Home Blog Page 3549

ছবি পাঠিয়েছে ভারতীয় মহাকাশযান ‘চন্দ্রযান ২’

0

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পাঠানো ‘চন্দ্রযান ২’ চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবি পাঠিয়েছে পৃথিবীতে। এমন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামার কথা রয়েছে মহাকাশযানটির।

সম্প্রতি ইসরোর পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে চন্দ্রযানের পাঠানো সেই ছবি শেয়ার করা হয়েছে। ওই ছবি টুইট করে বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযানের পাঠানো ছবিতে চাঁদের ভূপৃষ্ঠে ‘অ্যাপোলো ক্রেটার’-এর উপস্থিতি বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে ‘মেল ওরিয়েন্টেল’-ও।

গত মঙ্গলবার চাঁদের কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান ২। এরপর বুধবারই চাঁদের ভূপৃষ্ঠের নিখুঁত ছবি তুলে পাঠিয়েছে।

চাঁদের প্রায় ২ হাজার ৬শ ৫০ কিলোমিটার দূর থেকে ২১ আগস্ট ছবিটি তুলেছে চন্দ্রযান ২ এর সঙ্গে থাকা বিক্রম ল্যান্ডারের ক্যামেরা।

চন্দ্রযান যাবে চাঁদের অন্য মেরুতে। যেখানে এখন পর্যন্ত বড় কোনো অভিযান পরিচালিত হয়নি। অভিযানে অনেক নতুন তথ্য উঠে আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

কিং খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

0

সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ হামলা চালানো হয়।

হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির বরাতে আল-মাসিরাহ টেলিভিশন থেকে ড্রোন হামলার কথা নিশ্চিত করা হয়।

ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-২ ড্রোন দিয়ে বৃহস্পতিবার কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইয়াহয়া সারি।

এদিকে ইয়েমেন যুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকিও বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ড্রোন ইয়েমেনের আমরান থেকে নিক্ষেপ করা হয়েছিল। তবে হুতিদের এ ধরনের কোনো ড্রোন হামলার চেষ্টা বরাবর ব্যর্থ হয় বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন একটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর যৌন সহিংসতার নিন্দা জানাল জাতিসংঘ

0

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী যে যৌন সহিংসতা চালিয়েছে, তা এতটাই ব্যাপক এবং মারাত্মক ছিল যে এটি গণহত্যার মতো মারাত্মক অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধও। বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মিয়ানমারে জাতিসংঘের স্বতন্ত্র আন্তর্জাতিক সত্য-সন্ধানী মিশনের তরফে জানানো হয়েছে, তারা হদিস পেয়েছেন যে, মিয়ানমার সেনাবাহিনী ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং নারীদের ওপর বিভিন্নভাবে যৌন নিপীড়ন চালিয়েছে। এমনকি তারা শিশু ও কিশোরের উপরও এ ধরনের নির্যাতন চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাচিন ও শান সম্প্রদায়ের ওপরও রোহিঙ্গাদের ন্যায় অনাচার চালানো হয়েছে। বিশেষ করে সে দেশের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নারীদের ধর্ষণের ঘটনা বেশি ঘটেছে।

নিউইয়র্কে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা অভিপ্রায় ছিল, রোহিঙ্গা সম্প্রদায়ের নারী সদস্যদের হত্যা করার মাধ্যমে রোহিঙ্গা নারী ও মেয়েদের মারাত্মক শারীরিক বা মানসিক ক্ষতি করা। এমনকি রোঙ্গিা সম্প্রদায় যেন বহু বছর ধরে সেই ধকল বয়ে বেড়ায়, সেই হীন মানসিকতাও ছিল সেনাবাহিনীর মধ্যে।

এদিকে বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠন মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে। জাতিসংঘও এর আগেই মিয়ানমারে গণহত্যার কথা বলেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও উঠে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের কথা। রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে বাংলাদেশে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বহু নারী জানিয়েছেন তাদেরকে ধর্ষণের কথা।

