Home Blog Page 2895

করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

0

রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন এই কর্মকর্তা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। গতকাল তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার স্ত্রীও করোনা পজিটিভ, তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ফখরুল কবির বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্ম-সচিব। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

0

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ছয় কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।
অন্যদিকে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১ টাকা।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯টি এবং উপকারভোগী লোকসংখ্যা ০৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩টি এবং লোক সংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।

হজ্বের ব্যাপারে ১৫ই জুনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের আশা বাংলাদেশের

0

হজ নিয়ে ১৫ই জুনের মধ্যে সৌদি সরকারের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি জানান, কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা রয়েছে। এই বছর বাংলাদেশসহ বহির্বিশ্বের হজযাত্রীরা হজ পালন করতে পারবে কিনা তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সব বিষয় বিবেচনা করে সে সিদ্ধান্ত নেবে সৌদি সরকার। আমরা আসা করছি এ ব্যাপারে তারা আগামী ১৫ জুনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলাদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে। এবার এই সংখ্যক হজযাত্রী যেতে না পারলেও এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আশা করা হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরে বাংলাদেশের হজের কোটা ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার । তবে, করোনার কারণে এ বছর নিবন্ধিত ৬৪ হাজার ৫৯৪ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন।

গত মার্চে, সৌদি আরব বাংলাদেশকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ সম্পর্কিত কার্যক্রম স্থগিত করার জন্য একটি নির্দেশনা জারি করেছিল। কিন্তু বাংলাদেশ এপ্রিল পর্যন্ত নিবন্ধকরণ প্রক্রিয়া চালিয়ে যায়।

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৭১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৯৭৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১৭১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১ হাজার ৬৭৫ জন।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৭১ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হলো ৯৭৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৫ হাজার ৩৩৬ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িায়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৯ হাজার প্রায়। তবে সাড়ে ৩৫ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

করোনা নেগেটিভ হলেন নাসিম

0

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম করোনামুক্ত হলেন। তার করোনামুক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

এদিকে গত আট দিন ধরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত ১ জুন জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ঐ পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। পরে জরুরিভাবে অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর টানা তিন দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি হয়নি। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এখনো তিনি গভীর কোমায়। যতক্ষণ পর্যন্ত হার্ট বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। গতকাল সোমবার রাতে মেডিক্যাল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তার শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত। নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। এছাড়া আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারাও খোঁজখবর নিচ্ছেন। মোহাম্মদ নাসিমের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আদালতের প্রবেশপথ জীবাণুমুক্ত রাখতে প্রধান বিচারপতির কাছে আবেদন

0

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম আদালত) বিচারক ও কর্মকর্তা-কর্মচারিরা ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম পেয়েছেন। গত ৪ জুন মুখ্য মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াত তাঁর অধীনস্থ সকল মহানগর হাকিম ও ২০৫ জন কর্মকর্তা-কর্মচারিকে কভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী সরবরাহ করেন। এরপর গত রবিবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানও তাঁর অধীনস্থ বিচারক ও কর্মচারিদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন। সারাদেশের বিচারক ও আদালতের কর্মকর্তা কর্মচারিদের এই সুরক্ষা সামগ্রী প্রয়োজন।

দেশের অধস্তন আদালতের বিচারক কর্মচারিরা অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন আদালতে কাজ করছেন। কিন্তু সরকারি বা বেসরকারি কোনো সংস্থাই বিচারকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি। ঠিক এই সময়ে ঢাকার সিএমএম আদালতে কর্মরতরা সুরক্ষা সামগ্রী পেয়েছেন। তারা কিভাবে পেলেন তা অনুকরণীয় হতে পারে অন্যান্য জেলায় কর্মরতদের জন্য।

বিচারালয়ে ভার্চুয়াল আদালত ও বিশেষ আদালতে শুনানির জন্য আইনজীবীদের প্রতিনিয়ত মারাত্মক ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে আইনজীবীরা মনে করেন।

ঢাকাসহ সারাদেশের আদালতে ভার্চুয়াল আদালতে শুনানি চলছে। ভার্চুয়াল আদালতে সব ধরণের মামলারই শুনানি নেওয়া হচ্ছে। এ ছাড়া আসামি গ্রেপ্তারের পর আদালতে যে সব আসামি পাঠানো হচ্ছে তাদের শুনানি সরাসরি গ্রহণ করছেন বিচারকরা। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে খাস কামরায়। প্রকাশ্য আদালতের তাদের বিভিন্ন আবেদনের ওপর শুনানি হচ্ছে। এসব শুনানির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিচারক, আইনজীবী, আদালতের কর্মচারি ও পুলিশ। প্রত্যেকেরই কভিড-১৯ এর ঝুঁকি রয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম প্রত্যেকেরই দরকার। কিন্তু দেশের অধস্তন আদালতে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহ নেই।

