Home Blog Page 3536

লিগ কাপ শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে ম্যানসিটি

0

আগামী মাসে দ্বিতীয় বিভাগের ক্লাব প্রেস্টনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ম্যানচেস্টার সিটি। বুধবার অনুষ্ঠিত ড্রয়ে লিভারপুল তাদের প্রথম প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এমকে ডনসকে।চ্যাম্পিয়নশিপে প্রেস্টনই প্রথম দল হিসেবে সিটির টানা দ্বিতীয় ঘরোয়া ট্রেভল জয়ের বিরোধিতায় নামবে। ডিপড্যালের নিজ মাঠেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আথিথেয়তা দিবে তারা।

মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে অ্যালেক্স নেইলের শিষ্যরা ২০১৩ সালের রানার আপ ব্রাডফোর্ডকে ৪-০ গোলে পরাজিত করেছে। তবে পরের রাউন্ডেই সিটির মুখোমুখি হতে হচ্ছে তাদের। যে দলটি গত মৌসুমে নীচের এই লিগে ছয় ম্যাচে অংশ নিয়ে করেছে ২৭ গোল। এদিকে গত আসরের তৃতীয় রাউন্ডেই চেলসির কাছে হেরে গিয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন লিভারপুল। তবে এবার লিগ ওয়ানের ক্লাব এমকে ডনস কে প্রতিপক্ষ হিসেবে পেয়ে হাফ ছেড়ে বাঁচল ক্লাবটি। এই প্রতিযোগিতায় অবশ্য রেকর্ড সংখ্যক আটবার শিরোপা জয় করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। এই ড্র অনুযায়ী ২০১২ সালের এপ্রিলের পর প্রথম সাউথ কোস্ট ডার্বিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পোর্টসমাউথ ও সাউদাম্পটন।

বুধবার চ্যাম্পিয়নশিপের ক্লাব কিউপিআরকে ২-০ গোলে হারানো তৃতীয় বিভাগের ক্লাব পোর্টসমাউথ ফ্র্যাটন পার্কে আথিথেয়তা দিবে রাফ হ্যাসেনহাটেলসের দলকে। গত আসরের রানার্সআপ চেলসি আথিথেয়তা দিবে হয় গ্রিমসবে নতুবা ম্যাকলেসফিল্ডকে। প্রচন্ড বৃষ্টির কারণে ওই দুই দলের মঙ্গলবারের ম্যাচটি স্থগিত হয়েছে। এছাড়া আর্সেনাল এমিরেটসে স্বাগত জানাবে নটিংহ্যাম ফরেস্টকে। টোটেনহ্যাম যাবে কলচেস্টার সফরে। এদিকে নিকটতম প্রতিবেশী রোচডালেকে ওল্ডট্রাফোর্ডে আমন্ত্রণ জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড।

হয়তো আজই বার্সেলোনা ফিরছেন নেইমার

0

ব্রাজিল সুপারস্টার নেইমারের দলবদল নাটক এবার সমাপ্তির পথে। স্পানিশ গণমাধ্যমের মতে, আজ বৃহস্পতিবারই সম্ভবত আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন এই পিএসজি তারকা। আপাতত স্প্যানিশ জায়ান্টদের ঘোষণার অপেক্ষা। ইউরোপের দলবদল শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর। তার আগেই লিওনেল মেসির পছন্দের ফুটবলার নেইমার ঘরে ফিরছেন বলে শোনা যাচ্ছে। যদিও তাকে নেওয়ার দৌঁড়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস।

নেইমারকে নতুন করে ফেরাতে বার্সা পিএসজিকে প্রায় ১৪ হাজার কোটি টাকা দিচ্ছে বলে শোনা যাচ্ছে। এত টাকার সঙ্গে প্যারিসের ক্লাবকে সম্ভবত উসমান দেম্বেলে এবং ইভান রাকিচিতকে ধারে দেওয়া হবে। দেম্বেলের এজেন্ট অবশ্য এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। কিন্তু রাকিতিচ নাকি পিএসজিতে খেলতে রাজি।

এদিকে নেইমারের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এক টিভি সাক্ষাতকারে আনন্দ প্রকাশ করেছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। তিনি বলেছেন, ‘দলের সবাই চায় নেইমার ফিরুক। ও সবার প্রিয়। ক্লাবে অসম্ভব জনপ্রিয়। হ্যাঁ এখনও। তবে ওর আসা না আসা আমাদের হাতে নেই। এটা ক্লাব যারা চালাচ্ছেন তাদের হাতে। আশা করছি দ্রুতই একটা ভালো খবর পাব।’

