Home Blog Page 2792

করোনায় আক্রান্ত নায়িকা পপি!

0

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বজন জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে অবস্থান করছেন। বর্তমানে পপি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন পপি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রয়োজন ছাড়া লঞ্চে ঈদযাত্রা নয়: নৌ প্রতিমন্ত্রী

0

প্রয়োজন ছাড়া লঞ্চে ঈদযাত্রা পরিহার করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের স্মরণসভা ও পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘জীবনে অনেক ঈদ পাওয়া যাবে। ঝুঁকি নিয়ে লঞ্চে চলাচল করবেন না।’

এ সময় তিনি এসময় নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ পরিবেশন করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেখানে রিপোর্টার্স ইউনিটি পিছিয়ে থাকতে পারে না। গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। উন্নত দেশে এগিয়ে যেতে গণমাধ্যমে নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ দেখতে চাই। কাজ করতে গেলে ভুলত্রুটি থাকবে। ভুলত্রুটিগুলো ইতিবাচক সংবাদধারায় এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি। ৫ লক্ষাধিক কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। গত অর্থবছরে ৯০ ভাগ বাজেট বাস্তবায়ন করা হয়েছে। নিজস্ব অর্থে পদ্মা সেতুর কাজ চলছে, সাংবাদিকদের প্রণোদনা দেয়া হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন দেয়া হচ্ছে।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইমেজ নষ্ট হবে না। কারণ এদেশের দূরদর্শী নেতৃত্ব রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। ৭৫ এর পরাজিত গোষ্ঠী বাংলাদেশকে বিকলাঙ্গ, ব্যর্থ করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে পরাজিত গোষ্ঠীকে মোকাবিলা করব।’

বাংলাদেশের ১৩ লাখ শিশু বন্যার ঝুঁকিতে: ইউনিসেফ

0

ইউনিসেফ জানিয়েছে যে বাংলাদেশের ২৪ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং এর মধ্যে ১৩ লাখ শিশু রয়েছে। জাতিসংঘের সংস্থাটি বৃহস্পতিবার জানায়, ৫ লাখের বেশি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে।

বাংলাদেশে বন্যা এমন সময়ে এসেছে যখন দেশটি ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে যাচ্ছে এবং এরই মধ্যে সম্প্রসারিত জরুরি স্বাস্থ্য ব্যবস্থা করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

ইউনিসেফ বলেছে যে তারা সরকারি অংশীদার ও এনজিওগুলোর সাথে বন্যা পরিস্থিতিতে শিশু ও অভাবী জনগোষ্ঠীকে জরুরিভাবে প্রয়োজনীয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসুরক্ষা সরবরাহের কাজ করছে।

ইউনিসেফ দেশজুড়ে প্রার্দুভাব নিয়ে ‘সক্রিয়ভাবে নিয়োজিত’ রয়েছে।

ইউনিসেফ জানায়, বাংলাদেশ, ভারত ও নেপালে ভারী বর্ষণ, ব্যাপক বন্যা এবং মারাত্মক ভূমিধস লাখ লাখ শিশু ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।

নিজ নির্বাচনী এলাকায় ঈদ উপহার বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

নিজ নির্বাচনী এলাকায় (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৪ জুলাই) সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন। পাশাপাশি উপরোল্লিখিত ওয়ার্ড এলাকায় অবস্থিত কিছুসংখ্যক মাদ্রাসায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পশু কোরবানির জন্য নগদ টাকা বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঈদ উপহার বিতরণের সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার।

এ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী’তে সম্পাদক শোয়েব আহমেদ শিপনের শুভেচ্ছা

0

সত্যের পথে প্রতিনিয়ত….. এই শ্লোগান’কে সামনে রেখে এক ঝাঁক প্রতিভাবান তরুন / তরুনীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম বাংলা অনলাইন নিউজ পোর্টাল , নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম ।
যার যাত্রা শুরু করেছিলাম ২০১৯ সালের ২৪ জুলাই ।
তার আগেই সকল প্রকার সরকারী নিয়ম নীতি অনুযায়ী যথা সময়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের চাহিদা মোতাবেক সকল প্রকার কাগজ পত্র আবেদন পত্রের সাথে দাখিল করি । তারপরেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে তদন্ত করতে অফিসে আসতে শুরু করে কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে সরকারি অফিস আদালত বন্ধ করে দিলে তদন্ত কাজ থেমে যায় এবং জানতে পেরেছি সরকার সেই প্রক্রিয়া আবার শুরু করেছে। তবে আশার কথা হলো কয়েক দিন আগে মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে ইতিমধ্যে যাদের তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তাদের মধ্যে থেকে কিছু নিউজ পোর্টালকে এ মাসের মধ্যই অনুমোদন দিবেন । মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রক্রিয়াটি সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন বলে । আমরাও আশাকরছি ঢালাও ভাবে কিছু নাকরে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত সংবাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হোক ।
সম্মানিত পাঠকবৃন্দ , গত এক বছরে আমাদের কার্যক্রমে কোন রকম গাফিলতির সুযোগ ছিলোনা তার পরেও যদি কখনো ভুলবশত কোন গুরুত্বপূর্ণ সংবাদ যথা সময়ে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি বলে মনে হয়েছে এবং কোন সংবাদে আংশিক ভুল হয়ে থাকলে অথবা সংবাদের কোন অংশে টাইপিং সমস্যার কারনে ভাষাগত ও শব্দের ব্যবহারে ত্রুটি থেকে থাকলে এর সমস্ত দায়ভার আমাদের কাঁধে নিয়ে আগামীতে এধরণের কোন ভুল না-করার প্রতিশ্রুতি দিচ্ছি । সেই সাথে যে কোন বিষয়ে আপনাদের সু পরামর্শ প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি আপনাদের মূল্যবান পরামর্শ ও অনুপ্রেরণা পেলে আমাদের সকল প্রকার কাজের গতি দিগুণ বেড়ে যাবে ।
আপনাদের প্রিয় অনলাইন গণমাধ্যম “নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম” প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজও পর্যন্ত একটি সম্পুর্ন অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে । এই মূহুর্ত পর্যন্ত অত্র পত্রিকাটির সংবাদ সংগ্রহ বাবদ ব্যয় ও সহকর্মীদের পারিশ্রমিক শুধু মাত্র অত্র পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক মহোদয় তাঁর নিজস্ব আয় থেকে প্রদান করে যাচ্ছেন ।
শুধুমাত্র ব্যবসায়ীক উদ্দেশ্যে এই নিউজ পোর্টালটি আমরা প্রতিষ্ঠা করিনি , কিভাবে সমাজের অসংগতি গুলি দুর করাযায় ও জনগণের কল্যানের পক্ষে কাজ করার অভিপ্রায়ে বিবেকের দায় বোধ থেকে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম এগিয়ে চলছে দুর্বার গতিতে যেখানে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সু শাসনের পক্ষে কাজ করা ই হলো আমাদের মূলনীতি ।
আমরা গভীরভাবে লক্ষ করছি, বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে সারা বিশ্বে কয়েক লক্ষ লোক মারাগেছে । ইতিমধ্যে সেই ঝাপটা বাংলাদেশের উপর দিয়ে চলছে , লক্ষাধিক পরিবার ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে । এদিকে সাস্থ্য খাতে মহা লুটপাটের হোলিখেলা চলছে, এসবের বিরুদ্বে সরকার পদক্ষেপ নিচ্ছে কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে কেন? তার আগেই দুর্নীতির মূলোৎপাটন করতে হবে । তা নাহলে বর্তমান সরকার ঘোষিত ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান, ফর্টি ওয়ান ও ডেলটা প্ল্যান বাস্তবায় করা অসম্ভব হবে। তাই এখন থেকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে ।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি সারা বিশ্বের ও বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করুন এবং আমাদের সকলকে হেফাজত করুন আমরা সবাই আগের সেই মুক্ত পৃথিবী চাই যে পৃথিবীতে বন্ধু, স্বজন ও পরিচিত জনের সাথে করমর্দন , আলিঙ্গন ও আপ্যায়নের মাধ্যমে একটি সুখী ও সামাজিক পরিবেশে বসবাস করতে পারি ।
আমার প্রিয় সহকর্মীদের কথা না বললেই নয় , যাদের অক্লান্ত পরিশ্রমে অত্র অনলাইন পোর্টাল ” নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম ” আজকে জনসাধারনে মাঝে ব্যপক ভাবে পরিচিতি লাভ করেছে এবং আগামীতে আপনারা আরো বেশিকরে মেধার চর্চাকরে “নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমকে” সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি ।
এবার আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যপক ভাবে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা ছিলো কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর কারনে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম পরিবারের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল অনুষ্ঠান আয়োজন থেকে বিরত রয়েছি ।
উল্লেখ্য , প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্বের বরাদ্দ কৃত অর্থ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে ।
পরিশেষে “নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের সম্মানিত পাঠক , শুভ্যানুদ্বায়ী , কলাকুশলি জেলা / উপজেলা প্রতিনিধি ও সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ।
আসুন , সরকার নির্দেশিত সামাজিক দুরত্ব বজায় রাখি , পরিচিত জনদের সাস্থ্য সচেতন করি , মাস্ক , গ্লাভস , স্যানিটাইজার ও সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করি ।
ইনশাআল্লাহ…অন্ধকারের পরে , আলো আসবেই…!
আল্লাহ হাফেজ ।
শোয়েব আহমেদ শিপন
সম্পাদক ও প্রকাশক ।

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৮৩৬ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১২ হাজার ২৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে ২ হাজার ৫৪৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৮৩৬ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২০ হাজার ৯৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব ১৩ জন, সত্তরোর্ধ্ব চারজন, ৮০ বছরের বেশি বয়সী তিনজন, ৯০ বছরের বেশি বয়সী একজন এবং শতবর্ষী একজন ছিলেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১১ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের চারজন, রংপুর বিভাগের চারজন, বরিশাল বিভাগের তিনজন এবং রাজশাহী বিভাগের ছিলেন একজন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

বিদেশ গমনেচ্ছুদের রিপোর্ট স্বল্প সময়ে দিতে হবে : কাদের

0

বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষার জন্য যৌক্তিক সময় নির্ধারণ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ না করে বিশেষ ব্যবস্থাপনায় এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের রিপোর্ট আগে বা স্বল্প সময় দেওয়ার উদ্যোগ নিতে হবে।
আজ শুক্রবার (২৪ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যার্ত জেলাসমূহে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে এসব কথা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিদেশগামীদের নমুনা পরীক্ষার জন্য কেন্দ্র নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কিন্তু নমুনা পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘ লাইন একদিকে বিদেশগামীদের ভোগান্তি বাড়াচ্ছে। অন্যদিকে রিপোর্ট পাওয়া পর্যন্ত তাদের উদ্বেগে থাকতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছে নমুনা দেয়ার পরবর্তী তিন দিনের মধ্যে সংক্রমিত হলে তা বিদেশে নমুনা পরীক্ষায় ধরা পড়তে পারে। তখন প্রাপ্ত সনদ কাজে আসবে না বা বিশ্বাসযোগ্য হবে না। তাই বিদেশগামীদের নমুনা পরীক্ষায় একটি যৌক্তিক সময় নির্ধারণ করা দরকার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নমুনা গ্রহণ এবং রিপোর্ট প্রদান করে তাদের উদ্বেগ কমানোর জন্য স্বাস্থ্য বিভাগের নজর দেয়া জরুরি।
তিনি বলেন, পাশাপাশি নমুনা দেয়ার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার পরিবর্তে অনলাইন রেজিস্ট্রেশন এবং বিদেশগামীদের জন্য বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে আগেভাগে তৎপর হওয়া উচিত। রিপোর্ট প্রদানের ক্ষেত্রে সময়ক্ষেপণ না করে বিশেষ ব্যবস্থায় এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের রিপোর্ট আগে বা স্বল্প সময়ে দেয়ার উদ্যোগ নিতে হবে। বিদেশগামীদের নমুনা পরীক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমিত বিশ্বের প্রতিটি দেশই চেষ্টা করছে সংক্রমণ রোধে। বাংলাদেশও মহামারি নিয়ন্ত্রণে এবং জনগণের সুরক্ষায় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রাণান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাজনিত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বন্যাকবলিত মানুষের পাশে তখন বিএনপি মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা উল্টো মানবিক সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অপরাজনীতিতে লিপ্ত রয়েছে। যারা দুর্যোগ-দুর্বিপাক ও সংকটে মানুষের পাশে দাঁড়াতে পারে না কেবল বিভ্রান্তি সৃষ্টি করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে তারা অপরাজনীতির অন্ধকারের গিরিখাতে দিকভ্রান্ত পথহারা পথিকের মত প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং নির্ভর গলাবাজির রাজনীতি করছে বিএনপি।
ডিজিটাল বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন উল্লেখ করে ওবায়দুল বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। বৈশ্বিক মহামারি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও পরবর্তী অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক দেশের যে কোনো সংকট ও দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে, আর এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।

শিশুপুত্রের ছবি তোলায় হ্যারি-মেগানের মামলা

0

শিশুপুত্র অর্চির ছবি অবৈধভাবে তোলার অভিযোগে অজ্ঞাতনামা এক পাপারাজ্জির বিরুদ্ধে মামলা করেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং তার স্ত্রী মেগান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্চ আদালতে মামলাটি দায়ের করা হয়।

এই মামলার বিষয়ে হ্যারি এবং মেগানের আইনজীবী একটি বিবৃতিতে বলেন, বাড়িতে ছেলের গোপনীয়তার অধিকার রক্ষা করতে সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান এই মামলা করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পাপারাজ্জিরা দিনরাত সার্বক্ষণিক হ্যারি ও মেগানকে অনুসরণ করছেন। তারা তাদের লস অ্যাঞ্জেলেসের বাসস্থান পর্যন্ত অনুসরণ করেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের মতো উড্ডয়নশীল যানের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করছে।

এর আগে গোপনীয়তার অধিকার ভাঙ্গার অভিযোগে যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকাগুলোর বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়েছিলেন হ্যারি ও মেগান। এ নিয়ে একটি মামলাও করেছিলেন তারা। তখন অভিযোগে বলা হয়েছিল, ডাচেস মেগান অন্তঃস্বত্ত্বা থাকা অবস্থায় যেসব খবর যুক্তরাজ্যের ট্যাবলয়েডে ছাপা হয়েছিল সেজন্য নিজেকে অরক্ষিত অনুভব করেছিলেন তিনি।

আর্থিকভাবে স্বাবলম্বী হতে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে এখন যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে বসবাস করছেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান।

চলে গেলেন শতায়ু অমলা শঙ্কর

0

গত মাসেই পালিত হয়েছিল তাঁর ১০১তম জন্মতিথি । মাস ঘুরতে না ঘুরতেই চলে গেলেন ভারতীয় নৃত্যের কিংবদন্তী শিল্পী অমলা শঙ্কর ।

১৯১৯ সালের ২৭ জুন তাঁর জন্ম । অমলা শঙ্করের প্রতিভার বিচ্ছুরণ তাঁর কৈশোর থেকেই। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এক্সিবিশনে। ওই সময়েই শঙ্কর পরিবারের সঙ্গে তাঁর আলাপ। তখনও ফ্রক পরতেন শিল্পী। দূরদর্শনে বহু পুরনো একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর স্বামী, কিংবদন্তি নৃত্যগুরু উদয় শঙ্করের সঙ্গে যখন তাঁর আলাপ হয়, তখনও তিনি ফ্রক-পরিহিতা।

অমলার বাবা অক্ষয় নন্দী কলকাতার একজন নামী গয়না ব্যবসায়ী ছিলেন৷ ভারতের প্রতিনিধি হিসেবে অমলা শঙ্কর এবং তাঁর বাবা প্যারিসে গিয়েছিলেন ৷ সেখানে সে সময় পারফর্ম করতে গিয়েছিলেন উদয় শঙ্করও । সেখানেই আলাপ অমলার সঙ্গে । জীবনটাই বদলে গেল কিশোরী অমলার ।

তার কিছুদিন পরেই তিনি উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। তাঁর ডান্স গ্রুপের সঙ্গে কিশোরী অমলাও ঘুরে বেড়াতে থাকেন দেশ-বিদেশ। একদিন রাতে হঠাৎই তাঁর ঘরে এসে বিয়ের প্রস্তাব দেন উদয় শঙ্কর এবং সেই কথার আকস্মিকতায় কেঁদে ফেলেছিলেন ১৯ বছরের তরুণী অমলা। বিয়ে হয় ১৯৪২ সালে। সেই বছরই ডিসেম্বরে জন্মগ্রহণ করে তাঁদের প্রথম সন্তান আনন্দ শঙ্কর। আর কন্যা মমতা শঙ্করের জন্ম হয় ১৯৫৫ সালের জানুয়ারিতে।

গত শতাব্দীর চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্যতম। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয় শঙ্কর। পরবর্তী সময়ে তাঁদের নৃত্যের ধারা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতা শঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।

কিন্তু প্রখ্যাত এই নৃত্যশিল্পীর মৃত্যু যেন নৃত্য জগতের এক অপূরণীয় ক্ষতি । তাঁর সঙ্গে সঙ্গেই চলে গেল একটা যুগ, একটা অধ্যায়ের উপাখ্যান । প্রকৃতই নক্ষত্র পতন ।

গরু বিক্রি করে দিতে হবে, পাশে দাঁড়ালেন সোনু

0

লকডাউনের কারণে স্কুল বন্ধ। এক্ষেত্রে অনেক স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের অনলাইনেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দেখা যাচ্ছে। তবে এতে সমস্যায় পড়েছেন অনেক গরিব মানুষ। যাঁদের অনলাইনে ক্লাসের জন্য প্রয়োজনীয় স্মার্ট ফোন কেনার পয়সা নেই। এমনই এক দুঃস্থ ছাত্রীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন সোনু।

সম্প্রতি, ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে প্রকাশিত হয় এক গরিব দুধ বিক্রেতার গরু বিক্রি করে দেওয়ার খবর। যে প্রতিবেদনে লেখা হয় কুলদীপ কুমার, যিনি হিমাচল প্রদেশের জ্বালামুখী গ্রামের বাসিন্দা। যাঁর দুই ছেলে মেয়ে অনু ও বংশ, যতাক্রমে চতুর্থ ও দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সম্প্রতি তাঁদের স্কুলে অনলাইন ক্লাস চালু হয়েছে।

অথচ, কুলদীপের বাড়িতে কোনও স্মার্ট ফোন নেই, যাতে তাঁর ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করতে পারে। প্রথমে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কুলদীপ প্রাইভেট ব্যাঙ্ক ও যাঁরা ধার দেন সেই সমস্ত ব্যক্তিদের দ্বারস্থ হয়েছিলেন। তবে টাকা ধার না পেয়ে, অগত্যা কুলদীপ তাঁর রোজগারের একমাত্র অবলম্বন বাড়ির গরুটি বিক্রি করে দেন। তাও মাত্র ৬ হাজার টাকায়। যাতে সেই টাকায় স্মার্টফোন কেনা যায়, আর তাঁর ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে।

আর এই খবরটি চোখ এড়ায় নি সোনু সুদের। আর এক্ষেত্রেও ওই গরিব দুধ বিক্রেতার কাছে ত্রাতা হয়ে পৌঁছে যেতে চলেছেন সোনু। তিনি টুইটে লেখেন, এবার এই ব্যক্তিকে তাঁর গরু ফিরিয়ে দেওয়া যাক, কেউ কি ওনার ঠিকানা আমায় দিতে পারবেন? পরে আরও একটি টুইটে যে সাংবাদিক খবরটি প্রকাশ করেন, তাঁর কাছে ওই গরিব দুধবিক্রেতার নম্বর চেয়ে টুইট করেন সোনু।

লকডাউনে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রাতারাতি সকলের কাছে ‘সুপার হিরো’ হয়ে উঠেছেন সোনু সুদ। যখনই কারোর সমস্যায় পড়ার খবর পেয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখন সোনু সুদই দেশের অনেক মানুষের কাছে ত্রাতা।

সম্প্রতি কিছু নেটিজেন মজা করে বলেছেন, কভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির দায়িত্বও সোনু সুদকে দেওয়া হোক। আর ভক্তদের এই মজা করে করা টুইটের জবাব দিতেই ভোলেননি সোনু, লিখেছেন, এতবড় দায়িত্ব দিওনা।” তবে তাঁর প্রতি মানুষের ভালোবাসায় আপ্লুত অভিনেতা।