Home Blog Page 2798

ঈদের ১৫ দিন ফ্লাইওভার-আন্ডারপাসের কাজ বন্ধ

0

দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসসহ চলমান কাজ জনস্বার্থে ঈদের আগের ৭ দিন, ঈদের দিন ও পরের ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনির্মিত ভবনে ঈদকে সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার ইতিমধ্যে ঈদে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাই সবাইকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার আহ্বান জানাচ্ছি। প্রত্যেক জোন, সার্কেল ও বিভাগকে সক্রিয় থাকতে হবে যাতে সড়ক-মহাসড়কের উপর বা পাশে পশুরহাট না বসে।

সড়ক ও মহাসড়ক অধিদফতরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে কোরবানির পশুর ৬ হাট নির্ধারণ

0

আগামী পয়লা আগস্ট দেশে ঈদ-উল-আযহা উদযাপন হবে। এজন্য এ বছর গাবতলীর কেন্দ্রীয় পশুর হাট ও অন্যান্য স্থানে ৫টি অস্থায়ী পশুর হাটসহ মোট ছয়টি পশুর হাট বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

ডিএনসিসি জানিয়েছে, করোনাভাইরাসের কথা বিবেচনা করে এ বৎসর পশু হাট সীমিত করা হয়েছে। এ বছর গাবতলীর কেন্দ্রীয় পশুর হাট ও অন্যান্য স্থানে ৫টি অস্থায়ী পশুর হাটসহ মোট ছয়টি পশুর হাট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবারের পশুর হাটগুলো হলো-

১. গাবতলী পশুর হাট (স্থায়ী),
২. উত্তরা ১৭ নং সেক্টরস্থিত বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা (অস্থায়ী)।
৩. কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা (অস্থায়ী)।
৪. ৪৩ নং ওয়ার্ডের পূর্বাচল ব্রীজ সংলগ্ন মন্তল ডুমনী বাজার মূখী রাস্তার উভয় পার্শ্বের খালি জায়গা (অস্থায়ী)।
৫. ভাটারা (সাইদ নগর) পশুর হাট ওয়ার্ড নং-৪০ (অস্থায়ী)।
৬. উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা (অস্থায়ী)।

এবারের ঈদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ঈদের দিন প্রায় ১০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে, যা দৈনন্দিন বর্জ্য হতে প্রায় তিনগুণ। এই বিপুল পরিমান বর্জ্য যাতে যথাসময়ে দ্রুত অপসারণ করা যায় এবং জনগণ যাতে স্বস্থির সাথে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ঢাকা উত্তর প্রস্তুতি নিচ্ছে। এজন্য সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে ডিএনসিসি।

এবার ডিএনসিসির ১০টি অঞ্চলে ৫৪টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে।

জনসাধারণকে সচেতন করার জন্য আগামী দুই জুম্মায় খুতবার সময় জনসচেতনতামূলক বাণি পাঠ করে শুনানোর জন্য প্রত্যেক মসজিদের ইমামগণকে মাননীয় মেয়রের পক্ষ থেকে পত্র প্রেরণ করা হয়েছে। তাছাড়া মাইকিং, লিফলেট, এলইডি ও টিভি স্ক্রলের মাধ্যমে যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত ও পরিবেশ সম্মতভাবে নির্ধারিত স্থানে পশু জবাই এবং বর্জ্যবাহী ব্যাগে বর্জ্য সংরক্ষণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের দূত হলেন সায়মা ওয়াজেদ পুতুল

0

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিভিএফের চারজন দূত মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সায়মা ওয়াজেদ পুতুলের পাশাপাশি অন্য তিনজন দূত হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু।

দাম্মাম থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

0

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তাঁরা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাঁদেরকে দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

এদিকে আগের দিন বিমানের অন্য একটি বিশেষ ফ্লাইটে ৪১৮ জন দেশে ফিরেছেন সৌদির রিয়াদ থেকে।

সিভিএফের দূত হলেন সায়মা ওয়াজেদ পুতুল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন।

আজ বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিভিএফর চারজন দূত মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্য তিনজন হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু।

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

0

রাজধানীর দক্ষিণখানে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে আশিয়ান সিটি এলাকায় একটি টহল দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত রিপনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে ‘র‌্যাবের টহল দল গুলির মুখে পড়ে’ পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে যাওয়ার পর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও এক হাজার ৯৩৭ ইয়াবা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে।

১৭ নদীর পানি বিপদসীমার উপরে

0

দেশের ১৭টি নদীর ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। নদ-নদীর পানি বাড়ায় মধ্যঞ্চলে বন্যার আরও অবনতি হয়েছে।

এদিকে, উত্তরাঞ্চলসহ অন্যান্য স্থানের পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ।

বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা। পাশাপাশি কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ীতে বন্যার চরম অবনতি হয়েছে। পানিবন্দি অসহায় দিন কাটাচ্ছে জেলার প্রায় ৪৫ হাজার মানুষ। শহররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।

শরীয়তপুরে বন্যাকবলিত এলাকায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। শরীয়তপুর-ঢাকা মহাসড়কে পানি উঠায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

এদিকে, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোরে বন্যার অবনতি হয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন। কেউবা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। রয়েছে ত্রাণ সংকট।

এ ছাড়া নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনায় পানি কমতে থাকলেও কমেনি দুর্ভোগ। খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এসব এলাকায়।

পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদ

0

বহু বিতর্ক আর সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
আজ সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের শনাক্ত সম্পর্কে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়ার পর থেকেই মন্ত্রণালয় ও অধিদফতরের পরস্পরকে দোষারোপের মধ্যেই পদত্যাগ করলেন আবুল কালাম আজাদ।
গত ৭ই জুলাই ঢাকায় রিজেন্ট হাসপাতালে র‍্যাবের অভিযানের পর সেটি বন্ধ করে দেয়া হলে কার নির্দেশে কিভাবে ওই হাসপাতালকে করোনাইরাস পরীক্ষা ও চিকিৎসার অনুমোদন দেয়া হয়েছিল, তা নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর।
রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অধ্যাপক আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়ার হলে মন্ত্রী জানান যে অধিদফতরের আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন।
অন্যদিকে মহাপরিচালক দাবি করেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা চুক্তিটি করেছিলেন।
এক পর্যায়ে মহাপরিচালককে রিজেন্টের অনুমতির বিষয়ে শোকজ করে মন্ত্রণালয়। আবুল কালাম আজাদ তার জবাবে জানান যে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে স্বাস্থ্যমন্ত্রীকে বোঝানো হয়নি – এ কথা জানিয়েছিলেন বর্তমান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
স্বাস্থ্য সচিব আরও বলেছিলেন যে মহাপরিচালক নোটিশের জবাবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশের কথা তুলে ধরেছেন।
“উনি বলেছেন যে, এগুলো মৌখিকভাবে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন”।
তখনই সচিব জানিয়েছিলেন যে মহাপরিচালকের জবাব তারা পর্যালোচনা করে দেখবেন।
এমন পটভূমিতেই মঙ্গলবার মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জমা দেয়ার খবর এলো।
উল্লেখ্য, অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে উদ্যোগী হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নিয়োগ দেন। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার পরই তার বিরুদ্ধে চরম দায়িত্ব ও কর্তব্যে অবহেলা শৈথিল্য এবং পক্ষপাত এবং নানা রকম দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়।
বিশেষ করে করোনা সংক্রমণের শুরুর পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সীমাহীন দায়িত্বহীনতা স্পষ্ট হতে থাকে। এর মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তনের প্রক্রিয়া গ্রহণ করেছিল। কিন্তু একের পর এক ব্যর্থতা দুর্নীতির অভিযোগ এবং নানা রকম অপকর্মের দায়ভার মাথায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আযহা

0

আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই ঘোষণা দেয়া হয়। ১৪৪১ হিজরি সনের পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণ ও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে এই সভা আয়োজিত হয়।
এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাসস সভায় বলা হয়, দেশের কোথাও আকাশে চাঁদ না দেখা গেলেও বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হওয়ায় ২২ জুলাই (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ৩১ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ১ আগস্ট।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

স্বাস্থ্য বিধি মেনে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনাসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

একই সাথে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে সারাদেশে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ‘মুজিব বর্ষ’ উপলক্ষে চলমান বৃক্ষ রোপণ কর্মসূচি ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বিশেষ যৌথ সভা থেকে স্বাস্থ্য বিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংযুক্ত হন।

সভায় উপস্থিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি তুলে ধরেন।

এ সময়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস শোকের মাস। আগস্ট মাসে আমাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে। ১৫ আগস্ট সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এছাড়া ৫ আগস্ট জাতির পিতার জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করে আওয়ামী লীগ।
১৫ আগস্টের হত্যাকান্ড এবং ২১ আগস্টের গেনেড হামলা একই সূত্রে গাঁথা উল্লেখ করে তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পৃথিবীতে যত রাজনৈতিক হত্যাকান্ড সংঘটিত হয়েছে, নির্মমতা ও ষড়যন্ত্রের দিক থেকে ১৫ আগস্টের ঘটনা অন্য সকল হত্যাকান্ডকে পিছনে ফেলেছে। এই হত্যাকান্ড থেকে বাদ পড়েনি অবুঝ শিশু থেকে অবলা ও অন্তসত্ত্বা নারীও। ১৫ আগস্টের প্রাইম টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ২১ আগস্টের হত্যাকান্ডের প্রাইম টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আজও ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নীলনকশা ও ষড়যন্ত্রের অপচেষ্টা অব্যাহত রেখেছে।

ওবায়দুল কাদের বলেন, সকল প্রতিকূলতাকে জয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট সংকট উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের জীবনের এবং জীবিকা রক্ষার জন্য মানুষের কল্যাণে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ১৫ আগস্ট আওয়ামী লীগ নেতা-কর্মীদের আবেগের দিন। শোক থেকে শক্তি সঞ্চয়ের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশমাতৃকার কল্যাণে আত্মনিবেদনের শপথে আবদ্ধ হওয়ার দিন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

এছাড়াও সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও আনিসুর রহমান আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।