Home Blog Page 3495

ছাত্রলীগের দায়িত্ব পেলেন নাহিয়ান-লেখক

0

ছাত্রলীগ সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে বাদ দিয়ে তাদের জায়গায় সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের নেতৃত্বের বিষয়টি আলোচনায় উঠলে সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা এই সিদ্ধান্ত দেন।

শোভন ও রাব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ থেকে কয়েক শতাংশ চাঁদা দাবি করেছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে।

এ নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ সেপ্টেম্বর দলের এক সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন বলে খবর প্রকাশ হয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কাছে এক চিঠিতে গোলাম রাব্বানী এ বিষয়ে নিজেদের নির্দোষ দাবি করে উপাচার্যের স্বামী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন।

গাড়ি আমদানীর ক্ষেত্রে ট্যাক্স নির্ধারণের প্রস্তাব

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পরিবেশ দূষণের প্রভাব বিবেচনায় নিয়ে গাড়ি আমদানীর ক্ষেত্রে ট্যাক্স নির্ধারণের প্রস্তাবনা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আজ শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়। সভায় আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে এ প্রস্তাবনা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুর নাহার, মো. মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন সভায় অংশগ্রহণ করেন।

সভায় বঙ্গবন্ধু কনজারভেশন করিডোর, সিএএসই প্রকল্পের খাতওয়ারী ব্যায়ের চিত্র উপস্থাপন এবং প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি আমিন বাজারের ডাম্পিং স্টেশনের সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা হিসেবে বন্ধ করার নোটিশ প্রদানসহ সর্বোচ্চ জরিমানা আরোপের সুপারিশ করে।

কমিটি বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ (সিএএসই) প্রকল্পের খাতওয়ারী ব্যায়ের চিত্র অসম্পূর্ণ এবং ভুল হওয়ায় পরবর্তী সভায় সঠিক তথ্য উপস্থাপনের সুপারিশ করে।

সভায় টেকসই বনায়ন এবং জীবনযাত্রা (এসইউএফএএল) প্রকল্প সময় অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রাক পরিকল্পনা তৈরিসহ একটা সুষ্ঠু প্রশিক্ষণ মডিউল তৈরি করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিএফআইডিসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ : ম্যাকেঞ্জি

0

বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে যেত হঠাৎ একটা জায়গায় থমকে যায়। সেই গর্ত থেকে উঠতে উঠতে পেরিয়ে যায় অনেক সময়। শ্লথ হয়ে আসে অগ্রযাত্রার গতি। বর্তমানে এমনই এক খারাপ সময় পার করছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেটারদের যা প্রতিভা ও সামর্থ্য, তাতে প্রতিটি ম্যাচই জয়ের সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তার মতে, বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক দুর্দশার জন্য নিজেরাই বেশি দায়ী।

আগামীকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সেদিনের পুঁচকে আফগানিস্তান এই ফরম্যাটে অনেক শক্তিশালী। গত বছর টি-টোয়েন্টিতে দুই দলের সবশেষ লড়াইয়ে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সম্প্রতি দেশের মাটিতে আফগানিস্তানের কাছে টেস্টে হারায় সাকিবদের ব্যর্থতার ষোলকলা পূরণ হয়েছে। অন্যদিকে আজ জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়ে দিচ্ছে আফগানরা। সব মিলিয়ে আরেকটি হারের শংকায় বাংলাদেশ।

তার আগে আজ শনিবার সাংবাদিকদের বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘আমার মনে হয়, কখনও কখনও আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশই। কারণ নিজেদের ওপর অনেক চাপ দিয়ে দেই আমরা। দলের মধ্য থেকে আমার মনে হয়, দর্শক, সংবাদমাধ্যম ও সবার কাছ থেকে দলের প্রতি বিশ্বাস আসা উচিত। ওরা মানুষ, যন্ত্র নয়। আমাদের স্রেফ দলের পেছনে থাকতে হবে, সমর্থন জোগাতে হবে। কাল যদি আমরা হারি, পরের ম্যাচটি আমরা জিতব। আমরা হারার জন্য মাঠে নামি না। কোনো ভয়ডর ছাড়া শতভাগ ইতিবাচক ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামি।’

