Home Blog Page 2873

জোনভিত্তিক লকডাউন : মেয়রদের প্রস্তুত থাকার নির্দেশ

0

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ‘জোনভিত্তিক লকডাউন’ ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সব সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে জোনভিত্তিক লকডাউন বাস্তবায়নে মন্ত্রণালয়ের করণীয় বিষয়ক বুধবার রাতে এক অনলাইন সভায় মন্ত্রী এ নির্দেশ দেন বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, “আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং কষ্ট নিবারণের দায়িত্ব আমাদের সবার।”
তিনি মানুষের পাশে থেকে করোনাসহ সব ধরনের বিপর্যয় মোকাবিলা করার জন্য মেয়রদের প্রতি আহ্বান জানান।
করোনা সংক্রমিত এলাকা পুরো লকডাউন না করে সাব জোনে ভাগ করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “কোনো একটি ওয়ার্ডে যদি এক লাখ মানুষের বসবাস হয় এবং করোনায় ২০০ জন আক্রান্ত হন তাহলে এ ২০০ জন যে এলাকায় বাস করেন শুধু সেই এলাকাকে লকডাউন করলে কাজ করতে সহজ হবে।”
সাব জোনগুলোকে পরিচালনা করার জন্য ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সমাজের গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও এনজিও কর্মীসহ সমাজসেবকদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।
“জোন বা সাব জোনভিত্তিক লকডাউন বাস্তবায়ন করতে হলে স্থানীয়দের অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই।”
“লকডাউন এলাকার সুবিধাজনক স্থানে নিয়ন্ত্রণ কক্ষ খুলে তার মোবাইল নম্বর এলাকার জনসাধারণকে দিতে হবে। পরিস্থিতি অনুসারে জনসাধারণ নিজ থেকে সচেতনতা অবলম্বন করবে।”
তাজুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে রেড, ইয়োলো এবং গ্রিন জোন ঘোষণা করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জোন বা সাব জোন ঘোষণা করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের নয়। জোনভিত্তিক লকডাউন ঘোষণা করার পর তা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সচেষ্ট হতে হবে।
মন্ত্রী মেয়রদের বলেন, নিয়মিতভাবে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সাথে সভা বা যোগাযোগ করে যৌথভাবে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন হলে মন্ত্রণালয়ের সহযোগিতা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

সুশান্তের মৃত্যুর তদন্তে নয়া মোড়, ফ্ল্যাট থেকে উদ্ধার ৫টি ডায়রি

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্তের স্বার্থে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মুম্বই পুলিশ। জানা যাচ্ছে, সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে ৫টি ডায়রি উদ্ধার করা হয়েছে। ওই ডায়রিগুলি দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে বলে খবর।
পাশাপাশি, মৃত্যুর আগে গত ১০ দিন ধরে সুশান্ত যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরও নোটিস পাঠানো হবে। তদন্তের স্বার্থেই ওই ব্যক্তিদের নোটিস পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। বন্ধু বান্ধব থেকে পরিবার কিংবা ইন্ডাস্ট্রির লোকজন, মৃত্যুর আগে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। এসবের সঙ্গে সুশান্তের শেষ সিনেমা দিল বেচারা-র পরিচালক মুকেশ ছাবরাকেও পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সেই কারণেই সুশান্তের চিকিতসক, পরিবারের লোক, কাছের বন্ধুদের পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।
এসবের পাশাপাশি মুম্বই পুলিস ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠিয়েছে। বলিউডের বেশ কয়েকজন তাবড় প্রযোজক এং পরিচালককেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। সুশান্ত কেন আত্মহত্যা করলেন! পরিস্থিতির চাপে পড়েই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি, এমন বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিসকে।

কাতার এয়ারওয়েজের ঢাকা অফিস বন্ধ ঘোষণা

0

কাতার এয়ারওয়েজের বাংলাদেশ কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। টিকিটপ্রত্যাশী যাত্রীদের ভিড়ের কারণ উল্লেখ করে বুধবার (১৭ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান সংস্থাটি। তবে যাত্রীদের অনলাইনে ও ইমেইলে টিকেট বুকিং দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
এতে বলা হয়, গত তিন মাসে যাত্রীদের বিপুলসংখ্যক বুকিং দেয়া ছিল। তাই অনেক টিকিটপ্রত্যাশী প্রবাসীর অতিরিক্ত চাপ ও করোনাকালীন শারীরিক নিরাপদ দূরত্ব মেনে না চলায় রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত কার্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হল। বুকিং সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
কাতার এয়ারওয়েজ জানায়, গত ১৬ জুন বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এজন্য তারা বিভিন্ন গন্তব্যে টিকিট বিক্রি শুরু করে। টিকিটের প্রচুর চাহিদা থাকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কার্যালয়টিতে যাত্রীরা ভিড় করলে শারীরিক দূরত্ব মেনে টিকিট বিক্রি সম্ভব হয়নি, তাই গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে অফিস বন্ধ করা হল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী শারীরিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটে ২৫ শতাংশ আসন খালি থাকবে।’
বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের +৯৭৪ ৪০২২ ২২০০ নম্বর অথবা qrmedia@qatarairways.com.qa এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
জানা যায়, বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকায় শুধু কাতারে প্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা। তবে দোহা বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশি যাত্রীরা। অন্যান্য রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় ইউরোপ আমেরিকাগামী যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে কাতার এয়ারওয়েজের টিকিটের।

বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যম এ যুদ্ধজাহাজের কমিশনিং করেন।
বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিংয়ের মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, চীনে তৈরি বানৌজা ‘সংগ্রাম’র দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১ মিটার। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। শত্রু বিমান, জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম জাহাজটিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রিডি রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। জাহাজটিতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিংসহ অন্যান্য সুবিধাদি রয়েছে।
গভীর সমুদ্রে দীর্ঘ সময়ব্যাপী মোতায়েনযোগ্য এ জাহাজর মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান ও জলদস্যুতা রোধ, সমুদ্রে উদ্ধার তৎপরতা, সমুদ্র অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনাসহ মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকগুলোর অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আমার বাড়িটাও দিয়ে দিতে পারি : সেফ হোম চালু করে বললেন মমতা

0

যারা করোনায় আক্রান্ত কিন্তু তেমন অসুস্থ নন, তাদের জন্য সেফ হোম সেন্টার চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এখানে চিকিত্সকরা দিনে দুই বার করে আসবেন, রোগীদের হালহকিকত্ জানার জন্য। শুধু যারা প্রচন্ড অসুস্থ, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে, বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন যে সারা রাজ্য জুড়ে ১০৪টি সেফ হোম সেন্টার চালু হবে। কেসের সংখ্যা আরও বাড়লে সেফ হোম সেন্টার আরও খোলা হবে, সে কথা বলেন তিনি। এখানে বাড়ির খাওয়া মিলবে। দুই বেলা ডাক্তাররা ভিজিট করবেন। প্রয়োজনে নিজের বাড়িটিও তিনি এই কাজে দিয়ে দিতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী।
বহু জায়গায় বেডের আকালের অভিযোগ আসছে। এই বিষয় স্বচ্ছতার জন্য এবার থেকে ঘণ্টায় ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে জানাতে হবে খালি বেডের সংখ্যা।
বেসরকারি নার্সং হোমগুলি যেরকম আকাশচুম্বী চার্জ নিচ্ছে, সেই নিয়ে বৃহস্পতিবার বৈঠক হবে বলে তিনি জানান।
পুলিশ, ডাক্তার, আশা কর্মী, মিউনিসিপাল কর্মী, আশা কর্মী যারা কোভিড যোদ্ধা তাদের অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ডিফিকাল্ট এরিয়ায় কাজ করলে রাজ্য সরকারি কর্মীরা যে ইনসেনটিভ পান, এবার থেকে কোভিড যোদ্ধারাও সেই টাকা পাবেন।
এবার থেকে ফাইনাল বর্ষের মেডিক্যাল ও নার্সিং পড়ুয়াদেরও কোভিড লড়াইতে কাজে লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

পূর্ব পরিকল্পিত সংঘর্ষ চিনের, সম্পর্কে পড়বে প্রভাব : জয়শংকর

0

চিনের পরিকল্পিত এবং পূর্ব-নির্ধারিত পরিকল্পনার কারণেই উত্তপ্ত হয়ে উঠেছিল গালওয়ান উপত্যকা। তার কারণে সেখানে দু’দেশের সেনার সংঘর্ষ বেঁধেছিল। গতকাল বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং উইকে কড়া ভাষায় একথা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে খুব একটা স্পষ্টভাবে জানানো হয়নি, কীভাবে পূর্ব লাদাখের গালওয়ানে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। বুধবার অবশ্য চিনা বিদেশমন্ত্রীকে সেই ঘটনার পুরো বর্ণনা দেন জয়শংকর।
তিনি জানান, উচ্চপদস্থ মিলিটারি কম্যান্ডারদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা প্রশমন এবং সেনা সরানোর ক্ষেত্রে গত ৬ জুন ঐক্যমতে পৌঁছেছিল দু’দেশ। সেই ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়ার জন্য গত সপ্তাহ জুড়ে দু’দেশের সামরিক বৈঠক হয়েছিল। পরিস্থিতির উন্নতিও হচ্ছিল। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে অর্থাৎ ভারতের দিকে গালওয়ান উপত্যকায় একটি কাঠামো তৈরির চেষ্টা করছিল চিনা সেনা। তা নিয়ে বিবাদের সূত্রপাত। তারই মধ্যে চিনা সেনার পরিকল্পিত এবং পূর্ব-নির্ধারিত পদক্ষেপ করেছিল। যা সংঘর্ষ বাঁধার ক্ষেত্রে সরাসরি দায়ী ছিল।
প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান পরিবর্তন না করা নিয়ে দু’দেশের মধ্যে যেসব চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন করার উদ্দেশ্য পরিলক্ষিত হয়েছিল। একইসঙ্গে বিদেশমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ৬ জুনের বৈঠকে ভারত ও চিন সেনা যাবতীয় দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রোটোকল মেনে চলার পক্ষে একমত হয়েছিল। পাশাপাশি কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মেনে চলা এবং কোনও একতরফা পদক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ফোনালাপের পর সাউথ ব্লকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, যাবতীয় পরিস্থিতি দায়িত্বপূর্ণভাবে সামলানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা এবং ৬ জুনের সিদ্ধান্ত অনুযায়ী দু’পক্ষই সচেতনভাবে যাবতীয় পদক্ষেপ করবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বিঘ্নিত করবে, কোনও পক্ষই এমন কোনও কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দুই বিদেশমন্ত্রী।
যদিও ফোনালাপের পর চিনা বিদেশ মন্ত্রকের তরফে একেবারে আগ্রাসী বিবৃতি প্রকাশ করা হয়েছে। তারা দাবি করেছে, ফোনে জয়শংকরকে ভারতের ‘সামনের দিকে বাহিনী’-কে নিয়ন্ত্রণের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। মান্দারিনে লেখা সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘আবারও ভারতের কাছে চিন তীব্র প্রতিবাদ জানিয়েছি। পুরো বিষয়ে ভারতকে পূর্ণাঙ্গ তদন্ত করা, দোষীদের কড়া শাস্তি দেওয়া, সামনের দিকে বাহিনীকে নিয়ন্ত্রণ এবং এরকম ঘটনা এড়াতে অবিলম্বে যাবতীয় প্ররোচনামূলক কাজকর্ম বন্ধ করার দাবি জানানো হয়েছে।’ যথারীতি সংঘর্ষের যাবতীয় দায় ভারতের উপর চাপিয়ে বেজিংয়ের তরফে বলা হয়েছে, ‘গালওয়ান উপত্যকায় যখন পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল, তখন ওরা (ভারত) ইচ্ছা করে প্ররোচনা দিয়েছিল, এমনকী হিংসাত্মকভাবে চিনা জওয়ান ও অফিসারদের উপর হামলা চালিয়েছিল, যখন তারা আলোচনার জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখার দিকে যাচ্ছিল।’ যদিও সেই অভিযোগ মঙ্গলবারই উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

বিশ্বে গালওয়ান সংঘর্ষের সুদূরপ্রসারী প্রভাব পড়বে : প্রণব মুখার্জি

0

শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর গালওয়ান সংঘর্ষের সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এমনটাই মনে করছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
তিনি বলেন, ‘আমি এটার উপর গুরুত্ব আরোপ করতে চাই যে ইন্দো-চিনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লাদাখের এই নির্দিষ্ট পরিস্থিতি (গালওয়ান সংঘর্ষ) শুধুমাত্র আমাদের জাতীয় কৌশলগত স্বার্থের জন্য গভীর উদ্বেগের বিষয় নয়, এটার সুদূরপ্রসারী ভূ-রাজনৈতিক প্রভাব থাকবে।’
প্রথম ইউপিএ সরকারের আমলে ২০০৪ সালের ২২ মে থেকে ২০০৬ সালের ২২ অক্টোবর নিজেই প্রতিরক্ষামন্ত্রী ছিলেন প্রণববাবু। তিনি বলেন, এটা ‘আমার নিজস্ব মতামত যে আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষাকারী বীর (জওয়ানদের) কাজের তুলনায় ভারতমাতার স্বার্থের জন্য কোনও কাজই বড় হয়।’
প্রাক্তন কংগ্রেস নেতার মতে, লাদাখের পরিস্থিতির ফলে দেশের বিবেকে আঘাত লেগেছে। আর সেই আঘাত ঠিক করার জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত অত্যন্ত প্রয়োজন। আর সেই ঐক্যমতে পৌঁছানোর বেশিরভাগ দায় কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। তাঁর কথায়, ‘দেশের বিবেকে আঘাত লেগেছে এবং দুটি বিরোধী পক্ষের ঐক্যমতের মাধ্যমে সন্তোষজনক সমাধান করতে হবে। সশস্ত্র বাহিনী-সহ বিভিন্ন পক্ষকে নিয়ে সেই দায়িত্বের বেশিরভাগটাই পড়ে ভারত সরকারের উপর। এটা বর্তমান সরকারকে নিশ্চিত করতে যে আমাদের জাতীয় স্বার্থ ছাড়া যেন কোনও বিষয়কে সর্বোত্তম হিসেবে বিবেচনা করা না হয়।’
ইতিমধ্যে অবশ্য ভারত এবং চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভার্চুয়াল বৈঠকে হাজির থাকবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারকে একের পর এক প্রশ্নে জেরবার করছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী নীরব কেন, তা নিয়েও খোঁচা দিচ্ছিলেন বিরোধীরা। সেই আক্রমণ ভোঁতা করতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। আর সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে মোদী যদি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল, তাতে অবার হওয়ার কিছু থাকবে না।

সাকিব খুব বুদ্ধিমান বোলার: সাকলাইন

0

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন মুশতাক বলেছেন, আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সময় সাকিব আল হাসানকে খুব কাছ থেকে দেখেছি। সে খুবই মেধাবী এবং বুদ্ধিমান বোলার।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমান বিশ্বের সেরা স্পিনারদের বাছাই করতে গিয়ে সাকিবের প্রশংসা করেন সাবেক এ তারকা অফ স্পিনার।

পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট আর ১৬৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৯৬ উইকেট শিকার করা সাকলাইন মুশতাক বলেছেন, টেস্ট ম্যাচে আমার মতে বিশ্বের সেরা স্পিনার এখন নাথান লায়ন। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে। ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার ভালো রেকর্ড রয়েছে।
অস্ট্রেলিয়ান তারকা অফ স্পিনার নাথান লায়ন দেশের হয়ে ৯৬ টেস্টে অংশ নিয়ে শিকার করেছেন ৩৯০ উইকেট।

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা স্পিনারের তালিকায় সাকলাইন রেখেছেন ভারতীয় দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদবকে। সাকলাইন বলেন, রবিচন্দ্রন অশ্বিনও ভালো বোলার, তবে ঘরের মাঠে সে দুর্দান্ত। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ যাদব অসাধারণ। তার মাঝে ক্রিকেটীয় জ্ঞান আছে।

৪৩ বছর বয়সী সাকলাইন মুশতাক আরও বলেছেন, পাকিস্তানের শাদাব খানের মাঝেও দারুণ কিছু গুণ রয়েছে। আমি মনে করি, সে টেস্ট ক্রিকেটে ভালো করবে। ইয়াসির শাহর রেকর্ড পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সে বিশ্বসেরা।

ইংল্যান্ডের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

0

আগামী ৮ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে মাঠে নামবে ইংল্যান্ড। করোনার এই মহামারীতে এই সিরিজটা নিশ্চয় স্বস্তি যোগাবে ক্রিকেট ভক্তদের। তাই এমন উদ্যোগ দুই দুই দেশের ক্রিকেট বোর্ডের।

ক্যারিবীয়দের ১৪ সদস্যের টেস্ট দল কদিন আগেই পৌঁছেছে যুক্তরাজ্যে। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সবাই আছেন কোয়ারেন্টিনে। যদিও তার ফাঁকে ফাঁকে অনুশীলনও করছেন টুকটাক।
তাই পিছিয়ে পড়তে চায় না ইংলিশরাও। আজ বুধবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ১ জুলাই এই ৩০ সদস্যের দলকে দুটি দল করে খেলা হবে অনুশীলন ম্যাচ।
কদিন আগে পারিবারিক কারণ দেখিয়ে এই সিরিজ খেলবেন না বলে জানিয়ে দেন নিয়মিত অধিনায়ক জো রুট। তবে এই প্রাথমিক দলে আছেন আছেন তিনিও।

দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন অল-রাউন্ডার মঈন আলী। দলে জায়গা হয়েছে আট নতুন মুখের।
ক্যারিবীয় সিরিজের জন্য ঘোষিত এই প্রাথমিক দলকে অনুশীলন করাবেন তিন কাউন্টি দলের কোচ গ্লেন চ্যাপেল (ল্যাঙ্কাশায়ার), রিচার্ড ডসন (গ্লুচেস্টারশায়ার) ও ম্যাথ্যু ওয়াকার (কেন্ট)।
এনিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত বলেন, এই সময়ে তাদের এই সাপোর্ট অনেক জরুরী। আর আমরা এই সুযোগ লুপে নিয়েছি।

৩০ সদস্যের ইংল্যান্ড দল: মঈন আলী, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনাথন বেরিস্ট্রো, ডমিনিক বেস, জেমস বার্চে, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইজ গ্রেগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রিগ ওভারটন, ম্যাথু প্র্যাকিনসন, ওলি পপ, ওলি রবিনসন, জো রুট, ডোম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোনস, আমার ভিরদি, ক্রিস ওকস ও মার্ক উড।

গালওয়ানে টানটান উত্তেজনা, সীমান্তে উড়ছে চীনা ড্রোন-হেলিকপ্টার

0

লাদাখে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৩ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা হঠাৎ বেড়ে গেছে বহুগুণ। টানটান উত্তেজনার মধ্যে এবার সীমান্তে ড্রোন ও হেলিকপ্টার টহল দিচ্ছে চীন। ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪ এর খবরে এমনটাই দাবি করা হয়েছে।

দু’পক্ষের সেনাবাহিনীকেই এই মুহূর্তে হাই-অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। শুধু তাই নয়, জাতীয় এক হিন্দি সংবাদমাধ্যম জানায় যে, ঘটনার পর অর্থাৎ সোমবার রাতে হওয়া ঝামেলার পর এলএসি’তে দফায় দফায় হেলিকপ্টার ওড়ার শব্দ পাওয়া গেছে।

মনে করা হচ্ছে, সোমবার যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এর পরের সীমান্তে নজরদারি চালানোর জন্যেই চীনা এয়ারফোর্সের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যদিও চীনের প্রতি মুহূর্তের পদক্ষেপের উপর নজর রাখছে ভারতও। আর তা নজর রাখতে গিয়ে দেখা গেছে যে, ইন্দো-চীন সীমান্তে ড্রোন উড়াচ্ছে লাল ফৌজ। মূলত ঘটনার পরে গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনারা কী পরিস্থিতি রয়েছে তা জানতেই মূলত চীনা বাহিনী এসব ড্রোন ওড়াচ্ছে।

ভারত ও চীনের মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত। গত মাস থেকে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত ও চীন দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করায় একে অপরকে দোষারোপ করে আসছিল। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর এই নিয়ন্ত্রণরেখাটি করা হয়েছিল। চীন নিয়ন্ত্রিত আকসাই চীন এবং বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মিরের মধ্যবর্তী অঞ্চলে এই নিয়ন্ত্রণরেখার অবস্থান।