অন্যদিকে পিএসজির সমর্থকেরা এখন প্রায় সব ম্যাচে নেইমার বিরোধী পোস্টার-ফেস্টুন ইত্যাদি নিয়ে স্টেডিয়ামে আসছেন। পিকে যার প্রতিবাদ করে বলেন, ‘যতদিন আমাদের সঙ্গে ছিল নেইমার ক্লাবের জন্য সব করেছে। প্যারিসেও চেষ্টায় কমতি রাখেনি। মাঝখানে চোট পাওয়ায় সব গোলমাল হয়ে যায়। একজন ফুটবলারের জীবনে এরকম হতেই পারে। তাই বলে এভাবে ওকে অপমান করা খারাপ দৃষ্টান্ত।’

১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

0

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এরপর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার  অন্যান্য সাধারণ রোগীর মতোই হাসপাতালটির বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এতথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এরপর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী একই হাসপাতাল থেকে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন।

এরপর লন্ডনে সরকারি সফরের সময় গত ৪ মে মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রীর ডান চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। পরে ২৭ মে ধানমন্ডিতে ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের কাছে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা নিয়েছিলেন তিনি। জুলাই মাসে প্রধানমন্ত্রী আবারও লন্ডনে সরকারি সফরে যান। এবারসফরে থাকাকালীন ২২ জুলাই তার বাম চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।

অ্যাভেঞ্জার্স এন্ডগেমের রেকর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সাহো

0

শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। আগামী ৩০ অগস্টই মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি। আর শুরুতেই বক্স অফিসের রেকর্ড ভাঙার ইঙ্গিত দিয়েই রাখছে অ্যাকশনে ভরপুর এই ছবি।

ট্রেন্ড অ্যানালিস্টদের অনুমান, Avengers: Endgame এবং কবির সিং-কে পেছনে ফেলে দেবে প্রভাসের ছবি। আরও একবার ফিরে আসতে চলেছে বাহুবলীর বক্স অফিস সাফল্যের ছবি। তামিল, তেলুগু এবং মালয়লামের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সাহো। ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহারের মতে, প্রথম দিনেই হিন্দি ভাষায় সাহো ব্যবসা করতে পারে ১৫ থেকে ২০ কোটি টাকা। জানালেন, ট্রেলার মুক্তির পর থেকে মানুষের মধ্যে এই ছবি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। তাছাড়া প্রভাস এবং শ্রদ্ধার বড় ফ্যান ফলোয়িং রয়েছে।

দক্ষিণ ভারতে এই ছবির মুক্তি নিয়েও যথেষ্ট আশাবাদী গিরিশ জোহার। জানালেন তেলুগুতে প্রথম দিনে ব্যবসা ৩৫ কোটির আসপাশে হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তামিলে ১৫ কোটি এবং মালয়লামে ৩ থেকে ৫ কোটিটাকার ব্যবসা করতে পারে এই ছবি। সব ভাষা মিলিয়ে সারা দেশে প্রথম দিনে ৬০ থেকে ৭০ কোটি টাকার ব্যবসা করবে বলেই আশাবাদী তিনি।

সারা দেশে ৫ থেকে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পাবে সাহো। তারমধ্যে হিন্দি ভাষায় মুক্তি পাবে ৩৫০০ স্ক্রিনে। বিদেশের বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় এক থেকে দু’হাজার স্ক্রিনে দেখানো হবে এই ছবি। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পান্ডে, অরুণ বিজয়, মন্দিরা বেদী এবং মহেশ মঞ্জারেকরকে। এইসময়

রানার পড়ালেখার দায়িত্ব নিলেন তৌহিদ আফ্রিদি

0

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঢাকাইয়া ‘গাল্লি বয়’ রানা। তার সেই গানে উঠে আসে তার জীবনের গল্প, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম। তাছাড়া গানের তিন কিস্তিতে তার জীবনের আশাবাদের কথাও ফুটে ওঠে। কোটি মানুষের হৃদয় নাড়া দিয়েছে রানার সেই গান। সেই রানার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

মঙ্গলবার (২৭ আগস্ট) তৌহিদ তার ইউটিবে দেখা যায়, তৌহিদ আফ্রিদি রানাকে খেলনা, সাইকেল কিনে দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তৌহিদ আফ্রিদি ‘গাল্লি বয়’ রানাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে প্রকাশ করেছেন