শুধু জয়-পরাজয়ের পরিসংখ্যান নয়; টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের থেকে তিন ধাপ এগিয়ে আফগানিস্তান। রবিবারের ম্যাচে আফগানদের হারানোর সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নের জবাবে ম্যাকেঞ্জি বলেন, ‘যদি হারার কথা ভাবতাম, তাহলে আমি এখানে থাকতাম না। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। এখানে তাদের রেকর্ড যথেষ্ট ভালো। আপনাদের যা করতে হবে, তা হলো রেকর্ড দেখা, অন্য দলগুলি এখানে এসে কেমন করেছে। আমি মনে করি, যে ধরণের প্রতিভা আমাদের আছে, নিজেদের মেলে ধরতে পারলে প্রতিটি ম্যাচ জয়ের সুযোগ আছে আমাদের।’

গণমাধ্যমকর্মীদের নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ

0

সংবাদপত্র কর্মীদের বেতন-ভাতা সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ শতাংশ বাড়িয়ে নবম ওয়েজবোর্ডের (নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৯) গেজেট প্রকাশ করেছে সরকার। গত বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) গেজেটটি আজ শনিবার প্রকাশ করা হয়।

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছরের ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে ১৩ সদস্যের ওই বোর্ডের চেয়ারম্যান করা হয়। এ ছাড়া সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের প্রতিনিধিও রাখা হয় কমিটিতে।

নবম সংবাদপত্র মজুরি বোর্ড অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো পাঁচটি শ্রেণিতে সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিন্যাস করেছে। অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো শ্রেণিবিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক গ্ৰস আয় ও প্রচার সংখ্যার ভিত্তি অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যা ছাড়াও দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল এবং দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করেছে।

নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনের দিন থেকে তা কার্যকর হবে।

গত বছরের ৪ নভেম্বর বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮’ সুপারিশমালা জমা দেন। সেই সুপারিশমালা ৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে ওঠে।

আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে : প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই আস্থা ধরে রাখতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। আর জনগণের আস্থায় যেন ফাটল না ধরে সে জন্যও নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় এবং হবে। এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত যেসব নেতাকর্মী রয়েছেন- তাদের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নিয়মিত সম্মেলনের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে দেশে ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। কেউ নষ্ট করতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সম্পাদক, সম্পাদক এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পদত্যাগ করলেন শোভন-রাব্বানী

0

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন।

আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন তারা।

ফলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এর আগে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তারা।

পরিবেশ ছাড়পত্র ছাড়াই ডিএনসিসির ডাম্পিং স্টেশন, বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

0

রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজার বর্জ্য ডাম্পিং স্টেশন বন্ধ করার নোটিশ দেওয়ান সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া পরিবেশ দূষণের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সর্বোচ্চ জরিমানা করার সুপারিশ করা হয়েছে।

আজ শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই সুপারিশ করে। বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে তারা শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবে।
সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, আজকের বৈঠকের আগে গত ৪ এপ্রিলও এই ডাম্পিং স্টেশন নিয়ে আলোচনা হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে এই ডাম্পিং স্টেশনটি। শুরুতে এই প্রকল্পের জন্য ‘স্থানগত ছাড়পত্র‘ পেয়েছিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন। ‘স্থানগত ছাড়পত্র’ হলো কোনো এলাকায় কাজ করার জন্য পরিবেশন অধিদপ্তর থেকে পাওয়া ছাড়পত্র। এরপর পরিবেশগত ছাড়পত্রের প্রয়োজন হয়।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত এপ্রিলে আমিনবাজারের ডাম্পিং স্টেশন নিয়ে আলোচনার পর পরিবেশ অধিদপ্তর ডিএনসিসিকে ৩টি নোটিশ দেয়। কিন্তু এ বিষয়ে সিটি করপোরেশন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গেও পরিবেশ মন্ত্রণালয় কথা বলে। সিটি করপোরেশন জানায় তাদের দেড় দুই বছর সময় লাগবে।

এই অবস্থায় সিটি করপোরেশনকে জরিমানা এবং ডাম্পিং স্টেশনটি বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়ার সুপারিশ এলো। আজ বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ডাম্পিং স্টেশনটি করার জন্য পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি। এটি বন্যা প্রবণ এলাকায় অবস্থিত। বর্ষায় সব আবর্জনা নদীর পানিতে মিশে ছড়িয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তর আগেও এ বিষয়ে সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে। কিন্তু সাড়া পায়নি। সংসদীয় কমিটি এই ডাম্পিং স্টেশনটি বন্ধ করতে নোটিশ দিতে সেই সঙ্গে পরিবেশ দূষণের দায়ে আইন অনুযায়ী জরিমানা করতে বলেছে। সিটি করপোরেশন বলে তারা বাড়তি সুবিধা পেতে পারে না। আইন সবার জন্য সমান।

২০০৫-২০০৬ অর্থবছরে ৫০ একর জমির ওপর নতুন করে নির্মাণ করা হয় আমিন বাজার বর্জ্য ডাম্পিংয়ের কাজ। ২০০৭ সাল থেকে এতে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হয়। এই প্ল্যান্টের মেয়াদকাল নির্ধারণ করা হয় ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখনো ওই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা চলছে।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুর নাহার, মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার অংশ নেন।

জঙ্গিবাদ সৃষ্টিকারীরা এজিদের বংশধর : খাদ্যমন্ত্রী

0

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে, তারা এজিদের বংশধর। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। মহানবী (সা.) ইসলাম ধর্মের লোক ও প্রবর্তক এবং সে যুগে এজিদও ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু আমাদের নবী করিম (সা.) শান্তির বাণী নিয়ে এসেছেন, শান্তির বাণী প্রচার করছেন। অপরদিকে এজিদ তাঁর দৌহিত্র ইমাম হোসেন এর গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে। আমি মনে করি এই জঙ্গিরা ইসলামের দুশমন তারা ইসলামের গলায় ছুরি চালিয়ে এজিদের মতো ইসলামকে হত্যা করছে, তাদের থেকে আমদের দূরে থাকতে হবে।

শনিবার বেলা সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে তিনি উপরি-উক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী বজলুর রশিদের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোরশার জামিয়া আল-আরাবিয়া দারুল হেদায়া মাদরাসার মহাপরিচালক আলহাজ শরিফুদ্দিন শাহ চৌধুরী (গেনা হুজুর), উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

প্রধান অতিথি খাদ্যমন্ত্রী এর পর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক সমন্বয়সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নমূলক বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ঢাকার খালগুলো উদ্ধার করে ওয়াটার ট্রান্সপোর্ট চালু হবে

0

ঢাকার দখল ও দূষণের শিকার খালগুলো উদ্ধার করে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, এসব ব্যবস্থা চালু করা গেলে নাগরিকের সময় এবং অর্থ খরচ কমে আসবে। একইসঙ্গে সড়কে ট্রাফিকের ওপর চাপ কমবে।

আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ঢাকা ওয়াসা কর্তৃক ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা শহরে অনেকগুলো খাল ও লেক নানা কারণে দখল, দূষণ ও ভরাট হয়েছে। খাল ও লেকগুলোর দখল উচ্ছেদ করে এবং ভরাট হওয়া জায়গাগুলো খনন করে হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সাথে বিল কালেকশনের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরষ্কৃত করা হয়।

পুরষ্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হলো ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

ডেঙ্গু নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আছি : মেয়র আতিক

0

ডেঙ্গু নিয়ে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আছি বলে উল্লেখ করে করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কীভাবে ডেঙ্গু নির্মূল করা যায় এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথম বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা করেন।
এসময় ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সবাইকে বলবো ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের একটি ময়লা কাগজও যাতে আমরা মাটিতে না ফেলি, এটাই হোক আজকের কার্নিভালে আমাদের অঙ্গীকার।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর এটি করতে না পারলে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়বো। এজন্য আমাদের চতুর্থ শিল্প বিপ্লব করতে হবে বলে তিনি জানান।
সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) ও এএন অ্যাফেয়ার্স যৌথভাবে কার্নিভালের আয়োজন করেছে।
অনুষ্ঠানে এসএলএসডির প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী বলেন, এই অনুষ্ঠানটি পাঁচটি লক্ষ্যকে সামনে রেখে করা হয়েছে। সেগুলো হচ্ছে- শিক্ষা-বিনোদন ও নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়িক জ্ঞান সম্প্রসারণ করা, ব্যবসায় নারী নেতৃত্ব উৎসাহিত করা, পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের মাঝে সৃজনশীলতা তৈরি করা, ব্যবসায়িক সমাজকে সঠিকভাবে করপোরেট সোশ্যাল রেসপন্সবিলিটির ব্যাপারে আরো সচেতন করা এবং বাংলাদেশের ব্যবসায়িক সমাজকে ৪র্থ/৫ম শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত করা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লে. জেনারেল (অব.) মো. মঈনুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম হাসিবুল হাসান, কার্নিভালের আহ্বায়ক কমিটির প্রধান ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশন্স (এফবিএইচআরও) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসেন, ট্রেডিং কোম্পানির সিইও হাসান জাভেদ চৌধুরী, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নীলুফার করিম ও এসএলএসডির মহাসচিব ব্যারিস্টার আহমেদ আল ফারাবী।
কার্নিভালের মূল উদ্যোক্তা ও সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, মিডিয়া ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।