Home Blog Page 3479

৭০০ কিলোমিটার দূরের বন্দি শিবিরে কাশ্মীরীরা

0

ভারতের কেন্দ্রীয় সরকার ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর থেকে ভারত-শাসিত কাশ্মীরের আন্দোলনকর্মী, স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষকে আটক করা হয়।
এমনকি অনেককে ভারতের অন্যান্য অঞ্চলের কারাগারে স্থানান্তরও করা হয়। বিবিসি হিন্দির সংবাদদাতা ভিনিত খারে উত্তর প্রদেশের এমনই একটি কারাগার পরিদর্শন করেছেন।

আগ্রায় শুক্রবার সকালটা ছিল গরম ও গুমোট। উত্তর প্রদেশের এ জনাকীর্ণ ও ধুলাবালিময় শহরটি তাজমহলের আবাসস্থল হিসেবেও পরিচিত। মাঝেমধ্যে হালকা বাতাস এ গরম আবহাওয়াকে সহনীয় করে তুলেছিল- তবে কাশ্মীর উপত্যকা থেকে আসা অসংখ্য নারী-পুরুষের পক্ষে এই আবহাওয়া মোটেই সহনীয় ছিল না।
কেননা কাশ্মীরে যেখানে সেপ্টেম্বর মাসের তাপমাত্রা ১৮ সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। সেখানে আগ্রায়, তাপমাত্রা ৩৫ ডিগ্রি স্পর্শ করেছে।
আগ্রার কেন্দ্রীয় কারাগারের বন্ধ গেটের বাইরে একটি বিশাল ওয়েটিং হলে বসে আছেন কাশ্মীরের এই মানুষেরা।
পরিবারের কারাদণ্ড পাওয়া সদস্যদের সাথে অল্প সময় সাক্ষাতের পালা কখন আসবে তার জন্য সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা দেয়ার আগে ওই অঞ্চলটিকে অচল করে দিয়েছিল- মোবাইল ফোনের নেটওয়ার্ক, ল্যান্ডলাইন এবং ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়; এবং গৃহবন্দি করা হয় আঞ্চলিক ও রাজনৈতিক নেতাদের।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকাটিতে দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রায়ই বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এবং সরকারের এই অকস্মাৎ পদক্ষেপের জেরে ওইদিন কাশ্মীরের হাজার হাজার আন্দোলনকর্মী এবং অন্যান্য লোকজনকে তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীর থেকে কয়েক শতাধিক বন্দিকে ভারতের অন্যান্য অঞ্চলের কারাগারে স্থানান্তর করেছে।
কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তাদের মধ্যে ৮০ জনেরও বেশি বন্দিকে আগ্রায় পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তায় ঘেরা আগ্রা কেন্দ্রীয় কারাগারটি ভীষণ গরম আর দুর্গন্ধে ভরা। টয়লেটের দুর্গন্ধ ওয়েটিং হল থেকেও পাওয়া যাচ্ছিল। যেখানে পরিবারগুলো বসে অপেক্ষা করছেন তাদের স্বজনের সঙ্গে দেখা করার জন্য। এই দুর্গন্ধের কারণে তাদের বেশিক্ষণ ধরে অপেক্ষা করাও হয়ে পড়েছিল বেশ কঠিন।
‘এখানে খুবই গরম। আমি এখানেই মরে যাব,’ অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের মধ্যে একজন নিজের জামা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে এভাবেই তার পরিস্থিতির কথা ব্যাখ্যা করেন।
স্মিত হাসি দিয়ে বলেন, ‘আমার নাম জিজ্ঞেস করবেন না। আমরা নয়তো ঝামেলায় পড়তে পারি।’
তিনি এসেছেন কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে পুলওয়ামা শহর থেকে। তিনি তার ভাইয়ের সাথে দেখা করার অপেক্ষায় ছিলেন, যাকে চার অগাস্টের রাতে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা আমাদের জানানো হয়নি। কেন তাকে তুলে নেওয়া হয়েছিল সেটাও জানি না। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোঁড়ার সাথে তার কোনও যোগসূত্র নেই। তিনি একজন সাধারণ গাড়িচালক ছিলেন।’
