Home Blog Page 3569

প্রতিবছরের মতো এবারও ঈদে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক

0

এনটিভি

বিহাইন্ড দ্য পাপ্পি: সন্ধ্যা ৬টা ১০ মিনিট

রচনা তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা রেদওয়ান রনি। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, রোবেনা রেজা জুঁই, সুমন পাটোয়ারী প্রমুখ।

কুহক: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট

রচনা মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন, পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, আমিনুর রহমান বাচ্চু, সাবিহা জামান প্রমুখ।

আরটিভি

ম্যানেজ মকবুল: দুপুর ২টা

রচনা পলাশ মাহবুব, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল প্রমুখ।

আনমাইন্ডফুল: সন্ধ্যা ৭টা ৫০ মিনিট

রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, আনিকা কবির শখ, শামীম জামান, শিল্পী সরকার অপু প্রমুখ।

হেভিওয়েট মিজান: রাত ৯টা ৩৫ মিনিট

রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আরফান আহমেদ, শাহনাজ খুশি, আহসান হাবীব নাসিম, সাজু খাদেম, নাবিলা ইসলাম প্রমুখ।

একুশে টেলিভিশন

জুনিয়র আর্টিস্ট: সকাল ১০টা ৩০ মিনিট

রচনা রাজীম মনি দাস, পরিচালনা কাজী সাইফ আহমেদ। অভিনয়ে মীর সাব্বির, রওনক, জামিল, রুনা খান, মনিরা মিঠু, নাজিরা মৌ, আরফান আহমেদ প্রমুখ।

বংশ মর্যাদা: সন্ধ্যা ৬টা ২০ মিনিট

রচনা ও পরিচালনা মিজানুর রহমান লাবু। অভিনয়ে শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, ঝুনা চৌধুরী, মিথিলা প্রমুখ।

জামাই হাজির: সন্ধ্যা ৭টা ২০ মিনিট

রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে চিত্রলেখা গুহ, হুমায়রা হিমু, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, সাজু খাদেম, এজাজুল ইসলাম, অহনা প্রমুখ।

মামা ভাগ্নের চরিত্র ফুলের মতো পবিত্র: রাত ১১টা ২০ মিনিট

গল্প জাহিদ হোসেন শোভন, রচনা এম এম দুলাল, পরিচালনা রাশেদ বিপ্লব। অভিনয়ে চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, অহনা, হুমায়রা হিমু, ইমতু, জাহিদ হোসেন শোভন প্রমুখ।

বাংলাভিশন

কবুল বলিল কে: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট

রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, ফারুক আহমেদ, আরফান, মারজুক রাসেল, শাহনাজ খুশি, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

আলাল-দুলাল: রাত ৮টা ৪০ মিনিট

রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জাহিদ হাসান, সালাহ্উদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, শবনম ফারিয়া, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম প্রমুখ।

ভাড়াটিয়া: রাত ৯টা ৫৫ মিনিট

রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা প্রমুখ।

অতঃপর শিক্ষিত বউ: রাত ১১টা

রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা সালাহ্উদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, শারমীন জোহা শশী, ছন্দা, আহসানুল হক মিনু, সালাহ্উদ্দিন লাভলু, সায়রা স্মৃতি, সুকন্যা ইসলাম প্রমুখ।

এটিএন বাংলা

লেকুর এভারেস্ট জয়: রোজ রাত ৯টা ৩০ মিনিট

রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম প্রমুখ।

একটি ডিভোর্সের জন্য: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে সজল, মৌসুমী হামিদ, নাজিরা মৌ, অর্ষা, নাসিম, প্রাণ রায় প্রমুখ।

চ্যানেল আই

খালি খালি নোয়াখালী: সন্ধ্যা ৬টা ১০ মিনিট

রচনা ফরিদুর রেজা সাগর, পরিচালনা আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

