Home Blog Page 20

বাংলাদেশ সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল : হৃদয়

0

বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায়, তবে বাংলাদেশ দলের পারফরম্যান্সের খুব একটা পরিবর্তন হয় না। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ডে খেলেছে টাইগাররা। চলমান আসরেও একই লক্ষ্য তাদের, অবশ্য এখন পর্যন্ত তাদের সামনে সেই সুযোগ রয়েছে। যে সুযোগটি তৈরি হয়েছে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয়। যদিও গতকাল (রোববার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে গেল বাংলাদেশ। তবুও আশা ছাড়ছেন না তাওহীদ হৃদয়।

৪ রানে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মোলনে এসেছিলেন হৃদয়। এ সময় জানান বাংলাদেশ সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতো সামর্থ্য রাখে। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসটা আছে।’

চলমান বিশ্বকাপে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না দলের বাকি ব্যাটাররা। হৃদয় মনে করেন তারা চলতি টুর্নামেন্টেই ঘুরে দাঁড়াবেন, ‘ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে, সেদিন যেন খেলাটা শেষ করতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশা আল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াব।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে বড় অভিযোগ টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নিয়ে। যা দ্বিপাক্ষিক সিরিজের পর চলতি বিশ্বকাপেও দেখা যাচ্ছে। তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ বাদে বাকিরা সেভাবে ভরসা হতে পারছেন না। যার নেতিবাচক প্রভাব সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সিরিজ থেকে শুরু করে এই ম্যাচেও পড়েছে। প্রোটিয়াদের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ৪৪ রানের জুটিও এসেছে হৃদয়-মাহমুদউল্লাহ’র কল্যাণে।

এই ম্যাচ জিতলে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ। এখন তাদের পরবর্তী দুটি ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে হবে। আজকের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ হলো টাইগারদের, বাকি দুই ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে।

মাহমুদউল্লাহকে ভুলভাবে আউট দেয়া হয়েছিল: ওয়াসিম

0

বাংলাদেশের চার রানের হার আর দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিতের দিনে সব আলো যেন কেড়ে নিয়েছেন দুই আম্পায়ার স্যাম নোগাস্কি এবং রিচার্জ ইলিংওর্থ। পরপর দুটি বিতর্কিত সিদ্ধান্ত একেবার কাছাকাছি গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। তাতে জয়ের পাশাপাশি সুপার এইটও নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

তবে তাদের এমন জয় নিয়ে আছে বিতর্ক। সবচেয়ে বড় বিতর্কটা ডেডবল ইস্যুতে। ইনিংসের ১৭তম ফুলার লেংথের ডেলিভারিতে খানিকটা আড়াআড়িভাবে গিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে-বলে না হওয়ায় লেগ বিফোর উইকেটের জন্য আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা।

তে খানিকটা দ্বিধা নিয়েই আঙুল তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি। আম্পায়ার যখন আঙুল তুলছেন আউটের, ততক্ষণে বল সীমানাছাড়া। রিয়াদ রিভিউ নিয়েছেন, তাতে সিদ্ধান্তও বদলেছে। কিন্তু, লেগবাই থেকে চার রান বাংলাদেশের স্কোরকার্ডে যুক্ত হয়নি। নোগাস্কি বলটিকে ডেডবল ঘোষণা করেন।

পরে ম্যাচের ভাগ্যটাও নির্ধারণ হয়েছে ওই চার না হওয়ার সুবাদে। দেশের সাধারণ ক্রিকেটভক্তদের পাশাপাশি সমালোচনায় মুখর হয়েছেন সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর।

নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেয়া হয়েছে। লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত বদলে গেছে। কিন্তু বাংলাদেশ চার রান পায়নি কারণ একবার যখন ব্যাটার আউট দেয়া হয় তখন বল ডেড হয়। যদি এটা ভুলভাবেও হয়। এবং সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।’

মাহমুদউল্লাহর পাশাপাশি হৃদয়ও আউট হয়েছেন বিতর্কিত এক সিদ্ধান্তে। কাগিসো রাবাদার বল ব্যাটে করতে না পারায় তা আঘাত হানে ডানহাতি এই ব্যাটারের প্যাডে। রিভিউ নিলেও শেষ পর্যন্ত আম্পায়ার্স কলের কারণে ফিরে যেতে হয়েছে হৃদয়। ম্যাচ শেষে তাই আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনিও।

সংবাদ সম্মেলনে এসে হৃদয়ের মন্তব্য, ‘সত্যি বলতে এটা গুড কল ছিল না। ম্যাচটা টাইট ছিল। আম্পায়ার আউট দিয়ে দিলেন। আমাদের জন্য এটি মেনে নেওয়া কঠিন। ওই ৪ রান হলে ম্যাচের দৃশ্য বদলে যেত। এ নিয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না।’

সোনাক্ষীর বিয়ে নিয়ে অখুশি শত্রুঘ্ন, বললেন ‌‘কিছু জানি না’

0

বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ সোনাক্ষী-জাহিরের। তবে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন ‘খামোশ’ তারকা ও সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা। তার কথা সোনাক্ষীর বিয়ে নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিলো। তারকা এমপি বলেন, তার কোনো ধারণাই নেই মেয়ের বিয়ে নিয়ে। মিডিয়া সোনাক্ষীর বিয়ে নিয়ে যতটুকু জানেন, মেয়ের বাবা হিসেবে তার কাছেও নাকি সেই তথ্যই রয়েছে।

তিনি বলেন, ‘আমি কারও সঙ্গে কথা বলিনি মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে। তাহলে যদি প্রশ্ন হয়, সোনাক্ষী কি বিয়ে করছে? বলব, আমাকে সে এখনো কিছু জানায়নি। মিডিয়াতে যেটুকু পড়েছি সেইটুকুই জানি। যখন সে (মেয়ে) আমাকে সবটা জানাবে তখন আমি নিঃসন্দেহে দম্পতিকে আমার আশীর্বাদ দেব। চাই মেয়ে সবসময় খুশি থাকুক।’

শত্রুঘ্ন সিনহা বলেন, মেয়ে বড় হয়েছে, জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণতি এসেছে তার মধ্যে।

তবে খানিক আক্ষেপের সুরেই তিনি বলেন, আজকাল প্রজন্ম বাবা-মার থেকে বিয়ের জন্য অনুমতি নেওয়ার প্রয়োজনবোধ করে না, শুধু নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

ভিন্ন ধর্মে বিয়ে করছে বিহারীবাবুর মেয়ে। তাই কি সোনাক্ষীর বিয়েতে আপত্তি তার? প্রশ্ন নিন্দকদের।

শত্রুঘ্ন বলেন, মেয়ে কোনোদিন অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসেবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।

মেয়ের বিয়ের খবর সত্যি হলে প্রথম সারিতে দাঁড়িয়ে নাচবেন বলেও জানান তিনি।

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

0

পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেক্সান্ডার দ্য ক্রো এমন ঘোষণা দিলেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে শুধু ইইউ পার্লামেন্টের ভোট দেননি; বরং তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন।

অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থি ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি।

অন্যদিকে আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে।

মূলত এসব কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।

ভারতের বিপক্ষে হারের পর যে ব্যাখ্যা দিলেন বাবর আজম

0

ভারতের ছুড়ে দেওয়া ১২০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানে হেরেছে পাকিস্তান। এরপর অলিখিতভাবে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে।

তবে এমন শোচনীয় পরাজয়ের কারণই বা কী? পাকিস্তানের ভুলগুলো আসলে কোথায়, এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন ক্রীড়াপ্রেমীরা। ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বাবর আজম। তার দাবি, লাগাতার ডট বল আর নিয়মিত বিরতিতে উইকেটের পতনই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

ম্যাচ শেষে ভারতের বোলিংয়ের প্রশংসাও করেন বাবর। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয়, প্রথম ১০ ওভারের পর ওরা (ভারত) ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল ১২০, প্রথম ১০ ওভারে বলপ্রতি রান নিয়েছি। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়েছি, বেশ কিছু ডট বল হয়েছে। কৌশলটা একদম সরলই ছিল। স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা, ওভারে ৫-৬ রান আর মাঝেমধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল দিয়েছি। এতে চাপ বেড়েছে। আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি। আর (শেষ মুহূর্তে) টেলএন্ডারদের কাছ থেকে তো খুব বেশি আশা করা যায় না।’

এদিকে পাওয়ারপ্লের ব্যর্থতার দায়ও দেখছেন এই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৪ দশমিক ৪ ওভারে ২৬ রান তোলেন রিজওয়ান ও বাবর। ৬ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ৩৫। বাবরের মতে, ম্যাচের ওই অংশেই পিছিয়ে ছিলেন তারা।

এই ওপেনারের মন্তব্য, ‘আমরা প্রথম ছয় ওভারেও যথেষ্ট ভালো খেলিনি। লক্ষ্য ছিল ৪০-৪৫ রান তোলা। কিন্তু সেটা করতে পারিনি।’

পাকিস্তান অধিনায়ক যোগ করেন, ‘পিচ ভালো। বল ভালোভাবেই ব্যাটে আসছিল। কিছুটা মন্থর ছিল। কিছু বল বাড়তি বাউন্সও হচ্ছিল। কিন্তু এ ধরনের ড্রপ-ইন পিচে এমনটা হতেই পারে। এখন শেষ দুই ম্যাচ জিততেই হবে। আমরা বসে ভুলগুলো নিয়ে কথা বলব। দেখা যাক, শেষ দুই ম্যাচে কী হয়।’

১১ জুন কানাডার বিপক্ষে এবং গ্রুপ পর্বে শেষ ম্যাচে আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

তারেকের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকায় পাই না : ওবায়দুল কাদের

0

তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলার পর সেই সংবাদ পত্রিকায় না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (১০ জুন) দুপুরে মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠার ৭৫ বছরে—‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে দলটি। এ নিয়ে সংবাদ মাধ্যমে কাভারেজ কম বলে অভিযোগ করে আওয়ামী লীগ সম্পাদক বলেন, গতকাল আমাদের মূল আলোচনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠার ‘প্লাটিনাম জয়ন্তী’ নিয়ে। অথচ একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে। ওটাই হলো হেডিং। এটাতো হওয়া উচিত না। আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ফোকাসে রেখে কথা বলেছিলাম। আপনার ওখানে বেনজির-আজিজকে ঢুকিয়েছেন। প্রায় দেখছি, আমি কিছু বললেই ওই দুজন (বেনজির-আজিজ) আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটাতো আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না। এটা খুব দুর্ভাগ্যজনক।

ওবায়দুল কাদের বলেন, যা দেখবে, যা শুনবে, সেটাইতো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম। এটাই মিডিয়ার কর্তব্য। আমার মূল সাবজেক্ট থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন। এটাতো ঠিক না। আজকের মিটিংটাও হীরক জয়ন্তীর।

তিনি বলেন, প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়৷ ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।

ওবায়দুল কাদেও বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছি ঠিক এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এসেছে। ২৩ তারিখ সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২৩ তারিখ বিকেল তিনটায় আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যানে। শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাইকেল র‌্যালিও অনুষ্ঠিত হবে।
সেতুমন্ত্রী বলেন, সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দলের কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চৌধুরী নিখিল।

প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন পৌঁছে দিয়েছেন : অর্থ প্রতিমন্ত্রী

0

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। তিনি উন্নয়নের নেত্রী।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিলো আমার গ্রাম আমার শহর। এবার যে বাজেট উত্থাপন করা হয়েছে সে বাজেটেও সবোর্চ্চ বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে।

সুতরাং জনগণ উপজেলা নির্বাচনে যাদের নির্বাচিত করেছে তাঁরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকায় উন্নয়ন উপহার দিবে।

শনিবার (৮ জুন) বিকাল ৫টায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়পুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উদ্দ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী তৃণমূল আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন তিনি।

সভায় বেরিবাঁধ পরিদর্শনের বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বেরিবাঁধে সাময়িক সমস্যা সমাধানের জন্য জিও ব্যাগ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের আগে থেকেই এর কাজ শুরু হয়েছে। কিন্তু এটি স্থায়ী সমাধান নয়, সাময়িক।

তবে গত ২৮ মে একনেকে একটি প্রকল্প পাশ হয়েছে। যেটি স্থায়ীভাবে বেড়িবাঁধটি টেকশই ভাবে করা হবে। সেটা নতুন ব্লক দিয়ে করা হবে। আপনারা উপকূলবাসী হিসেবে কাজগুলো তদারকি করবেন।

নতুন কাজ যেটি শুরু হবে সেটি তদারকি করতে আমিও আসব। যারা কাজ করবেন তাদের আপনারা সহায়তা করবেন।

নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন , জনপ্রতিনিধি হওয়ার দায়িত্ব অনেক। নির্বাচনের উন্মাদনা একরকম নির্বাচিত হওয়ায় পর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করাটাও কষ্টের।

আমি আমার পরিবার, প্রধানমন্ত্রী থেকে যতটুকু শিখেছি জনপ্রতিনিধিরা সেবা দেওয়ার জন্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি তার ভোটারদের সেবা দিবেন।

তিনি তার ভোটারদেরকে নিজের কোন আয় উপার্জনের পথ হিসেবে ব্যবহার করবেন না। জনপ্রতিনিধিরা এলাকায় সেবা দিবেন এবং ভোটারদের চাহিদা, সুবিধা অসুবিধার দিকে নজর দিবেন।

রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ নুর।

এতে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক সভাপতি ডা. নাছির উদ্দিন, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান (মান্না), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন, চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল, সাবেক ছাত্রনেতা ম.ফরিদুল কবির, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

এর আগে বিকাল ৪টায় গহিরা বেরিবাঁধ এর বাইঙ্গ্যার ঘাট প্রান্তে পরিদর্শন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।

পাকিস্তানে বোম হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ ৭ সেনা নিহত

0

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বোমা হামলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ অন্তত সাত নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় নিরাপত্তা সদস্যদের বহনকারী যান লক্ষ্য করে একটি আইইডির বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যানটি কাইচি কামার এলাকার দিকে যাওয়ার পথে সুলতানখেল গ্রামের কাছে হামলার মুখে পড়ে। এলাকাটি পাঞ্জাব প্রদেশের মিনাওয়ালি জেলার সীমান্তবর্তী।

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, লাক্কি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নিহত ক্যাপ্টেনের নাম মুহাম্মদ ফারাজ ইলিয়াস (২৬) বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখাটি। নিহত অন্যান্যদের মধ্যে একজন সুবেদার মেজর, দুইজন ল্যান্স নায়েক ও তিনজন সিপাহী রয়েছেন।

এ হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে তারা।

লাক্কি মারওয়াতে সাহাব খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া এ হামলার তীব্র নিন্দা করেছেন খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি ও মুখ্যমন্ত্রী আলি আমিন খান।

একই প্রদেশের বাজাউর জেলায় রোববার ভোররাতে আরেকটি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিরা পুলিশের একটি চেকপোস্টে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। তবে হামলাটি প্রতিহত করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে।

পুলিশ চেকপোস্টটিতে হামলায় জঙ্গিরা রকেট লঞ্চারসহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল।

কানাডায় আবারও এক ভারতীয় খুন

0

কানাডার সারেতে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তির নাম যুবরাজ গোয়েল। শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪৬ মিনিটে নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যার খবর পান কানাডিয়ান পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় গ্লোবাল নিউজ জানিয়েছে,ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারেতে ১৬৪ নং স্ট্রটের ৯০০ ব্লকে গুলি চালানোর খবর পান সারে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যুবরাজ গোয়েলকে মৃত অবস্থায় দেখতে পান পুলিশ কর্মকর্তারা। গ্রেপ্তার সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সন্দেহভাজন ২৩ বছর বয়সী মনভীর বাসরাম ও সারির হরকিরাত ঘুট্টি এবং ২০ বছর বয়সী সাহেব বসরা ও অন্টারিওর কেইলন ফ্রাঙ্কোইসের বিরুদ্ধে টার্গেট কিলিং ও ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

যুবরাজ গোয়েল ২০১৯ সালে পাঞ্জাবের লুধিয়ানা থেকে স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিলেন। সম্প্রতি তিনি কানাডিয়ান স্থায়ী বাসিন্দা (পিআর) মর্যাদা পেয়েছিলেন। সারেতেই একটি গাড়ির ডিলারশিপে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন ২৮ বছর বয়সী যুবরাজ। তার বাবা রাজেশ গয়াল জ্বালানি কাঠের ব্যবসা করেন। আর মা শকুন গয়াল একজন গৃহিণী।

গ্লোবাল নিউজ আরও জানিয়েছে, গুলি করে হত্যার কিছুক্ষণ আগে গয়াল তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।

রয়্যাল কানাডিয়ান পুলিশ জানিয়েছে, যুবরাজের কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলে জানা গেছে এবং তার হত্যার উদ্দেশ্য তদন্তাধীন।

সার্জেন্ট টিমোথি পিয়ারোটি বলেছেন, ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড ফরেনসিক আইডেন্টিফিকেশন সার্ভিস, এবং ব্রিটিশ কলাম্বিয়ার কম্বাইন্ড ফোর্সেস স্পেশাল এনফোর্সমেন্ট ইউনিট তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
খবর এনডিটিভি

বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাতৃপ্রতিম দুই দেশের স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন।

আজ সোমবার সকালে তাঁর আবাসস্থলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, পর্যটন খাতে এগিয়ে থাকা শ্রীলঙ্কার বিনিয়োগ বাংলাদেশের পর্যটন খাতে কীভাবে আসতে পারে তা নিয়ে দুই নেতা আলাপ আলোচনা করেন।

তিনি বলেন, দুই নেতা কৃষি এবং সমুদ্রে জাহাজ চলাচল সম্পর্কিত পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকটি মুলত সৌজন্য সাক্ষাত হলেও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশের সংকটময় মুহুর্তে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ।

জবাবে বিক্রমাসিংহে বলেন, বাংলাদেশ সফরের ব্যাপারে তার আকাক্সক্ষা আছে, তবে সামনে তার দেশে নির্বাচন।

পররাষ্ট্রসচিব (সিনিয়র) মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।