Home Blog Page 2787

সাংসদ ইসরাফিল আলম আর নেই

0

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম (৫৫) আর নেই। আজ সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে তাঁর বড় মেয়ে ইসরাত সুলতানা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

সাংসদ ইসরাফিল আলম দীর্ঘদিন ধরে যক্ষ্মা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়। চিকিৎসার কিছুদিন পর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হয়।

ইসরাফিল আলম দুই মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নওগাঁ-৬ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। পরে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন। ইসরাফিল আলম ১৯৬৬ সালের ১৩ মার্চ নওগাঁর রানীনগর উপজেলার ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন।

আজ দুপুরের পর সাংসদের মরদেহ নওগাঁয় গ্রামের বাড়িতে আনা হবে এবং এখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। ইসরাফিল আলমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ জুলাই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১২ জুলাই তিনি হাসপাতাল থেকে নওগাঁয় গ্রামের বাড়িতে আসেন। ১৫ জুলাই দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। আবারও অসুস্থ হয়ে পড়লে ১৭ জুলাই তাঁকে স্কয়ার হাসপাতালে দ্বিতীয় দফায় ভর্তি করানো হয়। গত শনিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসকেরা লাইফ সাপোর্টে রাখেন।

সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ

0

আজ ২৭ জুলাই ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম শুভ জন্মদিন ।
তরুণ প্রজন্মের অহংকার , ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয় আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে একটি সুখী সমৃদ্ধশালী ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ উপহার দিবে বলে বাংগালী জাতি মনে করেন ।
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ব্যপক জনপ্রিয় সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জনাব মুজাহিদুর রহমান হেলো সরকার ও সাধারণ সম্পাদক জনাব লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার , তরুণ প্রজন্মের আইকন জনাব সজীব ওয়াজেদ জয়কে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা জানিয়েছেন ।
সেই সাথে জনাব সজীব ওয়াজেদ জয়ের সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন ।

মুজাহিদুর রহমান হেলো সরকার
সভাপতি

লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার
সাধারণ সম্পাদক
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ।

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে, শোয়েব আহমেদ শিপনের শুভেচ্ছা

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করে জন্ম নেন জয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। এরপর মায়ের সঙ্গে ভারতে চলে যান জয়। সেখানেই কাটে শৈশব ও কৈশরের দিনগুলো। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ালেখার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন জয়। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল তাঁর। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ’ এর ধারণা তাঁর উদ্যোগেই যুক্ত হয়েছিল। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন জয়।

২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি মেয়ে আছে।

আজকের এই শুভ দিনে এতোটুকুই শুধু বলবো ,
আপনি শুধু একজন সজীব ওয়াজেদ জয় নন আপনি বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও বঙ্গবন্ধু কন্য দেশরত্ন শেখ হাসিনা’র সুযোগ্য সন্তান , আপনি তারুণ্যের অহংকার , ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা , আগামী দিনের বাঙালী জাতি আপনার দিকে তাকিয়ে আছেন ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে মানবতার জননী শেখ হাসিনা’র অসমাপ্ত স্বপ্নগুলো কে বাস্তবায়নের প্রয়াসে এগিয়ে যাবেন দুর্বার গতিতে । সেই প্রত্যাশা করে আপনাকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে আপনার সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি ।
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ! এগিয়ে যাবে বাংলাদেশ !!

শোয়েব আহমেদ শিপন
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও
সাবেক সহ- সম্পাদক , কেন্দ্রীয় উপ- কমিটি , বাংলাদেশ আওয়ামী লীগ ।

দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা : প্রধানমন্ত্রী

0

এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একইসাথে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ হাসিনা বলেন, বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে, তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। বন্যার্তদের আপাতত স্কুল-কলেজে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হচ্ছে। করোনা ভাইরাসে কৃষকদের ধান কাটাও আমরা নেতাকর্মীদের সহায়তায় ভালোভাবে করতে পেরেছি।
তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ১৫ আগস্ট যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে পারলাম না। তাই আমরা একদিকে বৃক্ষরোপণ করব, আরেকদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দেবো। দোয়া-মোনাজাত করা হবে। বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো, খাবার বিতরণ এবং তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করা- এটাই হবে আমাদের কাজ।
তিনি আরো বলেন, ত্রাণের কোনো সংকট নেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে। আমাদের সবধরনের প্রস্তুতি ও যথেষ্ট ব্যবস্থা রয়েছে।
শেখ হাসিনা অতীতে বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সে বিষয়েও স্মৃতিচারণ করেন। এ সময় তিনি নিজ হাতে রুটি বানানোর কথা, খাবার বিতরণের কথা, খাবার পানি, স্যালাইন তৈরিসহ ওষুধ বিতরণের অভিজ্ঞতা শেয়ার করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সুবর, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

দেশের জাতীয় উদ্যানগুলো অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ : সাবের হোসেন চৌধুরী

0

পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজসম্পদ উন্নয়নের জন্য জনসমাগম ঠেকাতে দেশের জাতীয় উদ্যানগুলো বন্ধ রাখার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ রোববার কমিটির বৈঠকে এনিয়ে আলোচনা হয়।
করোনা মহামারি রোধে লকডাউন ও সামাজিক দূরত্ব মানতে মানুষের বিচরণ না হওয়ায় জাতীয় উদ্যানগুলোর পরিবেশসহ প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তন দেখে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সুপারিশে একমত হয়ে এ বিষয়ে একটি নীতিমালা করার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, বন অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় জীববৈচিত্র্য থেকে শুরু করে পরিবেশে একটা ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। সেটা বন্যপ্রাণী, বন সবক্ষেত্রে। তো এই ধারাটাকে আমরা ধরে রাখতে চাই।
সেজন্য আরও তিন মাস মানে অক্টোবর পর্যন্ত জাতীয় উদ্যানগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে। জাতীয় উদ্যানগুলো থেকে টিকেট বিক্রি বা এসব থেকে ১০ কোটি টাকা রাজস্ব পাই। এটা আয়। এবার ক্ষতির পরিমাণ কী, এটার একটা বিশ্লেষণ করা হবে।
বন অধিদেপ্তরের আওতায় দেশে বর্তমানে ১৯টি জাতীয় উদ্যান আছে।
সাবের বলেন, বর্তমানে আমরা ইকো-ট্যুরিজমের জন্য ১২ মাস সব উন্মুক্ত রাখি। কমিটি বলেছে, এমন হতে পারে প্রাণীদের প্রজনন সময়ে আমরা তিন মাস ইকোট্যুরিজম বন্ধ রাখলাম। সুন্দরবনের প্রাণীদের প্রজনন মৌসুমে সেখানে টুরিজম বন্ধ থাকতে পারে। বাকি সময় খোলা থাকবে। এরকম একটা নীতিমালার দিকে যেতে চাচ্ছি। মন্ত্রণালয় একমত হয়েছে।
বন প্রাণী নিধন ‘আমলযোগ্য’ অপরাধ করার সুপারিশ
প্রস্তাবিত বন আইনে সকল বন্যপ্রাণী হত্যার অপরাধকে ‘আমলযোগ্য’ ও ‘অজামিনযোগ্য’ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
১৯২৭ সালের ‘দ্যা ফরেস্ট অ্যাক্ট’কে আরও যুগোপযোগী করতে ২০১৯ সালে সরকার নতুন আইন করার কাজ শুরু করেছে। বর্তমানে আইনের খসড়া করা তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।
বিদ্যমান আইনে বাঘ ও হাতি হত্যার অপরাধ ‘আমলযোগ্য’ ও ‘অজামিনযোগ্য’ হিসেবে রাখা আছে জানিয়ে সাবের বলেন, কমিটি মন্ত্রণালয়কে সকল বন্যপ্রাণী হত্যার অপরাধে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে বলেছে।
তিনি বলেন, প্রকৃতি যেমন ফিরে আসছে এরমধ্যে ডলফিন মারা যাচ্ছে। ৫০টা শেয়াল পিটিয়ে মারা হলো- এসব ঘটনা ঘটেছে। বন আইন নিয়ে আলোচনা হয়েছে।
সাবের আরও বলেন, বিদ্যমান আইনটি ব্রিটিশ আমলের। তারা সংরক্ষণের ধারেকাছে ছিল না। রাজস্ব আদায় মুখ্য উদ্দেশ্য ছিল। এখন বন ব্যবস্থাপনা, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণ এগুলো জানতে হবে। বনভূমি বলতে কী বোঝায়, বনের সংজ্ঞা, টেকসই ব্যবস্থাপনা এগুলো নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। সংজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বন হিসেবে রেকর্ড করা ভূমি যেগুলো বেদখলে আছে। সেগুলো দ্রুত চিহ্নিত করে দখলদার উচ্ছেদ করতে হবে। আইনি জটিলতায় অনেক জমি খাস খতিয়ানে চলে গেছে। সেই জমি কীভাবে উদ্ধার করতে পারি সেই আইনি প্রক্রিয়া বের করতে বলা হয়েছে।
সংসদের আগামী অধিবেশনে ‘ক্লিন এয়ার’ আইন আনা হবে বলেও জানান সাবের।
সাবের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আগামী দুই বছরের জন্য ক্লাইমেট ভারনারেবল ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছে। ফোরামের দেশগুলো ২০৫০ সালে মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে যাবে। আমরা বাংলাদেশ এখনও এ বিষয়ে কথা শুরু করিনি। আমাদের আইনে ১০ ভাগ বলা আছে। সেখানে ৪ ভাগ মাত্র আসছে। ২০৫০ এর মধ্যে শতভাগে ভাগে যেতে চাই। কতটুকু পারবো, কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। এজন্য রোডম্যাপ করতে চাই। জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে একটা স্টাডি করা হবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উল্লেখ করা হয় দেশের জলজ জীববৈচিত্র্য বিশেষ করে ডলফিন সংরক্ষনের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার জন্য রক্ষিত এলাকা সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের অন্যতম সফলতা হচ্ছে মৎস্য সম্পদের উপর নির্ভরশীল এক হাজার পরিবারকে প্রশিক্ষণ প্রদান এবং বিকল্প আয় বৃদ্ধিমুলক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটি পরিবারকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সংযুক্ত করা হয়েছে।
ডলফিনের গবেষণা ঘাটতি বিশ্লেষন এবং আবাসস্থল সংরক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্যাবলী সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