ভাইয়ের খোঁজ জানতে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বার বার দেখা করেন। সে সময় তাকে বলা হয়েছিল যে তাঁর ভাইকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। এর পর অনেক চেষ্টা করার পরে তিনি জানতে পারেন যে তার ভাইকে আসলে আগ্রায় আনা হয়েছে।
তিনি ২৮ আগস্ট আগ্রার পৌঁছলেও জানতে পারেন যে তার কথা প্রমাণ করতে কাশ্মীরের স্থানীয় পুলিশের কাছ থেকে একটি ‘যাচাইকরণের চিঠি’ বা ভ্যারিফিকেশন লেটার আনতে হবে। তাই তিনি আবারও পুলওয়ামায় যান এবং চিঠিটি নিয়ে আগ্রায় ফিরে আসেন।
‘আমার ভাইয়ের বয়স ২৮ বছর। সে শিক্ষিত- এমনকি তার মাস্টার্স ডিগ্রিও রয়েছে, কিন্তু এখন জেলখানায় থাকার কারণে তার এই সমস্ত কিছুই অকেজো হয়ে পড়েছে।’
আবদুল ঘানির দুর্দশাও প্রায় একই রকম। এই দিনমজুর শ্রমিক তার ছেলে এবং ভাগ্নের সাথে দেখা করতে কাশ্মীরের কুলগাম শহর থেকে আগ্রা পর্যন্ত ট্রেন এবং বাসে যাত্রা করে এসেছেন- তাকে জানানো হয়েছিল যে এখানে ওই দুজনকেই রাখা হয়েছে।
‘তাদের দুজনকে রাত ২টার দিকে গভীর ঘুমের মধ্যে তুলে নিয়ে যায়। কেন তাদেরকে সেদিন তুলে নেওয়া হয়েছিল তার কারণ কেউ আমাদের জানায়নি। তারা কখনই নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেনি।’
ঘানি ‘ভেরিফিকেশন লেটার’ সাথে না আনায় বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন।
তিনি বলেন, ‘আমি জানতাম না যে আমাকে এ ধরনের কোনো চিঠি আনতে হবে।’
তিনি আরও জানান যে, তাকে ইতোমধ্যে আগ্রায় ভ্রমণের জন্য ১০ হাজার রুপি ব্যয় করতে হয়েছে। এবং পুনরায় ভ্রমণের সামর্থ্য তার নেই।
কয়েকটা বিরক্তিকর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে, তাদের গেটের ভেতরে যাওয়ার সময় আসে। তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই তাজা আপেল নিয়ে এসেছেন। যেটা কিনা কাশ্মীরের সবচেয়ে বেশি উৎপাদিত ফল।
ঘানির আর্জি মঞ্জুর হওয়ার পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এক ঘণ্টা পরে তিনি হাসি মুখে বের হয়ে আসেন।
‘আমার ছেলে অনেক উদ্বিগ্ন ছিল। কিন্তু আমি তাকে বলেছি যে বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে।’
‘আল্লাহর শুকরিয়া, আমি তার সাথে এখানে দেখা করতে পেরেছি। ১৫ দিন পর আমি আবার আসব।’
সন্ধ্যা নাগাদ ওয়েটিং হলটি প্রায় খালি হয়ে পড়ে, তখন আমি লক্ষ্য করলাম যে একজন নারী এবং একজন পুরুষ জেলখানার গেটের দিকে খুব দ্রুত গতিতে দৌড়ে আসছে।
তারা শ্রীনগর থেকে দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে আগ্রায় পৌঁছান।
কর্মকর্তাদের কাছে একটি অনুরোধপত্র জমা দেওয়ার পরে তাদেরকে ২০ মিনিটের জন্য তাদের ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়।
‘আমরা আরও কিছুক্ষণ আগে এলে ভাইয়ের সাথে দেখা করার জন্য ৪০ মিনিটের মতো সময় পেতাম,’ বলেন তারেক আহমেদ দার। তার কারাবন্দি ভাইয়ের তিনটি সন্তান রয়েছে।
কেবল মঙ্গলবার এবং শুক্রবারেই দেখা করার অনুমতি রয়েছে, সুতরাং দার যদি এই সুযোগটি হারাতেন তবে তাকে আরও চার দিন অপেক্ষা করতে হতো।
‘আমি ভাইয়ের সাথে কথা বলেছি। তার স্ত্রী, তিন সন্তান এবং আমাদের বাবা-মা তাকে অনেক মিস করেন,’ মিঃ দার আরও বলেন। ‘এটি তাদের পক্ষে মেনে নেয়া শক্ত। এখন আমি তাকে দেখেছি, আমি তাদের বলব যে তিনি ভাল আছেন।’
খবর বিবিসি