নিজের গাড়িতে চড়িয়ে রানাকে নিয়ে পুরান ঢাকায় গিয়ে খাওয়া-দাওয়া করেছেন। তারপর তৌহিদ আফ্রিদি তার ভিডিওতে জানিয়েছেন, ‘এইচএসসি পর্যন্ত রানার পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিতে চান।’ ওই ভিডিওতে তৌহিদ আফ্রিদি এবং রানা ছাড়াও ছিলেন ‘গাল্লি বয়’-এর স্রষ্ঠা মাহমুদ হাসান তবীব। ‘গাল্লি বয়’ রানাকে আবিষ্কার করে তার লেখা গান ও সুরের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি।

আফ্রিদির ভিডিওতে তবীর জানান, তিনি কিছুদিন আগে রানাকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। কিন্তু বছরের মাঝামাঝি সময় বলে স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল না। তিনি চেয়েছিলেন আগামী জানুয়ারি মাসে রানাকে যে কোনো স্কুলে ভর্তি করাবেন।

মাহমুদ হাসান তবীব নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার লেখাপড়ার খরচের পাশাপাশি রানার শিক্ষার খরচ চালানো কিছুটা কষ্ট সাধ্য হয়ে যেত বলেও জানান তিনি।

ভিডিওতে রানার লেখাপড়ার দায়িত্ব নেয়ার কথা জানানোর পর তৌহিদ আফ্রিদি বলেন, শুধু রানা নয়, প্রতিটি পথশিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আপনারাও নিজেদের অবস্থান থেকে রানার মতো শিশুদের পাশে দাঁড়ান। কারণ, মানুষ মানুষের জন্য।

ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরে সাবিলা

0

রাজধানী থেকে সাড়ে ৩ শ কিলোমিটারের এক রেলের শহরে আকস্মিকভাবে দেখা গেল যাকে তিনি দেশের একজন প্রথম সারির মডেল ও অভিনেত্রী। অর্থনৈতিক লেনদেনের মাধ্যম বিকাশ-এর বিজ্ঞাপনে এখন সাবিলা নূর এখন উত্তর-পশ্চিমের রেলের শহর পার্বতীপুরে। বিষয়টি  সাবিলা নূর নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকাশের বিজ্ঞাপনে একটি ট্রেনের দৃশ্য রয়েছে। দৃশ্যটি বড় রেলওয়ে স্টেশন, অথচ পুরনো ধাঁচের হতে হবে।  এজন্য বেছে নেওয়া হলো পার্বতীপুরকে। কিন্তু সেটা তো বহুদূর। ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরেই  যাওয়া হলো। দিনভর শুটিং করা হলো। বিজ্ঞাপন পরিচালনা করেছেন পিপলু খান।

সাবিলা নূর বলেন, বিকাশের এই বিজ্ঞাপনের গল্পটা শুনে হয়েছে এটার সাথে যুক্ত থাকতে পারাটা আমার জন্য আনন্দদায়ক। কেননা পুর গল্পটা মনে ধরার মতো যার কারণে রংপুর বিভাগে আসতে আমার মোটেও কষ্ট হয়নি। এখনকার মানুষ বিস্ময় নিয়ে শুটিং দেখেছে, ভালো লেগেছে।

উল্লেখ্য, ব্রিটিশ রাজধানী কলকাতার রেল রুটের সঙ্গে বাংলাদেশের আর যে ক’টি রেলস্টেশনের নাম উল্লেখ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল পার্বতীপুর। কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ স্থাপনের জন্য বর্তমান বাংলাদেশের দর্শনা, সান্তাহার, পার্বতীপুর ও চিলাহাটিকে সংযোগ করা হয়। ১৮৭৬ সালে কলকাতা থেকে পার্বতীপুর হয়ে সরাসরি শিলিগুড়ি যাওয়া যেত। পরবর্তীতে ভারতের কোচবিহারের সঙ্গে রেলসংযোগ স্থাপনের জন্য পার্বতীপুরকে বেছে নেয়া হয়।

সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। এছাড়া উপস্থাপনায়ও সাবিলা মুগ্ধতা ছড়িয়েছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে।

এবারের কোরবানির ঈদেও সাবিলা নূর ১২ টি নাটকে অভিনয় করেছেন।

টিআইবির প্রতিবেদন একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী

0

দশম জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে টিআইবির প্রকাশিত প্রতিবিদন প্রত্যাখান করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেদনটি সম্পূর্ণ একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘তৃণমূল বিএনপি’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেদনে উপস্থাপিত তথ্য-উপাত্তে অনেক ভুল-ত্রুটি রয়েছে। টিআইবি এর আগেও এ ধরনের ভুল প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব ভুলের কারণে টিআইবি কখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তাদের উচিৎ ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।

