Home Blog Page 3486

‘পর্যায়ক্রমে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে সরকার’

0

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সরকার পর্যায়ক্রমে মাদরাসা শিক্ষাসহ সকল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবে। এক সময় সরকার শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছে এবং সফল হয়েছে। এখন শিক্ষার গুনগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।

আজ বুধবার রাজধানীর বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘মাদরাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।

বর্তমানে সমাজে নৈতিকতার অভাব সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে উপমন্ত্রী বলেন, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, পেশাগত জীবনে তারা নৈতিক ব্যক্তিত্বের অধিকারী হবেন, দেশ ও সমাজ তাই আশা করে। এ সময় তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নৈতিক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শারীরিক শাস্তি এক ধরনের ফৌজদারি অপরাধ। শৃঙ্খলা বিধানের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া উচিত নয়।

সভায় জানানো হয় মাদরাসা থেকে পাস করে কেউ যেন বেকার না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করছে সরকার। সরকার ১৮০০ মাদরাসায় ৪ তলা ভবন নির্মাণ করেছে এবং ৬৫৩ মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করেছে। ভবিষ্যতে মাদরাসায়ও স্কুলের মতো উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।

জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয় : স্পিকার

0

জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করতে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি বলেছেন, জনসংখ্যা ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয়।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলদেশ সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত কনসাল্টেশন মিটিং অন দ্য নাইরোবি সামিট অন আইসিপিডি-২৫ অ্যাক্সেলারেটিং দ্য প্রোমিজ শীর্ষক ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ও ইউএনএফপিএ’র এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক বোর্জেন অ্যান্ডারসন। অনুষ্ঠানে ৪৫ জন সংসদ সদস্য অংশ নেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এসডিজি অর্জনে জনসংখ্যার উন্নয়ন নিশ্চত করতে হবে। এক্ষেত্রে নারী উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

ড. শিরীন শারমিন বলেন, সংসদ সদস্যগণ জনসংখ্যার উন্নয়নে কাজ করছেন। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় এমপিদের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টরিয়ান অন পপুলেশন অ্যান্ড ডেভলোপমেন্টের (বিএপিপিডি) আওতায় বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস ও যুব উন্নয়নে জাতীয় সংসদ অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশের সফলতার উদাহরণ বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ড. আশা টরকেলসন, এসপিসিপিডি’র প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ প্রমূখ।

‘দলের কেউ অপকর্ম করলে ব্যবস্থা নিয়েছি, বিএনপি নেয় না’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ নিয়ে আমি একটা কথা বলবো না। প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টা দেখছেন, দায়িত্ববোধ প্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। কাজেই এই বিষয়টি নিয়ে আমি কেন বারবার কথা বলবো?

আজ বুধবার বিকেলে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, আওয়ামী লীগে যে অপকর্ম হয়নি, কেউ করেনি আমরা এটা বলি না। অপকর্ম হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। অন্য কোনো দল নেয় না, বিএনপি ব্যবস্থা নেয় না। দুদককে বলা আছে, আওয়ামী লীগের কেউ দুর্নীতি, অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। অপকর্ম হলেই শাস্তির ব্যবস্থা আছে।

তিনি আরো বলেন, দুদককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে, দুর্নীতি করলে কেউ পার পাচ্ছে না। আমাদের অনেক এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, চার্জশিট পর্যন্ত করা হয়েছে। অনেকে জামিনের জন্য আমাদেরকে কাছে ঘোরাঘুরি করেছে, যেন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করা হয়। কিন্তু আমরা সরাসরি না করে দিয়েছি।

সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মিজবাহ উদ্দিন সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

রিফাত হত্যা : পলাতক ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোপত্র গ্রহণ করেছেন আদালত। আজ বুধবার দুপুর দুইটার দিকে শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পুলিশের এ অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় আদালত এ মামলায় পলাতক নয়জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং শিশু অপরাধীদের জামিনের জন্য শিশু আদালতে আবেদন করার নির্দেশ দেন।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সকালে এ অভিযোগপত্রের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলার মূল নথি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে থাকায় শুনানি শুরু হতে বিলম্ব হয়। সকাল ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী অভিযোগপত্র শুনানির জন্য দুপুর দুইটা নির্ধারণ করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

শুনানির জন্য আদালতে হাজির করা হয় বরগুনা জেলা কারাগারে থাকা রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাপ্তবয়স্ক সাত অভিযুক্তকে। এরা হলেন মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর। এ ছাড়া এ মামলায় জামিনে মুক্ত থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণও আদালতে উপস্থিত হন তাদের অভিভাবকদের সঙ্গে। শুনানি শুরু হওয়ার আগেই তারা সবাই দাঁড়ান আদালতের কাঠগড়ায়।

রিফাত হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মো. মুছা, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. হাসান, কিশোর অভিযুক্ত মো. আবদুল্লাহ ওরফে রায়হান, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাকিুবুল আহসান রিফাত হাওলাদার বরবং মো. নঈম পলাতক রয়েছেন। আর এ মামলার এজাহারে প্রথান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে এ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, শুনানি শেষে আদালত রিফাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। একই সাথে এ মামলায় অভিযুক্ত পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ মামলার চার্জ গঠনের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ওইদিন সকল অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, রিফাত হত্যা মামলার শুনানির আগে এ মামলায় অভিযুক্ত মো. সাগর, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বির জামিনের আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত হত্যা মামলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২, ৩৪, ১৩৯, ১২০ (বি-১) ধারায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া এ মামলায় শিশু ও কিশোর অভিযুক্তদের অভিযোগ আমলে নিয়ে সেই আদেশ শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ফকিরাপুলে ক্যাসিনোতে অভিযান চলছে, আটক ১৪২

0

রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র‍্যাব।

আজ বুধবার বিকেলে শুরু হয় অভিযানটি। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র‍্যাবের সদস্যরা।

সারওয়ার আলম বলেন, অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

উড়ন্ত সূচনার পর শান্ত-লিটনের বিদায়

0

ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। খেলতে নেমে ঝড় তুলেন লিটন দাস। ২২ বলে খেলে ৩৮ রান করেন তিনি। কিন্তু আর এগোতে পারেননি। এমপোফুর বলে মাদজিভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৯ বল খেলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে দলপতি হ্যামিল্টন মাসাকাদজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এ ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ৫ বলে খেলে ৬ রান করেন সাকিব। অন্যদিকে এখনো রানের খাতা খুলতে পারেননি মুশফিক।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল সাকিব-বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হারে টাইগাররা। অন্যদিকে, সিরিজে ম্যাচ খেলে ২টিতে হেরেছে মাসাকাদজা বাহিনী। বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেটে হারার পর আফগানিস্তানের সঙ্গে ২৮ রানে হেরেছে আফ্রিকান দেশটি। এদিকে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রশিদ খানের আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মাতুমবদজি, রায়ান বার্ল, রেজিস চকভা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইনসলে এনডিলোভু, ক্রিস এমপোফু।

গুলশানে যুবলীগ নেতার বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

0

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসা ঘিরে রেখেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে গুলশান-২ এ বাসাটি ঘিরে রাখা হয়েছে। বাসা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. মো. সারওয়ার-বিন-কাশেম।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, ‘গুলশান-২-এর ৬৯ নম্বর সড়কে ৪ নম্বর প্লটে একজন অভিযুক্তের বাসা ঘিরে রাখা হয়েছে।’

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, খালেদ ভুঁইয়াকে ধরতে তার বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া জুয়া চলছে এমন গোপন খবরের ভিত্তিতে ফকিরাপুলে ইয়ংমেনস ক্লাবে অভিযান চালানো হচ্ছে।
ইয়ংমেনস ক্লাব থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে জানিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে।
রাজধানীর ৬০টি স্পটে এমন অবৈধ ক্যাসিনো (জুয়ার আসর) ব্যবসা চলছে। কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের একশ্রেণির নেতা এ ব্যবসায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
গণমাধ্যমের খবর, ইতিমধ্যেই জুয়ার আড্ডাগুলো সম্পর্কে সম্প্রতি প্রমাণসহ গোয়েন্দা রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে। এতে চরম ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, সম্প্রতি কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেছেন- আমার কাছে আরও তথ্য আছে রাজধানীর সব সুউচ্চ ভবনের ছাদ দখল নিয়েছে যুবলীগের নেতারা। সেখানে ক্যাসিনো খোলা হয়েছে।যুবলীগের সবার আমলনামা আমার হাতে এসেছে। আমি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে দিয়েছি।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় যুবলীগ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‌‘ফাগুন বউ’র ঐন্দ্রিলা সেনের খোলামেলা ছবি ভাইরাল

0

তার ‘ফাগুন বউ’ এবার টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিয়েছে। পাশাপাশি বিক্রমের সঙ্গে তার অনস্ক্রিন রসায়নও পুরস্কৃত হয়েছে টেলি অ্যাকাডেমির মঞ্চে। যে ছবি ইতিমধ্যেই নিজের সোশ্য়াল হ্যান্ডেলে শেয়ার করেন ঐন্দ্রিলা সেন। টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কৃত হওয়ার পর জনপ্রিয় অভিনেত্রী কি করলেন জানেন?
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ঐন্দ্রিলা। মুম্বাইয়ে থাকাকালীন এই ছবি তুলেছেন বলে জানান জনপ্রিয় অভিনেত্রী।

শুধু তাই নয়, মুম্বাইয়ের ওই দিনগুলো তিনি ‘মিস’ করছেন বলেও জানান ঐন্দ্রিলা।
যদিও ওই ছবি দেখার পর সোশ্যাল সাইটে ঐন্দ্রিলাকে অনেকেই প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন। তবে সে সব বিষয়ে একেবারেই মাথা ঘামাননি অভিনেত্রী।
উল্টো, ওই ছবির জন্য তাকে অপমান করা হলে, অভিনেত্রীর ভক্তরা এগিয়ে আসেন তার হয়ে কথা বলার জন্য।

‘ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে কাশ্মীরিরা’

0

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাশ্মীর। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টকে এর আগে একটি হলফনামা জমা দেন সিপিআই (এম) নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ তারিগামি। আর আজ মঙ্গলবার তিনি সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বর্তমান কাশ্মীর পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন। এসময় তিনি বলেন, কাশ্মীরে এখন একেবারে দমবন্ধ করা পরিবেশ।

ইউসুফ বলেন, কেন্দ্রীয় সরকার দাবি করেছে সেখানে কেউ মারা যায়নি, অথচ ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে কাশ্মীরীরা। সেখানে তাদের একেবারে দমবন্ধ হয়ে আসছে। তার বক্তব্য, সকল কাশ্মীরা বাঁচতে চায় এবং তাদেরও যেন একটা সুযোগ দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত ৪০ দিন ধরে সেখানে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। দোকানপাট বন্ধ, স্কুল খুলছে না। পরিবহন ব্যবস্থাও কার্যত বন্ধ। ৪০ দিন ধরে মানুষ কোনো কাজ করতে না পারায় তাদের আয় রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাশ্মীরের এক বিশাল সংখ্যক মানুষের প্রতিদিনের কাজ তথা আয় বন্ধ হয়ে গেছে।

ব্রিটেনে চালু হতে যাচ্ছে ভিন্দালু ভিসা

0

ব্রিটেনে কারি শিল্পের কর্মী সংকট নিরসনে, পূর্বের কর্মী আনার নিষেধাজ্ঞা তুলে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ব্রেক্সিট পরবর্তী নতুন পয়েন্ট বেইজড ইমিগ্রেশন নীতি ঘোষণার আগে, কারি শিল্পকে বাঁচাতে দক্ষ শেফ আনার নিয়মকে সহজ করার ঘোষণা দিয়েছেন। আর ব্রিটেনের মূলধারার পত্রিকাগুলো একে ‘ভিন্দালু ভিসা’ বলে অভিহিত করছে। গত ৯ সেপ্টেম্বর সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি করে। তবে নতুন ঘোষণা দেয়া ‘ভিন্দালু ভিসার’ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ। ভিসা চালুর সিদ্ধান্তে বাংলাদেশিদের উল্লসিত না হয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর তাগিদও দেন তারা।

নতুন প্রস্তাবিত ভিসাকে কেন ভিন্দালু ভিসা নামে অভিহিত করা হয়েছে এ ব্যাপারে ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলি এমবিই বলেন, ভিন্দালু ভিসা ২০১৭ ব্রিটিশ কারি এওয়ার্ডে আমি নামকরণ করি। যাতে এই ভিসা শুধুমাত্র ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রিকে উপস্থাপন করে। আমার এই ভিন্দালু ভিসার প্রস্তাব ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে তৎকালীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান ভিন্স কেবলসহ অনেক রাজনীতিবিদ এর বাস্তবায়নে অঙ্গীকার করেন। ভিন্দালু নামকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়বে, মূলধারার মিডিয়াতে এটা ব্যাপকভাবে আলোচিত হবে এবং এটা তাড়াতাড়ি দাবি বাস্তবায়নে সাহায্য করবে বলে এই নামকরণ করা হয় বলে জানান তিনি।

এনাম আলি আরও বলেন, কারি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে ২০১৫ সালে তৎকালীন সরকারের বিভিন্ন সেক্টর মাইগ্রেশন অ্যাডভাইসারি কমিটি (মেক), প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে কারি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে ১ থেকে ৩ বছরের জন্য ত্বরিত ভিসার ব্যবস্থা করার সপক্ষে ৭৫ পৃষ্টার সুপারিশমালা উপস্থাপন করা হয়।

তিনি বলেন, টেকওয়ে যুক্ত রেস্টুরেন্ট এ শেফ আনার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ১০ জনের ডেলিগেট নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে দেখে করলে তিনি আমাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে একটি চিঠি প্রদান করেন এবং দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দেন। এর পরবর্তীতে তেরেসা মে প্রধানমন্ত্রী হলে তার কাছেও এ ব্যাপারে লিখিত প্রস্তাব দেই, এর ফলে সাজিদ জাভেদ এ দাবি বাস্তবায়নে ঘোষণা দেন যা গত ৯ সেপ্টেম্বর লিখিত আকারে প্রকাশ পায়।

তবে এ ব্যাপারে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর সভাপতি এম এ মুনিম স্থানীয় টিভিতে এক সাক্ষাৎকারে দাবি করেন বিসিএ কয়েক বছর ধরে ওয়ার্কপারমিট চালু হওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছে।

নতুন ঘোষণা দেয়া ভিন্দালু ভিসার ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে এর চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বলেন, বর্তমানে সরকার এক সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্রেক্সিট ও সাধারণ নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করে। নতুন সরকার এলে পলিসি পরিবর্তন ও হতে পারে। ব্রেক্সিট পরবর্তী পয়েন্ট বেইজড সিস্টেমে এই ভিসা যুক্ত করা হবে বলে দেয়া ঘোষণা সুখবর। তবে প্রকৃত রেস্টুরেন্ট, প্রকৃত দক্ষ শেফ ও ইংরেজি জানা দক্ষ কর্মীরাই এই ভিসাতে আসতে পারবে। তাই এই অতি উল্লসিত না হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন আতাউর রহমান।

ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই ভিন্দালু ভিসা নিয়ে তৈরী হয়েছে আগ্রহ, ভিন্দালু ভিসা নিয়ে ইতমধ্যেই একটি আদম ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই ব্যাপারে সতর্ক থাকার ও পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।