২০ দিন পর স্বজনদের সাথে খালেদার সাক্ষাত

0

দীর্ঘ ২০ দিন পর বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন পরিবারের পাঁচ জন সদস্য। এরা হলেন, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলামসহ চারজন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন তারা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারা।

পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকরা জানতে চাইলে বেগম সেলিমা ইসলাম বলেন, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারেন না, তার সারা শরীরে ব্যাথা। এমনকি মুখে তুলে খেতেও পারেন না।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্বজনদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত ৩০ আগস্ট। এরপর কিছুদিন ধরে কারা কর্তৃপক্ষ সাক্ষাতের অনুমতি দিচ্ছিল না। অতঃপর শুক্রবার তার সাথে স্বজনেরা দেখা করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত ভবনে বন্দি ছিলেন। সর্বশেষ গত ১ এপ্রিল থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে রাখা হয়েছে।

শুধু ঢাকা না চট্টগ্রামেও অভিযান চলবে : তথ্যমন্ত্রী

0

বাংলাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে। যেখানেই অনিয়ম সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে চট্টগ্রাম শহরেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র বড় কাজ হাতে নিয়েছে। প্রতিযোগিতা যেন চট্টগ্রামে সীমাবদ্ধ না থাকে। এটি জাতীয় টেলিভিশন কেন্দ্র। দেশে অনেক টেলিভিশন থাকলেও সবাই বিতর্ক প্রতিযোগিতা করে না।

যুক্তিভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। বিতর্ক ছাড়া সেটি সম্ভব নয়। স্কুল বিতর্ক প্রতিযোগিতা এ ক্ষেত্রে সহায়ক। তাদের পরিশীলিত করতে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অনেক সময় শুনি ছেলেরা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হচ্ছে। কিন্তু মা বাবার খবর নিচ্ছে না। তোমরা মনে রাখবে, মা বাবা কোলে পিঠে মানুষ করেছে। তোমরা যখন বড় হবে তখন তারা তোমাদের সন্তানের মতো হয়ে যাবে। তাদের সেবা করবে।

তিনি বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দেশে একটি টেলিভিশন ছিল। সেখানে বিতর্ক ছিল প্রেসট্রিজিয়াস। আমার হলের পক্ষ থেকে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। অনেক বছর, দেড় দশক বন্ধ ছিল। আমাকে প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আবার চালু করেছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে যাতে ঢাকারও কয়েকটি বিদ্যালয় অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও মো. নুরুল করিম। সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক এসএম হারুনুর রশিদ।

জি কে শামীম যুবলীগের কেউ নয় : যুবলীগ চেয়ারম্যান

0

সাত দেহরক্ষী এবং বিপুল পরিমাণ টাকাসহ আটক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম যুবলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী জানান, জি কে শামীম যুবলীগের কেউ নয়। শামীমের সঙ্গে যুবলীগের কোনো সম্পর্ক নেই। সে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে শুক্রবার দুপুর ২ টার দিকে রাজধানীর নিকেতন থেকে র্যাবের এক অভিযানের মাধ্যমে আটক হন জি কে শামীম। এসময় তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ ১০ কোটি টাকা ও প্রায় ২শ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করে র্যাব।

আটক শামীম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে।

রাতেই আরও ৩ ক্লাবে হানা দেবে র‍্যাব

0

গোয়েন্দা খবরের ভিত্তিতে রাজধানীর ধানমণ্ডি ক্লাব, এজাক্স ক্লাব ও কারওয়ানবাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। এই ৩টি ক্লাবের বিরুদ্ধেও অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে যায় র‌্যাব-২। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে দুপুর দেড়টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় র‌্যাব। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালিয়ে র‍্যাব পিস্তল, গুলি ও বিপুল পরিমাণে তাস আটক করেছে।

এর আগে সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন থেকে কেন্দ্রীয় যুবলীগের স্বঘোষিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ৭ বডিগার্ডসহ আটক করে র‍্যাব। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।

এ সময় তার ডেরা থেকে ২০০ কোটির এফডিআর চেক, নগদ ১০ কোটি ও অবৈধ মাদকদ্রব্য আটক করা হয়।

র‌্যাব হেফাজতে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান

0

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব-২। অন্যদিকে র‌্যাব সদস্যরা ক্লাবটি ঘিরে রেখেছে। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় ফিরোজকে আটক করা হয়। পরে বিকাল চারটা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের অফিসের আশপাশে অবস্থান নেয় র‌্যাবের সদস্যরা।

গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে রাজধানীর ক্লাব ও ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে ইতোমধ্যে একাধিক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