হিসাবের পাগল: সন্ধ্যা ৬টা ২০ মিনিট

রচনা ও পরিচালনা শাহরিয়ার সুমন। অভিনয়ে জাহিদ হাসান, ছন্দা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, জামিল হোসেন প্রমুখ।

মফিজের লাইফস্টাইল: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা এসএম শাহীন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময়, বৃষ্টি ইসলাম, তাসনুভা তিশা প্রমুখ।

জামাই বাজার: রাত ৯টা ১৫ মিনিট

রচনা টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে অহনা, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, শেলী আহসান প্রমুখ।

লো প্রেসার: রাত ১০টা ৩০ মিনিট

রচনা টিপু আলম মিলন, পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম প্রমুখ।

ভানুমতি ডটকম: রাত ১১টা ১০ মিনিট

রচনা ও পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে অপর্ণা ঘোষ, সাজু খাদেম, এ্যানি খান, আরফান আহমেদ, আমিরুল হক চৌধুরী, তারিক স্বপন, নিমা রহমান প্রমুখ।

চ্যানেল নাইন

মুশকিল আসান ডটকম: বিকাল ৫টা ৫০ মিনিট

পরিচালনা ফিরোজ খান। অভিনয়ে তাসনিয়া ফারিন, ফারহান, মৌরি, সেলিম, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ।

জিটিভি

ফ্যামিলি সিক্রেট: রাত ১০টা ৩০ মিনিট

পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, মিশু সাব্বির, সারিকা, শিল্পী সরকার অপু প্রমুখ।

এসএ টিভি

চিড়িয়াখানা: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

পরিচালনা আহসানুল হাসান। অভিনয়ে ভাবনা, নিলয়, রোজী সিদ্দিকী, শহিদুল আলম সাচ্চু, আফ্রি সেলিনা প্রমুখ।

মাছরাঙা

২৫/২ কাঠমন্ডু ভ্যালি: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

দীপ্ত টিভি

ভাইজান: সন্ধ্যা ৭টা

রচনা মমিনুল ইসলাম, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম, আলীরাজ, সুমনা সোমা, তোফা হাসান, জামিল প্রমুখ।

নাগরিক টিভি

বোকা জামাই: সন্ধ্যা ৬টা

রচনা লিটু সাখাওয়াত, পরিচালনা এস এম শাহীন। অভিনয়ে সাজু খাদেম, আরফান আহমেদ, অপর্ণা ঘোষ প্রমুখ।

বাকির নাম ফাঁকি: সন্ধ্যা ৬টা ৪০ মিনিট

রচনা ও পরিচালনা সোহাগ কাজী। অভিনয়ে মীর সাব্বির, অহনা, অলিউল হক রুমি, হায়দার আলী প্রমুখ।

এক্সফেল ফয়েজ: রাত ৭টা ২০ মিনিট

রচনা ও পরিচালনা শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, জামিল, অহনা প্রমুখ।

মিস্টার হেলানম্যান: রাত ৯টা

রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, আনিকা কবির শখ প্রমুখ।

তিন রাস্তার ভূত: রাত ৯টা ৪০ মিনিট

চিত্রনাট্য ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে রিয়াজ, সারিকা, এজাজুল ইসলাম, শরীফ খান দিলু, তারিক স্বপন প্রমুখ।

কোথায় ঈদ উদযাপন করছেন কোন ক্রিকেটার

0

সামনে কোনো সিরিজ না থাকায় আপাতত ব্যস্ততা নেই ক্রিকেটারদেরও

সোমবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সামনে কোনো সিরিজ না থাকায় আপাতত ব্যস্ততা নেই ক্রিকেটারদেরও। টাইগারদের পরবর্তী সিরিজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে। তাও শুরু হবে আগামী মাসে।

অধিকাংশ ক্রিকেটার তাই এই লম্বা ছুটিতে পরিবার পরিজনের সাথে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম গ্রামের বাড়ি বগুড়ায় ঈদুল ফিতর উদযাপন করবেন। তার ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ যাবেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গ্রামের বাড়ি খুলনায় এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় নিজের বাড়িতে ঈদ উদযাপন করবেন।

