Home Blog Page 3491

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

0

রাজধানীর সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়াকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

আদালতে আবেদনটি দায়ের করেছেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয় এ সংক্রান্ত আদেশ। আদেশে বলা হয়, তিনি (ফওজিয়া) নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। প্রতিষ্ঠান থেকে বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন। সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রণ হবে।

প্রায় ১০ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই ভিকারুননিসা পরিচালিত হচ্ছিল। সম্প্রতি স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম শুরু করা হলেও নানা অনিয়মের অভিযোগে তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ এ প্রতিষ্ঠানে ফেরদৌসি বেগম নামে একজন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দেড় হাজার কোটি টাকায় কী তৈরি হচ্ছে জাবিতে

0

ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর প্রকল্পটি নিয়ে অনেকেই আলোচনা করছেন।
২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে পাস করা হয় ওই উন্নয়ন প্রকল্পটি। যাতে বরাদ্দ দেয়া হয় ১ হাজার ৪৪৫ কোটি টাকা।
বলা হয়, অনুমোদনের পর পরবর্তী সাড়ে তিন বছরে বাস্তবায়ন করা হবে এই প্রকল্পটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত ‘মডেল’ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্যই এমন প্রকল্প হাতে নেয়ার কথা জানানো হয়। এরই মধ্যে প্রকল্পটির অধীনে শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের কাজ চলছে।
এই প্রকল্পটি যখন পাস হয়, তখন একে ‘অস্বচ্ছ’ দাবি করে আন্দোলন-প্রতিবাদও করেছিলেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষক।
গত বছর একই সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ হাজার ৬৫৫ কোটি টাকা বরাদ্দ দেয় একনেক।
এদিকে ২০১৯-২০ অর্থবছরে দেশের ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার ৮৮ কোটি টাকার বার্ষিক বাজেট ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যার মধ্যে উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২ হাজার ৯৯৯ কোটি টাকা।

কীভাবে হলো এত বড় প্রকল্প?
একাডেমিক, আবাসিক এবং অন্যান্য সুবিধা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই এই প্রকল্প নেয়া হয় বলে জানায় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা উপকরণ সরবরাহের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয় এই এ প্রকল্পে।
এ বিষয়ে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ৩১৫ কোটি টাকার একটি পরিকল্পনা প্রস্তাব পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে।
স্থপতি মাজহারুল ইসলাম ১৯৬৮ সালে যে মাস্টার প্ল্যান দিয়েছিলেন সেটাকে ভিত্তি করেই ওই পরিকল্পনাটি দেয়া হয়।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানায় যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টিকে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রকল্প অধীনে যা তৈরি হবে
গত বছর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটির অধীনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল বিশিষ্ট ৪১টি সুপরিসর স্থাপনা নির্মিত হবে।
তবে বশির আহমেদ বলেন, মোট স্থাপনার সংখ্যা ৪১টি নয় বরং প্রকল্প অনুযায়ী ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘আবাসিক হল, লাইব্রেরি, লেকচার থিয়েটার, গেস্ট হাউস, কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারসহ মোট ২৩টি স্থাপনা এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে।’
এ ছাড়া অডিটোরিয়াম, মুক্ত মঞ্চ এবং শিক্ষার্থীদের ১২টি হলের সংস্কার কাজ হওয়ারও কথা রয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেসব স্থাপনার কথা বলা হয়েছে তা হলো..
>> প্রতিটিতে ১ হাজার আসন বিশিষ্ট শিক্ষার্থীদের জন্য ৬টি আবাসিক হল
>> দুটি খেলার মাঠ
>> ৪ হাজার শিক্ষার্থীর ধারণ ক্ষমতা সম্পন্ন লেকচার থিয়েটার এবং পরীক্ষার হল ভবন
>> ৪ তলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স
>> ৬ তলা বিশিষ্ট গ্রন্থাগার
>> একাডেমিক ভবন সম্প্রসারণ
>> ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন
>> ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের গেস্ট হাউস কাম পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ হাউস
>> শিক্ষক, কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১১তলা বিশিষ্ট আবাসিক টাওয়ার
>> বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ এবং ট্রান্সফরমার স্থাপন
>> পথচারীদের জন্য নান্দনিকতাপূর্ণ নিরাপদ রাস্তা
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্মাণ কাজগুলো সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত আমূল পরিবর্তন হবে।
যার ফল স্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিণত হবে ‘মডেল’ বিশ্ববিদ্যালয়ে।
সবচেয়ে অস্বচ্ছ প্রকল্প
প্রকল্প বাস্তবায়ন শুরুর পর থেকেই এই উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কর্মবিরতি, পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মির্জা তাসলিমা সুলতানা অভিযোগ করেন, এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কী কী উন্নয়ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে প্রকল্প সম্পের্ক যা কিছু জানানো হয়েছে তাও প্রকল্পের সম্পূর্ণ চিত্র নয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘শোনা যাচ্ছে নানান কথা যে, শিক্ষক ও কর্মচারীদের জন্য বাসস্থান হবে। কিন্তু এর মধ্যে আর কি কি আছে সেগুলো স্পষ্ট করা হয়নি আমাদের কাছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এর উন্নয়নে এখনো পর্যন্ত এত বড় প্রকল্প হাতে নেয়া হয়নি। এই প্রকল্পটিকে সবচেয়ে বড় অস্বচ্ছ প্রকল্প হিসেবে উল্লেখ করেন তিনি।
তার দাবি, ‘এর আগে যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছিল সেগুলো নিয়েও কিছু অস্বচ্ছতা ছিল। কিন্তু বর্তমান প্রকল্পটির মতো এত বেশি অস্বচ্ছ আর কোনো প্রকল্পই ছিল না।’
তবে প্রকল্প নিয়ে অস্বচ্ছতার অভিযোগ নাকচ করে দিয়েছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এই প্রকল্পে কাজ করেছে। তারা এই প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। তার পর এটি শিক্ষা মন্ত্রণালয় হয়ে সবশেষ একনেক কমিটির মাধ্যমে পাস হয়েছে। তাই এই প্রকল্প নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

