Home Blog Page 3489

রিফাতকে একাই হাসপাতালে নিয়েছিলেন মিন্নি

0

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের আরেকটি নতুন ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের সিসিটিভিতে দেখা গেছে আহত রিফাতকে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি একাই রক্তাক্ত অবস্থায় রিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
গত ২৬ জুন সকাল ১০টা ২১ মিনিটে মিন্নি একাই একটি ব্যাটারিচালিত রিকশায় করে রক্তাক্ত ও অচেতন রিফাতকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে যান।
নতুন ওই ভিডিওতে দেখা গেছে, হাপাতালে সেখানে দাঁড়ানো এক যুবক রিফাত শরীফকে বহন করা রিকশার দিকে দৌঁড়ে আসেন। রিফাতের অবস্থা দেখে তিনি হাসপাতালের ভেতরে গিয়ে একটি স্ট্রেচার নিয়ে রিকশার পাশে আসেন। এ সময় সেখানে উপস্থিত অনেকেই এগিয়ে আসেন। এরপর রিকশা থেকে নামিয়ে অচেতন রিফাত শরীফকে স্ট্রেচারে করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর আয়শা হাসপাতালের সামনে উপস্থিত একজনের ফোন নিয়ে কল দিয়ে কারও সঙ্গে কথা বলেন। এরপর তিনি হাসপাতালের ভেতরে যান। কিছু সময় পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন ও চাচা আবু সালেহ হাসপাতালে আসেন।
সকাল ১০টা ৩৮ মিনিটে হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স আসে। এ সময় সেখানে রিফাত শরীফের বন্ধু মঞ্জুরুল আলম ওরফে জন ও তার কয়েকজন বন্ধু হাসপাতালের সামনে আসেন। মঞ্জুরুল বেশ কিছু সময় ফোনে কথা বলেন। ১০টা ৪৪ মিনিটে অক্সিজেন ও দুটি স্যালাইন লাগানো অবস্থায় রিফাত শরীফকে স্ট্রেচারে করে ওই অ্যাম্বুলেন্সে তোলা হয়। ১০টা ৪৯ মিনিটে বরগুনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি।
বরগুনা জেনারেল হাসপাতালের একটি সূত্র জানায়, বরগুনা জেনারেল হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের ও বরগুনা জেলা পুলিশের পৃথক দুটি সিসিটিভি ক্যামেরা আছে। তবে এই ভিডিও কোন ক্যামেরায় ধারণ করা, তা নিশ্চিত নয় ওই সূত্র।
এদিকে রিফাতকে ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কোপানোর ঘটনায় ধারণ করা প্রথম ভিডিওটিতে দেখা যায়, রিফাতকে সন্ত্রাসীরা যখন কোপাচ্ছিল, তখন তাঁর স্ত্রী আয়শা প্রাণপণ চেষ্টা করছিলেন স্বামীকে রক্ষার। এরপর ওই ঘটনায় দ্বিতীয় যে ভিডিওটি প্রকাশিত হয়, সেখানে রিফাতকে কলেজ গেট থেকে ধরে পূর্ব দিকে নিয়ে যাওয়ার সময় আয়শার সন্ত্রাসীদের পেছনে কিছুটা ধীরলয়ে হেঁটে যাওয়ার ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করে একটি মহল। ওই সন্দেহ এবং ভিডিও দেখে আয়শার শ্বশুর ঘটনার ১৮দিন পর গত ১৩ জুলাই সংবাদ সম্মেলন করে রিফাত হত্যায় আয়শা জড়িত বলে অভিযোগ তোলেন।
গত ১৬ জুলাই আয়শাকে জিজ্ঞাসাবাদের নামে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আয়শা উচ্চ আদালত থেকে ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ বিষয়ে আয়শার মন্তব্য নেয়া যায়নি।
এ নিয়ে আয়শার বাবা মোজাম্মেল হোসেন বলেন, হাসপাতালের সামনের এই ভিডিও পেয়েছি। আয়শা যে রিফাত শরীফকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তা কলেজের সামনের ভিডিও এবং হাসপাতাল প্রাঙ্গণের ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা গেছে আমার মেয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমার মেয়েকে ষড়যন্ত্র করে এ মামলায় আসামি করা হয়েছে।
আয়শার আইনজীবী মাহবুবুল বারী বলেন, ভিডিওটি দেখেছি। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আয়শা তার স্বামীকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। তদন্ত কর্মকর্তার তদন্তে কী আছে সেটা এখনো দেখা হয়নি। আদালতে দেয়া পুলিশের অভিযোগপত্রের কপি এখনো আমরা পাইনি।’ তদন্ত প্রতিবেদনে পুলিশ যদি এই ভিডিওর বিষয় উল্লেখ না করে, তবে তদন্ত প্রতিবেদনটি ত্রুটিপূর্ণ থাকবে।
মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা (আয়শা) বিরুদ্ধে যতটুকু অভিযোগ পেয়েছি, তা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। এখন নতুন করে কোনো ভিডিও বের হয়েছে কি না, সেটা আমাদের জানা নেই।

ড. কালাম স্মৃতিপদক পেলেন শেখ হাসিনা

0

মানবতার কল্যাণে অবদান রাখায় ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে প্রবর্তিত ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধুকন্যার হাতে পদকটি তুলে দেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব থাকলে নিজ দেশের উন্নয়নও সম্ভব। এই পদক জনগণের বৃহত্তর উন্নয়নে কাজ করতে আরো উৎসাহ যোগাবে।

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও মানবতার কল্যাণে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেয়া হয়। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

বাংলাদেশ বন্ধুত্বসুলভ প্রতিবেশীর মনোভাব নিয়ে সবসময় ভারতের সঙ্গে কাজ করছে। যার ফলে দু’দেশের সম্পর্ক আজ উচ্চমাত্রায় পৌঁছেছে।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী, ভারতরতœ ড. এ পি জে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চালু হয় ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯।

ছেলে শোভনকে নিয়ে যা বললেন বাবা নুরুন্নবী চৌধুরী

0

বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগ পত্র তুলে দেন তারা।
শোভন ও রাব্বানীর স্থলাভিষিক্ত হয়েছেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। তারা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে নাহিয়ান খান জয় সংগঠনের এক নম্বর সহসভাপতি এবং লেখক ভট্টাচার্য এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদচ্যুত সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী বলেছেন, শোভন পরিস্থিতির শিকার হয়েছে। আমার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এমন কথা জানিয়েছেন তিনি।
শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী বলেন, আমি আমার ছেলেকে (রেজওয়ানুল হক চৌধুরী শোভন) চিনি। সে কোনো ভঅবেই এ ধরনের কাজ করতে পারে না। আমার ছেলে আগে থেকেই সহজ-সরল। আমার ছেলে শোভন এ রকম খারাপ ছিল না। ও সাদাসিধে এবং অত্যন্ত সরল প্রকৃতির ছিল। এ কারণেই তাকে একটি চক্রের বলির পাঠা হতে হলো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তার প্রতি আমাদের আস্থা রয়েছে। তিনি নিজেই শোভনকে পছন্দ করে ছাত্রলীগের দায়িত্ব দিয়েছিলেন। নেত্রী এখন মনে করছেন যে এদের দিয়ে আর ভালো চলবে না, তাই তাদের পদত্যাগ করতে বলেছেন। তার সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্প থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে অর্থ দাবি প্রসঙ্গে শোভনের বাবা বলেন, আমি জিজ্ঞাসা করে জানতে পেরেছি, জাবির ব্যাপারে আসলে শোভন কিছুই জানে না। ঘটনাস্থলে ওইদিন শোভন ছিল না। সেখানে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যেন সেখানকার পরিস্থিতি ঠিক হয়। রাব্বানীরা তাকে পরে ডেকে নিয়ে যায়। শোভন উদ্ভূত পরিস্থিতি মীমাংসার জন্য সরল বিশ্বাসে সেখানে গিয়েছিল। অথচ অর্থ কেলেঙ্কারিতে তাকে ফাঁসানো হলো। আমার ছেলেকে নিয়ে যে আর্থিক বিষয়গুলো বলা হচ্ছে, সেটা তার দ্বারা সম্ভব নয়। সে পরিস্থিতির শিকার, আমি নিশ্চিত করে বলতে পারি।
তিনি আরও বলেন, জাবি ভিসির সঙ্গে কথা বলার সময় গোলাম রাব্বানী যেহেতু একটি প্রস্তাব দিয়েছিল, সেখানে শোভন উপস্থিত থাকায় হয়তো তার নামও এসেছে। কিন্তু রাব্বানী নিজেই বলেছে, শোভন কিছু জানে না। এমনটাই বলেন শোভনের বাবা।
আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এ বিষয়টির কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের সামান্যতম শ্রদ্ধা কমবে না বলেও নূরুন্নবী চৌধুরী।
এর আগে, ২০১৮ সালের ৩১ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ছাত্রলীগের কমিটি করা হয়।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা নূরুন্নবী চৌধুরী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেটে স্বচ্ছতা কতটা?

0

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট ক্রমাগত বাজেট বৃদ্ধি পেলেও এই টাকা খরচের ক্ষেত্রে বিভিন্ন সময় নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে।

নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলনও করেছে। গত ১০ বছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সরকারি অনুদান বেড়েছে ৩৬১ শতাংশ।

২০০৯ সালে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য প্রতিবছর ব্যয় হতো প্রায় ৮৫০ কোটি টাকা। কিন্তু ২০১৯ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩০৭০ কোটি টাকা।

এছাড়া গত চার বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো নির্মাণের জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে।

২০০৯ সালে ৩১ টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাড়িয়েছে ৪৯ টি।

জবাবদিহিতা কতটা?

অনেক ক্ষেত্রে এসব টাকা খরচের ক্ষেত্রে জবাবদিহিতা নেই বলে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, যিনি গত মে মাসে দায়িত্ব শেষ করেছেন।

অধ্যাপক মান্নান বলেন, তিনি যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি আর্থিক খাতে অনিয়ম লক্ষ্য করেছেন।

উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বেতনের চেক সংক্রান্ত বিষয়ে অনিয়ম থাকার কারণে অডিট আপত্তি উঠেছিল। তখন তাদের বেতনের চেক আটকে দেয়া হয়।

আরেকটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বরাদ্দ টাকা সে খাতে খরচ না করে কিছু শিক্ষক সেটি ভাগ-বাটোয়ারা করে নেন বলে উল্লেখ করেন অধ্যাপক মান্নান।

তিনি বলেন, “অনেক বিশ্ববিদ্যালয়ে টাকা যথাযথভাবে খরচ করা হয় না এবং সেটার কোন হিসেবও দেয়া হয়না। …যেসব বিশ্ববিদ্যালয়ে অনিয়ম হচ্ছে সেটা যদি ৫০ পার্সেন্টও দূর করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে পারে। ”

“আমরা আশা করি এই টাকাটা সঠিক খাতে ব্যয় হবে, এখানে কোন নয়-ছয় হবেনা, অপচয় হবেনা। এটা আমরা প্রত্যাশা করি ঠিকই কিন্তু সবসময় সব বিশ্ববিদ্যালয় কাজটি সঠিকভাবে করে- সেটি কিন্তু না।”

“জবাবদিহিতা এখন পর্যন্ত খুব বেশি যে কেউ করেছে, আমার কাছে সেটা দৃশ্যমান না। জবাবদিহিতা যদি থাকতো তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে ডেফিসিট বাজেট (ঘাটতি বাজেট) কীভাবে হয়,” বলছিলেন অধ্যাপক মান্নান।

দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কোন প্রতিষ্ঠানে অনিয়ম এবং দুর্নীতির দায় বর্তায় সে প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিদের উপর।

“তাদের মধ্যে যদি সদিচ্ছা না থাকে তাহলে আমরা যত চেষ্টাই করিনা কেন আইন করে এটাকে নিয়ন্ত্রণ করা যাবেনা,” বলছিলেন মি: জামান।

হাজার-হাজার কোটি টাকা ব্যয়

বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের কাছ থেকে দুই ধরণের বাজেট পাওয়া যায়। একটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য প্রতিবছরের ব্যয় এবং আরেকটি হচ্ছে উন্নয়ন বাজেট, যেটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তৈরি করা হয়।

গত চার বছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো নির্মাণের জন্য সরকার ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বড় ধরণের উন্নয়ন প্রকল্প বরাদ্দ করা হয়েছে জাহাঙ্গীরনগর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ করা হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৬৫৫ কোটি টাকা।

এর বাইরে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনার খরচ তো রয়েছেই।

দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যয় বেড়েছে ঠিকই, কিন্তু সেটি এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তবে যে উদ্দেশ্যে এ অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটি যথাযথ ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়েও নজর দেয়া দরকার বলে মনে করেন মি: জামান।

তিনি বলেন, এসব অনিয়মের দায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর বর্তায়।

” উন্নয়ন প্রকল্পকে এখন বাংলাদেশের সংস্কৃতিতে মোটা দাগে সকল পর্যায়ে যারা বাস্তবায়নের সাথে জড়িত সুযোগ-সুবিধা বা সম্পদ বৃদ্ধির উপায় হিসেবে ধরে নেয়া হয়,” বলছিলেন মি: জামান। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট ঘাটতি বাড়তেই থাকে।