পেসার রুবেল হোসেন বাগেরহাট এবং আবু জায়েদ রাহি সিলেটে নিজের গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন।

এদিকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ওপেনার তামিম ইকবাল ঢাকাতেই ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। আর বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান হজ পালন করতে সৌদি আরব গেছেন।

উল্লেখ্য, ছুটি শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩১ আগস্ট বাংলাদেশে আসবে আফগানরা। টেস্ট শেষে জিম্বাবুয়ে ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আসবে।

স্টার্কের দল জিতলে সাইড বেঞ্চে বসতে আপত্তি নেই

0

যদি দল জিতে তবে প্রয়োজনে পুরো অ্যাশেজ সিরিজের সাইড বেঞ্চে বসে থাকতে রাজি আছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। বার্মিংহামে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এই গতি তারকা। দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের টিম কম্বিনেশন ভাঙ্গতে রাজি নয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তাই স্টার্কের একাদশে সুযোগ পাওয়াটা কঠিনই।

নিজের একাদশে সুযোগ নিয়ে চিন্তিত নন স্টার্ক। তবে দলের প্রয়োজনে সাইড বেঞ্চেও বসে থাকতেও রাজি তিনি। স্টার্ক বলেন, ‘প্রথম টেস্টে দল জিতেছে, এটা অনেক বড় ব্যাপার। একাদশে জায়গা নিয়ে ভাবছি না। যদি দল জিতে প্রয়োজনে পুরো অ্যাশেজ সিরিজ সাইড বেঞ্চে বসে থাকতে রাজি আমি। আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি। অ্যাশেজ জিততে চাই। সেটার জন্য যেভাবে একাদশ করা হবে, তাতেই আমি খুশি। আমরা সবাই খুব ভালো বন্ধু। বন্ধুদের ব্যাগি গ্রিনে টেস্টে ভালো খেলতে দেখতে ভালো লাগে।’

বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২৫১ রানে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। ওই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দেড় বছর পর সাদা পোশাক গায়ে চাপানো স্টিভেন স্মিথ। আগামী ১৪ আগস্ট থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নেইমারকে বিক্রিও করা হবে না আবার খেলানোও হবে না; বসিয়ে রাখা হবে সাইডবেঞ্চে

0

দলবদলের গুঞ্জন শুনে নেইমারের ওপর বেজায় চটে গেছেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি। তিনি রীতিমতো হুমকি দিয়েছিলেন যে, চুক্তির বাকী কয়েক বছর নেইমারকে বিক্রিও করা হবে না আবার খেলানোও হবে না; বসিয়ে রাখা হবে সাইডবেঞ্চে! এবার সেই হুমকিই কি সত্যি হতে যাচ্ছে! কারণ ব্রাজিলিয়ান নেইমারকে ছাড়াই কাল থেকে এবারের ফরাসী মৌসুম শুরু করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নেইমারকে প্রথম ম্যাচে না খেলানোর কারণ হিসেবে পিএসজির ডিরেক্টর লিওনার্দো বলেন, ‘এই মুহূর্তে নেইমারের ট্রান্সফারের বিষয় নিয়ে আলোচনা আগের থেকে বেশ জোড়ালো হয়েছে। তার দলবদলের বিষয়টি নিয়ে ঝামেলা বেড়েই চলেছে। যে কারণে প্রথম ম্যাচে তাকে না নামানোর সিদ্বান্ত নেয়া হয়েছে।’

গত মৌসুম থেকে গুঞ্জন উঠে, আগামী আসরেই পিএসজি ছাড়ছেন নেইমার। তবে নতুন মৌসুম শুরু হয়ে গেলেও, এখনও কোন সুরাহা হয়নি। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এমনকি অন্য কোনো দলেও যেতে পারেন তিনি। তবে পুরনো দল বার্সেলোনার সাথে আলাপ-আলোচনা বেশিই করেছেন নেইমার। গত মাসে বার্সা কর্তৃপক্ষ নেইমারের প্রত্যাবর্তনের ব্যাপারে এগিয়েছিল।