ইরানী ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যেই রয়েছে মার্কিন ঘাঁটি!

0

গতকাল শনিবার সৌদি আরবের দুটি তেল কারখানায় হামলা চালানো হয়। সৌদি তেল ক্ষেত্রগুলোতে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের ওই দাবির প্রেক্ষিতে ইরানের রেভ্যুলুশনারী গার্ডস এর এক কমান্ডার বলেছেন, এই (মধ্যপ্রাচ্য) অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং বিমানবাহী রণতরী ইরানী ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যেই রয়েছে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে , তারা শনিবার সৌদি আরবের তেল শিল্পের কেন্দ্রস্থলে সৌদি আরমকো তেল কম্পানির দুটি কারখানায় হামলা চালিয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি ওই হামলায় ইয়েমেনের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তেহরানকে মিথ্যা কূটনীতিতে জড়িত থাকার বিষয় নিন্দা জানান তিনি।

শনিবার পম্পেও টুইটারে বলেন, ইয়েমেন থেকে সৌদিতে ওই হামলার কোনো প্রমাণ নেই।

ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা তাসনিম পম্পেওকে উদ্ধৃত করে বলেছে, ইরান সর্বদা একটি ‘পূর্ণ-যুদ্ধ’ করার জন্য প্রস্তুত ছিল।

প্রসঙ্গত, সৌদি আরবে যে তেলক্ষেত্রে শনিবার হামলা করা হয়েছে তা বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম কম্পানির অর্ন্তভূক্ত।

শিক্ষার্থীদের সামনেই হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভাঙলেন অধ্যক্ষ!

0

নিষেধাজ্ঞা সত্ত্বেও কলেজে এবং ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষার্থীরা। এ কারণে বিরক্ত হয়ে কর্ণাটকের একটি কলেজের অধ্যক্ষ হাতুড়ি দিয়ে সেলফোনগুলো শিক্ষার্থীদের সামনে টুকরো টুকরো করে ফেলেছেন। বৃহস্পতিবার এমনটাই ঘটেছে ভারতের কর্ণাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজে।

হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভেঙেছেন যে অধ্যক্ষ তার নাম আরএম ভাট। এই অধ্যক্ষের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, এমইএস চৈতন্য পিইউ কলেজে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু কলেজ কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সেলফোন ব্যবহার চালিয়ে যায়।

শিক্ষার্থীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, তারা যদি মোবাইল ফোন ক্লাশে ব্যবহার করে ধরা পড়ে তবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ক্লাশে লেকচার দেওয়ার সময়ও শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে বার্তা (এসএমএস) বিনিময় করে।

এদিকে, গত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের তল্লাশি চালিয়ে ১৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই প্রেক্ষিতে শিক্ষার্থীদের কলেজের হলরুমে একত্রিত হতে বলা হয়। এরপর অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে কয়েকটি মোবাইল ফোন ভাঙেন।

কর্ণাটকের ইংলিশ মিডিয়াম স্কুলগুলির ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সাধারণ সম্পাদক ডি শশী কুমার ইন্ডিয়া টুডে টিভিকে জানানস, স্কুলগুলির পাশাপাশি কলেজগুলিতেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই জাতীয় শাস্তি দেওয়া দরকার।

তিনি বলেন, শিশুরা স্কুল-কলেজগুলিতে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে আসছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এ বিষয়টি আমলে নেন না।

কন্যাসন্তান ‘বিক্রি’, তদন্তে গাজিয়াবাদ পুলিশ

0

মাত্র ১০ হাজার টাকায় নিজেদের সদ্যোজাত কন্যাকে অন্য এক দম্পতির হাতে তুলে দেওয়ার একটি মামলার তদন্ত করছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ নগর পুলিশ। ওই শহরের বিজয়নগরের বিহারিপুরের এক দম্পতির বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে। জানা গেছে, তাঁরা তাঁদের ওই কন্যাসন্তানটিকে আদর্শনগরের এক দম্পতির কাছে অর্থের বিনিময়ে হস্তান্তর করেছেন।

পুলিশ জানাচ্ছে, বিজয়নগর থানায় ওই দম্পতির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসন জানাচ্ছে, ওই কন্যাসন্তানটি গত ২৪ আগস্ট জন্মগ্রহণ করে এবং ওই দম্পতির আরো চারটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে।

জানা যায়, মামলার বাদী আকাঙ্ক্ষা পান্ডে গত ১১ সেপ্টেম্বর নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন যে, ওই দম্পতি তাদের সদ্যোজাত কন্যাসন্তানটিকে অন্য এক দম্পতির কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

আকাঙ্ক্ষা বলেন, বিষয়টি জানার পর পরই আমি পুলিশকে জানাই এবং জাতীয় শিশু অধিকার ও সুরক্ষা কমিশনকেও অবহিত করি। সেই সাথে আমি সোশাল মিডিয়া হ্যান্ডেলেও বিষয়টি শেয়ার করি।

তিনি আরো বলেন, এ সময় এক নারী তদন্ত কর্মকর্তা আমাকে একটি এফিডেবিট দেখান- যেটি ছিল একটি শিশু দত্তক নেওয়ার প্রস্তুতিপত্র। তবে আমি লক্ষ করলাম সেটি দুই বছরের পুরনো এবং অকার্যকর।

এ প্রসঙ্গে জেলা নিরীক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র বলেন, যেকোনো দত্তকে একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যেতে হয়। কেউ যদি কোনো শিশুকে দত্তক নিতে চায় তবে তাকে রক্তসম্পর্কিত হতে হবে। আর যদি তা না হয় তবে তাকে সেন্ট্রাল রিসোর্স অ্যাডপশন অথরিটি নামে একটি সংস্থার মাধ্যমে যেতে হবে।

গাজিয়াবাদের সুরক্ষা কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেন, ওই দম্পতি আমাদের জানিয়েছেন, তাঁরা ওই কাগজটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে পেয়েছেন। যাই হোক, আমরা শিশু সুরক্ষা কমিশনকে অবহিত করেছি। সেই সাথে আদর্শনগরের ওই দম্পতির কাছ থেকে শিশুটিকে নিয়ে নিয়েছি এবং এমএমজি হাসপাতালের নিউবর্ন কেয়ার সেন্টারে রেখেছি।