তিনি বলেন, তারা পদ্মা সেতু নিয়েও তারা ভুল তথ্য দিয়েছিল। অথচ কানাডার আদালত থেকে প্রমাণিত পদ্মা সেতুতে কোনো অনিয়ম হয়নি, কিন্তু ভুল তথ্য দিলেও টিআইবি জাতির কাছে ক্ষমা চায়নি। এবারো তারা জাতীয় সংসদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা কোনো সঠিক তথ্যের ভিত্তিতে করা হয়নি।

তৃণমূল বিএনপির কো চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর মজুমদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনএ মহাস‌চিব মেজর (অব.) হা‌বিবুর রহমান, তৃণমূল বিএন‌পির মহাস‌চিব ব্যা‌রিস্টার আকবর আমিন বাবুল প্রমুখ।

রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শুরু করেছে সরকার

0

রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছে সরকার। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিত রয়েছেন। ঢাকায় বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও গত ২২ আগস্ট রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী না হওয়ার বিষয়টিই আজ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিস্থিতি যে মিয়ানমারে সৃষ্টি হয়নি সে বিষয়ে কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করবে সরকার। এ ছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব, নিরাপত্তাসহ বিভিন্ন দাবির বিষয়টিও ব্রিফিংয়ে আসতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, পরিস্থিতি তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হতে পারে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এবার আন্তর্জাতিক সম্প্রদায়কে হাত গুটিয়ে না থেকে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানানো হতে পারে।

বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারী হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মূল চক্রান্তকারী হিসেবে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যিনি বাঙালি জাতিকে দু’ভাগে বিভক্ত করেছেন। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেক দিকে পাকিস্তানপন্থী বিএনপি-জামাত অপশক্তি। সেই জিয়াউর রহমানের বিচার না হওয়া পর্যন্ত, তার মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে না বলে আমরা বিশ্বাস করি।

আজ বৃহস্পতিবার শাহবাগ জাতীয় জাদুঘরে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি এর আয়োজন করে।

হানিফ বলেন, সে কারণে আমার দাবি থাকবে, বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারী হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের মাধ্যমে জাতির সামনে বিএনপি-জামাতের চক্রান্তকারীদের মুখোশ উন্মোচিত করা হোক। তাহলেই জাতির মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে তা দূর হবে।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ঐক্যের ডাকের কঠোর সমালোচনা করে হানিফ বলেছেন, আমরা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতাবিরোধী পাকিস্তানি শক্তির সাথে ঐক্যের কোনো প্রয়োজন নেই।

হানিফ বলেন, রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুলরা বৈঠক করেছেন। বৈঠকে ফখরুল বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। খুবই ভালো কথা বলেছেন। কিন্তু আপনারা, আপনাদের নেতা জিয়াউর রহমান এদেশের রাজাকার-আলবদর-আলশামসদের রাজনীতি করার সুযোগ দিয়ে জাতির মধ্যে একটা সুস্পষ্ট বিভেদ তৈরি করেছেন।

তিনি বলেন, এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি-জামাতের একটি চক্র এখনও তৎপর। এ দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যায় তখন পদে পদে বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে রাজনৈতিক ফায়দা লুটতে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব মিয়ানমারকে চাপ দিচ্ছে, বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনারা (বিএনপি) কথা বলেন। আজকে জাতীয় ঐক্যের নামে বিভেদের পাঁয়তারা করেন। আপনাদের জাতীয় ঐক্য গড়তে হবে না। জাতি ঐক্যবদ্ধ আছে। শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতি ঠিকই আছে। মিয়ানমারের ওপর চাপ বাড়ছে, আরো বাড়বে। আপনারা কি চান আমরা যুদ্ধ করি? যুদ্ধের ফাঁদে পা দেই?

তিনি বলেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে স্রোতের মতো আসতে থাকে তখন কিন্তু অনেক উসকানি ছিলো। আমরা উসকানির ফাঁদে পা দেইনি। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। আমরা কূটনৈতিক সফলতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই।

মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব, আপনি কি এইসব ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করেছেন? তা নাহলে এত বেসুরে কথা কেন আপনার মুখ থেকে বের হচ্ছে। দুই বছর ধরে বিএনপি কূটনৈতিকদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করেছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে একবারও নালিশ করেননি।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সহ-সভাপতি জামাল উদ্দিন খলিফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার প্রমুখ।