Home Blog Page 3477

স্বাধীনতা বিরোধীরা যেন নদীরক্ষা আন্দোলনে অনুপ্রবেশ করতে না পারে : খালিদ মাহমুদ

0

স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীলরা নদীরক্ষা আন্দোলনে যেন কোনোভাবেই অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব নদী দিবসকে সামনে রেখে দেশের ৭০টি নদী, পরিবেশ ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘নদীর জন্য পদযাত্রা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় নদীরক্ষা কমিশন ও নদী দিবস উদযাপন পরিষদ বাংলাদেশ এই পদযাত্রার আয়োজন করেছে।

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার নদীরক্ষায় অত্যন্ত আন্তরিক। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, আমরা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এই চ্যালেঞ্জটা যাতে মুখ থুবড়ে না পড়ে। এই চ্যালেঞ্জের মধ্যে রাজনীতি ঢুকে যেতে পারে।

স্বাধীনতা বিরোধীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তীতে তারা সোচ্চার হয়ে আমাদের আন্দোলনগুলোকে নষ্ট করে দিতে পারে। কাজেই স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীলরা এই নদীরক্ষা আন্দোলনে যাতে কোনোভাবেই অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজকে ২০ দিনের রিমান্ডে চায় পুলিশ

0

কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।

আজ শনিবার বেলা ১২টার দিকে ফিরোজকে নিয়ে আদালতে রওনা হয় পুলিশ। আদালতে রিমান্ড আবেদন করার পর আজ বেলা তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালেই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করে র‌্যাব। আটক করা হয় আরো কয়েকজনকে।

অভিযানে ইয়াবা ছাড়াও একটি বিদেশি পিস্তল, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‍্যাব-২’র অধিনায়ক আশিক বিল্লাহ জানান, ঘটনাস্থল থেকে ৫৭২ পিস আমেরিকার তৈরি প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ক্যাসিনো খেলার কয়েন ও গন্ধ নেই এমন নতুন ধরনের হলুদ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের ভেতর দেখেছি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এ থেকে আমরা মনে করছি এখানে একসময় ক্যাসিনো খেলা হতো।

দুর্নীতিবাজ যেই হোক না কেন, কোনও ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুর্নীতিবাজ যেই হোক, কোনও ছাড় দেওয়া হবে না। অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ’
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এসময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, দুর্নীতিবাজ জনপ্রতিনিধি হোক আর প্রশাসনের লোক হোক- ছাড় দেওয়া হবে না। কারও বিরুদ্ধে অন্যায়, অপরাধ, দুর্নীতির অভিযোগ পেলে প্রমাণের ভিত্তিতে বিচারের মুখোমুখি করা হবে।’
এর আগে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের শনাক্তকরণে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তালিকা পেলে সেটা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, তাদের দমন করা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠান করতে চান। সুশাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতি রোধ করাটা আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তাই যারা অনিয়ম-দুর্নীতি করছে বা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে অথবা অপরাধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে। এসব কর্মকাণ্ডের সঙ্গে যে দল-মতেরই হোক, কঠোর হাতে তাদের দমন করা হবে। বর্তমানে যে অভিযান শুরু হয়েছে। এটি চলমান থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গি তৎপরতা শুরু করা হয়েছিল, আমরা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়ে তা দমন করতে সক্ষম হয়েছি। দেশের জনগণ আমাদের সহযোগিতা করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক কেনা-বেচা হচ্ছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনছি।
তিনি বলেন, ইন্টারনেটে সাইবারক্রাইম হচ্ছে। তারা সুকৌশলে ক্রাইম করে আমাদের গোলকধাঁধায় ফেলছে। তাদের রোধ করতে দেশের মেধাবীদের সহয়তায় নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে। নতুন প্রযুক্তির মাধ্যমে দেশের সাইবার ক্রাইম অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
‘আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কাজ করছি। এসসিজি বাস্তবায়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা, সে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যেই অপরাধ করবে তাদের আইনের আওতায় আনা হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ।

কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতিকে ২০ দিনের রিমান্ডে চায় পুলিশ

0

কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।
আজ শনিবার বেলা ১২টার দিকে ফিরোজকে নিয়ে আদালতে রওনা হয় পুলিশ। আদালতে রিমান্ড আবেদন করার পর আজ বেলা তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকালেই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করে র‌্যাব। আটক করা হয় আরো কয়েকজনকে।
অভিযানে ইয়াবা ছাড়াও একটি বিদেশি পিস্তল, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান শেষে র‍্যাব-২’র অধিনায়ক আশিক বিল্লাহ জানান, ঘটনাস্থল থেকে ৫৭২ পিস আমেরিকার তৈরি প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ক্যাসিনো খেলার কয়েন ও গন্ধ নেই এমন নতুন ধরনের হলুদ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের ভেতর দেখেছি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এ থেকে আমরা মনে করছি এখানে একসময় ক্যাসিনো খেলা হতো।

‘বিজিএমইএ নিয়ে অনেক দূর যেতে চাই’

0

জীবন তার দেখতে যত নির্মল, সুন্দর, সফল, সাজানো, পেছনের লড়াইটা তার চেয়েও কঠিন। তবে শৈশব থেকেই ছিলেন ভালো ছাত্রী। দেশসেরা মেধাবীদের একজন। টিউশনি করে লেখাপড়া করেছেন স্কুলজীবন থেকেই। প্রচন্ড আত্মবিশ্বাসী, অদম্য সাহসী, দৃঢ় প্রত্যয়ী আজকের সফল ব্যবসায়ী আইকন ও বিজিএমইএর প্রেসিডেন্ট রুবানা হকের কথা বলছি। তিনি হতে চেয়েছিলেন সাংবাদিক। সাদা-কালো যুগের সফল টিভি উপস্থাপিকা থেকে হয়েছেন নাগরিক টিভির মালিক ও শিল্পপতি। ফ্যাশনে, রুচিতে, ব্যক্তিত্বে, রূপে-গুণে দ্যুতি ছড়ানো এই বিদুষী রমণী একজন মানবিক মানুষও। কবির হৃদয়, শিল্পীর হৃদয় দিয়ে তার ঘর সাজিয়েছেন দেশে দেশে ঘুরে সংগ্রহ করা অ্যান্টিক সামগ্রীতে। দুস্থ, অসহায়দের যেমন সাহায্য করেন তেমনি অনাথ শিশুদেরও লেখাপড়ার খরচ জোগান নীরবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় ছেদ পড়েছিল সেই এক কঠিন সময় রাজনীতির। কিন্তু দমেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন রুবানা হক। তার সঙ্গে কথা বলেছেন – রুহুল আমিন রাসেল
‘নয় নয় এ মধু খেলা’ কিংবা ‘আমি বহু বাসনায় প্রাণপণে চাই/ বঞ্চিত করে বাঁচালে মোরে’ নিজের খুব প্রিয় এই গান গুনগুনিয়ে গাইতে ভালোবাসেন ড. রুবানা হক। শৈশব শুরু করেছিলেন টিউশনিতে। হতে চেয়েছেন সাংবাদিক। এখন তিনি কেবল ব্যবসাই করছেন না। দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর প্রথম নারী সভাপতি হিসেবেও।