উল্লেখ্য, আকাঙ্ক্ষা পান্ডের অভিযোগের প্রেক্ষিতে বিজয়নগন থানান পুলিশ আইপিসির ৩৭০ (৬) ধারায় একটি এফআইআর করেছে।

নগর পুলিশ সুপার শ্লোক কুমার বলেন, দুই দম্পতি কেউ কাউকে চেনে না আর তা-ই এই এফআইআরটি হাইলাইটেড হয়। আমরা তদন্ত করে বের করব, এই দত্তক এর মাঝে অর্থের কোনো লেনদেনের ব্যাপার আছে কি নেই।

পানিতে ভেসে যাওয়া মানুষ বাঁচাতে মানবশৃঙ্খল

0

সবাই মিলে চেষ্টা করলে অসাধ্যও সাধন হয়, এটারই যেন প্রমাণ দিতে দুর্বার নদীতে নেমে পড়লেন ৫০ জন। আর উদ্ধার করে নিয়ে এলেন ডুবতে বসা এক ব্যক্তিকে। ইন্দোরের নদীতে তলিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তাঁদের উদ্ধার করতে হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করে পানিতে নামে ইন্দোরবাসী।

মধ্যপ্রদেশের ইন্দোরের চাঁদখেড়ি গ্রামে বন্যার পানিতে ছোট ছোট নালা এমনকি কিছু রাস্তাও খরস্রোতা নদীর রূপ নিয়েছে। এমনই একটি স্রোতের মুখে পড়েন পেশায় দুধ ব্যবসায়ী দুই ব্যক্তি। একটি রাস্তা পার হতে গিয়ে তাঁদের এমনই খরস্রোতা পানিতে নামতে হয়। তাঁরা ভেবেছিলেন সাবধানে পেরিয়ে যাবেন। কিন্তু স্রোত এতটাই বেশি ছিল যে তাঁদের টেনে নিয়ে যায়। সেই ঘটনা দেখতে পান কয়েকজন স্থানীয়। খবর শুনেই ঘটনাস্থলে চলে আসেন আরো বেশ কয়েকজন।

দুজনকে পানিতে ভেসে যেতে দেখে হাত গুটিয়ে বসে থাকেননি এই মানুষগুলো। বরং তাঁরা হাতে হাত মিলিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করতে নেমে পড়েন। তৈরি করেন একটি মানবশৃঙ্খল। পানিতে নেমে স্রোতের আড়াআড়ি দাঁড়িয়ে পড়েন। তাঁদের চেষ্টা ছিল, স্রোত যাতে দূরে ভাসিয়ে নিয়ে না যায় ওই দুই ব্যক্তিকে। মানবশৃঙ্খল তৈরি করে এক বক্তিকে উদ্ধারও করে ফেলেন তাঁরা। তবে আর এক ব্যক্তির খোঁজ মেলেনি এখনও।

স্থানীয় গৌতমপুরা থানা সূত্রে জানা গিয়েছে, স্রোতের কবলে পড়া দুই ব্যক্তি হলেন ভুরা খান (২৪) ও আসিক খান (২০)। আসিককে উদ্ধার করা গেলেও ভুরা খান এখনও নিখোঁজ। তাঁকে উদ্ধারে জন্য তল্লাশি চলছে।

কারাবন্দি নওয়াজ শরীফকে মুকেশের গান শোনার পরামর্শ

0

তাঁকে একটি টেপরেকর্ডার দেওয়া হোক এবং সেই সাথে ভারতীয় লিজেন্ডারি প্লে-ব্যাক গায়ক মুকেশ এর গানের একটি বড় সংগ্রহ সরবরাহ করা হোক। যাতে তাঁর জেল-জীবনটা সুখে কাটে।’ কারাবন্দি সাবেক পাকিন্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে এমনই কটাক্ষ করলেন পাকিস্তানের বর্তমান রেলমন্ত্রী শেখ রশিদ। উল্লেখ্য, নওয়াজ শরীফ বর্তমানে সাত বছরের কারাভোগ করছেন।