নাফিসা কামাল বলেছেন, বিপিএল তাদের জন্য লস প্রজেক্ট

0

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল তো বলেই দিয়েছেন, বিপিএল তাদের জন্য লস প্রজেক্ট। সুতরাং ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরে তারা থাকবেন কিনা সে বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে।
গতকাল বুধবার বিসিবি অফিসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আলাপের পর বেরিয়ে সাংবাদিকদের নাফিসা বলেন, ‘বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়। রীতিমতো লস প্রজেক্ট। সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম। এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি।
কোন ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। ‘
বিপিএলে শুধু বিসিবি লাভবান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেকহোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি। রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটস আমাদের অংশীদার করতে হবে। কীভাবে বিক্রি করব সেটা আমাদের দায়িত্ব

মোহাম্মদ আমিরকে পুনরায় লংগার ভার্সনে ফেরার অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার

0

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি মনোযোগী হবার জন্য সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে পুনরায় লংগার ভার্সনে ফেরার অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর প্রাক্কালে আমিরের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন পাকিস্তানের সাবেক গতিদানব।
২৭ বছর বয়সী এই ক্রিকেটারকে টেস্ট অবসরের সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন তিনি।
ইউটিউবে প্রেরিত এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘আমিরের উচিত হবে অবসরের ঘোষণা প্রত্যাহার করে পাকিস্তানের হয়ে মাঠে নামা। কারণ দেশটির তার মতো খেলোয়াড়ের প্রয়োজন। আমার বিশ্বাস ও হচ্ছে একমাত্র খেলোয়াড় যে দেশের হয়ে পারফর্মেন্স দেখিয়ে নিজেকে কিংবদন্তির আসনে বসাতে পারে। কাউন্টি ক্রিকেট খেলে কেউ স্মরণীয় হয়নি। ‘
এমন এক সময় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই মন্তব্য আসল, যখন আমির কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচে কেন্টকে হারায় তার দল। শোয়েবের মতে, নিজ দেশের জন্যও তার একই রকম পারফর্মেন্স করা উচিত। হতাশা প্রকাশ করে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন, ‘এটি খারাপ একটি দৃষ্টান্তে পরিণত হবে।
তিনি উদাহারণ টেনে বলেন, মোহাম্মদ আমিরের এই সিদ্বান্ত অনুসরণ করতে পারেন হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও জুনাঈদ খান। পাকিস্তান দলে কি ঘটছে আমি বুঝতে পারছি না। ‘
তিনি বলেন, ‘গোটা বিশ্ব জুড়েই ক্রিকেট বোর্ডগুলো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করছে। ওয়েস্ট ইন্ডিজের কথাই ধরুন। বিশ্বসেরা হবার সব ধরনের উপাদান তাদের মজুদ আছে। কিন্তু খেলোয়াড় ও বোর্ডের মধ্যে চুক্তিগত জটিলতার কারণে সামনের সারির অনেক খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি দলের দিকে ঝুঁকছে। এমন ঘটনা ঘটতেই থাকবে যতদিন না কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি ক্রিকেটারেরই অধিকার রয়েছে নিজের ইচ্ছা ও ক্যারিয়ার নিয়ে ভাবার। তারা টেস্ট খেলে তাই রোমাঞ্চ অনুভব করে না। এখনই এটার সুরাহা না হলে অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেট সেরা মেধা।

নতুন চুক্তিতেও থাকবেন মাশরাফি!

0

জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসর গ্রহণ নিয়ে বেশ জলঘোলা হচ্ছে কয়েকদিন ধরে। বিশ্বকাপের পরই তার অবসর গ্রহণের কানাঘুষা শোনা গেলেও এখনও তিনি জাতীয় দলের অধিনায়ক।
সেইসঙ্গে কাজ করছেন রাজনীতির মাঠে। সেপ্টেম্বরে তার জন্য বিসিবির পক্ষ থেকে একটি বিদায়ী সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বাতিল হয়েছে। কারণ মাশরাফি দুই মাস সময় চেয়েছেন। এবার জানা গেল, জানুয়ারি থেকে ক্রিকেটারদের নতুন বেতন কাঠামোর চুক্তিতেও রাখা হবে ম্যাশকে।
মাশরাফির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়ে সম্প্রতি তার সঙ্গে কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধানের সঙ্গে আলাপচারিতায় আবেগপ্রবণ হয়ে পড়েন ম্যাশ। তিনি দুই মাস সময় চান ক্রিকেটকে বিদায় বলার জন্য। বিসিবিও বিনা বাক্যব্যয়ে মেনে নিয়েছে দেশের সবচেয়ে সফল এই অধিনায়কের কথা। এখন বোর্ডের অবস্থান হলো, মাশরাফি যখনই বোর্ডকে জানাবে, তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।
এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
শুধু এটুকুই নয়; মাশরাফিকে জানুয়ারি থেকে ক্রিকেটারদের নতুন বেতন কাঠামোর চুক্তিতেও অন্তর্ভূক্ত করা হবে। এদিকে মাশরাফিকে বিদায় দেওয়া নিয়ে বেশ আলোচনা করছেন ভক্তরা। দেশের কোনো সফল ক্যাপ্টেন ভালো বিদায় নিতে পারেনি; তাই প্রিয় অধিনায়কের রাজসিক বিদায় চান তারা। ভক্তদের এমন চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই আকরাম খান গণমাধ্যমকে বলেছেন, ‘পাপন ভাই মাশরাফির সঙ্গে প্রায় আধা ঘণ্টার মতো কথা বলেছে। ও যখনি বিদায় নেবে আমরা তাকে সেই সম্মানটা দেব। ‘
এর আগে গত শনিবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ আয়োজন করব কিনা সেটা জানতে চেয়েছিলাম। তবে সে (ম্যাশ) বলেছে, যেহেতু ২০২০ সালের মার্চের আগে বাংলাদেশ দলের কোনো ওয়ানডে সিরিজ নেই; তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাশরাফি বলেছে, এই মুহূর্তে তার জন্য কোনো সিরিজ আয়োজন না করাটাই ভালো হবে। অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে তার দুই মাস সময় প্রয়োজন বলে সে জানিয়েছে। আমরা এটা মেনে নিয়েছি।

আসছে যুদ্ধদিনের চলচ্চিত্র ‘হৃদয় ছোঁয়ার দিন’