কাজে যোগদান করে অনশন ভাঙালেন স্বাস্থ্যের নতুন ডিজি

0

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কাজে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্টদের অনশন ভাঙালেন ।
আজ রোববার আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরী মেডিসিন এ্যান্ড রেফারেল সেন্টারের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টকে শরবত খাইয়ে অনশন ভাঙান তিনি।
চাকরি স্থায়ী করার দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রতিষ্ঠানটির সামনে তারা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।
বেলা সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আগারগাঁওয়ে আসেন। করোনাভাইরাস মহামারীর সময় কোভিড-১৯ নমুনা পরীক্ষায় স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করায় মেডিকেল টেকনোলজিস্টদের ধন্যবাদ জানান তিনি।
ডা. খুরশীদ বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বার্তা নিয়ে তাদের কাছে এসেছেন তিনি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে আপনাদের বিষয়টি তিনি দেখবেন। আপনাদের তিনি বলেছেন কাজ চালিয়ে যেতে। এরপরও যদি আপনারা কাজ করতে না চান তাহলে তো জোর করে করানো যাবে না। বিষয়টি এমন নয় এখনই চাইলে পূরণ করে দেওয়া সম্ভব। কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, আপনাদের নিয়োগটা কেন হয়নি সেটা আমি জানি না। আমি আজ মাত্র জয়েন করেই এখানে এলাম। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এটার একটা ফয়সালা হবে। আমি ডিজি হিসেবে কথা দিতে পারি, আমার পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে আপনাদের বিষয়টি তিনি দেখবেন। আপনাদের তিনি বলেছেন কাজ চালিয়ে যেতে। এরপরও যদি আপনারা কাজ করতে না চান তাহলে তো জোর করে করানো যাবে না। বিষয়টি এমন নয় এখনই চাইলে পূরণ করে দেওয়া সম্ভব। কিছুটা সময় লাগবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কর্মবিরতির কারণে নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে। এ কারণে বিদেশগামী অনেকের ফ্লাইট বাতিল হয়েছে।
যারা বিদেশ যেতে চান তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক। যাদের যাওয়ার সুযোগ আছে তাদের করোনা টেস্ট করা জরুরি। করোনা ভাইরাস টেস্ট করতে না পেরে কাল অনেকের ফ্লাইট মিস হয়েছে। তাদের কথাটাও চিন্তা করতে হবে। এজন্য আমি মন্ত্রী মহোদয়ের মেসেজটা তাদের দিতে এসেছি।
মহাপরিচালকের আশ্বাসে কাজে যোগ দেন মেডিকেল টেকনোলজিস্টরা।
সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন ডা. খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন তিনি।
বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান তিনি। বেলা বারোটার কিছু পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে যোগদানপত্র দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

নিরাপত্তায় পশুর হাটে ভ্রাম্যমাণ দোকান নয় : ডিএমপি

0

অজ্ঞান পার্টির খপ্পর থেকে ক্রেত-বিক্রেতা বা ব্যবসায়ীদের নিরাপত্তায় কোরাবানীর পশুর হাটের ভ্রাম্যমাণ দোকান বা হকার বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘কোরবানির পশুর হাটে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে মানুষকে অজ্ঞান করা হয়। সেজন্য হাটে কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বা হকার বসতে দেয়া হবে না ‘
এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার পশুর হাট ইজারাদারদের বাজারের অভ্যন্তরে স্থায়ী খাবারের দোকান এবং চায়ের স্টল স্থাপন এবং দোকান মালিকের পরিচয় স্থানীয় থানায় জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা রক্ষা বিষয়ে সমন্বয় সভায় ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি হাটের নামে অনলাইনে পশুর হাটে কোরবানির পশু বিক্রি করতে পারলে ভালো হবে। এই ব্যবস্থাটি পশু কেনার জন্য নিরাপদ। হাট ইজারাদার অনলাইনে বিক্রির মাধ্যমে আর্থিক ক্ষতির সম্ভাবনা এড়াতে পারবেন। হাট ছাড়া কেউ বাহির থেকে অনলাইনে গরু কিনলে তার থেকে কোনো ধরনের হাসিল নেয়া যাবে না।
গরু বহনকারী ট্রাকগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে ক্রাইম বিভাগের সব উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) নির্দেশ প্রদান করে কমিশনার বলেন, গরু নিয়ে হাটে আসা ট্রাকগুলো শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। গাড়ির নম্বর ও ড্রাইভারের নাম-পরিচয় এবং তার ছবি তুলে পুলিশের কাছে সংরক্ষণ করে রাখতে হবে। যাতে ড্রাইভারকে দ্রুত শনাক্ত করা যায়।
কমিশনার বলেন, বাজারে ক্রেতা ও বিক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আশা করি আমরা সবাই চেষ্টা করলে ভালোভাবে ঈদুল আজহার সব আয়োজন শেষ করতে পারব।

তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলা; নিহত ৮

0

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল-আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (রোববার) রাস আল-আইন শহরের একটি বাজারের কাছে বোমা হামলাটি হয়। হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। এর আগে গত ৫ জুন একই শহরের এ জায়গায় আরেকটি বোমা হামলা হয়েছিল যাতে দুটি শিশু নিহত হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে হামলার জন্য ওয়াইপিজি গেরিলাদেরকে দায়ী করেছে।
দীর্ঘদিন ধরে হুমকি দেয়ার পর গত বছরের ৯ অক্টোবর তুরস্কের সামরিক বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিরাট এলাকাজুড়ে অভিযান শুরু করে। ওয়াইপিজি গেরিলাদেরকে সীমান্ত থেকে সিরিয়ার গভীরে পিছু হটানোর নামে এ অভিযান চালানো হয়। ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক শত্রু হিসেবে বিবেচনা করে।

চীনের ‘লাইভ ফায়ার ড্রিল’, শত্রুর যুদ্ধবিমান উড়িয়ে দেবে মূহুর্তেই

0

চীন সাগরে চীনকে হুঁশিয়ারি দিয়ে বারবার নানারকম মহড়া চালাচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। লাদাখ সংঘাতের দোহাই দিয়ে একত্রিত পদক্ষেপ নিতে সম্মত আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জাপান ও ভারত। তবে চীনকে নুন্যতম কাত করতে পারেনি এই হুমকি। উলটো এই দেশগুলোকে শায়েস্তা করতে এবার লালফৌজের নতুন পদক্ষেপ লাইভ ফায়ার ড্রিল।
দক্ষিণ চীন সাগর এলাকার মুখেই চীনের গুয়াংডং প্রভিন্সের লেইজৌ এলাকা। আর সেখানের জলসীমাতেই এবার লাইভ ফায়ার ড্রিল শুরু করে দিল চীন। দক্ষিণ চীন সাগরের দোরগোড়ায় চীনের এমন পদক্ষেপ গোটা দক্ষিণ এশিয়ার নজর কার্যত নিজের দিকে করে নিয়েছে।
লাইফ ফায়ার ড্রিলে লালফৌজের অ্যান্টি শিপ, অ্যান্টি এয়ারক্রাফ্ট মহড়া চলছে। কোনও যুদ্ধবিমান চীন সাগরে উঁকি মারলেই তাকে কিভাবে নিমেষে উড়িয়ে দেওয়া যাবে, তার পন্থা এই মহড়ায় দেখাচ্ছে চীন।
মার্কিন সচিব পম্পেও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো অদূরদর্শী মন্তব্য করতে পটু বলে বিখ্যাত। বহুদিন ধরেই মার্কিন সচিব মাইক পম্পেও, একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন চীনের বিরুদ্ধে। করোনার আবহে তিনি প্রথম থেকেই চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, রোগের সংক্রমণের জন্য। এবার পম্পেও জানিয়ে দিয়েছেন,’ দক্ষিণ চিন সাগর চিনের একার সাম্রাজ্য নয়। যদি বেইজিং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে..আর তারপর স্বাধীন দেশগুলি কোনও পদক্ষেপ না নেয়, তাহলে ইতিহাস বলছে সিসিপি আরও ভূখণ্ড দখল করবে।’

ভালো কাজের মূল্যায়ন করবেন আর খারাপ কাজের সমালোচনা

0

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আমি আজকে জয়েন করেছি, সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাকে কিছু দিক-নির্দেশনা ওনারা দিয়েছেন। আরো দেবেন। আমরা আসলে মিটিংটা শেষ করতে পারিনি। যেহেতু মন্ত্রী মহোদয়ের তাড়া আছে। আমরা বেরিয়ে এসেছি।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, অফিসিয়ালি আপনাদের ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন। কারণ মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারব।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

মহাপরিচালক বলেন, আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব। আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করবেন। এই মুহূর্তে আমি আসলে এর বেশি কিছু বলতে পারব না। আপনারা আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করবেন আর খারাপ কাজ হলে সেটারও সমালোচনা করবেন।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর রবিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি। ২টার দিকে তিনি মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের কক্ষে যান। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে বেরিয়ে আবার মন্ত্রীর কক্ষে আসেন তিনি। পরে ৩টার দিকে মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. বাসারকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদেশ জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।