গতকাল শনিবার এক প্রশ্নের জবাবে এমন কথাই বলেন শেখ রশিদ। তিনি বলেন, আমি তাঁর বা কারাবন্দি অন্যান্য শীর্ষ নেতাদের শীতাতপনিয়ন্ত্রণ-ব্যবস্থা তুলে নেওয়ার কথা বলছি না। শুধু বলছি তাঁদের গান শোনার সুযোগ দেওয়া হোক।

ভারতের শীর্ষ গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এমন একটি সংবাদ প্রকাশ করেছে।

লাহোর এর কোট লাখপাত জেল এ বন্দি নওয়াজ শরীফ এর ঘনিষ্ঠজনেরা বলেছেন, তাঁর এই ধরনের ক্লাসিক গান শোনার বেশ ঝোঁক রয়েছে। তিন তিনবারের পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আল আজিজিয়া স্টিল মিলস মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে সাজা খাটছেন। পানামা পেপারস কেলেঙ্কারির জেরে ২০১৭ সালের ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে সাত বছরের সাজা দেন।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরাই নওয়াজ শরীফের বিরুদ্ধে কথা বলে আসছেন। সর্বসম্প্রতি তিনি বলেন, এ দেশ আপনাকে ক্ষমা করবে না। আপনি আপনার লুণ্ঠিত অর্থগুলো ফেরত দিন। তার পর আমরা ভাবব, আপনাকে মুক্তি দেওয়া যায় কি-না।

অবশ্য নওয়াজ শরীফের পরিবার, বিশেষ করে তাঁর কন্যা মরিয়ম এই অভিযোগ অস্বীকার করেন এবং তাদের বক্তব্য, এসবই তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি দুনীতির মামলা রয়েছে। তার মধ্যে একটির সাজা হয়েছে, বাকি দুটো বিচারাধীন।

পুঁজিবাজারে না এলে বীমা কোম্পানির সনদ বাতিল : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে জীবন বীমা ও সাধারণ মিলিয়ে মোট ৭৫টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৪৭টি বীমা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বাকি ২৮টি তালিকাভুক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এসব কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত না হলে চার ধাপে তাদের সনদ বাতিল করা হবে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, আইডিআরএ চেয়্যারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ বীমা সমিতির সভাপতি শেখ কবির হোসেনসহ বীমা কোম্পানির চেয়ারম্যান, এমডি ও খাত সংশ্লিষ্টরা।
মন্ত্রী বলেন, এক দেশে দুই আইন হতে পারে না। কেউ পুঁজিবাজারে থাকবে, কেউ বাইরে থাকবে এটা হতে পারে না। আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যেই পুঁজিবাজারের বাইরে থাকা ২৮ কোম্পানিকে অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় এদের লাইসেন্স বাতিল করা হবে। প্রথমে তাদের সাসপেন্ড করা হবে, এরপর সাময়িক সনদ বাতিল, মার্জার অ্যান্ড এমার্গেশন করা হবে। শেষ ধাপে স্থায়ীভাবে সনদ বাতি করা হবে।
মন্ত্রী বলেন, সরকার একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে লাইসেন্স দিয়ে থাকে। এই উদ্দেশ্য পূরণ না হলে লাইসেন্স বাতিল হবে এটাই স্বাভাবিক। বীমা কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে পুঁজিবাজার আরো শক্তিশালী হবে।
সভায় জানানো হয়, বীমা খাতের প্রধান সমস্যাগুলো হচ্ছে- বীমা পণ্যের স্বল্পতা, বীমা লিটারেসির ব্যবস্থা না থাকা, বীমা দাবি যথাসময়ে নিষ্পত্তি না করা, দেশে সাধারণ বীমা কর্পোরেশন ব্যতীত পুনঃবীমা প্রতিষ্টান না থাকা, বীমা কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্ন্যান্সের অভাব, বীমা খাতে বেনকাস্যুারেন্স বিতরণ চ্যানেল পদ্ধতিটি না থাকা, জীবন বীমা প্রতিষ্ঠানগুলো একচ্যুয়ারির অভাব এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারে অপর্যাপ্ততা ইত্যাদি।

এ পি জে আব্দুল কালাম স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন শেখ হাসিনা