কিন্তু বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় অন্য যে কোনো ক্লাবের কাছে নেইমারকে বিক্রি করতে রাজী পিএসজি! এক্ষেত্রে এগিয়ে আছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কিন্তু নেইমার সেখানে যাবেন কিনা সেটাও দেখার। চার বছর বার্সেলোনায় কাটিয়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। এখন অবধি ৩৭ ম্যাচে ৩৪ গোল করেছেন ২৭ বছরের এই তারকা।

পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় শুভেচ্ছা :সাকিব

0

এসে গেল পবিত্র কোরবানির ঈদ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মুসলিম বিশ্ব পালন করবে এই ধর্মীয় অনুষ্ঠানটি। বিশ্বের বেশ কিছু দেশসহ বাংলাদেশের কিছু অঞ্চলে পালিত হয়েছে ঈদ। তবে আগামীকাল বৃহৎ পরিসরে ঈদুল আযহা পালনের উদ্দেশ্যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে। এবার শুধু রাত পোহানোর পালা।

প্রায় সব মুসলিম দেশেই নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা হলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। রাস্তা-ঘাটসহ যত্রতত্র পশু কোরবানি করা হয়। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট করা স্থানে যাওয়ার আগ্রহ কারও নেই। যার ফলে পশুর রক্ত-বর্জ্যে পচে গিয়ে দূষিত হয়ে পড়ে পরিবেশ। যদিও ইসলাম বলে ‘পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’। এবার দেশবাসীকে পরিচ্ছন্ন উপায়ে পশু কোরবানির আহ্বান জানালেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপ মাতিয়ে মাকে নিয়ে হজে যাওয়া সাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

মাইলি ও লায়ামের বিয়ে ভেঙে যাচ্ছে

0

দুজনেই সুপারস্টার। ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন। কখনও মেঘ, কখনও বৃষ্টি ধাঁচের প্রেম করেছেন দুজনে। তারপর বিয়ের পিঁড়িতে যাত্রা। মাইলি সাইরাস ও লায়াম হেমসওয়ার্থের বিয়ের খবরটা পেয়ে কী খুশিই না হয়েছিল ভক্তরা। সবাই ভেবেছিলেন যে, সব ভালো যার শেষ ভালো। তারপর এক বছরও কাটেনি। মাত্র ৮ মাসের মাথায় দুজনের সংসারে ভাঙন ধরল। গতকাল শনিবার থেকেই মাইলি ও লায়ামের বিয়ে ভেঙে যাচ্ছে- এমন গুঞ্জন শুরু হয়েছিল।

সন্দেহটা দানা বাঁধে একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। যাতে দেখা যায় মাইলির হাতে তার বিয়ের আংটিটি নেই। অথচ অন্যান্য গয়নাগাটি পরে আছেন জনপ্রিয় এই গায়িকা। সাধারণত এমনটা তখনই ঘটে থাকে যদি কেউ বিয়ে ভাঙার পর্যায়ে থাকেন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে ইন্টারনেটে আলোচনা শুরু হয়ে যায়। এর পর পিপল ডট কমের একটি প্রতিবেদনে জানা যায় যে খবরটা সত্যি। এই দুঃখজনক খবরটা নিশ্চিত করেছেন মাইলির প্রতিনিধি।

তবে শুধু বিয়ের আংটি নয়, এর মধ্যে আরও একটি কাণ্ড ঘটেছে। মাইলিকে সম্প্রতি চুমু খেতে দেখা গেছে সেলিব্রিটি ব্লগার কেটলিন কার্টারকে। তিনি আবার ব্রডি জেনারের সাবেক প্রণয়সঙ্গী। তাদের সেই চুম্বনের ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। এটা নিয়েই সমস্যার শুরু বলে অনুমান করা হচ্ছে। কারণ ওই চুমুর ছবি ভাইরাল হওয়ার পরেই বিয়ে ভাঙার গুঞ্জন শুরু হয়।

