Home Blog Page 3578

এবারও ২৪ ঘণ্টার মধ্যে আমরা কোরবানির বর্জ্য অপসারণ করব

0

পবিত্র ঈদুল আজহায় কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে ডিএসসিসির নগর ভবনে ‘কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে দিক নির্দেশনামূলক সভায়’ উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি।

ডিএসসিসির সব ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ও পরিবহন চালকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ঈদের দিন নামাজের পর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়। ঈদের পরদিন ও তৃতীয় দিন কিছু সংখ্যক পশু কোরবানি হয়। আপনাদের (পরিচ্ছন্নতাকর্মী) সম্মতি নিয়ে ও আল্লাহ ওপর ভরসা রেখে আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, গত বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে আমরা কোরবানির বর্জ্য অপসারণ করব।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, প্রত্যেক ওয়ার্ডে অন্তত পাঁচটি পশু কোরবানির নির্ধারিত স্থান রয়েছে। সেখানে প্যান্ডেল, পানি, ইমাম সাহেবসহ যাবতীয় ব্যবস্থা রাখা হবে। আপনারা অনুগ্রহ করে সেখানে পশু কোরবানি করবেন। যদি সেখানে কোনো কারণে পশু কোরবানি দেয়া সম্ভব না হয় তাহলে যেখানেই কোরবানি করবেন সেখানে পানি কিংবা রক্ত জমতে দেবেন না। পশুর রক্ত পানি দিয়ে ধুয়ে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে দিতে হবে। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে সবাইকে বড় ব্যাগ দেওয়া হবে। সেই ব্যাগে বর্জ্য ঢুকিয়ে নির্ধারিত স্থানে রাখবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা গিয়ে বর্জ্য সংগ্রহ করবেন।

মেয়র আরো বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। যদি কোরবানির বর্জ্য, পানি, রক্ত ইত্যাদি অপসারণ না করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। কারও এলাকায় যদি বর্জ্য থেকে যায় তাহলে তিনি হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন দেবেন। হটলাইনে অপারেটররা আপনার বাসা-বাড়ি কিংবা এলাকায় পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে দেবেন। এ ছাড়া বর্জ্য অপসারণের সার্বিক কাজ ফেসবুকে তদারকি করা হবে বলে উল্লেখ করেন মেয়র।

এবার পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা দেখা দিয়েছে

0

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হতেই এবার পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা দেখা দিয়েছে। সেই জল্পনা আরো উসকে দিলেন ‘গোর্খাল্যান্ড’-এর দাবিতে সরব হওয়া বিমল গুরুঙ্গ। পলাতক থাকা অবস্থায় বিমল গুরুঙ্গ মোদি সরকারকে শুভেচ্ছা পাঠিয়েছেন। সেই সঙ্গে উসকে দিলেন গোর্খাল্যান্ড প্রসঙ্গ।

বিরোধী অনেক পক্ষ আগে থেকেই শঙ্কা প্রকাশ করেছে, মোদি সরকারের গঠকারিতার কারণে প্রাদেশিকতা মাথাচাড়া দিতে পারে। সেই আশঙ্কা যেন আরো জোরদার করলেন গুরুঙ্গ।

গোপন আস্তানা থেকে মোদি সরকারের এই পদক্ষেপের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়ে গুরুঙ্গ বলেন, কেন্দ্র সরকারকে কাশ্মীর সমস্যা সমাধানে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি দার্জিলিংয়েও এভাবে সমস্যার সমাধান হবে। দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করলে, সেটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হবে।

গুরুঙ্গর এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন পাহাড়ের বাকি দলগুলোর নেতারাও। এমনকি তৃণমূলপন্থী মোর্চা নেতা বিনয় তামাংও ওই দাবি সমর্থন করছেন।

তাদের দাবি, জম্মু-কাশ্মীরের ধাঁচে পশ্চিমবঙ্গকে ভেঙে পৃথক গোর্খাল্যান্ড তৈরি করতে হবে এবং নবগঠিত গোর্খাল্যান্ডকে বিধানসভা-সহ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিতে হবে।

গুরুঙ্গর সঙ্গে বিজেপির এখন অন্তরঙ্গ সম্পর্ক। সেই সম্পর্ককেই কাজে লাগাতে চান তিনি। আর তাতে যোগ দিচ্ছেন বাকি নেতারাও। আর তাতেই পশ্চিমবঙ্গের আকাশে ভাঙনের ভ্রুকুটি।

গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা বলেন, আমরা অনেক বছর ধরে আলাদা গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে আসছি। বিজেপির ইশতেহারেও সে কথা উল্লেখ রয়েছে। বিমল গুরুং এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, আমরা মনে করি এটাই সঠিক সময় গোর্খাল্যান্ডকে বিধানসভা-সমেত কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার। আমরা এই দাবিতে দ্রুত আন্দোলনে নামছি।

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ মারা গেছেন

0

মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। প্রথম মোদি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রশ্নাতীত জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সুষমা। বাজপেয়ী জমানেতেও মন্ত্রীত্ব সামলেছিলেন এই বিজেপি নেত্রী।

১৯৭০-এর দশকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু বিজেপি নেত্রী সুষমা স্বরাজের। স্বামী স্বরাজ কৌশাল ছিলেন সমাজতান্ত্রিক নেতা জর্জ ফারনান্দেজের খুব কাছের মানুষ। ১৯৭৫ সালে জর্জ ফারনান্দেজের আইনি প্রতিরক্ষা দলের একটি অংশ হিসেবে নিজেকে তুলে ধরেন সুষমা। জয় প্রকাশ নারায়নের আন্দোলনের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।

জরুরি অবস্থার পর, তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। ১৯৭৭ থেকে ১৯৮২ পর্যন্ত হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে আম্বালা সেনানিবাস বিধানসভা আসন অর্জন করেন। ১৯৭৭ এর জুলাইয়ে জনতা পার্টি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন।

ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিটে যাত্রা শুরু আজ

0

আজ বুধবার শুরু হচ্ছে আগাম টিকিটে ট্রেনে ঈদ যাত্রা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রম শেষ হয়েছে গত ২ আগস্ট। আর আগাম টিকিট বিক্রি শুরু হয়েছিল ২৯ জুলাই। প্রথম দিন বিক্রি হয়েছিল ৭ আগস্টের টিকিট। সে অনুযায়ী সে অনুযায়ী আজ শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা।

গত সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। গতকাল মঙ্গলবার বিক্রি হয়েছে ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট বিক্রি হবে ১৬ আগস্টের টিকিট, ৮ তারিখে ১৭ আগস্ট এবং ৯ তারিখ বিক্রি হবে ১৮ আগস্টের ফিরতি টিকিট।

রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে ১০ দিন এবং পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এক হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে হবে প্রায় চার লাখ।

কমলাপুর রেল স্টেশন সূত্র জানায়, আসন স্বল্পতার কারণে যেসব যাত্রী ট্রেনের আগাম টিকিট কাটতে পারেনি। তাদের সুবিধার্থে ঈদযাত্রার শুরুর দিন থেকে প্রতিটি ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। সূত্র জানায়, যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগরসহ চারটি স্পেশাল ট্রেনে দেওয়া হবে স্ট্যান্ডিং টিকিট। বন্যার কারণে যেসব রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রুট ঈদের আগেই মেরামত করা হবে।

এদিকে, ডেঙ্গুমুক্ত ঈদ যাত্রার প্রস্তুতি চলছে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বাস, ট্রেন ও লঞ্চে ঈদ যাত্রীদের মূল স্রোত শুরু হবে। তবে পথের ঝামেলা এড়াতে চলতি মাসের শুরুতেই অনেকে ধাপে ধাপে পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালে মশা নিধনে ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। তার আগের দিন সোমবার কমলাপুর রেলস্টেশনের ওয়াশফিটে ট্রেনে মশা নিধনের কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘আমরা চারটি ফগার মেশিন কিনেছি। তার মধ্যে ঢাকা স্টেশন ও আশপাশের জন্য দুটি, একটি তেজগাঁও এবং অন্যটি বিমানবন্দর রেলস্টেশনের জন্য কেনা হয়েছে। গত ২ আগস্ট মশা নিধন অভিযান শুরু হয়েছিল। গত সোমবার আমি কমলাপুরের ওয়াশফিটে গিয়ে ধারাবাহিক কর্মসূচিটি প্রত্যক্ষ করেছি।’

গতকাল সকালে কমলাপুরে ওয়াশফিটে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ট্রেনের কোচ পরিচ্ছন্ন করার পাশাপাশি মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে।

সদরঘাট সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে সদরঘাটে যাত্রী ওঠার আগেই প্রতিটি লঞ্চে মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে। সদরঘাটে ডেঙ্গু আক্রান্তদের প্রাথমিক চিকিত্সার জন্য তিনটি ক্যাম্পও স্থাপন করা হচ্ছে।

ব্র্যাকে চেয়ারপারসন এমেরিটাস পদে অধিষ্ঠিত স্যার ফজলে হাসান আবেদ

0

বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপারসন পদ থেকে অবসর নিয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। নিয়মিত এ দায়িত্ব থেকে অবসর নিলেও তিনি সম্মানসূচক চেয়ারপারসন এমেরিটাস পদে অধিষ্ঠিত হচ্ছেন। ব্র্যাকের পরিচালনা পর্ষদে চেয়ারপারসনের পদে আসছেন হোসেন জিল্লুর রহমান। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

ব্র্যাকের পরিচালনা পর্ষদে সাতটি পদে পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও। মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

৮৩ বছর বয়সী ফজলে হাসান আবেদ ব্র্যাকের পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও চেয়ারপারসনের পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি শারীরিকভাবে সক্ষম আছেন। তিনি এখনো অনেক কাজ করেন। এরপরও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন প্রতিষ্ঠানটির ভালো পরিচালনার প্রয়োজনে।

মঙ্গলাবার নৈশভোজের ওই অনুষ্ঠানে ফজলে হাসান আবেদের বিদায়ের ঘোষণার সময় বেশ কয়েকজন অতিথি ছিলেন। সেখানে নোবেলজয়ী বাংলাদেশি মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন। ব্র্যাকের পরিচালনা পর্ষদে চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত হতে যাওয়া হোসেন জিল্লুর রহমান ওয়ান ইলেভেনের পরে তত্ত্বাবধায়ক সরকারে ১১ মাস উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

১৯৭২ সালে ফজলে হাসান আবেদের হাত ধরে যাত্রা শুরু করে ব্র্যাক। এ এনজিওটি এখন বিশ্বের সর্ববৃহত্ এনজিও হিসেবে স্বীকৃত। এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ডজনখানেক দেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কার্যক্রম শুরু হয়। গণশিক্ষা থেকে শুরু করে দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণ বিতরণের মতো কাজের মধ্য দিয়ে বিস্তৃত হয় ব্র্যাকের কার্যক্রম। অনেকেই মনে করেন, ব্র্যাক প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদের নোবেল পুরস্কার পাওয়া উচিত। অনেক ডিগ্রি আর স্বীকৃতি আছে তার জীবনে। ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কার পাওয়ার পর জীবনে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য পুরস্কার, স্পেনিশ অর্ডার অব সিভিল মেরিট, লিউ টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল ইত্যাদি। ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত ৫০ বিশ্বনেতার মধ্যে ফজলে হাসান আবেদের নাম স্থান পেয়েছিল।

ফজলে হাসান আবেদের জন্ম ১৯৩৬ সালে হবিগঞ্জের বানিয়াচং গ্রামে। তার উচ্চতর পড়াশোনা হয় লন্ডনে, হিসাব বিজ্ঞানে। পড়াশোনার পর তিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠানের পাকিস্তান শাখায় যোগ দিলেও ১৯৭০ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় বদলে দেয় তার জীবনপথ। চাকরি ছেড়ে তিনি চলে যান লন্ডনে, সেখানে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত গঠনে কাজ শুরু করেন। এরপর ১৯৭২ সালে ফিরেই দেশ পুনর্গঠনে ব্র্যাক প্রতিষ্ঠা করে কাজে নেমে পড়েন।

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানকে স্মরণ করবে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ৬৭ বছর বয়সে মারা যান সুষমা স্বরাজ। এর আগে গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যাওয়া হয়। ২০১৬ সালে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। এর পরও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিগত সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তবে স্বাস্থ্যগত কারণে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।

ইন্দিরা গান্ধীর পর তিনিই ভারতের প্রথম নারী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পার্লামেন্টে সাতবার এবং বিধানসভায় তিনবার সদস্য নির্বাচিত হন। মাত্র ২৫ বছর বয়সে তিনি হরিয়ানা রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এবার সেনা উর্দি পরা ধোনির একটি ছবি ভাইরাল

0

উর্দিটা খুলে ফেললেই ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তিনি ভিআইপি মর্যাদা পাবেন। কিন্তু উর্দি যখন পরেছেন, তখন তার সম্মান তো রাখতে হবে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের একজন লেফটেন্যান্ট কর্নেল র‍্যাংকধারী অফিসার। ৩১ জুলাই থেকে দক্ষিণ কাশ্মীরে ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ানে (প্যারা) চলছে তার প্রশিক্ষণ। সেনা চৌকিতে তিনি জীবনযাপন করছেন পুরোপুরি সাধারণ সৈনিকদের মতো।

ধোনির এই প্রশিক্ষণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সেখানে কাজের মাঝে অবসরে সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলেছেন তিনি। ভিক্টর ফোর্সের হয়ে সপ্তাহ দুয়েকের এই প্রশিক্ষণে অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও পেট্রোলিং অর্থাৎ টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করছেন। সেনাদের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি। এবার সেনা উর্দি পরা ধোনির একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, সেনা ছাউনিতে সাধারণ একটি বিছানা তার জন্য বরাদ্দ। তার পাশে একটা কিছুতে বসে জুতা পালিশ করছেন ধোনি।

টুইটারে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণের সঙ্গে মিশে গিয়ে সাধারণ জীবনযাপন করে সকলের মন জয় করে নিয়েছেন ধোনি। সেনা প্রশিক্ষণে তাকে কোনো ধরণের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। ধোনি নিজেও এমন কোনো সুবিধা দাবি করেননি। অন্য সেনাদের মতোই তিনি দেশের জন্য দায়িত্ব পালন করছেন।’ ক্রিকেটার ধোনি বরাবরই একটা কথা বলে থাকেন, ‘Stick to the basic’। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনিরও জীবনদর্শনও ঠিক তাই।

বাজে আম্পায়ারিংয়ের বিশ্বরেকর্ড

0

একটা ম্যাচ ফিল্ড আম্পায়ার কতগুলো ভুল করতে পারেন? এতদিন এই প্রশ্নের উত্তর জানতেন কুমার ধর্মসেনা। শ্রীলঙ্কার এই আম্পায়ার বাংলাদেশকে খুব ভুগিয়েছিলেন। এবার তার সঙ্গী হলেন আম্পায়ার জোয়েল উইলসন। সদ্য সমাপ্ত এজবাস্টন টেস্টে ভুলের পর ভুল করে তিনি বাজে আম্পায়ারিংয়ের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন! অবশ্য এই বিশ্বরেকর্ডে তার সঙ্গী কুমার ধর্মসেনা এবং সুন্দরম রবি। শেষের দুজন বাংলাদেশের ম্যাচেই এমন লজ্জার রেকর্ড গড়েন।

এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মাঠের আম্পায়ার ছিলেন জোয়েল উইলসন ও আলিম দার। কাল পঞ্চম দিনে সকালের সেশনে দুবার জো রুটকে আউটের ভুল সিদ্ধান্ত দেন উইলসন। দুবারই রিভিউ নিয়ে বেঁচেছেন রুট। হিসাব করে দেখা গেছে, এজবাস্টন টেস্টের প্রথম দিন দুই আম্পায়ার আলিম দার এবং উইলসন মিলে আটটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। পুরো ম্যাচে উইলসনের দেয়া মোট আটটি সিদ্ধান্ত রিভিউ নেয়ার পর বদলাতে হয়েছে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে এই ‘কীর্তি’ গড়েন কুমার ধর্মসেনা আর সুন্দরম রবি। দুটি টেস্টেই ভুক্তভোগী দলের নাম বাংলাদেশ। ২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ২২ রানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে মোট ৮টি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন শ্রীলঙ্কার এই আম্পায়ার! পরের বছর কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সে ম্যাচে সুন্দরম রবির আটটি ভুল সিদ্ধান্ত রিভিউ নিয়ে পাল্টেছিলেন ক্রিকেটাররা। এবার অ্যাশেজ সিরিজের শুরু থেকেই সমালোচনা সৃষ্টি করলেন উইলসন।

ভারত সফরে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস

0

অক্টোবরে আসন্ন ভারত সফরে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। তবে সংক্ষিপ্ত ভার্সনে নেতৃত্ব হারাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার জায়গায় নতুন কাউকে নেতা হিসেবে পেতে পারেন প্রোটিয়ারা। গত রবিবার প্রধান কোচ ওটিস গিবসনসহ পুরো কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে সরিয়ে দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা(সিএসএ)। এরপরই দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

ভারত সফরে ডু প্লেসিস অধিনায়কত্ব করবেন- সিএসএর রবিবারের দেয়া বিবৃতিতে এমন কিছু বলা হয়নি। টিম ডিরেক্টর এ সফরে এক বা একাধিক অধিনায়ক নির্বাচন করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ভারপ্রাপ্ত ক্রিকেট ডিরেক্টর করি ভ্যান জিল আজ সোমবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে কিছু বিষয়ের ব্যাখ্যা দেন।

ভ্যান জিল নিজেই অস্থায়ী দল নির্বাচন কমিটির প্রধান হিসেবে থাকবেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পুরো কমিটি নিয়ে বৈঠক করবেন। ভারত সফরে অস্থায়ী টিম ডিরেক্টর কাউকে নিয়োগ দেয়ার বিষয়ে আলোচনা করছেন কবলেও জানান তিনি। ভারত সফরে টেস্ট ফরম্যাটে ডু প্লেসিস প্রোটিয়া দলের নেতৃত্ব দেবেন নিশ্চিত করে ভ্যান জিল। তবে আগামী চার বছর পর ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনামত সাদা বলের নেতা নির্বাচন করা হবে জানান তিনি।

ভ্যান জিল বলেন, ‘২০২৩ বিশ্বকাপের দিকে নজর দেয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা কৌশল দরকার। সুতরাং আমাদের এ্যাপ্রোচটা কি হবে সেটি বিবেচনা করেই অধিনায়ক নির্বাচন করতে হবে। আগামীকাল আমাদের দল নির্বাচন কমিটির একটা বৈঠক আছে এবং সেখানেই অর্ধেকটা নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, ‘টেস্ট দলের নেতৃত্ব দেবেন ফাফ এবং এরপর ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে আমরা সাদা বলের কৌশল ঠিক করব।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচেই নতুন অধিনায়ক দেখা যাবে। এরপর বিশাখাপত্তনমে ২ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ। চলতি মাসে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ভারত সফরে ৫০ ওভার ফরম্যাটে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।

এবার কাশ্মীরের ক্রিকেটেও বড়সড় রদবদল

0

রাজনৈতিক ক্রান্তিলগ্ন চলছে ভারত অধিকৃত কাশ্মীরে। ৩৭০ ধারা রদ করে দিয়েছে ভারতের সরকার। এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানে চলছে সমালোচনা, পাল্টা সমালোচনার ঝড়। সংবিধান বদলে ফেলার পাশাপাশি এবার কাশ্মীরের ক্রিকেটেও বড়সড় রদবদল। হাইকোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান বিনোদ রাই মঙ্গলবার জানিয়েছেন, লাদাখের ক্রিকেটাররা এবার কাশ্মীরের হয়ে খেলতে পারবেন।

গত সোমবার উপত্যকা বিভক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিয়েছে জম্মু-লাদাখ এবং কাশ্মীরকে। তারপরে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেট বোর্ড আপাতত ভাগাভাগি হচ্ছে না। একই থাকছে। বিনোদ রাই বলেন, আপাতত লাদাখের কোনো আলাদা ক্রিকেট বোর্ড গঠন করা হচ্ছে না। বোর্ডের সমস্ত ঘরোয়া প্রতিযোগিতায় লাদাখের ক্রিকেটাররা জম্মু-কাশ্মীরের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে।

ঘটনাক্রমে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীর দলে লাদাখের কোনো ক্রিকেটার নেই। ডিসেম্বর মাস থেকেই রনজি ট্রফি শুরু হয়ে যাওয়ার কথা। বিনোদ রাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুদুচ্চেরির মতো লাদাখ কি বোর্ডের ভোটিং মেম্বার হতে পারবে কিনা! তিনি জানান, এই বিষয়ে আপাতত কোনো আলোচনা হয়নি।

বিনোদ রাইয়ের ভাষায়, ‘সেরকম ধরনের কোনোকিছুই আলোচনা হয়নি। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের মতোই অনেকটা এই বিষয়। সেখানকার ক্রিকেটাররা পাঞ্জাব অথবা হরিয়ানার প্রতিনিধিত্ব করে ঘরোয়া টুর্নামেন্টে। গতবারের মতোই জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা শ্রীনগরে নিজেদের হোম ম্যাচ খেলবে। বিকল্প কোনো ভেন্যুর বিষয়েও কোনো আলোচনা হয়নি।’

সম্প্রতি জঙ্গি হানার আশঙ্কা থাকায় শ্রীনগরের ক্রিকেট ক্যাম্প থেকে সমস্ত ক্রিকেটার থেকে কোচ এবং সাপোর্ট স্টাফদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তথা বর্তমান কাশ্মীর দলের মেন্টর ইরফান পাঠানও কাশ্মীর ছেড়ে গুজরাটে ফিরে গেছেন।