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং পরমাণুবিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সুসম্পর্ক স্থাপন করা, দেশের জনকল্যাণে নিজেকে নিবেদিত করা বিশেষত নারী ও শিশুদের এক্ষেত্রে প্রাধান্য দেওয়া এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
৮৪ বছর বয়সে ২০১৫ সালের ২৭ জুলাই মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে কালাম। এরপর তার স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত হয় ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড।
পুরস্কার প্রবর্তনের পর ২০১৬ সালে প্রথম এই অ্যাওয়ার্ড দেয়া হয় মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে। পরের দু’বছর এ অ্যাওয়ার্ড যায় ঘানা ও মরিশাসের প্রেসিডেন্টের হাতে।

টি-টোয়েন্টিতেও আফগানদের কাছে হারল বাংলাদেশ

0

ঘরের মাঠে টেস্ট হারের ক্ষত এখনও শুকায়নি। মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখাতেই ফের আফগান বাধা কাটাতে পারল না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজেও আফগানদের বিপক্ষ ২৫ রানে হারলো সাকিব আল হাসানরা।
আফগানিস্তানের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে পারে বাংলাদেশ। এই নিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় দিনে দ্বিতীয় জয় তুলে নিল রশিদ খানরা। প্রথম ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারিয়েছে। অন্যদিকে বাংলাদেশও প্রথম ম্যাচে মাসাকাদজাদের বিপক্ষে জয়ের স্বাদ নিয়ে আফগানদের মুখোমুখি হয়েছিল।
কিন্তু ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় আরেকবার আফগানদের কাছে টি-টোয়েন্টিতে পরাজিত হল বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে টপ-অর্ডারের চার উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা।
স্কোরবোর্ড শূন্য রেখে মুজিব উর রহমানের বলে ডাক নিয়ে প্রথমে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর ফরিদ মালিকের বলে বোল্ড হোন মুশফিক (৫)। তাদের বিদায়ের পরপরই মুজিব নিজের দ্বিতীয় শিকার বানান সাকিবকে (১৫)। সৌম্যকে গোল্ডেন ডাক উপহার দেন মুজিবই।
শুরুর ধাক্কাটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান। দু’জনের ৫৮ রানের জুটি ভাঙেন গুলবাদিন নাঈব। ছ্ক্কা মারতে গিয়ে ৩৯ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। এর পরপরই ফেরত যান সাব্বির (২৪)।
গত ম্যাচের মতো আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু চাপ সামাল দিতে পারেননি। আফিফ (১৬) ফিরেন নাঈবের বলে। মোসাদ্দেক ( ১২) বোল্ড হোন রশিদের বলে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭ বলে ২ চার ও ১ ছ্ক্কায় ১৫ রানের ইনিংস খেলেন মোস্তাফিজুর রহমান। তার আগে রশিদ তুলে নেন সাইফউদ্দীনকে (২)। শূন্য রানে অপরাজিত ছিলেন তাইজুল।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে আফগানিস্তান।
ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম বল করতে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের স্ট্যাম্প উপড়ে ফেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দীন। দ্বিতীয় ওভারে এসে তিনি নিজের দ্বিতীয় শিকার বানান নাজিব তারকাইকে (১১)।
এর সঙ্গে আফগানিস্তানকে জোড়া আঘাত দিয়েছিলেন সাকিব। টাইগার অধিনায়ক তার ঘূর্ণিতে বোকা বানান হযরতউল্লাহ জাজাই (১) ও নাজিবুল্লাহ জাদরানকে (৫)। কিন্তু শুরুর দুর্দান্ত মুহুর্তটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
৫.৫ ওভারে দলীয় ৪০ রানে ৪ উইকেট হারানো আফগানদের ভাল সংগ্রহ এনে দিয়েছেন মোহাম্মদ নবী ও আসগর আফগানের ৭৯ রানের জুটি। সেই জুটিও ভাঙেন সাইফ। বিদায় করেন আফগানকে (৩৯)। এর পরপরই গুলবাদিন নাঈবকে ডাক উপহার দেন সাইফ।
সতীর্থদের হারালেও ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন নবী। শেষ পযর্ন্ত এই আফগান অলরাউন্ডার অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৪ রান করে।