Home Blog Page 3069

ছুটিতে খোলা থাকবে ব্যাংক

0

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে ব্যাংক খোলা থাকবে, তবে কমতে পারে লেনদেনের সময়সূচি।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

এরপর যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেনের সময়সূচি কমানো হবে। মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই বিষয়ক নির্দেশনা সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবিরা।

করোনাভাইরাসে বাংলাদেশি ইমামের মৃত্যু গাম্বিয়ায়

0

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে।

গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশি ওই ইমামের বয়স হয়েছিল ৭০ বছর।

এনিয়ে গাম্বিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুই জন মারা গেলেন।

কর্তৃপক্ষ জানায়, আগে থেকেই ডায়াবেটিক রোগী ছিলেন ওই ইমাম। চিকিৎসা নিতে গিয়েছিলেন বানজুল স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ মার্চ পাশের দেশ সেনেগাল থেকে আসেন ওই বাংলাদেশি। রাজধানী বানজুলের বুনডুং মসজিদে তার থাকার ব্যবস্থা ছিল।

বাংলাদেশি ওই ইমাম ৬টি দেশে ধর্মপ্রচারে গিয়েছিলেন বলেও বিবৃতিতে জানানো হয়।

ইমামের সাহচর্যে কারা এসেছিলেন কর্তৃপক্ষ তা খুঁজে বের করার চেষ্টা করছে। সেইসঙ্গে কোন কোন দেশ ভ্রমণ করেছেন তাও জানার চেষ্টা চলছে।

শনিবার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আকাশ পথ ও সীমান্ত বন্ধ করে দেয় গাম্বিয়া। সেইসঙ্গে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা যে ১৫ জন পালিয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসে ওই ১৫ জন। তাই সতর্কতা হিসেবে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল তাদের। কিন্তু তারা পালিয়ে যান।

করোনা সচেতনতায় পিকেএসবি’র লিফলেট, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও সাবান বিতরণ

0

করোনা সচেতনতায় পিকেএসবি’র লিফলেট, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও সাবান বিতরণ বিশ্বজুড়ে কোভিড ১৯ ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের এই আতঙ্ক এখন সর্বত্র। মহামারী এ ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা এবং হাত পরিষ্কার করতে জীবাণুনাশক বিতরণ করছে বিভিন্ন সংগঠন। এরই মধ্যে ঢাকা মিরপুর-১ দক্ষিণ বিশিল এলাকায় ছিন্নমূল এবং রিক্সাচালকদের মাঝে সাবান, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও লিফলেট বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন রামপুরাস্থ প্রবাসী কল্যাণ সংস্থা। আজ মঙ্গলবার বিকালে প্রায় ৪ শতাধিক ছিন্নমূল /রিকসাচালকদের মধ্যে এই সাবান, হ্যান্ড স্যানেটারী, মাস্ক ও লিফলেট বিতরণ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠনটি। তারা এসব মানুষের মধ্যে লিফলেট বিতরণের মাঝে সচেতনতা তৈরি করেন। বিস্তারিত জানতে সংগঠনের সভাপতি জনাব এসএম মামুন অর রশিদ টেলিফোনের মাধ্যমে বলেন, করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন মাধ্যমে জনসাধারণকে সচেতনতা তৈরি করা হচ্ছে। কিন্তু ছিন্নমূলে যারা আছেন তাদের মাঝে এই সচেতনতা তৈরি হয় না। আমরা তাদের সচেতনতা তৈরি করতে উদ্যোগ নেই। এবং তাদের মাঝে এসব জিনিস বিতরণ করি। একই সঙ্গে তাদেরকে জীবাণু থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেই। সংগঠনটির অন্যতম উদ্যেক্তা সিরাজ শাহীন সৌদি প্রবাসী, কুয়েত প্রবাসী মাসুম ও আব্দুল মোতালেব এবং উপদেষ্টা জনাব হাবিব ভুঞা (কাতার)ও আক্তার হোসেন বিগো লাইভের মাধ্যমে বলেন, ছিন্নমূল মানুষের মধ্যে এই জীবাণু সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। কিন্তু তাদের মধ্যে সচেতনতার অভাব সবচেয়ে কম। এজন্য তারা কিভাবে এই জীবাণুমুক্ত থাকতে পারে সে ব্যাপারে সচেতনতা তৈরি করি। বিতরণ কালে উপস্থিত ছিলেন দারুসসালাম থানার এস আই জনাব আব্দুস সালাম, আদনান ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, আল্লহার দান রেস্টুরেন্ট এর প্রোপ্রাইটর জনাব আরিফ হোসেন, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সেক্রেটারী জনাব আমির হোসেন দুলাল বলেন আমাদের এসব পোগ্রামে যিনি এমুহর্তে সবচেয়ে বেশি সহযোগিতা ও সাহস দিচ্ছেন তিনি আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব প্রকৌশলী রাদিউজ্জামান স্যার, তিনি বলেন এ মুহুর্তে আমাদের কে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে তাই আমরা এমন উদ্যোগ নিয়েছি কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের ঢাকায় অবস্থানরত ভাইয়েরা উপস্থিত হতে পারেনি তবে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন গত ৪ দিন আগেও আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের উদ্যোক্তা জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই

0

রোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এরমধ্যে সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলের বিষয়ে জানতে চাইলে আজ সোমবার রাতে টেলিফোনে কালের কণ্ঠকে তিনি এসব কথা বলেন।

তোফাজ্জল হোসেন মিয়া কালের কণ্ঠকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের অতি জরুরি কাজের জন্য গাড়ি ও মানুষ চলাচলে কোনো বাধা নেই। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন যথাসম্ভব সীমিত আকারে তাদের কর্মীদের বাইরে বের করেন বা গাড়ি চলাচল করান সে বিষয়ে সরকার আহ্বান জানিয়েছে।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংবাদপত্র বন্ধ হয়নি। গণমাধ্যমের কার্যালয় এবং গণমাধ্যমের কার্যক্রম সীমিত বা সংকুচিত বা কোনো ধরনের বাঁধার মধ্যে পড়বে না।

সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।

এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে। তবে এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত হবে।

তিন ঘণ্টায় প্রস্তুত হবে ৫০ বেডের হাসপাতাল

0

করোনা প্রতিরোধ প্রস্তুতিতে বিদ্যমান কার্যক্রমের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের পাঁচটি মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সরকার চাইলেই প্রতিটি ৫০ বেডের হাসপাতাল মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রস্তুত করে কার্যক্রম পরিচালনার উপযোগী করা সম্ভব। এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মো. মাহফুজুর রহমান।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ডাকা সংবাদ সম্মেলনে কোয়ারেন্টাইন বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রস্তুতির কথা জানান পিএসও।

তিনি জানান, ঢাকার হজ ক্যাম্পে ইতিমধ্যে সেনাবাহিনী মোতায়েন আছে। কোয়ারেন্টিনের বিষয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে আমরা কাজ করছি। এর বাইরে আরো কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। ঢাকার বাইরে গাজীপুর ও সাভারের একটি এনজিওর একাধিক স্থাপনা কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করার কাজ চলছে।

পিএসও মো. মাহফুজুর রহমান আরো জানান, আমাদের ৫০ শয্যার পাঁচটি মোবাইল হাসপাতাল আছে। সরকার চাইলে তিন ঘণ্টার মধ্যে যেকোনো জায়গায় চিকিৎসা উপযোগী করে এসব হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসসহ কয়েকজন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ-সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টে রিট

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জরুরি দায়িত্ব পালনকারী পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের পিপিই, মাস্কসহ নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জে আর খান রবিন আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। চলতি সপ্তাহে যেকোনো দিন এই রিট আবেদনের ওপর শুনানি করা হবে বলে জানান ওই আইনজীবী।

রিট আবেদনে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের পিপিইসহ নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের কোনো জবাব না পেয়ে এ রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী মো. জে আর খান রবিন।

ট্রাফিক দক্ষিণ বিভাগের উদ্যোগ

0

মহামারিতে পরিণত করোনাভাইরাস কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। গত ৮ মার্চ এ ভাইরাস শনাক্ত হয়েছে বাংলাদেশেও। এতে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ জন, মারা গেছেন দুইজন। পরিস্থিতির লাগাম এখনই টেনে ধরতে না পারলে অবস্থা ভয়াবহ হতে পারে বলে শঙ্কিত চিকিৎসকরা।

করোনা সচেতনতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগ বিভিন্ন ধরনের সচেতনতার পাশপাশি আজ সোমবার রাজধানীর ফুলবাড়িয়া ট্রাফিক বক্সের নিকট জনসাধারণের জন্য একটি বেসিন স্থাপন করেছে। যাতে করে আশেপাশের লোকজন ও পথচারীরা হাত ধুতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ জয়দেব চৌধুরী পিপিএম ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে সাধারণ মানুষের জন্য করোনা ভাইরাসের প্রতিরোধক হিসেবে হাত ধোয়া কার্যক্রম এর জন্য বেসিন সাধারণ মানুষজন উন্মুক্ত করেন।

এর আগে ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণকে করোনা থেকে রেহাই পেতে সচেতনতামূলক লিফলেট বিলি করে।

ট্রাফিক দক্ষিণ বিভাগের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পুলিশ সব সময়ই দেশের যে কোনো দুর্যোগে পাশে ছিল, এখনও থাকবে। এছাড়াও আমরা চেষ্টা করি সমাজের অংশগ্রহণমূলক কাজে অংশ নিয়ে জনগণের পাশে দাঁড়াতে।

বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমিত হওয়ার আগে দেশে এখন পর্যন্ত ১৭ জন আক্রান্ত এবং ১ জন মারা গেছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫ হাজার প্রবাসী ১৪ দিনের হোম কোয়ারান্টিনে রয়েছেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন বা তাদের সংস্পর্শে এসেছেন তাদের গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে অনুরোধ করেছেন।

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

0

বাংলাদেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬ জন। ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকায়। এরপরই আছ মাদারীপুরে।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা (ঢাকা শহর)- ১৫ জন, মাদারীপুর- ১০, নারায়ণগঞ্জ-৩, গাইবান্ধায়-২, কুমিল্লা-১, গাজীপুর-১ এবং চুয়াডাঙ্গায় ১ আক্রান্ত হয়েছেন।

এই ৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন। এদের মধ্যে ইতালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, বাহরাইন থেকে ১ জন, ভারত থেকে ১ জন এবং কুয়েত থেকে ১ জন। বাকি ২০ জনই এদের মধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছে।

ডিএসসিসির সব মার্কেট বন্ধ

0

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ৬৫টি মার্কেট ২৪ মার্চ রাত আটটা থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন। তবে এ ফেডারেশনের আওতাধীন ১৩টি কাঁচাবাজার খোলা থাকবে। আজ সোমবার দুপুরে সংগঠনটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন সূত্র জানায়, ফেডারেশনের অধীনে সিটি করপোরেশনের মোট ৭৮টি মার্কেট রয়েছে। এর মধ্যে কাঁচাবাজার ১৩টি। গত কিছুদিন ধরে তাদের সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কাজ করছে। তাই দোকান মালিক, শ্রমিক এবং ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্ধের সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

যে দশ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটি ঘোষণাসহ ১০টি নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার বিকেলে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি নির্দেশনা পাঠ করেন।

নির্দেশনাগুলো হলো :

১. আগামী ২৬ মার্চ সাধারণ ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সরকারি সাপ্তাহিক ছুটি আছে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পরবর্তী পাঁচ দিন পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটি সাধারণ ছুটির সঙ্গে যোগ হবে। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতালসহ জরুরি যেসব সেবা রয়েছে তার জন্য এসব প্রযোজ্য হবে না। করোনাভাইরাস বিস্তৃতির জন্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া (খাদ্যদ্রব্য, ওষুধ ক্রয় ও চিকিৎসা গ্রহণ ইত্যাদি) কোনোভাবেই ঘরের বাইরে না আসার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

২. এ সময়ে যদি কোনো অফিস-আদালতে প্রয়োজনীয় কাজকর্ম করতে হয় তাহলে তাদের অনলাইনে সম্পাদন করতে হবে। সরকারি অফিস সময়ের মধ্যে যারা প্রয়োজন মনে করবে তারাই শুধু অফিস খোলা রাখবে।

৩. গণপরিবহন চলাচল সীমিত থাকবে। জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দেয়া হচ্ছে। যারা জরুরি প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করবে তাদের অবশ্যই করোনাভাইরাসে সংক্রমিত হওয়া থেকে মুক্ত থাকতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেই গণপরিবহন ব্যবহার করতে হবে। গাড়ি চালক ও সহকারীদের অবশ্যই গ্লাভস এবং মাস্ক পড়াসহ পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

৫. ২৪ মার্চ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সশস্ত্র বাহিনী জেলা প্রশাসনকে সহায়তায় নিয়োজিত থাকবে। দেশের ৬৪ জেলা ম্যাজিস্ট্রেট তাদের স্ব স্ব জেলার প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর জেলা কমান্ডারকে রিকুইজিশন দেবে।

৬. করোনাভাইরাসের কারণে কোনো ব্যক্তি যদি স্বাভাবিক জীবনযাপনে অক্ষম হয় তাহলে সরকারের যে ঘরে ফেরার কর্মসূচি রয়েছে, সে কর্মসূচির মাধ্যমে তারা নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে আয় বৃদ্ধির সুযোগ পাবে। এ ব্যাপারে জেলা প্রশাসকরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

৭. ভাসানচরে এক লাখ লোকের আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ সময় যদি দরিদ্র কোন ব্যক্তি ভাসানচরে যেতে চান তাহলে তারা যেতে পারবেন। এ ব্যাপারে জেলা প্রশাসকরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

৮. করোনাভাইরাসজনিত কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠীর আয় অন্যসংস্থানের অসুবিধা নিরসনের জন্য জেলা প্রশাসকদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ সহায়তা প্রদান করা হবে।

৯. প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫০০ জন চিকিৎসকের তালিকা তৈরি ও তাদের প্রস্তুত রাখবে।

১০. সব ধরনের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে অসুস্থ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের মসজিদে না যাওয়ার জন্য বারবার নিষেধ করা হয়েছে।