Home Blog Page 3102

করোনায় স্কুল-কলেজ বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি : সেব্রিনা ফ্লোরা

0

বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিন রোগী শনাক্ত হলেও এটা দ্রুত ছড়িয়ে পড়বে না। এ জন্য স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশঙ্কা করি না যে এটা দ্রুত ছড়িয়ে পড়বে। কারণ আমরা ব্যবস্থা নিয়েছি, রোগীকে দ্রুত শনাক্ত করে তাকে আইসোলেট করে ফেলার।

সেব্রিনা বলেন, এ পর্যন্ত সংগৃহীত এবং পরীক্ষিত নমুনা ১১৬টি। গত ২৪ ঘণ্টায় পাঁচটি নমুনা সংগ্রহ করেছি। এতদিন আমরা যা বলেছি আজকে আর তা বলতে পারছি না। আমাদের এই সার্ভেইলেন্স পদ্ধতির মাধ্যমে তিনজন রোগীকে শনাক্ত করেছি। তিনজন রোগীর মধ্যে দুজন ইতালি থেকে ভ্রমণ করে এসেছেন। একজন তারই পরিবারের সদস্য শনাক্ত করেছি আমরা।

‘করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই’

0

করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোনো সমস্যা দেখা দিলে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের সমস্যা মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

করোনাভাইরাস প্রতিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে যদি এ ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ এ ধরনের সমস্যা মোকাবিলা করতে যথেষ্ট আমাদের সক্ষমতা রয়েছে। আমরা তা পারবো। কাজেই এখানে ঘাবড়ানোর কিছু নেই।’

করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি বলবো সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। এছাড়া প্রতিদিনই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, এই করোনাভাইরাসের কারণে অনেক দেশ এখন অর্থনৈতিকভাবেও সমস্যার সম্মুখীন হচ্ছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার।

নিম্নমুখী প্রবণতায় ডিএসই-সিএসই-তে লেনদেন

0

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (৮ মার্চ) এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ডিএসই ও সিএসই সূত্র।

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থ্যাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০১৬ ও ১৪৫৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩০টির এবং অপরির্বতিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

সূত্র জানায়, ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা গেলেও লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৪ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগে অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে।

বেলা ১১টার দিকে পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কম্পানির তালিকায় আছে-ভিএফএস ডায়িং, সিনোবাংলা, মুন্নু স্টাফলার্স, নাহি এ্যালমুনিয়াম, হাক্কানী পাল্প, এমএল ডায়িং, সিভিও, ইনটেক, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিক ও বিকন ফার্মা।

অপরদিকে, ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক। এর আগে ১০টা ৪৫ মিনিটে সিএসইর সূচক কমে ৮ পয়েন্ট। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে দাম বেড়েছে ৩০টি কম্পানির, কমেছে ৩৬টির এবং ১১টি কম্পানির শেয়ার লেনদেন অপরিবর্তিত রয়েছে।

২৪ ঘণ্টা পর নিজেই মুছে যাবে টুইট

0

বন্ধুদের সঙ্গে বিনিময় করা নির্দিষ্ট টুইট বার্তাগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফলে মনের ভুলে পাঠানো বা অবাঞ্ছিত বার্তা নিয়ে বিব্রত হতে হবে না। নতুন এই সুবিধা দিতে শিগগিরই ‘ফ্লিটস’ ফিচার চালু করতে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ।

এরই মধ্যে ব্রাজিলে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের মাধ্যমে ফিচারটির কার্যকারিতা পরখও করছে মাইক্রোব্লগিং সাইটটি। স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ আদলে তৈরি ফিচারটি অল্প কিছুদিনের মধ্যেই সবার জন্য উন্মুক্ত হবে।

সূত্র : ইন্টারনেট

করোনাভাইরাসের কারণে নিউ ইয়র্কজুড়ে আতঙ্ক

0

বিশ্বব্যাপী করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে তার ধাক্কা লেগেছে নিউ ইয়র্কেও। আতঙ্কিত মানুষ তাই বেশি করে খাবার সংগ্রহ করে রাখতে শুরু করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত আরিফ মাহমুদ দৈনিক কালের কণ্ঠকে বলেন, ‘বুঝতে পারছি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মনের ভেতরে ভয়ও ঢুকে গেছে। তার উপর খাদ্য সংকট দেখা দিলে কি করব, এই ভেবে কিছু খাবার কিনে রাখছি।’

স্টেট অব ইমার্জেন্সি ঘোষণার আগে থেকেই মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল খাবার কিনে রাখার জন্য। তার উপর গতকাল শনিবার স্টেটের গভর্নর এন্ড্রু কুওমো জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে অবস্থা আরো বদলে যায়। মানুষের মনে আতঙ্ক আরো বেড়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেতে শুরু করে। তবে ভিড় ছিল খাবারের দোকানগুলোয়। মানুষজন বেশি করে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে শুরু করায় অনেক দোকান ও সুপারস্টোর ফাঁকা হয়ে যেতে শুরু করেছে।

বিভিন্ন দেশের মতো করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কেও। গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসে এ স্টেটে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৯ জন। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদেরও আলাদা জায়গায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন গর্ভনর। কেবল নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি স্টেটে থাবা বসিয়েছে করোনাভাইরাস।

ভাইরাসটি নিয়ে ভয় আরো আতঙ্ক দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। যে কারণে বিভিন্ন জনসমাগমস্থল তারা এড়িয়ে চলতে শুরু করেছেন। এমনকি অনেক আয়োজন বাতিলও করা হচ্ছে। স্কুলগুলো এখনো খোলা থাকলেও অনেককে বলতে শোনা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখাই ভালো হবে।

এদিকে ভাইরাসটি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন নিউ ইয়র্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা। নিউ ইয়র্কের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষে খুব সহজে ছড়ায় এবং এর প্রতিষেধক কোনো ভ্যাকসিন নেই, তাই সতর্ক হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘আক্রান্ত মানুষের সাহায্য এড়িয়ে চলতে হবে। পাবলিক প্লেসে চোখ, নাক এবং মুখ স্পর্ষ করা পরিহার করা জরুরি।

অসুস্থ বোধ করলে বাড়িতে থাকার উপর জোর দিয়ে ডা. ফেরদৌস খন্দকার জানান, অনেক বেশি ধরা হয় এমন জায়গা যেমন-বাস ও ট্রেনের হাতল, লিফটের বাটন, পাবলিক টয়লেটের দরজা। সম্ভব হলে এসব জায়গা স্প্রে কিংবা ওয়াইপ দিয়ে মুছে নিতে হবে। সম্ভব হলে ওয়ান টাইম গ্লাভস ব্যবহার করার পরামর্শও দে তিনি।

এই মেডিসিন বিশেষজ্ঞ আরো বলেন, ‘অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে ঠিকমতো হাত ধুতে হবে। সাবান না থাকলে ৬০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে”।

ব্রুকলিন হাসপাতালের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. মুশফেকা মনসুর বলেন, ‘এরইমধ্যে নিউ ইয়র্কে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ঘনবসতিপূর্ণ এই স্টেটে বিভিন্ন দেশের মানুষ আসা-যাওয়া করছে। ফলে ভয়ের যথেষ্ঠ কারণ রয়েছে। কেননা এটি দ্রুত ছড়াচ্ছে। নিয়ন্ত্রণ করা না গেলে এখানে ভয়াবহ আকার ধারণ করতে পারে ভাইরাসটি।’ এ থেকে মুক্ত থাকতে বিশেষ সতর্কতা নেয়ার উপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শিগগিরই মাঠ মাতাবেন সাকিব

0

শিগগিরই একটি চ্যারিটি ম্যাচ খেলতে মাঠে নামছেন সাকিব আল হাসান। যদিও জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার। তাই ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন সাকিব।

জানা গেছে, আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি।

চ্যারিটি ম্যাচে মেলবোর্নের হয়ে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।

দাতব্য এ ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যাল। ইতিমধ্যে এর টিকিট বিক্রি শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

সৌদি আরবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

0

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে শনিবার নতুন ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ থেকে সৌদিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রানালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন করোনা আক্রান্ত রোগীর দুজনই নারী। এদের মধ্যে একজন ইরান এবং একজন ইরাক থেকে আগত। সেই সাথে সৌদি বিমানবন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কতা। স্ক্যানিং এর মাধ্যমে টেস্ট করে তারপর যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত , বাহরাইনের যাত্রার ব্যাপারে সাময়িক সময়ের জন্য নিয়ম জারি করা হয়েছে। বাণিজ্যিক যানবাহন ছাড়া এই তিন দেশে অন্য যেকোন ধরণের চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সৌদি সরকার।
এরই মধ্যে করোনা আতঙ্কে ইরানে যেকোন প্রকার ভ্রমণ বন্ধ রেখেছেন সৌদি নাগরিক। গেলো শনিবার থেকে ১২৭ জনের মত মানুষ সৌদি আরব থেকে তাদের ইরান সফর বাতিল করেছে।

করোনাভাইরাস ইস্যুতে নিউ ইয়র্কে জরুরি অবস্থা

0

করোনাভাইরাস ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরুরি অবস্থা ঘোষণা করেন নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর জানান, করোনা ইস্যুতে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও এদিন নিউইয়র্কে করোনার পরিস্থিতির সর্বশেষ তথ্যও তুলে ধরেন তিনি।

তিনি আরো জানান, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১ জনই নিউইয়র্ক শহরের বাসিন্দা। এছাড়াও সব মিলিয়ে ওয়েস্টার্ন কাউন্টিতে ৫৭ জন, নাসাউ কাউন্টিতে ৪ জন, রকল্যান্ড কাউন্টিতে ২ জন ও সারাতোগা কাউন্টিতে ২ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

এ সময় করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতা হিসেবে নিউইয়র্কের সব স্কুল বন্ধেরও ঘোষণা দেন এন্ড্রু কুমো। আগামী ১৪ মার্চ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি।

এ ছাড়াও করোনার সুযোগ নিয়ে বিভিন্ন ফার্মেসি ও অনলাইন প্ল্যাটফর্মে যেন অবৈধ মেডিক্যাল উপকরণ বিক্রি করা না হয় এবং বৈধ পণ্যগুলো যেন বেশি দামে বিক্রি করা না হয় সে বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন গভর্নর কুমো।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ফার্মেসিতে মেডিক্যাল সরঞ্জাম অধিক মূল্যে বিক্রি হচ্ছে, এটি কাম্য নয়। আমরা সতর্ক করে বলছি, এমনটা হতে থাকলে তাদের লাইসেন্স বাতিল করে দেব। একই সঙ্গে ফেসবুক, ইবে’তে এ ধরনের অনেক পণ্য বিক্রি হচ্ছে, যার বেশিরভাগই চোরাই বা অবৈধ পণ্য। আমরা ফেসবুক, ইবেকে আহ্বান জানাচ্ছি, তারা যেন দায়িত্বশীল কর্পোরেট নাগরিকের মতো আচরণ করে। নইলে পুলিশ তার মতো পদক্ষেপ নেবে।

১৭ গুণ গতি বেড়েছে করোনার!

0

মারণ ভাইরাস করোনা বা কোভিড-১৯ প্রথম আঘাত করে চীনের উহান প্রদেশে। সেখান থেকে বর্তমানে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ।

করোনা চীনে যে গতিতে ছড়িয়েছিল বাইরে তার গতি ১৭ গুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। অন্য দেশগুলোতে ১৭ গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে এমন তথ্য দিয়ে সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তবে করোনা উহান থেকে ছড়ালেও সেখান থেকেই ভালো খবর দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তাদের দেয়া তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, দ্য স্ট্রেইট টাইমস ও ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, চীনের উহান থেকে ছড়ানো করোনা কয়েক সপ্তাহের মধ্যে চীনের গণ্ডি পেরিয়ে এশিয়ার অন্য দেশগুলোতে ছড়াতে থাকে। এরপর এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া। সবশেষে ইউরোপ ও আফ্রিকাতেও ছড়াতে শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ১৫টি দেশে ছড়িয়েছে করোনা। দেশগুলোর মধ্যে আলজেরিয়ায় ১৭, বাহরাইনে ৫৬, মিশরে ১৫, ইরাকে ৩৮, ইসরাইলে ২১, জর্ডানে ১, কুয়েতে ৬১, লেবাননে ২২, মরক্কোয় ২, প্যালেস্টাইনে ১৬, কাতারে ১২, সৌদি আরবে ৫, তিউনিসিয়ায় ১ ও আরব আমিরাতে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত অন্তত ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এরই মধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ২ হাজার ২৩৭ জন, মারা গেছেন ৩ হাজার ৪৯৭ জন। ৫৭ হাজার ৬২২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

0

প্রথমবারের মতো জয় বাংলা কনসার্টে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সন্ধ্যায় আর্মি স্টোডিয়ামে কনসার্ট উপভোগ করতে যান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শেখ রেহানা, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে চলছে এই কনসার্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এবার কনসার্টে আনা হয়েছে ভিন্ন মাত্রা।

শনিবার বেলা দেড়টার পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জয়বাংলা কনসার্ট। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল ইনট্রোয়েট, অ্যাডভার্ব, সিন, এফ মাইনর, মিনার রহমান, অ্যাভয়েড রাফা, শূন্য।

এর মধ্যে দেখানো হয় সিআরআইয়ের কার্যক্রম নিয়ে একটি তথ্য চিত্র। গান পরিবেশনের পাশাপাশি সন্ধ্যার আগ থেকে শুরু হয় আতশবাজির ঝলকানি। সন্ধ্যা ৭টার দিকে বড় স্ক্রিনে দেখানো হয় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের রঙিন ভিডিও।