Home Blog Page 2766

বৈরুত বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে, আটক ১৬

0

লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এ ঘটনায় আটক করা হয়েছে ১৬ জনকে।
কাস্টমস ও বন্দরের কর্মীদের মধ্যে ১৮ জনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। বিধ্বস্ত বন্দরে এখনও চলছে উদ্ধারকাজ।
বৃহস্পতিবার বৈরুত সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সব রকমের সহায়তার আশ্বাসের পাশাপাশি, দেশটিতে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানান তিনি। এইদিন সরকার পতনের দাবিতে বিক্ষোভও হয় বৈরুতে।
উল্লেখ্য, মঙ্গলবার একটি রাসায়নিক গুদামে প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় বৈরুত বন্দর। গুদামটিতে প্রায় ২৭শ’ ৫০ ট্ন বিস্ফোরক দ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেটের অনিরাপদ মজুত ছিল।

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী গ্রেফতার

0

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রাক্তন অর্থমন্ত্রী লিম গুয়ান ইঞ্জিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল বৃহস্পতিবার আন্ডারসেট টানেল প্রকল্পে ৬.৩ বিলিয়ন রিঙ্গিত দুর্নীতির অভিযোগে তাকে রাত সাড়ে ৯ টার দিকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া ২০১৬ সালে, লিমের উপর একটি জমি চুক্তি অনুমোদন এবং একটি বাংলো কেনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে।
লিম মাহাথির মোহাম্মাদ নেতৃত্বাধীন প্রশাসনের অর্থমন্ত্রী ছিলেন। তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) থেকে চুরি হওয়া কোটি কোটি টাকা উদ্ধারের প্রচেষ্টাতে অন্যতম প্রধান নেতা ছিলেন।
গত মাসে নাজিবকে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও বিশ্বাসভঙ্গের অপরাধের সাতটি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমানের আজ জন্মদিন

0

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম নেতা বিশিষ্ট শিশু কিশোর সংগঠক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদারের আজ শুভ জন্মদিন ।
লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদারের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগর সহ দেশব্যাপী জেলা , উপজেলা ইউনিট ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা , দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাবার বিতরণ সহ ব্যপক কর্মসূচী গ্রহণ করেছে ।
লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার ১৯৬২ সালের ৭ই আগস্ট বরিশাল জেলার মেহেন্দীগন্জ উপজেলার আজিমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম আফছার উদ্দিন হাওলাদার ও মাতা মরহুমা বেগম কুটি বরু । তাঁর পিতা মাতা দুজনেই জীবদ্দশায় সমাজে শিক্ষানুরাগী , দানশীল ও দয়ালু হিসেবে ব্যপক সমাদৃত ছিলেন ।
জনাব মো: মজিবুর হাওলাদার ছাত্র জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হন এবং ১৯৭১ সনের স্বাধীনতা যুদ্ধের সময় গ্রামের কিশোরদের সংগঠিত করে মুক্তি যুদ্ধাদের বিভিন্ন কাজে নিয়মিত সহযোগিতা করতেন ।
তিনি ১৯৭৭ সালে মেহেন্দীগন্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি মেহেন্দীগন্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও ১৯৮০ সালে পাতার হাট ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে তিনি বিপুল ভোটে জি. এস. নির্বাচিত হন ।
লায়ন মোঃ মজিবুর রহমান ১৯৮৩ সালে ততকালীন ঢাকা মহানগর ছাত্রলীগের অন্তরভুক্ত বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । পরে তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের তিনটি কমিটিতে পর্যায়ক্রমে তিনি , কার্যকরী সদস্য , দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন । ততকালীন সৈরাচার বিরোধী আন্দোলনের দুর্দিনের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা মজিবুর রহমান হাওলাদার ছাত্রলীগ করা কালীন সময়ে সৈরাচার সরকারের সময়ে বহুবার মিথ্যা মামলায় কারাবরণ করেছেন ও তখনকার সৈরাচারী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনীর দ্বারা হামলার শিকার হয়েছেন ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় বিএসসি (সম্মান) ও এসএসসি সম্পন্ন করা লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার ২০০৪ সাল থেকে দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি বরিশাল জেলার কাজীরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে আছেন ।
জনাব মোঃ মজিবুর রহমান হাওলাদার দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন এবং বর্তমানে তিনি অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।
উল্লেখ্য , শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান পৃষ্টপোষক শহীদ শেখ রাসেলের বড় বোন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও প্রধান উপদেষ্টা শহীদ শেখ রাসেলের আরেক বড় বোন শেখ রেহানা । উক্ত সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত , যার গভঃ রেজিঃ নং ঢ – ৯৭৫২
বাংলাদেশ রেড ক্রীসেন্ট সোস্যাইটির আজীবন সদস্য লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদারের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিস্তারিত এই সল্প পরিসরে তুলে ধরা যাবেনা ।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদারের শুভ জন্মদিনে আরো শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির , কাজীরহাট ও মেহন্দীগন্জ থানা অাওয়ামীলীগ , ছাত্রলীগ , যুবলীগ , সেচ্ছাসেবক লীগ , মহিলা আওয়ামী লীগ , যুব মহিলা লীগ , কৃষক লীগ সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোস্যাইটি , লায়ন্স ক্লাব , ঢাকা ডাউন টাউন , বরিশাল জেলা ক্রীড়া সংস্থা , ঢাকাস্থ মেহেন্দীগন্জ সমিতি , ঢাকাস্থ কাজীরহাট থানা সমিতি ও অনান্ন্য সংগঠন সমুহ ।
পরিশেষে লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার’কে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমের সম্মানিত সম্পাদক ও প্রকাশক সহ সকল কলাকুশলীর পক্ষ থেকে আবারও জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা , সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি ।

সুশান্তের মৃত্যুরহস্য আরো জটিল! রিয়ার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই)। বিহার সরকারের অনুরোধে রিয়া ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করলেন তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানো হয়েছে। রিয়াসহ মোট ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, অভিসন্ধিমূলক আঁতাত এবং হুমকি দেওয়ার চার্জ এনেছে সিবিআই।

এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, ‘বিহার সরকারের অনুরোধে ও কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মামলা রুজু করা হয়েছে। ৬ অভিযুক্ত ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এর আগে পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সুশান্তের বাবা কে কে সিং দাবি করেন, এক বছরে অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি গায়েব হয়েছে। রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার আরও অভিযোগ, রিয়া তাঁর ছেলেকে ওভারডোজের ওষুধ দিয়েছিলেন এবং সুশান্ত ডেঙ্গুতে আক্রান্ত বলে মিথ্যা কথা বলেছিলেন। পাটনায় এফআইআর দায়ের করে সুশান্তের বাবা দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী রিয়া ও আরও ৫ জন।

৪ বছর পর বার্সা থেকে অবসর নেবেন মেসি

0

লিওনেল মেসির বার্সেলোনা ত্যাগের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরেই এই গুঞ্জন শোনা যায়। তবে চলতি বছরে গুঞ্জন বেশি জোরদার হয়েছিল কিছু কারণে। ক্লাব কর্মকর্তাদের একাংশের সঙ্গে বনিবনা হচ্ছে না মেসির। সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের কিছু কাজে তিনি খুশি নন। সেইসঙ্গে নেইমারকে ফেরাতে ব্যর্থ হওয়ায় ক্লাবের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। মিডিয়ার সামনে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছেন। যে কারণে তার বার্সা ত্যাগের গুঞ্জন জোরদার হয়।

মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যাঞ্চেস্টার সিটি আর ইন্টার মিলানের নাম শোনা গেছে বারবার। তবে এসব সম্ভাবনা উড়িয়ে দিয়ে বার্সা সভাপতি বার্তোমেউ বলেছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আগামী ৩-৪ বছর পর বার্সা থেকেই অবসর নেবেন। ৬ বারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। চুক্তি নবায়নের আলোচনা শুরু করার পর তা হঠাৎ থামিয়ে দিয়েছেন মেসি। এরপর থেকেই তাঁর বার্সা ছাড়ার গুঞ্জনের পালে জোর বাতাস লাগে।

এ ব্যাপারে বিইন স্পোর্টসকে বার্তোমেউ বলেছেন, ‘সে যে বার্সা ছেড়ে কোথাও যাবে না, সেটা শুধু আমিই বলছি না; মেসি নিজেও এটা বলে। সে তার ক্যারিয়ার এখানেই শেষ করতে চায়। আর সব সময়ই বলে এসেছে তার একটাই ক্লাব- বার্সেলোনা। আমার কোনো সন্দেহ নেই যে তিন বা চার বছর পর সে যখন ক্যারিয়ারে যতি টানবে, তখনো সে বার্সেলোনাতেই থাকবে। সেই শিশুকাল থেকেই মেসি এখানে আছে। সে জানে বার্সেলোনার জার্সিটার সঙ্গে তার কতটা ভালোবাসা। সে এই ক্লাবের ইতিহাসের অংশ।’

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ২২ আগস্ট

0

অবশেষে সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের অনুমতি পাওয়ায় আগামী ২২ আগস্ট থেকে অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে ৪৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। কিছুদিনের মধ্যে এসব খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করা হবে এবং পরবর্তীতে স্কোয়াডটি ছোট করা হবে।

চূড়ান্ত দলটি ট্রফি ধরে রাখার মিশন নিয়ে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে অংশ নেবে। এ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জয় করেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশের যুবারা।

বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার অনুমতি দেয়া হবে কিনা, সে ব্যাপারে সন্দিহান ছিল বিসিবি। কারণ সেখানে প্রচুর শিক্ষার্থী থাকে এবং অনেক ধরনের প্রতিযোগিতাও হয়। কোভিড-১৯ এর কারণে সেখানকার কর্তৃপক্ষ এসব যত্ন সহকারে সবকিছু পরিচালনা করে থাকে। ১৬ আগস্ট থেকে একাডেমি মাঠে বিশেষ অনুশীলনের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য ও করোনাভাইরাসের পরীক্ষা করবে বিসিবি। এরপর পুরো দল ২০ আগস্ট বিকেএসপি যাবে।

কন্ডিশনিং ক্যাম্প শেষে, নির্বাচকরা ২৫ বা ৩০ জনের স্কোয়াডে গঠন করবেন। ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাওসার বলেন, ‘আবাসিক ক্যাম্পের জন্য বিকেএসপি আর্দশ জায়গা। সেখানে সুন্দর কাঠামো রয়েছে, অন্যান্য সুবিধাও রয়েছে। আমাদের ডিপিএল ম্যাচগুলো এখানে নিয়মিত হয়ে থাকে। এর আগেও, আমরা যুব দলের জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম। এবার আমরা আরও বেশি খেলোয়াড় নিয়ে যাবো, আশা করছি, সবকিছু সুন্দরভাবে হবে।’

এ বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আকবর আলীর দল ৩৬টি ম্যাচ খেলেছিল এবং বেশি ম্যাচ খেলার ফলও পাওয়া গেছে। এবারের দলটির জন্য অন্তত ৩০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। ম্যাচগুলো ব্যবস্থা করতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছে বিসিবি গেম ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট।

আমি অধিনায়ক হলেও দলে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ : রোহিত

0

করোনাকালের মাঝেই বেজে উঠেছে আইপিএলের দামামা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে। আইপিএলের সবচেয়ে সফল দল এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অধিনায়কত্বে চারবার আইপিএল ট্রফি জিতেছে তারা। কি সেই সাফল্যের রহস্য?

যে কোনো দলের অধিনায়কই সেই দলের সাফল্যের অন্যতম কারিগর। কিন্তু মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, অধিনায়ক হিসেবে তিনি তার দলের সবচেয়ে গুরুত্বহীন সদস্য! তার কথায়, ‘আমার থিওরি বলে, যখন আপনি অধিনায়ক, তখন আপনিই দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য। আপনার কাছে তখন অন্যদের গুরুত্ব অনেক বেশি। অন্য অধিনায়কদের কাছে এর মানে অন্যরকম হতে পারে, কিন্তু এটাই আমার সাফল্যের রহস্য।’

অধিনায়ক হিসেবে রোহিত শর্মা খুবই জনপ্রিয়। জাতীয় দলেও অধিনায়ক হিসেবে তার বড় সাফল্য আছে। গত ওয়ানডে বিশ্বকাপের পর তো বিরাট কোহলির আচরণে ত্যক্ত বিরক্ত হয়ে সাবেক ক্রিকেটারসহ অনেকেই রোহিতকে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক করার দাবি তুলেছিলেন। ব্যাট হাতে ‘হিটম্যান’ হলেও রোহিত কিন্তু মাঠে নেমে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে বেশ দক্ষ। সেইসঙ্গে তার সুন্দর বাচনভঙ্গি, মাঠের শারিরীক ভাষাই তাকে জনপ্রিয় করে তুলেছে।

বছরের এ পর্যন্ত নেটফ্লিক্সের সেরা এক ডজন মুভি

0

সিনেমাপ্রেমীদের জন্যে ২০২০ সালটি মন্দ যাচ্ছে না। যদিও বছর শেষ হতে এখনো অনেক বাকি। এরই মধ্যে বেশ কয়েকটি মুভি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর সিনেমার প্লাটফর্ম হিসেবে নেটফ্লিক্সের কথা না বললেই নয়। এর ভক্ত অসংখ্যা। বাংলাদেশেও নেটফ্লিক্সের দর্শক অনেক বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মুভির সমাবেশ এখানে অনবদ্য। সপ্তাহ না গড়াতেই বেশ কয়েকটি নতুন মুভির দেখা মেলে এখানে। চলতি বছরে অনেকগুলো সিনেমা চলে এসেছে। আরো আসছে।

এসব মুভির মধ্যে হিটগুলোর তালিকা করা যেতেই পারে। এর মধ্যে যুগান্তকারী বা গ্রেট মুভি বলতে যা বোঝায় তা রয়েছে এমনটা হয়তো বলা যাবে না। তবে তুমুল জনপ্রিয় কিছু মুভির কথা নির্দ্বিধায় তুলে আনা যায়। নেটফ্লিক্সে যে মুভিগুলো এসেছে, তার মধ্যে সেরা ১২টির কথা জেনে নেয়া যাক। এর মধ্যে রোমান্টিক, অ্যাকশন এবং অন্যান্য ঘরানার মুভি রয়েছে।

এখানে সেরা তালিকার ১২ থেকে প্রথম দিকে যাওয়া যাক।

১২. দ্য হাফ অফ ইট

the-half-of-it-leah-lewis-daniel-diemer
এই মুভিটিকে নেটফ্লিক্সের তুমুল হিট ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’ মুভির সাথে তুলনা করা হয়েছে। দুটোতেই এশিয়ান আমেরিকান নারী চরিত্র প্রধান হয়েছে। দুটোতেই নারীদের মায়ের মৃত্যুর পর ‘কুল’ বাবার সঙ্গে জীবনযাপনের চিত্র ফুটে উঠেছে। তবে এই ছবিতে একটা অনবদ্য প্রেমকাহিনি ছাপিয়ে গীতিকাব্যময়তা, হৃদয়বিদারক ঘটনা অনেক বেশি চিন্তার খোরাক দেবে। এটি পরিচালনা করেছেন অ্যালিস উ। তার এই হৃদয়স্পর্শী, জাঁকজমকপূর্ণ চিত্রায়ণ দর্শকের হৃদয় হরন করবে। কাহিনিতে ফুটে উঠেছে তিন টিনএজারের গল্প। তারা নিজেদের পরিচয় জানতে চায় এবং প্রথম প্রেমের বিষয়ে তারা পাগলপ্রায়। কিন্তু সবকিছু এলোমেলো হতে থাকে। এই ত্রিভুজ প্রেমের গল্পটা কখনোই দর্শকের কাছে সস্তাদরের মনে হবে না। আবার বাড়াবাড়িও নেই।

১১. বিকামিং

becoming-michelle-obama-bts
এখানে তুলে আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাকে। নাদিয়া হ্যালগ্রিনের এই ডকুমেন্টরি আপনার আশানুরূপ গভীরে হয়তো নিয়ে যাবে না। কিন্তু স্বামীর সাথে মিশেল যে সৎ ও জলের মতো পরিষ্কার জীবন কাটিয়ে যাচ্ছেন তা উঠে এসেছে। সন্তানদের বড় করতে নিজের ক্যারিয়ারের পথ থেকে সরে আসা এবং আমেরিকার ফার্স্টলেডি হয়ে ওঠার গল্পে মিশে যাবে দর্শক। এই ডকুমেন্টরি দেখে আপনি কাঁদবেন, মিশেলের জীবনের গল্প যখন চোখের সামনে উঠে আসবে। হোয়াইট হাউজের চ্যালেঞ্জিং সমগুলোতে মিশেলের মনের শক্তি, দৃঢ়প্রতিজ্ঞা এবং হিউমার আপনাকে উদ্বেলিত করবে।

১০. টু অল দ্য বয়েজ: পি.এস. আই স্টিল লাভ ইউ

ps-i-still-love-you-to-all-the-boys-2-lana-condor-noah-centineo
২০১৮ সালের নেটফ্লিক্সের অরিজিনাল মুভি। এটা দর্শকের মাঝে ঝড় তুলেছিল। এর সিক্যুয়ার প্রথমটির মতো প্রত্যাশা পূরণ করেনি। এটা হাইস্কুলে পড়ুয়াদের রোমান্টিক কমেডি ধাঁচের ছবি। এর প্রধান চরিত্রের আবেগময়তা দর্শককে ছুঁয়ে যায়।

৯. মিস আমেরিকানা

taylor-swift-netflix-documentary-miss-americana
অনেকেই ভেবেছিলেন, ধুন্ধুমার জনপ্রিয় গায়িকা ও গীতিকার টেইলর সুইফটের চেনাজানা জীবনটাই দেখা যাবে। কিন্তু সিনেমাটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি গভীরে চলে গেছে। ছবির প্রথমার্ধে সুইফটের ক্যারিয়ার এগিয়ে যাওয়ার ঘটনা সফলভাবেই দেখানো হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে ছবি ভিন্নমাত্রায় চলে গেছে। সেখানে উঠে এসেছে কোনটা সঠিক কোনটা ভুল তা বুঝতে সুইফটের যে সংগ্রাম তা দর্শককে নতুন স্বাদ দেবে। প্রথমবারের মতো ভক্তদের সামনে তার রাজনৈতিক অবস্থানও উত্তেজনা তুলবে। এটা আসলে এক নারীবাদী তরুণীর সংগ্রামী জীবনের গল্প।

৮. সার্কাস অব বুকস

circus-of-books
ম্যাসন্স দম্পতিকে দেখে যেকোনো দর্শক তাদের ভালোবেসে ফেলবেন। এই বয়স্ক দম্পতির বিয়ে কয়েক যুগ পেরিয়ে গেছে। তারা তিন সন্তানের জনক-জননী। এই ছবিতে তাদের দুজনকে খুব আন্তরিক এবং বন্ধুসুলভ হিসেবে দেখানো হয়েছে। ছবির নামটা মূলত তাদের লস অ্যাঞ্জেলসের ব্যবসা প্রতিষ্ঠানের নামে করা। ওটা সমকামীদের পর্ন শপ। এটা পরিচালনা করে তাদের কন্যা র‍্যাচেল ম্যাসন। মুভিতে দেখানো হয়েছে তাদের সার্কাস অব বুকস কিভাবে যুগ যুগ ধরে সমকামী সমাজের জন্যে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তাদের এই পথচলায় দেখা যাবে কিভাবে সমকামীরা তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছেন এবং কিভাবে নিজেদের গ্রহণযোগ্য করেছেন অন্যদের কাছে। একটা পরিবারের প্রেম, আনন্দ, হতাশা এবং হিংস্রতার চিরাচরিত চিত্র এই ছবিতে স্পষ্ট হয়েছে।

৭. দ্য প্লাটফর্ম

the-platform
এ বছর নেটফ্লিক্সের সেরা মুভির একটি বলা যায়। স্প্যানিশ জনরার মুভিটির পরিচালক গাল্ডার গ্যাজটেলা-উরুতিয়া। উঠে এসেছে টাওয়ারের মতো দেখতে একটা জেলের অভ্যন্তরের অরাজক অবস্থার চিত্র। প্রতিদিন সকালে টেবিল বন্দিদের জন্যে প্রস্তুতকৃত খাবারে পূর্ণ থাকে। তবে সবাই খাওয়ার সুযোগ পায় না। খাবারপূর্ণ টেনে নেয়া গাড়িটা লেভেল এক থেকে দ্বিতীয় লেভেলে যাওয়ার মধ্যে দুই বন্ধু যতটা পারেন খাওযার সুযোগ পান। সময় মেলে কয়েক মিনিট। এই গাড়ি যখন ৬০ বা ৭০ লেভেলে যায়, তখন খাওয়ার জন্য উচ্ছিষ্টই থাকে। অর্থাৎ, লেভেল যত নিচের দিকে, সেখানকার মানুষের ক্ষুধা তত বেশি থাকে। এখানে সব লেভেলের বন্দিদের অবস্থান বদলায় ৩০ দিন পর পর। কাজেই এখানকার বন্দিদের বেঁচে থাকার ছবি বদলায় সময়ের সাথে। এই বর্বর পদ্ধতির বদলাতে এবং খাবারের সুষম বণ্টন নিশ্চিতকরবে ওই খাবারের গাড়ির ইনচার্জ বার্তা দিতে হবে। আর এসব কাজ অবশ্যই বন্দিদশায় অবাধ্যতা বলে গণ্য হয়। সবমিলিয়ে এক ক্লাসিক যুদ্ধাবস্থা দেখতে পারবে দর্শকরা।

৬. দ্য লাভবার্ডস

the-lovebirds-issa-rae-kumail-nanjiani-2
দীর্ঘদিনের সংসার তাদের। তবে গতানুগতিক জীবন। ধীরে ধীরে তাদের সম্পর্কে ভাঙনের মুখে পড়েছে। এরইমধ্যে নৃশংস ঘটনা ঘটে যায়। আকস্মিক ঘটনা দর্শকদের নাড়া দেবে। তাদের পুলিশের কাছে যেতে হবে। ঘটনা পুরোপুরি ভিন্নখাতে প্রবাহিত হয়। অপরাধ জগতের চিত্র উঠে আসবে পর্দায়। আর এর পর থেকে তাদের হোঁচট খাওয়া জীবনের মধ্য দিতে কাহিনি এগোতে থাকে।

৫. ক্রিপ ক্যাম্প

crip-camp-netflix-documentary
নেটফ্লিক্সে কিছু অসাধারণ ডকুমেন্টরি রয়েছে। এ বছরের প্রথম দিকে এমনই এক ডকুমেন্টরি অস্কার মনোনয়ন পায়। একই বছর একই তালিকায় স্থান পেয়েছে ক্রিপ ক্যাম্প। ধীর প্রক্রিয়ায় অধিকার আদায়ে সচেষ্ট হয়ে ওঠার গল্প এখানে ফুটে উঠেছে। ক্যাম্প জেনেড নামের প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের একটি ক্যাম্পের ১৯৭১ সালের ফুটেজ তুলে আনা হয়েছে। এই শিবিরের অনেক সদস্য তাদের অধিকার নিয়ে তৎপর ছিল। তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনার কাজটা কতটা হৃদয়বিদারক ও অকল্পনীয় হতে পারে তার উদাহরণ এই ডকুমেন্টরি।

৪. দ্য ওল্ড গার্ড

the-old-guard-charlize-theron-kiki-layne
এটি অ্যাকশন মুভি। তবে মানবতার প্রতি কয়েক অমর বীরদের তৎপরতা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। এই মুভির অ্যাকশন অসাধারণ। দর্শকদের কাছে মুভির চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে সময় নিয়েছেন পরিচালক প্রিন্স-বিথেউড। তবে এই দলের লক্ষ্য ও উদ্দেশ্য দর্শককে উদ্বেলিত করবে। এটি এমন এক অ্যাকশন মুভি যেখানে মস্তিষ্ক এবং হৃদয় একযোগে কাজ করেছে।

৩. এক্সট্র্যাকশন

extraction-chris-hemsworth-street-fight-netflix
এ মুভিতে দুটো বিষয় একযোগে এগিয়ে গেছে। এক. আর দুটোই বেশ মর্মস্পর্শী। এই সিনেমা ক্ষমতা দখলে রাখার নির্মম চিত্র। দুই. মানুষের মৃত্যুর মধ্য দিয়ে একজন মানুষ কিভাবে মানবতার প্রতিষ্ঠায় কাজ করছেন এই গল্পটাই দেখতে পারবেন দর্শক। এখানে চরিত্রের দৈহিক কলাকৌশলের সাথে মনের দিকটাও দেখানো হয়েছে। এখানে একজন ভাড়াটে যোদ্ধাকে দেখানো হয়েছে। তার স্বাভাবিক সামর্থ বেশ কিছু সময় আগেই নষ্ট হয়েছে। তবে একটি অ্যাসাইনমেন্ট পান তিনি। এক অপহৃত এক শিশুকে উদ্ধারের কাজ। তার এই অ্যাসাইনমেন্ট যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন নিজের জীবন বাঁচাতেই লড়তে হয় তাকে।

২. ইউরোভিশন সং কনটেস্ট: দ্য স্টোরি অব ফায়ার সাগা

eurovision-netflix-rachel-mcadams
উইল ফেরেলের আরেকটি বোকা ধাঁচের কমেডি ছবি বলেই মনে করেছিলেন দর্শকরা। কিন্তু খুব দ্রুতই এটা আশাবাদ, ভালোবাসা এবং গৌরবগাথার এক অনবদ্য আবেগঘন ও চিন্তাপূর্ণ মুভি হিসেবে ধরা দেবে। কমেডির মিশেল রয়েছে। কিন্তু পুরোপুরি কৌতুকপূর্ণ মুভি বলতে পারবেন না। এতে গভীর আবেগ মিশে রয়েছে।

১. ডা ফাইভ ব্লাডস

da-5-bloods-delroy-lindo
অস্কারজয়ী ছবি নির্মাতা স্পাইক লি এর আরেকটি ব্লকব্লাস্টার এটি। এই মুভি আপনাকে মারাত্মকভাবে দোলা দেবে। মুহূর্তে মুহূর্তে আপনি অনুপ্রাণিত হবেন আবার ভেঙেচুরে যাবেন। ভিয়েতনামে ফিরে আসেন ভিয়েতনাম যুদ্ধের কালো চামড়ার চার বীর। উদ্দেশ্য- তাদের নিহত স্কোয়াড লিডারের দেহটাকে খুঁজে বের করা এবং তাদের ফেলে যাওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা। আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যকার জাতিগত বিদ্বেষের গভীরে নিয়ে যাবে এই সিনেমা। আবার আমেরিকার সাদা ও কালো চামড়ার সেনাদের চিত্রও উঠে এসেছে যারা নিজের দেশের জন্য যুদ্ধ করেছেন। তারা বাড়ি ফেরার জন্য যুদ্ধ করেছেন। তাদের জন্য আরো যুদ্ধ অপেক্ষায় থাকলে তার জন্যও ফিরেছেন। এটা চলতি বছরের এ পর্যন্ত সময়ের মধ্যে যে সেরা মুভি তা নায়, বোদ্ধারা আশা করছেন, বছরের বাকি সময়ও এটাই সেরা হয়েই থাকবে।

সূত্র: কলিডার

গুড়িয়ে ফেলা হয়েছে এফডিসির দুই ফ্লোর, উঠবে বহুতল মার্কেট

0

এফডিসিতে যে জিনিসগুলো সংস্করণ তথা মেরামত করা খুবই জরুরি, সেটি না করে উল্টো অভিনয়শিল্পীদের স্মৃতিময় স্বপ্নের জায়গা শুটিং ফ্লোর ভেঙে একই জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ করার পরিকল্পনায় ক্ষুব্ধ অনেকেই।

অভিনয়শিল্পী মিশা সওদাগর আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মেকাপ নিতে হয়। মেকাপ রুমে যখন প্রবেশ করি মনটা খারাপ হয়ে যায়। কোনো মেরামত নেই। এটি তো ছোট্ট একটি বিষয়ের কথা বললাম। এফডিসিতে এমন অনেক বিষয় বা জায়গা আছে যেগুলোর সংস্কার করা খুব জরুরি; অথচ সেদিকে কোনো নজর নেই। কেন নেই সেটিই বুঝি না। অথচ শুটিং ফ্লোর ভেঙে তৈরি করা হচ্ছে মার্কেট ও সিনেপ্লেক্স। এ দিয়ে কী হবে? আমাদের দরকার প্রশিক্ষণ কেন্দ্র, অভিনয়চর্চার জায়গা। এগুলো তৈরি করলে আমাদের অনেক উপকার হবে। শুটিং ভবন ভেঙে মার্কেট নির্মাণের পক্ষে আমি নই’।

গুড়িয়ে ফেলা হয়েছে এফডিসির দুটো ফ্লোর, দেখুন ভিডিও

ইশতিয়াক আহমেদের উপন্যাস থেকে নাটক ‘পলিটিকস’

0

প্রেম, ভালোবাসা, মধ্যবিত্ত সংকটের অসংখ্য নাটকের বাইরে সামাজিক প্রেক্ষাপট, রাজনীতি ও ক্যাডার পলিটিকসের ওপর ভিত্তি করে ঈদে খুব কম নাটক তৈরি হয়েছে।

ঈদুল আযহা উপলক্ষ্যে সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘আপেলশাস্ত্র’ অবলম্বনে নাটক ‘পলিটিকস’। নাটকটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন (লাইভ টেকনোলজি)। পরিচালনায় পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা।

ইশতিয়াক আহমেদ বলেন, ‘পলিটিকস’ নাটকের গল্প বিস্তৃত হয়েছে আমাদের চারপাশের পরিচিত পরিবেশে বেড়ে ওঠা আজাদ নামের এক যুবকের রাজনীতি, ক্যাডার হয়ে ওঠা, প্রেম টানাপোড়েন আর জীবন বাস্তবতা ঘিরে। যে গল্পে দেখা যাবে। আজাদকে হয় রাজনীতি, না হয় ভালোবাসার মানুষ যেকোনো একটা বেছে নিতে হবে। কী করবে আজাদ?

কেন্দ্রীয় আজাদ চরিত্রে টেলিসিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে দেখা যাবে তানজিন তিশাকে।
ইতোমধ্যে নাটকটির ট্রেলার ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা বেশ সাড়া ফেলেছে।

‘পলিটিকস’ নিয়ে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, এটি রাজনীতি, পরিবার, প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প। মূল্যবোধের সংকটের ও আত্ম উপলব্ধির গল্প। ইশতিয়াক আহমেদের লেখা আপেলশাস্ত্রের গল্প অসাধারণ। নির্মাণ নিয়ে দর্শকই বলবেন দেখার পর।

অপূর্ব- তানজিন তিশা ছাড়াও বিভিন্ন চরিত্রে নাটকটিতে অভিনয় করেছেন শিমুল খান, ইভান সাইর, রাশেদ মামুন অপু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, স্বর্ণলতা, সিয়াম নাসির, আনোয়ার হোসেন প্রমুখ।

নাটকটি প্রচারিত হবে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে, বাংলাভিশনের পর্দায়। আর লাইভ টেক ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে একইদিন বিকেল পাঁচটায়।