0

আর্ট কলেজের ছাত্রী শর্মি রোজ সাইকেল চালিয়ে ক্লাসে যায়। চিন্তায় ও পোষাকে আধুনিক শর্মিকে সমাজের প্রচলিত বাধার মুখে পড়তে হয়। রাস্তাঘাটে তরুণরা তাকে উত্যক্ত করে। এজন্য মেয়েটি পকেটে একটা ছুরি রাখে। চলতি পথে তার সঙ্গে পরিচয় হয় সমাজ পরিবর্তনের স্বপ্ন দ্যাখা এক তরুণের। নাম, ভিকি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু এর মধ্যে একটু দূরত্ব রাখে শর্মি।
একই সময়কালের এক মফস্বল শহরের দুই তরুণ আবিদ ও আমান।
দেশ ও বিশ্বরাজনীতি যাদের নখ দর্পনে। শহরের প্রেক্ষাগৃহে আসে ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্র দুজনকেই দারুণ নাড়া দেয়। একজন হতে চায় বিপ্লবী, আরেকজনকে পেয়ে বসে চলচ্চিত্র পরিচালক হবার ভূত।
এভাবেই এগোতে থাকে ‘হৃদয় ছোঁয়ার দিন’ সিনেমার কাহিনি। এতে অভিনয় করেছেন, আশিক, ইমন, এমদাদ, সুস্মিতা, অঞ্জলি, মন্টি, রানা প্রমুখ। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন, সাজ্জাদ হায়দার। ক্যামেরা পরিচালনা করেছেন যৌথভাবে, হাবিব রাজা ও কবির। সঙ্গীত আয়োজনে সাগরিকা।
সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, ‘হৃদয় ছোঁয়ার দিন’ অবশ্যই ডিরেক্টর’স্ মুভি। এই চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের স্টার’স ভ্যালু বিবেচনা করা হয়নি। প্রায় প্রতিটি চরিত্রকে সমান গুরুত্ব দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের সব চেয়ে বড় সমস্যা হলো, সেই সময়ের উপকরণ। এ কারণে কিছুটা হলেও এ সমস্যার সাথে আপোষ করতে হয়েছে।
তিনি আরও বলেন, একাত্তরের ঢাকার সাথে এখনকার ঢাকার কোনও মিল নেই। রাজপথ তো বটেই, প্রতিটি অলিগলি পাল্টে গেছে। পাল্টে গেছে যানবাহন, মানুষের পোষাক-আষাক। একই অবস্থা ঢাকার বাইরের শহরগুলোতে। এ কারণে ইচ্ছা থাকলেও একাত্তরের ঢাকা শহরকে মনের মতো করে উপস্থাপন করা যায়নি। হয়তো বিপুল অর্থ ব্যয় করতে পারলে এই অভাব পূরণ করা যেত।
সাজ্জাদ হায়দার বলেন, সেই সময়ের ভিন্ন ভিন্ন পেশা ও শ্রেণীকে টুকরো টুকরো গল্পে উপস্থাপিত করে মূল গল্পে মেশানো হয়েছে। এই চলচ্চিত্রে একাত্তরের বিদ্রোহী তারুণ্যের পাশাপাশি সেই সময়ের সুবিধাবাদী দ্বিধাগ্রস্ত মানুষদেরও দেখানো হয়েছে। এছাড়া সত্তর দশকের বিশ্বযুব বিদ্রোহের ছোঁয়া দেয়া হয়েছে এ চলচ্চিত্রে।

পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে শশী থারুরের ঘনিষ্ঠতার প্রমাণ

0

ফাইভ স্টার হোটেলের ঘরে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিলো ভারতের কংগ্রেসদলীয় এমপি শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের। আঙুল উঠেছিল নিহত সুনন্দার খোদ স্বামী শশী থারুরের দিকে।
সেই রহস্যের আজও কিনারা হয়নি। তবে এবার সুনন্দা মামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শশী থারুরের সঙ্গে পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে।
ফলে শশীর থারুরের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জেরেই সুনন্দরা আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে এবার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে আনা হয়েছে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে পুলিশ জানিয়েছে, সুনন্দার শরীরে অন্তত ১৫টি আঘাতের চিহ্ন ছিল। পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের সঙ্গে থারুরের যে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল, সেই দাবিও করেছেন বিশেষ সরকারি আইনজীবী। সেই সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন সুনন্দা।
২০১৪ সালের ১৪ জানুয়ারি, দিল্লির লীলা প্যালেস হোটেলে সুনন্দার দেহ মিলেছিল।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শরীরে বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয় তাঁর। সেই মামলাতেই চার্জশিট গঠনের প্রক্রিয়া চলছে আদালতে। বুধবার মামলার শুনানি ছিল। এই শুনানিতেই বিশেষ সরকারি আইনজীবী অতুল শ্রীবাস্তব ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে জানান, সুনন্দার মৃত্যুর কারণ বিষক্রিয়া। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশে মোট ১৫টি আঘাতের চিহ্ন মিলেছে সুনন্দার। তাই এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে।
সুনন্দা
পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে থারুরের সম্পর্ক ‘ঘনিষ্ঠ’ বোঝাতে একাধিক ই-মেইলের উল্লেখ করেন অতুল শ্রীবাস্তব। তাঁর দাবি, একটি ই-মেইলে মেহের তারারকে ‘মাই ডার্লিংয়েস্ট’ বলে উল্লেখ করেছিলেন থারুর। শ্রীবাস্তব বলেন, ‘এই রকম বহু চিঠি আছে, যাতে থারুর এবং তারারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ রয়েছে। ’
আর এই সম্পর্কের জেরেই সুনন্দার সঙ্গে সম্পর্কের অবনতি হয় থারুরের। এবং সুনন্দা আত্মহত্যার পথ বেছে নেন। থারুরের হয়ে সওয়াল করছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ পাহোয়া। থারুরের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করতে তিনি বলেন, এই ধরনের কোনও ই-মেইলের কথা তাঁর জানা নেই।
থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ধারায় বধূ নির্যাতন এবং ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছিল তদন্তকারী দিল্লি পুলিশ। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন থারুর।
সূত্র: কলকাতা ২৪x৭