জানা গেছে, ঢাকার সিএমএম জুলফিকার হায়াতের ঐকান্তিক প্রচেষ্টায় তার আদালতের বিচারক ও কর্মচারিদেরকে কভিড-১৯ সুরক্ষা সরঞ্জাম সরবরাহ সম্ভব হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, ফেস মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজারসহ আরও সরঞ্জাম। আদালতের বিভিন্ন কাজের জন্য বরাদ্দ জরুরি তহবিলের (কন্টিনজেন্সি/কন্টিনজেন্ট ফান্ড) খরচ কমিয়ে সমন্বয় করে এসব সামগ্রী কেনা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের থেকেও কিছু সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। নিরাপদে ও নির্বিঘ্নে যাতে স্বাস্থ্যবিধি মেনে আদালতের কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায় সেই উদ্দেশেই এই সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়। ঢাকার সিএমএম আদালতে কর্মরতরা সিএমএমকে ধন্যবাদ জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, প্রত্যেক আদালতেই জরুরি তহবিল নামে একটি তহবিলের বরাদ্দ থাকে। অন্যান্য কাজের থেকে করোনার এই সময়ে বেঁচে থাকার লড়াইটাই বড় কাজ। এই কারণে ওই তহবিলের থেকে টাকা সমন্বয় করে সিএমএম মহৎ কাজ করেছেন। দেশের অন্যান্য অধস্তন আদালতের প্রধানরাও এই দৃষ্টান্ত অনুকরণ করতে পারেন। তাহলে বিচারক ও আদালত সহায়ক কর্মকর্তা-কর্মচারিরা কিছুটা হলে নির্ভয়ে সেবাদান করতে পারবেন।

আদালতে বিভিন্ন মামলার শুনানিতে আইনজীবীদেরও যেতে হচ্ছে। ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি হলেও আনুসঙ্গিক কাজের জন্য কয়েক দফা আইনজীবীদের ও আইনজীবী সহকারীদের যেতে হয়। তারা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে যান। কিন্তু আদালতে প্রবেশ পথে কোনো হাত ধোঁয়ার ব্যবস্থা নেই। নেই হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিস্কার করার ব্যবস্থা। ফলে আইনজীবীদর আরও বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এ কারণে প্রত্যেক আদালতের প্রবেশ পথে হাত ধোয়ার স্থায়ী ব্যবস্থা ও পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা প্রয়োজন বলে আইনজীবীরা দাবি করেছেন।

ঢাকার জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আহমেদ গাজী কালের কণ্ঠকে বলেন, আইনজীবীরা ঝুঁকি নিয়ে আদালতে যাচ্ছেন। কিন্তু আদালতের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা নেই। স্যানিটাইজারের ব্যবস্থাও নেই। বাংলাদেশ কভিড-১৯ ভাইরাসমুক্ত হবে কবে তা অনিশ্চিত। কাজেই স্থায়ীভাবে আদালতের প্রবেশমুখে পর্যাপ্ত হাতধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা উচিত।

ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার গত ১৬ মে দেশের আদালত সমূহের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা ও জীবানুনাশক ওষুধ রাখার নির্দেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। এসব রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করেছেন এই দুই আইনজীবী।

ব্যারিস্টার পল্লব বলেন, গত কয়েকদিনে অসংখ্য আইনজীবী ও কোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন কয়েকজন। বিচারকরাও এর থেকে মুক্ত নন। আদালতে প্রচুর জনসমাগম হয়। সেখান থেকে করোনা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। তাই কোর্ট খোলার আগেই দেশের সব আদালত প্রাঙ্গনে থার্মাল স্ক্যানার স্থাপন, রিমোট থার্মোমিটার, পর্যাপ্ত স্যানিটাইজার, সাবান এবং হাত ধোয়ার উপকরণ সরবরাহ অত্যন্ত জরুরি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল বাড়ি, পুড়ল সাতজন

0

সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে দোতলা বাড়ির একাংশ ধসে পড়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রান্না করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দগ্ধরা হলেন লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানার এসআই রকিবুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে বলে জানান তিনি।

এই প্রথম কোনো আরব দেশ মঙ্গলগ্রহে নভোযান পাঠাচ্ছে!

0

মঙ্গলগ্রহে অভিযানে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রথম কোনো আরব দেশ মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাচ্ছে।আরব আমিরাতের দৃষ্টি এখন মহাকাশে। দেশটি প্রায় পাঁচ বছর সময় নিয়ে একটি মহাকাশযান তৈরি করেছে।

জানা গেছে, আগামী সপ্তাহে এই নভোযানে জ্বালানি তেল ভর্তি করা শুরু হবে। মানবহীন এই মহাকাশযানটির নাম দেয়া হয়েছে ‘আমাল’, আরবিতে যার অর্থ ‘আশা’।

সবকিছু ঠিকঠাক হলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস।

মঙ্গলগ্রহের এক বছর ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলগ্রহের কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা।

গ্রহের চারিদিকে ঘুরে ঘুরে গোলাপি রঙের এই গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আমাল।

এই প্রকল্পের পরিচালক সারাহ আল আমিরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, েতরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশন ‘স্পেস ইঞ্জিনিয়ারিং’ পেশায় যুক্ত হওয়ার দ্বার উন্মুক্ত করবে।

আগামী ১৪ জুলাই জাপানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দ্বিপ তানেগাশিমা থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে প্রকল্পের সাথে যুক্ত প্রকৌশলীদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। তাই এই যাত্রা ইতিমধ্যেই একবার পিছিয়েছে।

জাপানিজ ‘রকেট’ দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের ‘সেন্সর’ থাকবে, যার কাজ হবে মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা।

মহাকাশযানটিতে খুব শক্তিশালী ‘রেজুলুশন’ সম্বলিত একটি ‘মাল্টিব্যান্ড’ ক্যামেরা থাকবে।এটা সূক্ষ্ম বস্তুর ছবি তুলতে সক্ষম।

গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগ ও নিম্নভাগ পরিমাপ করার জন্য থাকবে একটি ‘ইনফ্রারেড স্পেকটোমিটার’।এটা তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। তৃতীয় আরেকটি সেন্সর গ্রহটির অক্সিজেন ও হাইড্রোজেনের মাত্রা পরিমাপ করবে।

সারাহ আল আমিরি বলেন, এই মিশনের অন্যতম কাজ হলো পানি তৈরিতে দরকার এই দুটি গুরুত্বপূর্ন উপাদান কেন মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে থাকতে পারছে না তা বোঝার চেষ্টা করা।

যুক্তরাজ্যের সায়েন্স মিউজিয়াম গ্রুপের পরিচালক স্যার ইয়ান ব্ল্যাচফোর্ড বলেন, এর আগে যত মহাকাশযান মঙ্গলগ্রহে পাঠানো হয়েছে সেগুলো ভূতত্ত্বের দিকে মনোযোগ দিয়ে কাজ করেছে। কিন্তু এবার মঙ্গলগ্রহের জলবায়ু সম্পর্কে একটি সামগ্রিক চিত্র পাওয়া যাবে।

মহাকাশবিজ্ঞানে আরব আমিরাতের যোগসূত্র নতুন নয়। এর আগে পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য একটি রকেট পাঠিয়েছিল দেশটি।

গত বছর রাশিয়ান একটি মহাকাশযানে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন আমিরাতের প্রথম কোনো নাগরিক।

তবে প্রথম আরব হিসেবে মহাকাশে গেছেন সৌদি আরবের যুবরাজ সুলতান বিন সালমান আল-সদ। ১৯৮৫ সালে মার্কিন একটি মহাকাশযানে করে গিয়েছিলেন তিনি।

তবে আরব আমিরাতের মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠানোর এই চেষ্টা যেকোনো আরব দেশের মধ্যে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী।

ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক মনিকা গ্রেডি বলছেন, এই মিশন মহাকাশ যাত্রার ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তিনি বলেছেন, মঙ্গলগ্রহ সম্পর্কে একটি অনুসন্ধানের ক্ষেত্রে এই মিশন একটি সত্যিকার সামনের দিকে অগ্রসর হওয়ার মতো পদক্ষেপ।কারণ এতে বোঝা যায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং মার্কিন নাসা ছাড়া অন্য কোনো দেশও মঙ্গলগ্রহে যেতে পারে। আশা করি তারা যেন সেখানে পৌঁছাতে পারবে। মঙ্গলগ্রহে পাঠানো মিশন ব্যর্থ হওয়ার একটি লম্বা ইতিহাস রয়েছে।

এই প্রকল্পের নেতৃবৃন্দ বিশ্বকে জানান দিচ্ছেন যে, সেই আট শতাব্দী আগে, এখনকার সময়ের অনেক উন্নত দেশের চেয়েও আরব বিজ্ঞানীরা অনেক অগ্রসর ছিলেন।

সে সময় বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে তারা ছিলেন সামনের সারিতে। আজকের দিনে দুবাইয়ের শাসক উচ্চাকাঙ্ক্ষী এই মিশনের মাধ্যমে সেই সাংস্কৃতিক অহংকারকে আবারও উদ্দীপ্ত করতে চান।

একইসাথে জ্বালানি তেলের উপরে যে নির্ভরশীলতা তা থেকে নতুন কিছুতে সরে আসতে চান। যদি এই মিশন সফল হয় তবে দেশটি প্রতিষ্ঠার ঠিক ৫০ বছরে এসে বিশ্বকে তাক লাগিয়ে দেবে।

সূত্র : বিবিসি বাংলা

চাঞ্চল্যকর তথ্য! চীনে করোনার উৎপত্তি গত বছরের আগস্টে

0

করোনার প্রকোপ এখন গোটা বিশ্ব জুড়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভাড মেডিক্যাল স্কুলের গবেষকরা। হাসপাতালের পার্কিং লটের উপগ্রহ চিত্র এবং ইন্টারনেট সার্চের ডেটা বিশ্লেষণ করে তারা বলছেন গেল বছরের আগস্ট থেকে চীনে করোনার উৎপত্তি হতে পারে এবং অই সময় থেকেই করোনা ছড়িয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, ওই সময়ে উহানের পাঁচটি হাসপাতালের পার্কিংয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গাড়ি দেখা গেছে। একই সঙ্গে চীনের বাইডু সার্চ ইঞ্জিনে আগস্টের দিনগুলোতে সংক্রামক রোগ বিষয়ে অনেক মানুষ তথ্য জানতে চেয়েছেন। হার্ভার্ডের ড্যাশ সার্ভারে প্রকাশিত প্রতিবেদনে বোস্টন শিশু হাসপাতালের প্রধান জন ব্রাউনস্টেইন লিখেছেন, ‘২০১৯ সালের আগস্ট মাস থেকে উহানের বিভিন্ন হাসপাতালের ব্যস্ততা বাড়তে থাকে যা অন্যান্য সময়ের চেয়ে বেশি। ২০১৮ সালে উহানের সবচেয়ে বড় হাসপাতাল তিয়ানজুতে ১৭১টি গাড়ি ছিল কিন্তু এক বছর পরে তা হয়েছে ২৮৫টি। আশপাশের রাস্তায় যানজট বৃদ্ধি পেয়েছে ৬৭ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত। একই সঙ্গে এই দিনগুলোতে মানুষ অনলাইনে জ্বর-সর্দি-কাশি সংক্রান্ত রোগের বিষয়ে পরামর্শ সার্চ করেছেন আগের থেকে বেশি হারে।

তবে চীনের দাবি, গত ডিসেম্বরে উহান থেকে রোগটি প্রথম ছড়ায়। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭২ লাখের বেশি, মারা গেছে ৪ লাখের বেশি মানুষ। প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৫ লাখ ৫০ হাজার ৫শ মানুষ।

শপিংমলে ঢুকতে একশ টাকার টিকিট লাগছে পশ্চিমবঙ্গে

0

লকডাউন শেষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ মেনে আসানসোলে খুলতে যাচ্ছে শপিংমলগুলো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শপিংমল খোলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, সব কিছুই পালন করা হচ্ছে।

আসানসোল স্টেডিয়ামের পাশের শপিংমলে গতকাল সোমবার সকালেই হাজির হয়ে যান তরুণ-তরুণীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে সবার মুখেই ছিল মাস্ক।

জানা গেছে, শপিংমলে প্রবেশের আগে ক্রেতাদের অবশ্যই একশ টাকার একটি কুপন কাটতে হচ্ছে৷ কিছু কিনলে একশ টাকা সেটার সঙ্গে মিলিয়ে নেওয়া হবে৷ তবে শপিংমলে কিছু না কিনলে টাকা ফেরত দেওয়া হবে না৷

এ ব্যাপারে শপিংমলের পক্ষে সঞ্জয় চ্যাটার্জি জানান, সাধারণত নাগরিক জীবনে শপিংমল অনেকটাই বিনোদনক্ষেত্র হয়ে উঠেছে৷ কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতিতে শপিংমলে অযথা ভিড় এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে৷

তিনি আরো বলেন, ক্রেতা, গ্রাহক এবং নাগরিকদের বার্তা দেওয়া হচ্ছে- কেবল প্রয়োজনেই শপিংমলে আসুুুন। আমরাও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব দিকেই আমরা দৃষ্টি রাখছি। এখানে ক্রেতাদের সারা শরীর জীবাণুমুক্ত করার ব্যবস্থা রয়েছে। ১০ বছরের কম বয়সী এবং ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের শপিংমলে ঢুকতে নিষেধ করা হচ্ছে৷

পাশাপাশি, শপিংমলের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাসহ জীবাণুমুক্ত রাখার জন্য মাস্ক, গ্লাভস ও গ্রিন রিস্ট–ব্যান্ড সরবরাহ করা হয়েছে, যাতে ক্রেতাসহ কর্মীরা সুস্থ থাকেন৷