Home Blog Page 3494

আত্মহত্যার চেষ্টা করেছেন মীরাক্কেলের মীর

0

ভারতীয় টিভি চ্যানেল ‌জি বাংলার জনপ্রিয় কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ উপস্থাপক মীর আফসার আলী আত্মহত্যার চেষ্টা করেছেন। এক রাতেই ৮৭টি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে মীর বলেন, গত দুই বছরে আমি চারবার আত্মহত্যার চেষ্টা করেছি। এ ঘটনায় আমাকে আনোয়ার শাহ রোডের হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর এবার নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম।

৮৭টি ঘুমের ওষুধ খেয়ে ফিরে আসার অভিজ্ঞতা কথা জানিয়ে মীর বলেন, ঘুমের ওষুধ খাওয়ার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। তবে সে সময়ে আমার মনে হয়েছিল আমি আর ফিরবো না।

আত্মহত্যা চেষ্টার কারণ হিসেবে তিনি বলেন, কিছু একটার পেছনে ছুটতে থাকা, কিছু একটা তাগিদ, কোনো একটা জেদের বশে, করেছি এই কাজ।

তবে এই পথে আর পা বাড়াতে চান না বারবার মৃত্যুর কাছ থেকে ফিরে আসা মীর। বরং মানুষকে আত্মহত্যা থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

বিয়ের প্রলোভনে ৪ বছর ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

0

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে টানা চার বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে উকিল উদ্দিন নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। তবে অভিযোগের দায়েরের পরও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উকিল উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় উকিল উদ্দিন ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সর্ম্পক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করেন উকিল উদ্দিন। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৪ বছর ধরে ধর্ষণ করে আসছে ওই শিক্ষক।

ধর্ষণের পাশাপাশি নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে সর্বশেষ ৩ লাখ টাকাও দাবি করে ধর্ষক উকিল উদ্দিন। ইতোপূর্বেও ভিডিও ও ছবি ব্যবহার করে পর্যায়ক্রমে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী ২৫ আগস্ট বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও উকিল উদ্দিনকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ধর্ষক উকিল উদ্দিনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

কেন ছাত্রদের আস্থা হারাচ্ছে ছাত্র রাজনীতি?

0

২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে বেশ আশার সঞ্চার করেছিল। তবে নির্বাচনের ৬ মাস পরে শিক্ষার্থীরা বলছেন তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে ছাত্র সংগঠনগুলো।

তাদের অভিযোগ, ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সোচ্চার নয় ছাত্র সংগঠনগুলো। বিশেষ করে হল সিট নিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের রাজনীতি নিয়ে বেশ ক্ষুব্ধ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিফা তাসনিম খানম বলেন, ‘ডাকসু নির্বাচনের আগে বলা হয়েছিল ডাকসু হলে প্রত্যেক শিক্ষার্থী বৈধভাবে সিট পাবে। কিন্তু তিনি এখনো সিট পাননি। এগুলো নিয়ে কেউ কথাও বলছে না। হলে থাকার জন্য জোর করে রাজনীতি করানো হয়। মিছিলে যেতে বাধ্য করা হয়। কেন একজন শিক্ষার্থীকে পড়ালেখা বাদ দিয়ে জোর করে রাজনীতি করাতে হবে?’

নাজিফা তাসনিম খানমের সঙ্গে একমত পোষণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত সুলতানা।

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি হওয়ার কথা ছাত্রদের নিয়ে। বর্তমানে ছাত্র রাজনীতি ছাত্রদের কেন্দ্র করে হয় না, হয় দলকে কেন্দ্র করে। তাদের উদ্দেশ্য ক্ষমতা অর্জন করা। ছাত্রদের কথা তারা বলছে না।’

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো আন্দোলনের সুতিকাগার। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও বিশেষ অবদান আছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে নানা ছাত্র সংগঠনের অস্তিত্ব থাকলেও দৃশ্যমান কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগেরই সবচেয়ে বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের সব ছাত্র সংগঠনই কমবেশি জাতীয় রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছে। নেতিবাচক জাতীয় রাজনীতি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ছাত্র সংগঠনগুলি অনেক সময়ই ছাত্রদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

