Home Blog Page 2981

ঢাকা ছাড়লেন আরো ২২৪ ব্রিটিশ নাগরিক

0

করোনাভাইরাসের সংক্রমণে যাত্রীবাহী বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেলেন ঢাকায় বসবাসরত ব্রিটিশ নাগরিকরা। এর মধ্যে শুক্রবার আরো ২২৪ জন নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, শুক্রবার বিকাল ৩টা ৫৬ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেইসবুক পেজ থেকে জানা যায়, যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আরো তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে ৩ মের ফ্লাইটটি যুক্তরাজ্যের নাগরিকদের সরাসরি ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাবে। বাকী চারটি ফ্লাইট সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা হয়ে লন্ডন নিয়ে যাবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এ পর্যন্ত ১২১৪ জন যুক্তরাজ্যের নাগরিক ছয়টি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছেন। গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ কওে দেয়। ২৩ এপ্রিল আরো ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। এরপর গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান। এরপর গত ২৬ এপ্রি বিশেষ ফ্লাইটে ১৬৮ জন, ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরে যান।

এদিকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ফেইসবুক পাতায় এক ভিডিও বার্তায় জানান, বাংলাদেশ থেকে নিজ নাগরিকদের ফেরত নিতে আরো পাঁচটি ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে প্রথম দফায় চারটি ফ্লাইটে সাড়ে আট শ যুক্তরাজ্যের নাগরিকের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছিল।

‘প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, করোনা যুদ্ধে জয় আমাদের হবেই’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলা ও উপজেলা প্রশাসনেরর মাধ্যমে যে ত্রাণ কার্যক্রম চলছে, তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আশা করি জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

আজ শনিবার নিজ সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় চিকিৎসা সেবায় সরকারি টেস্টিং ক্যাপাসিটি এখন অনেক বেড়েছে। অনেকে লক্ষণ দেখা দিলেও টেস্ট না করিয়ে গোপন রাখছেন। এতে বিপদ ডেকে আনছেন। লক্ষণ দেখা দিলে হেলপ্লাইন বা হটলাইনে যোগাযোগের যেন ভুল না হয়। সবাইকে বিষয়টি লক্ষ্য রাখতে অনুরোধ করছি।

তিনি বলেন, করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। তার উপর আস্থা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। করোনা যুদ্ধে জয় আমাদের হবেই।

ওবায়দুল কাদের বলেন, ফ্রন্টলাইনের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য ইতিমধ্যে করোনাই আক্রান্ত হয়ে মার গেছেন। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি করোনা আক্রান্তদের আরোগ্য কামনা করছি।

এ সময়ে তিনি ইতিমধ্যে ফ্রন্টলাইনে চিকিৎসক-নার্স টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং চিকিৎসা কাজ অব্যাহত রেখেছেন সেজন্য তাদের অভিনন্দন জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা এরই মধ্যে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্য কর্মী, একজন সাংবাদিক এবং একজন ব্যাংকারকে হারিয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মাঠ প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জরুরি পরিসেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, গণমাধ্যম, পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবসহ যারা এই সংকটে সামনের সারিতে থেকে করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের অভিনন্দন জানাই।

বিশ কেজি করে চাল দেওয়া হবে দরিদ্রদের

0

চলতি মে মাসজুড়ে দরিদ্র ও দুস্থ প্রতিটি পরিবারকে দশ নয়, বিশ কেজি করে চাল দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আর এই সহায়তা পাবে এক কোটি ১১ লাখ ৩৮ হাজার পরিবার। এ জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় জেলায় বরাদ্দ পাঠানো হয়েছে। চালের সঙ্গে আলু, ডাল, সাবান, আর সবজি তো থাকছেই। এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ শনিবার তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের নিজস্ব তহবিল থেকে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এপ্রিল মাসের বরাদ্দ জেলা প্রশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার আরো বরাদ্দ দেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের এই ক্রান্তিলগ্নে দরিদ্র অসহায় কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। বরাদ্দের ত্রাণ সামগ্রী যথাযথভাবে দরিদ্র অসহায় মানুষদের কাছে পৌঁছাতে সরকার যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবই নিয়েছে।

দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও খাদ্য মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও স্ব স্ব মন্ত্রণালয় থেকে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সাগরে মৎস্য আহরণে নিষিদ্ধের মধ্যে পড়ে থাকা ৩ লাখ ১০ হাজার মৎস্যজীবী পরিবারকে মে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় ১০ টাকা কেজি দরে দরিদ্র ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাউল দিচ্ছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিজিডি কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা অব্যাহত রাখছে। তাতে সব মিলে চলতি মে মাসে সারাদেশে প্রায় দেড় কোটি পরিবার সরকারের খাদ্য সহায়তা পাবে।

কাদের খাদ্য সহায়তা দেওয়া হবে এমন সব অসহায় ও দরিদ্র লোকজনদের তালিকা এরই মধ্যে সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের হাতে এসে পৌঁছেছে। তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দায়ীত্বও নিয়েছে সরকার। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় সরকারি সব খাদ্য সহায়তা দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে সারাদেশে প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, দুটি সাবানসহ পল্লী এলাকায় শিশুখাদ্য, যেমন মিল্কভিটার তরল দুধ, তরমুজ দেওয়া হচ্ছিল। এখন সেই সহায়তায় পরিবর্তন এনে চাউল ১০ কেজির স্থলে ২০ কেজি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ জন।
আজ শনিবার (২ মে) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৫৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও ৩। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
ডা. নাসিমা বলেন, নতুন করে যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী। মৃতরা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার। তবে ১০ লাখ ৮৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

0

সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ বাড়ল। আগামী ৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে।
শুক্রবার (১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো ‘কোভিড-১০ সংক্রমণ পরিস্থিতিতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত হালনাগাদ নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৩০ এপ্রিল পর্যন্ত।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। পর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। সর্বশেষ বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
হালনাগাদ নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে ভিসাপ্রাপ্ত বিদেশি নাগরিক বা যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন তাদেরকে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত কোভিড-১৯ লক্ষণমুক্ত বলে চিকিৎসকদের সনদ দেখাতে হবে এবং বাংলাদেশে আগমনের সময় ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১০ আক্রান্ত যেকোনো দেশ থেকে বাংলাদেশে বা বিদেশি নাগরিকের বাংলাদেশে আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে বন্দরগুলোর মাধ্যমে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক প্রক্রিয়া চলমান থাকবে।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা নিয়ে অবস্থানরত বিদেশি নাগরিকদের বর্তমান ভিসা তাদের আবেদনের বিপরীতে ভিসা ফি এবং জরিমানা পরিশোধ ছাড়া তিন মাস পর্যন্ত বাড়ানো যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পোশাক খাত সুরক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার তৈরি পোশাক খাত সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। রফতানি আদেশ রক্ষা করতে প্রধানমন্ত্রী নিজে আমদানিকারক দেশের প্রেসিডিন্ট-প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রণোদনা দেওয়া হয়েছে। গার্মেন্ট কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে। গার্মেন্ট মালিকরা যেসব প্রতিশ্রুতি দিয়ে কারখানা চালুর আবেদন করেছিলেন, সেগুলো রক্ষা করুন।
আজ শনিবার (২ মে) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, কারখানাগুলো চালুর আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনও প্রকার শ্রমিক ছাঁটাই বা লে-অফ করা হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই ফ্যাক্টরি পরিচালনা করবে। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেওয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে। প্রকৃতপক্ষে আমরা দেখছি প্রতিদিন দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছে। তারা বলছেন, তাদেরকে অফিস থেকে ডাকা হয়েছে। শুক্রবার গাজীপুরে একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিল না।
মন্ত্রী বলেন, ‘পোশাক শিল্পের মালিকরাও উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিক কর্মী ভাই-বোনদের পাশে থাকুন। প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি যারা লে-অফ ঘোষণা করছে তাদের বিরত রাখুন।’
তিনি বলেন, জেলা প্রশাসন ও উপজেলার মাধ্যমে যে ত্রাণ কার্যক্রম চলছে। তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আশা করি জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।
করোনার লক্ষণ দেখা দিলেও অনেকে টেস্ট না করিয়ে তা গোপন রাখছেন বলে অভিযোগ করে কাদের বলেন, এতে তারা বিপদ ডেকে আনছেন। লক্ষণ দেখা দিলে হেলপলাইন বা হটলাইনে যোগাযোগের যেন ভুল না হয়। সবাইকে লক্ষ্য রাখতে অনুরোধ করছি।
করোনা মোকাবেলায় অগ্রসৈনিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, ফ্রন্টলাইনের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের একজন সাব ইন্সপেক্টরসহ ৪ জন ইতোমধ্যে করোনাই মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আক্রান্তদের আরোগ্য কামনা করছি। ইতোমধ্যে ফ্রন্টলাইন তাদের মধ্যে চিকিৎসক-নার্স টেকনিশিয়ান ফিজিশিয়ান স্বাস্থ্যকর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং চিকিৎসা কাজ অব্যাহত রেখেছেন সেজন্য তাদের জানাই আন্তরিক অভিনন্দন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা যুদ্ধে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, একজন সাংবাদিক এবং একজন ব্যাংকারকে হারানোর কথা উল্লেখ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সংসদ ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর চার সদস্য করোনা আক্রান্ত

0

জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতীয় সংসদ ভবনের গেইটে দায়িত্ব পালনরত ওই সদস্যদের শরীরে গতকাল শুক্রবার (১ মে) করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের মধ্যে আরিফ, বাদল ও খালেক নামের তিনজন পুলিশ সদস্য এবং মাসুদ নামের একজন আনসার সদস্য রয়েছে। এদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান জানান, চারজনের করোনা পজেটিভ ধরা পড়ায় সংসদ ভবন এলাকায় বটতলা পুলিশ রুমের ৫১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি জানান, স্পিকারের বাসায় ১২ জন দায়িত্ব পালন করতেন। তাঁদেরকে সংসদের ৩ নম্বর ব্লকে রাখা হয়েছে। চারজন পুলিশ সদস্যকে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকে রাখা হয়েছে। অন্যদের ৪ নম্বর ব্লকে হোম কোয়ারেন্টিনে রাখা আছে।

এদিকে সংসদে দায়িত্বপালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় জাতীয় সংসদের ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এরপর একজন সংসদস সদস্য আক্রান্ত হওয়ায় সবার মধ্যে এই আতঙ্ক আরো বেড়েছে।

সাভারে করোনা শনাক্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক

0

সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে।

তারা যেসব এলাকায় থাকতেন শুক্রবার ওই সব এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ। এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তাদের আটজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় সাভারে আক্রান্ত হওয়া আটজনের মধ্যে সাতজন পৌর এলাকার উলাইলের তিনটি কারখানার শ্রমিক। তাদের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানেও একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

0

বিশ্ব জুড়ে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। পাকিস্তানেও দিনে দিনে বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাকিস্তানে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
বৃহস্পতিবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৭৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫৯ জনে। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ৩৪৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৩৬১ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১৬০টি নমুনা পরীক্ষায় এ ফল মিলেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পাঞ্জাবে ৬ হাজার ৬১ জন, সিন্ধুতে ৫ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খাইবরে-পাখতুনওয়াতে ২ হাজার ৩১৩ জন, বেলুচিস্তানে ৯৭৮ জন, বালতিস্তানে ৩৩৩ জন, ইসলামাবাদে ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দুই বছর স্থায়ী হবে করোনার প্রকোপ: মার্কিন গবেষণা

0

মহামারি করোনাভাইরাস অন্তত দুই বছর স্থায়ী হবে বলে যুক্তরাষ্ট্রের এক দল বিশেষজ্ঞ জানিয়েছেন। পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে না ওঠা পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে বলে জানান তারা।

এর ব্যাখ্যায় তারা বলেন, এ ভাইরাস অনেকের মধ্যে সংক্রমিত হলেও কোনো উপসর্গ দেখা যায় না। হয়ত কোনো ব্যক্তির মধ্যে শেষ সময়ে এসে এর উপসর্গ দেখা দেয়।

ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্টার ফর ইনফেকশাস ডিজিস রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের প্রতিবেদন মতে, সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া অন্যান্য ইনফ্লুয়েঞ্জায় এ লক্ষণ দেখা যায়নি। যে কারণে করোনাকে প্রতিরোধ করা কঠিন হবে।

গবেষকরা বলেন, বিশ্বের সরকারগুলোকে এ বিষয়টি উপলব্ধি করতে হবে যে এ মহামারি সহসা যাবে না এবং মানুষকে বুঝতে হবে যে এ ভাইরাস মহামারি আকারে আগামী দুই বছর পর্যন্ত ফিরে ফিরে আসবে।

তারা জানান, যদিও এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বে ভ্যাকসিন তৈরির তোড়জোড় চলছে। তবে এ ভ্যাকসিন বিশ্বের সব প্রান্তে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। ২০০৯-১০ সালের ফ্লু প্রতিরোধে যে ভ্যাকিসন আবিষ্কার হয়েছিল, তা দেড় কোটি মানুষের মধ্যে সংক্রমণ এবং ৫০০ মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের হাতে এসেছিল।

ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্টার ফর ইনফেকশাস ডিজিস রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মিশেল ওয়েস্টারহোম এবং মেডিকেল পরিচালক ক্রিস্টিন মুর, তুলেন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য ইতিহাসবীদ জন বেরি ও হাভার্ড স্কুল অব পাবলিক হেলথ এর মাহামারি গবেষক মার্ক লিপসটিচ এ গবেষণা প্রতিবেদন তৈরি করেন।

তারা বলেন, বিশ্বের কয়েক কোটি মানুষকে লকডাউনে রেখে দেশে দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। সরকারগুলো এখন খুব সেচতনভাবে ব্যবসা ও মানুষের যাতায়াতের জায়গাগুলো আবার খুলে দেওয়ার চেষ্টা করছে। তবে করোনাভাইরাস মহামারির আঘাত ২০২২ সালের পর পর্যন্ত ফিরে ফিরে আসবে।