এরআগে, গত বুধবার বিকালে গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসা এবং ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে একযোগে অভিযান চালায় র‌্যাব।

এছাড়া ওই এলাকার ওয়ান্ডারার্স ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বনানীর আহমেদ টাওয়ারে গড়ে তোলা একটি ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব। অভিযানে ক্লাবগুলো থেকে জুয়ার আড্ডা চালানোর আয়োজন, নগদ দেশি ও বিদেশি টাকা, অস্ত্র ও নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়।

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

0

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
ফাইনালের দুই দল নিশ্চিত হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের বাকি দুই ম্যাচ তাই হয়ে গেছে আনুষ্ঠানিকতার।
তবে জিম্বাবুয়ের জন্য এই ম্যাচটি এক দিক দিয়ে বেশ গুরুত্ববহ। শুধু একটি জয় নিয়ে ফেরা নয়। এই ম্যাচের পরই অবসরে যাচ্ছেন তাদের দলের অন্যতম সেরা তারকা হ্যামিল্টন মাসাকাদজা।

ঢাকায় জুয়া খেলা: ক্লাব হাউজি থেকে ক্যাসিনো

0

এক সময় ঢাকায় ফুটবল লিগের দাপুটে দল ছিলো ভিক্টোরিয়া স্পোর্টিং ও ওয়ান্ডারার্স ক্লাব। পরে স্বাধীনতার পর আবাহনী-মোহামেডানের দ্বৈরথের মধ্যেও বহুদিন ধরে উজ্জ্বল ছিলো আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরাপুল ইয়াংমেন্স, এবং ব্রাদার্স ইউনিয়নের মতো দলগুলো।
ফুটবলের পাশাপাশি অনেকগুলো দলেরই ক্রিকেট ও হকি দলও ছিলো যেখানে বিশ্বের নামী দামী অনেক খেলোয়াড়ও খেলে গেছেন।
ফুটবলের সেই জৌলুস এখন আর নেই, এমনকি ক্রিকেট ভালো করলেও এসব দলগুলোর অনেকগুলোই আর তাতে নেই। নেই তারা হকিতেও।
এমনকি যেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তৈরি হয়েছিলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সেই প্রতিষ্ঠানের মূল কাজই হয়ে দাঁড়িয়েছে জুয়ার আয়োজন করা।
বুধবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দেখা গেছে স্পোর্টস বাদ দিয়ে ক্লাবগুলো মজে আছে জুয়ার এমন আয়োজনে যার আধুনিক নাম ক্যাসিনো।
ক্লাবগুলোর নিয়ন্ত্রণের ভূমিকাতেও আর খেলোয়াড় কিংবা সংগঠকরা নেই, আছেন সরকারদলীয় কয়েকজন রাজনৈতিক নেতা যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আসছে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকেই।
ক্রীড়া থেকে জুয়া হয়ে ক্যাসিনো: ক্লাবের রংবদল
কবে কীভাবে ঢাকার মতিঝিলের ক্লাবগুলো থেকে খেলাধুলা বিদায় নিয়ে নিষিদ্ধ ব্যবসা চালু হলো তা নিয়ে নানা ধরণের মত পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তারা বলছেন এসব ক্লাবে দীর্ঘকাল ধরেই জুয়ার চর্চা ছিলো, কিন্তু অনুমোদনহীন ক্যাসিনো কিভাবে হলো তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়না তেমন একটা।
তবে ক্লাবগুলোর সাথে জড়িত কয়েকজন কর্মকর্তার সাথে আলোচনা করে জানা গেছে আবাহনী মোহামেডানসহ অন্য প্রায় সব ক্লাবেই জুয়ার প্রচলন ছিলো আশির দশক থেকেই এবং সেটি করা হতো মূলত ক্লাবের পরিচালন ব্যয় নির্বাহের জন্য।
তখন ক্লাবের সংগঠকরা রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেননা বরং ক্লাবগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিলো, ফলে খেলাধুলাতেও ক্লাবগুলো বেশ ভালো করেছিলো।