শিক্ষার্থীদের বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরিচালিত হতে হবে এ বিষয়ে সব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এখন পর্যন্ত তাদের কর্মধারা পরিচালনা করতে পারেনি বলে শিক্ষার্থীরা এমন মনে করেন বলে জানান তিনি।

এদিকে ২৭ বছর পর আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসু নির্বাচনের সময় ক্যাম্পাসে বেশ কয়েকবার মিছিল করেছিল ছাত্রদল। এর পর এ সংগঠনের আর কোনো দৃশ্যমান কর্মসূচি দেখা যায়নি। এর জন্য ছাত্রদলের ওপর দমনপীড়নকে দায়ী করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার।

তিনি বলেন, ‘যারা ছাত্রদল সমর্থন করে কিংবা হয়ত শুধু ছাত্রদলের ফেইসবুক পেইজে লাইক দিয়েছে, তাদের নানাভাবে অত্যাচার করা হয়েছে। এ রকম যদি হয় তাহলে কীভাবে এ প্ল্যাটফর্ম বেছে নেবে শিক্ষার্থীরা?’

ক্যাম্পাসে বিভিন্ন দাবিতে প্রায়ই নানারকম কর্মসূচি পালন করে থাকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোট। তবে এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার খুবই কম। বর্তমানে এ জোটের সমন্বয়ক বাংলাদেশে ছাত্র ইউনিয়ন।

দমন-পীড়নের বিষয়টি উল্লেখ করে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে তাতে সব ধরনের রাজনৈতিক সংগঠনের ওপরই এক ধরনের পীড়ন চলছে।আমরাও এর বাইরে নই।

দেশের সামগ্রিক রাজনীতির প্রভাবেই ছাত্রদের কাছ থেকে ছাত্র রাজনীতি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক মির্জা তাসলিমা সুলতানা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এই সহযোগী অধ্যাপক বলেন, এখনকার ছাত্রছাত্রীরা অনেক বেশি সচেতন। তারা জানে কে কী করছে। ছাত্ররাজনীতির নামে কমিশন খাওয়া, প্রশাসনের সহযোগিতায় নানারকম দুর্নীতির যে অভিযোগ ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে রয়েছে তারা এসব বিষয়ে ওয়াকিবহাল।

গত কয়েকবছরের ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, বিভিন্ন ন্যায্য আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাই একত্রিত হয়েছে। তারা ছাত্রসংগঠনগুলোর ওপর আর নির্ভর করতে রাজি নয়।

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন এবং ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সূচনা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের হাত ধরেই। আন্দোলন শুরু হওয়ার পরে ছাত্রসংগঠনগুলো শিক্ষার্থীদের দাবিদাওয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দিয়েছিল।

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশঃ ৮৫ শতাংশ বেতন বাড়ল সংবাদপত্র কর্মীদের

0

সংবাদপত্র কর্মীদের বেতন-ভাতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নবম ওয়েজবোর্ডের (নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৯) গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) গেজেটটি শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গেল বছরের ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে ১৩ সদস্যের ওই বোর্ডের চেয়ারম্যান করা হয়। সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের প্রতিনিধিও কমিটিতে রাখা হয়।

নবম সংবাদপত্র মজুরি বোর্ড অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো ৫টি শ্রেণিতে সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিন্যাস করেছে। অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো শ্রেণিবিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যার ভিত্তি অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যা ছাড়াও দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল এবং দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করেছে।

নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনের দিন থেকে তা কার্যকর হবে।

গত বছরের ৪ নভেম্বর বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮’ সুপারিশমালা জমা দেন। সেই সুপারিশমালা ৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে ওঠে।

জাদরানের ব্যাটিং নৈপুন্যে জিম্বাবুয়েকে হেসে-খেলে হারালো আফগানিস্তান

0

নজিবুল্লাহ জাদরানের ব্যাটিং নৈপুন্যে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো আফগানিস্তান। জাদরানের ৩০ বলে অপরাজিত ৬৯ রানের সুবাদে টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানরা ২৮ রানে হারায় জিম্বাবুয়েকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে জিম্বাবুয়ে। ব্যাট হাতে উড়ন্ত সূচনা করে আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই। ৩৪ বল মোকাবেলা করে ৫৭ রানের জুটি গড়েন তারা। ১৩ রান করা জাজাইকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়ের পেসার তেন্ডাই চাতারা।

জাজাইকে হারানোর পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন মারমুখী মেজাজে থাকা গুরবাজ। বাঁ-হাতি স্পিনার সিন উইলিয়ামসের শিকার হওয়ার আগে ৫টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন গুরবাজ।

৬০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মিডল-অর্ডারে দুই ব্যাটসম্যানও দ্রুত ফিরেন। বড় ইনিংস খেলতে পারেননি নাজিব তারাকাই ও আসগর আফগান। দু’জনই ১৪ রান করে ফিরলে ১৩ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ৯০ রানে পরিণত হয় আফগানিস্তান।

উইকেটে গিয়েই জিম্বাবুয়ের বোলারদের উপর ঝড় তোলেন পাঁচ নম্বরে নামা বাঁ-হাতি ব্যাটসম্যান জাদরান। মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। এতে বড় সংগ্রহের পথে হাটতে থাকে আফগানিস্তান। ৫টি চার ও ৬টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৬৯ রান করেন জাদরান। জাদরানের সাথে তাল মিলিয়ে ঝড়ো গতিতে রান তুলেছেন মোহাম্মদ নবী। ৪টি ছক্কায় ১৮ বলে ৩৮ রান করেন নবী। জিম্বাবুয়ের চাতারা-উইলিয়ামস ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৯৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। স্কোর বোর্ডে ৪৪ রান উঠতেই চার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। পরবর্তীতে শুরুর ধাক্কা সামলে উঠেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান টিনোটেন্ডা মুতোমবদজি ও রায়ান বার্ল। বাংলাদেশের বিপক্ষে ৩২ বলে অপরাজিত ৫৭ রান করা বার্ল আজও ২টি ছক্কায় বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ২৫ রানে থেমে যান তিনি। ২০ রানের বেশি করতে পারেননি মুতোমবদজি। দু’জনই শিকার হন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। এ দু’জনের বিদায়ে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

শেষদিকে ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের হার ব্যবধান কমিয়েছেন রেগিস চাকাভা। ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করতে সমর্থ হয় জিম্বাবুয়ে। আফগানিস্তানের রশিদ ও ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০-২১ ডিসেম্বর

0

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের ২০-২১ তারিখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সংক্রান্ত আলোচনা হয়।

সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সভায় ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০ ডিসেম্বর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন হবে।

সবশেষ ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে টানা অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তার রানিং মেট হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

ফেরদৌস-মৌসুমী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারক

0

এবারও শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। গত ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে এবার অডিশনের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এ বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচাররের আসনে থাকছেন জনপ্রিয় দুই চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সাথে আরও থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও সহযোগী এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্র থেকে এ খবর জানা গেছে। এ প্রসঙ্গে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) সাড়ে ১১ টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সেখানে তিনজন মূল বিচারকের নাম জানানো হবে, এবং অডিশন রাউন্ডে থাকবে শোবিজ অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন তরুণ বিচারক। তাদের নামও সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।

ফেরদৌস বলেন, আয়োজকদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণে করবেন। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি।

স্বস্তিকা আত্মহত্যা করতে চেয়েছিলেন

0

কথায় কথায় মানুষের যে ডিপ্রেশন বাড়ছে তা কিন্তু অনুমান করা যাচ্ছে। বাড়ছে একাকিত্ব, আসছে মানসিক অবসাদ। দুঃখ আর বিলাসিতার মাত্রা নেই। কিন্তু মন খারাপ যেন ক্রমশ জাঁকিয়ে বসছে। হারিয়ে যাচ্ছে সামাজিকতা। একলা হয়ে বাঁচতে চাওয়ার হাত থেকে মুক্তি পেতেই স্বেচ্ছামৃত্যু বেছে নিচ্ছেন অনেকে।

এছাড়া ‘আরও চাই’ মানসিকতা থেকে পিছু হঠছে ধৈর্য। তাই বাবা-মা সাধ্যমতো আবদার মেটাতে না পারলে কিংবা একটু বকাঝকা করলেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এ যুগের ছেলে-মেয়েরা। এসব কারণেই ৮ থেকে ১৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ। আর এই সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন কলকাতার হট সেনেসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

হলুদের হল্কায় মিশে থাকে বেঁচে থাকার আশ্বাস। আর তাই হলুদকে হাতিয়ার করেই সকলকে এগিয়ে আসার কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা। একসময় তিনি নিজেও যে আত্মহত্যা করতে চেয়েছিলেন তা নিজে যেমন বলেছেন, তেমনই হাতের কাটা দাগ দেখাতেও ভোলেননি।

সিলেটে রোমাঞ্চিত সমরেশ মজুমদার!