২১ আগস্ট নিয়ে উপহাসকারীদের বিচার হওয়া উচিত : তথ্যমন্ত্রী

0

রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু’র শিক্ষা ও প্রযুক্তি ভাবনা : চলমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বুধবার একুশে আগস্টে বিএনপিনেতা রুহুল কবির রিজভীর এক মন্তব্যের প্রেক্ষিতে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০০৪ সালে এই হত্যাকাণ্ডকে যেভাবে উপহাস করা হয়েছিল, গতকাল রিজভী সাহেব সংবাদ সম্মেলনে একইভাবে এ হত্যাকাণ্ডকে উপহাস করে তিনি বিএনপির ন্যাক্কারজনক ভূমিকারই পুনরাবৃত্তি করেছেন। রিজভী বলেছেন, ‘এটি আওয়ামী লীগের সাজানো ঘটনা, তারা আত্মহত্যা করতে সেখানে গিয়েছিল’। এই ধরনের কথা যারা বলে তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন।
তিনি বলেন, যারা এ ধরনের কথা বলে উপহাস করে, উসকানি দেয়, রিজভী আহমেদসহ তাদেরকেও বিচারের আওতায় আনা প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খালেদা জিয়াকেও বিচারের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাকে জিজ্ঞসা করলে পাকিস্তান সেনাবাহিনীর গ্রেনেড ব্যবহারের রহস্যসহ আরো বহু সত্য বেরিয়ে আসবে।
মন্ত্রী বলেন, যারা স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের অভ্যূদয় চায়নি, সেই পরিজিত শক্তি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে হত্যার পথ বেছে নিয়েছিল। আজকের জঙ্গিবাদ-মৌলবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক অপশক্তিও দেশের বিস্ময়কর সমৃদ্ধির কাণ্ডারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে।
এই রক্তার্জিত স্বাধীনতা আর উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে সকল রাজনৈতিক অপশক্তি মোকাবিলায় সমগ্র জাতিকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা।
সেমিনারের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ড. সৈয়দ আব্দুল আজিজ ও ড. শাহ আলম মজুমদার।

পরিণীতির কপালে রক্তাক্ত ক্ষত

0

বুধবার সকালের এই ইনস্টাগ্রাম পোস্ট হঠাৎ করে চমকে দেয় ভক্তদের

বলিউড তারকা পরিণীতি চোপড়ার বুধবার (২১ আগস্ট) সকালের ইনস্টাগ্রাম পোস্ট চমকে দিয়েছিল ভক্তদের। ছবি শেয়ারিংয়ের এই মাধ্যমটিতে নিজের কপালের একটি গভীর ক্ষত চিহ্নের ছবি প্রকাশ করেন তিনি।

তবে ছবির ক্যাপশনেই বিস্তারিত বলে দেন এই অভিনেত্রী। সেখানে বলা হয়, এটি ছিল তার অভিনীত একটি সিনেমার দৃশ্য। সিনেমার নাম ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’।

গত আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয় লন্ডনে। ২০২০ সাল নাগাদ এটি মুক্তি পেতে পারে।