

0

দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার বিএনপি নেতাদের নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বগলের তলায় গন্ধ নিয়ে বিএনপি অন্যের গন্ধ খুঁজছে। অথচ বিএনপির আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। হাওয়া ভবন তৈরি করে সমস্ত ব্যবসা থেকে ১০ শতাংশ করে কমিশন নেওয়া হয়েছিল।

আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘সরকারের উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের সমালোচনা করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যে দলের নেতানেত্রীরা দেশকে এমন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত করেছিল, তারা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকারই রাখেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, অভিযান চলছে অনিয়মের বিরুদ্ধে। আপনারা বরং সরকারকে অভিনন্দন জানান এবং নিজেদের অপকর্মের জন্য ক্ষমা চান।

তিনি বলেন, অবৈধভাবে অর্জিত টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেত্রী সাদা করেছিলেন জরিমানা দিয়ে। কোকোর দুর্নীতি ধরা পড়েছে সিঙ্গাপুরে। তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। দুর্নীতির দায়ে তারেক রহমানের ১০ বছর সাজা হয়েছে। খালেদা জিয়া এতিমখানার টাকা নিজের অ্যাকাউন্টে রেখেছেন। এ কারণেই তার সাজা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার হাতে-পায়ের যে ব্যাথা এটি তার বহু পুরনো সমস্যা। এই শারীরিক সমস্যা নিয়েই বেগম খালেদা জিয়া দেশের দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর

0

যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দিয়ে তাকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব ১। আজ শনিবার বিকেল তিনটার দিকে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তারা থানা হাজতে আছেন।

এ বিষয়ে গুলশান থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে।

এসব মামলার আসামি হিসেবে জি কে শামীমসহ আটজনকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে। পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।

চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ থাকা রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা শামীমকে ধরতে শুক্রবার ভোর ৬টা থেকে সাদা পোশাকে শুরু হয় র‍্যাবের অভিযান। বিকেল সাড়ে ৪টায় অভিযান শেষে শামীমসহ আটজনকে আটক করার কথা জানায় র‍্যাব।

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের শনাক্তকরণে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তালিকা পেলে সেটা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, তাদের দমন করা হবে।

আজ শনিবার রাজধানীর নর্থ নাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। সুশাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতি রোধ করাটা আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তাই যারা অনিয়ম-দুর্নীতি করছে বা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে অথবা অপরাধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে। এসব কর্মকাণ্ডের সঙ্গে যে দল-মতেরই হোক, কঠোর হাতে তাদের দমন করা হবে। বর্তমানে যে অভিযান শুরু হয়েছে। এটি চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গি তৎপরতা ও মাদক কেনা-বেচা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনছি।

ইন্টারনেট ব্যবহার করে নানা ধরনের অপরাধ হচ্ছে জানিয়ে এ ধরনের অপরাধ রোধ করতে দেশের মেধাবীদের সহয়তায় নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পারভেজ রবকে চাপা দেওয়া ভিক্টর বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

0

সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রবকে চাপা দেওয়া ভিক্টর পরিবহন বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন চালক মো. সুমন এবং সহকারী মো. আক্তার হোসেন। তাঁদের আদালতে সোপর্দ করে আজ ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইড় বাজার এলাকা থেকে সুমনকে ও শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন দিনারা এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান। তাঁদের আদালতে সোপর্দ করে আজ ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় গত ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রব সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্টর ক্লাসিক নামের বাসটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-০৯৬৩) থামানোর জন্য সংকেত দিলে চালক বাসটি না থামিয়ে বেপরোয়া ও দ্রুতগতিতে বাসটি চালিয়ে পারভেজ রবকে চাপা দিয়ে হত্যা করে। ওই ঘটনার দুদিন পর পারভেজ রবের ছেলে ইয়াসির আলভী ও ছেলের বন্ধু মেহেদী হাসান ছোটনদেরকে ভিক্টর ক্লাসিকের অপর একটি বাস উত্তরা ৯ নং সেক্টর এলাকায় চাপা দেয়। এ ঘটনায় ইয়াসির আলভী রব গুরুতর আহত হন এবং মেহেদী হাসান ছোটন নিহত হন।