তবে বিয়ে ভাঙতে চললেও দুই তারকার মধ্যে সদ্ভাব যথেষ্টই রয়েছে। মাইলির প্রতিনিধি পিপল ডট কমকে বলেছেন, দুই তারকাই আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছেন এবং দুজনেই এখন নিজেদের কেরিয়ারে মন দিতে চান। বিয়ে ভাঙলেও মাইলি ও লায়াম নাকি তাদের সমস্ত পোষা কুকুরের চিরকালীন অভিভাবক হয়ে থাকবেন, এমনটাই নাকি বোঝাপড়া হয়েছে দুজনের মধ্যেও। একথাও লেখা হয়েছে বিদেশের গসিপ পত্রিকাগুলিতে।

অস্ট্রেলিয়ান অভিনেতা লায়াম হেমসওয়ার্থ ক্যারিয়ার শুরু করেন টেলিসিরিজ দিয়ে। এরপর লায়াম হাঙ্গার গেমস সিরিজের অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন। সম্প্রতি আবারও অভিনেতা নতুন একটি টেলিসিরিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সিরিজ নাকি আগামী বছর সম্প্রচারিত হবে। অন্যদিকে মাইলির সামনে রয়েছে তার পরবর্তী অ্যালবাম ‘শি ইজ মাইলি সাইরাস’ এর রিলিজের ব্যস্ততা।

কলিন ফার্নান্দেজ ৩৪ বছরে পা দিলেন

0

বলিউডের সুপার হট নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ ৩৪ বছরে পা দিলেন। বলিউডের মূল ধারার এই কর্মাশিয়াল অভিনেত্রী নিজের জন্মদিন উপলক্ষে পরিবার, বন্ধুবান্ধব-সহ শ্রীলঙ্কা পাড়ি দিয়েছেন। সেখান থেকেই জন্মদিন উদযাপনের ছবি-ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘মার্ডার ২’ খ্যাত অভিনেত্রী। তার সেই ছবিগুলো মন কাড়বে সকলের।

১৯৮৫ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন শ্রীলঙ্কান এই অভিনেত্রী। বলিউডে নিজের জায়গা ইতিমধ্যেই করে নিয়েছেন। এবারের জন্মদিনে তাকে দেখা গেছে কখনও ‘ফ্রেন্ডস গ্যাং’ এর সঙ্গে বিচের ধারে হই হুল্লোড় করতে। কখনও বা ‘কাউবয় হ্যাট’ হাতে নিয়ে পোজ। পার্টি যে সত্যিই শুরু হয়ে গেছে; সেটা জ্যাকলিনের ইনস্টাগ্রাম পোস্টে দেখেই বোঝা যাচ্ছে।

বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করে জ্যাকলিন লিখেছেন, ‘পছন্দের মানুষদের সঙ্গে পছন্দের জায়গায়।’ ছবির পাশাপাশি ‘বার্থ ডে ব্যাশ’-এর ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। সব মিলিয়ে শ্রীলঙ্কায় যে দারুণ সময় কাটাচ্ছেন ‘হাউজফুল ৩’ খ্যাত অভিনেত্রী, সে কথা অনুমান করা মোটেও ভুল নয়।

প্রিয়াঙ্কা চোপড়াকে এবার সরাসরি ভণ্ড বললেন এক পাকিস্তানি তরুণী

0

বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়াকে এবার সরাসরি ভণ্ড বললেন এক পাকিস্তানি তরুণী। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অতিথি হিসেবে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। শনিবার সন্ধ্যায় সেখানেই তাকে দেশের প্রতি প্রিয়াঙ্কার কর্তব্য নিয়ে প্রশ্ন তোলেন ইয়ালেড।

তিনি প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন, জাতিসংঘের অ্যাম্বাসেডর হিসেবে দেশের জন্য তার অবদান কি? উত্তরে প্রিয়াঙ্কা শুধু বলেন,’জয়হিন্দ’। সেইসঙ্গে তিনি বলেন,’যুদ্ধ এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আমি একজন সাচ্চা দেশপ্রেমিক’। এই জবাব পেয়ে সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে ‘ভন্ড’ বলেন ওই তরুণী।

তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় এভাবেই উৎসাহ দিচ্ছেন প্রিয়াঙ্কা। পাকিস্তানের অজস্র মানুষ প্রিয়াঙ্কার অভিনয়ের ভক্ত। প্রিয়াঙ্কার এসব আচরণ ও কথাবার্তা তাদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে। এমন কঠিন কথার জবাবে প্রিয়াঙ্কা জানান, পাকিস্তানে তার অনেক বন্ধু রয়েছে। তবে তিনি পাকিস্তানের মানুষদের আঘাত দিয়ে কিছু বলতে চাননি। কেউ ভুল বুঝে থাকলে দুঃখিত।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের সর্বাত্মক প্রস্তুতি কোরবানির বর্জ্য অপসারণে

0

জনসচেতনতা তৈরির জন্য দুই সিটি করপোরেশন মোট ৬ লাখ ৮০ হাজার লিফলেট বিতরণ ছাড়াও রেডিও, টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, এ বছর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪টি পশুর হাট বসেছে। উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৭৩ টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬০২ টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তার ওপর বা ড্রেনের পাশে পশু জবেহ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

জনসচেতনতা তৈরির জন্য দুই সিটি করপোরেশন মোট ৬ লাখ ৮০ হাজার লিফলেট বিতরণ ছাড়াও রেডিও, টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।

পশু হতে উৎপন্ন বর্জ্য অপসারণ এবং কোরবানির পশুর হাট সার্বক্ষণিক পরিষ্কার করার ব্যবস্থা রাখা হয়েছে। এ কাজে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব ও স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৪ হাজার ৯৩৫ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করেছে।

এছাড়া বাসা-বাড়ি থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করার জন্য পিডব্লিউসিএসপি’র প্রায় ৪ হাজার ৫০০ জন শ্রমিক নিয়োজিত থাকবে। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব ৫ হাজার ২৪১ জন ছাড়াও ৪ হাজার ২৫২ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করা হয়েছে। বাসাবাড়ি থেকে ৬০০ টি ভ্যানের সাহায্যে বর্জ্য সংগ্রহ করা হবে। দুই সিটি করপোরেশন বর্জ্য অপসারণের জন্য মোট ৭ লাখ ৫৫ হাজার ব্যাগ সরবরাহ করবে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত পরিমান স্যাভলন, ফিনাইল ও অন্যান্য সামগ্রী।

ঈদের দিন হতে জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুর হাটসমূহ দ্রুত পরিষ্কারের লক্ষ্যে দুই সিটি করপোরেশন নিজস্ব বর্জ্যবাহী ট্রাক, ভারী যন্ত্রপাতি, ওয়াটার বাউজারের পাশাপাশি আউটসোর্সিং হতে অতিরিক্ত গাড়ি ব্যবহার করবে।

যত্রতত্র চামড়া কেনা-বেচা বন্ধের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও ত্বরিত অপসারণ কাজের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাজধানীতে ৫৮২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

0

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১২টি ও উত্তর সিটি কর্পোরেশনে ২৭০টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে

আগামীকাল (১২ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতসহ ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৫৮২টি জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১২টি ও উত্তর সিটি কর্পোরেশনে ২৭০টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই সিটিতেই প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে ৪ বা ৫টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সমাজ কল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সংবাদ মাধ্যম বাসস’কে জানান, এই সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে ঈদ জামাতের আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। সে অনুযায়ী এই সিটি করপোরেশন এলাকায় মোট ২৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাসস’কে জানান, জাতীয় ঈদগাহের প্রধান ঈদের জামাতসহ ডিএসসিসি এলাকায় মোট ৩১২টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদ জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন প্যানেল ইমাম শহরের মারকায মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান।