Home Blog Page 2776

৩১ দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করল কুয়েত

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৩১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১ আগস্ট) থেকে বন্ধের এ তথ্য জানিয়েছেন দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক। এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা। এসব দেশের বড় আকারের বিমান যোগাযোগ রয়েছে কুয়েতের সঙ্গে। তালিকায় চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাকও রয়েছে।

অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ার দিনই কুয়েত এই নিষেধাজ্ঞা আরোপ করল। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে। যা ধীরে ধীরে বাড়ানো হবে। মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।

ভারতের হাতে ‘ভয়ঙ্কর’ যুদ্ধবিমান রাফাল, উদ্বিগ্ন পাকিস্তান-চীন!

0

সম্প্রতি ভারতের হাতে এসে পৌঁছেছে ভয়ঙ্কর যুদ্ধবিমান রাফাল। এতে করে দেশটির সমরিক শক্তি অনেকটাই বেড়ে গেছে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু এই ঘটনায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছে পাকিস্তান-চীন।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ফ্রান্স থেকে পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতে এসে পৌঁছায়। এরপরই ‘উদ্বেগ’ প্রকাশ করে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। ভারতের এই শক্তিবৃদ্ধিতে উদ্বিগ্ন চীনও। যদিও মুখে সেই কথা স্বীকার করছে না তারা। শুধু ভারত যাতে কোনো রকম আগ্রাসী পদক্ষেপ না নেয়, তা নিয়ে দিল্লিকে সতর্ক করেছে বেইজিং।

প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া শুধু নন, রাফালের অন্তর্ভুক্তিকে অনেকেই ‘গেমচেঞ্জার’ বলছেন। বলা হচ্ছে, দক্ষিণ-এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে ভারতের অনেকটাই শক্তি বাড়াল রাফাল। ভারতের এই এগিয়ে থাকাটাই ভাবাচ্ছে ইসলামাবাদকে। হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে রাফাল নামার পর-পরই ভারতের সঙ্গে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তান ও চীনের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি সাংবাদ সম্মেলনে বলেন, ভারতের এই অকারণে অসঙ্গতিপূর্ণ অস্ত্র মজুতের লক্ষণ ভালো নয়। আর তা ছাড়া, অত্যাধুনিক এই যুদ্ধবিমান যেভাবে পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম, তাতে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতের ইচ্ছের কথা। সে ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের কাছে ভারতের পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, পাকিস্তানের আশঙ্কা, দক্ষিণ এশিয়া জুড়ে এ বার শুরু হবে অস্ত্র কেনার দৌড়। শান্তির ভারসাম্য নষ্ট হওয়ার মুখে। ভারতকে ঠেকিয়ে রাখতে আন্তর্জাতিক মহলেরও হস্তক্ষেপ দাবি করেছে ইসলামাবাদ। রাফাল ভারতে আসার পর-পরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে বলতে শোনা গিয়েছিল, যারা ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, তারা এ বার সাবধান হয়ে যাক। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বেইজিংও।

কিন্তু রাফাল নিয়ে কেন এত উদ্বেগ দু’দেশের? আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অনেকেই বলছেন, আসলে এটা ভয়। ১৯৯৭ সলে রাশিয়ার থেকে সুখোই-৩০ যুদ্ধবিমান কেনার ২৩ বছর পরে ভারতের এই রাফাল কেনায় চমকে গিয়েছে দুই দেশ। এখন তাই কেউ আগাম নালিশ করে, কেউ সতর্ক করে জল মাপতে চাইছে। এটা প্রায় স্পষ্ট যে, প্রযুক্তিগতভাবে রাফাল যতখানি এগিয়ে, চীন বা পাকিস্তান কারো কাছেই এর পাল্টা জবাব নেই। সেই কারণেই এত বিচলিত দুই দেশ।

ভারতে ক্রেন ভেঙে প্রাণ গেল ১১ জনের

0

ভারতের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে ক্রেন ভেঙে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে।

শনিবার (০১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী জগন মোহন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহরে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। জাহাজের মেরামত, সাবমেরিন নির্মাণের পাশাপাশি উপকূলীয় কাঠামোর নকশা ও নির্মাণের জন্য এটি সরকারই দেখভাল করে।

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চাই : আইজিপি

0

বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের সঙ্গে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ অফিসার ও ফোর্সের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশকে শারীরিক শক্তি ব্যবহার না করে আইনি সক্ষমতা প্রয়োগ ও মান‌বিক মূল্য‌বো‌ধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন কর‌তে হ‌বে।

বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা, আইনি ও নিরাপত্তা সেবা প্রদানে পুলিশের অনন্য অবদানের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, গত তিন মাসে পুলিশ জনগণের কল্যা‌ণে অভূতপূর্ব নজির স্থাপন করেছে। পুলিশ মানুষের বিশ্বাস, সম্মান ও আস্থা অর্জন করেছে। পুলিশকে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। মানুষকে ভালবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।

ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বাংলা‌দেশ‌কে দুর্নী‌তিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে, বাংলাদেশ পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। ২০৪১ আসতে মাত্র ২১ বছর বাকী রয়েছে। আমরা এ সময়ের মধ্যেই উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।

আইজিপি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, উধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কেউই নির্দিষ্ট স্থানে আসছেন না, বর্জ্যও ফেলছেন না : আতিক

0

ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই ওই স্থানে আসছেনও না, বর্জ্যও ফেলছেন না। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।

আজ শনিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এবার রাজধানীর উত্তর সিটিতে কোরবানির জন্য ছয়টি হাট করেছি। এর মধ্যে একটি স্থায়ী হাট, বাকি পাঁচটি অস্থায়ী হাট। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে, যখন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব। কারণ এ শহরটি আমাদের।

ডিজিটাল স্লটারিং হাউজে এবার চার শ গরু কোরবানি দেওয়া খুবই চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে তিনি বলেন, ডিএনসিসির ইতিহাসে এবারই প্রথমবারের মতো এভাবে গরু কোরবানি দেওয়া হয়েছে। এ ডিজিটাল হাট থেকে গরু কিনতে প্রত্যেকেই অনলাইনে আামাদের কাছে বুকিং দিয়েছেন। ফুড গ্রেডেড পলিথিনে মাংস প্যাকেট করে দেওয়া হচ্ছে। আমরা টোটালি কম্পোজিট সিস্টেম করেছি।

তিনি বলেন, অনলাইনে যারা গরু জবাইয়ের বুকিং দিয়েছেন, তাদের আমরা সময় দিয়েছি। ফ্রিজিংয়ের মাধ্যমে নির্ধারিত সময় ঘরে মাংস পৌঁছে দেওয়া হবে। আমরা সুরক্ষা নিশ্চিত করে মানুষের কাছে মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এ কাজটি অনেক চ্যালেঞ্জের। চার শ গরুর বুকিং রয়েছে। আজই আমরা বিভিন্ন বাসায় বাসায় মাংস পৌঁছে দেব বলেও জানান মেয়র।

মন্তব্য

‘ভৌগোলিকভাবে ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রদ্ধেয়া শেখ হাসিনাজি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সব বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে পালিত হয়।

তিনি বলেন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরে বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি। পরিশেষে তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরো শ্রীবৃদ্ধি কামনা করেন।

তরুণ আওয়ামী লীগ নেতা শোয়েব আহমেদ শিপনের ঈদুল আযহা’র শুভেচ্ছা

0

আসসালামু আলাইকুম…..
বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী ও আমার পরিবারের সদস্য , বন্ধু / বান্ধব , প্রিয়জন , সুহৃদ এবং প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহা’র অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসা ! ঈদ মোবারক !!
দেখতে দেখতে একটি বছর পেড়িয়ে আবার আমাদের মাঝে এলো আনন্দের দিন পবিত্র ঈদুল আযহা !
তবে এবছর পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে ভিন্ন ভাবে । ভিন্নভাবে একারণে বলছি , যে বৈশ্বিক করোনা মহামারী মোকাবিলা করতে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে ঠিক এমন সময়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশে ও পালিত হচ্ছে । তবে বর্তমান সময়ে বাংলাদেশে করোনা মহামারী ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির জন্য এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কারনে জনগণের মধ্যে তেমন একটা শতস্ফু্র্ততা লক্ষ করা যাচ্ছেনা বলেই আমার কাছে এবারের ঈদুল আযহা ভিন্ন মনে হচ্ছে ।
তবে ঈদ বলে কথা ! আমাদের জীবন যাত্রা হয়তো কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে তাই বলেতো মনের আনন্দকে চাপিয়ে রাখা যায়না , সামাজিক দুরত্বের বিধি নিষেধকে মাথায় রেখে আমরা সকলেই ঈদুল আযহা উদযাপন করছি ।
সারা বিশ্বে আমাদের সামাজিক উৎসব ও অতিথি পারায়ণ বাঙালি জাতি হিসেবে ব্যপক পরিচিতি রয়েছে আমরা সব সময়ই ছোট খাটো বাধা পেরিয়ে আমাদের বিভিন্ন উৎসব গুলি আমরা ঠিকই পালন করে থাকি ।
পরিশেষে আসুন , ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে নিজেকে সব সময় নিয়োজিত রাখি এবং সরকার নির্দেশিত সামাজিক দুরত্ব বজায় রাখি , পরিচিত জনদের সাস্থ্য সচেতন করি , মাস্ক , গ্লাভস , স্যানিটাইজার ব্যবহার করি ও সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করি ।
সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়ে সকলের সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি ।
ইনশাআল্লাহ.. অন্ধকারের পরে ,
আলো আসবেই .!
আল্লাহ হাফেজ ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ।
শোয়েব আহমেদ শিপন

সাবেক ছাত্রনেতা ও
সাবেক সহ – সম্পাদক ,
কেন্দ্রীয় উপ কমিটি ,
বাংলাদেশ আওয়ামী লীগ ।

আতিক কোরবানি দিলেন ডিজিটাল স্লটারিং হাউজে

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নিজের পশু কোরবানি দিয়েছেন ডিজিটাল স্লটারিং হাউজে।

চলমান করোনা পরিস্থিতির মধ্যে আজ শনিবার (১ আগস্ট) দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে লোক সমাগম এড়িয়ে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার নির্দেশনা রয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে। এর জন্য রাজধানীর বছিলা এলাকায় দুই হাজার পশু জবাই ও মাংস প্রসেসিং এ সক্ষম ডিজিটাল স্লটারিং হাউজের ব্যবস্থা করা হয়। ওই স্লটারিং হাউজেই কোরবানির পশু জবাই করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পশু জবাইয়ের পর মাংস কাটাও হচ্ছে বছিলার ডিজিটাল স্লটারিং হাউজে।

ব্যাপক লোক সমাগম এড়াতে এবার অনলাইনে পশু কেনা-বেচার প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেয় ডিএনসিসি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় চালু করা হয় অনলাইন হাট ‘ডিজিটাল হাট’।

নগরবাসীর জন্য ডিজিটাল হাট থেকেই পশু কিনে কোরবানিসহ প্রসেস করা, মাংস হোম ডেলিভারির সেবাও রাখা হয় এতে। ডিজিটাল হাট থেকে পশু কিনে সেখান থেকেই পশু জবাই এবং মাংস কাটার সার্ভিস নেওয়ার জন্য নগরবাসীদের প্রতি আহ্বান জানায় ডিএনসিসি।

বছিলার স্লটারিং হাউজেই পশুর মাংস প্রস্তুত করে রাজধানীর উত্তরায় অবস্থিত আতিকের বাসায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বছিলায় অন্তত দুই হাজার পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমি আমার পশু এখানে কোরবানি দিয়েছি। আপনারাও দিন। এখানে যারা কোরবানি দিচ্ছেন না বা দিতে পারছেন না, তারা অন্তত নিজ নিজ এলাকায় সিটি করপোরেশন নির্ধারিত স্থানে কোরবানি করুন। আমরা দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুতি নিয়েছি।

ঈদে কারাগারে বন্দিদের বিশেষ খাবার

0

দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজস্ব ওয়ার্ডে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঈদ উপলক্ষে তাদের দেওয়া হয়েছে বিশেষ খাবার। তবে করোনাভাইরাস সতর্কতায় স্বজনদের সঙ্গে বন্দিদের দেখা-সাক্ষাৎ রোজার ঈদের মতো এবারো বন্ধ আছে।

আজ শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে এ চিত্র দেখা যায়।

দুপুরে বন্দিদের জন্য থাকছে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। ঈদ উপলক্ষে বন্দিদের ৩০০ গ্রাম করে মাংস দেওয়া হবে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেওয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে দ্বিগুণ দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের সতর্কতার কারণে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সাথে মোবাইলে কথা বলতে পারবেন। দেখা-সাক্ষাৎ রোজার ঈদের মতো এবারো বন্ধ আছে।

ঈদ শুভেচ্ছায় করোনা থেকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

0

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

কাদের বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। ’

তিনি বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের। অন্যদিকে, যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।