সরকারি বরাদ্দের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা প্রজেক্ট-এর মাধ্যমে অর্থ আসে। উদাহরণস্বরূপ বলা যায়, ২০০৮ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকাপ) শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়ানোর জন্য ২৪ লক্ষ ডলার দেয়া হয়, যেটি বর্তমান বাংলাদেশী মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকার মতো।এই প্রজেক্টের আওতায় ডিজিটাল ক্লাসরুম, ভার্চুয়াল লাইব্রেরী এবং ল্যাব গড়ে উঠেছে। বিবিসি

সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

0

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে ‘সম্পাদক পরিষদে’র নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনকে। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে আছেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

দুই বছর মেয়াদি নতুন এই নির্বাহী কমিটি আগামী ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এই কমিটির মেয়াদ শেষ হবে।

সভায় সম্পাদক পরিষদের একটি ওয়েবসাইট চালু, নতুন সদস্য যুক্ত করা এবং সংবাদপত্রের স্বাধীনত ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেমিনার ও ইভেন্ট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এছাড়া সম্পাদক পরিষদ আগামী মাসগুলোতে প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ শক্তিশালীকরণ ও তৎসংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। পরিষদের কার্যক্রম এবং সদস্যপদ জেলা পর্যায়ে বিস্তৃত করারও সিদ্ধান্ত হয় সভায়।

সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে ‘সম্পাদক পরিষদ’ প্রতিষ্ঠা করা হয়। ‘সম্পাদক পরিষদে’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার।

জাবি ভিসির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত : ফখরুল

0

ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে শোভন-রাব্বানীর অপসারণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চাঁদাবাজি ও দুর্নীতির কারণে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার চাঁদাবাজি প্রমাণ করে প্রতিটি জায়গায় সরকারি লোকজন দুর্নীতি করছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাসের দিকে তাকান, সভ্যতার দিকে তাকান। এভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে-কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনিও পারবেন না।’

যে কারণে দৌলতদিয়া যৌনপল্লীতে প্রভা

0

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা কারণেই সংবাদের শিরোনামে প্রায়ই থাকেন তিনি। ব্যক্তিগত ঝামেলা নিয়ে কিংবা বিভিন্ন বিভ্রতকর সংবাদ নিয়ে প্রায়ই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি। তবে সব কিছুর পরও অভিনয় নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী।
সম্প্রতি দৌলতদিয়া যৌনপল্লীতে সম্প্রতি শেষ হয়েছে ‘পারফর্মার’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রভা। যার কারণে বেশ কিছুদিন যৌনপল্লীতে ছিলেন তিনি।

‘পারফর্মার’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তাসমিয়াহ আফরিন মৌ। প্রভার পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস ও অভিনেতা শাহাদাৎ হোসেন। এক অভিনেত্রীকে নিয়ে গল্পের আবহ তৈরি হয়েছে। যার পুর ঘটনা এই দৌলতদিয়া যৌনপল্লীকেন্দ্রিক।
গল্পে দেখা যায় ওই অভিনেত্রী অভিনয়জীবনে বিভিন্ন সময়ে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের বৈচিত্র্যের জন্য তিনি সব সময় ডুবে থাকেন অভিনয়ে। তাই তার হাজবেন্ড তাকে সেভাবে কাছে পান না। একবার এক পরিচালকের অফার পেয়ে নিষিদ্ধপল্লীতে আসেন অভিনয় করতে। সেখানে পরিচয় হয় মঞ্জুরীর (মৌটুসী বিশ্বাস) সঙ্গে। মঞ্জুরী সেই অভিনেত্রীকে (প্রভা) চ্যালেঞ্জ দেন যে, সে বাস্তবে এই চরিত্রটি করতে পারবে না।
সেই অভিনেত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
চলচ্চিত্রটির শুটিং শেষ হলেও কবে নাগাদ তা মুক্তি দেয়া হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি

ভোটার হওয়ার সুযোগ নেই রোহিঙ্গাদের

0

বাংলাদেশে আসা ১১ লাখ ২০ হাজার রোহিঙ্গার আঙুলের ছাপ ও তথ্য নিয়ে রোহিঙ্গা সার্ভার প্রস্তুত করা হয়েছে। এখন কেউ চাইলেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। বিভিন্ন মাধ্যমে রোহিঙ্গা নাগরিকের ভোটার হওয়ার বা এনআইডি পাওয়ার যে তথ্য এসেছে, তারা চেষ্টা করেছে। কিন্তু ভোটার হতে পারেনি।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার বিকেলে তিনি এ কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় বিশেষ কার্যক্রম শেষ করে সার্ভারে তথ্য আপলোড করা হয়। এরপর ফিঙ্গার প্রিন্ট ম্যাচিং করে যারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য, কেবল তাদেরই অন্তর্ভুক্ত করা হয়।