“তখন মূলত ওয়ান-টেন নামে একটি জুয়া হতো। যেটি হাউজি নামেও পরিচিত ছিলো। সপ্তাহে কয়েকদিন হতো। ক্লাবের বার্ষিক দাতাদের বাইরের বড় আয় আসতো এই হাউজি থেকেই,” বলছিলেন ঢাকার একটি ক্লাবের সাধারণ সম্পাদক।
জানা গেছে জুয়া হিসেবে তখন ক্লাবগুলোতে হাউজি, ওয়ান-টেন ও রামিসহ কিছু খেলা চালু ছিলো আর বোর্ড বা জায়গা ভাড়া দিয়ে অর্থ আয় হতো ক্লাবের।
ঢাকার ক্যাসিনোগুলোর অনেকগুলোই ঘুরে দেখেছেন ব্যবসায়ী সুমন জাহিদ। বিবিসি বাংলাকে তিনি বলছেন ঢাকায় ক্লাবে ক্যাসিনো সংস্কৃতির সূচনা হয়েছে কলাবাগান ক্লাবের হাত ধরে প্রায় ৭/৮ বছর আগে।
“এরপরই স্লট মেশিন, জুয়ার আন্তর্জাতিক মানের বিশেষ বোর্ড এগুলো আসতে শুরু করে ক্লাবগুলোতে। প্রথমে সব ক্লাবই বাকারা নামে একটি খেলা দিয়ে শুরু করে। পরে যোগ হয় রুলেট নামে আরেকটি খেলা”।
তবে এর ভিন্নমতও আছে। নিয়মিত ক্যাসিনোতে যান এমন একজন জানান মতিঝিলের ক্যাসিনোগুলোতে যাওয়ার আগে তিনি মালিবাগের সৈনিক ক্লাবের ক্যাসিনোতে গিয়ে খেলেছেন।
রং বেরংয়ের ক্যাসিনো: নগদ টাকার মেলা
বিদেশের মতো বিশাল বড় ফ্লোরে হাজার রকমের জুয়া খেলার যন্ত্রপাতির সমাহার না হলেও স্লট মেশিন কমবেশি সব ক্লাবে পৌঁছে গেছে গত ৫/৬ বছরে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মুকুল চাকমা বিবিসি বাংলাকে বলছেন, তিনি সেগুনবাগিচা এলাকায় অবৈধ মাদক সেবনের খবর পেয়ে একটি অভিযান চালান বছর দুয়েক আগে এবং অভিযানে সেখানেই ক্যাসিনোর অস্তিত্ব পান।
পরে সেটি বন্ধও হয়ে যায় বলে জানান তিনি।
সেগুনবাগিচায় একটি বন্ধ হলেও পরবর্তীতে মতিঝিল, কলাবাগান, তেজগাঁও এবং এলিফ্যান্ট রোডে জমজমাট হয়ে উঠে কয়েকটি ক্যাসিনো।
তবে এর আগেই নগরীতে ক্যাসিনোর ধারণা কলাবাগান থেকে শুরু হলেও এর নির্ভরযোগ্য আরেকটি জায়গা হয়ে দাড়ায় তেজগাঁওয়ের ফুওয়াং ক্লাব।
মূলত তাইওয়ানিজদের একটি দল ২০০০ সালের দিকে এখানে পানশালা-কাম-রেস্তোঁরা চালু করে। পরে তাদের বিদায়ের পর বাংলাদেশী একজন সাবেক সেনা কর্মকর্তার হাত ধরে চালু হয় ক্যাসিনো।
এরমধ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মতিঝিলের ক্লাবগুলোর নিয়ন্ত্রণ যায় যুবলীগের কয়েকজন নেতার হাতে।
তারাই মূলত ক্লাবগুলো থেকে খেলাধুলাকে গুরুত্বহীন করে দিয়ে সামনে নিয়ে আসেন ক্যাসিনোকে।
পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব – চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেও ।
কিন্তু অর্থের অভাবে দল গঠন করতে পারবেনা সেজন্য আগের স্তরেই থেকে যায়, অথচ সেই ক্লাবেই র‍্যাব অভিযান চালিয়ে সবচেয়ে বড় ক্যাসিনোর অস্তিত্ত্ব খুঁজে পেয়েছে বুধবার রাতে।
আবার নেপাল থেকে প্রশিক্ষিত নারী ও নিরাপত্তা কর্মীও নিয়ে আসে কয়েকটি ক্যাসিনো। যদিও জুয়া খেলা বলতে স্লট মেশিন, বাকারা আর রুলেটই প্রধানত এখানে খেলা হয়।
এখন র‍্যাব কর্মকর্তারা বলছেন ঢাকায় অন্তত ৬০টি ক্যাসিনো আছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
মুকুল চাকমা বলছেন অনেকদিন ধরেই এসব বিষয়ে তথ্য আসছিলো কিন্তু এখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার জন্য ব্যবস্থা নেয়াটা সহজ হয়েছে।
তিনি বলছেন এসব ক্যাসিনো হুট করে হয়নি এটি সত্যি এবং হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও তথ্য ছিলো। সে কারণেই এবারে একটি সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
তবে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলছেন ক্যাসিনোগুলোর ধরণ দেখেই বোঝা যাচ্ছে সমাজের সব স্তরের প্রভাবশালীরাই এসব ক্যাসিনো গড়ে তুলেছেন।