আগামীতে পোশাকশিল্পকে অনেক দূর এগিয়ে নিতে চান মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী। আনিসুল হকও ছিলেন বিজিএমইএর সভাপতি। পরবর্তীতে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই এবং দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সার্ক চেম্বারেরও সভাপতি ছিলেন আনিসুল হক।
ড. রুবানা হক বললেন, বিজিএমইএ নিয়ে অনেক দূর যেতে চাই। আগামীতে আরও পড়তে চাই। পড়াতে চাই। মানুষের উপকার করতে চাই। রাজনীতি কখনো চিন্তা করিনি। তবে আমাদের সবারই রাজনৈতিক দর্শন আছে। মানুষের কল্যাণ আমাকে টানছে। এক ধরনের সামাজিক দায়বদ্ধতা আছে। মানুষকে ভালো রাখতে চাই। আমি স্বপ্ন দেখি না। কিন্তু আশা করি। তরুণদের বলব- সাহসটা রাখেন। মানুষের কাজ বড়। ভয় পাবেন না। ভালো মেনটর খুঁজে দেখুন। আমরা কেউ সাদা না। সাদাকালোর মাঝে ধূসর।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জরিপে শত নারী উদ্যোক্তার তালিকায় স্থান পাওয়া রুবানা হকের কবি হিসেবেও খ্যাতি আছে। তার ইংরেজি কাব্যগ্রন্থ ‘টাইম অব মাই লাইফ’র জন্য ২০০৬ সালে পেয়েছেন সার্ক সাহিত্য পুরস্কার। শৈশব থেকেই শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত রুবানা হক দেশসেরা বিতার্কিকও ছিলেন। দেশের অন্যতম পোশাকশিল্প প্রতিষ্ঠান মোহাম্মাদী গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালক তথ্য-প্রযুক্তি, আবাসন, গণমাধ্যম ও জ্বালানি খাতের ব্যবসার সঙ্গে জড়িত।

ব্যবসায়িক জীবনটা কীভাবে শুরু করলেন- জানতে চাইলে স্মৃতিরোমন্থন করতে গিয়ে ড. রুবানা হক বলেন, আমি শুরুতে ব্যবসায় আসি ১৯৯০ সালের শুরুর দিকে। তখন কাপড় কাটতাম। তবে আনুষ্ঠানিকভাবে ব্যবসায় যোগ দিই ১৯৯৫ সালে। ’৯৭ সাল থেকে পুরোপুরি ব্যবসা করছি। তখনো আমার কোনো পদ ছিল না। কিন্তু পার্টনারদের সঙ্গে আলাদা হওয়ার পরে আমি ব্যবস্থাপনা পরিচালক হয়েছি মোহাম্মদী গ্রুপের। আনিস (আনিসুল হক) ’৯৬ সাল থেকে বিজিএমইএ নিয়ে আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ে। আমার ওপর হাল ছেড়ে দেয়। তখন আমরা ব্যবসা সম্প্রসারণ শুরু করি। টেকনো ভিস্তা নামে তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান গড়েছি। ক্যাবল ডিস্ট্রিবিউশন কোম্পানি যাদু কলাম। রিয়েল এস্টেট ছোট ছোট প্রকল্প করেছি। এখন আমরা বড় প্রকল্প করছি। ১৯৯৮ সালে ছোট সন্তান অসুস্থ হলে যুক্তরাষ্ট্রের বস্টনে থাকতাম। তখন অনেক ব্যবসা সম্প্রসারণ করেছি। ২০০২ সালে ছেলেটা চলে যাওয়ার ১৫ দিনের মাথায় আমি হংকংয়ে গিয়ে পূর্ণ মিটিং করেছি। সকালে নাস্তার টেবিলে চোখ মুছতাম। দুপুরে মিটিং করতাম।
কীভাবে দিন চলে যায়, বলতে এক দীর্ঘশ্বাস নিয়ে তিনি বলেন, খুব চাপে আছি। এত কাজের চাপ কীভাবে সামলাচ্ছি জানি না। তবে চাচ্ছি না আমার অবস্থা আনিসের মতো হোক। সাহস কীভাবে পাচ্ছি জানি না। আমার মা বলতেন ঝড় যখন আসবে, তখন ঝড় সামলাও। পড়ে কেঁদো। মায়ের এই থিউরি প্রয়োগের চেষ্টা করছি। তাই এখন প্রতিদিন চেষ্টা করছি, নিজের পোশাকশিল্প খাতটাকে সামলাই। পড়ে দেখা যাবে কী হয়।
ব্যবসায় আত্মবিশ্বাস জন্মানোর গল্প বলতে গিয়ে ড. রুবানা হক বলেন, আমি সব সময় আত্মবিশ্বাসী। যোগাযোগে ভালো ছিলাম। এখন অতটা নেই। আমি শুটকেসে স্যাম্পল নিয়ে ব্যবসা করতাম। নিজেই স্যাম্পল দেখাতাম। হক সাহেবকে দেখতাম শার্টও আয়রণ করে ক্রেতাদের সামনে দেয়। আসলে এই জিনিসটা সব সময় মনে পড়েছে যে- নিজে না করলে হয় না। কারও ওপর নির্ভর করতাম না। পোশাকশিল্পে কোটা নিয়ে চিন্তায় ছিলাম। তবে মূল্য সংযোজন নিয়ে চিন্তায় ছিলাম। এখনো আছি। এই সংকটটা রয়েই গেছে।
সংস্কৃতি অঙ্গন থেকে ব্যবসায় আসা প্রসঙ্গ তুলে ধরে ড. রুবানা হক বলেন, আমি পারদর্শী ব্যবসায়ী নই। সাধারণ মানুষের মতো চিন্তাভাবনা করি। মানুষের কল্যাণ করাটা জরুরি। ১৯৯০ সালের শুরুর দিকে আনিসের শরীর খারাপ হয়। তখন চিকিৎসক বললেন আপনি কেন হাল ধরছেন না। তখন হক সাহেব বললেন চলে আসো ব্যবসায়। আনিসের সঙ্গে ব্যবসার অনেক পার্টনার ছিল। ব্যবসায় এসে আমি শুরুতে মাটিতে বসে কাপড় কাটতাম। দুই বছরের মধ্যে আস্তে আস্তে পার্টনারদের সঙ্গে আমরা আলাদা হলাম। তখন চার লাইনের পোশাক কারখানা ছিল। সেটাই কেমন করে যেন বড় হয়ে গেল। মাত্র ৪০০ শ্রমিক নিয়ে কাজ করতাম। এখন ১৫ হাজার শ্রমিক কাজ করছে। দায়িত্ব নিয়ে কাজ করেছি। সংসার, ব্যবসায় জড়িত মানুষজন নিয়েই বেশি ভেবেছি। সংসার নিয়ে চিন্তা করতে গিয়ে এত মার খেয়েছি জীবনে। যার জন্য সমাজ নিয়ে চিন্তা করাটা আমার দায়িত্ব। আমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। ওই সংগ্রামটা আমার জন্য জরুরি। আমার বাবা বলতেন কষ্টে কেষ্ট মেলে। আমার মনে হয় অনেক কিছু হারালে, অনেক সংগ্রামের মধ্যদিয়ে গেলে আসলে মানুষ বোধ হয় অন্যকে ভাবতে পারে। আমি ভালো মানুষ নই, কিন্তু আমি ভালো হতে চাই। আমি ভালো হওয়ার যাত্রাটাকে বিশ্বাস করি।

বিবিসি জরিপে শত নারী উদ্যোক্তার তালিকায় স্থান পাওয়ার গল্প বলতে গিয়ে এই নারী উদ্যোক্তা বলেন, ১০০ জন নারীর মধ্যে ১০ জনকে ওরা বিশেষ মেনটর হিসেবে বিবেচনা করল। কম্বোডিয়ার এক মেয়ের দায়িত্ব দেওয়া হলো আমাকে। ওর খুব শখ ফ্যাশন ডিজাইনার হওয়ার। আমি তখন মেয়েটির সঙ্গে কম্বোডিয়াতে দেখা করলাম। ওর ডিজাইন দেখলাম। গিয়ে দেখলাম মেয়েটি রাস্তা থেকে কুড়িয়ে খেত। তার ডিজাইন একটি এনজিওর নজরে আসে। মেয়ে তখন এনজিওর বাচ্চাদের সঙ্গে থাকত। কিন্তু মেয়েটি সব সময় স্বপ্ন দেখত সে বড় ডিজাইনার হবে। সেই মেয়েটিকে ঢাকায় এনে আমার কারখানায় নিয়ে যাই। মেয়েটির তৈরি ডিজাইন আমি প্রাইমার্কের কাছে বিক্রিও করেছি। পড়ে মেয়েটিকে উপহার হিসেবে ৫ হাজার ডলারও দিয়েছিলাম। সেই মেয়েটি কিন্তু এখন কম্বোডিয়াতে কাজ করে। ওর জীবন ঘুরে যাওয়াটা আমার জীবনে অনেক আনন্দ দিয়েছে।
আরেকটা তৃপ্তি হলো- আমার কারখানার শ্রমিক সাথী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অর্থনীতিতে পড়ছে। সেই সাথী আগামী বছর গ্রাজুয়েশন করবে। কী সুন্দর ইংরেজিতে কথা বলছে সাথী। তার কী দাপট। কী সুন্দর কথা বলে। আমার কারখানায় ইন্টার্নি করে গেল। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আসলে আগামী বছর সাথী যখন গ্রাজুয়েট হবে, সেই মুহূর্তটা হবে আমার জন্য আনন্দের। আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আসলে এই কয়েকটি ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছে। এমন ১০ জন শ্রমিক পড়ছে। এটা ভালো লাগছে।
শৈশবের এলোমেলো ভাবনাগুলো সম্পর্কে তিনি বলেন, ছোট বেলায় সবসময় ভাবতাম সাংবাদিক হব। জানি না কেন চেয়েছিলাম। তখন দেয়াল পত্রিকা করতাম। একবার ঠিক করেছিলাম দেয়াল পত্রিকা করব। শিশুদের জন্য ম্যাগাজিন করব। স্কুলের দেয়াল পত্রিকা খুব মিস করছি। দেয়াল পত্রিকায় মজার মজার গল্প লিখতাম। আমরা অনেক বড় বড় দেয়াল পত্রিকা করতাম। যদিও ৬ ফুটের বেশি করতে বারণ ছিল। তারপরও মনে হতো ক্যানভাসটা বিশাল বড় করব। দেয়াল পত্রিকার ভিতর টুমোরো পিপল নামে একটা ম্যাগাজিন করার স্বপ্ন দেখতাম। আগামীর বাচ্চাদের নিয়ে পত্রিকা করার স্বপ্নটা পূরণ হয়নি। তবে কেন জানি আগামীকে নিয়ে ভাবতে ভালো লাগে। আগামীর দিকে তাকিয়ে আজকের যত ঝড়ঝন্ডা চলছে, এগুলোকে আমরা মোটামুটি অতিক্রম করব। এগিয়ে যাব। আসলে ঝামেলা সামলাতে সাহস লাগে।
আমি চাই ঢাকা শহরের প্রতিটি দেয়াল যেন জ্বলে ওঠে। এমনকি আমাদের কারখানা প্রাঙ্গণে দেয়াল পত্রিকা হোক। আমার শ্রমিকরা সেখানে ছবি আঁকুক। দুই লাইনের কবিতা লিখুক। কিছু তুলি রাখলাম। যে যার মতো আঁকুক। ওরাও স্বাধীন। ওরাও আঁকতে পারে আমাদের অনেক মজার সময় গেছে। সবই তো ফোনে। কারও মনে নেই কিছু।

দশ বছর বয়সে বোন আমাকে ধর্ষণ করে: অ্যারোন কার্টার

0

বয়স যখন দশ তখনই বোনের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন বিখ্যাত গায়ক অ্যারোন কার্টার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজের টুইটারে এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন এ মার্কিন গায়ক।
টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, যখন তার বয়স যখন মাত্র দশ বছর। সেই সময় তার দিদি লেসলি তাকে ধর্ষণ করেন।

অ্যারোন কার্টার আরও জানান, তার বোন দীর্ঘদিন ধরে বায়োপলার ডিসঅর্ডারে ভুগছিলেন। এই কথাটি তিনি কাউকেই জানাতে চাননি। কিন্তু ঘটনাক্রমে তিনি সেটা সবাইকে জানান।
এদিন তিনি আরও বলেন, মাত্র ৮ বছর বয়স থেকে আমি নাচ শুরু করি। এর পর যখন ১০ বছর বয়স হয় তখন থেকে বোন ধর্ষণ করতে শুরু করে। ১৩ বছর বয়স পর্যন্ত আমি ধর্ষণের শিকার হই। যদিও সেই সময় ওর বায়োপলার ডিসঅর্ডারের চিকিৎসা চলছিল। শুধুমাত্র বোনই নয়, আমার ভাইয়ের দ্বারা নির্যাতিত হই সারা জীবন।
এরপর টুইট করে তিনি তার ভাইয়ের দিকে আঙুল তোলেন এবং বলেন, এবার সত্যি বলার সময় এসেছে ভাইয়ের।
তার সর্বশেষ টুইটে তিনি লিখেছেন, যেহেতু আমার এই বক্তব্যে সত্যতা রয়েছে আমি আশা করি যে ধর্ষণের হাত বেঁচে যাওয়া সমস্ত মানুষ শান্তি ও ন্যায়বিচার খুব শিগগিরিই পাবে।

31
Shares

কমেনি পেঁয়াজের দাম

0

ভারত রফতানি মূল্য বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর সরকার দাম কমার আশ্বাস দিলেও বাজারে তার প্রভাব পড়েনি। ২৪ ঘণ্টার বদলে ৩ দিন পার হলেও কোনো বাজারেই পেঁয়াজের দাম কমেনি।
আজ শুক্রবার কাওরানবাজারে গিয়ে দেখা যায়, এখনো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

গত শুক্রবার বিভিন্ন বাজারে যে পেঁয়াজের কেজি ৫৫ টাকা ছিল, রবিবার তা এক লাফে ৭৫-৮০ টাকা হয়ে যায়। পেঁয়াজের এমন দাম বাড়ার প্রেক্ষিতে মঙ্গলবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে ট্রেডিং কর্পোরেশন অবস্থা বাংলাদেশ (টিসিবি)।
খোলা বাজারে পেঁয়াজ বিক্রির পাশাপাশি মঙ্গলবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে সরকারি বিভিন্ন দফতর, আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়।
বৈঠকের পর নতুন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আল বিরুনি ঘোষণা দেন ২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম কমবে।
তবে ২৪ ঘণ্টার বদলে তিন দিন পার হলেও পেঁয়াজের দাম কমেনি। গত কয়েকদিনের মতো ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা কেজি। নিম্ন মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি।

২০১৮ সালে ২৯ মিলিয়ন শিশুর জন্ম সংঘাতময় এলাকায়: ইউনিসেফ

0

সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গত বছর ২ কোটি ৯০ লাখের অধিক শিশুর জন্ম হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি জানায়, ২০১৮ সাল জুড়ে বিশ্বব্যাপী প্রতি ৫ শিশুর মধ্যে একজনের বেশি তাদের জীবনের প্রথম মুহূর্তগুলো সংঘাতের বিশৃঙ্খলায় আক্রান্ত সমাজে কাটিয়েছে।

‘প্রতিটি বাবা-মায়ের তাদের শিশুদের প্রথম মুহূর্তগুলো মমতায় লালন করতে পারা উচিত। কিন্তু সংঘাতের মাঝে বাস করা লাখো পরিবারের জন্য বাস্তবতা অনেক বিবর্ণ,’ বলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।
তিনি বলেন, বিশ্বের নানা দেশে সহিংস সংঘাত বাবা-মা ও তাদের শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে সীমাবদ্ধ করে দিয়েছে।
‘লাখো পরিবারের পুষ্টিকর খাবার, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার বা বেড়ে উঠা ও বন্ধনের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশের সুযোগ নেই। আসন্ন ও সুস্পষ্ট বিপদের পাশাপাশি জীবনের এমন শুরুর দীর্ঘস্থায়ী প্রভাব হয় সম্ভাব্য বিপর্যয়কর,’ বলেন ফোর।
যুগান্তকারী শিশু অধিকার সনদের ৩০তম বার্ষিকী এবার। এ সনদে সংঘাতে আক্রান্ত শিশুদে সুরক্ষা ও সেবার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান রয়েছে।
ইউনিসেফ জানায়, গত তিন দশকের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবচেয়ে বেশি দেশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত। যা লাখো শিশুর নিরাপত্তা ও কল্যাণকে হুমকিতে ফেলেছে।
বাবা-মায়েরা সংঘাতের নেতিবাচক স্নায়ুবিক প্রভাব থেকে সন্তানদের রক্ষা করতে পারলেও তারা নিজেরাই সংঘাতের সময় প্রায়ই শোকে বিহ্বল হয়ে পড়ে বলে মন্তব্য করেন ফোর।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ) লক্ষ্যমাত্রার দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক ডা. পিটার সালামা জানান, সবার জন্য মানসম্পন্ন সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রাথমিক স্বাস্থ্যসেবা লক্ষ্য অর্জনে বছরে ২০ হাজার কোটি ডলার দরকার।
ইউএন নিউজে বলা হয়, ২০০০ সালের পর থেকে বিশ্বব্যাপী শিশু ও মাতৃমৃত্যু রোধে ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়ে ডা. সালামা বলেন যে অনেক দেশ নতুন তহবিল পাওয়া ছাড়াই আরও বেশি অর্জন করার অবস্থানে ছিল।
তার মতে, অনেক দেশের জন্যই অর্থ আছে। তাদের শুধু সঠিক জায়গায় তা ব্যয় করতে হবে।
‘তাই আমরা দাতাদের কাছে গিয়ে বলছি না যে আমাদের ২০ হাজার কোটি ডলার দেন। আমরা মধ্য-আয় ও উচ্চ-আয় এবং এমনকি স্থিতিশীল থাকা কিছু নিম্ন-আয়ের দেশের কাছে গিয়ে বলছি, আসলে আপনি যদি সঠিক জিনিসটি বাছাই করেন তাহলে আপনার বর্তমান বাজেটের মধ্যেই এসব লক্ষ্য পূরণ করতে পারবেন,’ বলেন ডা. সালামা।
তিনি বলেন, ২০০০ সালের পর থেকে মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সার্বিকভাবে যে বিস্ময়কর সাফল্য এসেছে তা বিশ্বের স্বাস্থ্য খাতে প্রতিনিয়ত দেখা যায় না। ২০০০ থেকে ২০১৮ সময়ে ১৫ বছরের নিচের শিশুর মৃত্যুর হার ৫০ শতাংশ কমে ১ কোটি ৪২ লাখ থেকে ৬২ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে মাতৃমৃত্যুর হার কমেছে ৩৫ শতাংশ।

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

0

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার শোনাশুর নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

এ ঘটনায় নিহতেরা হলেন- নিহতরা হলেন গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) এবং ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।
ভাঙ্গা হাইাওয়ে থানার ওসি আতাউর রহমান পুলিশের সুবেদারসহ চার বাসযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘চাকা পাংচার হয়ে রডবোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটিই দুমড়ে মুচড়ে যায়।’
বাসের ৩ যাত্রী নিহত ঘটনাস্থলেই মারা যান। সুবেদার রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নেওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে খুলনা পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আতাউর।

বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় আহত ২০

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি- উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশে বহিরাগত সন্ত্রসীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় ৪০-৫০ জনের একটি দল তাদের ওপর রামদা, হকিস্টিক এবং লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মাথা ইট দিয়ে ফাটিয়ে দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অহত শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এই নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আশিকুজ্জামান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।