0

বাংলাদেশের বাতিঘর থেকে আজ শুক্রবার প্রকাশিত হয়েছে কালজয়ী লেখক সমরেশ মজুমদারের বই ‘অপরিচিত জীবনযাপন’। প্রকাশনা উপলক্ষে সিলেটে গল্প আড্ডার আয়োজন করা হয়। আর সেই গল্প আড্ডায় এসে নিজে লেখক হয়ে ওঠার গল্প শুনিয়েছেন ভক্তদের। এ সময় সিলেটকে নিজের জন্মভূমির সঙ্গে তুলনা করে সমরেশ মজুমদার বলেন, এখানে এসে আমি রোমাঞ্চিত হয়েছি। কারণ উত্তরবঙ্গের যেই চা-বাগানে আমার দীর্ঘ সময় কেটেছে, সেই জায়গাও ঠিক সিলেটের মতোই। সেই চা-বাগান, সেই মাটি।

কালজয়ী লেখক সমরেশ মজুমদার বলেন, শুনেছি পাঠকরাই নাকি সিলেটের বাতিঘর উদ্বোধন করেছেন। তাই সিলেটের পাঠকদের জন্যই আমি এসেছি। আপনাদের সামনে এসে আমি পুলকিত, আনন্দিত। তিনি বলেন, চট্টগ্রাম থেকে বাতিঘরের সঙ্গে আমার সম্পর্ক। সেই সময় বাতিঘরে আসার আগে মনে হয়েছিল, কী আর হবে? এটা একটা বইয়ের দোকানই তো। কিন্তু বাতিঘরে এসে ধারণা পাল্টে গিয়েছিল। বইয়ের গন্ধ আর শত শত মানুষ দেখে আমি বিমোহিত হয়েছিলাম।

গল্প বলা শেষে সমরেশ মজুমদারের হাত থেকে তার অটোগ্রাফসহ প্রি-অর্ডারকারীরা ১৫ জন পাঠক ‘অপরিচিত জীবনযাপন’ বইটি গ্রহণ করেন।

সাফল্যের পরও উদ্বেগে শ্রদ্ধা!

0

গেল বছর ‘স্ত্রী’র পর এ বছর ‘সাহো’র মতো ব্লকবাস্টার মুক্তি পেয়েছে। গেল সপ্তাহে মুক্তি পাওয়া ‘ছিছোড়ে’ও বড় হিটের পথে। পর পর সাফল্য পেলেও ভালো নেই শ্রদ্ধা কাপুর। ভুগছেন উদ্বেগজনিত সমস্যায়। ‘পিংকভিলা’র সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের মানসিক দুরবস্থার কথা তুলে ধরেন শ্রদ্ধা, “সত্যি বলতে উদ্বিগ্নতা কী আমি জানতাম না। ‘আশিকী’ মুক্তির পর থেকেই মাঝেমধ্যে অদু্ভত এক অনুভূতি হতে থাকে। হঠাৎ হঠাৎ মাথাব্যথা হতো। পরীক্ষায় কিছু না পেয়ে ডাক্তার এটাকে উদ্বিগ্নতা বলে রায় দেন। আগের চেয়ে কমলেও এই সমস্যা এখনো আমাকে ভোগায়।”

‘আশিকী’র পর অভিনেত্রীর অনেক ছবিই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তখন না হয় উদ্বিগ্ন হওয়ার কারণ ছিল, কিন্তু এই সুসময়ে কেন এত উদ্বিগ্নতা? কারণ জানা নেই শ্রদ্ধারও—‘কেন এমনটা হয় সত্যিই জানি না। তবে চিকিৎসকের পরামর্শ মেনে উদ্বেগ এখন আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে।’