“যারা খেলতে গিয়েছে তাদের কেউ কেউ ধরা পড়েছে। কিন্তু এসব ক্যাসিনোর যন্ত্রপাতি আনার অনুমতি কে দিয়েছে। কারা বছরের পর বছর জেনেশুনেও এসব চলতে দিয়েছে। সুবিধা নিয়েছে নিয়মিত। সবাই মিলেই এসব তৈরি করেছে। ব্যবস্থা নিতে হলে এদের সবার বিরুদ্ধেই নিতে হবে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে”।
মতিঝিলের ক্যাসিনোগুলোতে নিয়মিত যান এমন একজন জানান, সেখানে কোটি কোটি টাকার জুয়া খেলা হয় এবং ২৪ ঘণ্টাই এগুলোতে সচল থাকে জুয়ার বোর্ড।
তিনি বলেন, “এক হাজার থেকে ১ লাখ টাকার কয়েন বা চিপস কিনে বসে। অনেকে সেখানেই অ্যালকোহল পান করেন। তবে এসব ক্যাসিনোতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ভেতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখেন আয়োজকরা। আর এসব আয়োজনের মধ্যেই প্রতিদিন সর্বস্বান্ত হয় অসংখ্য মানুষ”।
সামনে রাখা হয় বড় নেতাদের
ক্লাবগুলোর প্রায় সবগুলোতেই চেয়ারম্যান হিসেবে সামনে রাখে স্থানীয় সংসদ সদস্য বা বড় কোনো রাজনৈতিক নেতাকে। কিন্তু এসব নেতারা সেসব ক্লাবে যাওয়ারও সুযোগ পাননা তেমন একটা।
একটি ক্লাবের সাথে জড়িত একজন কমকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানান, মূলত মতিঝিল এলাকার একজন কাউন্সিলর ও র‍্যাবের অভিযানে আটক হওয়া যুবলীগ নেতাই সবগুলো ক্লাবের নিয়ন্ত্রক।
এর মধ্যে কাউন্সিলর দুটি ক্লাব সরাসরি নিয়ন্ত্রণ করেন। আর বাকীগুলো ছিলো র‍্যাবের হাতে আটক যুবলীগ নেতার হাতে।
আবার তাদের দুজনকেই নিয়ন্ত্রণ করেন যুবলীগেরর একজন নেতা, যাকে নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেও বক্তব্য রেখেছেন বলে ঢাকার পত্রিকায় খবর এসেছে।
কিন্তু তারা ক্লাবগুলো নিয়ন্ত্রণে নিয়ে মূলত ক্যাসিনো গড়ে তুললেও ক্লাব কর্মকর্তারা রাজনৈতিক অবস্থানের কারণেই এসব নিয়ে মুখ খুলতে পারেননি।
আবার কোনো কোনো ক্লাবের কর্মকর্তারাও ব্যাপক অর্থের লোভে জড়িয়ে গেছেন এই অবৈধ ব্যবসায়। কারণ অবৈধ হলেও এসব ক্যাসিনো মালিকদের কাছ থেকে সুবিধা নিতো সব পেশার লোকজনই।
ওই কর্মকর্তা বলছেন থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রায় সব বাহিনীর লোকজনই এসব জানতো কিন্তু কেনো এতোদিন কেউ কোনো ব্যবস্থা নেয়নি সেটাই বিস্ময়ের বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। বিবিসি

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

0

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ দিনের সরকারি সফরের লক্ষ্যে শুক্রবার বিকালে আবুধাবী হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিকালে আবুধাবীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে একদিনের যাত্রাবিরতির পর ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের পথে যাত্রা করবেন।

কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব

0

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। বর্তমানে তারা মাঠের পাশে অবস্থান নিয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে তারা অবস্থান নেন।

এ বিষয়ে র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক জানান, আমরা অভিযান শুরু করবো। বর্তমানে কলবাগান ক্রীড়াচক্রের মাঠের পাশে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর নেতৃত্বে র‌্যাব ক্লাবটিতে অভিযানের প্রস্তুতি নিয়েছে