তিনি বলেন, ১১ লাখ ২০ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক আমাদের কাছে আসে। আমার রোহিঙ্গা সার্ভার প্রস্তুত করেছি। এখন যাদের তথ্য নেওয়া হচ্ছে, তাদের আঙুলের ছাপ ও তথ্য প্রথমেই রোহিঙ্গা সার্ভারে ম্যাচ করে দেখা হচ্ছে। কারো তথ্য এই সার্ভারে ম্যাচ করলে মূল সার্ভারে আর যাওয়াই হবে না। এছাড়া খসড়া প্রকাশের আগে আমরা ম্যচিং করবো। কাজেই তারা ভোটার হতে পারবে না।

লাকী বেগম নামের একজন স্মার্টকার্ড আনতে গেলে, মূল সার্ভার থেকে ধরা পড়ে তার এনআইডি সঠিক নয়। জিজ্ঞাসাবাদে চিহ্নিত হয়েছে- তাকে বৈধ এনআইডি দেওয়া হয়নি। তাই তাকে পুলিশে দেওয়া হয়।

তারপর আমরা তদন্ত কমিটি গঠন করি। তাদের মাধ্যমে সঠিকভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে কিনা এসব দেখি। এতে ৪৬ জন ব্যক্তির ডাটা অসম্পূর্ণ পাওয়া যায়। কারো ফিঙ্গারপ্রিন্ট ঠিক মত নেই, কারো ফরম সঠিকভাবে আপলোড করা হয়নি। এটা আমরাই চিহ্নিত করেছি।

তিনি বলেন, চট্টগ্রামের ৩২টি এলাকাকে আমরা বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করেছি। বিশেষ এলাকার জন্য বিশেষ ফরম পূরণ করা হয় এবং সার্ভারে তথ্য অন্তর্ভূক্তির জন্য বিশেষ কমিটির সুপারিশের প্রয়োজন পড়ে। উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে এসব বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনপ্রাথমিক তদন্তে এই অপচেষ্টার সঙ্গে আমরা কক্সবাজারে দু’জন দালালের সম্পৃক্ততা পাই। তাদের পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আমাদের একজন পিয়নের সঙ্গে জড়িত আছে।

ব্রিগেডিয়ার সাইদুল বলেন, ৪৬ জনের ভোটার হওয়ার বিষয়ে তিনি আরো বলেন, এটা অপচেষ্টা। এখনো ভোটার হতে পারেনি। চেষ্টাতো করছে। কিন্তু সফল হতে পারবে না। ৪৬ জনের কেউ এনআইডি পায়নি। দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করা হচ্ছে। অপচেষ্টায় কেউই সফল হতে পারবে না। আমরা স্বচ্ছ ভোটার তালিকার জন্য বদ্ধপরিকর। বিদেশি বা রোহিঙ্গা যাতে না হতে পারে, সেজন্য বদ্ধ পরিকর।

আমরা অত্যন্ত সচেতন। কোনো রোহিঙ্গা বা বিদেশিকে অন্তর্ভুক্ত হতে দেবো না। যে স্ট্যাটাসের হোক, যে সংগঠনের হোক অপচেষ্টাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, চট্টগ্রামের ডবলমুরি উপজেলা নির্বাচন অফিসের একজন পিয়ন, জয়নাল আবেদিন; রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির অপচেষ্টায় জড়িত ছিলো প্রাথমিক তদন্তে এসেছে। তার বিরুদ্ধে আমার ফৌজদারি মামলা দেওয়া এবং বিভাগীয় মামলার ব্যবস্থা নিচ্ছি।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা অক্টোবরে

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রোববার রাতে প্রকাশ হয়েছে। মৌখিক করীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির।
প্রকাশিত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশে ৫৫ হাজার ২৯৫ জন পাস করেছেন।
তিনি বলেন, যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডিপিইতে আসতে বলা হয়েছে। প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে।
তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হবে। ১০ অক্টোবর থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। অক্টোবরের মধ্যেই দেশের ৬১টি জেলার মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর ফলাফল জেলা পর্যায় থেকে ডিপিইতে পাঠানো হবে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল পরবর্তী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সিনিয়র সচিব হিসেবে চারজনকে পদোন্নতি

0

সচিব থেকে চারজনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি প্রাপ্তরা হলেন—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে