Home Blog Page 2692

যুক্তরাষ্ট্রে করোনায় আরও সহস্রাধিক মৃত্যু

0

মার্কিন যুক্তরাষ্ট্রে জেঁকে বসা করোনায় আরও সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে সুস্থতা বাড়লেও থেমে নেই সংক্রমণ। দেশটিতে নতুন করে প্রায় অর্ধলক্ষ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা হানা দিয়েছে ৪৬ হাজার ৬ শত জন মানুষের দেহে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ১ হাজার ৯৪ জনের। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৪২১ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩৮ হাজার ২ জন। এতে করে পুনরুদ্ধার হওয়ার সংখ্যা ৩৯ লাখ প্রায় ১৮ হাজারে দাঁড়িয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ প্রায় ৫৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৬২ জনের। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৬ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৩৪৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে সেখানে ১২ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১০৯ জন মানুষ।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে সেখানে ৬ হাজার ২৪৬ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৬০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫০৫ জন। অ্যারিজোনায় করোনা হানা দিয়েছে ২ লাখ সাড়ে ৭ হাজারের অধিক মানুষের দেহে। যেখানে প্রাণ ঝরেছে ৫ হাজার ২৮৮ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৯৯ হাজারের বেশি ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১৪৫ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এ ছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

জিনিয়া অপহরণ: রিমান্ড শেষে কারাগারে সেই লোপা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুই দিনের রিমান্ড শেষে আজ লোপাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লোপাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়া।

অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে লোপাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। ছোটবেলা থেকেই মা সেনুরা বেগমের সঙ্গে টিএসসিতে থাকতো সে। তিনি গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেছিলেন, লোপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

পরে ৮ সেপ্টেম্বর লোপাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া।

মঙ্গলবার থেকে অবৈধ বিলবোর্ড, ফেস্টুন অপসারণে ডিএনসিসির অভিযান

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদি অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। তবে এ সকল অবৈধ সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইন অনুমোদন নেওয়ার জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হবে। এ বিষয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকায় কেউ কেউ অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে বিজ্ঞাপন প্রচার করছেন। এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট কম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠান ডিএনসিসির অনুমোদন ব্যতীত শপ সাইন, প্রজেক্ট সাইন, সাইনবোর্ড, প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ব্যবহার করছেন। আবার প্রতিটি দোকানে একটি করে সাইনবোর্ড ব্যবহারের কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে একাধিক সাইনবোর্ড ব্যবহার করছেন। এছাড়া অনেকে নির্ধারিত মাপের চেয়ে বড় সাইনবোর্ড ব্যবহার করছেন। এর ফলে নগরীর সৌন্দর্যহানির পাশাপাশি ডিএনসিসি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকলকে সকল অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইন, প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ইত্যাদি স্ব-উদ্যোগে ডিএনসিসির রাজস্ব বিভাগ থেকে অনুমোদন গ্রহণ করার জন্য মেয়র আতিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। অন্যথায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইন, প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ইত্যাদি অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী ও অন্যান্য স্থাপনা অপসারণে তাৎক্ষণিক নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে

এ বিষয়ে জনগণের অবগতির জন্য মাইকিং এবং গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রচার করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনায় কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুল হামিদ মিয়াসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুর কাজে ৮১ ভাগেরও বেশি অগ্রগতি : ওবায়দুল কাদের

0

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতু ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ৪২টি পিয়ারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা হতে মাওয়া এবং পাচ্চর হতে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন।

রাজনৈতিক দল নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনবিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে। এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব। নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

ওবায়দুল কাদের বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে। বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম নেয়া হয়নি। নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়। সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন। বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হতো, আর পরাজিত হলে বলে- কারচুপি করে হারিয়ে দিয়েছে।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

পদ্মা সেতুর কাজে ৮১ ভাগেরও বেশি অগ্রগতি : ওবায়দুল কাদের

0

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতু ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ৪২টি পিয়ারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা হতে মাওয়া এবং পাচ্চর হতে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন।

রাজনৈতিক দল নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনবিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে। এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব। নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

ওবায়দুল কাদের বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে। বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম নেয়া হয়নি। নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়। সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন। বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হতো, আর পরাজিত হলে বলে- কারচুপি করে হারিয়ে দিয়েছে।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

ইউএনওর ওপর হামলা : ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন।

রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতা এবং ওই রাতে পুলিশের টহল নিয়ে প্রশ্ন ওঠে ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি দায়িত্ব পালনকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপরও হামলা হয়েছিল।

এদিকে আদালতের মাধ্যমে রিমান্ডে পাওয়া দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে আজ শুক্রবার দুপুরের পরে আদালতে তোলা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরই মধ্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি আসার পর আদালতে ওই দুই আসামিকে তোলা হবে। জুমার নামাজের পর তাদের আদালতে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

গত ৫ সেপ্টেম্বর এই মামলায় তিন জনের মধ্যে দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন রাতেই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবি।

এদিকে মামলার প্রধান অভিযুক্ত আসাদুল ইসলামকে গত ৬ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। সেই হিসেবে আগামীকাল শনিবার তারও রিমান্ড শেষ হয়ে যাওয়ার কথা। তবে তাকে আগামীকাল নাকি রবিবার আদালতে তোলা হবে এখনো বিষয়টি জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।

ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

সীমান্তে শান্তি ফেরাতে একমত ভারত-চীন

0

সীমান্তে শান্তি ফেরাতে হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও চীন। বৃহস্পতিবার রাশিয়া মধ্যস্থতায় মস্কোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সেনা সরাতে সম্মত হয় দুপক্ষই।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন ও ভারত। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় বৈঠকে লাদাখসহ সীমান্ত এলাকয় উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোসহ পাঁচটি বিষয়ে একমত হন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে তারা বলেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি কারোরই পক্ষে নেই। তাই সীমান্তে শান্তি ফেরাতে দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া, দ্রুত নিষ্ক্রিয়করণ, যথাযথ দূরত্ব বজায় রাখার বিষয়েও রাজি হয়েছেন তারা।

মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত জুনে লাদাখ সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত সপ্তাহে আবারও সহিংসতায় জড়িয়েছে দুপক্ষ।

ভারতে রেকর্ড শনাক্তে করোনা আক্রান্ত ৪৫ লাখ ছাড়াল

0

গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় শনাক্তের নতুন রেকর্ড গড়েছে ভারত। মৃত্যুর সংখ্যায়ও নতুন রেকর্ড গড়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে মোট ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন এক হাজার ২০৯ জন। মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজারের বেশি মানুষের। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বুলেটিনে তার আগের ২৪ ঘণ্টার তথ্যে ৯৫ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্তের খবর দেওয়া হয়। এ সময়ে ১ হাজার ১৭২ জন মারা যান, যা ছিল একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। তবে শুক্রবার সে সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।

অন্যদিকে দেশটিতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। সুস্থ হওয়ার হার ৭৭ দশমিক ৭৬ শতাংশ।

১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ১১ লাখ ৭২ হাজার নমুনা পরীক্ষা করা হয়।

উত্তরা থেকে ৪ জঙ্গি সদস্য গ্রেপ্তার

0

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় চার সদস‌্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের সদস‌্যরা তাদের গ্রেপ্তার করেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেন্টারের প্রধান ডিসি ওয়ালিদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে ৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

0

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আসাদুল (২৫) ও খাইরুল (২৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

সহকর্মী শফিকুল জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ৩৩৮/এ ১৩ তলা নির্মাণাধীন ভবনের দশ তলায় বাহিরের আস্তরের কাজ করার সময় মাচান থেকে তারা পড়ে যায়। এ সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে।