Home Blog Page 3100

ফকির মজনু শাহ’র চরিত্রে শ্যামল

0

ফকির মজনু শাহ। পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে পরাজয়ের পর স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে যেসব বীর যোদ্ধা প্রথম সারিতে ছিলেন, ফকির মজনু শাহ তাদের অন্যতম। এছাড়া রক্তদহ বিলের সঙ্গে ইংরেজবিরোধী স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা ফকির মজনু শাহের স্মৃতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।

ফকির মজনু শাহের কার্যক্ষেত্র ছিলো বিহারের পানিয়া অঞ্চল এবং বাংলার রংপুর, দিনাজপুর, রাজশাহী, কোচবিহার, জয়পায় কুড়ি, মালদহ, সিরাজগঞ্জ, পাবনা ও ময়মনসিংহ জেলা। তিনি ঢাকা, সিলেট নিম্নবঙ্গের কোনো কোনো জায়গাতেও অভিযান পরিচালনা করেছেন।

বগুড়ার মহাস্থানে ছিলো ফকির নেতা মজনু শাহর আস্তানা। ১৭৭৬ সালে এখানে তিনি একটি দুর্গ নির্মাণ করেছিলেন। প্রায় ২৫০ বছরের পুরোনো সেই ইতিহাস নিয়ে এবার নির্মিত হলো নাটক ‘রক্তদহ’। ২৫০ বছরের পুরোনো পটভূমি নিয়ে ‘রক্তদহ’ নাটকটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ভাবনা লিখেছেন নওগাঁ-৬ আসনের (আত্রাই-রাণীনগর) সাংসদ, রবীন্দ্র গবেষক ও লেখক মো. ইসরাফিল আলম এমপি। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন মুরসালিন শুভ।

নাটকটিতে মজনুশাহের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ, আব্দুল্লাহ রানা, অভি, কেয়া মণি, রাজিন, সানজিদা কাইয়ুম সহ অর্ধশত অভিনেতা-অভিনেত্রী।

ঐতিহাসিক পটভূমি নিয়ে নাটক বানানোর কারণ জানতে চাইলে মো. ইসরাফিল আলম এমপি বলেন, ‘এই ইতিহাসগুলো এ যুগের ছেলে-মেয়েরা জানে না। এছাড়াও এখন টিভি নাটক ও সিনেমায় শুধু মাত্র প্রেম-ভালোবাসার নাটক প্রচার হবার কারণে এ প্রজন্ম দর্শকদের রুচি ও চেতনার পরিবর্তন হচ্ছে না। ইতিহাসও জানছে না। এ কারণে এমন ঐত্যিহাসিক কাহিনি নিয়ে নাটক নির্মাণের উদ্যোগ নেওয়া।’

নির্মাতা সূত্রে জানা গেছে, বিগ বাজেটের নাটকটি প্রযোজনা করেছে দাগ এন্টারটেনমেন্ট মিডিয়া। নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

সন্ধ্যায় আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা

0

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মানবপাচারের দ্রুত বিচারে সাত ট্রাইব্যুনাল গঠন

0

মানব পাচার বিষয়ক অপরাধের দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়েছে। সাতটি বিভাগীয় শহরে সাতটি ট্রাইব্যুনাল গঠন করে বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট ও বরিশালের জন্য গঠন করে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের আদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লাকে রাজশাহী, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) এম এ আউয়ালকে খুলনা, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. নূর ইসলামকে রংপুর, ব্র্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. সাইফুর রহমানকে সিলেট, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদৌসকে চট্টগ্রাম, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ) কাজী আবদুল হান্নানকে ঢাকায় ও ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. মঞ্জুরুল হোসেনকে বরিশানের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে বিচারকদের কাজে যোগদানের জন্য বলা হয়েছে।

করোনাভাইরাস : কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

0

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার দেশটির সরকার এ ঘোষণা দেয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কার সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কাতার। যা আজ সোমবার থেকে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড। ইতিমধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন রোগটি ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। কাতারেও পাওয়া গেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে ১৫ জন আক্রান্ত হয়েছেন।

সংবিধানেই নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু :স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবিধানেই নারী-পুরুষের সমঅধিকারের বিষয়টি নিশ্চিত করে গেছেন। সংবিধানেই সকলের সমানাধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সে দিকেই অগ্রসর হচ্ছে।

রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ ইয়াসমিন। বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক নাজমুন নেসা পিয়ারী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, একুশে পদকপ্রাপ্ত কবি হেলাল হাফিজ, প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ইমপালস হাসপাতালের পরিচালক জহির আল আমিন, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নারীর উন্নয়নে নানুমুখী পদক্ষেপ নিয়েছিলেন। যা সংবিধানে প্রতিফলিত হয়েছে। যার একটি হচ্ছে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন। বর্তমানে নারীদের জন্য সংবিধানের ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। বর্তমানে ৭২ জন নারী সংসদে আছেন। তারা নারীর ক্ষমতায়নে কাজ করছেন।

তিনি আরো বলেন, উচ্চ আদালতসহ বিভিন্ন পেশায় নারীরা অনন্য ভূমিকা রাখছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার কোথাও নারীরা পিছিয়ে নেই। তাই বর্তমান বিশ্বে আমাদের নারী উন্নয়নও আলোচনায় রয়েছে।

ধর্ষণ প্রতিরোধে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়ে ড. শিরীন শারমিন বলেন, ধর্ষণ সংগঠিত হওয়ার পর আইনের কঠোর প্রয়োগের কথা বলা হয়। কিন্তু ধর্ষণ যাতে না হয়, সেই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। এজন্য আমাদের পরিবার থেকে পরিবর্তন আসতে হবে। নারীর প্রতি শ্রদ্ধাশীল হিসেবে সন্তানদের গড়ে তুলতে হবে। সমাজে সচেতনতা বাড়াতে হবে।

করোনার স্থায়ী প্রতিষেধক আবিষ্কারের দাবি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিরাময়ে এখনও কার্যকর কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা প্রতিষেধক আবিষ্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আমেরিকান বিজ্ঞানীদের একটি দল গবেষণাগারে নতুন একটি ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে। যেটা করোনাভাইরাসের স্থায়ী সমাধান হতে পারে।

তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এ গবেষণা থেকে পাওয়া ফল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারে পাঠানো হবে।

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারে এটা এক ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করা হয়েছে।

করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণার সময় তারা হঠাৎ লক্ষ করে দেখেন যে ল্যাবের পরীক্ষণ থালাটিতে কোভিড-১৯ ভাইরাসের ওপরে এই টিকা কাজ করছে। টিকার সংস্পর্শে ভাইরাসটি অস্থির আচরণ করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস-এ সপ্তাহব্যাপী ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে গবেষণা করার পরে, ইঁদুরের ওপর মূল পরীক্ষাটি চালানো হয়। পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন ইঁদুরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভ্যাকসিনটির উন্নয়নের নেতৃত্ব দেওয়া এনআইএইচ এর গবেষণা সহযোগী কিজমেকিয়া কর্বেট বলেছেন, যখন তার দল ইতিবাচক ফলাফলের কথা পাঠিয়েছিল, তখন এটি সবার জন্য একেবারে আশ্চর্যজনক ছিল। সবাই উত্তেজিত হয়ে পড়েছিল।

কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে ১২টিরও বেশি বিজ্ঞানী দল কাজ করে চলেছে। এই জন্য তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরণের ভ্যাকসিনগুলি তৈরির প্রক্রিয়া অনুসরণ করছে। দ্রুততম সময়ে তারা কিছু একটা আবিষ্কারের চেষ্টা করছে। তারা যে সব ভ্যাকসিন আবিষ্কার করেছে নতুন আবিষ্কার হওয়া এই ভ্যাকসিন তারচেয়ে অধিক কার্যকরি হতে পারে বলে আশাবাদি বিজ্ঞানীরা। কিছু কিছু বিজ্ঞানীরা শর্ট কিছু আবিষ্কারের চেষ্টা করছেন যেটা এক বা দুই মাসের জন্য হলেও মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিতে পারে। তবে নতুন এই ভ্যাকসিনটি করোনার স্থায়ী সমাধান হতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

তবে পেন প্রেসবিটারিয়ান মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের প্রধান ডঃ জুডিথ ও’ডনেল সাবধান করে বলেছিলেন, ‘যতক্ষণ না আমরা এগুলি মানুষের মধ্যে পরীক্ষা করতে পারছি, ততক্ষণ আমাদের এই ভ্যাকসিনের কার্যক্ষমতা কী হবে সে সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া সম্ভব নয়।’

প্রথমে অল্প সংখ্যক যুবক, সুস্বাস্থের অধিকারী স্বেচ্ছাসেবীর শরীরে শীঘ্রই পরীক্ষা করা শুরু হবে। তবে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের শরীরে ভাইরাসটির প্রবেশের কোন সম্ভাবনা নেই, কারণ এই ভ্যাকসিনের মধ্যে ভাইরাসটি নেই। নিখুঁতভাবে পরীক্ষা করা উচিত যে, মানবদেহে ভ্যাকসিনগুলি কোনও উদ্বেগজনক পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় কি-না। মানবদেহে ব্যবহারের জন্য এই ভ্যাকসিনগুলি সুরক্ষিত কি-না সেটা বৃহত্তর পরীক্ষায় নির্ধারিত হবে।

প্রথমে এটা সিয়াটেলে ওয়াশিংটন স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটে ৪৫ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপরে, ইনোভিও ফার্মাসিউটিক্যালস আগামী মাসে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন স্বেচ্ছাসেবক এবং মিসৌরির কানসাস সিটিতে একটি পরীক্ষামূলক কেন্দ্রে ভ্যাকসিন প্রার্থীদের ওপর প্রয়োগ করা হবে। তারপরে চীন এবং দক্ষিণ কোরিয়ায় একই রকম গবেষণা চালানো হবে।

প্রাথমিক সুরক্ষা পরীক্ষা ভাল ফলাফল পাওয়া গেলে, এক থেকে দেড় বছরের মধ্যে এটা বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। যে কোন নতুন ভ্যাকসিন ব্যাপকভাবে ব্যবহারের এই সময় লাগে বলে বলছিলেন এনআইএইচ’র জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগের বিভাগের পরিচালক ডাঃ অ্যান্টনি ফাওসি।

এটি এখনও পরিক্ষামূলক পর্যায়ে আছে। প্রস্তুতকারকরা জানেন এটার জন্য অপেক্ষা করতে হবে। কারণ ভ্যাকসিনটি সত্যিই মানবদেহের জন্য সুরক্ষিত কি-না এবং কোন ক্ষতি করে না এটা নিশ্চিত হতে হাজার হাজার মানুষের উপর পরীক্ষা চালানোর প্রয়োজন হয়।

ইনোভিওর গবেষণা ও উন্নয়ন প্রধান কেট ব্রোডারিক বলেছেন, ‘আমি সত্যিই প্রত্যেকের হতাশা এবং বিভ্রান্তি বুঝতে পারি। কিন্তু আপনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবকিছু তাড়াহুড়ো করে করতে পারেন না। গুরুত্বপূর্ণ কিছু প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এটা সঠিক হয়েছে বলা যাবে না।’

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়া করোনাভাইরাস। এ পর্যন্ত অন্তত ১০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ২ হাজার ২৩৭ জন, মারা গেছেন ৩ হাজার ৪৯৭ জন।

মুজিবের ঘূর্ণিতে আফগানিস্তানের সিরিজ জয়

0

তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টিনএজ স্পিনার মুজিব উর রহমানের বোলিং নৈপূণ্যে আয়ারল্যান্ডকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। ভারতের গ্রেটার নইদায় আজ রবিবার অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান। মুজিব শিকার করেন তিন উইকেট।

অধিনায়ক আসগর আফগানের হাল ধরার আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয়া আফগানদের শুরুটা খুব একটা ভালো হয়নি। আসগরের ২৮ বলে ৪৯ রানের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে তারা। জবাবে আয়ারল্যান্ডের শুরুটা কঠিন করে তোলেন মুজিব। দুই ওপেনার পল স্টার্লিং ও কেভিন ওব্রায়ানকে ফিরিয়ে দেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই স্পিনার ৩৮ রানে নেন ৩ উইকেট।

অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নির ৪৬ ও হ্যারি টেক্টর ৩৭ রান তুলে শুরুর বিপর্যয় কিছুটা সামাল দিলেও জয়ের জন্য সেটি যথেষ্ঠ ছিলনা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। এর আগে গত শুক্রবার বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পুরস্পরের মোকাবেলা করবে দল দুটি।

তামিম-লিটনকে নিয়ে নিশ্চিন্ত অধিনায়ক

0

ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা অনেকদিনের। একপ্রান্ত আগলে রাখা তামিম ইকবালের সঙ্গে কেউই থিতু হতে পারছিলেন না। তামিমও গত কয়েকমাস ফর্ম হারিয়ে সমালোচিত হয়েছেন। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তামিম-লিটন দুজনেই স্বরূপে দেখা দিয়েছেন। তিন ম্যাচের দুজনেই দুটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রতিপক্ষ দুর্বল হলেও তামিম-লিটনের ব্যাটিং সবার প্রশংসা আদায় করে নিয়েছে। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের আগে নিশ্চিন্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবাই লিটনের সামর্থ্য সম্পর্কে জানি। তার বর্তমান ব্যাটিং সত্যিই সন্তুষ্টির বিষয়। আশা করি তিনি এটি ধরে রাখবেন। আপনারা হয়তো তামিম ইকবালের স্ট্রাইক রেটের কথা বলবেন। তবে আমার মতে সে যদি এই খেলা চালিয়ে যেতে পারে, তাহলে এই সিরিজেও সেঞ্চুরি করতে পারবে। তামিমকে নিয়ে আমার কোনো ভয় নেই। সে খুবই ভালো ফর্মে আছে এবং বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক রানের মালিক।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তামিম-লিটনের থেকে শতরানের পার্টনারশিপ আশা করছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘তামিম ও লিটন যেভাবে ব্যাট করছে, আমার মনে হয় এই ফরম্যাটে আরও সেঞ্চুরির জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আমাদের ব্যাটসম্যানরা সত্যিই ভালো ব্যাট করছে। আশা করছি ভালো রান তুলতে পারব। শিশির কিছুটা সমস্যা করতে পারে। তবে আমি এখনো বিশ্বাস করি যে কোনো পরিস্থিতিতে আমরা ম্যাচ জিততে পারব।’

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে পাশে চাই

0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জলবায়ু ঝুঁকি কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) গত পাঁচ বছরে ২০০ কোটি ডলার খরচ করা হয়েছে। আজ রবিবার রাজধানীর গুলশানের বেঙ্গল ব্লুবেরি হোটেলে কানাডিয়ান হাইকমিশন আয়োজিত জলবায়ু সহিষ্ণু অর্থনীতি বিষয়ক এক নীতিকৌশল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু সহিষ্ণুতা অর্জনে সরকারের নিজস্ব তহবিলে গঠিত জলবায়ু তহবিল (বিসিসিটি) হতে এখন পর্যন্ত ৪৫ কোটি ডলার বা ৩ হাজার ৮০০ কাটি টাকা অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ব্যয় করা হয়েছে বলেও জানান পরিবেশমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সীমিত সম্পদ দিয়ে পরিপূর্ণভাবে জলবায়ু ঝুঁকি মোকাবিলা কষ্টসাধ্য। এজন্য সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত রাষ্ট্রগুলোকে পাশে চায়। বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফান্তে; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব(পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী সহ কানাডিয়ান হাইকমিশনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌদিফেরত সাত নারী পেলেন বিশেষ সম্মাননা

0

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও হার না মানা সৌদিফেরত সেই সাত নারীকে সম্মাননা দিয়েছে এসকোয়্যার গ্রুপ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান ৫০ হাজার টাকা দেওয়া হয়।

বিশ্ব নারী দিবসে এসকোয়্যার গ্রুপ নারী আইকনদের নিয়ে এক বিশেষ উৎসবমুখর আলোচনাসভার আয়োজন করে এসকোয়্যার নিট কম্পোসিট লি. এর প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলিটা মেহজাবিন (পিএইচ.ডি) অ্যাসোসিয়েট প্রফেসর আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিফেরত সাত নারী কর্মী যারা কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন। এই নারীরা তাদের স্বামী ও পরিবার পরিত্যক্তা কিন্তু নিজেদের অদম্য সাহস ও মনোবল এবং ব্র্যাক এর সহায়তায় ‘ধ্রুবতারা’ নামক ক্যাটারিং ব্যবসা শুরু করেন।

এসকোয়্যার গ্রুপ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল মুনাসিংহ, সিএফও মো. মুস্তাফজিুর রহমান, জেনারেল ম্যানেজার ও কম্পানি সেক্রেটারিয়েট মো. সাইদুর রহমান দেওয়ান, সিনিয়র জেনারেল ম্যানেজার কানচানা গৌরশ্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই আলোচনায় উঠে এসেছিল নারীদের পথচলা, সংগ্রাম ও সফলতার গল্প, যা এসকোয়্যার গ্রুপের নারী কর্মীদের আগামীর পথচলায় বিশেষভাবে অনুপ্রাণিত করে।